হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1172)


1172 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ حَدَّثَهُ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنْزِلُ، فَقَالَ: «لَيْسَ عَلَيْهِ غُسْلٌ»، ثُمَّ قَالَ عُثْمَانُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَسَأَلْتُ بَعْدَ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ، وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ، فَقَالُوا مِثْلَ ذَلِكَ. ، [ص:447] قَالَ أَبُو سَلَمَةَ، وَحَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ، فَقَالَ مِثْلَ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [4: 32]
رقم طبعة با وزير = (1169)




যাইদ বিন খালিদ আল জুহানী থেকে বর্ণিত, তিনি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন ঐ ব্যক্তি সম্পর্কে যে তার স্ত্রীর সাথে মিলন করে কিন্তু বীর্যপাত হয়না (তার বিধান কী, তাকে গোসল করতে হবে কী)?” জবাবে তিনি বলেন, “তার উপর গোসল আবশ্যক নয়।” তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটা বলতে শুনেছি।” রাবী বলেন, “তারপর আমি আলী বিন আবী তালিব, যুবাইর বিন আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ এবং ‍উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীদের জিজ্ঞেস করেছি, তাঁরাও অনুরুপ কথাই বলেছেন।” আবূ সালামা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন উরওয়া বিন যুবাইর এই মর্মে যে, তিনি আবূ আইয়্যূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনিও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1] উল্লেখ্য যে, ইসলামের প্রথম যুগে স্ত্রী সহবাস করার পর ‍যদি বীর্যপাত না হতো , তাহলে গোসল করার বাধ্যবাধকতা ছিল না। পরবর্তীতে এই বিধান রহিত করা হয়। পরবর্তী বিধানে পুরুষের লিঙ্গের অগ্রভাগ নারীদেহে প্রবেশ করলেই গোসল ফরযের বিধান দেওয়া হয়, বীর্যপাত হোক অথবা না হোক। কিন্তু রহিতকারী পরিবর্তিত বিধান অনেক সাহাবীই জানতেন না। যার ফলে তাঁরা আগের বিধান মতেই ফাতাওয়া দিয়েছেন। বক্ষ্যমান হাদীসটি সেটাই প্রমান করে। রহিত হওয়ার ব্যাপারে আয়েশা বর্ণিত হাদীসে আছে: عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ، فَلَا يُنْزِلُ الْمَاءَ، قَالَتْ: فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جميعا. আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না, তার গোসল করতে হবে কিনা, জবাবে তিনি বলেন: আমি ও আল্লাহর রাসূল এমনটা করে আমরা গোসল করেছি।” (সহীহ ইবনু হিব্বান: ১১৭৬; তিরমিযী: ১০৮; ইবনু মাজাহ: ৬০৮, হাদীস সহীহ।)



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২২৪; সুনান বাইহাকী: ১/১৬৪; সহীহ আল বুখারী: ২৯২; সহীহ মুসলিম: ৩৪৭; মুশকিলুল আসার: ১/৫৩; বাইহাকী: ১/৬৩; সহীহ ইবনু খুযাইমা: ২২৪; ইবনু আবী শায়বা: ১/৯০; মুসনাদ আহমাদ: ১/৬৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২২৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن خزيمة» (224).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (1173)


1173 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: «إِنَّمَا كَانَ الْمَاءُ مِنَ الْمَاءِ رُخْصَةً فِي أَوَّلِ الْإِسْلَامِ، ثُمَّ نُهِيَ عَنْهَا». [3: 57]
رقم طبعة با وزير = (1170) [ص:449] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: رَوَى هَذَا الْخَبَرَ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ مِنْ حَدِيثِ غُنْدَرٍ، فَقَالَ: أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ، وَرَوَاهُ عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي مَنْ أَرْضَى، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ الزُّهْرِيُّ سَمِعَ الْخَبَرَ مِنْ سَهْلِ بْنِ سَعْدٍ كَمَا قَالَهُ غُنْدَرٌ، وَسَمِعَهُ عَنْ بَعْضِ مَنْ يَرْضَاهُ عَنْهُ، فَرَوَاهُ مَرَّةً عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، وَأُخْرَى عَنِ الَّذِي رَضِيَهُ عَنْهُ. وَقَدْ تَتَبَّعْتُ طُرُقَ هَذَا الْخَبَرِ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا رَوَاهُ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، فَلَمْ أَجِدْ أَحَدًا إِلَّا أَبَا حَازِمٍ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ الرَّجُلُ الَّذِي، قَالَ الزُّهْرِيُّ: حَدَّثَنِي مَنْ أَرْضَى، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ هُوَ أَبُو حَازِمٍ رَوَاهُ عَنْهُ.




