সহীহ ইবনু হিব্বান
1261 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَوَضَّأَ مِنْهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ: «الْمَاءُ لَا يُجْنِبُ». [2: 36]
رقم طبعة با وزير = (1258) قَالَ أَبُو حَاتِمٍ: «لَمْ يَقُلْ فِي جَفْنَةٍ إِلَّا أَبُو الْأَحْوَصِ، فَإِنَّهُ قَالَ: فِي جَفْنَةٍ، وَهَذِهِ اللَّفْظَةُ دَالَّةٌ عَلَى نَفْيِ إِيجَابِ الْوُضُوءِ مِنَ الْمُلَامَسَةِ إِذَا كَانَتْ مَعَ ذَوَاتِ الْمَحَارِمِ»
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন এক স্ত্রী একটি পাত্রে গোসল করেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে ওযূ করার ইচ্ছা করলে তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি নাপাক ছিলাম (অতঃপর আমি এই পানি দিয়ে গোসল করেছি)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “পানি নাপাক হয় না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২৩৫; নাসাঈ: ১/১২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯; হাকিম: ১/১৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৬; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৪৯; সুনান বাইহাকী: ১/২৬৭; ইবনু মাজাহ: ৩৭১; দারেমী: ১/১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (61).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم برقم (1241) و (1242)، وهو مخرج هناك.
1262 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ». [2: 36]
رقم طبعة با وزير = (1259)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র হতে নাপাকীর গোসল করতাম।”[1]
[1] সহীহ মুসলিম: ৩০৯; নাসাঈ: ১/১২৭; সুনান বাইহাকী: ১/১৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০২৭; হুমাইদী: ১৫৯; আত তায়ালিসী: ১/৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫; মুসনাদ আহমাদ: ৬/৩৭; সহীহ বুখারী: ২৫০; আবূ দাঊদ: ২৩৮; ইবনু মাজাহ: ৩৭৬; দারেমী: ১/১৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «آداب الزفاف» (108)، «الروض النضير» (798)، «صحيح أبي داود» (70): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين سوى محمد بن عبد الأعلى، فإنه من رجال مسلم.
1263 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، [ص:75] عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّهُ أَبْصَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ يَتَطَهَّرُونَ، الرِّجَالُ وَالنِّسَاءُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، كُلُّهُمْ يَتَطَهَّرُ مِنْهُ». [2: 36]
رقم طبعة با وزير = (1260)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীদের দেখেছি, নারী-পুরুষ সবাই একই পাত্র থেকে পবিত্রতা অর্জন করেছেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২১; মুসনাদ আহমাদ: ২/১০৩; আবূ দাঊদ: ৮০; ইবনুল জারুদ: ৫৮; দারাকুতনী: ১/৫২; সুনান বাইহাকী: ১/১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (72): ق مختصرا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما غير عاصم بن النضر، فقد انفرد مسلم بإخراج حديثه.
1264 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ». [4: 1]
رقم طبعة با وزير = (1261)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র হতে নাপাকীর গোসল করতাম।”[1]
[1] সহীহ মুসলিম: ৩০৯; নাসাঈ: ১/১২৭; সুনান বাইহাকী: ১/১৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০২৭; হুমাইদী: ১৫৯; আত তায়ালিসী: ১/৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫; মুসনাদ আহমাদ: ৬/৩৭; সহীহ বুখারী: ২৫০; আবূ দাঊদ: ২৩৮; ইবনু মাজাহ: ৩৭৬; দারেমী: ১/১৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1259). تنبيه!! رقم (1259) = (1262) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1265 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «إِنَّ الرِّجَالَ وَالنِّسَاءَ كَانُوا يَتَوَضَّؤونَ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا». [4: 50]
رقم طبعة با وزير = (1262)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জামানায় সাহাবীগণ নারী-পুরুষ সবাই একসাথে পবিত্রতা অর্জন করেছেন।”[1]
[1] আবূ দাঊদ: ৭৯; মুয়াত্তা ইমাম মালিক: ৪৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; সহীহ আল বুখারী: ১৯৩; নাসাঈ: ১/৫৭; ইবনু মাজাহ: ৩৮১; সুনান বাইহাকী: ১/১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (72): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1266 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «جَاءَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ لَا أَعْقِلُ فَتَوَضَّأَ وَصَبَّ مِنْ وَضُوئِهِ عَلَيَّ»، فَعَقَلْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لِمَنِ الْمِيرَاثُ؟ فَإِنَّمَا يَرِثُنِي كَلَالَةً، فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ. [5: 8]
