আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
1039 - أخبرنَا سوار بن عبد الله بن سوار قَالَ حَدثنَا عبد الْوَهَّاب بن عبد الْمجِيد عَن خَالِد عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دخل على أَعْرَابِي يعودهُ فَقَالَ
لَا بَأْس عَلَيْك طهُور إِن شَاءَ الله قَالَ كلا بل قل حمى تَفُور فِي عِظَام شيخ كَبِير (كَيْمَا) آتزيره الْقُبُور قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَنعم إِذا
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুঈনের কাছে প্রবেশ করলেন তার অসুস্থতার খোঁজ নিতে। অতঃপর তিনি বললেন, ‘কোনো চিন্তা নেই, ইনশা আল্লাহ এটি পবিত্রতা স্বরূপ (গুনাহ মাফের কারণ) হবে।’ সে বলল, ‘কখনোই না! বরং এটি এক বৃদ্ধ লোকের অস্থির মধ্যে ফুটন্ত এক জ্বর, যা তাকে কবরের দিকে নিয়ে যাবে।’ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে তাই হবে।’