হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (132)


132 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا السَّرِيُّ بْنُ يَحْيَى أَبُو الْهَيْثَمِ وَكَانَ عَاقِلًا، حَدَّثَنَا الْحَسَنُ، عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيعٍ وَكَانَ شَاعِرًا، وَكَانَ أَوَّلَ مَنْ قَصَّ فِي هَذَا الْمَسْجِدِ قَالَ: أَفْضَى بِهِمُ الْقَتْلُ إِلَى أَنْ قَتَلُوا الذُّرِّيَّةَ فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَوَلَيْسَ خِيَارُكُمْ أَوْلَادَ الْمُشْرِكِينَ، مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ حَتَّى يُعْرِبَ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ وَيُمَجِّسَانِهِ». [35: 3] [ص:342] قَالَ أَبُو حَاتِمٍ: فِي خَبَرِ الْأَسْوَدِ بْنِ سَرِيعٍ هَذَا: «مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ» أَرَادَ بِهِ: الْفِطْرَةَ الَّتِي يَعْتَقِدُهَا أَهْلُ الْإِسْلَامِ الَّتِي ذَكَرْنَاهَا قَبْلُ حَيْثُ أَخْرَجَ الْخَلْقَ مِنْ صُلْبِ آدَمَ، فَإِقْرَارُ الْمَرْءِ بِتِلْكَ الْفِطْرَةِ مِنَ الْإِسْلَامِ، فَنَسْبُ الْفِطْرَةُ إِلَى الْإِسْلَامِ عِنْدَ الِاعْتِقَادِ عَلَى سَبِيلِ الْمُجَاوَرَةِ




১৩২. আসওয়াদ বিন সারি’, যিনি একজন কবি ছিলেন এবং এই মাসজিদে তিনিই প্রথম ওয়াজ করা শুরু করেন, তিনি বলেন: এক সময় মুশরিকদের মাঝে মানুষ হত্যার ব্যাপারটি এমন হয় যে, তারা শিশু হত্যা শুরু করে। এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে পৌঁছলে তিনি বলেন: “মুশরিকদের সন্তানরা কি তোমাদের মাঝে শ্রেষ্ঠ নয়? প্রতিটি শিশু ইসলামের সহজাত চেতনা-বৈশিষ্ট্যের উপর জন্ম গ্রহন করে, বালেগ হওয়া পর্যন্ত তারা এই চেতনার উপর থাকে। অতঃপর তার বাবা-মা তাকে ইহুদি, খ্রীষ্টান ও অগ্নীপূজক বানায়।”[1]


আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আসওয়াদ বিন সারি’ এর হাদীসের ভাষ্য: “প্রতিটি শিশু ইসলামের সহজাত চেতনা-বৈশিষ্ট্যের উপর জন্ম গ্রহন করে” –এর দ্বারা উদ্দেশ্য হলো সেসব আকীদা-বিশ্বাস যা মুসলিমরা বিশ্বাস করে থাকেন। এই সম্পর্কে আলোচনা আমরা পূর্বে উল্লেখ করেছি যে, মহান আল্লাহ আদম সন্তানকে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করেছেন। কাজেই কোন মানুষের উক্ত ফিতরাতের স্বীকৃতি দেওয়া ইসলামের অর্ন্তভূক্ত। সুতরাং আকীদার ক্ষেত্রে ফিতরাতকে ইসলামের দিকে সম্পর্কিত করা হয়েছে নিকটবর্তী হওয়ার কারণে।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (402).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (133)


133 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدٍ الطَّائِيُّ بِمَنْبَحَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ كَمَا تُنَاتَجُ الْإِبِلُ مِنْ بَهِيمَةٍ جَمْعَاءَ هَلْ تُحِسُّ مِنْ جَدْعَاءَ»؟، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ مَنْ يَمُوتَ وَهُوَ صَغِيرٌ، قَالَ: «اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ»




১৩৩. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “প্রত্যেক শিশু ইসলামের সঠিক আকীদা-বিশ্বাসের উপর জন্ম গ্রহন করে, অতঃপর তার বাবা-মা তাকে ইহুদি, খ্রীষ্টান ও অগ্নীপূজক বানায়। যেমনভাবে উষ্ট্রী পরিপূর্ণ বাচ্চা জন্ম দেয়, তাতে কি তোমরা কান কাটা দেখতে পাও? সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল, সেসব শিশুর ব্যাপারে আপনার কী অভিমত যারা শৈশবেই মারা যায়? তিনি বলেন: “তারা (বেঁচে থাকলে) কী আমল করতো, তা আল্লাহ সম্যক অবগত” [1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو الزناد: هو عبد الله بن ذكوان، والأعرج: هو عبد الرحمن بن هرمز.









