হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1032)


1032 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، قُلْتُ: حَدِّثِينِي بِشَيْءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ , قَالَتْ: كَانَ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ». [5: 12]
رقم طبعة با وزير = (1028)




ফারওয়া বিন নাওফাল আল আশজাঈ বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, আপনি আমাকে হাদীস বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী দু‘আ করতেন, সে সম্পর্কে, তখন তিনি বলেন, “তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لم أعمل (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই আমি যা আমল করেছি, তার অনিষ্টতা থেকে আর আমি যা আমল করিনি, তার অনিষ্টতা থেকে।)”[1]



[1] নাসাঈ: ৮/২৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৬; সহীহ মুসলিম: ২৭১৬; ইবনু মাজাহ: ৩৮৩৯; মুসনাদ আহমাদ: ৬/৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وحصين هو: ابن عبد الرحمن السلمي أبو الهذيل الكوفي.









সহীহ ইবনু হিব্বান (1033)


1033 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَمْدَانَ بْنِ مُوسَى التُّسْتَرِيُّ بِعَبَّادَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامَةِ، فَإِنَّ جَارَ الْبَادِي يَتَحَوَّلُ» [5: 12]
رقم طبعة با وزير = (1029)




. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بك من جار السوء في دار المقاومة فإن جار البادي يتحوَّل (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আশ্রয় চাচ্ছি বসবাসের ক্ষেত্রে মন্দ প্রতিবেশি থেকে, কেননা ভ্রাম্যমান প্রতিবেশী পরিবর্তন হয়।)”[1]



[1] নাসাঈ: ১/২৭৪; আদাবুল ‍মুফরাদ: ১১৭; হাকিম: ১/৫৩২; মুসনাদ আহমাদ: ২/৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ১৪৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (1443).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل ابن عجلان.









সহীহ ইবনু হিব্বান (1034)


1034 - أَخْبَرَنَا ابْنُ الْجُنَيْدِ إِمْلَاءً بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ، وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ». [1: 2]
رقم طبعة با وزير = (1031)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তিনবার জান্নাত চায়, তখন জান্নাত বলে, “হে আল্লাহ, তাকে আপনি জান্নাতে প্রবেশ করান।” আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তখন জাহান্নাম বলে, “হে আল্লাহ, তাকে আপনি জাহান্নাম থেকে আশ্রয় দিন।”[1]



[1] নাসাঈ: ৮/২৭৯; তিরমিযী: ২৫৭২; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১১০; ইবনু মাজাহ: ৪৩৪০; মুসনাদ আহমাদ: ৩/১১৭; হাকিম: ১/৫৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ২৪৭৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (1010).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير بريد بن أبي مريم، فمن رجال أصحاب السنن.









সহীহ ইবনু হিব্বান (1035)


1035 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:309] عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى، عَنِ الْوَلِيدِ بْنِ ثَعْلَبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ *: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَمَاتَ مِنْ يَوْمِهِ أَوْ لَيْلَتِهِ دَخَلَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (1032)




বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বলবে اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনার বান্দা, আমি আমার সাধ্য অনুসারে আপনার সাথে কৃত ওয়াদা-অঙ্গিকারের উপর আছি। আমি আপনার কাছে আশ্রয় চাই যা আমি করেছি তার অনিষ্টতা থেকে আর আমি আমার পাপের স্বীকারোক্তি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া পাপসমূহকে আর কেউ ক্ষমা করতে পারে না।) অতঃপর সে ব্যক্তি ঐ দিন বা রাতে মারা গেলে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫৬; আবূ দাঊদ: ৫০৭০; বাযযার: ৫৬৪; ইবনু মাজাহ: ৩৮৭২; হাকিম: ১/৫১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৪/৩২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (4/ 328). * [مَنْ قَالَ] قال الشيخ: زاد أحمد (356)، وأصحاب «السنن»: «حين يصبح، أو حين يمسي».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح غير الوليد بن ثعلبة، فقد روى له أصحاب السنن.









সহীহ ইবনু হিব্বান (1036)


1036 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:310] بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا لُدِغَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكَ لَوْ كُنْتَ قُلْتَ حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، مَا ضَرَّكَ» قَالَ: فَكَانَ أَبُو هُرَيْرَةَ إِذَا لُدِغَ إِنْسَانٌ مِنَّا أَمَرَهُ أَنْ يَقُولَهَا. [1: 2]
رقم طبعة با وزير = (1033) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ضَرَّكَ» أَرَادَ بِهِ أَنَّكَ لَوْ قُلْتَ مَا قُلْنَا، لَمْ يَضُرَّكَ أَلَمُ اللَّدْغِ، لَا أَنَّ الْكَلَامَ الَّذِي، قَالَ يَدْفَعُ قَضَاءَ اللَّهِ عَلَيْهِ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি দংশিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জেনে রাখো, যদি তুমি বিকেলে বলতে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق (আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্টতা থেকে।), তবে এটা তোমার কোন ক্ষতি করতে পারতো না।”[1] রাবী বলেন, “অতঃপর আমাদের কেউ দংশিত হলে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তাকে এই বাক্যগুলি বলার আদেশ করতেন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য مَا ضَرَّك (তোমার কোন ক্ষতি করতে পারতো না) এর দ্বারা উদ্দেশ্য হলো যদি তুমি তা বলতে যা আমরা বললাম, তবে দংশনের ব্যথা তোমার কোন ক্ষতি করতে পারতো না; এটা উদ্দেশ্য নয় যে, সে যে কথা বলেছে, তা আল্লাহর ফায়সালাকে প্রতিহত করবে।”



