হাদীস বিএন


আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ





আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ (1004)


1004 - أخبرنَا أَبُو عَاصِم خشيش بن أَصْرَم النَّسَائِيّ قَالَ حَدثنَا عَارِم قَالَ حَدثنَا ثَابت وَهُوَ ابْن يزِيد أَبُو زيد قَالَ حَدثنَا عَاصِم عَن سلمَان رجل من أهل الشَّام عَن جُنَادَة عَن ابْن الصَّامِت قَالَ دخلت على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غدْوَة وَبِه من الوجع مَا يعلم الله شدته ثمَّ دخلت عَلَيْهِ العشية وَقد برأَ فَقَالَ
إِن جِبْرِيل رقاني برقية بَرِئت أَفلا أعلمكها يَا ابْن الصَّامِت قلت بلَى قَالَ
باسم الله أرقيك من كل شَيْء يُؤْذِيك من حسد كل حَاسِد وَعين باسم الله يشفيك




উবাদাহ ইবনুস সামিত (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম। আল্লাহর জানা মতে তিনি তখন ভীষণ অসুস্থ ছিলেন। এরপর আমি সন্ধ্যায় আবার তাঁর নিকট প্রবেশ করলাম। তখন তিনি আরোগ্য লাভ করেছেন। তিনি বললেন: “নিশ্চয় জিবরীল আমাকে একটি রুকিয়াহ (ঝাড়-ফুঁক) করে গেছেন, যার ফলে আমি আরোগ্য লাভ করেছি। হে ইবনুস সামিত, আমি কি তোমাকে তা শিখিয়ে দেব না?” আমি বললাম, “অবশ্যই।” তিনি বললেন:

باسم الله أرقيك، من كل شَيْء يُؤْذِيك، من حسد كل حَاسِد وَعين، باسم الله يشفيك

(উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বীকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যীকা, মিন হাসাদি কুল্লি হা-সিদিন ওয়া আইন, বিসমিল্লাহি ইয়াশফীকা।)

অর্থ: আল্লাহর নামে আমি তোমাকে রুকিয়াহ (ঝাড়-ফুঁক) করছি। যা কিছু তোমাকে কষ্ট দেয় তা থেকে; প্রত্যেক হিংসাকারীর হিংসা থেকে এবং (মন্দ) চোখ থেকে। আল্লাহর নামে, আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন।