হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1132)


1132 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ لَحْمٍ، وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ، ثُمَّ قَامُوا إِلَى الصَّفِّ وَلَمْ يَتَوَضَّؤُوا»
رقم طبعة با وزير = (1129)

1132 - قَالَ جَابِرٌ: «ثُمَّ شَهِدْتُ أَبَا بَكْرٍ أَكَلَ طَعَامًا، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ
رقم طبعة با وزير = (1129)

1132 - ثُمَّ شَهِدْتُ عُمَرَ أَكَلَ مِنْ جَفْنَةٍ، ثُمَّ قَامَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [4: 1]
رقم طبعة با وزير = (1129)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু গোশত খান, তারপর তাঁরা সালাতের কাঁতারে দাঁড়িয়ে যান কিন্তু তাঁরা ওযূ করেননি।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি খাবার খেয়ে তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি একটা গামলা থেকে খাবার খেয়ে তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (186).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1133)


1133 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ [ص:416] عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفًا فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» [1: 100]
رقم طبعة با وزير = (1130)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কাঁধের গোশত খেয়ে তারপর সালাত আদায় করেন কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২২৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০; তাহাবী: ১/৬৪; মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بكر بن خلف وثقه أبو حاتم، والمؤلف، وسلمة بن القاسم، وابن خلفون، وقال ابن معين: صدوق، وعلق له البخاري، وروى له أبو داود وابن ماجة، وباقي رجاله على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1134)


1134 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ [ص:417] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ». [1: 100]
رقم طبعة با وزير = (1131) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا خَبَرٌ مُخْتَصَرٌ مِنْ حَدِيثٍ طَوِيلٍ، اخْتَصَرَهُ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ مُتَوَهِّمًا لِنَسْخِ إِيجَابِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ مُطْلَقًا، وَإِنَّمَا هُوَ نَسْخٌ لِإِيجَابِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ، خَلَا لَحْمِ الْجَزُورِ فَقَطْ.




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি বিষয়ের মাঝে সর্বশেষ বিষয় ছিল আগুনে পাকানো কোন কিছু খেলে ওযূ না করা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি একটি দীর্ঘ হাদীসের সংক্ষিপ্ত রুপ, যা শু‘আইব বিন আবূ হামযা সংক্ষেপে বর্ণনা করেছেন এই সংশয়াবিষ্ট হয়ে যে হাদীসটি হয়তো সাধারণভাবে আগুনে পাকানো জিনিস খেলে ওযূ করার বিধানকে রহিতকারী। বস্তুত এটি শুধুমাত্র উট ব্যতীত অন্যান্য সমস্ত আগুনে পাকানো জিনিস খেলে ওযূ ওয়াজিব হওয়ার বিধানকে রহিতকারী।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪৩; আবূ দাঊদ: ১৯২; নাসাঈ: ১/১০৮; ইবনুল জারুদ: ২৪; তাহাবী: ১/৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (187).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح خلا موسى بن سهل الرملي وهو ثقة، وعبد الله: هو ابن المبارك.









সহীহ ইবনু হিব্বান (1135)


1135 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَلْقَمَةَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ الْمَدِينِيُّ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتِ النَّارُ، ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ» [1: 100]
رقم طبعة با وزير = (1132)

1135 - «ثُمَّ رَأَيْتُ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [أَبَا بَكْرٍ] أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتْهُ النَّارُ، ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ [1: 100]
رقم طبعة با وزير = (1132)

1135 - ثُمَّ رَأَيْتُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرَ أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتْهُ النَّارُ، ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ». [1: 100]
رقم طبعة با وزير = (1132)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন, তারপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পর উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩২২; আবূ দাঊদ: ১৯১; সুনান বাইহাকী: ১/১৫৬; তিরমিযী: ৮০; ইবনু মাজাহ: ৪৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; আবূ দাঊদ আত তায়ালিসী: ১৬৭; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1127). تنبيه!! رقم (1127) = (1130) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وانظر (1130).









সহীহ ইবনু হিব্বান (1136)


1136 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ *، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ لَحْمٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا، ثُمَّ قَامُوا إِلَى الْعَصْرِ وَلَمْ يَتَوَضَّؤُوا» [5: 20]
رقم طبعة با وزير = (1133)

1136 - قَالَ جَابِرٌ: «ثُمَّ شَهِدْتُ أَبَا بَكْرٍأَكَلَ طَعَامًا، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ [5: 20]
رقم طبعة با وزير = (1133)

1136 - ثُمَّ شَهِدْتُ عُمَرَ أَكَلَ مِنْ جَفْنَةٍ، ثُمَّ قَامَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [5: 20]
رقم طبعة با وزير = (1133)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু গোশত খান, তারপর তাঁরা আসরের সালাতের জন্য দাঁড়িয়ে যান কিন্তু তাঁরা ওযূ করেননি।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি খাবার খেয়েছেন তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি একটা গামলা থেকে খাবার খেয়েছেন তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. * [مَعْمَرٍ] قال الشيخ: في الأصل: (منعم).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وهو مكرر (1132).









সহীহ ইবনু হিব্বান (1137)


1137 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:419] الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «دَعَتِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَاةٍ، فَأَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ عَادَ إِلَى بَقِيَّتِهَا فَأَكَلُوا، فَحَضَرَتِ الْعَصْرُ، فَلَمْ يَتَوَضَّأْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [1: 100]
رقم طبعة با وزير = (1134)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি মেষের গোসতের জন্য দাওয়াত দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীগণ তা খান। অতঃপর আসরের সালাতের সময় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেন তারপর বাকী খাবার আনতে বলেন অতঃপর তা খান, তারপর আসরের সালাতের সময় হয়, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (নতুন করে) ওযূ করেননি।”[1]



[1] আত তায়ালিসী: ১৬৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، محمد بن عبد الرحمن الطُّفَاوي من شيوخ الإمام أحمد، وثقه ابن المديني، وقال أبو حاتم: صدوق إلا أنه يهم أحياناً، وقال ابن معين: لا بأس به، وقال أبو زرعة: منكر الحديث، وأورد له ابن عدي عدة أحاديث وقال: أنه لا بأس به، وأخرج له البخاري ثلاثة أحاديث، ليس فيها شيء مما استنكره ابن عدي كما في «مقدمة فتح الباري» ص440، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1138)


1138 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، قَالَ: فَبَسَطَتْ لَهُ عِنْدَ ظِلِّ صَوْرٍ، وَرَشَّتْ بِالْمَاءِ حَوْلَهُ، وَذَبَحَتْ شَاةً، فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ قَالَ تَحْتَ الصَّوْرِ، فَلَمَّا اسْتَيْقَظَ تَوَضَّأَ ثُمَّ صَلَّى الظُّهْرَ، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ، فَضَلَتْ عِنْدَنَا فَضْلَةٌ مِنْ طَعَامٍ، فَهَلْ لَكَ فِيهَا؟، قَالَ: «نَعَمْ»، فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ [ص:420] صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ. [4: 1]
رقم طبعة با وزير = (1135)




জাবির জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারী এক নারীর বাড়িতে আসেন। রাবী বলেন, “অতঃপর সেই নারী কয়েকটি খেজুর গাছের নিচে তাঁর জন্য বিছানা বিছিয়ে দেন, তার চতুষ্পার্শ্বে পানি ছিটিয়ে দেন এবং তাঁর জন্য একটি মেষ জবাই করেন। অতঃপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি খেজুর গাছগুলোর নিচে কাওলূলাহ (বিশ্রাম) করেন। অতঃপর যখন তিনি সজাগ হন, তখন তিনি ওযূ করেন তারপর যোহরের সালাত আদায় করেন। তখন সেই নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কাছে আরো কিছু খাবার উদ্বৃত্ত আছে, আপনি তা খাবেন কি?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, (নিয়ে আসুন)।” তারপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর (নতুন করে) ওযূ করার আগেই সালাত আদায় করেন।”[1]



