সহীহ ইবনু হিব্বান
1052 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا عُشَّانَةَ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: لَا أَقُولُ الْيَوْمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ بَيْتًا مِنْ جَهَنَّمَ»
رقم طبعة با وزير = (1049)
1052 - وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «رَجُلٌ مِنْ أُمَّتِي يَقُومُ مِنَ اللَّيْلِ يُعَالِجُ نَفْسَهُ إِلَى الطَّهُورِ، وَعَلَيْكُمْ عُقَدٌ، فَإِذَا وَضَّأَ يَدَيْهِ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِذَا وَضَّأَ وَجْهَهُ انْحَلَّتْ عُقْدَةٌ، وَإِذَا مَسَحَ رَأْسَهُ انْحَلَّتْ عُقْدَةٌ، وَإِذَا وَضَّأَ رِجْلَيْهِ انْحَلَّتْ عُقْدَةٌ، فَيَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا لِلَّذِي وَرَاءَ الْحِجَابِ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُعَالِجُ نَفْسَهُ لَيَسْأَلَنِي، مَا سَأَلَنِي عَبْدِي هَذَا فَهُوَ لَهُ، مَا سَأَلَنِي عَبْدِي هَذَا فَهُوَ لَهُ».
رقم طبعة با وزير = (1049)
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে এমন কথা বলবো না, যিনি তা বলেননি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবে, সে যেন তার বাড়ি জাহান্নামে বানিয়ে নেয়।” আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমার উম্মাতের এক ব্যক্তি রাত্রে উঠে কষ্ট করে পবিত্রতা অর্জন করে। আর এ সময় তোমাদের উপর গিরা দেওয়া থাকে। অতঃপর সে যখন তার দুই হাত ধৌত করে, তখন একটি গিরা খুলে যায়। যখন সে তার মুখ ধৌত করে, তখন একটি গিরা খুলে যায়। যখন সে তার মাথা মাসেহ করে, তখন একটি গিরা খুলে যায়। যখন সে তার দুই পা ধৌত করে, তখন একটি গিরা খুলে যায়। তখন মহান আল্লাহ পর্দার বাইরের ফেরেস্তাদের বলেন, “তোমরা আমার এই বান্দার দিকে দেখো, সে কষ্ট স্বীকার করছে আমার কাছে চাওয়ার জন্য। আমার এই বান্দা যা চেয়েছে, তাকে তা দিয়ে দেওয়া হলো। আমার এই বান্দা যা চেয়েছে, তাকে তা দিয়ে দেওয়া হলো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২০১; আত তাবারানী আল কাবীর: ১৭/৩০৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১/২২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (1/ 220).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو عشانة: هو حيُّ بن يُؤْمِن روى له أصحاب السنن وهو ثقة، وباقي رجاله على شرط الشيخين.
1053 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «صَفْقَتَانِ فِي صَفْقَةٍ رِبًا، وَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْبَاغِ الْوُضُوءِ». [1: 78]
رقم طبعة با وزير = (1050)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক সওদার (লেনদেন) মাঝে দুই সওদা করা সুদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন পরিপূর্ণভাবে ওযূ করার।”[1]
[1] বাযযার: ১২৭৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৬; তাবারানী: ৯৬০৯; মুসনাদ আহমাদ: ১/৩৯৩; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৪/৮৪; তিরমিযী: ১২৩১; নাসাঈ: ৭/২৯৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮/১৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৩২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2326).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن أبي صفوان: هو محمد بن عثمان بن أبي صفوان بن مروان، من رجال «التهذيب» وثقه أبو حاتم، وقال النسائي: لا بأس به، وذكره المؤلف في «الثقات» 9/ 114، وأبوه عثمان لم أظفر له بترجمة، وباقي رجاله ثقات.
