হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1401)


1401 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَ مِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا فِي الْمَسْجِدِ، إِذْ دَخَلَ أَعْرَابِيٌّ، فَقَعَدَ يَبُولُ، فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَهْ مَهْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُزْرِمُوهُ»، ثُمَّ دَعَاهُ، فَقَالَ: «إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنَ الْقَذَرِ وَالْخَلَاءِ»، وَكَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هِيَ لِقِرَاءَةِ الْقُرْآنِ أَوْ ذِكْرِ اللَّهِ»، ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ. [5: 8]
رقم طبعة با وزير = (1398)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মসজিদে বসে ছিলেন, এমন সময় একজন বেদুঈন ব্যক্তি মসজিদে প্রবেশ করে তারপর দাঁড়িয়ে পেশাব করে। তখন সাহাবীগণ তাকে বলেন,“থামো, থামো!” আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে বাধা দিয়ো না।” তারপর তিনি তাকে ডেকে নেন এবং বলেন, “নিশ্চয়ই এই মসজিদগুলো পেশাব-পায়খানা ও নোংরা কাজের উপযুক্ত নয়।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকমই কথা বলেছেন। তিনি আরো বলেছেন, “নিশ্চয়ই এই মসজিদগুলো কুরআন পাঠ বা আল্লাহকে স্মরণ করার জন্য নির্মিত হয়েছে।” তারপর তিনি এক বালতি পানি আনতে বলেন এবং পেশাব করার জায়গায় তা ঢেলে দেন।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০০; আবূ আওয়ানা:১/২১৪; আহমাদ: ৩/১৯১; সহীহ মুসলিম: ২৮৫; সুনান বাইহাকী: ২/৪১২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৯৩; সহীহ আল বুখারী: ২১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক; ১৬৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৯৩; নাসাঈ: ১/৪৭; তিরমিযী: ১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (171)، «صحيح أبي داود» (404 و 885): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، فإن عكرمة بن عمار - وإن خرج له مسلم - لا يرقى إلى رتبة الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1402)


1402 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ بْنُ سُلَيْمَانَ، وَالْفَضْلُ بْنُ مُوسَى قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي، وَلِمُحَمَّدٍ، وَلَا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدِ احْتَظَرْتَ وَاسِعًا»، ثُمَّ تَنَحَّى الْأَعْرَابِيُّ، فَبَالَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَقَالَ الْأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فِي الْإِسْلَامِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «إِنَّ هَذَا الْمَسْجِدَ إِنَّمَا هُوَ لِذِكْرِ اللَّهِ وَالصَّلَاةِ، وَلَا يُبَالُ فِيهِ»، ثُمَّ دَعَا بِسَجْلٍ مِنْ مَاءٍ فَأَفْرَغَهُ عَلَيْهِ. [5: 8]
رقم طبعة با وزير = (1399)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি বললো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا (হে আল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি প্রশস্ত জিনিসকে মানুষকে সংকীর্ণ করে ফেললে!” তারপর সে ব্যক্তি একটু সরে যান অতঃপর মসজিদের এক কোণায় পেশাব করেন। তারপর সেই বেদুঈন ব্যক্তি ইসলামের বুঝ লাভের পর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “নিশ্চয়ই এই মসজিদ আল্লাহর যিকর ও সালাত আদায় করার জন্য নির্মাণ করা হয়েছে এবং এতে পেশাব করা যাবে না।” তারপর তিনি এক বালতি পানি আনতে বলেন, অতঃপর তা পেশাব করার জায়গায় ঢেলে দেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৭০; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬২৬; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (406).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو.









সহীহ ইবনু হিব্বান (1403)


1403 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا وَطِئَ أَحَدُكُمْ بِنَعْلِهِ فِي الْأَذَى، فَإِنَّ التُّرَابَ لَهَا طَهُورٌ». [3: 66]
رقم طبعة با وزير = (1400)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার জুতার মাধ্যমে নাপাকী পদদলিত করবে, তাহলে মাটিই হবে তার পবিত্রকারী।”[1]



[1] আবূ দাঊদ: ৩৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০০; হাকিম: ১/১৬৬; সুনান বাইহাকী: ২/৪৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (411 - 412).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. والوليد: هو ابن مزيد، ثقة ثبت، أخرج له أبو داود والنسائي، وباقي رجال السند رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1404)