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৩; মুয়াত্তা ইমাম মালেক: ২/৯৫২; মুসনাদ আহমাদ: ২/৩৭৫; তিরমিযী: ৩৬০৫; আবূ দাঊদ: ৩৮৯৮; নাসাঈ: ৫৯২; ইবনু মাজাহ: ৩৫১৮; মুসা্ন্নাফ ইবনু শায়বাহ: ১০/২৮৭; সহীহ মুসলিম: ২৭০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৫, ২২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم برقم (1016). تنبيه!! رقم (1016) = (1020) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1037)


1037 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، وَأَبُو خَيْثَمَةَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، أَنَّ أَبَا كَبْشَةَ السَّلُولِيَّ حَدَّثَهُ , أَنَّهُ سَمِعَ ثَوْبَانَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَدِّدُوا وَقَارِبُوا، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ». [1: 2]
رقم طبعة با وزير = (1034) [ص:312] قَالَ أَبُو حَاتِمٍ: هَذِهِ اللَّفْظَةُ مِمَّا ذَكَرْنَا فِي كُتُبِنَا , أَنَّ الْعَرَبَ تُطْلِقُ الِاسْمَ بِالْكُلِّيَّةِ عَلَى جُزْءٍ مِنْ أَجْزَاءِ شَيْءٍ يُطْلَقُ اسْمُ ذَلِكَ الشَّيْءِ عَلَى جُزْءٍ مِنْ أَجْزَائِهِ، فَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ» , أَطْلَقَ اسْمَ الْإِيمَانِ عَلَى الْمُحَافِظِ عَلَى الْوُضُوءِ، وَالْوُضُوءُ مِنْ أَجْزَاءِ الْإِيمَانِ، كَذَلِكَ اسْمُ الْإِيمَانِ عَلَى الْمُفْرِدِ الْعَمَلَ بِهِ، لِأَنَّهُ جُزْءٌ مِنْ أَجْزَاءِ الْإِيمَانِ عَلَى حَسَبِ مَا ذَكَرْنَاهُ. وَخَبَرُ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ خَبَرٌ مُنْقَطِعٌ، فَلِذَلِكَ تَنَكَّبْنَاهُ




সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সঠিকভাবে আমল করো এবং সঠিকতার কাছাকাছি থাকো। জেনে রাখো, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো সালাত। জেনে রাখো, কেবল মু‘মিন ব্যক্তিই ওযূর ব্যাপারে যত্নবান থাকে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই শব্দ সেসব শব্দের অন্তর্ভুক্ত যা আমরা আমাদের কিতাবে উল্লেখ করেছি যে, আরবরা অনেক সময় পুরো বিশেষ্যকে কোন জিনিসের অংশবিশেষ অর্থে ব্যবহার করে; পুরো বিশেষ্যের নামকে অংশবিশেষের উপর ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “কেবল মু‘মিন ব্যক্তিই ওযূর ব্যাপারে যত্নবান থাকে” এখানে ঈমান নামকে ওযূর ব্যাপারে যত্নবান ব্যক্তির ব্যাপারে ব্যবহার করা হয়েছে। ওযূ ঈমানের অংশ সমূহের মাঝে একটি অংশ, অনুরুপভাবে ঈমান নামটি এককভাবে ওযূ সম্পাদনকারীর ব্যাপারে ব্যবহার করা হয়। কেননা ওযূ ঈমানের একটি অংশ, যা আমরা বর্ণনা করলাম। আর সাওবান থেকে সালিম বিন আবিল জা‘দ এর হাদীসটি মুনকাতি‘, এজন্য আমরা এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি।”



[1] মুসনাদ আহমাদ: ৫/২৮২; দারেমী: ১/১৬৮; তাবারানী আল কাবীর: ১৪৪৪; আত তায়ালিসী: ৯৯৬; দারেমী: ১/১৬৮; তাবারানী আস সাগীর: ২/৮৮; ইবনু মাজাহ: ২৭৭; হাকিম: ১/১৩০; সুনান বাইহাকী: ১/৪৫৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (115)، «الروض» (177).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، إسناده حسن، رجاله رجال البخاري عدا ابن ثوبان- واسمه عبد الرحمن- وهو حسن الحديث.









সহীহ ইবনু হিব্বান (1038)