[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، والد وهب -وهو جرير بن حازم- في روايته عن قتادة ضعف، وهذا ليس منها، وانظر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1139)


1139 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «دَعَتْنَا امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ وَذَبَحَتْ شَاةً، وَصَنَعَتْ طَعَامًا، وَرَشَّتْ لَنَا صَوْرًا، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّهُورِ، فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى، ثُمَّ أَتَيْنَا بِفُضُولِ الطَّعَامِ فَأَكَلَهُ، وَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَتَوَضَّأْ» [4: 1]
رقم طبعة با وزير = (1136)

1139 - وَدَخَلْنَا عَلَى أَبِي بَكْرٍ، فَدَعَا بِطَعَامٍ فَلَمْ يَجِدْهُ، فَقَالَ: «أَيْنَ شَاتُكُمُ الَّتِي وَلَدَتْ؟ »، قَالَتْ: هِيَ ذِهِ، فَدَعَا بِهَا فَحَلَبَهَا بِيَدِهِ، ثُمَّ صَنَعُوا لِبَأً، فَأَكَلَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ [4: 1]
رقم طبعة با وزير = (1136)

1139 - وَتَعَشَّيْتُ مَعَ عُمَرَ، فَأُتِيَ بِقَصْعَتَيْنِ، فَوُضِعَتْ وَاحِدَةٌ بَيْنَ يَدَيْهِ وَالْأُخْرَى بَيْنَ يَدَيِ الْقَوْمِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. [4: 1]
رقم طبعة با وزير = (1136) [ص:421] قَالَ أَبُو حَاتِمٍ: الصَّوْرُ: مُجْتَمِعُ النَّخْلِ




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক নারী আমাদের দাওয়াত দেন, তিনি একটি মেষ জবেহ করেন খাবার প্রস্তুত করেন, তিনি আমাদের জন্য জোটবদ্ধ কয়েকটি খেজুর গাছে পানি ছিটা দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর পানি আনতে বলেন। অতঃপর তিনি ওযূ করেন তারপর সালাত আদায় করেন। তারপর আমরা অতিরিক্ত খাওয়ার জন্য আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তা খান, তারপর সালাত আদায় করেন কিন্তু তিনি নতুন করে ওযূ করেননি। রাবী বলেন, “একবার আমরা আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যাই, তিনি খাবার আনতে বলেন, কিন্তু কোন খাবার পেলেন না। তখন তিনি বললেন, “তোমাদের বাচ্চাদানকারী মেষটি কোথায়?” আহলিয়া জবাব দিলেন, “সেটা, এই তো এখানে।” তিনি সেটাকে আনতে বললেন, অতঃপর সেটি নিজ হাতে তার শাল দুধ দোহন করেন। তারপর তিনি তা পান করেন এবং সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।” রাবী বলেন, “আরেকবার আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে রাতের খাবার খাই। তাঁকে দুটি খাবারের পাত্র দেওয়া হলো; একটি তাঁর সামনে রাখা হলো আরেকটি লোকজনের সামনে। তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “الصَّوْر অর্থ জোটবদ্ধ খেজুর গাছ।”



[1] মুসনাদ আহমাদ: ৩/৩২২; আবূ দাঊদ: ১৯১; সুনান বাইহাকী: ১/১৫৬; তিরমিযী: ৮০; ইবনু মাজাহ: ৪৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; আবূ দাঊদ আত তায়ালিসী: ১৬৭; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1127). تنبيه!! رقم (1127) = (1130) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، بشر بن معاذ العَقَدي صدوق، وباقي رجاله رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1140)


1140 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [5: 20]
رقم طبعة با وزير = (1137)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২৫৩; মুসনাদ আহমাদ: ১/২২৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০; তাহাবী: ১/৬৪; মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق انظر (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو مروان العثماني: هو محمد بن عثمان، قال الحافظ في "التقريب": صدوق يخطئ، وعبد العزيز هو الدراوَرْدي.