1054 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ وَافِدَ بَنِي الْمُنْتَفِقِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ نُصَادِفْهُ فِي مَنْزِلِهِ، وَصَادَفْنَا عَائِشَةَ، فَأَمَرَتْ لَنَا بِخَزِيرَةٍ فَصُنِعَتْ، وَأَتَتْنَا بِقِنَاعٍ وَالْقِنَاعُ الطَّبَقُ فِيهِ التَّمْرُ فَأَكَلْنَا، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلْ [ص:333] أَصَبْتُمْ شَيْئًا؟ أَوْ آمُرُ لَكُمْ بِشَيْءٍ؟ » قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. فَبَيْنَمَا نَحْنُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ، إِذْ رَفَعَ الرَّاعِي غَنَمَهُ إِلَى الْمُرَاحِ وَمَعَهُ سَخْلَةٌ تَيْعَرُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا وَلَّدْتَ؟ »، قَالَ: بَهْمَةٌ، قَالَ: «اذْبَحْ مَكَانَهَا شَاةً»، ثُمَّ أَقْبَلَ عَلَيَّ، فَقَالَ: «لَا تَحْسِبَنَّ وَلَمْ يَقُلْ: لَا تَحْسَبَنَّ أَنَّا مِنْ أَجَلِكَ ذَبَحْنَاهَا، إِنَّ لَنَا غَنَمًا مِائَةً لَا تَزِيدُ، فَمَا وَلَدَتْ بَهْمَةً ذَبَحْنَا مَكَانَهَا شَاةً»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِيَ امْرَأَةً فِي لِسَانِهَا شَيْءٌ، قَالَ: «فَطَلِّقْهَا إِذًا»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي مِنْهَا وَلَدًا، وَلَهَا صُحْبَةً، قَالَ: «عِظْهَا، فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ، فَسَتَقْبَلُ، وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ ضَرْبَكَ أَمَتَكَ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ، قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ أَصَابِعِكَ، وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا». [3: 65]
رقم طبعة با وزير = (1051)
লাকীত বিন সাবিরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বানু আল মুনফাক গোত্রের প্রতিনিধি দল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসি। কিন্তু আমরা তাকে তাঁর বাড়িতে পাইনি, আমরা বাড়িতে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে পেলাম। তিনি আমাদের জন্য খাযীরাহ (হালুয়া জাতীয় খাবার যাতে গোশত টুকরো টুকরো করে বেশি পরিমাণে পানি ও লবন দিয়ে পাকানো হয়, যখন তা পরিপক্ক হয়, তখন তাতে আটা দেওয়া হয় ভালভাবে তা মিশ্রিত করা হয়, তারপর তাতে যে কোন তরকারী দেওয়া হয়) প্রস্তত করার নির্দেশ দিলেন, অতঃপর খাবার প্রস্তুত করা হলো এবং তিনি আমাদের কাছে এক গামলা খেজুর নিয়ে আসলেন। আমরা তা খেলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলেন, এবং বললেন, “তোমরা কি কিছু খেতে পেয়েছো, নাকি আমি তোমাদের জন্য কোন কিছু ব্যবস্থা করার নির্দেশ দিবো?” আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জ্বী, হ্যাঁ (আমরা খেয়েছি)। এভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বসে আছি, এমন সময় রাখাল তার মেষপাল নিয়ে খোয়ারের দিকে যাচ্ছিল, তার সাথে একটি মেষশাবক ছিল, যে আওয়াজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কী বাচ্চা প্রসব করেছে?” সে জবাবে বললো, “মেষশাবক” তিনি বলেন, “তবে তার পরিবর্তে একটি মেষ জবেহ করো।” তারপর তিনি আমার মুখোমুখী হন এবং বলেন, “তুমি মনে করো না যে, তোমার কারণে এটি আমরা জবেহ করেছি। বস্তুত আমাদের একশটি উট আছে, যা এর চেয়ে বেশি হয় না; যখনই কোন মেষ বাচ্চা প্রসব করে, তখনই আমরা তার স্থলে আরেকটি মেষ জবাই করি।” রাবী বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একজন স্ত্রী আছে, যার