হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1192)


1192 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ، قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ: أَتَغْتَسِلُ الْمَرْأَةُ مَعَ زَوْجِهَا مِنَ الْجَنَابَةِ مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا؟، قَالَتْ: «نَعَمْ، الْمَاءُ طَهُورٌ لَا يَجْنُبُ، وَلَقَدْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ، أَبْدَأُهُ فَأُفْرِغُ عَلَى يَدِهِ مِنْ قَبْلِ أَنْ يَغْمِسَهُمَا فِي الْمَاءِ. [4: 1]
رقم طبعة با وزير = (1189)




মু‘আযাহ আল আদাবিয়্যাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “কোন নারী কি তার স্বামীর সাথে একপাত্র থেকে গোসল করতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, পারবে। পানি পবিত্র, তা নাপাক হয়ে যায়না। অবশ্যই আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্রে গোসল করতাম। আমি তাঁর দুই হাত পাত্রে চুবানোর আগে আমি আমার দুই হাতের উপর পানি ঢেলে ধুয়ে নিতাম।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৫১; মুসনাদ আহমাদ: ৬/১৭২; সুনান বাইহাকী: ১/১৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1105). تنبيه!! رقم (1105) = (1108) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير عمران بن موسى وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (1193)


1193 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ، نَشْرُعُ فِيهِ جَمِيعًا». [3: 50]
رقم طبعة با وزير = (1190)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্রে নাপাকীর গোসল করতাম। আমরা একসাথেই গোসল শুরু করতাম।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৬; মুসনাদ আহমাদ: ৬/১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০২৮; সুনান বাইহাকী: ১/১৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (226): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الملك بن أبي سليمان- وهو العرزمي- فمن رجال مسلم، زائدة: هو ابن قدامة، وعطاء: هو ابن أبي رباح.









সহীহ ইবনু হিব্বান (1194)


1194 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نَغْتَرِفُ مِنْهُ جَمِيعًا». [4: 1]
رقم طبعة با وزير = (1191)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। সেখান থেকে আমরা একসাথেই অঞ্জলি অঞ্জলি ভরে পানি নিতাম।”[1]



[1] নাসাঈ: ১/১২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৩৪; মুসনাদ আহমাদ: ৬/ ১৯২; সহীহ বুখারী: ২৭৩; সুনান বাইহাকী: ১/১৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1195)


1195 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ، قَالَتْ عَائِشَةُ: كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، يَبْتَدِرُ فَيَقُولُ: «أَبَقِي لِي، أَبَقِي لِي». [4: 1]
رقم طبعة با وزير = (1192)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। তিনি তাড়াহুড়া করতেন আর বলতেন, “আমার জন্য পানি রাখো, আমার জন্য পানি রাখো।”[1]



[1] সহীহ মুসলিম: ৩২১; সুনান বাইহাকী: ১/১৮৮; ‍মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; হুমাইদী: ১৬৮; আত তায়ালিসী: ১/৪২; মুসনাদ আহমাদ: ৬/১০৩; নাসাঈ: ১/১৩০; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৩৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (233): م (1/ 176).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو كامل الجحدري: اسمه فضيل بن حسين بن طلحة.









সহীহ ইবনু হিব্বান (1196)


1196 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ [ص:469] هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَوَضَّأَ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعْرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ غَرَفَاتٍ بِيَدِهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى سَائِرِ جَسَدِهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1193)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নাপাকীর গোসল করতেন, প্রথমে তিনি দুই হাত ধৌত করতেন তারপর সালাতের ওযূর ন্যায় ওযূ করতেন। তারপর তিনি তাঁর আঙ্গুলগুলো পানিতে প্রবেশ করাতেন অতঃপর তার মাধ্যমে চুলের গোড়ায় খেলাল করতেন। তারপর তাঁর মাথার উপর তিন অঞ্জলি পানি ঢেলে দিতেন। তারপর শরীরের অন্যান্য জায়গার উপর পানি ঢেলে দিতেন।”[1]



[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; সহীহ বুখারী: ২৪৮; নাসাঈ: ১/১৩৪; সুনান বাইহাকী: ১/১৭৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৯৯; হুমাইদী: ১৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৩; মুসনাদ আহমাদ: ৬/১০১; সহীহ মুসলিম: ৩১৬; আবূ দাঊদ: ২৪২; তিরমিযী: ১০৪; দারেমী: ১/১৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (241): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1197)