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “কেবল বীর্যপাতের কারণে গোসল ফরয, এটা ইসলামের প্রথম যুগে অবকাশ হিসেবে বিধান ছিল। তারপর তা নিষেধ করা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মা‘মার যুহরী থেকে, তিনি গুনদার থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ, হাদীসটি ইমাম যুহরী থেকে আরো বর্ণনা করেছেন আমর বিন হারিস, ইমাম যুহরী বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন এমন ব্যক্তি ব্যক্তি, যার প্রতি আমি সন্তুষ্ট, তিনি হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে। হতে পারে ইমাম যুহরী এই হাদীসটি সাহল বিন সা‘দ থেকে শ্রবণ করেছেন, যেমনটা গুনদার বলেছেন এবং তিনি হাদীসটি আরো এমন কারো কাছ থেকে শুনেছেন যার প্রতি সন্তুষ্ট ছিলেন। কাজেই কোন কোন সময় তিনি বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে আবার কোন সময় বর্ণনা করেছেন ঐ ব্যক্তি থেকে যার প্রতি সন্তুষ্ট ছিলেন। আর আমি এই হাদীসটির সানাদসমূহ অনুসন্ধান করেছি এটা জানার জন্য যে, সাহল থেকে আর কেউ হাদীসটি বর্ণনা করেছেন কিনা কিন্তু আমি দুনিয়াতে আবু হাযিম ছাড়া আর কাউকে পাইনি যিনি সাহল বিন সা‘দ থেকে হাদীস বর্ণনা করেছেন। কাজেই ইমাম যুহরী যে বলেছেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন এমন ব্যক্তি, যার প্রতি আমি সন্তুষ্ট, তিনি হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে” হতে পারে সাহল থেকে যিনি হাদীস বর্ণনা করেছেন, তিনি হলেন আবূ হাযিম।”



[1] মুসনাদ আহমাদ: ৫/১১৫; তিরমিযী: ১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৫; সুনান বাইহাকী: ১/১৬৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৫; ইবনু মাজাহ: ৬০৯; ইবনুল জারুদ: ৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (208)، وانظر (1176). تنبيه!! رقم (1176) = (1179) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، عبد الله هو ابن المبارك.









সহীহ ইবনু হিব্বান (1174)


1174 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: وَأَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، وَمَطَرٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَعَدَ [ص:450] بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ ثُمَّ جَهَدَ، فَعَلَيْهِ الْغُسْلُ».
رقم طبعة با وزير = (1171)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৪৮; সুনান বাইহাকী: ১/১৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৫; মুসনাদ আহমাদ: ২/৩৯৩; সহীহ বুখারী: ২৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী: ১/৫৬; ইবনুল জারুদ: ৯২; ইবনু মাজাহ: ৬১০; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২৪২; আত তায়ালিসী: ১/৫৯; আবূ দাঊদ: ২১৬; নাসাঈ: ১/১১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 122)، «صحيح أبي داود» (210): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو رافع: هو نفيع الصائغ المدني.









সহীহ ইবনু হিব্বান (1175)


1175 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ الْقَارِئُ الدِّمَشْقِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنْزِلُ الْمَاءَ، قَالَتْ: «فَعَلْتُ ذَلِكَ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جَمِيعًا». [3: 57]
رقم طبعة با وزير = (1172)




কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]



[1] মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৬; ইবনুল জারুদ:৯৩; তাহাবী: ১/৫৫; সুনান বাইহাকী: ১/১৬৪; মুসনাদ আহমাদ: ৬/৬৮; সহীহ মুসলিম: ৩৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (80)، «الصحيحة» (3/ 260).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمود بن خالد ثقة روى له أصحاب السنن غير الترمذي، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1176)


1176 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ، فَقَدْ وَجَبَ الْغُسْلُ، فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلْنَا». [3: 57]
رقم طبعة با وزير = (1173)




কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে। আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা গোসল করেছি।”[1]



[1] ইবনু মাজাহ: ৬০৮; মুসনাদ আহমাদ: ৬/১৬১; তিরমিযী: ১০৮; নাসাঈ: ১২/২৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৬; তাহাবী: ১/৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» -أيضا-، ولمسلم منه الشطر الأول مرفوعاً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، وقد صرح الوليد بن مسلم بالتحديث عند أحمد وابن ماجة، فانتفت شبهة تدليسه.