জবান একটু কড়া।” জবাবে তিনি বলেন, “তাহলে তুমি তাকে তালাক দিয়ে দাও।” রাবী বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার গর্ভজাত আমার সন্তান রয়েছে আর সে আমার দীর্ঘ দিনের সঙ্গী।” জবাবে তিনি বলেন, “তুমি তাকে উপদেশ দাও। যদি তার মাঝে কোন কল্যাণ থাকে, তবে অচিরেই তা গ্রহণ করবে। আর তুমি তোমার স্ত্রীকে দাসীর মতো প্রহার করবে না।” রাবী বলেন, “আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ওযূ সম্পর্কে বলুন।” জবাবে তিনি বলেন, “তুমি পরিপূর্ণভাবে ওযূ করবে, তোমার আঙ্গুলসমূহের মাঝে খিলাল করবে, ভালভাবে নাকে পানি দিবে, তবে যদি তুমি সিয়াম পালনকারী হও (তাহলে ভিন্ন কথা)।”[1]
[1] মুসনাদু ইমাম শাফি‘ঈ: ১/৩০, ৩১; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৩; সুনান বাইহাকী: ৭/৩০৩; মুসনাদ আহমাদ: ৪/২১১; দারেমী: ১/১৭৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮০; তাবারানী: ১৯/২১৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১১; ইবনু মাজাহ: ৪০৭; আবূ দাঊদ: ২৩৬৬; তিরমিযী: ৭৮৮; নাসাঈ: ১/৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০; আত তায়ালিসী: ১/৫২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উৎকৃষ্ট বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (130)
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، وهو حديث صحيح. يحيى بن سليم: هو الطائفي، أخرج حديثه البخاري ومسلم وأصحاب السنن، ووثقه ابن معين، وابن سعد والعجلي، وقال أبو حاتم: محله الصدق، ولم يكن بالحافظ، وقاك النسائي: ليس به بأس، وهو منكر الحديث عن عبيد الله بن عمر، وقال الساجي: أخطأ في أحاديث رواها عن عبيد الله بن عمر، وقال يعقوب بن سفيان: كان رجلاً صالحاً، وكتابه لا بأس به، فإذا حدث من كتابه، فحديثه حسن، وإذا حدث حفظاً، فتعرف وتنكر، وقد تجنب المؤلف هنا والشيخان في "صحيحيهما" روايته عن عبيد الله بن عمر، وباقي رجاله ثقات.
1055 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: رَجَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ، تَعَجَّلَ قَوْمٌ عِنْدَ الْعَصْرِ، فَتَوَضَّؤُوا وَهُمْ عِجَالٌ، قَالَ: فَانْتَهَيْنَا إِلَيْهِمْ، وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا الْمَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ، أَسْبِغُوا الْوُضُوءَ». [1: 78]
رقم طبعة با وزير = (1052)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মক্কা থেকে মদীনায় ফিরে আসি, এভাবে যখন আমরা পথিমধ্যে ছিলাম, তখন একদল লোক আসরের সময় তাড়াহুড়া করেন এবং তরাপ্রবণ হয়ে ওযূ করেন। রাবী বলেন, শেষ অবধি আমরা তাদের কাছে গেলাম এসময় তাদের পায়ের গোড়ালীগুলো চিকচিক করছিল, যাতে পানি স্পর্শ করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “গোড়ালীর জন্য জাহান্নামের দুর্ভোগ। তোমরা পরিপূর্ণভাবে ওযূ করবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৪১; সুনান বাইহাকী: ১/৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬; ইবনু মাজাহ: ৪৫০; মুসনাদ আহমাদ: ২/১৯৩; আবূ দাঊদ: ৯৭; নাসাঈ: ১/৭৭; আত তায়ালিসী: ৩/৫১; দারেমী: ১/১৭৯; বুখারী: ৬০; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উৎকৃষ্ট বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (87): ق، وليس عند (خ) الإسباغ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، جرير: هو ابن عبد الحميد الضبي، ومنصور: هو ابن المعتمر، وأبو يحيى: اسمه مصْدَع أبو يحيى الأعرج المُعَرْقَب.