সহীহ ইবনু হিব্বান (1141)


1141 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ [ص:422] فَيَأْكُلُ مِنْهَا، فَدُعِيَ إِلَى الصَّلَاةِ، فَقَامَ فَطَرَحَ السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [5: 20] قَالَ ابْنُ شِهَابٍ: وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ
رقم طبعة با وزير = (1138)




আমর বিন উমাইয়্যাহ আয যমরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি একটি মেষের কাঁধের গোশত কেটে নিয়ে খেয়েছেন। তারপর তাঁকে সালাতের জন্য আহবান করা হলে তিনি দাঁড়িয়ে যান এবং চাকুটা রেখে দেন। অতঃপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1] ইবনু শিহাব রহিমাহুল্লাহ বলেন, “আমাকে আলী বিন আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি তার বাবার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস করেছেন “



[1] সহীহ মুসলিম: ৩৫৫; সুনান বাইহাকী: ১/১৫৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৪; হুমাইদী: ৮৯৮; আত তায়ালিসী: ১/৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৮; সহীহ বুখারী: ২৫৮; তিরমিযী: ১৮৩৬; দারেমী: ১/১৮৫; ইবনুল জারুদ: ২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1142)


1142 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، [ص:423] عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ فَصَلَّى، وَلَمْ يَتَوَضَّأْ وَلَمْ يَتَمَضْمَضْ». [5: 20]
رقم طبعة با وزير = (1139)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি এবং কুলিও করেননি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৫; মুসনাদ আহমাদ: ১/৩৬৫; আত তায়ালিসী: ১/৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘কুলি করা’ অংশ বাদে বাকী অংশকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3028): ق دون ذكر المضمضة، وقد مضى قريبا (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو مروان العثماني، تقدم أنه صدوق يخطئ، وباقي رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1143)


1143 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [1: 100]
رقم طبعة با وزير = (1140)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]



[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/২৫; মুসনাদ আহমাদ: ১/২৬৬; সহীহ বুখারী: ২০৭; সহীহ মুসলিম: ৩৫৪; আবূ দাঊদ: ১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৪; সুনান বাইহাকী: ১/১৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪১; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1144)


1144 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي [ص:424] بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [4: 19]
رقم طبعة با وزير = (1141)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]



[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/২৫; মুসনাদ আহমাদ: ১/২৬৬; সহীহ বুখারী: ২০৭; সহীহ মুসলিম: ৩৫৪; আবূ দাঊদ: ১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৪; সুনান বাইহাকী: ১/১৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪১; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1145)


1145 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَبَسَطَتْ لَهُ عِنْدَ صَوْرٍ، وَرَشَّتْ حَوْلَهُ، وَذَبَحَتْ شَاةً فَصَنَعَتْ لَهُ طَعَامًا، فَأَكَلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ تَوَضَّأَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّى، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ فَضَلَتْ عِنْدَنَا مِنْ شَاتِنَا فَضْلَةٌ، فَهَلْ لَكَ فِي الْعَشَاءِ؟، قَالَ: «نَعَمْ»، فَأَكَلَ وَأَكَلْنَا، ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ. [5: 20]
رقم طبعة با وزير = (1142)




জাবির জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারী এক নারীর বাড়িতে আসেন। রাবী বলেন, “অতঃপর সেই নারী জোটবদ্ধ কিছু খেজুর গাছের নিচে তাঁর জন্য বিছানা বিছিয়ে দেন, তার চতুষ্পার্শ্বে পানি ছিটিয়ে দেন এবং তাঁর জন্য একটি মেষ জবাই করেন। অতঃপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি যোহরের সালাতের জন্য ওযূ করেন অতঃপর সালাত আদায় করেন। তখন সেই নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কাছে মেষের আরো কিছু গোশত উদ্বৃত্ত আছে, আপনি কি রাতের খাবার খেয়ে নিবেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, (নিয়ে আসুন)।” তারপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি আসরের সালাত আদায় করেন কিন্তু (নতুন করে) ওযূ করেননি ।”[1]