সহীহ ইবনু হিব্বান (134)


134 - سَمِعْتُ أَبَا خَلِيفَةَ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ بَكْرِ بْنِ الرَّبِيعِ بْنِ مُسْلِمٍ، يَقُولُ: سَمِعْتُ الرَّبِيعَ بْنَ مُسْلِمٍ، يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ زِيَادٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «عَجِبَ رَبُّنَا مِنْ أَقْوَامٍ يُقَادُونَ إِلَى الْجَنَّةِ فِي السَّلَاسِلِ» قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِبَ رَبُّنَا» مِنْ أَلْفَاظِ التَّعَارُفِ الَّتِي لَا يَتَهَيَّأُ عِلْمُ الْمُخَاطَبِ بِمَا يُخَاطَبُ بِهِ فِي الْقَصْدِ، إِلَّا بِهَذِهِ الْأَلْفَاظِ الَّتِي اسْتَعْمَلَهَا النَّاسُ فِيمَا بَيْنَهُمْ، وَالْقَصْدُ فِي هَذَا [ص:344] الْخَبَرِ السَّبْيُ الَّذِي يَسْبِيهِمُ الْمُسْلِمُونَ مِنْ دَارِ الشِّرْكِ مُكَتَّفِينَ فِي السَّلَاسِلِ يُقَادُونَ بِهَا إِلَى دُورِ الْإِسْلَامِ حَتَّى يُسْلِمُوا فَيَدْخُلُوا الْجَنَّةَ. وَلِهَذَا الْمَعْنَى أَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ فِي خَبَرِ الْأَسْوَدِ بْنِ سَرِيعٍ «أَوَ لَيْسَ خِيَارَكُمْ أَوْلَادُ الْمُشْرِكِينَ»، وَهَذِهِ اللَّفْظَةُ أُطْلِقَتْ أَيْضًا بِحَذْفِ «مِنْ» عَنْهَا، يُرِيدُ: أَوَ لَيْسَ مِنْ خِيَارِكُمْ




আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবুল কাসিম মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আমাদের প্রতিপালক একদল লোক দেখে মুগ্ধ হন, যাদেরকে শিকল পড়িয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে।”[1]

আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী “"عَجِبَ رَبُّنَا" “ (আমাদের প্রতিপালক মুগ্ধ হন) –এগুলো মানুষের মাঝে প্রচলিত শব্দ; এগুলি এমন কিছু উদ্দেশ্যপূর্ণ শব্দ যা শ্রোতা তাদের মাঝে প্রচলিত এই ধরণের শব্দ ছাড়া উদ্দেশ্য বুঝতে পারে না।[2]

হাদীসের মর্ম হলো সেই সব লোক যাদেরকে মুসলিমগণ দারুল কুফর থেকে কিছু মুশরিকদের বন্দি করে শিকল পরিয়ে দারুল ইসলামে নিয়ে আসে, অতঃপর এক পর্যায়ে তারা মুসলিম হয়ে যান। ফলে তাঁরা জান্নাতে প্রবেশ করেন।

“মুশরিকদের সন্তানরা কি তোমাদের মাঝে শ্রেষ্ঠ নয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই বক্তব্যের অর্থও এমনই; এই বাক্যেও مِنْ (অন্যতম) উহ্য আছে। কাজেই বাক্যের মর্মার্থ হলো: মুশরিকদের সন্তানরা কি তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভূক্ত নয়?”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (573): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (135)


135 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَنْبَأَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَى فِي بَعْضِ مَغَازِيهِ امْرَأَةً مَقْتُولَةً فَأَنْكَرَ ذَلِكَ، وَنَهَى عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ». [35: 3]




১৩৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক যুদ্ধে একজন নিহত নারীকে দেখলেন, অতঃপর তিনি এটাকে খুবই অপছন্দ করলেন এবং নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1210)، «صحيح أبي داود» (2394).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (136)


136 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْنَاهُ مِنِ الزُّهْرِيِّ، عَودًا وَبَدْءًا، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَخْبَرَنِي الصَّعْبُ بْنُ جَثَّامَةَ، قَالَ: مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا بِالْأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ، فَأَهْدَيْتُ إِلَيْهِ لَحْمَ حِمَارٍ وَحْشٍ، فَرَدَّهُ عَلَيَّ، فَلَمَّا رَأَى الْكَرَاهِيَةَ فِي وَجْهِي، قَالَ: «إِنَّهُ لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ، وَلَكِنَّا حُرُمٌ» وَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّارِ مِنَ الْمُشْرِكِينَ يُبَيَّتُونَ فَيُصَابُ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ، قَالَ: «هُمْ مِنْهُمْ» قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: «لَا حِمَى إِلَّا لِلَّهِ وَرَسُولِهِ». [35: 3]




১৩৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, সা’ব বিন জাস্সামা রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন: একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করলেন, সেসময় আমি আবওয়া অথবা ওয়াদ্দান নামক জায়গায় ছিলাম।আমি তাঁকে বন্য গাধার মাংস হাদীয়া দিলে, তিনি তা আমাকে ফিরিয়ে দেন, অতঃপর যখন তিনি আমার চেহারায় অপছন্দের ভাব লক্ষ্য করলেন, তখন তিনি বললেন: “আমরা এটা তোমাকে ফিরিয়ে দিতাম না কিন্তু আমরা ইহরাম অবস্থায় আছি।”

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো জিজ্ঞেস করা হয় মুশরিকদের বাড়িতে রাত্রে আকস্মিক আক্রমন করা সম্পর্কে যাতে তাদের নারী ও শিশু আক্রান্ত হয়, জবাবে তিনি বলেন: “ওরা তাদেরই অন্তর্ভূক্ত।”

রাবী বলেন, আমি তাঁকে আরো বলতে শুনেছি, তিনি বলেছেন: “চারণভূমি সংরক্ষিত করার অধিকার আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতিত আর কারো নেই।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2397 و 2705): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (137)