1038 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ بِالْبَصْرَةِ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ إِسْبَاغُ الْوُضُوءُ عَلَى الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، فَذَلِكُمُ الرِّبَاطُ، فَذَلِكُمُ الرِّبَاطُ، [ص:314] فَذَلِكُمُ الرِّبَاطُ». [1: 2]
رقم طبعة با وزير = (1035) قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَاهُ الرِّبَاطُ مِنَ الذُّنُوبِ، لِأَنَّ الْوُضُوءَ يُكَفِّرُ الذُّنُوبَ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে এমন কিছুর সন্ধান দিবোনা, যার মাধ্যমে আল্লাহ গোনাহসমূহ মোচন করে দিবেন এবং মর্যাদা সমুন্নত করবেন? সেটি হলো কষ্ট হওয়া সত্তেও পরিপূর্ণভাবে ওযূ করা, অধিক পদক্ষেপে মসজিদে গমন করা এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এটাই হলো প্রহরা, এটাই হলো প্রহরা, এটাই হলো প্রহরা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের অর্থ হলো গোনাহ থেকে প্রহরা। কেননা ওযূ গোনাহকে মুছে দেয়।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ২/২৭৭; সহীহ মুসলিম: ২৫১; নাসাঈ: ১/৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫; সুনান বাইহাকী: ১/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৯; তিরমিযী: ৫১, ৫২; বাযযার: ৪৪৭; হাকিম: ১/১৩২। মুসনাদ আহমাদ: ৫/২৮২; দারেমী: ১/১৬৮; তাবারানী আল কাবীর: ১৪৪৪; আত তায়ালিসী: ৯৯৬; তাবারানী আস সাগীর: ২/৮৮; ইবনু মাজাহ: ২৭৭; সুনান বাইহাকী: ১/৪৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫-৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ১/৩২৭; মুয়াত্তা ইমাম মালেক: ১/৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 97): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1039)


1039 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، حَدَّثَنَا هَوْبَرُ بْنُ مُعَاذٍ الْكَلْبِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ شُرَحْبِيلِ بْنِ سَعْدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا، وَيُكَفَّرُ بِهِ الذُّنُوبَ؟ » قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكْرُوهَاتِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، فَذَلِكَ الرِّبَاطُ». [1: 2]
رقم طبعة با وزير = (1036)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে এমন কিছুর সন্ধান দিবোনা, যার মাধ্যমে আল্লাহ ভুল-ত্রুটিসমূহ মিটিয়ে দিবে এবং গোনাহসমূহ মোচন করে দিবেন? লোকজন বললো বললো, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” জবাবে তিনি বলেন, “(সেটি হলো) কষ্ট হওয়া সত্তেও পরিপূর্ণভাবে ওযূ করা, অধিক পদক্ষেপে মসজিদে গমন করা এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এটাই হলো প্রহরা।”[1]



[1] বাযযার: ৪৪৯; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ২/৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬১।) মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ২/২৭৭; সহীহ মুসলিম: ২৫১; নাসাঈ: ১/৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫; সুনান বাইহাকী: ১/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৯; তিরমিযী: ৫১-৫২; বাযযার: ৪৪৭; হাকিম: ১/১৩২।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 161).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: شرحبيل بن سعد: هو الخطمي المدني مولى الأنصار، ضعفه غير واحد، وقال الحافظ في «التقريب» ": صدوق اختلط بأخرة، وصحح حديثه ابن خزيمة والمؤلف، فمثله يصلح للشواهد، وهذا الحديث منها، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1040)


1040 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبَجٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوِ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ، خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ، وَمَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، أَوْ نَحْوَ هَذَا، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ، أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ». [1: 2]
رقم طبعة با وزير = (1037)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন মুসলিম (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অথবা কোন মু‘মিন) ব্যক্তি ওযূ করে, অতঃপর সে তার মুখ ধৌত করে, তবে সে তার দুই চোখের মাধ্যমে দৃষ্টিপাত করে যে পাপ করেছে, সেসব পাপ তার চেহারা থেকে বের হয়ে যায়, পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরকমই কিছু বলেছেন। অতঃপর যখন সে তার দুই হাত ধৌত করে, তবে সে তার দুই হাত দিয়ে ধরে যে পাপ করেছে, সেসব পাপ তার হাত থেকে বের হয়ে যায়, পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে, এভাবে সে পাপসমূহ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩২; মুসনাদ আহমাদ: ২/৩০৩; সহীহ মুসলিম: ২৪৪; দারেমী: ১/১৮৩; সুনান বাইহাকী: ১/৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 94): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1041)


1041 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي [ص:316] بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ جَلَسَ عَلَى الْمَقَاعِدِ , فَجَاءَهُ الْمُؤَذِّنُ فَآذَنَهُ بِصَلَاةِ الْعَصْرِ، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ، ثُمَّ قَالَ: لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ لَمَّا حَدَّثْتُكُمُوهُ، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنِ امْرِئٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يُصَلِّي الصَّلَاةَ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الْأُخْرَى حَتَّى يُصَلِّيَهَا». [ص:317] قَالَ مَالِكٌ: أُرَاهُ يُرِيدُ هَذِهِ الْآيَةَ: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ، ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114] [1: 2]
رقم طبعة با وزير = (1038)




হুমরান রহিমাহুল্লাহ বলেন, ‍উসমান রাদ্বিয়াল্লাহু আনহু একবার আসনে বসে আছেন, এমন সময় মুয়ায্যিন এসে তাকে আসরের সালাতের ব্যাপারে জানান। তখন তিনি ওযূর পানি আনতে বলেন তারপর তিনি ওযূ করেন অতঃপর তিনি বলেন, “অবশ্যই আমি তোমাদেরকে একটি হাদীস শুনাবো, যদি আল্লাহর কিতাবে একটি আয়াত না থাকতো, তবে আমি তা তোমাদের কাছে বর্ণনা করতাম না।” তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কোন ব্যক্তি যদি উত্তমরুপে ওযূ করে, তারপর সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাকে তার মাঝে এবং পরবর্তী সালাত আদায় করার মাঝে ক্ষমা করে দেন।”[1] মালিক রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা আয়াতটি হলো এই أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ (আপনি সালাত প্রতিষ্ঠা করুন দিবসের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে। নিশ্চয়ই ভাল কাজসমূহ মন্দ কর্মসমূহকে অবসারণ করে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।) (সূরা হুদ: ১১৪।)



