সহীহ ইবনু হিব্বান
1212 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَالْحَوْضِيُّ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: إِنَّ عُمَرَ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: تُصِيبُنِي الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَكَيْفَ أَصْنَعُ؟ قَالَ: «اغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ تَوَضَّأْ، ثُمَّ ارْقُدْ». [3: 65]
رقم طبعة با وزير = (1209)
আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “রাতে যখন আমি নাপাক হয়ে যাই, তখন আমি কী করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি লজ্জাস্থান ধুয়ে নিবেন, তারপর ওযূ করবেন তারপর শুয়ে পড়বেন।”[1]
[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/২৭৮; মুসনাদ আহমাদ: ২/৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (218): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي، والحوضي: هو محفص بن عمر بن الحارث.
1213 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ». [1: 49]
رقم طبعة با وزير = (1210) [ص:15] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأْ، وَاغْسِلْ ذَكَرَكَ» أَمْرَ نَدْبٍ، وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ نَمْ»، أَمَرُ إِبَاحَةٍ، وَلَيْسَ فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاغْسِلْ ذَكَرَكَ» دَلِيلٌ عَلَى أَنَّ الْمَنِيَّ نَجِسٌ، لِأَنَّ الْأَمْرَ بِغَسْلِ الذِّكْرِ إِنَّمَا أَمْرٌ لِأَنَّ الْمَرْءَ قَلَّمَا يَطَأُ إِلَّا وَيُلَاقِي ذَكَرُهُ شَيْئًا نَجِسًا، فَإِنْ تَعَرَّى عَنْ هَذَا، فَلَا يَكَادُ يَخْلُو مِنَ الْبَوْلِ قَبْلَ الِاغْتِسَالِ، فَمِنْ أَجْلِ مُلَاقَاةِ النَّجَاسَةِ [ص:16] لِلذَّكَرِ أَمَرَ بِغَسْلِهِ، لَا أَنَّ الْمَنِيَّ نَجِسٌ، لِأَنَّ عَائِشَةَ كَانَتْ تَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يُصَلِّي فِيهِ»
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন যে, রাতে তিনি নাপাক হয়ে যান, (তখন তিনি কী করবেন?)” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি ওযূ করবেন, লজ্জাস্থান ধুয়ে নিবেন, তারপর তারপর ঘুমিয়ে যাবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আপনি ওযূ করবেন, লজ্জাস্থান ধুয়ে নিবেন” এটি এমন নির্দেশ যা পালন করা বাঞ্চনীয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তারপর তারপর ঘুমিয়ে যাবেন” এটি বৈধতা নির্দেশক নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “লজ্জাস্থান ধুয়ে নিবেন” এর মাঝে এই দলীল নেই যে, বীর্য নাপাক। কেননা লজ্জাস্থান ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এমন খুব কমই হয় যে, কোন মানুষ মানুষ স্ত্রী মিলন করে অথচ তার পুরুষাঙ্গে নাপাক লাগে না। যদি সে এমন অবস্থা থেকে মুক্ত থাকে, তবুও গোসলের আগে সে প্রায় পেশাব করা থেকে মু্ক্ত থাকে না। এসব কারণে লজ্জাস্থানে নাপাক লাগার কারণে তা ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে; এজন্য গোসল করার নির্দেশ দেওয়া হয়নি যে, বীর্য নাপাক। কেননা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাপড় থেকে বীর্য খুঁচিয়ে খুঁচিয়ে তুলতেন, তারপর তিনি সেই কাপড়ে সালাত আদায় করতেন।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ৫৮ পৃষ্ঠা; আবূ দাঊদ: ২২১; মুসনাদ আহমাদ: ২/৬৪; সহীহ বুখারী: ২৯০; সহীহ মুসলিম: ৩০৬; নাসাঈ: ১/১৪০; তাহাবী: ১/১২৭; সুনান বাইহাকী: ১/১৯৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، القعنبي: هو عبد الله بن مسلمة القعنبي الحارثي، ثقة عابد، أخرج حديثه الشيخان، وكان ابن معين وابن المديني لا يقدمان عليه في «الموطأ» أحداً.
1214 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: ذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ: «فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ وَيَغْسِلَ ذَكَرَهُ، ثُمَّ يَنَامَ». [4: 2]
رقم طبعة با وزير = (1211)
আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন যে, রাতে তিনি নাপাক হয়ে যান, (তখন তিনি কী করবেন?)” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ওযূ করতে এবং লজ্জাস্থান ধুয়ে নিতে ও তারপর ঘুমাতে বলেন।”[1]
[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/২৭৮; মুসনাদ আহমাদ: ২/৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ماقبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1215 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى [ص:17] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ إِذَا تَوَضَّأَ». [4: 36]
رقم طبعة با وزير = (1212)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন সে ওযূ করবে।”[1]
[1] সহীহ বুখারী: ২৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৭৪; আবূ আওয়ানা: ১/২৭৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬১; মুসনাদ আহমাদ: ২/১৭; সহীহ মুসলিম: ৩০৬; তিরমিযী: ১২০; নাসাঈ: ১/১৩৯; ইবনু মাজাহ: ৫৮৫; সুনান বাইহাকী: ১/২০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আদাবুয যিফাফ: ১১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «آداب الزفاف» (ص 114 - الطبعة الجديدة): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1216 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ فَقَالَ: «نَعَمْ، وَيَتَوَضَّأُ إِنْ شَاءَ». [4: 36]
رقم طبعة با وزير = (1213)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আর সে যদি চায়, তবে ওযূ করে নিবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১১; মুসনাদ আহমাদ: ১/২৪-২৫; হুমাইদী: ৬৫৭; দারেমী: ১/১৯৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আদাবুয যিফাফ: ১১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر السابق: م نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1217 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا [ص:19] أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ قَبْلَ أَنْ يَنَامَ». [4: 1]
رقم طبعة با وزير = (1214)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় যখন ঘুমাতে চাইতেন, তখন তিনি ঘুমানোর আগে সালাতের ন্যায় ওযূ করে নিতেন।”[1]
[1] সুনান বাইহাকী: ১/২০৩; সহীহ মুসলিম: ৩০৫; নাসাঈ: ১/১৩৯; ইবনু মাজাহ: ৫৮৪; আবূ আওয়ানা: ১/২৭৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৫; মুসন্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬০; আবূ দাঊদ: ২২২; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (219): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ابن قتيبة: هو محمد بن الحسن، ويزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب الرملي، ثقة عابد، أخرج له أبو داود والنسائي وابن ماجة، وباقي رجال الإسناد رجال الشيخين.
1218 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، مُنْذُ ثَمَانِينَ سَنَةً، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، لَمْ يَنَمْ حَتَّى يَتَوَضَّأَ، وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ * غَسَلَ يَدَيْهِ وَأَكَلَ». [5: 8]
رقم طبعة با وزير = (1215)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় যখন ঘুমাতে চাইতেন, তখন তিনি ওযূ না করা পর্যন্ত ঘুমাতেন না। আর যখন তিনি খাবার খেতে চাইতেন, তখন তিনি তাঁর দুই হাত ধুয়ে নিতেন তারপর খেতেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ৪৫৯৫; আবূ দাঊদ: ২২৩; সুনান বাইহাকী: ১/২০৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৭৩; মুসান্নাফইবনু আবী শায়বাহ: ১/৬০; নাসাঈ: ১/৬০; দারাকুতনী: ১/১২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (390)، «صحيح أبي داود» (219 - 220). * [وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ] قال الشيخ: زاد أبو داود: (وهو جنب)، وهذه الزيادة مُهِمَّةٌ؛ لأنَّ دِلالةَ الحديثِ تَختلفُ بوجودِها؛ كما كنتُ بَيَّنتُه في «الصحيحة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1219 - أَخْبَرَنَا الْقَطَّانُ، بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى كُلِّ مُسْلِمٍ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ غُسْلٌ، وَهُوَ يَوْمُ الْجُمُعَةِ». [1: 35]
رقم طبعة با وزير = (1216)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হলো প্রত্যেক সপ্তাহে একবার গোসল করা, সেটা হলো জুমু‘আর দিন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯৩; তাহাবী: ১/১১৬; মুসনাদ আহমাদ: ৩/৩০৪; নাসাঈ: ৩/৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/১৭৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1/ 173).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن أبا الزبير مدلس وقد عنعنه.
1220 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ، حَدَّثَنَا [ص:22] يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عَلَى كُلِّ مُحْتَلِمٍ رَوَاحُ الْجُمُعَةِ، وَعَلَى مَنْ رَاحَ الْغُسْلُ». [1: 18]
رقم طبعة با وزير = (1217) قَالَ أَبُو حَاتِمٍ: «فِي هَذَا الْخَبَرِ إِتْيَانُ الْجُمُعَةِ فَرْضٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَالْعِلَّةُ فِيهِ أَنَّ الِاحْتِلَامَ بُلُوغٌ، فَمَتَى بَلَغَ الصَّبِيُّ وَأَدْرَكَ، بِأَنْ يَأْتِيَ عَلَيْهِ خَمْسَ عَشْرَةَ سَنَةً كَانَ بَالِغًا، وَإِنْ لَمْ يَكُنْ مُحْتَلِمًا، وَنَظِيرُ هَذَا قَوْلُ اللَّهِ جَلَّ وَعَلَا: {وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ، فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ} [النور: 59] فَأَمَرَ اللَّهُ جَلَّ [ص:23] وَعَلَا فِي هَذِهِ الْآيَةِ بِالِاسْتِئْذَانِ مَنْ بَلَغَ الْحُلُمَ، إِذِ الْحُلُمُ بُلُوغٌ، وَقَدْ يَبْلُغُ الطِّفْلُ دُونَ أَنْ يَحْتَلِمَ، وَيَكُونُ مُخَاطَبًا بِالِاسْتِئْذَانِ كَمَا يَكُونُ مُخَاطَبًا عِنْدَ الِاحْتِلَامِ بِهِ»
হাফসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর সালাতে যাওয়া আবশ্যক আর যে ব্যক্তি জুমু‘আয় যাবে, তার জন্য আবশ্যক হলো গোসল করা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই দলীল রয়েছে যে, এমন ব্যক্তি, যার স্বপ্নদোষ হয়, তার উপর জুমু‘আয় আসা ফরয। কারণ স্বপ্নদোষ হলে ব্যক্তি বালেগ হয়ে যায়। কাজেই যখন কোন ব্যক্তি বালেগ হয়ে যাবে এবং পনেরো বছর বয়সে উপনীত হবে, তখন সে বালেগ হয়ে যাবে, যদিও তার স্বপ্নদোষ না হয়। অনুরুপভাবে আল্লাহর বাণী, “আর যখন সন্তানগণ বয়ঃসন্ধিকালে পৌঁছবে, তখন তারা যেন অনুমতি নেয়, যেভাবে তাদের বড়রা অনুমতি নেয়।” (সূরা নূর: ৫৯।) মহান আল্লাহ এই আয়াতে যারা স্বপ্নদোষ হওয়ার বয়সে উপনীত হয়, তাদেরকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। কেননা স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে ব্যক্তি বালেগ হয়ে যায়। কোন কোন সময় শিশু স্বপ্নদোষ হওয়া ছাড়াই বালেগ হয়ে যায় এবং অনুমতি নেওয়ার আদেশের আওতাভূক্ত হয়ে যায়, যেভাবে স্বপ্নদোষ হলে অনুমতি নেওয়ার আদেশের আওতাভূক্ত হয়ে থাকে।”
[1] আবূ দাঊদ: ৩৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২১; তাহাবী: ১/১১৬; নাসাঈ: ৩/৮৯; ইবনুল জারুদ, আল মুনতাকা: ২৮৭; তাবারানী আল কাবীর: ২৩/১৯৫; সুনান বাইহাকী: ৩/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (370).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب ثقة، وباقي رجال الإسناد على شرط الصحيح.
1221 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، حَدَّثَنَا ابْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ فِطْرَةَ الْإِسْلَامِ الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ، وَالِاسْتِنَانُ، وَأَخْذُ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحَى، فَإِنَّ الْمَجُوسَ تُعْفِي شَوَارِبَهَا، وَتُحْفِي لِحَاهَا، فَخَالِفُوهُمْ، خُذُوا * شَوَارِبَكُمْ، وَاعْفُوا لِحَاكُمْ»
رقم طبعة با وزير = (1219)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ইসলামের ফিতরাত তথা স্বভাবজাত বৈশিষ্ট্য হলো জুমু‘আর দিন গোসল করা, মিসওয়াক করা, গোফ কাটা, দাড়ি ছেড়ে দেওয়া। কেননা অগ্নিপুজকরা গোফ ছেড়ে দেয় আর দাড়ি মুন্ডন করে। কাজেই তোমরা তাদের বিরুদ্ধাচারণ করো; তোমাদের গোফ কাটো আর দাড়ি আপন অবস্থায় ছেড়ে দাও।”[1]
[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৩১২৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (3123). * [خُذُوا] قال الشيخ: في الأصل «حِدُّوا».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي أويس: هو إسماعيل بن عبد الله بن عبد الله بن أبي أويس بن مالك الأصبحي ابن أخت مالك بن أنس، احتج به الشيخان إلا أنهما لم يكثرا من تخريج حديثه، ولا أخرج له البخاري مما تفرد به سوى حديثين، وأما مسلم فأخرج له أقل مما أخرج له البخاري، وروى له الباقون سوى النسائي، فإنه أطلق القول بضعفه، واختلف فيه قول ابن معين، فقال مرة: لا بأس به، وقال مرة: ضعيف، وقال أبو حاتم: محلة الصدق، وكان مغفلاً، وقال أحمد: لا بأس به، وقال الدارقطني: لا اختاره في الصحيح، واختار الحافظ في «مقدمة الفتح» ص 391 أنه لا يحتج بشيء من حديث غير ما في الصحيح من اجل ما قدح في النسائي وغيره إلا أن شاركه فيه غيره، فيعتبر به، وأخوه: اسمه عبد الحميد بن عبد الله ثقة اتفقا على إخراج حديثه، وباقي رجال السند ثقات.
1222 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُهَيْرٍ أَبُو يَعْلَى، بِالْأُبُلَّةِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا هَارُونُ بْنُ مُسْلِمٍ - صَاحِبُ الْحِنَّاءِ -، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، قَالَ: دَخَلَ عَلَيَّ أَبُو قَتَادَةَ، وَأَنَا أَغْتَسِلُ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: أَغُسْلُكَ هَذَا مِنْ جَنَابَةٍ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: أَعِدْ غُسْلًا آخَرَ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، لَمْ يَزَلْ طَاهِرًا إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى». [1: 2]
رقم طبعة با وزير = (1218) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يَزَلْ طَاهِرًا إِلَى الْجُمُعَةِ» الْأُخْرَى يُرِيدُ بِهِ مِنَ الذُّنُوبِ، لِأَنَّ مَنْ حَضَرَ الْجُمُعَةَ بِشَرَائِطِهَا غُفِرَ لَهُ مَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى
আব্দুল্লাহ বিন আবূ কাতাদাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জুমু‘আর দিন গোসল করছিলাম, এমন অবস্থায় আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু আসেন এবং বলেন, “তোমার এই গোসল কি নাপাকীর গোসল?” আমি বললাম, “হ্যাঁ।” তিনি বললেন, “তুমি আবার গোসল করো। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল করবে, সে ব্যক্তি আরেক জুমু‘আহ পর্যন্ত পবিত্র থাকবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সে ব্যক্তি আরেক জুমু‘আহ পর্যন্ত পবিত্র থাকবে” এর দ্বারা উদ্দেশ্য হলো সে পাপ থেকে পবিত্র থাকবে। কেননা যে ব্যক্তি সমস্ত শর্ত পুরণ করে জুমু‘আয় আসবে, তার সেই জুমু‘আহ ও পরবর্তী জুমু‘আর গোনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে।”
[1] হাকিম: ১/২৮২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৬০; সুনান বাইহাকী: ১/২৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ২৩২১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2321).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، هارون بن مسلم روى عنه جمع، وذكره المؤلف في «الثقات» 9/ 237، وقال الحاكم: بصري ثقة، وصحح حديثه هذا 1/ 282، ووافقه الذهبي، وقال أبو حاتم: لين، وباقي رجال الإسناد على شرط الصحيح
1223 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:25] يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتُمُ الْجُمُعَةَ، فَاغْتَسِلُوا». [1: 35]
رقم طبعة با وزير = (1220)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা জুমু‘আয় আসবে, তখন তোমরা গোসল করবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৬০; সুনানা বাইহকী: ১/২৯৯; হুমাইদী: ৬০৯; মুসনাদ আহমাদ: ২/৭৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৫৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৯০; আত তায়ালিসী: ১/১৪২; সহীহ বুখারী: ৮৯৪; সহীহ মুসলিম: ৮৪৪; সুনান আত তিরমিযী: ৪৯২; ইবনুল জারুদ: ২৮৩; তাহাবী: ১/১১৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আর রওয: ৪৯২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
1224 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: [ص:26] حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْكَاهِلِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَتَى الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ». [1: 35]
رقم طبعة با وزير = (1221)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমু‘আয় আসবে, সে যেন গোসল করে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১০২; মুসনাদ আহমাদ: ২/৬৪; সহীহ বুখারী: ৮৭৭; নাসাঈ: ৩/৯৩; দারেমী: ১/৩৬১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১১৫; সুনান বাইহাকী: ১/২৯৩; হুমাইদী: ৬১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৯৩; সহীহ মুসলিম: ৮৪৪; ইবনু মাজাহ: ১০৮৮; তাবারানী: ১৩৩৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৪৯২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (492 و 493 و 560)، «التعليق على صحيح ابن خزيمة» (1749 و 1751): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: يحيى بن كثير الكاهلي، ذكره المؤلف في «الثقات» 5/ 527، وقال أبو حاتم: شيخ، وقال النسائي: ضعيف، وقد تابعه عليه مالك، وباقي رجال الإسناد على شرك الصحيح.
1225 - أَخْبَرَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْمَقْبُرِيُّ الْخَطِيبُ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ، عَنْ نَافِعٍ، [ص:27] عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَاحَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ». [1: 35]
رقم طبعة با وزير = (1222)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল সকাল জুমু‘আয় আসবে, সে যেন গোসল করে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১০২; মুসনাদ আহমাদ: ২/৬৪; সহীহ বুখারী: ৮৭৭; নাসাঈ: ৩/৯৩; দারেমী: ১/৩৬১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১১৫; সুনান বাইহাকী: ১/২৯৩; হুমাইদী: ৬১০; মুসান্নাফিইবনু আবী শায়বাহ: ২/৯৩; সহীহ মুসলিম: ৮৪৪; ইবনু মাজাহ: ১০৮৮; তাবারানী: ১৩৩৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৪৯২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن خالد بن عبد الله: هو ابن عبد الرحمن بن يزيد الواسطي الطحان ضعيف، وكذبه ابن معين، وذكره المؤلف في «الثقات» 9/ 90، وقال: يخطئ ويخالف، وقال ابن أبي حاتم في «الجرح والتعديل» 7/ 244: سئل أبي عنه، فقال: هو على يدي عدل، قلت: ومعنى قوله «على يدي عدل» أنه قَرُبَ من الهلاك، وهذا مثل للعرب، كان لتبَّعٍ أحد الملوك شرطي اسمه عدل بن جزء بن سعيد العشيرة، وكان تُبَّعٌ إذا أراد قتل رجل دفعه إليه، ثم قيل لكل شيء يُئِسَ منه ولم يُصِبْ من ظن أن هذه الجملة من ألفاظ التوثيق، انظر «إصلاح المنطق» ص315 لابن السكيت و «ثمار القلوب في المضاف المنسوب» ص108 للثعالبي، و «فتح المغيث» 1/ 375 - 376 للسخاوي و «أدب الكاتب» ص52 - 53 لابن قتيبة. وباقي رجاله ثقات، ومتن الحديث صحيح روي بأسانيد صحيحة.
1226 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ الْعُمَرِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى الْجُمُعَةَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ فَلْيَغْتَسِلْ». [1: 35]
رقم طبعة با وزير = (1223)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নারী ও পুরুষের মধ্যে যে জুমু‘আয় আসবে, সে যেন গোসল করে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৫২; সুনান বাইহাকী: ৩/১৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে নারীদের অংশসহ শায বা দুর্বল বলেছেন। (আয য‘ঈফা: ৩৯৫৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ بذكر النساء - «الضعيفة» (3958)، «التعليق على ابن خزيمة» (1752).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عثمان بن واقد، وثقه ابن معين، وقال أحمد: لا أرى به بأساً، وذكره المؤلف في «الثقات» 7/ 197، وقال الدارقطني: ليس به بأس، وقال الآجري عن أبي داود: ضعيف، قلت له: إن الدوري يحكي عن ابن معين أنه ثقة، فقال: هو ضعيف حدث بحديث «من أتى الجمعة من الرجال والنساء فليغتسل» ولا تعلم أحداُ قال هذا غيره، وبقية رجاله ثقات وأورده الحافظ في «الفتح» 2/ 358 وزاد نسبته إلى أبي عوانة وقال: ورجاله ثقات، لكن قال البزاز: أخشى أن يكون عثمان بن واقد وهم فيه.
1227 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ الْعُمَرِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى كُلِّ حَالِمٍ مِنَ الرِّجَالِ، وَعَلَى كُلِّ بَالِغٍ مِنَ النِّسَاءِ». [1: 35]
رقم طبعة با وزير = (1224)
. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জুমু‘আর দিনে গোসল প্রত্যেক বালেগ নর ও নারীর উপর আবশ্যক।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৫২; সুনান বাইহাকী: ৩/১৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে নারীদের অংশসহ শায বা দুর্বল বলেছেন। (আয য‘ঈফা: ৩৯৫৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ -أيضا- المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده كسابقه.
1228 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ». [1: 35]
رقم طبعة با وزير = (1225)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর দিনে গোসল করা ওয়াজিব।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১০২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৫৪; সহীহ মুসলিম: ৮৪৬; আবূ দাঊদ: ৩৪১; নাসাঈ: ৩/৯৩; দারেমী: ১/৩৬১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১১৬; সুনান বাইহাকী: ১/২৯৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৩০৭; হুমাইদী: ৭৩৬; সহীহ আল বুখারী: ৮৫৮; ইবনু মাজাহ: ১০৮৯; ইবনুল জারুদ: ২৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (143)، «صحيح أبي داود» (369): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1229 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، [ص:30] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، كَغُسْلِ الْجَنَابَةِ». [1: 35]
رقم طبعة با وزير = (1226)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর দিনে নাপাকীর গোসলের ন্যায় গোসল করা ওয়াজিব।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১০২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৫৪; সহীহ মুসলিম: ৮৪৬; আবূ দাঊদ: ৩৪১; নাসাঈ: ৩/৯৩; দারেমী: ১/৩৬১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১১৬; সুনান বাইহাকী: ১/২৯৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৩০৭; হুমাইদী: ৭৩৬; সহীহ আল বুখারী: ৮৫৮; ইবনু মাজাহ: ১০৮৯; ইবনুল জারুদ: ২৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.
1230 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَا هُوَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَادَاهُ عُمَرُ: أَيُّ سَاعَةٍ هَذِهِ؟ قَالَ: إِنِّي شُغِلْتُ الْيَوْمَ، فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ النِّدَاءَ، فَلَمْ أَزِدْ عَلَى أَنْ تَوَضَّأْتُ، قَالَ عُمَرُ: وَالْوُضُوءُ أَيْضًا، وَقَدْ عَلِمْتَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:31] عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ». [1: 35]
رقم طبعة با وزير = (1227) [ص:32] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ صَحِيحٌ عَلَى نَفْيِ إِيجَابِ الْغُسْلِ لِلْجُمُعَةِ عَلَى مَنْ يَشْهَدُهَا، لِأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، كَانَ يَخْطُبُ، إِذْ دَخَلَ الْمَسْجِدَ عُثْمَانُ بْنُ عَفَّانَ، فَأَخْبَرَهُ أَنَّهُ مَا زَادَ عَلَى أَنْ تَوَضَّأَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، فَلَمْ يَأْمُرْهُ عُمَرُ وَلَا أَحَدٌ مِنَ الصَّحَابَةِ بِالرُّجُوعِ وَالِاغْتِسَالِ لِلْجُمُعَةِ، ثُمَّ الْعَوْدِ إِلَيْهَا، فَفِي إِجْمَاعِهِمْ عَلَى مَا وَصَفْنَا أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ كَانَ مِنَ الْمُصْطَفَى، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالِاغْتِسَالِ لِلْجُمُعَةِ أَمْرُ نَدْبٍ لَا حَتْمٍ»
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার বিন খাত্তাব একবার আমাদের মাঝে জুমু‘আর দিন ভাষণ দিচ্ছিলেন, এমন সময় একজন সাহাবী তাঁর কাছে প্রবেশ করলে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, “এটা কোন সময়?” জবাবে তিনি বললেন, “আজকে আমি খুব ব্যস্ততায় পড়েছিলাম, ফলে আযান না শ্রবণ না করা পর্যন্ত আমি বাড়ি ফিরতে পারি নাই। যার ফলে শুধুমাত্র ওযূ করা ছাড়া আর বেশি কিছু করতে পারি নাই।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “শুধু ওযূর উপরও ক্ষ্যান্ত থেকেছো, অথচ তুমি জানো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করার নির্দেশ দিতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে জুমু‘আয় যারা উপস্থিত হয়, তাদের জন্য গোসল করা ওয়াজিব না হওয়ার ব্যাপারে বিশুদ্ধ দলীল রয়েছে। কেননা উমার রাদ্বিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছিলেন, এমন সময় উসমান রাদ্বিয়াল্লাহু আনহু প্রবেশ করেন এবং তাঁকে জানান যে, তিনি ওযূ করার চেয়ে আর বেশি কিছু না করে মসজিদে এসেছেন। উপরন্তু উমার রাদ্বিয়াল্লাহু আনহু কিংবা অন্য কোন সাহাবী তাকে বাড়ি ফিরে গিয়ে গোসল করে আসার নির্দেশ দেননি। কাজেই সাহাবীদের এই সর্বসম্মতিতে এই ব্যাপারে সুস্পষ্ট দলীল রয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জুমু‘আর দিনে যে গোসল করার নির্দেশ দিয়েছেন, সেটা ওয়াজিব নির্দেশক নির্দেশ ছিলনা, বরং সেটি উত্তমতা নির্দেশক নির্দেশ ছিল।”
[1] সহীহ মুসলিম: ৮৪৫; সুনান বাইহাকী: ৩/১৮৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/১০১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৫৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১১৭; সহীহ বুখারী: ৮৭৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৯২; তিরমিযী: ৪৯৪; আত তায়ালিসী: ১/১৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৯৩; দারেমী: ১/৩৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (367): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1231 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ [ص:33] فَدَنَا وَأَنْصَتَ، وَاسْتَمَعَ، غَفَرَ اللَّهُ لَهُ مَا بَيْنَهُ، وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى وَزِيَادَةَ ثَلَاثَةِ أَيَّامٍ». [1: 35]
رقم طبعة با وزير = (1228)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমু‘আর দিন উত্তমরুপে ওযূ করে, তারপর জুমু‘আয় আসে এবং ইমামের কাছাকাছি আসে, চুপ থাকে ও মনযোগের সাথে খুতবা শ্রবণ করে, তবে আল্লাহ তার মাঝে এবং আগামী জুমু‘আর মাঝের এবং অতিরিক্ত আরো তিনদিনের (গোনাসসমূহ) ক্ষমা করে দিবেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৫৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৯৭; সহীহ মুসলিম: ৮৫৭; ইবনু মাজাহ: ১০৯০; মুসনাদ আহমাদ: ২/৪২৪; আবূ দাঊদ: ১০৫০; তিরমিযী: ৪৯৮; সুনান বাইহাকী: ৩/২২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১০৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (371): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.