137 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ بِوَاسِطَ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ بْنِ حَاتِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ»، وَسَأَلْتُهُ عَنْ [ص:348] أَوْلَادِ الْمُشْرِكِينَ: أَنَقْتُلُهُمْ مَعَهُمْ؟ قَالَ: «نَعَمْ، فَإِنَّهُمْ مِنْهُمْ»، ثُمَّ نَهَى عَنْ قَتْلِهِمْ يَوْمَ حُنَيْنٍ. [35: 3]




১৩৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা সা’ব বিন জাস্সামা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “চারণভূমি সংরক্ষিত করার অধিকার আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতিত আর কারো নেই।”

আমি তাঁকে আরো প্রশ্ন করেছি মুশরিকদের শিশুদের সম্পর্কে; আমরা কি মুশরিকদের সাথে তাদের শিশুদেরও হত্যা করবো? তিনি বলেন: “হ্যা, তাদেরকেও হত্যা করবে। কেননা ওরা তাদেরই অন্তর্ভূক্ত।” এরপর তিনি হুনাইনের যুদ্ধে তাদের শিশুদের হত্যা করতে নিষেধ করেন।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2397).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو هو ابن علقمة بن وقاص الليثي المدني، قال الحافظ في"التقريب": صدوق له أوهام، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (138)


138 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ فُضَيْلِ بْنِ عَمْرٍو، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ: تُوُفِّيَ صَبِيٌّ، فَقُلْتُ: طُوبَى لَهُ، عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَلَا تَدْرِينَ أَنَّ اللَّهَ خَلَقَ الْجَنَّةَ وَخَلَقَ النَّارَ، فَخَلَقَ لِهَذِهِ أَهْلًا وَلِهَذِهِ [ص:349] أَهْلًا» قَالَ أَبُو حَاتِمٍ: أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ هَذَا تَرْكَ التَّزْكِيَةِ لِأَحَدٍ مَاتَ عَلَى الْإِسْلَامِ، وَلِئَلَّا يُشْهَدَ بِالْجَنَّةِ لِأَحَدٍ وَإِنْ عُرِفَ مِنْهُ إِتْيَانُ الطَّاعَاتِ وَالِانْتِهَاءُ عَنِ الْمَزْجُورَاتِ، لِيَكُونَ الْقَوْمُ أَحْرَصَ عَلَى الْخَيْرِ، وَأَخْوَفَ مِنَ الرَّبِّ، لَا أَنَّ الصَّبِيَّ الطِّفْلَ مِنَ الْمُسْلِمِينَ يُخَافُ عَلَيْهِ النَّارُ، وَهَذِهِ مَسْأَلَةٌ طَوِيلَةٌ قَدْ أَمْلَيْنَاهَا بِفُصُولِهَا، وَالْجَمْعُ بَيْنَ هَذِهِ الْأَخْبَارِ فِي كِتَابِ «فُصُولُ السُّنَنِ»، وَسَنُمْلِيهَا إِنْ شَاءَ اللَّهُ بَعْدَ هَذَا الْكِتَابِ فِي كِتَابِ (الْجَمْعُ بَيْنَ الْأَخْبَارِ وَنَفْيُ التَّضَادِّ عَنِ الْآثَارِ) إِنْ يَسَّرَ اللَّهُ تَعَالَى ذَلِكَ وَشَاءَ




১৩৮. উম্মুল মুমিনীন ’আইশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একটা শিশু মারা গেলে আমি বললাম: “শিশুটি কতো ভাগ্যবান! সে জান্নাতের চড়ুইপাখিগুলোর মাঝে একটি চড়ুইপাখি! (এটা শুনে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “’আইশা, তুমি কী জাননা, আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন অতঃপর জান্নাতের জন্য তার অধিবাসী সৃষ্টি করেছেন এবং জাহান্নামের জন্যও তার অধিবাসী সৃষ্টি করেছেন।”[1]

আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বক্তব্যের উদ্দেশ্য হলো ইসলামের উপর মৃত্যুবরণকারী কারো জন্য প্রশংসা না করা এবং কারো জন্য জান্নাতের সাক্ষ্য না দেওয়া যদিও সে ব্যক্তি ভালো কাজ পালন এবং নিষিদ্ধ কাজ বর্জনকারী হিসেবে সুপরিচিত হন, যাতে মানুষ কল্যানের কাজে বেশি আগ্রহী হতে পারে এবং তার প্রতিপালককে বেশি ভয় করে। এই হাদীসের উদ্দেশ্য এটা নয় যে, মুসলিম শিশু মারা গেলে তার জাহান্নামে যাওয়ার আশংকা আছে। এটি একটি বৃহত্তর মাসআলাহ; যা আমরা এর সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে আলোচনা করেছি। এই সমস্ত হাদীসের মাঝে সমন্বয় ’ফুসূলুস সুনান’ কিতাবে আছে। যদি আল্লাহ চান এবং সহজ করে দেন তাহলে এই সম্পর্কে এই কিতাবের পর الْجَمْعُ بَيْنَ الْأَخْبَارِ وَنَفْيُ التَّضَادِّ عَنِ الْآثَارِ নামক কিতাবে লিখবো ইনশাআল্লাহ।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (82): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (139)


139 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةُ: {لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ} أَتَوَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَثَوْا عَلَى الرُّكَبِ وَقَالُوا: لَا نُطِيقُ، لَا نَسْتَطِيعُ، كُلِّفْنَا مِنَ الْعَمَلِ مَا لَا نُطِيقُ وَلَا نَسْتَطِيعُ، فَأَنْزَلَ اللَّهُ: {آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ} [البقرة: 285] إِلَى قَوْلِهِ: {غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ} [البقرة: 285]، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُولُوا كَمَا قَالَ أَهْلُ الْكِتَابِ مِنْ قَبْلِكُمْ: سَمِعْنَا وَعَصَيْنَا، بَلْ قُولُوا: سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ»، فَأَنْزَلَ اللَّهُ: {لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا [ص:351] إِلَّا وُسْعَهَا، لَهَا مَا كَسَبَتْ، وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ، رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا} [البقرة: 286]، قَالَ: «نَعَمْ»، {رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا، كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا} [البقرة: 286]، قَالَ: نَعَمْ، {رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ، وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا، وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا، فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ} [البقرة: 286]، قَالَ: نَعَمْ. [3: 64]




১৩৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই আয়াত নাযিল হলো:

{لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَو تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ}

অর্থ: “আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে, সব আল্লাহর জন্যই। তোমাদের মনে যা আছে তা যদি প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ এই ব্যাপারে তোমাদের হিসাব নিবেন।অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান।” (সূরা আল বাকারা: ২৮৪)


এই সময় সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে হাটু গেড়ে বসলেন এবং বলতে লাগলেন: “আমরা তো এটা মানতে সক্ষম হবো না, আমাদের এমন কিছু আমল করার দায়িত্ব দেওয়া হয়েছে, যা পালন করার ক্ষমতা আমরা রাখি না।” তখন আয়াত নাযিল হলো:

{آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ} থেকে {غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ} এই পর্যন্ত ।

অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তোমাদের পূর্ববতী আহলে কিতাবরা যেভাবে বলেছিল, তোমরাও সেভাবে বলো না। ওরা বলেছিল: “আমরা শুনলাম আর অবাধ্য হলাম।” বরং তোমরা বলো যে, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমরা তোমার ক্ষমা চাচ্ছি, হে আমাদের প্রতিপালক, তোমার কাছেই আমাদের প্রত্যাবর্তন।” এসময় আয়াত নাযিল হলো:

{لَا يُكَلِّفُ اللَّهُ نَفْساً إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا}

অর্থ: “আল্লাহ মানুষকে তার সাধ্যাতিত কাজের দায়িত্ব দেন না। সে ভাল যা উপার্জন করে, তার কর্মফল তারই আর মন্দ যা উপার্জন করে তার ফলাফলও তারই উপর বর্তাবে। হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, এজন্য তুমি আমাদের পাকড়াও করো না।” (সূরা আল বাকারা: ২৮৬) (বান্দা যখন এই দু’আ করে তখন আল্লাহ) বলেন: “হ্যাঁ, তাই হবে।”

{رَبَّنَا وَلا تَحْمِلْ عَلَيْنَا إِصْراً كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا}

অর্থ: ”হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়ো না, যেভাবে তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলে।” (সূরা আল বাকারা: ২৮৬) আল্লাহ বলেন: “হ্যাঁ, তাই হবে।”

{رَبَّنَا وَلا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ}

অর্থ: হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দিয়ো না, যা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের অভিভাবক। অতএব তুমি আমাদেরকে কাফির সম্প্রদায়ের উপর বিজয় দান করো।” (সূরা আল বাকারা: ২৮৬) আল্লাহ বলেন: “হ্যাঁ, তাই হবে।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (140)


140 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ: {لَا إِكْرَاهَ فِي الدِّينِ} [البقرة: 256]، قَالَ: كَانَتَ الْمَرْأَةُ مِنَ الْأَنْصَارِ لَا يَكَادُ يَعِيشُ لَهَا وَلَدٌ، فَتَحْلِفُ: لَئِنْ عَاشَ لَهَا وَلَدٌ لَتُهَوِّدَنَّهُ، فَلَمَّا أُجْلِيَتْ بَنُو النَّضِيرِ إِذَا فِيهِمْ نَاسٌ مِنْ أَبْنَاءِ الْأَنْصَارِ، فَقَالَتِ الْأَنْصَارُ: يَا رَسُولَ اللَّهِ، أَبْنَاؤُنَا، فَأَنْزَلَ اللَّهُ هَذِهِ الْآيَةَ: «{لَا إِكْرَاهَ فِي الدِّينِ} [البقرة: 256]» قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ: فَمَنْ شَاءَ لَحِقَ بِهِمْ، وَمَنْ شَاءَ دَخَلَ فِي الْإِسْلَامِ. [64: 3]




১৪০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি “দ্বীনের মধ্যে কোন জবরদস্তি নেই” (সূরা আল বাকারা: ২৫৬) এই আয়াতের ব্যাপারে বলেন: ইসলামপূর্ব যুগে আনসারী কোন নারীর সন্তান বেঁচে না থাকলে, তখন এই শপথ করতো যে, যদি তার কোন সন্তান বেঁচে থাকে, তাহলে সে তাকে ইয়াহুদি বানাবে। অতঃপর যখন বানু নাযীর ইয়াহুদি গোত্রকে দেশান্তর করা হয়, তখন আনসারগণ বললেন: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের (এই ধরণের মান্নত করা কিছু সন্তান ইয়াহুদিদের মাঝে আছে) এসব সন্তানদের কী হবে? তখন আল্লাহ তা’আলা এই আয়াত নাযিল করেন: {لَا إِكْرَاهَ فِي الدِّينِ} “দ্বীনের মধ্যে কোন জবরদস্তি নেই” (সূরা আল বাকারা: ২৫৬) সাঈদ বিন যুবাইর বলেন: এরপর যার ইচ্ছা ইয়াহুদিদের সাথে যুক্ত হয়, আর যার ইচ্ছা সে ইসলামে প্রবেশ করেন।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2404).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وأبو بشر هو جعفر بن إياس بن أبي وحشية.