1056 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ عَنْ خَالِدِ * بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، قَالَ: صَلَّى عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الْفَجْرَ، ثُمَّ دَخَلَ الرَّحَبَةَ، فَدَخَلْنَا مَعَهُ، فَدَعَا بِوَضُوءٍ، فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ، فَأَخَذَ الْإِنَاءَ بِيَمِينِهِ، فَأَفْرَغَ عَلَى يَسَارِهِ، فَغَسَلَهَا ثَلَاثَ مَرَّاتٍ، غَسَلَ كَفَّيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الْإِنَاءَ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ، فَغَرَفَ مِنْهُ مَاءً، فَمَلَأَ فَاهُ، فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَذِرَاعَيْهِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ جَمِيعًا مُقَدَّمَهُ وَمُؤَخَّرَهُ، ثُمَّ أَدْخَلَ الْيُمْنَى، فَأَفْرَغَ عَلَى قَدَمِهِ الْيُمْنَى فَغَسَلَهَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ، ثُمَّ أَخْرَجَهَا فَغَسَلَ الْأُخْرَى، ثُمَّ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهَذَا وُضُوؤُهُ». [5: 2]
رقم طبعة با وزير = (1053)
আবদে খাইর থেকে বর্ণিত, তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের নিয়ে ফযরের সালাত আদায় করে তারপর আঙ্গিনায় প্রবেশ করেন, আমরাও তাঁর সাথে গেলাম। অতঃপর তিনি ওযূর পানি আনতে বললেন। তার গোলাম পানিভর্তি পাত্র নিয়ে আসলে তিনি পানি ডান হাতে গ্রহণ করলেন অতঃপর পানি বাম হাতের উপর ঢাললেন এবং তিনবার হাত ধৌত করলেন, হাত পাত্রে ঢুকানোর আগে তিনি হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেন। তারপর তিনি ডান হাত পাত্রে ঢুকিয়ে দেন এবং এক অঞ্জুলি পানি নিয়ে তা মুখে দেন অতঃপর কুলি করেন এবং নাক ঝাড়েন তিনবার। তারপর তিনি আবার হাত পাত্রে ঢুকান অতঃপর মুখ ধৌত করেন তিনবার। তারপর দুই হাত দিয়ে মাথার সম্মুখভাগ, পশ্চাৎভাগ তথা পুরো মাথা মাসেহ করেন। তারপর আবার ডান হাত পাত্রে ঢুকান অতঃপর ডান পায়ের উপর পানি ঢেলে দেন, পা ধৌত করেন। তারপর আবার হাত পাত্রে ঢুকান অতঃপর হাত বের করেন এবং অপর পা ধৌত করেন। তারপর তিনি বলেন, “যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ দেখতে ভালবাসে, তার জেনে রাখা উচিৎ যে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ।”[1]
[1] সুনান বাইহাকী: ১/৪৭; আবূ দাঊদ: ১১২; নাসাঈ: ১/৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৮; মুসনাদ আহমাদ: ১/১২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (100). * [خالد] قال الشيخ: في الأصل: (حميد).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير خالد بن علقمة، وعبد خير، فقد روى لهما أصحاب السنن وهما ثقتان.
1057 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ، قَالَ: صَلَّيْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الظُّهْرَ، ثُمَّ انْطَلَقَ إِلَى مَجْلِسٍ لَهُ كَانَ يَجْلِسُهُ فِي الرَّحَبَةِ، فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ حَتَّى حَضَرَتِ الْعَصْرُ، فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ، فَأَخَذَ مِنْهُ كَفًّا، [ص:340] فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ رِجْلَيْهِ، ثُمَّ قَامَ فَشَرِبَ فَضْلَ إِنَائِهِ، ثُمَّ قَالَ: «إِنِّي حُدِّثْتُ أَنَّ رِجَالًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبَ أَحَدُهُمْ وَهُوَ قَائِمٌ، وَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا فَعَلْتُ، وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ».
