حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا أحمد بن جعفر بن حمدان قال ثنا عبد الله بن أحمد بن حنبل قال حدثني محمد بن عبيد بن حساب قال ثنا جعفر بن سليمان قال ثنا هشام بن زياد أخو العلاء ابن زياد. قال: كان العلاء بن زياد يحيي كل ليلة جمعة، فوجد ليلة فترة فقال لامرأته: يا أسماء إني أجد فترة فإذا مضى كذا وكذا فأيقظيني. قالت نعم! فأناه آت في منامه فأخذ بناصيته فقال: يا ابن زياد قم فاذكر الله يذكرك، قال فقام فما زالت تلك الشعرات التي أخذها منه قائمة حتى مات رحمه الله.
অনুবাদঃ হিশাম ইবনে যিয়াদ থেকে বর্ণিত, আল-আলা ইবনে যিয়াদ প্রতি জুমআর রাতে ইবাদতে মশগুল থাকতেন। এক রাতে তিনি কিছুটা দুর্বলতা অনুভব করলেন। তখন তিনি তার স্ত্রীকে বললেন, "হে আসমা, আমি দুর্বলতা অনুভব করছি। যখন এতক্ষণ সময় পেরিয়ে যাবে, তখন আমাকে জাগিয়ে দিও।" তিনি (স্ত্রী) বললেন, "আচ্ছা।" অতঃপর স্বপ্নে তার কাছে একজন আগন্তুক এসে তার কপালে চুলের গোছা ধরে বললেন, "হে ইবনে যিয়াদ! ওঠো, আল্লাহর স্মরণ করো, তিনি তোমাকে স্মরণ করবেন।" তিনি বললেন, এরপর তিনি (আল-আলা) উঠে গেলেন। আর সেই চুলের গোছাগুলো, যা আগন্তুক ধরেছিলেন, তার মৃত্যু হওয়া পর্যন্ত সোজা হয়েই ছিল। আল্লাহ তাঁর প্রতি রহম করুন।