সহীহ ইবনু হিব্বান
1281 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَاتَتْ شَاةٌ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَاتَتْ فُلَانَةٌ - يَعْنِي الشَّاةَ - قَالَ: «فَهَلَّا أَخَذْتُمْ مَسْكَهَا؟ » قَالَتْ: فَنَأْخُذُ مَسْكَ شَاةٍ مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا قَالَ: {قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا} - إِلَى آخِرِ الْآيَةِ - لَا بَأْسَ أَنْ تَدْبُغُوهُ فَتَنْتَفِعُوا بِهِ» قَالَ: «فَأَرْسَلْنَا إِلَيْهَا فَسَلَخَتْ مَسْكَهَا، فَاتَّخَذَتْ مِنْهَا قِرْبَةً حَتَّى تَحَرَّقَتْ». [4: 46]
رقم طبعة با وزير = (1278)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সাওদা বিনতু যাম‘আ রাদ্বিয়াল্লাহু আনহার একটি মেষ মারা যায়। অতঃপর তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওমুক –অর্থাৎ মেষটি- মারা গেছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার চামড়া গ্রহণ করনি কেন?” জবাবে তিনি বলেন, “আমরা মৃত মেষের চামড়া গ্রহণ করবো?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ বলেছেন: {قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يكون ميتة .... } (হে নাবী) আপনি বলুন, আমার প্রতি অহী করা হয়েছে, তাতে আমি ভক্ষনকারীর জন্য ভক্ষন করা হারাম পাচ্ছি না তবে মৃত প্রাণী...।) (সূরা আনআন: ১৪৫।) কাজেই এতে কোন দোষ নেই যে তোমরা তা দাবাগত তথা পাকা করে তারপর তার দ্বারা উপকার লাভ করবে।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা সেখানে লোক পাঠাই। তারপর তার চামড়া উঠানো হয় এবং সেখান থেকে একটি থলে বানানো হয়। তারপর সেটি পুড়ে যাওয়া অবধি তাঁর কাছে ছিল।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২৩৩৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৭১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৭৯; সহীহ আল বুখারী: ৬৬৮৬; নাসাঈ; ৭/১৭৩; সুনান বাইহাকী: ১/১৮; মুসনাদ আহমাদ: ১/৩২৭-৩২৮; তাবারানী: ১১৭৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده كسابقه.
1282 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ [ص:99] بِشَاةٍ مَيْتَةٍ، قَالَ: «هَلَّا اسْتَمْتَعْتُمْ بِجِلْدِهَا؟ » قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ، قَالَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا». [1: 83]
رقم طبعة با وزير = (1279)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষের পাশ দিয়ে অতিক্রমকালে বলেন, “তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হওনি কেন?” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা তো মৃত!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা ।”[1]
[1] দারাকুতনী: ১/৪৭; মুয়াত্তা েইমাম মালিক: ২/৪৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৩; মুসনাদ আহমাদ: ১/৩২৭; আবূ আওয়ানা: ১/২১০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৪; আবূ দাঊদ: ৪১২০; নাসাঈ: ৭/১৭২; দারেমী: ২/৮৬; দারাকুতনী: ১/৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (25).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1283 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ مُنْذُ حِينٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَتْنِي مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ شَاةً لَهُمْ [مَاتَتْ]، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا دَبَغْتُمْ إِهَابَهَا فَاسْتَمْتَعْتُمْ بِهِ». [1: 83]
رقم طبعة با وزير = (1280)
. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে, তাদের একটি মেষ মারা যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এর চামড়া দাবাগত করনি কেন? অতঃপর তোমরা তার মাধ্যমে উপকৃত হতে পারতে”[1]
[1] নাসাঈ: ৭/১৭২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৯; সহীহ মুসলিম: ৩৬৪; সুনান বাইহাকী: ১/২৩; আবূ আওয়ানা: ১/২১১; হুমাইদী: ৪৯১; সহীহ মুসলিম: ৩৬৩; তাবারানী: ১১৩৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৮; মুসনাদ আহমাদ: ৬/৩৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৮০; তিরমিযী: ১৭২৭; আবূ আওয়ানা: ১/২১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1277). تنبيه!! رقم (1277) = (1280) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير يوسف بن سعيد، هو الحافظ ثقة.