[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1127). تنبيه!! رقم (1127) = (1130) من «طبعة المؤسسة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، شيبان بن أبي شيبة من رجال مسلم، وباقي رجاله ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1146)


1146 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُمَرَ بْنِ [ص:425] عَبْدِ الْعَزِيزِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ: أَنَّ أَبَا هُرَيْرَةَ أَكَلَ أَثْوَارَ أَقِطٍ فَتَوَضَّأَ، ثُمَّ قَالَ: أَتَدْرُونَ لِمَ تَوَضَّأْتُ؟ إِنِّي أَكَلْتُ أَثْوَارَ أَقِطٍ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «تَوَضَّأْ مِمَّا مَسَّتِ النَّارُ». [5: 20] وَكَانَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ يَتَوَضَّأُ مِنَ السُّكَّرِ.
رقم طبعة با وزير = (1143)




ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু একবার কয়েক টুকরো পনির খেয়ে ওযূ করেছেন, অতঃপর তিনি বলেন, “তোমরা কি জানো আমি কেন ওযূ করেছি? আমি কয়েক টুকরো পনির খেয়েছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1] উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ চিনি খেয়ে ওযূ করতেন।



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫০; মুসনাদ আহমাদ: ২/৪২৭; নাসাঈ: ১/১০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭; আত তায়ালিসী: ১/৫৮; সহীহ মুসলিম: ৩৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৩; সুনান বাইহাকী: ১/১৫৫; তিরমিযী: ৭৯; ইবনু মাজাহ: ৪৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (189): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1147)


1147 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ حَدَّثَهُ، أَنَّهُ وَجَدَ أَبَا هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ يَتَوَضَّأُ، فَسَأَلَهُ، قَالَ أَبُو هُرَيْرَةَ: إِنَّمَا أَتَوَضَّأُ مِنْ أَثْوَارِ أَقِطٍ أَكَلْتُهَا، إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَوَضَّأْ مِمَّا مَسَّتْهُ النَّارُ»
رقم طبعة با وزير = (1144) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَكَذَا أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ، وَإِنَّمَا هُوَ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ.




ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে একবার মাসজিদের ছাদের উপর ওযূ করতে দেখে তাঁকে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “আমি কয়েক টুকরো পনির খেয়েছি, এজন্য ওযূ করছি। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীসটি এভাবেই কুতাইবা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, “ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয এবং হিবরাহিম বিন বিন আব্দুল্লাহ বিন কারিয একই ব্যক্তি।”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫০; মুসনাদ আহমাদ: ২/৪২৭; নাসাঈ: ১/১০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭; আত তায়ালিসী: ১/৫৮; সহীহ মুসলিম: ৩৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৩; সুনান বাইহাকী: ১/১৫৫; তিরমিযী: ৭৯; ইবনু মাজাহ: ৪৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1148)


1148 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ [ص:427] بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنِ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَوَضَّأْ مِمَّا مَسَّتِ النَّارُ». [1: 100]
رقم طبعة با وزير = (1145)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1]



[1] আবূ দাঊদ: ১৯৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫০; মুসনাদ আহমাদ: ২/৪৫৮; নাসাঈ: ১/১০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭; আত তায়ালিসী: ১/৫৮; সহীহ মুসলিম: ৩৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৩; সুনান বাইহাকী: ১/১৫৫; তিরমিযী: ৭৯; ইবনু মাজাহ: ৪৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم. أبو بكر بن حفص: هو عبد الله بن حفص بن عمر بن سعد بن أبي وقاص الزهري المدني.