رقم طبعة با وزير = (1263) [ص:79] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي صَبِّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءَهُ عَلَى جَابِرٍ بَيَانٌ وَاضِحٌ بِأَنَّ الْمَاءَ الْمُتَوَضَّأُ بِهِ طَاهِرٌ لَيْسَ لَهُ أَنْ يَتَيَمَّمَ لِأَنَّهُ وَاجِدُ الْمَاءَ الطَّاهِرَ وَإِنَّمَا أَبَاحَ اللَّهُ عَزَّ وَجَلَّ التَّيَمُّمَ عِنْدَ عَدَمِ الْمَاءِ الطَّاهِرِ وَكَيْفَ التَّيَمُّمُ لِوَاجِدِ الْمَاءِ الطَّاهِرِ»
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমার খোঁজ-খবর নিতে আসেন, এসময় আমি অসুস্থ ছিলাম, আমার জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেন অতঃপর তাঁর ওযূর অবশিষ্ট পানি হতে কিছু পানি আমার উপর ছিটিয়ে দেন ফলে আমি জ্ঞান ফিরে পাই। অতঃপর আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার উত্তরাধিকারী কার জন্য হবে? আমার উত্তরাধিকারী তো কালালার ভিত্তিতে হবে। তখন মীরাসের আয়াত নাযিল হয়।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাঁর ওযূর অবশিষ্ট পানি জাবির রাদ্বিয়াল্লাহু আনহুকে ছিটিয়ে দেওয়ার মাঝে এই ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা রয়েছে যে, যেই পানি দিয়ে ওযূ করা হয়, তা পবিত্র, যা বিদ্যমান থাকলে ওযূ না করে তায়াম্মুম করা জায়েয নেই। কারণ তিনি পবিত্র পানি পেয়েছেন। আর মহান আল্লাহ পবিত্র পানি না পাওয়া গেলে তায়াম্মুম করার অনুমতি দিয়েছেন। কাজেই পবিত্র পানি পাওয়া সত্তেও কিভাবে তায়াম্মুম বৈধ হতে পারে?!”
[1] সহীহ আল বুখারী: ১৯৪; দারেমী: ১/১৮৭; সুনান বাইহাকী: ১/২৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২১৯; আবূ দাঊদ আত তায়ালিসী: ১৭৯১; মুসনাদ আহমাদ: ৩/২৯৮; সহীহ মুসলিম: ১৬১৬; হুমাইদী: ১২২৯; আবূ দাঊদ: ২৮৮৬; তিরমিযী: ২০৯৭; ইবনু মাজাহ: ২৭২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আশ শামাইল: ২৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (291): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1267 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلَ رَجُلٌ عُمَرَ، فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ، فَقَالَ: لَا تُصَلِّ، فَقَالَ عَمَّارٌ: أَمَا تَذْكُرُ إِذْ كُنْتُ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذُكِرَ ذَلِكَ لَهُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ وَضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ [ص:80] ضَرْبَةً، فَنَفَخَ فِي كَفَّيْهِ، وَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ». [5: 8]
رقم طبعة با وزير = (1264) [ص:81] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي تَعْلِيمِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّيَمُّمَ، وَالِاكْتِفَاءُ فِيهِ بِضَرْبَةٍ وَاحِدَةٍ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ الْمُؤَدَّى بِهِ الْفَرْضُ مَرَّةً جَائِزٌ أَنْ يُؤَدَّى بِهِ الْفَرْضُ ثَانِيًا، وَذَاكَ أَنَّ الْمُتَيَمِّمَ عَلَيْهِ الْفَرْضُ أَنْ يُيَمِّمَ وَجْهَهُ وَكَفَّيْهِ جَمِيعًا، فَلَمَّا أَجَازَ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدَاءَ الْفَرْضِ فِي التَّيَمُّمِ لِكَفَّيْهِ بِفَضْلِ مَا أَدَّى بِهِ فَرَضَ وَجْهِهِ صَحَّ أَنَّ التُّرَابَ الْمُؤَدَّى بِهِ الْفَرْضُ بِعُضْوٍ وَاحِدٍ جَائِزٌ أَنْ يُؤَدَّى بِهِ فَرَضُ الْعُضْوِ الثَّانِي بِهِ مَرَّةً أُخْرَى، وَلَمَّا صَحَّ ذَلِكَ فِي التَّيَمُّمِ صَحَّ ذَلِكَ فِي الْوُضُوءِ سَوَاءً»
আব্দুর রহমান বিন আবযা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বলেন, “আমি নাপাক হয়েছি, কিন্তু কোন পানি পাইনি।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি সালাত আদায় করবে না।” তখন আম্মার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার কি মনে নেই, সে সময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জামানায় আমি এবং আপনি একটি যুদ্ধাভিযানে ছিলাম (অতঃপর আমরা নাপাক হয়ে যাই কিন্তু কোন পানি পাওয়া যায়নি তারপর মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করি আর আপনি সালাত আদায় করেননি) অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলে তিনি বলেন, “তোমার জন্য এরকম করাই যথেষ্ট ছিল; অতঃপর তিনি তাঁর হাত মাটিতে মারেন একবার, তারপর দুই হাতের তালুতে ফুঁক দেন অতঃপর তিনি মুখমন্ডল ও হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উক্ত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়াম্মুম শিক্ষা দিয়েছেন এবং এক্ষেত্রে তিনি মুখমন্ডল ও হাত মাসেহ করার জন্য হাত মাটিতে একবার মারার উপর ক্ষ্যান্ত থেকেছেন। এতে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, যা দিয়ে একটি ফরয আদায় করা যায়, তা দিয়ে দ্বিতীয়বার আরেকটি ফরয আদায় করা যায়। এটি এভাবে যে, তায়াম্মুমকারী ব্যক্তির জন্য ফরয হলো মুখমন্ডল ও হাত উভয়টি তায়াম্মুম করা। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দিয়ে মুখের তায়াম্মুমের ফরয আদায় করা হয়, সেটা দিয়ে হাতের তায়াম্মুমের ফরযিয়্যাত আদায় করার বৈধতা দিয়েছেন, কাজেই যে মাটি দিয়ে এক অঙ্গের ফরযিয়্যাত আদায় করা হয়, সেটি দিয়ে আরেক অঙ্গের ফরযিয়্যাত আদায় করা শুদ্ধ। আর তায়াম্মুমের ক্ষেত্রে যখন এটা বৈধ ওযূর ক্ষেত্রে এটা সমানভাবে বৈধ হবে।”
[1] আত তায়ালিসী: ১/৬৩; সুনান বাইহাকী: ১/২১৪; মুসনাদ আহমাদ: ৪/২৬৫; সহীহ আল বুখারী: ৩৩৮; সহীহ মুসলিম: ৩৬৮; আবূ দাঊদ: ৩২৬; নাসাঈ: ১/১৬৯; ইবনু মাজাহ: ৫৬৯; আবূ আওয়ানা: ১/৩০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১১২; দারাকুতনী: ১/১৮৩; ইবনুল জারুদ: ১২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৬৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৫৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (158 و 161): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، والحكم: هو ابن عتيبة، وذر: هو ابن عبد الله المُرهبي، وابن عبد الرحمن بن أبزى اسمه: سعيد، وأبوه عبد الرحمن: صحابي صغير، وكان في عهد عمر رجلاً، وكان على خراسان لعلي رضي الله عنهم.
1268 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ حَمْرَاءَ وَرَأَيْتُ بِلَالًا أَخْرَجَ وَضُوءَهُ، فَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ وَضُوءَهُ يَتَمَسَّحُونَ، قَالَ: ثُمَّ أَخْرَجَ بِلَالٌ عَنْزَةً فَرَكَزَهَا، ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ سِيَرَاءَ، فَصَلَّى إِلَيْهَا وَالنَّاسُ وَالدَّوَابُّ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1265)
আবূ জুহাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি লাল বর্ণের একটি তাবূতে দেখেছি, আমি আরো দেখেছি বেলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে, তিনি তাঁর ওযূর পানি নিয়ে আসলেন, অতঃপর আমি দেখলাম লোকজন তাঁর ওযূর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে এবং তারা তা (তাদের শরীরে) মেখে নিচ্ছেন।” রাবী বলেন, “তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু একটি বর্ষা নিয়ে আসেন, অতঃপর তিনি তা গেড়ে দেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক জোড়া লাল বর্ণের শেরওয়ানী পরিধান করে বের হয়ে আসেন এবং সেটাকে (বর্ষা) সামনে রেখে সালাত আদায় করেন। আর মানুষ ও চতুষ্পদপ্রাণী সেটির সামনে দিয়ে চলাচল করছিল।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩০৮; সহীহ আল বুখারী: ৩৭৬; সহীহ মুসলিম: ৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৭; আত তায়ালিসী: ১/৮৮; আবূ দাঊদ: ৬৮৮; নাসাঈ: ২/৭৩; সুনান বাইহাকী: ২/২৭০ দারেমী: ১/৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (689): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو عامر العقدي: هو عبد الملك بن عمر، وأبو جحيفة: اسمه وهب بن عبد الله السُّوائي.
1269 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ - أَوْ يَغْتَسِلُ - مِنْ فَضْلِهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ». [4: 50]
رقم طبعة با وزير = (1266)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক স্ত্রী একটি (কাঠের তৈরি) পাত্রে নাপাকীর গোসল করেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অবশিষ্ট দিয়ে ওযূ করতে আসেন, তখন তিনি তাঁকে বলেন (যে এই পানি নাপাকীর গোসলের পর অবশিষ্ট পানি), জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই পানিকে কোন কিছুই নাপাক করতে পারেনা।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২৩৫; নাসাঈ: ১/১২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯; হাকিম: ১/১৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৬; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৪৯; সুনান বাইহাকী: ১/২৬৭; ইবনু মাজাহ: ৩৭১; দারেমী: ১/১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (61).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم الحديث في (1241) و (1242)، فانظر تخريجه هناك.