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/৫১; নাসাঈ: ১/৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪১; আত তায়ালিসী: ১/৪৮; মুসনাদ আহমাদ: ১/৫৭; সহীহ মুসলিম: ২২৭; বাইহাকী, মা‘রেফাতুস সুনান ওয়াল আসার: ১/২২৫; সহীহ বুখারী: ১৬০; আবূ দাঊদ: ১০৭; ইবনু মাজাহ: ২৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1042)


1042 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَاصِمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ، أَنَّهُمْ غَزَوْا غَزْوَةَ السَّلَاسِلِ، فَفَاتَهُمُ الْعَدُوُّ , فَرَابَطُوا، ثُمَّ رَجَعُوا إِلَى مُعَاوِيَةَ وَعِنْدَهُ أَبُو أَيُّوبَ، وَعُقْبَةُ بْنُ عَامِرٍ، فَقَالَ عَاصِمٌ: يَا أَبَا أَيُّوبَ، فَاتَنَا الْعَدُوُّ الْعَامَ , وَقَدْ أُخْبِرْنَا أَنَّهُ مَنْ صَلَّى فِي الْمَسَاجِدِ الْأَرْبَعَةِ غُفِرَ لَهُ ذَنْبُهُ , قَالَ: يَا ابْنَ أَخِي، [ص:318] أَدُلُّكَ عَلَى مَا هُوَ أَيْسَرُ مِنْ ذَلِكَ؟ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ تَوَضَّأَ كَمَا أُمِرَ، وَصَلَّى كَمَا أُمِرَ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» , أَكَذَلِكَ يَا عُقْبَةُ؟، قَالَ: نَعَمْ.
رقم طبعة با وزير = (1039) قَالَ أَبُو حَاتِمٍ: الْمَسَاجِدُ الْأَرْبَعَةُ: مَسْجِدُ الْحَرَامِ، وَمَسْجِدُ الْمَدِينَةِ، وَمَسْجِدُ الْأَقْصَى، وَمَسْجِدُ قُبَاءٍ. وَغَزَاةُ السَّلَاسِلِ كَانَتْ فِي أَيَّامِ مُعَاوِيَةَ، وَغَزَاةُ السَّلَاسِلِ كَانَتْ فِي أَيَّامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.




‘আসিম বিন সুফইয়ান আস সাকাফী থেকে বর্ণিত, তিনি বলেন যে, তারা ‘সালাসিল’ যুদ্ধ করেছেন অতঃপর শত্রুরা তাদের হাতছাড়া হয়ে যায়। তারপর তারা সীমান্ত পাহারায় নিয়োজিত হন অতঃপর তারা মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসেন, এসময় তাঁর কাছে আবূ আইয়্যূব ও ‘উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহুম উপস্থিত ছিলেন। তখন ‘আসিম বলেন, “হে আবূ আইয়্যূব, এবছর শত্রু আমাদের হাতছাড়া হয়ে গেছে, আর আমাদের হাদীস বলা হয়েছে যে, যে ব্যক্তি চার মসজিদে সালাত আদায় করবে, তার ‍গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।” জবাবে তিনি বলেন, “ভাতিজা, আমি কি তোমাকে এর চেয়েও সহজ জিনিসের সন্ধান দিবো? নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি ওযূ করে, যেভাবে তাকে আদেশ করা হয়েছে এবং সালাত আদায় করে, যেভাবে তাকে সালাত করতে আদেশ করা হয়েছে, তার পূর্বের গোনাহ ক্ষমা করা হবে।” হে উকবাহ, হাদীসটি কি এমনই?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “চার মসজিদ হলো মাসজিদুল হারাম, মাসজিদে নববী, মাসজিদে আকসা ও মাসজিদে কুবা। সালাসিল যুদ্ধ মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর সময়ে সংঘটিত হয়েছিল আরেক সালাসিল যুদ্ধ সংঘটিত হয়েছিল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানায়।”



[1] মুসনাদ আহমাদ: ৫/৪২৩; নাসাঈ: ১/৯০; ইবনু মাজাহ: ১৩৯৬; দারেমী: ১/১৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৮, ৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (1/ 98 - 99).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سفيان بن عبد الرحمن، وثقه المؤلف 6/ 401 و405، روى عن جده عاصم بن سفيان، وداود بن أبي عاصم وروى عنه ابنه عبد الله بن سفيان، وأبو الزبير، وعبد الله بن لاحق، وباقي رجاله ثقات، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، وأبو الزبير: اسمه محمد بن مسلم بن تدرس.