সহীহ ইবনু হিব্বান (141)


141 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبَجَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ حَفْصٍ النُّفَيْلِيُّ، قَالَ: قَرَأْنَا عَلَى مَعْقِلِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَرَجَ لَيْلَةً فِي رَمَضَانَ فَصَلَّى فِي الْمَسْجِدِ، فَصَلَّى رِجَالٌ وَرَاءَهُ بِصَلَاتِهِ، فَأَصْبَحَ النَّاسُ، فَتَحَدَّثُوا بِذَلِكَ، فَاجْتَمَعَ أَكْثَرَهُمْ مِنْهُمْ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّانِيَةَ، فَصَلَّوْا بِصَلَاتِهِ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا بِذَلِكَ، فَاجْتَمَعَ أَهْلُ الْمَسْجِدِ لَيْلَةَ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّوْا بِصَلَاتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ، عَجَزَ الْمَسْجِدُ عَنْ أَهْلِهِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا لِصَلَاةِ الْفَجْرِ، فَلَمَّا قُضِيَتْ صَلَاةُ الْفَجْرِ، أَقْبَلَ عَلَى النَّاسِ فَتَشَهَّدَ ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ، فَتَقْعُدُوا عَنْهَا»، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرَغِّبُهُمْ فِي قِيَامِ شَهْرِ رَمَضَانَ مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَهُمْ بِقَضَاءِ أَمْرٍ فِيهِ، يَقُولُ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» [ص:354] فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْأَمْرُ عَلَى ذَلِكَ، ثُمَّ كَانَ الْأَمْرُ عَلَى ذَلِكَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ، وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ رِضْوُانُ اللَّهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ [5: 1]




১৪১. আয়িশা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: রমযানের একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (স্বীয় হুজরা থেকে মাসজিদের উদ্দেশ্যে) বের হলেন। অতঃপর মাসজিদে তারাবীহর সালাত আদায় করলেন। এসময় কিছু সাহাবী তাঁর সালাতের ইকতিদা করে তার পেছনে সালাত আদায় করেন।পরদিন সকালে এই বিষয় নিয়ে লোকদের মাঝে আলোচনা হয়। ফলে এদিন আগের চেয়ে বেশি সংখ্যক লোক মাসজিদে জমায়েত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় রাতেও মাসজিদে আসলেন এবং সাহাবাগণ তাঁর সাথে সালাত আদায় করেন। পরদিন সকালে আবারো এই বিষয় নিয়ে লোকদের মাঝে আলোচনা হয়। ফলে তৃতীয় রাতে মাসজিদে প্রচুর লোক জমায়েত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় রাতেও মাসজিদে আসলেন এবং সাহাবাগণ তাঁর সাথে সালাত আদায় করেন। এভাবে চতুর্থ রাতে এতো বিপুল সংখ্যক জমায়েত হলো যে, মাসজিদে জায়গা সংকুলান হচ্ছিল না। এ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাত আদায়ের উদ্দেশ্য ছাড়া আর মাসজিদে আসেননি। ফজরের সালাত শেষ হলে তিনি মানুষের সামনে আগমন করেন এবং খুতবা পাঠ করে বলেন: “অতঃপর, তোমাদের অবস্থান আমার কাছে গোপন ছিল না। কিন্তু আমার আশংকা হচ্ছিল এটা তোমাদের ‍উপর ফরয করে দেওয়া হবে আর তখন তোমরা তা পালন করতে পারবে না।”

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে বিধানগত কোন ফায়সালা না দিয়ে মানুষকে এই সালাত আদায় করার জন্য উৎসাহিত করতেন।তিনি বলতেন: “যে ব্যক্তি রমাযানে রাতে ঈমানসহ সাওয়াবের আশায় কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দেওয়া হবে। ”অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‍দুনিয়া থেকে চলে যান, এই ব্যাপারটি এমনি থাকে। আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফত কালে এবং উমার রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতের প্রথম দিকেও ব্যাপারটি এমনি ছিল।[1] (অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতের কিছুকাল পর তারাবীহর সালাত জামা’আতে পড়ার প্রচলন শুরু হয়।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. معقل بن عبيد الله، حديثه لا يرقى إلى الصحة.









সহীহ ইবনু হিব্বান (142)


142 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الْغُلَامِ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يُفِيقَ». [18: 3]




১৪২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তিন শ্রেণির মানুষ থেকে (গোনাহ লিখার) কলম উঠিয়ে নেওয়া হয়েছে।(১) ঘুমন্ত ব্যক্তি থেকে, যতক্ষণ না সে ঘুম থেকে জাগ্রত হয় (২) নাবালেগ শিশু থেকে যতক্ষণ না সে বালেগ হয় (৩) পাগল থেকে যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়।” [1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (2041).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وحماد: هو ابن أبي سليمان الأشعري مولاهم أبو إسماعيل الكوفي الإمام الثقة المجتهد.









