طَابَعُ الشُّهَدَاءِ.
وَمَنَاقِبُهُ غَزِيْرَةٌ، أَمَّرَهُ الصِّدِّيْقُ عَلَى سَائِرِ أُمَرَاءِ الأَجْنَادِ، وَحَاصَرَ دِمَشْقَ، فَافْتَتَحَهَا هُوَ وَأَبُو عُبَيْدَةَ.
عَاشَ سِتِّيْنَ سَنَةً، وَقَتَلَ جَمَاعَةً مِنَ الأَبْطَالِ، وَمَاتَ عَلَى فِرَاشِهِ، فَلَا قَرَّتْ أَعْيُنُ الجُبَنَاءِ.
تُوُفِّيَ بِحِمْصَ (1) ، سَنَةَ إِحْدَى وَعِشْرِيْنَ، وَمَشْهَدُهُ عَلَى بَابِ حِمْصَ، عَلَيْهِ جَلَالَةٌ.
সিয়ারু আলামীন নুবালা
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 367
শহীদদের বৈশিষ্ট্যমণ্ডিত।
তাঁর গুণাবলি অসংখ্য। আস-সিদ্দিক (রা.) তাঁকে সমস্ত সেনাপতির ওপর প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনি দামেস্ক অবরোধ করেন এবং তিনি ও আবু উবায়দাহ (রা.) মিলে তা জয় করেন।
তিনি ষাট বছর বেঁচে ছিলেন এবং বহু বীর যোদ্ধাকে হত্যা করেছিলেন। তিনি নিজ বিছানায় মৃত্যুবরণ করেন; (তাই তিনি আক্ষেপ করে বলতেন—) "ভীরু-কাপুরুষদের চোখ যেন কখনো প্রশান্তি না পায়।"
তিনি ২১ হিজরীতে হিমসে (১) ইন্তেকাল করেন। তাঁর সমাধি হিমসের প্রবেশদ্বারে অবস্থিত, যার ওপর গাম্ভীর্য বিরাজমান।