আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
898 - أخبرنَا مَحْمُود بن خَالِد قَالَ حَدثنَا الْوَلِيد قَالَ حَدثنَا أَبُو عَمْرو قَالَ حَدثنَا يحي بن أبي كثير قَالَ حَدثنِي عبد الله بن أبي قَتَادَة عَن أَبِيه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الرُّؤْيَا الصَّالِحَة من الله والحلم من الشَّيْطَان فإِذا حلم أحدكُم حلماً يخافه فليبصق عَن يسَاره وليتعوذ بِاللَّه من الشَّيْطَان فإِنها لَا تضره قَالَ (403 آ) يحي فَحَدثني أَبُو سَلمَة قَالَ إِن كنت لأحلم الْحلم أخافه حَتَّى يضجعني فَلَقِيت أَبَا قَتَادَة فَحَدثني بِهَذَا
ذكر الِاخْتِلَاف على أبي سَلمَة بن عبد الرَّحْمَن فِيهِ
আবূ ক্বাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ভালো স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে হয় এবং দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা তাকে ভয় দেখায়, তখন সে যেন তার বাম দিকে হালকাভাবে থুথু ফেলে এবং শয়তান থেকে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করে। তাহলে সেই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না।”
ইয়াহইয়া বলেন, আবূ সালামাহ বলেছেন: আমি এমন দুঃস্বপ্ন দেখতাম যে তা আমাকে শয্যাশায়ী করে দিত। অতঃপর আমি আবূ ক্বাতাদাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, তিনি আমার নিকট এই হাদীসটি বর্ণনা করেন।