1404 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا وَطِئَ أَحَدُكُمُ الْأَذَى بِخُفَّيْهِ فَطَهُورُهُمَا التُّرَابُ». [3: 66]
رقم طبعة با وزير = (1401)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার জুতার মাধ্যমে নাপাকী পদদলিত করবে, তাহলে মাটিই হবে তার পবিত্রকারী।”[1]



[1] আবূ দাঊদ: ৩৮৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৯২; হাকিম; ১/১৬৬; সুনান বাইহাকী: ২/৪৩০; মুসনাদ আহমাদ: ৩/২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অন্যান্য সমার্থক বর্ণনার কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح. محمد بن كثير: هو الصنعاني، كثير الخطأ ومع ذلك فقد صحح حديثه هذا المؤلف وشيخه ابن خزيمة وتلميذه الحاكم ... وله شاهدان صحيحان يتقوى بهما، الأول: من حديث أبي سعيد عند أحمد 3/ 20، وأبي داود (650)، والثاني: من حديث عائشة عند أبي داود (387).









সহীহ ইবনু হিব্বান (1405)


1405 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ آدَمَ بْنِ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخَلَاءَ، فَأَتَيْتُهُ بِمَاءٍ فِي تَوْرٍ أَوْ رَكْوَةٍ، فَاسْتَنْجَى بِهِ، وَمَسَحَ يَدَهُ الْيُسْرَى عَلَى الْأَرْضِ، فَغَسَلَهَا، ثُمَّ أَتَيْتُهُ بِإِنَاءٍ فَتَوَضَّأَ». [5: 2]
رقم طبعة با وزير = (1402)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজত সারার জন্য গমন করলে আমি একটি থলে বা পাত্রে পানি নিয়ে তাঁর কাছে আসি, অতঃপর তিনি তার দ্বারা শৌচকার্য সম্পন্ন করেন, তিনি বাম হাত জমিনে (ঘষলেন) স্পর্শ করেন এবং তা ধৌত করেন। তারপর আমি তাঁর কাছে পানির পাত্র নিয়ে আসি অতঃপর তিনি ওযূ করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩১১; আবূ দাঊদ: ৪৫; নাসাঈ: ১/৪৫; ইবনু মাজাহ: ৩৫৮; সুনান বাইহাকী: ১/১০৬-১০৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৯৬; দারেমী: ১/১৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (35).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف. شريك: هو ابن عبد الله بن أبي شريك النخعي القاضي، سيئ الحفظ، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1406)


1406 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، [ص:253] عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَدْخُلَ فَلْيَقُلْ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ». [1: 104]
رقم طبعة با وزير = (1403) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الْحَدِيثُ مَشْهُورٌ عَنْ شُعْبَةَ، وَسَعِيدٍ جَمِيعًا وَهُوَ مَا تَفَرَّدَ بِهِ قَتَادَةُ»




যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই টয়লেটগুলোতে (দুষ্ট জিনেরা) উপস্থিত থাকে, কাজেই যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করার ইচ্ছা করবে, তখন সে যেন বলে, أَعُوذُ بِاللَّهِ مِنَ الخبث والخبائث (আমি আল্লাহর কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি শু‘বাহ ও সা‘ঈদ উভয়ের থেকেই প্রশিদ্ধ, এটি কাতাদা রহিমাহুল্লাহ এককভাবে বর্ণনা করেছেন।”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১; মুসনাদ আহমাদ: ৪/৩৩৭; ইবনু মাজাহ: ২৯৬; তাবারানী: ৫১০০; সুনান বাইহাকী: ১/৯৬; হাকিম: ১/১৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৭০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1070).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، القاسم الشيباني: هو القاسم بن عوف.