1284 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، [ص:101] عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ شَاةً مَيْتَةً أُعْطِيَتْهَا مَوْلَاةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟ » قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ قَالَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا». [2: 106]
رقم طبعة با وزير = (1281)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষ দেখতে পেলেন, যা স্ত্রী মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার আজাদকৃতা দাসীকে সাদাকা থেকে দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কেন এর চামড়া দ্বারা উপকার গ্রহণ করনি?” লোকজন বললো, “এটা তো মৃত!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা।” [1]
[1] সহীহ মুসলিম: ৩৬৩; সহীহ আল বুখারী: ১৪৯২; আবূ আওয়ানা: ১/২১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1285 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَحْرٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، يُحَدِّثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، [ص:102] عَنْ مَيْمُونَةَ، قَالَتْ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مِنَ الصَّدَقَةِ مَيْتَةٍ أُعْطِيَتْهَا مَوْلَاةٌ لِمَيْمُونَةَ، فَقَالَ: «أَلَا أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهَا، فَانْتَفَعُوا بِهَا؟ » فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا». [2: 106]
رقم طبعة با وزير = (1282)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষ এর পাশ দিয়ে অতিক্রম করেন, যা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার আজাদকৃতা দাসীকে সাদাকা থেকে দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তারা কেন এর চামড়া গ্রহণ করেনি, অতঃপর দাবাগত বা পাকা করে তার দ্বারা উপকৃত হয়নি?” লোকজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা তো মৃত প্রাণী!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা।”[1]
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৭৯; হুমাইদী: ৩১৫; মুসনাদ আহমাদ: ৬/৩২৯; সহীহ মুসলিম: ৩৬৩; আবূ দাঊদ: ৪১২০; নাসাঈ: ৭/১৭১; ইবনু মাজাহ: ৩৬১০; দারেমী: ২/৪২; দারাকুতনী: ১/৪২; আবূ আওয়ানা: ১/২০৯; সুনান বাইহাকী: ১/১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن أبي عمر: هو محمد بن يحيى بن أبي عمر العدني، نسب إلى جده.
1286 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ عَبَّادٍ الرُّوَاسِيُّ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَنْ يُسْتَمْتَعَ بِجُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ». [2: 106]
رقم طبعة با وزير = (1283)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত প্রাণীর চামড়ার মাধ্যমে উপকৃত হওয়ার জন্য আদেশ করেছেন, যখন তা দাবাগত করা হয়।”[1]
[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ২/৪৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৩; আত তায়ালিসী: ১/৪৩; মুসনাদ আহমাদ: ৬/৭৩; আবূ দাঊদ: ৪১২৪; নাসাঈ: ৭/১৭৬; ইবনু মাজাহ: ৩৬১২; দারেমী: ২/৮৬; তাহাবী: ১/৪৬৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (26).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: زهير بن عباد الرواسي: روى عن جمع، ووثقه محمد بن عبد الله بن عمار، وأبو حاتم الرازي، وقال صالح جزرة: صدوق، وقد تابعه عليه غير واحد من الثقات، وباقي السند رجاله ثقات على شرط الشيخين سوى أم محمد بن عبد الرحمن، فإنه لم يوثقها غير الؤلف، ولم يرو عنها غير ابنها.
1287 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ». [2: 106]
رقم طبعة با وزير = (1284)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন চামড়া পাকা করা হলে, তা পবিত্র হয়ে যায়।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৩; মুয়াত্তা ইমাম মালিক: ২/৪৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৩; দারেমী: ২/৮৬; তাহাবী: ১/৪৬৯; সহীহ মুসলিম: ৩৬৬; আত তায়ালিসী: ১/৪৩; মুসনাদ আহমাদ: ১/২৭৯; দারাকুতনী: ১/৪৬; মুসনাদ আওয়ানা: ১/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (28).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1288 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، قَالَ: سَمِعْتُ ابْنَ وَعْلَةَ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ». [2: 106]
رقم طبعة با وزير = (1285)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন চামড়া পাকা করা হলে, তা পবিত্র হয়ে যায়।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯০; হুমাইদী: ৪৮৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৭৮; মুসনাদ আহমাদ: ১/২১৯; সহীহ মুসলিম: ৩৬৬; আবূ দাঊদ: ৪১২৩; তিরমিযী: ১৭২৮; নাসাঈ: ৭/১৭৩; ইবনু মাজাহ: ৩৬০৯; দারেমী: ২/৮৫; আবূ আওয়ানা: ১/২১২; তাহাবী: ১/৪৬৯; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৬১; সুনান বাইহাকী: ১/১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1289 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِشَاةٍ مَيْتَةٍ، [ص:105] فَقَالَ: «أَلَا أَخَذُوا إِهَابَهَا، فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ؟ » فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا». [3: 10]
رقم طبعة با وزير = (1286)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষ এর পাশ দিয়ে অতিক্রম করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তারা কেন এর চামড়া গ্রহণ করেনি, অতঃপর দাবাগত বা পাকা করে তার দ্বারা উপকৃত হয়নি?” লোকজন বললো, “এটা তো মৃত প্রাণী!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা।” [1]
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৭৯; হুমাইদী: ৩১৫; মুসনাদ আহমাদ: ৬/৩২৯; সহীহ মুসলিম: ৩৬৩; আবূ দাঊদ: ৪১২০; নাসাঈ: ৭/১৭১; ইবনু মাজাহ: ৩৬১০; দারেমী: ২/৪২; দারাকুতনী: ১/৪২; আবূ আওয়ানা: ১/২০৯; সুনান বাইহাকী: ১/১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1282). تنبيه!! رقم (1282) = (1285) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1290 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، بِخَبَرٍ غَرِيبٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوزْجَانِيُّ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دِبَاغُ جُلُودِ الْمَيْتَةِ طَهُورُهَا». [3: 43]
رقم طبعة با وزير = (1287)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মৃত প্রাণীর চামড়া দাবাগত করাই হলো তার পবিত্রতা।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৫৪; নাসাঈ: ৭/১৭৪; তাহাবী: ১/৪৭০; দারাকুতনী: ১/৪৪; তাবারানী আস সাগীর: ১/১৮৯-১৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (26).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات غير شريك، فإنه سيئ الحفظ، وقد توبع عليه.
1291 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَالِكِ بْنِ حُذَافَةَ، حَدَّثَهُ، عَنْ أُمِّهِ الْعَالِيَةِ بِنْتِ سُبَيْعٍ، أَنَّهَا قَالَتْ: كَانَ لِي غَنْمٌ بِأُحُدٍ، فَوَقَعَ فِيهَا الْمَوْتُ، فَدَخَلْتُ عَلَى مَيْمُونَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا، فَقَالَتْ لِي مَيْمُونَةُ: لَوْ أَخَذْتِ جُلُودَهَا فَانْتَفَعْتِ بِهَا؟ قَالَتْ: فَقُلْتُ: وَيَحِلُّ ذَلِكَ؟ قَالَتْ: نَعَمْ، مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِجَالٍ مِنْ قُرَيْشٍ يَجُرُّونَ شَاةً لَهُمْ مِثْلَ الْحِمَارِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا»، قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرَظُ». [3: 46]
رقم طبعة با وزير = (1288)
আলিয়া বিনতু সুবাই‘য়ি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার উহুদে একটি মেষ ছিল। অতঃপর সেটি মারা যায়। তারপর আমি মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই এবং তাঁর কাছে বিষয়টি বর্ণনা করি। তখন তিনি আমাকে বলেন, “যদি তুমি তার চামড়া গ্রহণ করতে, তবে তার মাধ্যমে উপকৃত হতে পারতে!” তিনি বলেন, আমি বললাম, “এটা কি জায়েয হবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কুরাইশ কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেন, যারা তাদের একটি মেষকে গাধার মতো টেনে নিয়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলেন, “যদি তোমরা তার চামড়া গ্রহণ করতে, (তবে তোমরা এর মাধ্যমে উপকৃত হতে পারতে)।” তারা বললো, “এটা তো মৃত প্রাণী।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাকে পবিত্র করবে পানি ও বাবলা গাছ (অর্থাৎ পাকা করলেই সেটি পবিত্র হয়ে যাবে)।”[1]
[1] আবূ দাঊদ: ৪১২৬; নাসাঈ: ৭/১৭৪-১৭৫; তাহাবী: ১/৪৭১; দারাকুতনী: ১/৪৫; সুনান বাইহাকী: ১/১৯; মুসনাদ আহমাদ: ৬/৩৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ২১৬৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2163).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن مالك بن حذافة لم يوثقه غير المؤلف، وأمه العالية: قال العجلي: مدنية تابعية ثقة، وباقي رجاله ثقات.
1292 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ: «أَنَّهُ عَقَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَقَلَ مَجَّةً مَجَّهَا مِنْ دَلْوٍ فِي بِئْرٍ فِي دَارِهِمْ». [4: 1]
رقم طبعة با وزير = (1289)
মাহমূদ বিন রবি‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তার মনে আছে (শৈশবকালের কালের) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা এবং তার আরো মনে আছে একটি কুলির কথা, যে কুলি (অর্থাৎ মুখ ভর্তি পানি) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বাড়িতে অবস্থিত কুপের বালতি থেকে গ্রহণ করেছিলেন (অতঃপর তিনি তার মুখে ছিটিয়ে দিয়েছিলেন বারাকাহর জন্য)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪২৯; সহীহ আল বুখারী: ৮৩৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১১০৮; সহীহ মুসলিম: ১/৪৫৬; নাসাঈ আল কুবরা: ৮/৩৬৪; ইবনু মাজাহ: ৪৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আত তা‘লীকাতুল হিসান: ১২৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي السري: هو محمد بن المتوكل بن العسقلاني، وثقه ابن معين، وقال المؤلف: كان من الحفاظ، ولينه أبو حاتم، وضعفه ابن عدي بكثرة الغلط، وقد تابعه عليه الإمام أحمد فرواه في «المسند» 5/ 429 عن عبد الرزاق، بهذا الإسناد، وباقي رجاله ثقات على شرط الشيخين.
1293 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَضَعُ الْإِنَاءَ عَلَى فِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ، وَآخُذُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ». [4: 1]
رقم طبعة با وزير = (1290)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ঋতুবতী অবস্থায় পাত্রে আমার মুখ লাগাতাম, তারপর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিতাম অতঃপর তিনি পাত্রে আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগাতেন এবং আমি ঋতুবতী অবস্থায় মাংসল হাড় নিতাম, তারপর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিতাম অতঃপর তিনি পাত্রে আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে খেতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৯২; সহীহ মুসলিম: ৩০০; নাসাঈ: ১/১৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২১; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০; আবূ আওয়ানা: ১/৩১১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৩; আত তায়ালিসী: ১৫১৪; আবূ দাঊদ: ২৫৯; ইবনু মাজাহ: ৬৪৩; দারেমী: ১/২৪৬; হুমাইদী: ১৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (252): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، سفيان: هو الثوري.
1294 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ». [3: 43]
رقم طبعة با وزير = (1291)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন তোমরা তা সাতবার ধৌত করবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২১; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ আল বুখারী: ১৭২; সহীহ মুসলিম: ২৭৯; নাসাঈ: ১/৫২; ইবনু মাজাহ: ৩৬৪; আবূ আওয়ানা: ১/২০৭; ইবনুল জারুদ: ৫০; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৮৮; সুনান বাইহাকী: ১/২৪০; দারাকুতনী: ১/৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (65): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال مسلم، أبو الزناد: هو عبد الله بن ذكوان، والأعرج: هو عبد الرحمن بن هرمز.
1295 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يُغْسَلَ سَبْعَ مَرَّاتٍ». [3: 43]
رقم طبعة با وزير = (1292)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন সেই পাত্রের পবিত্রতার (উপায়) হলো তা সাতবার ধৌত করা।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২৯; মুসনাদ আহমাদ: ২/৩১৪; সহীহ মুসলিম: ২৭৯; সুনান বাইহাকী: ১/২৪০; আবূ আওয়ানা: ১/২০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري – وإن كان فيه كلام – قد توبع، وباقي السند على شرطهما.
1296 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، وَأَبِي رَزِينٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُهْرِقْهُ، ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ». [3: 43]
رقم طبعة با وزير = (1293)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন সে যেন তা ঢেলে ফেলে দেয় তারপর যেন তা সাতবার ধৌত করে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮; দারাকুতনী: ১/৬৪; ইবনুল জারুদ: ৫১; সহীহ মুসলিম: ২৭৯; নাসাঈ: ১/৫৩; সুনান বাইহাকী: ১/২৩৯; আবূ আওয়ানা: ১/২০৭; মুসনাদ আহমাদ: ২/২৫৩; আত তায়ালিসী: ১/৪৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৩; ইবনু মাজাহ: ৩৬৩; তাবারানী আস সাগীর: ১/৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (ইরওয়াউল গালীল: ২৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (24): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، أبو صالح: هو ذكوان السمان المدني، وأبو رزين: هو مسعود بن مالك الأسدي.
1297 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ». [3: 43]
رقم طبعة با وزير = (1294)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন সেই পাত্রের পবিত্রতার (উপায়) হলো তা সাতবার ধৌত করা; যার প্রথমবার হবে মাটি দ্বারা।”[1]
[1] সহীহ মুসলিম: ২৭৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৩; মুসনাদ আহমাদ: ২/৪২৭; সুনান বাইহাকী: ১/২৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩০; আবূ আওয়ানা: ১/২০৭; আবূ দাঊদ: ৭১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২১; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৯/১৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (66).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب.
1298 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، وَعَفِّرُوا الثَّامِنَةَ بِالتُّرَابِ». [3: 43]
رقم طبعة با وزير = (1295)
আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর পাত্রে মুখ দিবে, তখন সেই পাত্র সাতবার ধৌত করবে এবং অষ্টমবার মাটি দ্বারা ঘষবে।”[1]
[1] নাসাঈ: ১/৫৪; সহীহ মুসলিম: ২৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৪; মুসনাদ আহমাদ: ৪/৮৬; আবূ দাঊদ: ৭৪; ইবনু মাজাহ: ৩৬৫; দারেমী: ১/১৮৮; দারাকুতনী: ১/৬৫; আবূ আওয়ানা: ১/২০৮; তাহাবী, শারহু মা‘আনিল আাসার: ১/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭৮১; সুনান বাইহাকী: ১/২৪১-২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৭৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (77) و «الإرواء» (24): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن عبد الأعلى: هو الصنعاني البصري، ثقة، أخرج له مسلم، وباقي رجال السند على شرطهما، أبو التياح: اسمه يزيد بن حميد الضبعي.
1299 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ [ص:115] رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ، - وَكَانَتْ تَحْتَ [ابْنِ] أَبِي قَتَادَةَ - أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا، فَسَكَبَتْ لَهُ وُضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ، فَأَصْغَى أَبُو قَتَادَةَ الْإِنَاءَ، فَشَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟، فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ». [3: 66]
رقم طبعة با وزير = (1296)
কাবশা বিনতু কা‘ব বিন মালিক, যিনি আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের স্ত্রী ছিলেন, তিনি বলেন, “আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু একবার আমার কাছে আসেন, আমি তাঁর জন্য ওযূর পানি ঢেলে দিলাম। অতঃপর একটি বিড়াল আসলো পানি পান করার জন্য, তখন আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু পাত্রটি কাত করে ধরেন ফলে বিড়ালটি পানি পান করে। কাবশা বলেন, “তখন তিনি দেখলেন যে, আমি তার দিকে (বিস্ময়ে) তাকিয়ে আছি। ফলে তিনি আমাকে বললেন, “ভাতিজী, তুমি অবাক হচ্ছো?” আমি বললাম, “হ্যাঁ।” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এটি নাপাক নয়। নিশ্চয়ই এসব তোমাদের আশেপাশে প্রদক্ষিনকারী ও প্রদক্ষিনকারিণীদের অন্তর্ভূক্ত।”[1]
[1] আবূ দাঊদ: ৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২-২৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২১-২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৫৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১; মুসনাদ আহমাদ: ৫/৩০৩; তিরমিযী: ৯২; নাসাঈ: ১/৫৫; ইবনু মাজাহ: ৩৬৭; দারেমী: ১/১৮৭-১৮৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮; ইবনুল জারুদ: ৬০; সুনান বাইহাকী: ২৪৫১; বাগাবী, শারহুসসুন্নাহ: ২৮৬; হাকিম: ১/১৬০; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (68)، «الإرواء» (173).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حميدة: روى عنها اثنان، وذكرها المؤلف في «الثقات» 6/ 250، وكبشة: عدها المؤلف في «الثقات» 3/ 357 من الصحابة، وتبعه المستغفري، والزبير بن بكار، وأبو موسى المديني كما في «الإصابة» 4/ 383، و «التهذيب» 12/ 447، وباقي رجاله ثقات.
1300 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ، انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ، فَأَقَامَ مَعَهُ النَّاسُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ نَاسٌ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالنَّاسِ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ؟ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، [ص:118] وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا». قَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ - وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ -: مَا هَذَا بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ قَالَتْ عَائِشَةُ: «فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ». 1: 30]
رقم طبعة با وزير = (1297)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোন এক সফরে বের হলাম, অতঃপর যখন আমরা বাইদা অথবা যাতুল জাইশ নামক জায়গায় পৌঁছলাম, আমার একটি হার ছিড়ে পড়ে যায়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খোঁজার জন্য সেখানে অবস্থান করেন, তাঁর সাথে লোকজনও অবস্থান করেন। সেখানে তাঁরা পানির জায়গায় ছিলেন না আর তাঁদের কাছেও কোন পানি ছিল না। ফলে লোকজন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, “আপনি কি দেখছেন না আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা কী কাজ করেছেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছেন এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছেন অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। ফলে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমার কাছে আসেন, এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উরুর উপর তাঁর মাথা রেখে ঘুমিয়েছেন। অতঃপর তিনি বলেন, “তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছো এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছো অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। এভাবে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে তিরস্কার করতে থাকেন এবং মাশাআল্লাহ যা বলার তিনি বলতে থাকেন আর কোমরে তাঁর হাত দিয়ে আঘাত করতে থাকেন। তবুও আমি কোন নড়াচড়া করিনি শুধুমাত্র আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থানের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমান, এভাবে যখন সকাল হলো তখন আল্লাহ তায়াম্মুমের আয়াত নাযিল করেন। ফলে লোকজন তায়াম্মুম করেন।” উসাইদ বিন হুযাইর রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি একজন নক্বীব ছিলেন, তিনি বলেন, “হে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পরিবার, এটাই আপনাদের প্রথম বরকত নয়।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি যে উটের উপর ছিলাম, যখন আমরা সেই উট উঠিয়ে দেই, হারটি আমরা তার নিচেই পেয়ে যাই।” [1]
[1] আবূ আওয়ানা: ১/৩০২; মুয়াত্তা ইমাম মালিক: ৬৮ পৃষ্ঠা; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮৮০; সহীহ আল বুখারী: ৩৩৪; সহীহ মুসলিম: ৩৬৭; নাসাঈ: ১/১৬৩-১৬৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৬২; সুনান বাইহাকী: ১/২২৩/২২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৭; তাবারানী: ৯৬৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৩৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (335 و 337): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.