التوحيد لابن خزيمة
At Tawheed li ibnu Khuzaymah
আত তাওহীদ লি-ইবনু খুযায়মাহ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: ثَنَا عَبِيدَةُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَا الْمُوجِبَتَانِ؟ قَالَ: «مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ»
অনুবাদঃ আমাদের নিকট বর্ণনা করেছেন আহমাদ ইবনু মানী‘, তিনি বলেন: আমাদের নিকট বর্ণনা করেছেন উবাইদাহ, আল-আ‘মাশ থেকে, তিনি আবূ সুফিয়ান থেকে, তিনি জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে। তিনি বলেন:
নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করা হলো, "দুটি অবশ্যম্ভাবী বিষয় (আল-মূজিবাতান) কী?"
তিনি বললেন: "যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে।"