সহীহ ইবনু হিব্বান (1149)


1149 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ *، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ شُرَحْبِيلَ بْنِ سَعْدٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي رَافِعٍ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ، فَشُوِيَ لَهُ بَطْنُهَا، فَأَكَلَ مِنْهَا، ثُمَّ قَامَ يُصَلِّي وَلَمْ يَتَوَضَّأْ».
رقم طبعة با وزير = (1146)




রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আজাদকৃত গোলাম আবূ রাফি‘ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি মেষ হাদীয়া দেওয়া হয়। অতঃপর তাঁর জন্য সেটির পেটের গোশত ভুনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খান তারপর সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান কিন্তু তিনি ওযূ করেননি।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/48; সহীহ মুসলিম: ৩৫৭; সুনান বাইহাকী: ১/১৫৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (327 و 328)، «الضعيفة» تحت الحديث (6514)، وسيأتي الضعيف برقم (5221). * [أَبِي عَبْدِ الرَّحِيمِ] قال الشيخ: اسمه: خالد بن أبي يزيد. تنبيه!! رقم (5221) = (5244) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: شرحبيل بن سعد المدني مولى الأنصار، مختلف فيه، وقال الحافظ في «التقريب»: صدوق اختلط بأخرة، وباقي رجاله ثقات، محمد بن سلمة هو الباهلي الحراني، وأبو عبد الرحيم: هو خالد بن أبي يزيد بن سماك الأموي.









সহীহ ইবনু হিব্বান (1150)


1150 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْخَلِيلُ بِنَسَا، قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ: «أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ عَرْقٍ يَأْكُلُ، فَأَتَى الْمُؤَذِّنُ بِالصَّلَاةِ، فَأَلْقَى الْعَرْقَ وَالسِّكِّينَ مِنْ يَدِهِ وَلَمْ يَتَوَضَّأْ». [4: 19] قَالَ إِسْحَاقُ، عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، وَلَمْ يَذْكُرِ الضَّمْرِيَّ وَقَالَ: يَحْتَزُّ مِنْ عَرْقٍ فَأَتَاهُ الْإِذْنُ بِالصَّلَاةِ، وَقَالَ: مِنْ يَدِهِ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ
رقم طبعة با وزير = (1147)




আমর বিন উমাইয়্যাহ থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানালে তিনি হাত থেকে হাড্ডি ও চাকু রেখে দেন আর এসময় তিনি নতুন করে ওযূ করেননি।” ইসহাক রহিমাহুল্লাহ হাদীসটি ফাযল বিন আমর বিন উমাইয়্যাহ, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি এখানে যমরী শব্দ উল্লেখ করেননি। তিনি হাদীসে বলেন, “তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানান।” তিনি হাদীসে আরো বলেছেন, “হাত থেকে (হাড্ডি ও চাকু রেখে দেন) এবং সালাত আদায় করেন কিন্তু এসময় তিনি নতুন করে ওযূ করেননি।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৫৫; সুনান বাইহাকী: ১/১৫৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৪; হুমাইদী: ৮৯৮; আত তায়ালিসী: ১/৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৮; সহীহ বুখারী: ২৫৮; তিরমিযী: ১৮৩৬; দারেমী: ১/১৮৫; ইবনুল জারুদ : ২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1138). تنبيه!! رقم (1138) = (1141) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الفضل بن عمرو، روى عنه اثنان، وأورده المؤلف في الثقات، وذكره البخاري وابن أبي حاتم، ولم يذكرا فيه جرحاً، فالحديث صحيح.









সহীহ ইবনু হিব্বান (1151)


1151 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، [ص:429] عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِنْ ثَوْرِ أَقِطٍ ثُمَّ رَآهُ أَكَلَ كَتِفَ شَاةٍ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [1: 100]
رقم طبعة با وزير = (1148)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি এক টুকরো পনির খেয়ে ওযূ করেছেন পরবর্তীতে তিনি তাঁকে দেখেছেন তিনি একটি মেষের কাঁধের গোশত খেয়ে সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪২; সুনান বাইহাকী: ১/১৫৬; বাযযার: ২৯৭; আত তায়ালিসী: ১/৫৮; ইবনু মাজাহ: ৪৯৩; তাহাবী: ১/৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ১৪৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (149).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.