Part 1 | Page 53
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 53
...ইবনে উবাইদুল্লাহ। অতঃপর আবু বকর তাঁদেরকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট নিয়ে আসলেন যখন তাঁরা তাঁর আহ্বানে সাড়া দিলেন। ফলে তাঁরা ইসলাম গ্রহণ করলেন এবং সালাত আদায় করলেন। এরপর ইসলাম গ্রহণ করলেন আবু উবাইদাহ ইবনুল জাররাহ, আবু সালামাহ ইবনে আবদিল আসাদ আল-মাখজুমি, আল-আরকাম ইবনে আবিল আরকাম আল-মাখজুমি, উসমান ইবনে মাজউন আল-জুমাহি, উবাইদাহ ইবনুল হারিস ইবনে মুত্তালিব ইবনে আবদে মানাফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল এবং তাঁর স্ত্রী ফাতিমা বিনতুল খাত্তাব, আসমা বিনতু আবি বকর, মাজউনের দুই পুত্র আবদুল্লাহ ও কুদামাহ আল-জুমাহিদ্বয়, খাব্বাব ইবনুল আরাত, মাসউদ ইবনুর রাবি আল-কারি, আবদুল্লাহ ইবনে মাসউদ, উমাইর ইবনে আবি ওয়াক্কাস, সুলাইত ইবনে আমর, আইয়াশ ইবনে আবি রাবিয়াহ এবং তাঁর স্ত্রী আসমা বিনতু সালামাহ আত-তামিমিয়াহ, আমির ইবনে রাবিয়াহ আবু আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে জাহাশ ও আবু আহমাদ ইবনে জাহাশ আল-আসাদি, জাফর ইবনে আবি তালিব এবং তাঁর স্ত্রী আসমা বিনতু উমাইস আল-খাসআমিয়াহ, হাতিব ইবনুল হারিস এবং তাঁর স্ত্রী ফাতিমা আল-মুজাল্লাল, হাত্তাব ইবনুল হারিস এবং তাঁর স্ত্রী ফুকাইহাহ এবং সুহাইব ইবনে সিনান।