التوحيد لابن خزيمة
At Tawheed li ibnu Khuzaymah
আত তাওহীদ লি-ইবনু খুযায়মাহ
التوحيد لابن خزيمة (310)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْوَاسِطِيُّ، قَالَ: ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضي الله عنهما قَالَ: «قَدْ رَأَى مُحَمَّدٌ رَبَّهَ»
অনুবাদঃ আমাদের নিকট বর্ণনা করেছেন আহমাদ ইবনু সিনান আল-ওয়াসিতী (রাহিমাহুল্লাহ), তিনি বলেন: আমাদের নিকট বর্ণনা করেছেন ইয়াযীদ ইবনু হারুন (রাহিমাহুল্লাহ), তিনি বলেন: আমাদের নিকট বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু আমর, তিনি আবূ সালামাহ থেকে, তিনি ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন। তিনি (ইবনু আব্বাস) বলেন:
"মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অবশ্যই তাঁর রবকে দেখেছেন।"