সহীহ ইবনু হিব্বান (1177)


1177 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ النُّعْمَانِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ». [3: 43]
رقم طبعة با وزير = (1174)




আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে।”[1]



[1] ইবনু মাজাহ: ৬০৮; মুসনাদ আহমাদ: ৬/১৬১; তিরমিযী: ১০৮; নাসাঈ: ১২/২৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৬; তাহাবী: ১/৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد العزيز بن النعمان: لم يوثقه غير المؤلف 5/ 125، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1178)


1178 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، وَمَطَرٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا، فَقَدْ وَجَبَ الْغُسْلُ» وَفِي حَدِيثِ مَطَرٍ: «وَإِنْ لَمْ يُنْزِلْ». [3: 43]
رقم طبعة با وزير = (1175)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।” মাতারের বর্ণনায় আছে, “যদিও বীর্যপাত না হয়।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৪৮; সুনান বাইহাকী: ১/১৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৫; মুসনাদ আহমাদ: ২/৩৯৩; সহীহ বুখারী: ২৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী: ১/৫৬; ইবনুল জারুদ: ৯২; ইবনু মাজাহ: ৬১০; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২৪২; আত তায়ালিসী: ১/৫৯; আবূ দাঊদ: ২১৬; নাসাঈ: ১/১১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1171). تنبيه!! رقم (1171) = (1174) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. وهو مكرر الحديث (1174).









সহীহ ইবনু হিব্বান (1179)


1179 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ [ص:454] الْجَمَّالُ، قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ أَبِي غَسَّانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أُبَيٌّ، أَنَّ الْفُتْيَا الَّتِي كَانُوا يُفْتُونَ: «أَنَّ الْمَاءَ مِنَ الْمَاءِ، كَانَ رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي أَوَّلِ الزَّمَانِ، أَوْ بَدْءِ الْإِسْلَامِ، ثُمَّ أَمَرَ بِالِاغْتِسَالِ بَعْدُ». [4: 32]
رقم طبعة با وزير = (1176) قَالَ أَبُو حَاتِمٍ: يُشْبِهُ أَنْ يَكُونَ أُبَيُّ بْنُ كَعْبٍ أَدَّى نَسْخَ هَذَا الْفِعْلِ عَلَى مَا أَخْبَرَ سَهْلُ بْنُ سَعْدٍ عَنْهُ ثُمَّ نَسِيَهُ، وَأَفْتَى بِالْفِعْلِ الْأَوَّلِ الَّذِي هُوَ مَنْسُوخٌ، عَلَى مَا أَخْبَرَ عَنْهُ زَيْدُ بْنُ خَالِدٍ الْجُهَنِيُّ.




সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উবাই রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে হাদীস বর্ণনা করেছেন, “সাহাবীগণ এই ফাতাওয়া দিতেন যে, বীর্যপাতের কারণে গোসল আবশ্যক হয়। এটি ছিল অবকাশ, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম সময়ে অথবা ইসলামের প্রথম দিকে অবকাশ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি গোসল করার নির্দেশ করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হতে পারে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু রহিত হওয়ার কর্মটি বর্ণনা করেছেন, যা তাঁর থেকে সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তারপর তিনি সেটি ভুলে যান এবং ইসলামের প্রথম যুগের বিধান অনুসারে ফাতাওয়া দেন যা রহিত হয়ে গেছে। তাঁর পরবর্তী এই ফাতাওয়াটি তাঁর থেকে বর্ণনা করেছেন যাইদ বিন খালিদ আল জুহানী।”



[1] আবূ দাঊদ: ২১৫; দারাকুতনী: ১/১২৬; সুনান বাইহাকী: ১/১৬৬; দারেমী: ১/১৯৪; তাবারানী: ৫৩৮; মুসনাদ আহমাদ: ৫/১১৫; তিরমিযী: ১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৫; সুনান বাইহাকী: ১/১৬৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৫; ইবনু মাজাহ: ৬০৯; ইবনুল জারুদ: ৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (209).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (1180)


1180 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجَوْزَجَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِمْرَانَ*، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: [ص:455] سَأَلْتُ عُرْوَةَ عَنِ الَّذِي يُجَامِعُ وَلَا يُنْزِلُ، قَالَ: عَلَى النَّاسِ أَنْ يَأْخُذُوا بِالْآخِرِ، وَالْآخِرُ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ حَدَّثَتْنِي عَائِشَةُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ وَلَا يَغْتَسِلُ، وَذَلِكَ قَبْلَ فَتْحِ مَكَّةَ، ثُمَّ اغْتَسَلَ بَعْدَ ذَلِكَ، وَأَمَرَ النَّاسَ بِالْغُسْلِ» [4: 32]
رقم طبعة با وزير = (1177) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْحُسَيْنُ هَذَا هُوَ الْحُسَيْنُ بْنُ عُثْمَانَ بْنِ بِشْرِ بْنِ الْمُحْتَفِزِ مِنْ أَهْلِ الْبَصْرَةِ، سَكَنْ مَرْوَ ثِقَةٌ مِنَ الثِّقَاتِ




ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “আমি উরওয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম ঐ ব্যক্তি সম্পর্কে যে স্ত্রী মিলন করে, কিন্তু বীর্যপাত হয় না, (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “মানুষের জন্য আবশ্যক হলো সর্বশেষ বিধান গ্রহণ করা। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ অবস্থা ছিল, যা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে বর্ণনা করেছেন, সেটা হলো “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করে গোসল করতেন না, আর এটা ছিল মক্কা বিজয়ের আগের ঘটনা। তারপর তিনি গোসল করতেন এবং লোকদেরকেও গোসল করার নির্দেশ দিতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে হুসাইন হলেন হুসাইন বিন উসমান বিন বিশর বিন মুহতাফিয, তিনি বসরার অধিবাসী, মরো এলাকায় বসবাস করতেন। তিনি একজন নির্ভরযোগ্য রাবী।”



[1] সহীহ ইবনু হিব্বান: ১১৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৭৭।)






تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر التعليق. * [الْحُسَيْنُ بْنُ عِمْرَانَ] قال الشيخ: كذا وقع هنا! وكذلك ذكره المؤلِّف في آخرِ الحديث ووثَّقَه، وكذلك أورده في «الثقات» (6/ 207)، وكذلك ذكره ابن أبي حاتم (1/ 2 / 59). ويُشكلُ عليه أَنَّهُ في «تاريخ البخاري» (1/ 2 / 387): «حسين بن عمران الجهني»، وساق له حديثاً غير هذا، عن شيخ آخر. فاحتمل عندي أن يكون غير المروزيّ هذا، ولا سيَّما أَنَّ ابن حِبَّان قال في آخر ترجمته «وهو أخو حسن بن عثمان». لكن يَرِدْ على هذا أنَّ الحافظَ وغيره تبعوا البخاريّ في نسبته إلى عمران الجهنيّ، ويقرره أَنَّ جَمعاً رووا حديثه هذا - مثل: العُقيلي (1/ 254)، والدارقطني (1/ 126 / 2) - من طريقٍ أُخرى عن أبي حمزة - واسمه: محمد بن ميمون - قال: نا الحسين بن عمران ... به. وكذلك: هو في «الموارد» (81/ 220)، وكذلك وقع في أصل هذا الكتاب: «الأنواع والتقاسيم»؛ كما ذكر المعلِّق عليه (3/ 454)؛ فالله أعلمُ أَيُّهُما الصواب! والأمُر يَحتاج إِلَى مَزيدٍ مِنَ التَّحْقِيقِ. وعلى كلِّ حالٍ؛ فَالرَّجلُ قد وَثَّقَة ابنُ حِبَّان كَمَا تَقَدَّم، وتبعه الدارقطنيّ، فقال كما في «التهذيب»: «لا بأس به»، وقال الحافظ: «صدوق يَهِمُ». فهو عندي حسنُ الحديث - إن شاء الله - وحديثُه هنا صحيحٌ بِشَواهِدِه، وَبِخَاصَّةٍ حديث أُبِيّ الَّذي قَبله، واللهُ أعلَمُ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الحسين بن عمران، قال البخاري في «تاريخه» 2/ 387: لا يتابع في حديثه، وقال أبو ضمرة: قال: حدثنا حسين بن عمران عن الزهري مناكير وذكر العقيلي حديثه هذا في «الضعفاء» 1/ 254، ونقل قول البخاري «لا يُتابع على حديثه» وقال الدارقطني: لا بأس به، وذكره المؤلف في «الثقات»، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1181)


1181 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ، فَلَا يُنْزِلُ، قَالَتْ: «فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جَمِيعًا»
رقم طبعة با وزير = (1177 / *)




কাসিম থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]



[1] মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৬; ইবনুল জারুদ:৯৩; তাহাবী: ১/৫৫; সুনান বাইহাকী: ১/১৬৪; মুসনাদ আহমাদ: ৬/৬৮; সহীহ মুসলিম: ৩৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (1172). تنبيه!! رقم (1172) = (1175) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1175).









