حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا سليمان قال ثنا المقدام بن داود قال ثنا علي بن معبد قال ثنا وهب بن راشد عن فرقد عن أنس رضي الله تعالى عنه. قال قال رسول الله صلى الله عليه وسلم: «أوحى الله تعالى إلى نبي من الأنبياء ما بال عبادي يدخلون بيوتي - يعني المساجد - بقلوب غير طاهرة، وأيد غير نقية، أبى يغترون؟ أو إياي يخادعون؟ وعزتي وجلالي وعلوي فى ارتفاعى، لأبتلينهم ببلية أترك الحليم فيهم حيران لا ينجو منهم إلا من دعا كدعاء الغريق».
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আল্লাহ তাআলা নবীদের মধ্য থেকে একজনকে ওহী (আদেশ) করলেন, 'আমার বান্দাদের কী হলো যে তারা অপবিত্র অন্তর ও অপরিষ্কার হাত নিয়ে আমার ঘরসমূহে—অর্থাৎ মসজিদসমূহে—প্রবেশ করে? তারা কি আমার প্রতি বিভ্রান্ত হচ্ছে, নাকি তারা আমার সাথে প্রতারণা করছে? আমার ইজ্জত, মহিমা এবং আমার উচ্চ মর্যাদার শপথ! আমি অবশ্যই তাদেরকে এমন এক বিপদে (পরীক্ষায়) ফেলব, যা তাদের মধ্যে জ্ঞানী ও সহনশীল ব্যক্তিকেও হতভম্ব করে দেবে। তাদের মধ্যে সেই ব্যক্তি ছাড়া কেউ রক্ষা পাবে না, যে নিমজ্জমান ব্যক্তির প্রার্থনার মতো (অর্থাৎ চরম আকুতি সহকারে) আমার কাছে দোয়া করবে।'