حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا أحمد بن جعفر قال ثنا عبد الله بن أحمد بن حنبل قال وجدت في كتاب أبي قال ثنا معاوية الغلابي قال ثنا عبيد الله بن عبد الرحمن عن أبي حرة قال: دخلنا على بكر بن عبد الله نعوده، فوافقنا وقد خرج لحاجته قال فجلسنا في البيت فأقبل الينا يهادى بين رجلين فسلم ثم نظر في وجوهنا فقال:
رحم الله عبدا أعطي قوة فعمل بها في طاعة الله عز وجل، أو قصر به ضعف فكف عن محارم الله.
অনুবাদঃ আবূ হুররাহ থেকে বর্ণিত, আমরা বাকর ইবনু আব্দুল্লাহর নিকট তাঁকে দেখতে (শুশ্রূষা করতে) প্রবেশ করলাম। আমরা যখন পৌঁছলাম, তখন তিনি তাঁর প্রয়োজনে বাইরে বের হয়েছেন। তিনি বললেন, অতঃপর আমরা ঘরে বসে পড়লাম। এরপর তিনি দুইজন লোকের কাঁধে ভর করে/সাহায্যে আমাদের দিকে এলেন। তিনি সালাম দিলেন, অতঃপর আমাদের চেহারার দিকে তাকালেন এবং বললেন: আল্লাহ সেই বান্দার উপর দয়া করুন, যাকে শক্তি প্রদান করা হয়েছে, আর সে তা দিয়ে মহান আল্লাহ তা'আলার আনুগত্যে কাজ করেছে; অথবা দুর্বলতা তাকে অক্ষম করেছে, ফলে সে আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ থেকে বিরত থেকেছে।