حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا عبد الله بن محمد قال ثنا محمد بن أبي سهل قال ثنا عبد الله به محمد العبسي قال ثنا عفان قال ثنا حماد عن ثابت: أن صفوان بن محرز كان له خص فيه جذع فانكسر الجذع. فقيل له ألا تصلحه؟ فقال: دعوه إنما أموت غدا.
وأسند صفوان عن عدة من الصحابة منهم عبد الله بن عمر بن الخطاب، وأبو موسى الأشعري، وعمران بن حصين، وحكيم بن حزام رضي الله تعالى عنهم
অনুবাদঃ সাফওয়ান ইবন মুহরিয থেকে বর্ণিত, তাঁর একটি কুঁড়েঘর ছিল, যাতে একটি খুঁটি ছিল। খুঁটিটি ভেঙে গেল। তখন তাঁকে বলা হলো, আপনি কি এটি মেরামত করবেন না? তিনি বললেন: এটিকে ছেড়ে দাও, আমি তো আগামীকালের মধ্যেই মরে যাব।
আর সাফওয়ান একাধিক সাহাবী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে হাদীস বর্ণনা করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ ইবন উমার ইবনুল খাত্তাব, আবূ মূসা আল-আশআরী, ইমরান ইবন হুসাইন এবং হাকীম ইবন হিযাম (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।