শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9015 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ , وَمُحَمَّدُ بْنُ مُوسَى , قَالَا: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ , أنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ , نا حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ أَيُّوبَ , قَالَ: قَالَ أَبُو قِلَابَةَ: " لَا تُجَالِسُوا أَهْلَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ , فَإِنِّي لَا آمَنُ مِنْ أَنْ يَغْمِسُوكَ فِي ضَلَالَتِهِمْ أَوْ يَلْبِسُوا عَلَيْكُمْ مَا يَعْرِفُونَ "
আবূ কিলাবাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: তোমরা আহলুল আহওয়া (মনগড়া মতবাদের অনুসারী বা ভ্রান্ত পথের পথিক) দের সাথে উঠাবসা করো না এবং তাদের সাথে বিতর্কে লিপ্ত হয়ো না।
কারণ, আমি এ ব্যাপারে নিরাপদ নই যে, তারা তোমাদেরকে তাদের ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত করে ফেলবে, অথবা তারা তোমাদের কাছে সেই বিষয়গুলোকেও সন্দেহপূর্ণ করে তুলবে যা তোমরা সত্য বলে চেনো।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: حسن.