আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
897 - أخبرنَا اسحق بن مَنْصُور قَالَ أخبرنَا مُحَمَّد بن كثير عَن الْأَوْزَاعِيّ عَن يحي عَن أبي سَلمَة عَن أبي قَتَادَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ
الرُّؤْيَا الصَّالِحَة بشرى من الله والحلم من الشَّيْطَان فإِذا حلم أحدكُم حلما يكرههُ فليتفل عَن يسَاره ثَلَاثًا وليتعوذ بِاللَّه من الشَّيْطَان فإِنها لَا تضره
قَالَ أَبُو سَلمَة إِن كَانَت الرُّؤْيَا لتضجعني حَتَّى سَمِعت حَدِيث أبي قَتَادَة
আবূ ক্বাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সৎ স্বপ্ন আল্লাহ্ তা‘আলার পক্ষ থেকে সুসংবাদ। আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বাম দিকে তিনবার হালকাভাবে থুতু ফেলে (ফুঁ দেয়) এবং শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে। তাহলে তা তার কোনো ক্ষতি করবে না।”
আবূ সালামাহ (রাহিমাহুল্লাহ) বলেন, আমি (খারাপ) স্বপ্নের কারণে খুব কষ্ট পেতাম, যতক্ষণ না আমি আবূ ক্বাতাদাহর এই হাদীসটি শুনলাম।