رقم طبعة با وزير = (1054)
নাযযাল বিন সাবরাহ বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যোহরের সালাত আদায় করেছি। তারপর তিনি আঙ্গিনায় তাঁর বসার জায়গায় দিকে অগ্রসর হলেন অতঃপর তিনি বসেন আর আমরাও তাঁর চতুষ্পাশে বসলাম, এভাবে আসরের সালাতের সময় হলো অতঃপর তাকে পানি ভর্তি একটি পাত্র দেওয়া হলো। তিনি সেখান থেকে এক তালু পরিমাণ নিলেন এবং কুলি করলেন, নাক ঝাড়লেন, মুখ ও কনুই পর্যন্ত হাত মুছলেন, মাথা মাসেহ করলেন, পা মাসেহ করলেন তারপর তিনি পাত্রের অবশিষ্ট পানি পান করলেন অতঃপর তিনি বলেন, “আমাকে বলা হয়েছে যে, কিছু লোক তারা দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি যে রকম করলাম সেই রকম করতে দেখেছি। এটি তার ওযূ, যার ওযূ নষ্ট হয়ে যায়নি।”[1]
[1] যিয়াদাতুল মুসনাদ আহমাদ: ১/১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬; আত তায়ালিসী: ১/৫১; সহীহ আল বুখারী: ৫৬১৫; নাসাঈ: ১/৮৪; তাহাবী, শারহুস মা‘আনিল আসার: ১/৩৪; সুনান বাইহাকী: ১/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (105)، «مختصر الشمائل» (179).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
1058 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ أَخْبَرَهُ، أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ [ص:341] وَغَسَلَ كَفَّهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهَ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[مَنْ] تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
رقم طبعة با وزير = (1055)
হুমরান বলেন, উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু ওযূর পানি আনতে বললেন, অতঃপর তা দিয়ে ওযূ করলেন; তিনি হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করলেন, তারপর কুলি করলেন ও নাক ঝাড়লেন, তারপর তিনবার মুখ ধৌত করলেন, তারপর তিনবার কনুই পর্যন্ত হাত ধৌত করলেন, তারপর অনুরুপভাবে বাম হাতও ধৌত করলেন, তারপর মাথা মাসেহ করলেন, তারপর তিনবার ডান পা টাখনু পর্যন্ত ধৌত করলেন, তারপর অনুরুপভাবে বাম পা-ও ধৌত করলেন। তারপর তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম ওযূ করতে দেখেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার এই ওযূর ন্যায় ওযূ করবে, তারপর দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করে, যাতে সে নিজের সাথে ভিন্ন আলোচনায় লিপ্ত হয় না, তবে মহান আল্লাহ তার পূর্বের গোনাহ সমূহ ক্ষমা করে দিবেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২৬৬; নাসাঈ: ১/৮০; দারাকুতনী: ১/৮৩; বাইহাকী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৯; সহীহ বুখারী: ১৯৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (94): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ويونس: هو أبن يزيد الأيلي.