সহীহ ইবনু হিব্বান (1182)


1182 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ ثُمَّ جَهَدَ، فَقَدْ وَجَبَ الْغُسْلُ». [4: 32]
رقم طبعة با وزير = (1178)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৪৮; সুনান বাইহাকী: ১/১৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৫; মুসনাদ আহমাদ: ২/৩৯৩; সহীহ বুখারী: ২৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী: ১/৫৬; ইবনুল জারুদ: ৯২; ইবনু মাজাহ: ৬১০; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২৪২; আত তায়ালিসী: ১/৫৯; আবূ দাঊদ: ২১৬; নাসাঈ: ১/১১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1171). تنبيه!! رقم (1171) = (1174) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (1174) من طريق معاذ بن هشام، عن أبيه، به.









সহীহ ইবনু হিব্বান (1183)


1183 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَامَةَ عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، [ص:457] عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا الْتَقَى الْخِتَانَانِ، فَقَدْ وَجَبَ الْغُسْلُ». [4: 32]
رقم طبعة با وزير = (1179)




আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন দুই খাতনার জায়গা পরস্পর মিলিত হয়ে যায়, তখন গোসল ফরয হয়ে যায়।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৪৯; সুনান বাইহাকী: ১/১৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩; মুসনাদ আহমাদ: ৬/৯৭; শারহুল মা‘আনিল আসার: ১/৫৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৪৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (80)، «الصحيحة» (1261): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، محمد بن عبد الله: هو محمد بن عبد الله بن المثنى بن عبد الله بن أنس بن مالك الأنصاري، وقد تحرف في «الإحسان» هشام بن حسان إلى هشام بن حسين، والتصويب من "الأنواع" 4 / لوحة 33.









সহীহ ইবনু হিব্বান (1184)


1184 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدٍ الْجَنَدِيُّ بِمَكَّةَ، قَالَ: حَدَّثَنَا [ص:458] عَلِيُّ بْنُ زِيَادٍ اللَّحْجِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُرَّةَ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ وَجَبَ الْغُسْلُ». [4: 32]
رقم طبعة با وزير = (1180)




আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৪৬; ইবনু মাজাহ: ৬০৮; মুসনাদ আহমাদ: ৬/১৬১; তিরমিযী: ১০৮; নাসাঈ: ১২/২৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৬; তাহাবী: ১/৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (127).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو: هو ابن علقمة بن وقاص الليثي، صدوق له أوهام، روى له البخاري مقروناً، ومسلم متابعة، فهو حسن الحديث، وباقي رجاله ثقات، وأبو قرة: اسمه موسى بن طارق اليماني.









সহীহ ইবনু হিব্বান (1185)


1185 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ أَهْلَهُ فَلَا يُنْزِلُ [ص:459] الْمَاءَ، قَالَتْ: «فَعَلْتُهُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جَمِيعًا». [5: 8]
رقم طبعة با وزير = (1181)




কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]



[1] ইবনু মাজাহ: ৬০৮; মুসনাদ আহমাদ: ৬/১৬১; তিরমিযী: ১০৮; নাসাঈ: ১২/২৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৬; তাহাবী: ১/৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (245). تنبيه!! ليس موجود بالرقم المشار إليه وإنما موجود: برقم (1172) = (1175) من «طبعة المؤسسة». وبرقم (1177 / *) = (1181) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وهو مكرر الحديث (1176)، وذكرت في تخريجه هناك أن الوليد بن مسلم قد صرح بالتحديث عند أحمد وابن ماجة.









সহীহ ইবনু হিব্বান (1186)


1186 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنْزِلُ الْمَاءَ، قَالَتْ: «فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جَمِيعًا». [5: 8]
رقم طبعة با وزير = (1182)




কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]



[1] মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৬; ইবনুল জারুদ:৯৩; তাহাবী: ১/৫৫; সুনান বাইহাকী: ১/১৬৪; মুসনাদ আহমাদ: ৬/৬৮; সহীহ মুসলিম: ৩৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1172). تنبيه!! رقم (1172) = (1175) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1175) و (1181).









