المحرر في الحديث
Al-Muharrar fil Hadis
আল-মুহাররার ফিল হাদীস
আল-মুহাররার ফিল হাদীস (95)
95 - وَعَن أنس رَضِيَ اللَّهُ عَنْه قَالَ: " كَانَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ إِذا دخل الْخَلَاء قَالَ: اللَّهُمَّ إِنِّي أعوذ بك من الْخبث والخبائث " مُتَّفق عَلَيْهِ. وَقَالَ البُخَارِيّ: (وَقَالَ سعيد بن زيد: حَدثنَا عبد الْعَزِيز " إِذا أَرَادَ أَن يدْخل الْخَلَاء ". ولسعيد بن مَنْصُور فِي سنَنه كَانَ يَقُول: " بِسم الله ".
অনুবাদঃ আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন শৌচাগারে প্রবেশ করতেন, তখন বলতেন: “আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবা-য়িস” (অর্থাৎ: হে আল্লাহ! আমি আপনার নিকট পুরুষ শয়তান ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি)। [হাদীসটি] মুত্তাফাকুন আলাইহি।
বুখারী (রহ.) বলেন, সাঈদ ইবনু যায়দ বলেছেন, আমাদের কাছে আব্দুল আযীয হাদীস বর্ণনা করেছেন যে, (নবী (ﷺ)) যখন শৌচাগারে ‘প্রবেশ করতে ইচ্ছা করতেন’ (তখন এই দু‘আটি বলতেন)। সাঈদ ইবনু মানসূরের তাঁর সুনান গ্রন্থে রয়েছে যে, তিনি (শৌচাগারে প্রবেশের সময়) ‘বিসমিল্লাহ’ বলতেন।