1059 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، [ص:342] عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: تَوَضَّأَ عَبْدُ الرَّحْمَنِ عِنْدَ عَائِشَةَ، فَقَالَتْ: يَا عَبْدَ الرَّحْمَنِ، أَسْبِغِ الْوُضُوءَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «وَيْلٌ لِلْعَرَاقِيبِ مِنَ النَّارِ». [2: 62]
رقم طبعة با وزير = (1056)
আবূ সালামাহ আব্দুর রহমান বিন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে ওযূ করেন। তা দেখে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “হে আব্দুর রহমান রাদ্বিয়াল্লাহু আনহু, পরিপূর্ণভাবে ওযূ করো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পায়ের গোড়ালীর উপরের মোটা রগের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪০; হুমাইদী: ১/৮৭; বাইহাকী, মা‘রেফাতিস সুনান ওয়াল আসার: ১/২১৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬; ইবনু মাজাহ: ৪৫২; শারহু মা‘আনিল আসার: ১/৩৮; সহীহ মুসলিম: ২৪০; আত তাবারী: ১১৫০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ২৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الروض النضير» (253): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
1060 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ مَوْلَى عُثْمَانَ، [ص:344] أَنَّهُ رَأَى عُثْمَانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوُضُوءِ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَاسْتَنْثَرَ، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ مِنْ رِجْلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا» ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1057)
হুমরান বলেন, তিনি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছেন, তিনি ওযূর পানি আনতে বললেন, অতঃপর তিনি পাত্র থেকে পানি দুই হাতের উপর ঢালেন এবং দুই হাত তিনবার ধৌত করলেন, তারপর ডান হাত পাত্রে ঢুকান অতঃপর কুলি করলেন ও নাকে পানি দিলেন,নাক ঝাড়লেন, এবং তিনবার মুখ ধৌত করলেন, তারপর তিনবার কনুই পর্যন্ত দুই হাত ধৌত করলেন, তারপর মাথা মাসেহ করলেন, তারপর তিনবার দুই পায়ের প্রত্যেক পা ধৌত করলেন। তারপর তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম ওযূ করতে দেখেছি। তারপর তিনি বলেছেন, “যে ব্যক্তি আমার এই ওযূর ন্যায় ওযূ করবে, তারপর দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করে, যাতে সে নিজের সাথে ভিন্ন আলোচনায় লিপ্ত হয়না, তবে তার পূর্বের গোনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে।”[1]
[1] সহীহ বুখারী: ১৬৪; সহীহ মুসলিম: ২৬৬; নাসাঈ: ১/৮০; দারাকুতনী: ১/৮৩; বাইহাকী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৯; সহীহ বুখারী: ১৯৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (94): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين عدا عمرو بن عثمان وأباه، والأول صدوق، والثاني ثقة.
1061 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي مَرْيَمَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا [ص:345] ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ كَانَتْ تَطُوفُ يَدُهُ». [2: 43]
رقم طبعة با وزير = (1058)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা তোমাদের কেউ তো জানে না, তার হাত কোথায় প্রদক্ষিন করেছে।”[1]
[1] আবূ দাঊদ: ১০৫; সুনান বাইহাকী: ১/৪৬; দারাকুতনী: ১/৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (93).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، معاوية بن صالح: صدوق له أوهام، وباقي رجاله ثقات، وأبو مريم قال الحافظ في «التقريب»: أبو مريم الأنصاري أو الحضرمي خادم المسجد بدمشق أو حمص، قيل: اسمه عبد الرحمن بن ماعز، ويقال: هو مولى أبي هريرة، وهو ثقة.
1062 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسَنَّ يَدَهُ فِي إِنَائِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ». [1: 95]
رقم طبعة با وزير = (1059)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ মুসলিম: ২৭৮; নাসাঈ: ১/৬; দারেমী: ১/১৯৬; সুনান বাইহাকী: ১/৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯; তিরমিযী: ২৪; ইবনু মাজাহ: ৩৯৩; নাসাঈ: ১/৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯৮; মুসনাদ আহমাদ: ২/৩৪৮; সুনান বাইহাকী: ১/৪৬; আবূ দাউদ: ১০৩; আত তায়ালিসী: ১/৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (92): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1063 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلْيَغْسِلْ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ». [1: 55]
رقم طبعة با وزير = (1060)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার দুই হাতকে ওযূর পাত্রে প্রবেশ করানোর আগে তা ধৌত করে, কেননা তোমাদের কেউ তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২১; মুসনাদ আহমাদ: ২/২৬৫; সহীহ বুখারী: ১৬২; সুনান বাইহাকী: ১/৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1064 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ [ص:347] مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ». [1: 55]
رقم طبعة با وزير = (1061)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫৫; সহীহ মুসলিম: ২৭৮; সুনান বাইহাকী: ১/৪৬; দারাকুতনী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - مضى قريبا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله: هو ابن المبارك، وخالد الحذاء: هو خالد بن مهران.