সহীহ ইবনু হিব্বান (1043)


1043 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، أَنَّهُ [ص:319] سَمِعَ حُمْرَانَ بْنَ أَبَانَ يُحَدِّثُ أَبَا بُرْدَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَتَمَّ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ جَلَّ وَعَلَا، فَالصَّلَوَاتُ الْخَمْسُ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ». [1: 2]
رقم طبعة با وزير = (1040)




উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযূ করবে, যেভাবে মহান আল্লাহ তাকে ওযূ করার নির্দেশ দিয়েছেন, তাহলে পাঁচ ওয়াক্ত সালাত মধ্যবর্তী গোনাহের জন্য কাফ্ফারা হয়ে যাবে।”[1]



[1] আত তায়ালিসী: ৭৫; মুসনাদ আহমাদ: ১/৬৬; সহীহ মুসলিম: ২৩১; ইবনু মাজাহ: ৪৫৯; নাসাঈ: ১/৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 98): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1044)


1044 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَدَعَا بِطَهُورٍ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنِ امْرِئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ الصَّلَاةُ الْمَكْتُوبَةُ فَيُحْسِنُ وُضُوءَهَا وَرُكُوعَهَا وَخُشُوعَهَا، إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوبِ، مَا لَمْ يَأْتِ كَبِيرَةً، وَذَلِكَ الدَّهْرَ كُلَّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1041)




আমর বিন সা‘ঈদ বিন ‘আস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, তিনি পবিত্রতা অর্জনের জন্য পানি আনতে বললেন, তারপর তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যদি কোন মুসলিম ব্যক্তি ফরয সালাতের সময় উপস্থিত হলে উত্তমভাবে ওযূ করে, উত্তমভাবে রুকু করে, বিনয়ী হয়, তবে এটি তার পূর্বের গোনাহসমুহের জন্য কাফ্ফারা হিসেবে গণ্য হবে, যদি সে কাবীরা গোনাহে লিপ্ত না হয়। আর এটি সর্বকালের জন্যই প্রযোজ্য।”[1]



[1] সহীহ মুসলিম: ২৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৪১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى نحوه (1038). تنبيه!! رقم (1038) = (1041) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1045)


1045 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ سَعْدِ بْنِ طَارِقٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَبْلُغُ حِلْيَةُ أَهْلِ الْجَنَّةِ مَبْلَغَ الْوُضُوءِ»
رقم طبعة با وزير = (1042)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জান্নাতবাসীদের অলঙ্কার ওযূর পানি পৌঁছার স্থান পর্যন্ত পৌঁছবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২৪৪; সহীহ মুসলিম: ২৫০; নাসাঈ: ১/৯৩; সুনান বাইহাকী: ১/৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (252): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عبد الغفار بن عبد الله الزبيري ذكره المؤلف في «الثقات» 8/ 421، وترجمه ابن أبي حاتم في «الجرح والتعديل» 6/ 54، ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وروى عنه اثنان وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1046)


1046 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَقْبَرَةَ، فَقَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ , وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ , وَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ إِخْوَانَنَا» , قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَلَسْنَا إِخْوَانَكَ؟، قَالَ: «بَلْ أَصْحَابِي، وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ، وَأَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ» , قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَعْرِفُ مَنْ يَأْتِي بَعْدَكَ مِنْ أُمَّتِكَ؟، فَقَالَ: «أَرَأَيْتَ لَوْ كَانَتْ لِرَجُلٍ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ فِي خَيْلٍ دُهْمٍ بُهْمٍ، أَلَا يَعْرِفُ خَيْلَهُ؟ » قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ ,، قَالَ: «فَإِنَّهُمْ يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ، وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ، فَلَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ، أُنَادِيهِمْ: أَلَا هَلُمَّ، أَلَا هَلُمَّ، فَيُقَالُ: إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ , فَأَقُولُ: فَسُحْقًا , فَسُحْقًا، فَسُحْقًا»
رقم طبعة با وزير = (1043) [ص:322] قَالَ أَبُو حَاتِمٍ: الِاسْتِثْنَاءُ يَسْتَحِيلُ فِي الشَّيْءِ الْمَاضِي، وَإِنَّمَا يَجُوزُ الِاسْتِثْنَاءُ فِي الْمُسْتَقْبَلِ مِنَ الْأَشْيَاءِ. وَحَالُ الْإِنْسَانِ فِي الِاسْتِثْنَاءِ عَلَى ضَرْبَيْنِ، إِذَا اسْتَثْنَى فِي إِيمَانِهِ: فَضَرْبٌ مِنْهُ يُطْلَقُ مُبَاحٌ لَهُ ذَلِكَ، وَضَرْبٌ آخَرُ إِذَا اسْتَثْنَى فِيهِ الْإِنْسَانُ كَفَرَ. وَأَمَّا الضَّرْبُ الَّذِي لَا يَجُوزُ ذَلِكَ، فَهُوَ أَنْ يُقَالَ لِلرَّجُلِ: أَنْتَ مُؤْمِنٌ بِاللَّهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْجَنَّةِ وَالنَّارِ، وَالْبَعْثِ وَالْمِيزَانِ، وَمَا يُشْبِهُ هَذِهِ الْحَالَةَ؟ فَالْوَاجِبُ عَلَيْهِ أَنْ يَقُولَ: أَنَا مُؤْمِنٌ بِاللَّهِ حَقًّا، وَمُؤْمِنٌ بِهَذِهِ الْأَشْيَاءِ حَقًّا، فَمَتَى مَا اسْتَثْنَى فِي هَذَا كَفَرَ. وَالضَّرْبُ الثَّانِي: إِذَا سُئِلَ الرَّجُلُ: إِنَّكَ مِنَ الْمُؤْمِنِينَ الَّذِي يُقِيمُونَ الصَّلَاةَ، وَيُؤْتُونَ الزَّكَاةَ، وَهُمْ فِيهَا خَاشِعُونَ، وَعَنِ اللَّغْوِ مُعْرِضُونَ؟ فَيَقُولُ: أَرْجُو أَكُونَ مِنْهُمْ إِنْ شَاءَ اللَّهُ. أَوْ يُقَالُ لَهُ: أَنْتَ مِنْ أَهْلِ الْجَنَّةِ؟ فَيَسْتَثْنِي أَنْ يَكُونَ مِنْهُمْ. وَالْفَائِدَةُ فِي الْخَبَرِ حَيْثُ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ [ص:323] لَاحِقُونَ» , أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ بَقِيعَ الْغَرْقَدِ فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، فِيهِمْ مُؤْمِنُونَ وَمُنَافِقُونَ، فَقَالَ: «إِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ» , وَاسْتَثْنَى الْمُنَافِقِينَ أَنَّهُمْ إِنْ شَاءَ اللَّهُ يُسْلِمُونَ، فَيَلْحَقُونَ بِكُمْ، عَلَى أَنَّ اللُّغَةَ تُسَوِّغُ إِبَاحَةَ الِاسْتِثْنَاءِ فِي الشَّيْءِ الْمُسْتَقْبَلِ وَإِنْ لَمْ يَشُكَّ فِي كَوْنِهِ، لِقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنَيْنِ} [الفتح: 27]




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার গোরস্থানে গিয়ে বলেন, السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, মু‘মিনদের আবাস, আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে যুক্ত হবো।)” আমি আশা করি আমার ভাইদের দেখবো।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি আপনার ভাই না?” জবাবে তিনি বলেন, “তোমরা বরং আমার সাথী। আর আমার ভাই তারা যারা এখনও আসেনি। আমি হাওযে কাউসারে আগেই উপস্থিত হব।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উম্মাতের যারা এখনও আসেনি, তাদেরকে আপনি কিভাবে চিনবেন?” জবাবে তিনি বলেন, “তোমাদের কী অভিমত, যদি এক পাল কালো ঘোড়ার মাঝে কোন ব্যক্তির উজ্জ্বল হাত-পা-মুখ বিশিষ্ট্য একটি ঘোড়া থাকে, তবে সে কি চিনতে পারবে না?” তাঁরা জবাবে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অবশ্যই চিনতে পারবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তারা (উম্মত) কিয়ামতের দিন ওযূর কারণে হাত-পা-মুখ ‍উজ্জ্বল হয়ে আসবে, আর আমি হাওযে কাওসারে আগেও উপস্থিত হবো। অতঃপর কিছু লোককে আমার হাওযে কাওসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, যেভাবে হারানো উটকে তাড়িয়ে দেওয়া হয়। আমি তাদেরকে ডাকবো, “এই, তোমরা এদিকে আসো, এই তোমরা এদিকে আসো।” তখন বলা হবে, “তারা আপনার পর দ্বীনে পরিবর্তন সাধন করেছিল।” অতঃপর আমি বলবো, “তবে দূর হও, তবে দূর হও, তবে দূর হও!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ভবিষ্যত বিষয়ে ইনশাআল্লাহ বলা যায়, অতীত কালে ইনশাআল্লাহ বলা অসম্ভব বিষয়। বস্তুত ইনশাআল্লাহ ভবিষ্যতের বিষয়ে বলা জায়েয। ঈমানের বিষয়ে ইনশাআল্লাহ বলার ক্ষেত্রে মানুষ দুই প্রকার। এক প্রকার বৈধ আরেক প্রকার ইনশাআল্লাহ বললে মানুষ কাফের হয়ে যাবে। যেই প্রকার ইনশাআল্লাহ বলা জায়েয নেই, সেটা হলো কোন ব্যক্তিকে বলা হয়, “তুমি কি আল্লাহ, তাঁর ফেরেস্তা, তাঁর কিতাব, তাঁর রাসূলগণ, জান্নাত, জাহান্নাম, পুনঃরুত্থান, মীযান বা এই জাতীয় জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করো?” এক্ষেত্রে তার জন্য ওয়াজিব হলো জবাবে এমন বলা যে, “আমি নিশ্চিতভাবেই আল্লাহর প্রতি বিশ্বাস করি, এসব বিষয়ে আমি প্রকৃতপক্ষেই বিশ্বাস স্থাপন করি। এসব বিষয়ে ইনশাআল্লাহ বলা যায় না। কাজেই যখন সে এই সব ব্যাপারে ইনশাআল্লাহ বলবে, সে কাফের হয়ে যাবে। দ্বিতীয় প্রকার: যখন কোন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, “আপনি কি সেসব মু‘মিনদের অন্তর্ভূক্ত যারা সালাত আদায় করে, বিনীতভাবে যাকাত প্রদান করে ও প্রয়োজনীয় কথা-কাজ থেকে বিমুখ থাকে?” অতঃপর সে জবাবে বলে, “ইনশাআল্লাহ আমি আশাবাদী যে, আমি তাদের অন্তর্ভূক্ত হবো।” অথবা তাকে বলা হলো, “তুমি জান্নাতের অধিবাসী?” অতঃপর সে বলে, “ইনশাআল্লাহ আমি তাদের অন্তর্ভূক্ত হবো।” এই দলীল অত্র হাদীসের মধ্যে পাওয়া যায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ (আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ।) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু সাহাবাসহ বাকীউল গারকাদ গোরস্থানে গিয়েছিলেন, তাদের মাঝে মু‘মিন সাহাবী ছিলেন আবার কিছু মুনাফিকও ছিল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, (আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ।) তিনি এখানে মুনাফিকদের ইনশাআল্লাহ বলেছেন যে, যদি আল্লাহ চান, তারা ইসলাম গ্রহণ করবে অতঃপর তারা তোমাদের সাথে যুক্ত হবে। বস্তুত ভাষা ভবিষ্যত বিষয়ে ইনশাআল্লাহ বলার অনুমোদন করে, যদিও কাজটি ভবিষ্যতে সংঘটিত হওয়ার ব্যাপারে কোন সন্দেহ না থাকে। কেননা মহান আল্লাহ তা‘আলা বলেন, لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنَيْنِ (ইনশাআল্লাহ, অবশ্যই তোমরা মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবে।) (সূরা ফাতহ: ২৭।)



