শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9291 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بُشْرَانَ , ثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الشَّافِعِيُّ , ثَنَا الْحَسَنُ بْنُ الْحَسَنِ الْحَرْبِيُّ , نَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ , نَا عَوْفٌ , عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ لَهُمَا ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُمُ اللهُ وَأَبَوَيْهِمُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ " قَالَ: " وَيَكُونُونَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يُقَالُ لَهُمُ: ادْخُلُوا. فَيَقُولُونَ: حَتَّى يَجِيءَ أَبَوَانَا. قَالَ: فَيُقَالُ لَهُمُ: ادْخُلُوا أَنْتُمْ وَأَبَوَاكُمْ بِفَضْلِ رَحْمَةِ اللهِ "
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
এমন কোনো মুসলিম দম্পতি নেই, যাদের বালেগ হওয়ার (পাপ-পুণ্যের হিসাবের বয়সে) পূর্বেই তিন সন্তান মারা যায়, কিন্তু আল্লাহ তাঁর বিশেষ দয়া ও অনুগ্রহে তাদেরকে এবং তাদের পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি আরও বলেন: ঐ শিশুরা জান্নাতের একটি দরজার কাছে অবস্থান করবে। তখন তাদেরকে বলা হবে: তোমরা (জান্নাতে) প্রবেশ করো। কিন্তু তারা বলবে: যতক্ষণ না আমাদের পিতামাতা আসবেন (আমরা প্রবেশ করব না)। অতঃপর তাদেরকে বলা হবে: আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহে তোমরা এবং তোমাদের পিতামাতা প্রবেশ করো।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: رجاله ثقات