1065 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ مِنْهُ». [1: 55]
رقم طبعة با وزير = (1062)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫৫; সহীহ মুসলিম: ২৭৮; সুনান বাইহাকী: ১/৪৬; দারাকুতনী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1066 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:348] عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ الْآدَمِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ». [1: 92]
رقم طبعة با وزير = (1063)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদেরকে মেসওয়াক করার ব্যাপারে যথেষ্ট গুরুত্বারোপ করেছি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭১; মুসনাদ আহমাদ: ৩/১৪৩; সহীহ বুখারী: ৮৮৮; নাসাঈ: ১/১১; দারেমী: ১/১৭৪; সুনান বাইহাকী: ১/৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৯৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3995): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
1067 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الْمُقْرِئُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَتِيقٍ، سَمِعْتُ أَبِي، سَمِعْتُ عَائِشَةَ تُحَدِّثُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ». [1: 2]
رقم طبعة با وزير = (1064) [ص:350] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو عَتِيقٍ هَذَا اسْمُهُ: مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، لَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُؤْيَةٌ، وَهَؤُلَاءِ أَرْبَعَةٌ فِي نَسَقٍ وَاحِدٍ، لَهُمْ كُلُّهُمْ رُؤْيَةٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَبُو قُحَافَةَ، وَابْنُهُ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، وَابْنُهُ عَبْدُ الرَّحْمَنِ، وَابْنُهُ أَبُو عَتِيقٍ، وَلَيْسَ هَذَا لِأَحَدٍ فِي هَذِهِ الْأُمَّةِ غَيْرِهِمْ.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মেসওয়াক মুখকে পবিত্র করে আর প্রতিপালককে সন্তুষ্ট করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আতীক রাবীর নাম মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন আবূ বকর বিন আবূ কুহাফা রাদ্বিয়াল্লাহু আনহুম আজমা‘ঈন। তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দর্শন লাভ হয়েছিল। একাধারে এই চারজনের সবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দর্শন লাভ হয়েছিল। তাঁরা হলেন আবূ কুহাফা, তাঁর ছেলে আবূ বকর সিদ্দীক, তাঁর ছেলে আব্দুর রহমান, তাঁর ছেলে আবূ আতীক। তাঁরা ছাড়া এই উম্মাহর আর কারো এমনটি হয়নি।”
[1] সহীহ বুখারী: ৪/১৪৮; মুসনাদ আহমাদ: ৬/১২৪; নাসাঈ: ১/১০; সুনান বাইহাকী: ১/৩৪; মুসনাদ আশ শাফি‘ঈ: ১/২৭; আবূ নুআইম, আল হিলইয়া: ৭/১৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; দারেমী: ১/১৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (66).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، وعبد الرحمن: هو ابن عبد الله بن أبي عتيق. سئل عنه أحمد، فقال: «لا أعلم إلا خيراً» وروى عنه جمع، وذكره المؤلف في «الثقات»، وباقي رجاله ثقات
1068 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ». [3: 34]
رقم طبعة با وزير = (1065)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার আদেশ করতাম।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৬; সহীহ বুখারী: ৮৮৭; সুনান বাইহাকী: ১/৩৭; মুসনাদ আশ শাফি‘ঈ: ১/২৭; মুসনাদ আহমাদ: ২/২৪৫; সহীহ মুসলিম: ২৫২; আবূ আওয়ানা: ১/১৯১; আবূ দাউদ: ৪৬; নাসাঈ: ১/১২; দারেমী: ১/১৭৪; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৯; তিরমিযী: ২২; ইবনু মাজাহ: ২৮৭; হাকিম: ১/১৪৬; মুসনাদ আত তায়ালিসী: ২৩২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (70): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1069 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ مَعَ الْوُضُوءِ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ». [3: 34]
رقم طبعة با وزير = (1066)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে প্রত্যেক সালাতের ওযূর সাথে মেসওয়াক করার আদেশ করতাম।”[1]
[1] হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৯৭; বাযযার: ৪৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (1/ 100).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، يعقوب بن حميد حسن الحديث، ومن فوقه من رجال الشيخين غير ابن عجلان، فقد روى له البخاري تعليقاً ومسلم متابعة وهو صدوق. إسماعيل بن عبد الله: هو إسماعيل بن عبد الله بن أويس بن مالك الأصبحي.