সহীহ ইবনু হিব্বান (1187)


1187 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، أَنَّ أَبَاهُ، قَالَ: سَأَلْتُ وَحَرَصْتُ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا مِنَ النَّاسِ يُخْبِرُنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّحَ سُبْحَةَ الضُّحَى، فَلَمْ أَجِدْ أَحَدًا يُخْبِرُنِي عَنْ ذَلِكَ غَيْرَ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَتْنِي: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بَعْدَمَا ارْتَفَعَ النَّهَارُ، يَوْمَ الْفَتْحِ، فَأَمَرَ بِثَوْبٍ [ص:460] يَسْتُرُ عَلَيْهِ، فَاغْتَسَلَ، ثُمَّ قَامَ فَرَكَعَ ثَمَانِيَ رَكَعَاتٍ، لَا أَدْرِي أَقِيَامُهُ فِيهَا أَطْوَلُ، أَمْ رُكُوعُهُ، أَمْ سُجُودُهُ، كُلُّ ذَلِكَ مِنْهُ مُتَقَارِبَةٌ، قَالَتْ: فَلَمْ أَرَهُ يُسَبِّحُهَا قَبْلُ وَلَا بَعْدُ». [5: 8]
رقم طبعة با وزير = (1184)




আব্দুল্লাহ বিন হারিস (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জানতে চেয়েছি আর আমার খুব আগ্রহ ছিল যে, আমি এমন কাউকে পাবো যিনি আমাকে হাদীস বর্ণনা করবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করেছেন। কিন্তু উম্মু হানী বিনতু আবী তালিব ব্যতিত আমি আর কাউকে পেলাম না, যিনি আমাকে এই ব্যাপারে খবর দিতে পারেন। তিনি আমাকে জানিয়েছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন সূর্য ঊর্ধাকাশে উঠার পর আসেন এবং একটি কাপড় দিয়ে পর্দা করার আদেশ দেন। অতঃপর তিনি গোসল করেন তারপর দাঁড়িয়ে আট রাকা‘আত সালাত আদায় করেন। আমি জানিনা, তাঁর কিয়াম দীর্ঘ ছিল, নাকি রুকূ', নাকি সাজদা দীর্ঘ ছিল। বস্তুত এসবগুলোই ছিল কাছাকাছি পর্যায়ের। রাবী বলেন, `আমি তাঁকে এই সালাত আগে বা পরে কখনো আদায় করতে দেখিনি।”[1]



[1] সহীহ মুসলিম: ১/৪৯৮; মুসনাদ আহমাদ: ২/৩৪৬; তাবারানী আল কাবীর: ২৪/৪২২; হুমাইদী: ৩৩২; ইবনু মাজাহ: ১৩৭৯; আত তায়ালিসী: ১৬২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (464).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وعبيد الله بن عبد الله بن الحارث، ويقال: عبد الله بن عبد الله بن الحارث، قال أبو حاتم: هو أصح.









সহীহ ইবনু হিব্বান (1188)


1188 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ، قَالَتْ: فَسَلَّمْتُ، فَقَالَ: «مَنْ هَذِهِ؟ » قُلْتُ: أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَرْحَبًا يَا أُمَّ [ص:461] هَانِئٍ» فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ انْصَرَفَ، فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ أَنَّهُ قَاتِلٌ رَجُلًا أَجَرْتُهُ: فُلَانُ ابْنُ هُبَيْرَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ»، وَذَلِكَ ضُحًى. [5: 8]
رقم طبعة با وزير = (1185)




উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহার আজাদকৃত দাস আবূ মুর্রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি উম্মু হানীর রাদ্বিয়াল্লাহু আনহার কাছে শুনেছেন, তিনি বলেছেন, “আমি মক্কা বিজয়ের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গেলাম এবং তাঁকে এমন অবস্থায় পেলাম যে, তিনি গোসল করছেন আর মেয়ে ফাতিমা তাঁকে একটি কাপড় দিয়ে পর্দা করে রাখছেন।” তিনি বলেন, “অতঃপর আমি তাঁকে সালাম দিলাম। তিনি বলেন, “কে?” আমি বললাম, “উম্মু হানী বিনতু আবী তালিব।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “উম্মু হানীকে স্বাগতম।” অতঃপর যখন তিনি গোসল শেষ করলেন, তখন তিনি দাঁড়িয়ে একটি কাপড় জড়িয়ে আট রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি সালাত শেষ করেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার ভাই আলী বিন আবী তালিব বলেছেন যে, সে এক ব্যক্তিকে হত্যা করবে যাকে আমি আশ্রয় দিয়েছি –হুবাইরার ছেলে ওমুক-। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উম্মু হানী, আপনি যাকে আশ্রয় দিয়েছেন, আমরাও তাকে আশ্রয় দিলাম।” আর এটা ছিল চাশতের সময়।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫২; মুসনাদ আহমাদ: ৬/৩৪৩; সহীহ বুখারী: ২৮০; সহীহ মুসলিম: ৩৩৬; তিরমিযী: ২৭৩৫; নাসাঈ: ১/১২৬; দারেমী: ১/৩৩৯; সুনান বাইহাকী: ১/১৯৮; তাবারানী: ২৪/৪১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৯; আবূ দাঊদ: ১২৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৩৩; ইবনু মাজাহ: ১৩২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2468)، «الإرواء» (464)، وسيأتي نحوه (2529). تنبيه!! رقم (2529) = (2538) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو النضر: هو سالم بن أبي أمية القرشي، وأبو مرة: هو يزيد الهاشمي، وفي في «الموطأ» 1/ 152 في قصر الصلاة في السفر: باب صلاة الضحى.









