حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا يوسف بن يعقوب النجيرمي قال ثنا الحسن بن المثنى قال ثنا عفان قال ثنا حماد بن زيد قال ثنا ثابت: أن صلة بن أشيم وأصحابه مر بهم فتى يجر ثوبه، فهم أصحاب صلة أن يأخذوه بألسنتهم أخذا شديدا. فقال صلة: دعوني أكفكم أمره. فقال: يا بن أخي إن لي إليك حاجة، قال وما حاجتك؟ قال أحب أن ترفع إزارك قال نعم! ونعمى عين، فرفع ازاره. فقال صلة لاصحابه: هذا كان أمثلى مما أردتم، لو شتمتموه وآذيتموه لشتمكم.
অনুবাদঃ সাবিত থেকে বর্ণিত, সিলাহ ইবনে আশয়াম ও তাঁর সাথীদের পাশ দিয়ে এক যুবক তার কাপড় (ইযার) টেনে হেঁচড়ে যাচ্ছিল। সিলাহ-এর সাথীরা তাকে কঠোরভাবে মুখের দ্বারা ধমক দিতে চাইলেন। তখন সিলাহ বললেন: আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের পক্ষ থেকে তার বিষয়টি সমাধান করছি। তিনি (সিলাহ যুবককে) বললেন: হে আমার ভ্রাতুষ্পুত্র! তোমার কাছে আমার একটি প্রয়োজন রয়েছে। সে (যুবক) বলল: আপনার কী প্রয়োজন? তিনি বললেন: আমি চাই তুমি তোমার ইযার (কাপড়) উপরে তুলে নাও। সে (যুবক) বলল: হ্যাঁ! আনন্দের সাথে (আমি তা করব)। অতঃপর সে তার কাপড় উপরে তুলে নিল। অতঃপর সিলাহ তাঁর সাথীদের বললেন: তোমরা যা চেয়েছিলে তার চেয়ে এটি উত্তম ছিল। তোমরা যদি তাকে গালি দিতে বা কষ্ট দিতে, তবে সেও তোমাদের গালি দিত।