1270 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَبَنٍ - وَهُوَ بِالنَّقِيعِ - غَيْرِ مُخَمَّرٍ، فَقَالَ: «أَلَا خَمَّرْتَهُ وَلَوْ تَعْرِضُ عَلَيْهِ عُودًا». قَالَ أَبُو حُمَيْدٍ: «إِنَّمَا كُنَّا نُؤْمَرُ بِالْأَسْقِيَةِ أَنْ تُوكَأَ لَيْلًا وَبِالْأَبْوَابِ أَنْ تُغْلَقَ لَيْلًا» [1: 83]
رقم طبعة با وزير = (1267)
আবূ হুমাইদ আস সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে দুধ নিয়ে আসলাম, যা ঢাকা ছিল না।–এসময় তিনি নাকী‘ নামক জায়গায় ছিলেন- তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এটা ঢেকে রাখনি কেন, যদিও একটি কাষ্ঠখন্ড দিয়ে আড়াআড়ি করে হলেও?” আবূ হুমাইদ আস সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাদেরকে আদেশ করা হতো পানপাত্রগুলোর মুখ রাতে বন্ধ করে রাখতে এবং রাতে দরজাসমূহ লাগিয়ে দিতে।”[1]
[1] সহীহ মুসলিম: ২০১০; দারেমী: ২/১২২; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯; মুসনাদ আহমাদ: ৫/৪২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/২২৯; সহীহ আল বুখারী: ৫৬০৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৬৩; আবূ দাঊদ: ৩৭৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩৯/১১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1/ 11 39): ق، ليس عند (خ): قال أبو حميد ... إلخ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم سوى يوسف بن سعيد، فإنه من رجال النسائي، وهو ثقة حافظ، وقد صرح ابن جريج وأبو الزبير بالتحديث عند مسلم وأحمد فانتفت شبهة تدليسهما.
1271 - أَخْبَرَنَا أَبُو بَكْرٍ عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، [ص:87] عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَغْلِقُوا الْأَبْوَابَ، وَأَوْكُوا السِّقَاءَ، وَخَمِّرُوا الْإِنَاءَ، وَأَطْفِئُوا الْمِصْبَاحَ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ غَلَقًا، وَلَا يَحُلُّ وِكَاءً، وَلَا يَكْشِفُ إِنَاءً، وَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى النَّاسِ بَيْتَهُمْ».
رقم طبعة با وزير = (1268)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দরজা বন্ধ করে দিবে, পানপাত্রের মুখ বন্ধ করবে, অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখবে এবং বাতি নিভিয়ে দিবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, বাধনযুক্ত পাত্রপাত্র খুলতে পারে না এবং ঢেকে রাখা পাত্র উন্মুক্ত করতে পারে না। ইঁদুর কোন কোন সময় (দোয়াত জ্বালিয়ে রাখলে, দোয়াতের ফিতা টেনে নিয়ে) মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯২৮; সহীহ মুসলিম: ২০১২; আবূ দাঊদ: ৩৭৩২; তিরমিযী: ১৮১২; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২২১; ইবনু মাজাহ: ৩৪১০; হুমাইদী: ১২৭৩; মুসনাদ আহমাদ: ৩/৩০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1/ 80): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجال ثقات.
1272 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَغْلِقْ بَابَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا، وَأَطْفِئْ مِصْبَاحَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَأَوْكِ سِقَاءَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَخَمِّرْ إِنَاءَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَلَوْ بِعُودٍ يُعْرَضُ عَلَيْهِ». [1: 95]
رقم طبعة با وزير = (1269)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমার ঘরের দরজা বন্ধ করে দিবে এবং বিসমিল্লাহ বলবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বাতি নিভিয়ে দিবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। তোমার পাত্রের মুখ বন্ধ করবে এবং বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বলে তোমার অন্যান্য পাত্রগুলো ঢেকে রাখবে, একটি কাষ্ঠখন্ড আড়াআড়ি দিয়ে হলেও।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭৪৫; মুসনাদ আহমাদ: ৩/৩১৯; আবূ দাঊদ: ৩৭৩১; সহীহ আল বুখারী: ৩৩০৪; সহীহ মুসলিম: ২০১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৫৮; তিরমিযী: ২৮৫৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» -أيضا-: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عطاء هو ابن أبي رباح.