সহীহ ইবনু হিব্বান (1189)


1189 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ: نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى مَكَّةَ، فَأَتَيْتُهُ، فَجَاءَهُ أَبُو ذَرٍّ بِجَفْنَةٍ فِيهَا مَاءٍ، قَالَتْ: إِنِّي لَأَرَى فِيهَا أَثَرَ الْعَجِينِ، قَالَتْ: فَسَتَرَهُ أَبُو ذَرٍّ، فَاغْتَسَلَ، ثُمَّ سَتَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا ذَرٍّ فَاغْتَسَلَ، ثُمَّ صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانَ رَكَعَاتٍ وَذَلِكَ فِي الضُّحَى. * [5: 8]
رقم طبعة با وزير = (1186) [ص:463] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يُشْبِهُ أَنْ يَكُونَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ اغْتَسَلَ يَوْمَ الْفَتْحِ، سَتَرْتَهُ فَاطِمَةُ ابْنَتُهُ وَأَبُو ذَرٍّ جَمِيعًا بِثَوْبٍ، فَأَدَّى أَبُو مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ الْخَبَرَ بِذِكْرِ فَاطِمَةَ وَحْدَهَا، وَأَدَّى الْمُطَّلِبُ بْنُ حَنْطَبٍ الْخَبَرَ بِذِكْرِ أَبِي ذَرٍّ وَحْدَهُ، حَتَّى لَا يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادُّ وَلَا تَهَاتُرٌ، لِأَنَّ الِاغْتِسَالَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ الْيَوْمِ كَانَ مَرَّةً وَاحِدَةً، فَلَمَّا أَرَادَ * أَبُو ذَرٍّ أَنْ يَغْتَسِلَ سَتَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دُونَ فَاطِمَةَ.




‍উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার উচু এলাকায় যাত্রা বিরতি করেন। অতঃপর আমি তাঁর কাছে আসি, আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর কাছে এক পাত্র পানি নিয়ে আসেন। উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “নিশ্চয়ই আমি তাতে আটার খামীরের চিহ্ন দেখতে পাই। তারপর আবূ যার্র তাঁকে পর্দা করেন, তিনি গোসল করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহুকে পর্দা করেন, ফলে তিনি গোসল করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আট রাকা‘আত সালাত আদায় করেন। এটা ছিল চাশতের সময়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হতে পারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করেন, তখন একই কাপড়ে তাঁর মেয়ে ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা এবং আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু দুই জনই পর্দার ব্যবস্থা করেছিলেন। অতঃপর উম্মু হানীর আজাদকৃত দাস আবূ মুর্রা তাঁর হাদীসে শুধু ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহার কথা বর্ণনা করেছেন আর মুত্তালিব বিন হানতাব তার হাদীসে শুধু আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহুর কথা বলেছেন। আমরা হাদীসটির এভাবে ব্যাখ্যা করলাম যাতে উভয় হাদীসের মাঝে কোন বৈপরীত্ব ও দ্বন্দ্ব না থাকে। কেননা ঐ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবারই গোসল করেছিলেন। অতঃপর যখন আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু যখন গোসল করতে চান, তখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা নয়; বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে পর্দা করে ঢেকে রাখেন।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৬০; মুসনাদ আহমাদ: ৬/৩৪১; তাবারানী: ২৪/৪২৬; সুনান বাইহাকী: ১/৮; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ মুনকার বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৮৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف منكر - انظر التعليق. قال الشيخ: إسناده رجاله ثقات؛ غير أنَّهُ منقطع بين المُطَّلب وأمِّ هانئ، فقد قال الحافظ في «التقريب» في المطلب هذا: «صدوق كثير التدليس والإرسال». ولهذا فتأويل المؤلف لحديثه هذا - حتى يتوافق مع الذي قبله - لا وجه له؛ إذ التأويل فرع التصحيح! ثُمَّ إِنَّ المؤلف روى الحديث من طريق ابن خزيمة، وهذا أخرجه في «صحيحه» (1/ 119 237) بإسناده هذا عن عبد الرزاق، وهو رواه في «المُصنَّف» (3/ 76 / 4860)، وعنه أحمد (6/ 341). * [فَلَمَّا أَرَادَ] قال الشيخ: وكذا في الطبعة الأخرى، والمعنى غير مطابق للسياق!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، المطلب بن عبد الله بن حنطب: صدوق إلا أنه كثير التدليس والإرسال، ولم يلق أم هانىء.