সহীহ ইবনু হিব্বান (1407)


1407 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، وَهُشَيْمُ بْنُ بَشِيرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، [ص:254] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ». [5: 12]
رقم طبعة با وزير = (1404) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْخُبُثِ وَالْخَبَائِثِ: جَمْعُ [ص:255] الذُّكُورِ وَالْإِنَاثِ مِنَ الشَّيَاطِينِ، يُقَالُ لِلْوَاحِدِ مِنْ ذُكْرَانِ الشَّيَاطِينِ خَبِيثٌ، وَالِاثْنَيْنِ خَبِيثَانِ، وَالثَّلَاثُ خَبَائِثِ، وَكَانَ يَعُوذُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذُكْرَانٍ الشَّيَاطِينِ وَإِنَاثِهِمْ، حَيْثُ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ»




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, الخُبُثُ وَالْخَبَائِثِ শব্দ দুটি নর ও নারী শয়তানের বহুবচন। শব্দটির একবচন পুংলিঙ্গ হলো خَبِيثٌ দ্বি-বচন خَبِيثَانِ, বহু বচন خَبَائِث । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নর ও নারী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১; মুসনাদ আহমাদ: ৪/৩৩৭; ইবনু মাজাহ: ২৯৬; তাবারানী: ৫১০০; সুনান বাইহাকী: ১/৯৬; হাকিম: ১/১৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (51): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1408)


1408 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسٍ يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَهَا أَحَدُكُمْ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ، وَالْخَبَائِثِ». [1: 104]
رقم طبعة با وزير = (1405) [ص:256] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الْخُبُثُ جَمْعُ الذُّكُورِ مِنَ الشَّيَاطِينِ، وَالْخَبَائِثُ جَمْعُ الْإِنَاثِ مِنْهُمْ، يُقَالُ خَبِيثٌ وَخَبِيثَانِ، وَخُبُثٌ وَخَبِيثَةٌ، وَخَبِيثَتَانِ وَخَبَائِثُ»




যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই টয়লেটগুলোতে (দুষ্ট জিনরা) উপস্থিত থাকে, কাজেই যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করার ইচ্ছা করবে, তখন সে যেন বলে, أَعُوذُ بِاللَّهِ مِنَ الخبث والخبائث (আমি আল্লাহর কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “الخبث শব্দটি বহুবচন, পুরুষ জিন, আর خبائث শব্দটি বহুবচন স্ত্রী বাচক। বলা হয় خَبِيثٌ وَخَبِيثَانِ وَخُبُثٌ وَخَبِيثَةٌ وَخَبِيثَتَانِ وخبائث ।”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১; মুসনাদ আহমাদ: ৪/৩৩৭; ইবনু মাজাহ: ২৯৬; তাবারানী: ৫১০০; সুনান বাইহাকী: ১/৯৬; হাকিম: ১/১৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৭০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1070).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين سوى محمد بن عبد الأعلى، فلم يخرج له البخاري.









সহীহ ইবনু হিব্বান (1409)


1409 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ قَالَا: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا الطُّفَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ امْرَأَةً جَسِيمَةً، وَكَانَتْ إِذَا خَرَجَتْ لِحَاجَتِهَا بِاللَّيْلِ أَشْرَفَتْ عَلَى النِّسَاءِ، فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقَالَ: انْظُرِي كَيْفَ تَخْرُجِينَ فَإِنَّكِ وَاللَّهِ مَا تَخْفَيْنَ عَلَيْنَا إِذَا خَرَجْتِ، فَذَكَرَتْ ذَلِكَ سَوْدَةُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ عَرْقٌ، فَمَا رَدَّ الْعَرْقَ مِنْ يَدِهِ حَتَّى فَرَغَ [ص:257] الْوَحْيُ، فَقَالَ: «إِنَّ اللَّهَ قَدْ جَعَلَ لَكُنَّ رُخْصَةً أَنْ تَخْرُجْنَ لِحَوَائِجِكُنَّ». [4: 27]
رقم طبعة با وزير = (1406)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “সাওদা বিনতু যাম‘আহ রাদ্বিয়াল্লাহু আনহা স্বাস্থ্যবান নারী ছিলেন, তিনি যখন রাতে হাজত সারার জন্য বাইরে বের হতেন, তখন তাকে অন্যান্য নারীদের চেয়ে উচু দেখাতো। একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে দেখে বলেন, “দেখুন, আপনি কিভাবে বের হচ্ছেন, আল্লাহর কসম, যখন আপনি বের হন, তখন আপনি আমাদের কাছে গোপন থাকেন না।” অতঃপর সাওদা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যাপারটি বলেন, এসময় তার হাতে ছিল একটি মাংসল হাড্ডি ছিল, তিনি হাড্ডিটি রেখে না দিতেই অহী অবতরণ সম্পন্ন হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তোমাদের জন্য প্রয়োজনে বাইরে বের হওয়া বৈধ করেছেন।”[1]