1070 - أَخْبَرَنَا ابْنُ زُهَيْرٍ بِتُسْتَرَ، حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَبِيرِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ [ص:353] بِالسِّوَاكِ، فَإِنَّهُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ عَزَّ وَجَلَّ». [3: 34]
رقم طبعة با وزير = (1067)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের জন্য আবশ্যক হলো মেসওয়াক করা কেননা এটি মুখকে পবিত্র করে আর সুমহান প্রতিপালককে সন্তুষ্ট করে।”[1]
[1] ইবনু হিব্বান: ১০৬৭। এই হাদীসটিকে সমর্থন করে আয়িশার হাদীস, যা বর্ণিত হয়েছে ইতোপূর্বে- সহীহ বুখারী: ৪/১৪৮; মুসনাদ আহমাদ: ৬/১২৪; নাসাঈ: ১/১০; সুনান বাইহাকী: ১/৩৪; মুসনাদ আশ শাফি‘ঈ: ১/২৭; আবূ নুআইম, আল হিলইয়া: ৭/১৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; দারেমী: ১/১৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক: ১/১০১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق» -أيضا- (1/ 101).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، إلا أن الحافظ قال في ا «لتلخيص» 1/ 60 بعدما أورده عن ابن حبان: والمحفوظ عن عبيد الله بن عمر بهذا الإسناد بلفظ «لولا أن أشق .... » رواه النسائي وابن حبان، لكن يشهد له الحديث (1067) فانظره.
1071 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ،، قَالَا: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعِيَ رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، فَكِلَاهُمَا سَأَلَا الْعَمَلَ، قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا لَا - أَوْ لَنْ - نَسْتَعِينَ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ، لَكِنِ اذْهَبْ أَنْتَ»، فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذَ بْنَ جَبَلٍ. [4: 11]
رقم طبعة با وزير = (1068)
আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আগমন করি, এসময় আমার সাথে আশ‘আরী গোত্রের আরো দুইজন ছিলো; একজন আমার ডানে আরেক আমার বামে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় মেসওয়াক করছিলেন। অতঃপর আমাদের সাথীর দুইজনই রাষ্টীয় কাজে নিয়োগের আবেদন করলেন। আমি বললাম, “ঐ সত্তার কসম, যিনি আপনাকে হকসহ পাঠিয়েছেন, ওদের মনে যা রয়েছে, তা তারা আমাকে জানায়নি আর আমি নিজেও বুঝতে পারিনি যে, তারা আপনার কাছে নিয়োগের আবেদন করবেন! আমি যেন দেখতে পাচ্ছি ঠোটের নিচে তাঁর মেসওয়াক যা তিনি চাবাচ্ছিলেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমরা আমাদের কাজে সাহায্য নেই না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কখনই সাহায্য নিবো না এমন ব্যক্তির, যে ব্যক্তি তা প্রার্থনা করে। বরং তুমি যাও।” অতঃপর তিনি তাকে (আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু) ইয়ামানে (এর গভর্নর করে) পাঠান। তারপর তিনি মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে তার পিছে পাঠান।”[1]
[1]নাসাঈ: ১/৯,১০; মুসনাদ আহমাদ: ৪/৪০৯; সহীহ বুখারী: ৬৯২৩; সহীহ মুসলিম: ১৭৩৩; আবূ দাঊদ: ১৩৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৬৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.