সহীহ ইবনু হিব্বান (1190)


1190 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَتْنِي خَالَتِي مَيْمُونَةُ، قَالَتْ: أَدْنَيْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلَهُ مِنَ الْجَنَابَةِ، قَالَتْ: «فَغَسَلَ كَفَّيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ كَفَّهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ، فَأَفْرَغَ بِهَا عَلَى فَرْجِهِ فَغَسَلَهُ بِشِمَالِهِ، ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ الْأَرْضَ فَدَلَكَهَا دَلْكًا شَدِيدًا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ مِلْءَ كَفَّيْهِ، ثُمَّ [ص:464] تَنَحَّى غَيْرَ مَقَامِهِ ذَلِكَ، فَغَسَلَ رِجْلَيْهِ، ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ فَرَدَّهُ». [5: 2]
رقم طبعة با وزير = (1187)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আমার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা, তিনি বলেন, “নাপাকী গোসলের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটে পানি নিয়ে আসলাম।” তিনি বলেন, “অতঃপর তিনি দুইবার বা তিনবার তাঁর দুই হাতের কব্জি পর্যন্ত ধৌত করেন, তারপর তিনি তাঁর ডান হাতের কব্জি পর্যন্ত পাত্রে প্রবেশ করান, অতঃপর তা দ্বারা লজ্জাস্থানে পানি ঢালেন এবং বাম হাত দিয়ে ধৌত করেন তারপর বাম হাত মাটিতে রেখে ভালভাবে ঘষে নেন তারপর তিনি সালাতের ন্যায় ওযূ করেন তারপর তিনি তাঁর মাথার উপর দুই অঞ্জলিভর্তি পানি ঢালেন তারপর তিনি সেই জায়গা থেকে সরে যান অতঃপর দুই পা ধৌত করেন। তারপর আমি তাঁর কাছে রুমাল নিয়ে আসি কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪১; সহীহ মুসলিম: ৩১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৯৮; হুমাইদী: ৩১৬; আত তায়ালিসী: ১/৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬২; মুসনাদ আহমাদ: ৬/৩২৯; সহীহ বুখারী: ২৪৯; সহীহ মুসলিম: ৩১৭; আবূ দাঊদ: ২৪৫; তিরমিযী: ১০৩; নাসাঈ: ১/১৩৭; দারেমী: ১/১৯১; ইবনুল জারুদ: ৯৭; সুনান বাইহাকী: ১/১৭৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪৮; তাবারানী: ২৩/৪২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (244): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1191)


1191 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: وَصَفَتْ عَائِشَةُ غُسْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجَنَابَةِ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ يُفِيضُ بِيَدِهِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، فَيَغْسِلُ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ يُمَضْمِضُ وَيَسْتَنْشِقُ ثَلَاثًا، وَيَغْسِلُ وَجْهَهُ وَيَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ يُفِيضُ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ يَصُبُّ عَلَيْهِ الْمَاءَ». [5: 2]
رقم طبعة با وزير = (1188)




আবূ সালামাহ বিন আব্দুর রহমান রহিমাহুল্লাহ বলেন, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাপাকী গোসলের বিবরণ দিয়ে বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই হাত তিনবার ধৌত করতেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢালতেন অতঃপর তাঁর লজ্জাস্থান এবং লজ্জাস্থানে যা লাগতো তা ধৌত করতেন, তারপর কুলি করতেন এবং নাকে পানি দিতেন তিনবার, মুখ ও দুই হাত ধৌত করতেন তিনবার, তারপর মাথার উপর তিনবার পানি ঢালতেন তারপর নিজের উপর পানি ঢালতেন।”[1]



[1] নাসাঈ: ১/১৩৪; মুসনাদ আহমাদ: ৬/১৪৩; আত তায়ালিসী: ১/৬০; সুনান বাইহাকী: ১/১৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৩; সহীহ মুসলিম: ৩২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৩৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (237 و 240): م (1/ 274).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عطاء بن السائب: قد اختلط، وعمر بن عبيد سمع منه بعد الاختلاط إلا أنه قد توبع عليه كما يأتي، فهو صحيح.