সহীহ ইবনু হিব্বান (143)


143 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مِهْرَانَ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِمَجْنُونَةِ بَنِي فُلَانٍ قَدْ زَنَتْ، أَمَرَ عُمَرُ بِرَجْمِهَا فَرَدَّهَا عَلِيٌّ وَقَالَ لِعُمَرَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَتَرْجُمُ هَذِهِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَوَمَا تَذْكُرُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ الْمَجْنُونِ الْمَغْلُوبِ عَلَى عَقْلِهِ، وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ»؟ قَالَ: صَدَقْتَ، فَخَلَّى عَنْهَا. [18: 3]




১৪৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: আলী বিন আবু তালিব রাদ্বিয়াল্লাহু আনহু ওমুক গোত্রের পাগলীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যে ব্যভিচার করেছিল। ফলে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে প্রস্তরাঘাতে হত্যা করার আদেশ দিলেন। আলী রাদ্বিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে নিলেন। এরপর উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল ‍মুমিনূন, আপনি কি একে প্রস্তরাঘাতে হত্যা করতে চান? জবাবে তিনি বললেন: হ্যা। তখন আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা স্মরণ নেই? তিনি বলেছেন: তিন শ্রেণির মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। (১) ঐ পাগল থেকে যার জ্ঞানের উপর উন্মত্ততা জয়যুক্ত হয়েছে (২) ঘুমন্ত ব্যক্তি থেকে যতক্ষন না সে জাগ্রত হয় (৩) শিশু থেকে যতক্ষন না সে বালেগ হয়।” এটি শুনে উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, হ্যা, আপনি সত্যই বলেছেন। অতঃপর তিনি তাকে ছেড়ে দেন।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 5).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال مسلم. أبو ظبيان: هو حصين بن جندب بن الحارث الجنبي، وهو في «صحيح ابن خزيمة» برقم (1003) و (3048).









সহীহ ইবনু হিব্বান (144)


144 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُهُ مِنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، قَالَ: سَمِعْتُ كُرَيْبًا يُخْبِرُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَرَ مِنْ مَكَّةَ، فَلَمَّا كَانَ بِالرَّوْحَاءِ اسْتَقْبَلَهُ رَكْبٌ، فَسَلَّمَ عَلَيْهِمْ، فَقَالَ: «مَنِ الْقَوْمُ؟ » قَالُوا: الْمُسْلِمُونَ، فَمَنْ أَنْتُمْ؟ قَالَ: «رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَفَزِعَتِ امْرَأَةٌ مِنْهُمْ، فَرَفَعَتْ صَبِيًّا لَهَا مِنْ مِحَفَّةٍ وَأَخَذَتْ بِعَضَلَتِهِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ لِهَذَا حَجٌّ؟، قَالَ: «نَعَمْ، وَلَكِ أَجْرٌ» [ص:358] قَالَ إِبْرَاهِيمُ: فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ ابْنَ الْمُنْكَدِرِ فَحَجَّ بِأَهْلِهِ أَجْمَعِينَ [18: 3]




১৪৪. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (বিদায় হজ্জের পর মদীনার উদ্দেশ্যে) মক্কা থেকে বের হলেন। অতঃপর যখন তিনি রাওহা নামক জায়গায় পৌঁছলেন তখন একদল আরোহী ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। এসময় তিনি তাদেরকে সালাম দেন এবং জিজ্ঞেস করেন: আপনারা কারা? তাঁরা জবাব দেন: আমরা মুসলিম। আপনারা কারা? জবাবে বলেন: আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এসময় তাদের এক নারী তড়িঘড়ি করে তার হাওদা থেকে তার বাচ্চাকে বাহু ধরে উঁচু করে জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই বাচ্চার হজ্জ হয়েছে কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বললেন: হ্যা, হয়েছে। আর তোমার জন্যও এর সাওয়াবের একটা অংশ রয়েছে।”[1]

قَالَ إِبْرَاهِيمُ: فحدثتُ بِهَذَا الْحَدِيثِ ابْنَ الْمُنْكَدِرِ فَحَجَّ بأهله أجمعين

রাবী ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন: ’আমি হাদীসটি ইবনুল মুনকাদির রহিমাহুল্লাহকে বর্ণনা করলে তিনি পরিবারের সবাইকে নিয়ে হ্জ্জ করেন।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1525).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (145)


145 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَنَجِدُ فِي [ص:359] أَنْفُسِنَا أَشْيَاءَ مَا نُحِبُّ أَنْ نَتَكَلَّمَ بِهَا، وَإِنَّ لَنَا مَا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ وَجَدْتُمْ ذَلِكَ؟ » قَالُوا: نَعَمْ، قَالَ: «ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ». [65: 3]




১৪৫. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি বললো: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের অন্তরে এমন কিছু পাই, যা আমরা মুখে উচ্চারণ করা পছন্দ করি না, যদিও এর বিনিময়ে সূর্য যার উপর উদিত হয় অর্থাৎ পৃথিবীর মধ্যস্থিত সকল কিছু দেওয়া হয়। ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা আসলেই এমনটা অনুভব করো কী?” তাঁরা বললেন: হ্যাঁ, আমরা এমনটা অনুভব করি।” অতঃপর তিনি বললেন: “এটাই তো সুস্পষ্ট ঈমান।”[1] [2]




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الظلال» (655).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو: هو ابن علقمة بن وقاص الليثي المدني، حسن الحديث.









সহীহ ইবনু হিব্বান (146)


146 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَنَجِدُ فِي أَنْفُسِنَا شَيْئًا لَأَنْ يَكُونَ أَحَدُنَا حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ، قَالَ: «ذَاكَ مَحْضُ الْإِيمَانِ». [65: 3] [ص:360] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِذَا وَجَدَ الْمُسْلِمُ فِي قَلْبِهِ، أَوْ خَطَرَ بِبَالِهِ مِنَ الْأَشْيَاءِ الَّتِي لَا يَحِلُّ لَهُ النُّطْقُ بِهَا، مِنْ كَيْفِيَّةِ الْبَارِي جَلَّ وَعَلَا، أَوْ مَا يُشْبِهُ هَذِهِ، فَرَدَّ ذَلِكَ عَلَى قَلْبِهِ بِالْإِيمَانِ الصَّحِيحِ، وَتَرَكَ الْعَزْمَ عَلَى شَيْءٍ مِنْهَا، كَانَ رَدُّهُ إِيَّاهَا مِنَ الْإِيمَانِ، بَلْ هُوَ مِنْ صَرِيحِ الْإِيمَانِ، لَا أَنَّ خَطَرَاتٍ مِثْلَهَا مِنَ الْإِيمَانِ.




১৪৬. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবাগণ আরয করলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের মনে এমন কিছু অনুভব করি, যা উচ্চারণ করার চেয়ে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া আমাদের কাছে বেশি প্রিয়!” জবাবে তিনি বলেন: “এটা নির্ভেজাল ঈমান।”[1]

قال أبو حاتم رضي الله تعالى عَنْهُ: إِذَا وَجَدَ الْمُسْلِمُ فِي قَلْبِهِ أَوْ خَطَرَ بِبَالِهِ مِنَ الْأَشْيَاءِ الَّتِي لَا يَحِلُّ لَهُ النُّطْقُ بِهَا مِنْ كَيْفِيَّةِ الْبَارِي جَلَّ وَعَلَا أَوْ مَا يُشْبِهُ هَذِهِ فَرَدَّ ذَلِكَ عَلَى قَلْبِهِ بِالْإِيمَانِ الصَّحِيحِ وَتَرَكَ الْعَزْمَ عَلَى شَيْءٍ مِنْهَا كَانَ رَدُّهُ إِيَّاهَا مِنَ الْإِيمَانِ بَلْ هُوَ مِنْ صَرِيحِ الْإِيمَانِ لَا أَنَّ خطرات مثلها من الإيمان.

ইমাম আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: যখন কোন মুসলিম তার অন্তরে অনুভব করে অথবা মনে এমন কিছুর উদয় হয় যা মুখে উচ্চারণ করা জায়েয নেই। যেমন: মহান আল্লাহর ধরন বা এই জাতীয় কিছু। অতঃপর বিশুদ্ধ ঈমানের মাধ্যমে সে তার অন্তর থেকে তা অপসারিত করে, এবং এর কোন কিছু অন্তরে বদ্ধমূল হতে দেয় না। সংশংয়কে মন থেকে অপসারিত করা ঈমানের কারণে হয়ে থাকে বরং এটা নির্ভেজাল ঈমানের কারণে হয়ে থাকে; এই জাতীয় সংশয়গুলো ঈমানের অন্তর্ভূক্ত নয়।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الظلال» (655 و 656).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. عاصم بن بهدلة: صدوق له أوهام، فهو حسن الحديث.









সহীহ ইবনু হিব্বান (147)


147 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ ذَرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَحَدَنَا لَيَجِدُ فِي نَفْسِهِ الشَّيْءَ لَأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَكْبَرُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ أَمْرَهُ إِلَى الْوَسْوَسَةِ». [30: 4]




১৪৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বললেন: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের মধ্যে কোন কোন ব্যক্তি তার মনে এমন কিছু পায়, যা মুখে বলার চেয়ে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া তার কাছে বেশি প্রিয়!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা শুনে বললেন: “আল্লাহু আকবার! সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার ব্যাপারটিকে শেষাবধি ওয়াসওয়ায় পরিণত করেছেন।”[1] [2]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (1/ 296 / 658).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وذر هو ابن عبد الله المرهبي.









সহীহ ইবনু হিব্বান (148)


148 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَحَدَنَا لَيُحَدِّثُ نَفْسَهُ بِالشَّيْءِ يَعْظُمُ عَلَى أَحَدِنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ، قَالَ: «أَوَقَدْ وَجَدْتُمُوهُ؟ ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ». [65: 3]




১৪৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবাগণ আরয করলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কেউ কেউ মনে এমন কিছু অনুভব করে, যা মুখে উচ্চারণ করা খু্বই গুরুতর অন্যায় মনে হয়। জবাবে তিনি বলেন: তোমরা আসলেই এমনটা অনুভব করো নাকি? এটা তো সুস্পষ্ট ঈমান।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (654): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح. خالد: هو ابن عبد الله الطحان الواسطي.









সহীহ ইবনু হিব্বান (149)


149 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ، وَمُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْمُنْذِرِ النَّيْسَابُورِيُّ بِمَكَّةَ، وَعِدَّةٌ قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ الْفَرَّاءُ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ عَثَّامٍ، يَقُولُ: أَتَيْتُ سُعَيْرَ بْنَ الْخِمْسِ أَسْأَلُهُ عَنْ حَدِيثِ الْوَسْوَسَةِ، فَلَمْ يُحَدِّثْنِي، فَأَدْبَرْتُ أَبْكِي، ثُمَّ لَقِيَنِي، فَقَالَ: تَعَالَ، حَدَّثَنَا مُغِيرَةُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ [ص:362] الرَّجُلِ يَجِدُ الشَّيْءَ لَوْ خَرَّ مِنَ السَّمَاءِ، فَتَخْطَفَهُ الطَّيْرُ كَانَ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ، قَالَ: «ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ». [65: 3]




১৪৯. আলী বিন আসসাম বলেন, আমি ওয়াসওয়াসা সম্পর্কিত হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সু’আইর বিন খিম্স এর কাছে আসলাম, কিন্তু তিনি আমাকে হাদীস বর্ণনা করলেন না, ফলে আমি কাঁদতে কাঁদতে ফিরে গেলাম। এরপর তাঁর সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে বললেন, আসুন (আপনাকে সেই হাদীস শুনাই); আমাদের হাদীস বর্ণনা করেছেনে মুগীরা, তিনি ইবরাহিমের মাধ্যমে আলকামা থেকে হাদীস বর্ণনা করেছেন, তিনি আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদীস বর্ণনা করেন, তিনি বলেন: আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম ঐ ব্যক্তি সম্পর্কে যিনি অন্তরে এমন কিছুর উপস্থিতি অনুভব করে যা মুখে উচ্চারণ করার চেয়ে আসমান থেকে পড়ার পর পাখি ছো্ঁ মেরে তাকে নিয়ে যাবে- সেটাকেই সে বেশি পছন্দনীয় মনে করে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এটাই তো সুস্পষ্ট ঈমান।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. محمد بن عبد الوهاب الفراء، ثقة، وباقي رجال السند على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (150)


150 - أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ أَحْمَدَ بْنِ حَسَّانَ السَّامِيُّ بِالْبَصْرَةِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْمَذْحِجِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَنْ يَدَعَ الشَّيْطَانُ أَنْ يَأْتِيَ أَحَدَكُمْ فَيَقُولُ: مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ؟ فَيَقُولُ: اللَّهُ، فَيَقُولُ فَمَنْ خَلَقَكَ؟ فَيَقُولُ: اللَّهُ، فَيَقُولُ: مَنْ خَلَقَ اللَّهَ؟ فَإِذَا حَسَّ أَحَدُكُمْ بِذَلِكَ، فَلْيَقُلْ: آمَنْتُ بِاللَّهِ وَبِرُسُلِهِ». [95: 1]




১৫০. আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “শয়তান মানুষের কাছে এসে এরকম বলতে মোটেও ছাড়বে না: ’কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন?’ তখন সে বলে: আল্লাহ। অতঃপর সে আবার প্রশ্ন তুলে বলে: তোমাকে কে সৃষ্টি করেছেন? সে জবাবে বলে: আল্লাহ। অবশেষে সে প্রশ্ন তুলে: আল্লাহকে কে সৃষ্টি করেছেন?

তোমাদের কেউ এই ধরণের প্রশ্ন মনে অনুভব করলে সে যেন বলে: আমি আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছি।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (116).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. كثير بن عبيد المذحجي: ثقة، وباقي السند على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (151)


151 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، حَدَّثَنَا مُحَرَّرُ بْنُ قَعْنَبٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا رِيَاحُ بْنُ عُبَيْدَةَ، عَنْ ذَكْوَانَ السَّمَّانِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَادِ فِي النَّاسِ: مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ». فَخَرَجَ فَلَقِيَهُ عُمَرُ فِي الطَّرِيقِ، فَقَالَ: أَيْنَ تُرِيدُ؟ قُلْتُ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا وَكَذَا، قَالَ: ارْجِعْ، فَأَبَيْتُ، فَلَهَزَنِي لَهْزَةً فِي صَدْرِي أَلَمُهَا، فَرَجَعْتُ وَلَمْ أَجِدْ بُدًّا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَعَثْتَ هَذَا بِكَذَا وَكَذَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ النَّاسَ قَدْ طَمِعُوا وَخَشُوا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْعُدْ». [3: 36]




১৫১. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এই বলে পাঠালেন যে: “মানুষের মাঝে তুমি ঘোষনা দাও যে, যে ব্যক্তি ’লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে সে জান্নাতে প্রবেশ করবে।’ অতঃপর তিনি (তা ঘোষনা দেওয়ার জন্য) বের হলেন, পথিমধ্যে উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তাঁর সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন: তুমি কোথায় যাচ্ছো? আমি বললাম: ’রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এই এই বার্তা দিয়ে পাঠিয়েছেন।’ এটা শুনে তিনি বললেন: তুমি ফিরে যাও। কিন্তু আমি ফিরে যেতে অস্বীকৃতি জানালাম। ফলে তিনি আমার বুকে এমনভাবে ঘুষি মারলেন যে, আমি তাতে বুকে ব্যথা অনুভব করলাম। অতঃপর কোন উপায় না পেয়ে আমি ফিরে আসলাম।

উমার রাদ্বিয়াল্লাহু আনহু বললেন: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কী একে এই এই বার্তা দিয়ে পাঠিয়েছিলেন? তিনি বললেন: হ্যাঁ। উমার রাদ্বিয়াল্লাহু আনহু আরয করলেন: (এটা শুনে) মানুষ (জান্নাতের) আশায় (আমল বাদ দিয়ে বসে) থাকবে এবং তারা ভয় করবে।[1] অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবিরকে বললেন: “ঠিক আছে, বসো।”[2]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2355).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: محرر بن قعنب وثقه أبو زرعة، كما في «الجرح والتعديل» 8/ 408، وباقي رجال الإسناد ثقات.