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮: সহীহ মুসলিম: ২৪৯; নাসাঈ: ১/৯৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৬; সুনান বাইহাকী: ১/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫১; মুসনাদ আহমাহ: ২/৩০০; ইবনু মাজাহ: ৪৩০৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৭৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (190)، «الإرواء» (776): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1047)


1047 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ , كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ؟، قَالَ: «غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الطُّهُورِ»
رقم طبعة با وزير = (1044)




আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উম্মতের মাঝে যাদেরকে আপনি দেখেননি, তাদেরকে আপনি কিভাবে চিনবেন?” জবাবে তিনি বলেন, “ওযূর প্রভাবের কারণে সাদা-কালো ঘোড়ার ন্যায় তাদের হাত-পা-চেহারাগুলো উজ্জ্বল সাদা থাকবে।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬; আত তায়ালিসী: ১/৪৯; মুসনাদ আহমাদ: ১/৪০৩; ইবনু মাজাহ: ২৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (1/ 93).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (1048)


1048 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرِدُونَ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ سِيمَا أُمَّتِي لَيْسَ لِأَحَدٍ غَيْرِهَا»
رقم طبعة با وزير = (1045)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা হাত-পা-চেহারার উজ্জ্বলতা নিয়ে আমার কাছে আসবে, এটি আমার উম্মাতের নিদর্শন, যা অন্য কোন ‍উম্মাতের থাকবে না।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬; ইবনু মাজাহ: ৪২৮২; সহীহ মুসলিম: ২৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনানু ইবনে মাজাহ: ৪২৮২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (4282): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1049)


1049 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ، [ص:325] أَنَّهُ رَأَى أَبَا هُرَيْرَةَ يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغَ الْمَنْكِبَيْنِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ غُرٌّ مُحَجَّلُونَ مِنْ أَثَرِ الْوُضُوءِ» فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ. [1: 2]
رقم طبعة با وزير = (1046)




নু‘আইম বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে ওযূ করতে দেখেছেন, তিনি মুখ ও হাতের প্রায় কাঁধ পর্যন্ত ধৌত করেছেন, তারপর তিনি দুই পা ধৌত করেছেন পায়ের নলা পর্যন্ত তারপর তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমার উম্মাত ওযূর প্রভাবে কিয়ামতের ‍দিন হাত-পা-চেহারার উজ্জ্বল বিশিষ্ট্য হবে।” অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়ার সামর্থ রাখে, সে যেন তা বাড়িয়ে নেয়।”[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনানু ইবনে মাজাহ: ৪২৮২।) তবে “অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়ার সামর্থ রাখে” অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য নয়; বরং আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য। পরবর্তী কোন রাবী সেটাকে হাদীস ভেবে মুল হাদীসের সাথে একাকার করে বর্ণনা করেছেন।”



[1] সহীহ ‍মুসলিম: ২৪৬; মুসনাদ আহমাদ: ২/৪০০; সহীহ আল বুখারী: ১৩৬; সুনান বাইহাকী: ১/৫৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৮।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح إلا جملة: «فمن استطاع منكم .. » - «الصحيحة» تحت الحديث (252)، «الإرواء» (1/ 131 و 132 و 133)، «الضعيفة» (1030): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة بن يحيى، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (1050)


1050 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، [ص:326] حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ صَالِحٍ يُحَدِّثُ , عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُدَّامَ أَنْفُسِنَا نَتَنَاوَبُ الرِّعْيَةَ رِعْيَةَ إِبِلِنَا فَكُنْتُ عَلَى رِعْيَةِ الْإِبِلِ، فَرُحْتُهَا بِعَشِيٍّ، فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ، فَسَمِعْتُهُ، يَقُولُ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يَقُومُ فَيَرْكَعُ رَكْعَتَيْنِ، يُقْبِلُ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، فَقَدْ أَوْجَبَ» , قَالَ: فَقُلْتُ: مَا أَجْوَدَ هَذِهِ، فَقَالَ رَجُلٌ: الَّذِي قَبْلَهَا أَجْوَدُ , فَنَظَرْتُ فَإِذَا هُوَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، قُلْتُ: مَا هُوَ يَا أَبَا حَفْصٍ؟، قَالَ: إِنَّهُ، قَالَ آنِفًا، قَبْلَ أَنْ تَجِيءَ: «مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ وَضُوئِهِ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلَّا فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةِ لَهُ، يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (1047) [ص:328] قَالَ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ: وَحَدَّثَنِيهِ رَبِيعَةُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ. قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو عُثْمَانَ هَذَا يُشْبِهُ أَنْ يَكُونَ حَرِيزَ بْنَ عُثْمَانَ الرَّحَبِيَّ *، وَإِنَّمَا اعْتِمَادُنَا عَلَى هَذَا الْإِسْنَادِ الْأَخِيرِ، لِأَنَّ حَرِيزَ بْنَ عُثْمَانَ لَيْسَ بِشَيْءٍ فِي الْحَدِيثِ.




‍উকবা বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এসময় আমরা নিজেরাই নিজেদের সেবক ছিলাম; আমরা পালাক্রমে আমাদের উট চড়াতাম। আমিও কিছু উট চরাচ্ছিলাম। আমি সন্ধায় উটগুলো চড়িয়ে নিয়ে আসি। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাই এমন অবস্থায় যে, তিনি লোকদের উদ্দেশ্যে ভাষন দিচ্ছিলেন। আমি তাঁকে বলতে শুনি যে, তিনি বলছেন, “তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি ‍উত্তমভাবে ওযূ করে, অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করে এমনভাবে যে, সে তাতে তার অন্তর ও চেহারাকে মনোনিবেশ করে, তবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।” ‍উকবা বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি বললাম, কী চমৎকার কথা!” তখন এক ব্যক্তি বললেন, “এর আগের কথা আরো বেশি চমৎকার!” অতঃপর আমি তার দিকে তাকালাম দেখি তিনি উমার বিন খাত্তাব। আমি বললাম, “হে আবূ হাফস, সেগুলি কী?” তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি আসার আগে এক্ষুনি বলেছেন, “তোমাদের মাঝে যে ব্যক্তি উত্তমভাবে ওযূ করে, তার ওযূ শেষ করে বলে, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তার কোন শরীক নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল।) তবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, সে ইচ্ছামত যে কোন দরজা দিয়ে করবে!”[1] মু‘আবিয়া বিন আবূ সালিহ বলেছেন, “আমাকে হাদীসটি বর্ণনা করেছেন রাবীআহ বিন ইয়াযিদ থেকে, তিনি উকবাহ বিন আমির থেকে হাদীসটি বর্ণনা করেছেন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে যে আবূ উসমান রাবী রয়েছে, তিনি হারীয বিন উসমান আর রাহাবী হতে পারেন। আর আমরা শেষ সানাদটির উপর নির্ভর করেছি, কেননা হারীয বিন উসমান হাদীসের ক্ষেত্রে মোটেও গ্রহণযোগ্য রাবী নন।”



[1] আবূ দাঊদ: ১৬৯; মুসনাদ আহমাদ: ৪/১৪৫; সুনান বাইহাকী: ১/৭৮; সহীহ মুসলিম: ২৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩, ৪; নাসাঈ: ১/৯২; ইবনু মাজাহ: ৪৭০; দারেমী: ১/১৮২; আত তায়ালিসী: ১/৪৯, ৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (164): م. * [قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو عُثْمَانَ هَذَا يُشْبِهُ أَنْ يَكُونَ حَرِيزَ بْنَ عُثْمَانَ الرَّحَبِيَّ] قال الشيخ: قلت: وخالفه أبو بكر بن منجويه، فقال: «يُشبة أن يكون: سعيد بن هانئ الخولانيّ المصريّ»، فالله أعلم!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال مسلم، أبو عثمان مختلف في اسمه، قال أبو بكر بن منجويه: يشبه أن يكون سعيد بن هانىء الخولاني المصري، وقال المؤلف: يشبه أن يكون حريز بن عثمان، وقال الحافظ في «التقريب» بعد ذكر القولين: وإلا فمجهول، وفي الميزان 4/ 250: أبو عثمان عن جبير بن نفير لا يدرى من هو؟ وخرج له مسلم متابعة، روى عنه معاوية بن صالح. وقد تابعه عليه كما ذكر المصنف ربيعة بن يزيد، فالحديث صحيح.









সহীহ ইবনু হিব্বান (1051)


1051 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، عَنْ سُلَيْمَانَ الْأَحْوَلِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ *، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَاتَ طَاهِرًا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ فَلَمْ يَسْتَيْقِظْ إِلَّا، قَالَ الْمَلَكُ: [ص:329] اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فُلَانٍ، فَإِنَّهُ بَاتَ طَاهِرًا». [1: 2]
رقم طبعة با وزير = (1048)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে রাত্রি যাপন করে, তবে ফেরেস্তা তার পোশাকে রাত্রি যাপন করেন, অতঃপর যখন সে জাগ্রত হয়, ফেরেস্তা বলেন, “হে আল্লাহ, আপনি ওমুক ব্যক্তিকে ক্ষমা করে দিন, কেননা সে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করেছে।”[1]



[1] বাযযার: ২৮৮; সুয়ূতী, আল জামি‘উল কাবীর: ৭৫৮ পৃষ্ঠা; হাইসামী, মাজমা‘উয ‍যাওয়াইদ: ১১/২২৬; মুসনাদ আহমাদ: ৪/১১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2539). * [ابْنِ عُمَرَ] قال الشيخ: كذا الأصل، وكذلك هو في «الموارد»! والصواب: (أبي هريرة)؛ انظر: «صحيح الموارد».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح إلا أن الحسن بن ذكران -مع كون البخاري أخرج له حديثاً في صحيحه في الرقائق- ضعفه أحمد وابن معين وأبو حاتم والنسائي، وابن المديني، وقال ابن عدي: أرجو أنه لا بأس به، وباقي رجاله ثقات سليمان الأحول: هو سليمان بن أبي مسلم المكي، وعطاء: هو ابن أبي رباح.