1197 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي [ص:470] سُفْيَانَ، قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ فِي حِلَابٍ مِثْلَ هَذِهِ، وَأَشَارَ أَبُو عَاصِمٍ بِكَفَّيْهِ يَصُبُّ عَلَى شِقِّ الْأَيْمَنِ، ثُمَّ يَأْخُذُ بِكَفَّيْهِ يَصُبُّ عَلَى سَائِرِ جَسَدِهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1194)




কাসিম বিন মুহাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম দুধ দোহন পাত্রে –আবূ আসিম এই বলে দুই হাতের তালু দিয়ে ইশারা করেন- গোসল করতেন। তিনি ডান পার্শ্বে পানি ঢালেন তারপর দুই হাতের তালু দিয়ে পানি নেন অতঃপর সমস্ত শরীরে পানি ঢালেন।”[1]



[1] সহীহ ‍বুখারী: ২৫৮; সহীহ মুসলিম: ৩১৮; আবূ দাঊদ: ২৪০; নাসাঈ: ১/২০৬; সুনান বাইহাকী: ১/১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (241).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1198)


1198 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، [ص:471] عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي، أَفَأَحُلُّهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ تُفِيضِي عَلَيْكِ الْمَاءَ، فَإِذَا أَنْتِ قَدْ طَهُرْتِ». [4: 3]
رقم طبعة با وزير = (1195)




উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমি এমন নারী যে, আমি আমার মাথার চুল শক্ত করে বেনী করি, আমি কি নাপাকী গোসলের জন্য তা খুলে ফেলবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার জন্য যথেষ্ট হলো তুমি তোমার মাথার উপর তিন অঞ্জলি পানি দিবে তারপর তোমার পুরো শরীরের ‍উপর পানি প্রবাহিত করবে। এভাবেই তুমি পবিত্র হয়ে যাবে।”[1]



[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৭৩; মুসনাদ আহমাদ: ৬/২৮৯; সহীহ মুসলিম: ৩৩০; আবূ দাঊদ: ২৫১; তিরমিযী: ১০৫; নাসাঈ: ১/১৩১; ইবনু মাজাহ: ৬০৩; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫১; হুমাইদী: ২৯৪; তাবারানী আল কাবীর: ২৩/৬৫৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৪৬; সুনান বাইহাকী: ১/১৮১; দারেমী: ১/২৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (246): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1199)


1199 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي مَنْصُورُ بْنُ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْحَيْضِ فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ، وَتَأْخُذُ فِرْصَةً فَتَوَضَّأَ بِهَا، وَتَطْهُرَ بِهَا، قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ بِهَا؟، قَالَ: «تَطَهَّرِي بِهَا»، قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ بِهَا؟ فَاسْتَتَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ: «[ص:473] سُبْحَانَ اللَّهِ اطَّهَّرِي بِهَا»، قَالَتْ عَائِشَةُ: فَاجْتَذَبْتُ الْمَرْأَةَ وَقُلْتُ: تَتْبَعِينَ بِهَا أَثَرَ الدَّمِ. [1: 50]
رقم طبعة با وزير = (1196)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং তাঁকে ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর গোসল করা সম্পর্কে জিজ্ঞেস করেন। অতঃপর তিনি তাকে আদেশ করলেন পানি ও বরই পাতা সহ গোসল করতে অতঃপর এক টুকরো সুগন্ধিযুক্ত কাপড় নিবে এবং তা দিয়ে পরিস্কার করে পবিত্র হয়ে যাবে।” তখন সে নারী বললো, “আমি কিভাবে পবিত্রতা অর্জন করবো?” জবাবে তিনি বলেন, “তুমি তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” তিনি আবারো বললেন, “আমি কিভাবে পবিত্রতা অর্জন করবো?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত দিয়ে নিজেকে আড়াল করে নেন এবং বলেন, “সুবহানাল্লাহ! তুমি তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি সেই নারীকে আমার কাছে টেনে নিলাম এবং বললাম, “তুমি তা দিয়ে রক্তের চিহ্নের জায়গা বুলিয়ে নিবে।”[1]



[1] হুমাইদী: ১৬৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪১-৪২; সহীহ বুখারী: ৩১৪; সহীহ মুসলিম: ৩৩২; নাসাঈ: ১/১৩১; সুনান বাইহাকী: ১/১৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫২; মুসনাদ আহমাদ: ৬/১২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৩১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (331): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1200)


1200 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، خَبَّرَتْنِي أُمِّي، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ، تَقُولُ: إِنَّ امْرَأَةً سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَيْضِ كَيْفَ تَغْتَسِلُ مِنْهُ؟، قَالَ: «تَأْخُذِي فِرْصَةً مُمَسَّكَةً، فَتَتَوَضَّئِينَ بِهَا»، قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا؟، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّئِينَ بِهَا»، قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا؟، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّئِينَ بِهَا»، قَالَتْ عَائِشَةُ: فَعَرَفْتُ الَّذِي يُرِيدُ، فَجَبَذْتُهَا إِلَيَّ فَعَلَّمْتُهَا. [1: 50]
رقم طبعة با وزير = (1197)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করেন যে, সে কিভাবে তা থেকে পবিত্র হওয়ার পর গোসল করবে? জবাবে তিনি বলেন, “তুমি সুগন্ধিযুক্ত এক টুকরো কাপড় নিবে অতঃপর তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” তখন সে নারী বললো, “আমি কিভাবে তা দিয়ে পবিত্রতা অর্জন করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‍কী বুঝাতে চাচ্ছেন তা আমি বুঝতে পারলাম অতঃপর আমি সেই নারীকে আমার কাছে টেনে নিলাম এবং তাকে পবিত্রতা অর্জন করার বিষয়টি শিক্ষা দিলাম।”[1]



[1] সহীহ বুখারী: ৭৩৫৭;হুমাইদী: ১৬৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪১-৪২; সহীহ বুখারী: ৩১৪; সহীহ মুসলিম: ৩৩২; নাসাঈ: ১/১৩১; সুনান বাইহাকী: ১/১৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫২; মুসনাদ আহমাদ: ৬/১২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৩১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: فضيل بن سليمان هو النميري، قال الحافظ في «التقريب»: صدوق له خطأ كثير، ومع ذلك فقد روى له الستة، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1201)


1201 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ، وَهُوَ الْفَرَقُ مِنَ الْجَنَابَةِ». [5: 8]
رقم طبعة با وزير = (1198)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পাত্র –যা এক ফারাক বা তিন সা‘ পরিমাণ পানি ধরে- পানি থেকে নাপাকীর গোসল করতেন।”[1]



[1] আবূ দাঊদ: ২৩৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৪৪; সহীহ মুসলিম: ৩১৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫; আত তায়ালিসী: ১/৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (238): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1202)


1202 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، أَنَّ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ كَانَتْ تَحْتَ الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ: «وَأَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهَا أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ هِيَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ يَسَعُ ثَلَاثَةَ أَمْدَادٍ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ». [4: 1]
رقم طبعة با وزير = (1199)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পাত্র, যা তিন মুদ (এক মুদ সমান ৬৫০ মিলি) বা তার কাছাকাছি পরিমাণ পানি ধরে এমন পাত্র থেকে গোসল করতাম।”[1]



[1] আবূ দাঊদ: ২৩৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৪৪; সহীহ মুসলিম: ৩১৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫; আত তায়ালিসী: ১/৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (1/ 175 - 176).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1203)


1203 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِمَكُّوكٍ، [ص:477] وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيٍّ». [5: 8]
رقم طبعة با وزير = (1200) قَالَ أَبُو خَيْثَمَةَ: الْمَكُّوكُ: الْمُدُّ




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাক্কুক (এক মুদ বা ৬৫০ মিলি) পানি দিয়ে ওযূ করতেন আর পাঁচ মাক্কুক পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।”[1] আবূ খাইসামাহ রহিমাহুল্লাহ বলেন, “মাক্কুক হলো এক মুদ বা ৬৫০ গ্রাম সমপরিমাণ।”



[1] সহীহ মুসলিম: ৩২৫; মুসনাদ আহমাদ: ২/১১৩; নাসাঈ: ১/৫৭; দারেমী: ১/১৭৫; আবূ দাঊদ: ৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ৮৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (85): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1204)


1204 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِمَكُّوكٍ، وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيٍّ». [4: 1]
رقم طبعة با وزير = (1201)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাক্কুক (এক মুদ বা ৬৫০ মিলি) পানি দিয়ে ওযূ করতেন আর পাঁচ মাক্কুক পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৩২৫; মুসনাদ আহমাদ: ২/১১৩; নাসাঈ: ১/৫৭; দারেমী: ১/১৭৫; আবূ দাঊদ: ৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ৮৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (1205)


1205 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، قَالَ: سَمِعْتُ أَبَا زُرْعَةَ بْنِ عَمْرٍو، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَلَا كَلْبٌ، وَلَا جُنُبٌ» [3: 41]
رقم طبعة با وزير = (1202)




নুজাই থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফেরেস্তা ঐ বাড়িতে প্রবেশ করেনা, যাতে কোন প্রাণির ছবি অথবা কোন কুকুর ও নাপাক ব্যক্তি থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৮৩; আবূ দাঊদ: ১২৭; নাসাঈ: ১/১৪১; ইবনু মাজাহ: ৩৬৫০; হাকিম: ১/১৭১; দারেমী: ২/২৮৪; শারহুস সুন্নাহ: ৩২১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাউদ: ৩০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (30).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن نجي، صدوق، ووالده نجي ذكره المؤلف في «الثقات» 5/ 480 وقال: لا يعجبني الاحتجاج بِخَبَرِهِ إذا انفرد، وقال العجلي في «الثقات» ص448: تابعي ثقة، وذكره ابن أبي حاتم 8/ 503 ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وقال ابن ماكولا: كان على مطهرة علي، وكان له عشرة أولاد قتل منهم سبعة مع علي رضي الله عنه، وفي «التقريب»: مقبول، أي: حيث يتابع وإلا فهو لين، وباقي رجاله ثقات على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1206)


1206 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ بِغُسْلٍ وَاحِدٍ». [4: 1]
رقم طبعة با وزير = (1203)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে তাঁর স্ত্রীদের কাছে গমন করেন এবং শেষে শুধু একবার গোসল করেন।”[1]



[1] আবূ দাঊদ: ২১৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৪৭; নাসাঈ: ১/১৪৩; সুনান বাইহাকী: ১/২০৪; আবূ আওয়ানা: ১/২৮০; মুসনাদ আহমাদ: ৩/১৬০; তাহাবী: ১/১২৯; দারেমী: ১/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৯; তাবারানী আস সাগীর: ১/২৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (212).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، إسماعيل: هو ابن إبراهيم بن مِقسَم الأسدي المعروف بابن عُليَّة وهو أمه.









সহীহ ইবনু হিব্বান (1207)


1207 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَطُوفُ عَلَى جَمِيعِ نِسَائِهِ فِي لَيْلَةٍ، ثُمَّ يَغْتَسِلُ غُسْلًا وَاحِدًا». [4: 1]
رقم طبعة با وزير = (1204)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে তাঁর সমস্ত স্ত্রীদের কাছে গমন করতেন তারপর শেষে শুধু একবার গোসল করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৯৯; আবূ দাঊদ: ২১৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৪৭; নাসাঈ: ১/১৪৩; সুনান বাইহাকী: ১/২০৪; আবূ আওয়ানা: ১/২৮০; মুসনাদ আহমাদ: ৩/১৬০; তাহাবী: ১/১২৯; দারেমী: ১/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৯; তাবারানী আস সাগীর: ১/২৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، إلا أن هشيماً مدلس وقد عنعن.









সহীহ ইবনু হিব্বান (1208)


1208 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «كَانَ يَدُورُ عَلَى نِسَائِهِ فِي سَاعَةٍ مِنَ اللَّيْلِ أَوِ النَّهَارِ وَهُنَّ إِحْدَى عَشْرَةَ» [ص:9] فَقُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَ يُطِيقُ ذَلِكَ؟ قَالَ: «كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلَاثِينَ». . [4: 1]
رقم طبعة با وزير = (1205)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত বা দিনের একটি সময়ে তাঁর স্ত্রীদের নিকট গমন করতেন, সে সময় তাঁরা সংখ্যায় এগারো জন ছিলেন।” অধঃস্তন রাবী বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “তিনি কি এমনটি করতে পারতেন?” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা বলাবলি করতাম যে, তাঁকে ত্রিশজন ব্যক্তির সক্ষমতা দেওয়া হয়েছে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৩১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৬১; মুসনাদ আহমাদ: ৩/১৮৫; তিরমিযী: ১৪০; নাসাঈ: ১/১৪৩; ইবনু মাজাহ: ৫৮৮; শারহু মা‘আনিল আসার: ১/১২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ বুখারী: ২৬৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (268).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1209)


1209 - أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، [ص:10] عَنْ أَنَسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي اللَّيْلَةِ الْوَاحِدَةِ وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ». [4: 1]
رقم طبعة با وزير = (1206) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي خَبَرِ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ قَتَادَةَ، وَهُنَّ إِحْدَى عَشْرَةَ نِسْوَةٍ، وَفِي خَبَرِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ، أَمَا خَبَرُ هِشَامٍ، فَإِنَّ أَنَسًا حَكَى ذَلِكَ الْفِعْلَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَوَّلِ قُدُومِهِ الْمَدِينَةَ حَيْثُ كَانَتْ تَحْتَهُ إِحْدَى عَشْرَةَ امْرَأَةً، وَخَبَرُ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ إِنَّمَا حَكَاهُ أَنَسٌ، فِي آخِرِ قُدُومِهِ الْمَدِينَةَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَيْثُ كَانَ تَحْتَهُ تِسْعُ [ص:11] نِسْوَةٍ، لِأَنَّ هَذَا الْفِعْلَ كَانَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِرَارًا كَثِيرَةً لَا مَرَّةً وَاحِدَةً» *




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে তাঁর স্ত্রীদের নিকট গমন করতেন, সেসময় তাঁর নয় জন স্ত্রী ছিলো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “কাতাদার সূত্রে হিশাস আদ দাসতুয়াইর বর্ণনায় রয়েছে “তাঁরা সংখ্যায় ছিলেন এগারো জন” আর কাতাদার সূত্রে সা‘ঈদের হাদীসে রয়েছে “সেসময় তাঁর নয়জন স্ত্রী ছিল”। হিশামের হাদীসের ব্যাপার হলো আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মদীনায় আগমনের শুরুর দিকের কর্ম বর্ণনা করেছেন, যেসময় তাঁর এগারো জন স্ত্রী ছিলো আর কাতাদার সূত্রে সা‘ঈদের হাদীসে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মদীনায় আগমনের শেষের দিকের অবস্থা বর্ণনা করেছেন, যেসময় তাঁর নয় জন স্ত্রী ছিলো। কেননা এরকম কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একবার করেননি বরং অনেক বার করেছেন।”



[1] বুখারী: ২৮৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩১; মুসনাদ আহমাদ: ২৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৬১; তিরমিযী: ১৪০; নাসাঈ: ১/১৪৩; ইবনু মাজাহ: ৫৮৮; তাহাবী, শারহু মাআনিল আসার: ১/১২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ বুখারী: ২৮৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (284). * [قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي خَبَرِ ... إلخ] قال الشيخ: وخطَّأُه الحافظ (1/ 378).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سعيد هو ابن أبي عروبة.









সহীহ ইবনু হিব্বান (1210)


1210 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:12] عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَسَّ أَحَدُكُمُ الْمَرْأَةَ، فَأَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ». [1: 95]
رقم طبعة با وزير = (1207)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার স্ত্রীকে স্পর্শ করে (মিলন করে), অতঃপর পুনরায় গমন করতে চায়, সে যেন ওযূ করে নেয়।”[1]



[1] আত তায়ালিসী: ১/৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৭৯; মুসনাদ আহমাদ: ৩/২৮; সহীহ মুসলিম: ৩০৮; আবূ দাঊদ: ২২০; তিরমিযী: ১৪১; নাসাঈ: ১/১৪২; ইবনু মাজাহ: ৫৮৭; আবূ আওয়ানা: ১/২৮০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৯; সুনান বাইহাকী: ১/২০৪; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (217): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو الأحوص: هو سلام بن سليم، وأبو المتوكل: هو علي بن داود الناجي.









সহীহ ইবনু হিব্বান (1211)


1211 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ السِّنْجِيُّ، بِمَرْوَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ هَاشِمٍ الْعَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ، فَإِنَّهُ أَنْشَطُ لِلْعَوْدِ» [14: 95]
رقم طبعة با وزير = (1208) [ص:13] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «تَفَرَّدَ بِهَذَهِ اللَّفْظَةِ الْأَخِيرَةِ مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ».




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে গমন করে, অতঃপর পুনরায় গমন করতে চায়, সে যেন ওযূ করে নেয়। কেননা এটি পুনরায় গমনের জন্য বেশি উদ্যমী করে তুলে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের শেষাংশ সহ হাদীসটি মুসলিম বিন ইবরাহিম এককভাবে বর্ণনা করেছেন।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২২১; হাকিম: ১/১৫২; সুনান বাইহাকী: ১/২০৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “কেননা এটি পুনরায় গমনের জন্য বেশি উদ্যমী করে তুলে” অংশটুকু বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (217): م دون قوله: «فإنه أنشط للعود».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح؛ جعفر بن هاشم العسكري، حدث عنه جماعة، ووثقه الخطيب في "تاريخه" 7/ 183، وباقي رجال الإسناد على شرطهما.