[1] সহীহ েইবনু খুযাইমাহ: ৫৪; মুসনাদ আহমাদ: ৬/৫৬; সহীহ আল বুখারী: ১৪৭; সহীহ মুসলিম: ২১৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল জিলবাব: ১০৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الجلباب» (105): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد. الطفاوي: هو محمد بن عبد الرحمن من شيوخ أحمد بن حنبل، وثقة ابن المديني، وقال أبو حاتم: صدوق إلا أنه يهم أحيانا، وقال ابن معين: لا بأس، به، وقال أبو زرعة منكر الحديث، وأورد له ابن عدي عدة أحاديث، وقال: إنه لا بأس، به، وله في البخاري ثلاثة أحاديث (2057) و (6416) و (6998)، وباقي رجاله على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1410)


1410 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ مَكْحُولٌ، بِبَيْرُوتَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سَيْفٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ حُصَيْنٍ الْحِمْيَرِيِّ، عَنْ أَبِي سَعْدِ الْخَيْرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ، وَمَنْ أَتَى [ص:258] الْغَائِطَ فَلْيَسْتَتِرْ، وَإِنْ لَمْ يَجِدْ إِلَّا كَثِيبًا مِنْ رَمْلٍ، فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ بِمَقَاعِدِ بَنِي آدَمَ». [1: 95] [1: 95]
رقم طبعة با وزير = (1407)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি ঢিলা-কুলূখ ব্যবহার করবে, সে যেন বেজোড় সংখ্যায় তা ব্যবহার করে। যে ব্যক্তি এমন করবে, সে উত্তম কাজ করলো। আর যে ব্যক্তি টয়লেটে আসে, সে যেন অন্যের থেকে নিজেকে আড়াল করে নেয়, যদিও সে বালুর টিলা ছাড়া আর কিছু না পায়। কেননা শয়তান আদম সন্তানের নিতম্ব নিয়ে খেলা করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৭১; ইবনু মাজাহ: ৩৪৯৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২২; সুনান বাইহাকী: ১/৯৪; আবূ দাঊদ: ৩৫; দারেমী: ১/১৬৯-১৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (8).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (1411)


1411 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، [ص:259] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ هَدَفٌ أَوْ حَائِشُ نَخْلٍ». [5: 8]
رقم طبعة با وزير = (1408)




আব্দুল্লাহ বিন জা‘ফর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টিলা বা খেজুর গাছের ঝুপড়ির মাধ্যমে আড়াল করতে পছন্দ করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২০৪; সহীহ মুসলিম: ৩৪২; আবূ দাঊদ: ২৫৪৯; ইবনু মাজাহ: ৩৪০; দারেমী: ১/১৭০; আবূ আওয়ানা: ১/১৯৭; সুনান বাইহাকী: ১/৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪০৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر الذي بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، محمد بن أبي يعقوب: هو محمد بن عبد الله بن أبي يعقوب.









সহীহ ইবনু হিব্বান (1412)


1412 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْكَرِيمِ الْعَبْدِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَبِي يَعْقُوبَ، يُحَدِّثُ عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: «رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَتَهُ وَأَرْدَفَنِي خَلْفَهُ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَبَرَّزَ كَانَ أَحَبَّ مَا تَبَرَّزَ إِلَيْهِ هَدَفٌ يَسْتَتِرُ بِهِ، أَوْ حَائِشُ نَخْلٍ»، قَالَ: «فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنَ الْأَنْصَارِ». [4: 1]
رقم طبعة با وزير = (1409)




আব্দুল্লাহ বিন জা‘ফর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর খচ্চরের উপর আরোহন করেন এবং আমাকে তাঁর পিছনে উঠিয়ে নেন। তিনি যখন হাজত সারার জন্য বের হতেন, তখন তিনি টিলা বা খেজুর গাছের ঝুপড়ির মাধ্যমে পর্দা করতে পছন্দ করতেন।” রাবী বলেন, “অতঃপর তিনি আনসারী এক সাহাবীর বাগানে প্রবেশ করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২০৪; সহীহ মুসলিম: ৩৪২; আবূ দাঊদ: ২৫৪৯; ইবনু মাজাহ: ৩৪০; দারেমী: ১/১৭০; আবূ আওয়ানা: ১/১৯৭; সুনান বাইহাকী: ১/৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪০৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن عبد الكريم العبدي، ذكره المؤلف في «الثقات» 9/ 136، وكذبه أبو حاتم فيما نقله عنه ابنه 8/ 16، وباقي رجاله ثقات. وأخرجه أحمد 1/ 205 عن وهب بن جرير، بهذا الإسناد - وتحرف فيه «جرير» إلى «جريج» - وإسناده صحيح على شرطهما غير الحسن بن سعد، فإنه من رجال مسلم. وانظر (1411).









