আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ (899)
899 - أخبرنَا اسحق بن مَنْصُور قَالَ حَدثنَا بشر بن شُعَيْب قَالَ حَدثنِي أبي عَن الزُّهْرِيّ قَالَ أَخْبرنِي أَبُو سَلمَة أَن أَبَا قَتَادَة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول
الرُّؤْيَا الصَّالِحَة من الله والحلم من الشَّيْطَان فَإِذا حلم أحدكُم الْحلم يكرههُ فليبصق عَن يسَاره ثَلَاثًا وليستعذ بِاللَّه مِنْهُ فَلَنْ يضرّهُ
আবূ ক্বাতাদাহ (রাদিয়াল্লাহু আনহু) বলেন: আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, “সৎ স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন (দুঃস্বপ্ন) হলো শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ যখন এমন কোনো স্বপ্ন দেখে, যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে (শুষ্কভাবে ফুঁ দেয়) এবং তা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা করে। তাহলে তা তার কোনো ক্ষতি করবে না।”