1273 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْبَعٍ، وَنَهَانَا عَنْ خَمْسٍ، إِذَا رَقَدْتَ فَأَغْلِقْ بَابَكَ، وَأَوْكِ سِقَاءَكَ، وَخَمِّرْ إِنَاءَكَ، وَأَطْفِئْ مِصْبَاحَكَ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا، وَلَا يَحُلُّ وِكَاءً، وَلَا يَكْشِفُ غِطَاءً، وَإِنَّ الْفَأْرَةَ الْفُوَيْسِقَةَ تُحْرِقُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ، وَلَا تَأْكُلْ بِشِمَالِكَ، وَلَا تَشْرَبْ بِشِمَالِكَ، وَلَا تَمْشِ فِي نَعْلٍ وَاحِدَةٍ، وَلَا تَشْتَمِلِ الصَّمَّاءَ، وَلَا تَحْتَبِ فِي الإزار * مُفْضِيًا». [1: 95]
رقم طبعة با وزير = (1270)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে চারটি কাজ করার আদেশ দিয়েছেন এবং পাঁচটি কাজ থেকে নিষেধ করেছেন। (আদেশগুলো হলো) যখন তুমি ঘুমাতে যাবে, তখন দরজা বন্ধ করে দিবে, পানপাত্রের মুখ বন্ধ করবে, অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখবে এবং বাতি নিভিয়ে দিবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, বাধনযুক্ত পাত্রপাত্র খুলতে পারে না এবং ঢেকে রাখা পাত্র উন্মুক্ত করতে পারে না। আর ইঁদুর কোন কোন সময় (দোয়াত জ্বালিয়ে রাখলে, দোয়াতের ফিতা টেনে নিয়ে) মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়। (নিষেধগুলো হলো) বাম হাত দিয়ে খাবে না, বাম হাত দিয়ে পান করবে না, এক জুতা পরিধান করে হাঁটবে না, ইশতিমালুস সাম্মা (হাত-পা সহ পুরো শরীর এক কাপড়ে ঢেকে নেওয়া যেখানে হাত বের করার জন্য কোন ফাঁকা রাখা হয়না) করে কাপড় পরিধান করবে না এবং লজ্জাস্থান উন্মুক্ত করে লুঙ্গি ইহতিবাহ (এক কাপড় পরিধান করে হাঁটু উঁচু করে হাত দিয়ে বেষ্টনী দিয়ে নিতম্বের উপর বসা) করে পরিধান করতে নিষেধ করেছেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২০৯৯; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯২২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২৯৭৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (2974). * [الإزار] قال الشيخ: في الأصل، و «صبعة الرسالة»: (الدار)!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح.
1274 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، قَالَ: [ص:91] أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «أَوْكُوا الْأَسْقِيَةَ، وَغَلِّقُوا الْأَبْوَابَ إِذَا رَقَدْتُمْ بِاللَّيْلِ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْتِي، فَإِنْ لَمْ يَجِدِ الْبَابَ مُغْلَقًا دَخَلَ، وَإِنْ لَمْ يَجِدِ السِّقَاءَ مُوكًى شَرِبَ مِنْهُ، وَإِنْ وَجَدَ الْبَابَ مُغْلَقًا وَالسِّقَاءَ مُوكًى لَمْ يَحْلِلْ وِكَاءً وَلَمْ يَفْتَحْ بَابًا مُغْلَقًا، وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ لِإِنَائِهِ الَّذِي فِيهِ شَرَابُهُ مَا يُخَمِّرُهُ، فَلْيَعْرِضْ عَلَيْهِ عُودًا». [1: 95]
رقم طبعة با وزير = (1271)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “ যখন তোমরা ঘুমাতে যাবে, তখন দরজা বন্ধ করে দিবে, খাবার-পানীয় ঢেকে রাখবে, কেননা শয়তান (রাতে) আসে, অতঃপর যদি দরজা বন্ধ না পায়, তবে প্রবেশ করে, পানপাত্রগুলি যদি বন্ধ না পায়, তবে সে সেখান থেকে পান করে আর যদি দরজা বন্ধ পায়, পানপাত্র বাধা পায়, তবে সে পাত্রের মুখ খুলতে পারে না, বদ্ধ দরজা খুলতে পারে না। আর তোমাদের কেউ যদি তার পানপাত্র ঢেকে রাখার জন্য কোন কিছু না পায়, তবে সে যেন তার উপর একটি কাষ্ঠখন্ড আড়াআড়িভাবে রেখে দেয়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৩; হাকিম: ৪/১৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১/৬৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1/ 69).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
1275 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ فِطْرِ بْنِ خَلِيفَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَلَّقُوا أَبْوَابَكُمْ، وَأَوْكُوا أَسْقِيَتَكُمْ، وَخَمِّرُوا آنِيَتَكُمْ، وَأَطْفِئُوا سُرُجَكُمْ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ غَلَقًا، وَلَا يَحُلُّ وِكَاءً، وَلَا يَكْشِفُ غِطَاءً، وَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا أَضْرَمَتْ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ، وَكُفُّوا فَوَاشِيَكُمْ* وَأَهْلِيكُمْ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ إِلَى أَنْ تَذْهَبَ [ص:92] فَجْوَةُ الْعِشَاءِ». [1: 95]
رقم طبعة با وزير = (1272)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “তোমরা দরজা বন্ধ করে দিবে, তোমাদের পানপাত্রগুলোর মুখ বন্ধ করে রাখবে, অন্যান্য পাত্রগুলো ঢেকে রাখবে এবং বাতি নিভিয়ে দিবে। কেননা শয়তান বদ্ধ দরজা খুলতে পারে না, বন্ধ পাত্রের মুখ খুলতে পারে না, ঢেকে রাখা পাত্র উন্মুক্ত করতে পারেনা। ইঁদুর কোন কোন সময় (দোয়াত জ্বালিয়ে রাখলে, দোয়াতের ফিতা টেনে নিয়ে) মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়। আর তোমরা তোমাদের গবাদি পশু ও পরিবারের লোকদেরকে সূর্যাস্তের সময় থেকে অন্ধকার ঘনীভূত হওয়া পর্যন্ত (বাইরে বের হওয়া থেকে) বিরত রাখবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/২৩০; মুসনাদ আহমাদ: ৩/৩৯৫; সহীহ মুসলিম: ২০১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটির গবাদি পশুর... অংশটুকু বাদে বাকী অংশ সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩৪৫৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره دون قوله: « .. مواشيكم» «الصحيحة» (3454)، «الإرواء» (1/ 80 - 81): م. * [فَوَاشِيَكُمْ] قال الشيخ: في الأصل: (مواشيكم)! والتصويب من صحيح ابن خزيمة (1/ 18 / 132)، وعنه تلقاه المؤلف.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح، جرير: هو ابن عبد الحميد.
1276 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُفُوا فَوَاشِيَكُمْ حَتَّى تَذْهَبَ فَزْعَةُ الْعِشَاءِ، فَإِنَّهَا سَاعَةٌ يَخْتِرَقُ (*) فِيهَا الشَّيْطَانُ». [1: 95]
رقم طبعة با وزير = (1273)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের শিশুদেরকে (সূর্যাস্তের পর থেকে) অন্ধকার ঘনীভূত হওয়া পর্যন্ত (বাইরে বের হওয়া থেকে) বিরত রাখবে। কেননা এটি এমন এক সময় যখন শয়তান আগুন জ্বালায়।”[1]
[1] মুসনাদ আবূ ইয়ালা: ১৭৭১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটির ‘গবাদি পশুর’ স্থলে ‘শিশুদের’ শব্দে সহীহ বলেছেন। ‘গবাদি পশুর’ শব্দে হাদীসটি শায বা দুর্বল। (আস সহীহাহ: ৯০৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بلفظ: «صبيانكم» مكان: «مواشيكم»؛ فإنها شاذة «الصحيحة» (40 و 905). (*) قال محمود خليل: تصحف في المطبوع إلى «يحترق» وأثبتناه عن «مسند أبي يعلى»، وهو أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، وهو شيخ ابن حِبَّان فيه، وكذلك عن مصادر التخريج. ملحوظة!! هذا وقع في «طبعة المؤسسة» فقط، أما «طبعة باوزير» فهي فيه «يَخْتِرَقُ» ورقم الحديث هو (1273) آخر حديث في المجلد الثاني.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم سوى إبراهيم بن الحجاج، وهو ثقة.
1277 - أَخْبَرَنَا عَبْدُ الْكَبِيرِ بْنُ عُمَرَ الْخَطَّابِيُّ، بِالْبَصْرَةِ بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عَلِيٍّ الْكَرْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ تَغْلِبَ، عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ، قَالَ: كَتَبَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ مَوْتِهِ بِشَهْرٍ: «أَنْ لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلَا عَصَبٍ». [2: 106]
رقم طبعة با وزير = (1274)
আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর এক মাস আগে আমাদের উদ্দেশ্যে লিখে পাঠান, “তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশীতন্তুর মাধ্যমে উপকার লাভ করবে না।”[1]
[1] তিরমিযী: ১৭২৯; নাসাঈ: ৭/১৭৫; ইবনু মাজাহ: ৩৬১৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৫; সুনান বাইহাকী: ১/১৮; আবূ দাঊদ: ৪১২৮; মুসনাদ আহমাদ: ৪/৩১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (ইরওয়াউল গালীল: ৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (38).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن عكيم أدرك زمن النبي صلى الله عليه وسلم، وأسلم في حياته، ولكنه لم يسمع منه شيئاً عند البخاري وأبي زرعة وأبي حاتم والمؤلف ابن حبان، فقد ذكره في «ثقاته» في الصحابة، وقال: أدرك زمنه ولم يسمع منه شيئاً، والرواية التي سيوردها المؤلف برقم (1279) التي جاء فيها: «حدثنا مشيخة لنا من جهينة» صريحة في أنه رواه بالواسطة، ولعله كان حاضراً حين قرئ الكتاب على كبراء قومه، وعبد الكبير بن عمر: ترجمه ابن نقطة في «الاستدراك» 1/ورقة 161، فقال: عبد الكبير بن عمر أبوسعيد الخطابي البصري، حدث عن إبراهيم بن عباد الكرماني، وبشر بن علي الكرماني، ومحمد بن يزيد الأسفاطي، حدث عنه الطبراني، وأبو الشيخ الأصبهاني، ومحمد بن عمر بن مسلم، وشيخه بشربن علي؛ ذكره المزي في «تهذيب الكمال» فيمن روى عن حسان بن إبراهيم، ولم أجد له ترجمة في الموارد المتيسرة لي، وباقي رجال الإسناد رجال الصحيح.
1278 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا [ص:95] الْحَكَمُ *، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ الْجُهَنِيِّ، قَالَ: قُرِئَ عَلَيْنَا كِتَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِأَرْضِ جُهَيْنَةَ: «أَنْ لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلَا عَصَبٍ». [2: 106]
رقم طبعة با وزير = (1275)
আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চিঠি আমাদেরকে পাঠ করে শোনানো হয়, এসময় জুহাইনাহ এলাকায় ছিলাম। (চিঠিতে লেখা ছিল) তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশীতন্তুর মাধ্যমে উপকার লাভ করবে না।”[1]
[1] তিরমিযী: ১৭২৯; নাসাঈ: ৭/১৭৫; ইবনু মাজাহ: ৩৬১৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৮; সুনান বাইহাকী: ১/১৪; আবূ দাঊদ: ৪১২৭; মুসনাদ আহমাদ: ৪/৩১১; আত তায়ালিসী: ১২৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০২; মুসনাদ আহমাদ: ৪/৩১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি।শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (ইরওয়াউল গালীল: ৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. * [الْحَكَمُ] قال الشيخ: هو ابن عُتَيبَةَ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، رجال إسناده رجال الشيخين، غير عبد الله بن عُكيم، فمن رجال مسلم.
1279 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ، قَالَ: حَدَّثَنَا مَشْيَخَةٌ لَنَا مِنْ جُهَيْنَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَيْهِمْ: «أَنْ لَا تَسْتَمْتِعُوا مِنَ الْمَيْتَةِ بِشَيْءٍ». [2: 106]
رقم طبعة با وزير = (1276) [ص:96] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذِهِ اللَّفْظَةُ حَدَّثَنَا مَشْيَخَةٌ لَنَا مِنْ جُهَيْنَةَ، أَوْهَمَتْ عَالَمًا مِنَ النَّاسِ أَنَّ الْخَبَرَ لَيْسَ بِمُتَّصِلٍ، وَهَذَا مِمَّا نَقُولُ فِي كُتُبِنَا: إِنَّ الصَّحَابِيَّ قَدْ يَشْهَدُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَسْمَعُ مِنْهُ شَيْئًا، ثُمَّ يَسْمَعُ ذَلِكَ الشَّيْءَ عَنْ مَنْ هُوَ أَعْظَمُ خَطَرًا مِنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرَّةً يُخْبِرُ عَمَّا شَاهَدَ، وَأُخْرَى يَرْوِي عَمَّنْ سَمِعَ، أَلَا تَرَى أَنَّ ابْنَ عُمَرَ شَهِدَ سُؤَالَ جِبْرِيلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْإِيمَانِ، وَسَمِعَهُ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَمَرَّةً أَخْبَرَ بِمَا شَاهَدَ، وَمَرَّةً رَوَى عَنْ أَبِيهِ مَا سَمِعَ، فَكَذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ عُكَيْمٍ شَهِدَ كِتَابَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ قُرِئَ عَلَيْهِمْ فِي جُهَيْنَةَ، وَسَمِعَ مَشَايِخَ جُهَيْنَةَ يَقُولُونَ ذَلِكَ، فَأَدَّى مَرَّةً مَا شَهِدَ، وَأُخْرَى مَا سَمِعَ، مِنْ غَيْرِ أَنْ يَكُونَ فِي الْخَبَرِ انْقِطَاعٌ، وَمَعْنَى خَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ: أَنْ لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ، وَلَا عَصَبٍ يُرِيدُ بِهِ قَبْلَ الدِّبَاغِ، وَالدَّلِيلُ عَلَى صِحَّتِهِ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ».
আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে জুহাইনার শাইখগণ হাদীস বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের উদ্দেশ্যে লিখে পাঠিয়েছেন, “তোমরা মৃত প্রাণীর কোন কিছুর মাধ্যমে উপকার লাভ করবে না।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উক্ত হাদীসের এই বাক্য “আমাদেরকে জুহাইনার শাইখগণ হাদীস বর্ণনা করেছেন” কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি মুত্তাসিল নয়। আমরা আমাদের কিতাবে উল্লেখ করেছি যে, কোন কোন সময় সাহাবী সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে উপস্থিত থাকেন এবং তাঁর কাছ থেকে হাদীস শ্রবণ করেন তারপর তিনি হাদীসটি তার চেয়ে বড় সাহাবী থেকে হাদীসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেন। অতঃপর উক্ত সাহাবী কোন সময় তিনি যা দেখেছেন তাই বর্ণনা করেন আবার কোন কোন সময় যার মাধ্যম দিয়ে শুনেছেন, তার মাধ্যমে বর্ণনা করেন। তুমি কি দেখো না, আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা জিবরীল কর্তৃক ঈমান সম্পর্কে প্রশ্ন করার সময় উপস্থিত ছিলেন এবং তিনি হাদীসটি উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকেও শুনেছেন। অতঃপর কোন কোন সময় তিনি যা দেখেছেন, তা বর্ণনা করেছেন আবার কোন কোন সময় তিনি তার বাবা থেকে যা শুনেছেন, তা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারটিও অনুরুপ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চিঠি পাঠ করে শুনানো হয়, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। আবার তিনি হাদীসটি জুহাইনার শাইখদের থেকেও শুনেছেন। কাজেই কোন কোন সময় তিনি যা দেখেছেন তা বর্ণনা করেছেন আবার কোন কোন সময় যা শাইখদের থেকে যা শুনেছেন তা বর্ণনা করেছেন। সুতরাং হাদীসের সানাদে কোন প্রকার বিচ্ছিন্নতা নেই। আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীস “তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশীতন্তুর মাধ্যমে উপকার লাভ করবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো এসব পাকা করার আগে উপকার লাভ নিষেধ। আমাদের ব্যাখ্যার বিশুদ্ধতা প্রমাণ করে এই হাদীস “যে কোন চামড়া পাকা করা হলে, তা পবিত্র হয়ে যায়।”
[1] শারহু মা‘আনিল আসার: ১/৪৬৮; সুনান বাইহাকী: ১/২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামাহ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ৩১৩৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3133).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، وأشياخ جهينة صحابة، فلا تضر جهالتهم.
1280 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَاتَتْ شَاةٌ لَزَوْجَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْهُ، فَقَالَ: «أَلَا انْتَفَعْتُمْ بِمَسْكِهَا»؟، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَسْكُ مَيْتَةٍ؟ قَالَ: فَقَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً} إِلَى آخِرِ الْآيَةِ، إِنَّكُمْ لَسْتُمْ تَأْكُلُونَهُ قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَبَعَثَتْ إِلَيْهَا، فَسُلِخَتْ، فَجَعَلَتْ مِنْ مَسْكِهَا قِرْبَةً» قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَرَأَيْتُهَا بَعْدَ سَنَةٍ». [4: 46]
رقم طبعة با وزير = (1277)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন এক স্ত্রীর একটি মেষ মারা যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কাছে আসলে তিনি বিষয়টি তাঁকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার চামড়া কাজে লাগাওনি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মৃত মেষের চামড়া দিয়ে উপকার লাভ করবো?” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াত পাঠ করেন, {قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يكون ميتة .... } (হে নাবী,) আপনি বলুন, আমার প্রতি অহী করা হয়েছে, তাতে আমি ভক্ষনকারীর জন্য ভক্ষন করা হারাম পাচ্ছি না তবে মৃত প্রাণী...।) (সূরা আনআন: ১৪৫।) তোমরা তো তা ভক্ষন করছো না।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী সেখানে লোক পাঠান। তারপর তার চামড়া উঠানো হয় এবং সেখান থেকে একটি থলে বানানো হয়। আমি এক বছর পরেও সেই থলেটি দেখতে পেয়েছি।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৭১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৭৯; সহীহ আল বুখারী: ৬৬৮৬; নাসাঈ; ৭/১৭৩; সুনান বাইহাকী: ১/১৭; মুসনাদ আহমাদ: ৬/৪২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (29).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن رواية سماك عن عكرمة فيها اضطراب.