সহীহ ইবনু হিব্বান (1413)


1413 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ وَضَعَ خَاتَمَهُ». [5: 8]
رقم طبعة با وزير = (1410)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করার ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর আংটি খুলে রাখতেন।”[1]



[1] হাকিম: ১/১৮৭; সুনান বাইহাকী: ১/৯৪; আবূ দাঊদ: ১৯; তিরমিযী: ১৭৪৬; নাসাঈ: ৮/১৭৮; ইবনু মাজাহ: ৩০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (4).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف رجاله رجال الشيخين إلا أنَّ ابن جريج قد عنعن وهو مدلس، هُدْبة: بضم أوله وسكون الدال بعدها موحدة، ويقال له: هدَّاب بالتثقيل وفتح أوله.









সহীহ ইবনু হিব্বান (1414)


1414 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ التِّرْمِذِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ نَقْشُ خَاتَمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ». [5: 8]
رقم طبعة با وزير = (1411)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আংটিতে তিন লাইন নকশা করা ছিল, তা হলো মুহাম্মাদ এক লাইন, রাসূল এক লাইন এবং আল্লাহ এক লাইন।”[1]



[1] সহীহ আল বুখারী: ৩১০৬; তিরমিযী: ১৭৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৪৬৫; সহীহ মুসলিম: ২০৯২; নাসাঈ: ৮/১৭২-১৭৩; আবূ দাঊদ: ৪২১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৪৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ৭৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (رقم 74): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عبد الله بن المثنى والد محمد: وثقه العجلي والترمذي، واختلف فيه قول الدارقطني، وقال ابن معين، وأبو زرعة، وأبو حاتم: صالح، وقال النسائي: ليس بالقوي، وقال الساجي: فيه ضعف، ولم يكن من أهل الحديث وروى مناكير، وقال العقيلي: لا يتابع على أكثر حديثه. قال الحافظ في «مقدمة الفتح» لم أر البخاري احتج به إلا في روايته عن عمه ثمامة، فعنده عنه أحاديث وأخرج له من روايته عن ثابت عن أنس حديثا توبع فيه عنده ...









সহীহ ইবনু হিব্বান (1415)


1415 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اتَّقُوا اللَّعَّانَيْنِ»، قَالُوا: وَمَا اللَّعَّانَانِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي [ص:263] طُرُقِ النَّاسِ وَأَفْنِيَتِهِمْ». [2: 3]
رقم طبعة با وزير = (1412)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুটি অভিসম্পাতমূলক কাজ থেকে বিরত থাকবে।” সাহাবীগণ বললেন, “দুটি অভিসম্পাতমূলক কাজ কী?” জবাবে তিনি বলেন, “যে মানুষ চলাচলের রাস্তায় ও তাদের উঠানে পেশাব-পায়খানা করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৭২; সহীহ মুসলিম: ২৬৯; আবূ দাঊদ: ২৫; সুনান বাইহাকী: ১/৯৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৭; হাকিম: ১/১৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» (62).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1416)


1416 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، [ص:264] عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا». قَالَ أَبُو أَيُّوبَ: «فَلَمَّا قَدِمْنَا الشَّامَ وَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ نَحْوَ الْقِبْلَةِ، فَكُنَّا نَنْحَرِفُ عَنْهَا وَنَسْتَغْفِرُ اللَّهَ». [2: 11]
رقم طبعة با وزير = (1413)




আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পায়খানায় যাবে, তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং পেশাব-পায়খানা করার সময় যেন পিঠও না করে। বরং তোমরা পূর্বদিক অথবা পশ্চিম দিকে বসে হাজত পূরণ করবে।” আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর যখন আমরা শামে আগমন করলাম, তখন দেখতে পেলাম সেখানকার টয়লেটগুলো কিবলার দিকে স্থাপন করা হয়েছে। অতঃপর আমরা সেখান থেকে ইস্তিগফার করতে করতে ফিরে আসি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৪২১; আবূ আওয়ানা: ১/১৯৯; তাবারানী: ৩৯৩৫; হুমাইদী: ৩৭৮; সহীহ আল বুখারী: ৩৯৪; সহীহ মুসলিম: ২৬৪; শারহু মা‘আনিল আসার: ৪/২৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫০; ইবনু মাজাহ: ৩১৮; নাসাঈ: ১/২১-২২; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري: هو محمد بن المتوكل - وإن كان كثير الأوهام - قد توبع عليه، وباقي رجاله ثقات رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1417)


1417 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مَعْمَرٍ، وَالنُّعْمَانِ بْنِ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِبَوْلٍ، وَلَا غَائِطٍ، وَلَا تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» قَالَ أَبُو أَيُّوبَ: «فَقَدِمْنَا الشَّامَ، فَإِذَا مَرَاحِيضُ قَدْ صُنِعَتْ نَحْوَ الْقِبْلَةِ» وَقَالَ النُّعْمَانُ: فَإِذَا مَرَافِيقُ قَدْ صُنِعَتْ نَحْوَ الْقِبْلَةِ، قَالَ أَبُو أَيُّوبَ: «فَنَنْحَرِفُ وَنَسْتَغْفِرُ اللَّهَ». [1: 28]
رقم طبعة با وزير = (1414) [ص:266] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلَهُ: «شَرِّقُوا أَوْ غَرِّبُوا» لَفْظَةُ أَمْرٍ تُسْتَعْمَلُ عَلَى عُمُومِهِ فِي بَعْضِ الْأَعْمَالِ، وَقَدْ يَخُصُّهُ خَبَرُ ابْنِ عُمَرَ بِأَنَّ هَذَا الْأَمْرَ قُصِدَ بِهِ الصَّحَارِي دُونَ الْكُنُفِ وَالْمَوَاضِعِ الْمَسْتُورَةِ، وَالتَّخْصِيصُ الثَّانِي الَّذِي هُوَ مِنَ الْإِجْمَاعِ أَنَّ مَنْ كَانَتْ قِبْلَتُهُ فِي الْمَشْرِقِ أَوْ فِي الْمَغْرِبِ عَلَيْهِ أَنْ لَا يَسْتَقْبِلَهَا وَلَا يَسْتَدْبِرَهَا بِغَائِطٍ أَوْ بَوْلٍ، لِأَنَّهَا قِبْلَتُهُ، وَإِنَّمَا أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ أَوْ يَسْتَدْبِرَ ضِدَّ الْقِبْلَةِ عِنْدَ الْحَاجَةِ




আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কিবলাকে সামনে বা পিছনে রেখে পেশাব-পায়খানা করবে না, বরং তোমরা পূর্বদিক অথবা পশ্চিম দিকে বসে হাজত পূরণ করবে।” আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা শামে আগমন করলাম, অতঃপর আমরা দেখতে পেলাম সেখানকার টয়লেটগুলো কিবলার দিকে স্থাপন করা হয়েছে।” নু‘মান রহিমাহুল্লাহ বলেন, “তখন অতঃপর আমরা দেখতে পেলাম সেখানকার টয়লেটগুলো কিবলার দিকে স্থাপন করা হয়েছে।” আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা সেখান থেকে ইস্তিগফার করতে করতে ফিরে আসি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী “বরং তোমরা পূর্বদিক অথবা পশ্চিম দিকে বসে হাজত পূরণ করবে” এটি নির্দেশজ্ঞাপক শব্দ, যা কিছুক্ষেত্রে ব্যাপকতার অর্থ প্রদান করে। তবে এখানে ব্যাপক অর্থটি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা হাদীস দ্বারা বিশেষিত হয়েছে এভাবে যে, উক্ত নির্দেশ দ্বারা উদ্দেশ্য হলো খোলা মাঠে হাজত পূরণের সময়; আবদ্ধ বা ঢাকা জায়গায় হাজত পূরণের সময় এটি প্রযোজ্য নয়। দ্বিতীয় বিশেষায়িত অবস্থা যা কিয়াস সমর্থিত তা হলো: যার কিবলা পূর্ব বা পশ্চিম দিকে তার জন্য আবশ্যক হলো সে পেশাব পায়খানা করার সময় পূর্ব ও পশ্চিম দিকে মুখ করবে না, পিঠও করবে না। কেননা সেদিকে তার কিবলা। বস্তুত হাজত পূরণের সময় কিবলার বিপরীত দিকে মুখ বা পিঠ করার নির্দেশ দেওয়া হয়েছে।”



[1] মুসনাদ আহমাদ: ৫/৪২১; আবূ আওয়ানা: ১/১৯৯; তাবারানী: ৩৯৩৫; হুমাইদী: ৩৭৮; সহীহ আল বুখারী: ৩৯৪; সহীহ মুসলিম: ২৬৪; শারহু মা‘আনিল আসার: ৪/২৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫০; ইবনু মাজাহ: ৩১৮; নাসাঈ: ১/২১-২২; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1418)


1418 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، وَإِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «رَقِيتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ، فَإِذَا أَنَا [ص:267] بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عَلَى مَقْعَدَتِهِ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ، مُسْتَدْبِرَ الشَّامِ». [1: 28]
رقم طبعة با وزير = (1415)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি আমার বোন হাফসার (রাদ্বিয়াল্লাহু আনহা) বাড়ির উপর উঠি, অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখি তিনি কিবলার দিকে মুখ করে শামের দিকে পিঠ করে বসে আছেন (হাজত পূরণ করার জন্য)।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫১; মুসনাদ আহমাদ: ২/৪১; সহীহ আল বুখারী: ১৪৯; ইবনু মাজাহ: ৩২২; আবূ আওয়ানা: ১/২০১; দারাকুতনী: ১/৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭৭; সুনান বাইহাকী: ১/৯২; তিরমিযী: ১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪১৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (1419)


1419 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا غَوْثُ* بْنُ سُلَيْمَانَ بْنِ زِيَادٍ الْمِصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيِّ فِي يَوْمِ جُمُعَةٍ، فَدَعَا بِطَسْتٍ، وَقَالَ لِلْجَارِيَةِ: اسْتُرِينِي، فَسَتَرَتْهُ، فَبَالَ فِيهِ، ثُمَّ قَالَ: «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى أَنْ يَبُولَ أَحَدُكُمْ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ». [4: 1]
رقم طبعة با وزير = (1416)




সুলাইমান বিন যিয়াদ মিসরী রহিমাহুল্লাহ বলেন, “আমরা জুমু‘আর দিন আব্দুল্লাহ বিন হারিস বিন জায যুবাইদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। তিনি একটি গামলা আনতে বললেন এবং দাসীকে বললেন, “তুমি আমাকে লোকচক্ষু থেকে অন্তরাল করে রাখো।” সে তাই করলো। অতঃপর তিনি পেশাব করলেন তারপর বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি কিবলার দিকে মুখ করে পেশাব করতে নিষেধ করেছেন।”[1]



[1] আহমাদ: ৪/১৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫১; ইবনু মাজাহ: ৩১৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (10). * [غَوْثُ] قال الشيخ: في الأصل: (عوف).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو الوليد: هو الطيالسي.









সহীহ ইবনু হিব্বান (1420)


1420 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبَانُ بْنُ صَالِحٍ، عَنْ مُجَاهِدٍ، [ص:269] عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ أَوْ نَسْتَدْبِرَهَا بِفُرُوجِنَا إِذَا أَهْرَقْنَا الْمَاءَ»، قَالَ: «ثُمَّ رَأَيْتُهُ قَبْلَ مَوْتِهِ بِعَامٍ يَبُولُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ». [2: 11]
رقم طبعة با وزير = (1417)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শৌচকার্য করার সময়ে কিবলাকে সামনে বা পিছনে রাখতে নিষেধ করতেন। পরবর্তীতে তাঁর মৃত্যূর এক বছর আগে আমি তাঁকে কিবলার দিকে পেশাব করতে দেখেছি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৬০; ইবনুল জারুদ: ৩১; দারাকুতনী: ১/৫৮-৫৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৪; সুনান বাইহাকী: ১/৯২; হাকিম: ১/১৫৪; আবূ দাঊদ: ১৩; তিরমিযী: ৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (10).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث.