হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1421)


1421 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حِبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ: إِذَا قَعَدْتَ لِحَاجَتِكَ فَلَا تَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا بَيْتَ الْمَقْدِسِ، لَقَدِ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ بَيْتِنَا «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:270] عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ». [2: 11]
رقم طبعة با وزير = (1418)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন বলে থাকেন, “যখন তুমি হাজত পূরণের উদ্দেশ্যে বসবে, তখন কিবলা ও বাইতুল মাকদিসকে সামনে রাখবে না” অথচ আমি একবার আমাদের বাড়ির ছাদের উপর উঠি, অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাজত পূরণের জন্য বাইতুল মাকদিসের দিকে মুখ করে দুটো কাচা ইটের উপর বসে থাকতে দেখেছি।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭৬; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৩-১৯৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৬; সহীহ আল বুখারী: ১৪৫; আবূ দাঊদ: ১২; নাসাঈ: ১/২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫১; মুসনাদ আহমাদ: ২/৪১; সহীহ আল বুখারী: ১৪৯; ইবনু মাজাহ: ৩২২; আবূ আওয়ানা: ১/২০১; দারাকুতনী: ১/৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭৭; সুনান বাইহাকী: ১/৯২; তিরমিযী: ১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (9).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1422)


1422 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِيَاضِ بْنِ هِلَالٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَقْعُدِ الرَّجُلَانِ عَلَى الْغَائِطِ يَتَحَدَّثَانِ، يَرَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَوْرَةَ صَاحِبِهِ، فَإِنَّ اللَّهَ يَمْقُتُ عَلَى ذَلِكَ». [2: 3]
رقم طبعة با وزير = (1419)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হাজত পূরণের জন্য দুই ব্যক্তি বসে পরস্পর কথা বলাবলি করবে না এবং এমনভাবে বসবে না যাতে একে অন্যের লজ্জাস্থান দেখা যায়। কেননা এমন কাজে আল্লাহ রাগান্বিত হন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৬; আবূ দাঊদ: ১৫; ইবনু মাজাহ: ৩৪২; সুনান বাইহাকী: ১/৯৯-১০০; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৯০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭১; হাকিম: ১/১৫৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১২০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3120).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، إسماعيل بن سنان: لم يوثقه غير المؤلف 6/ 39، وعكرمة بن عمار في روايته، عن يحيى بن أبي كثير اضطراب، ويحيى مدلس، وقد عنعن، وعياض بن هلال - وبعضهم يقول: هلال بن عياض، وهو مرجوح -: مجهول.









সহীহ ইবনু হিব্বান (1423)


1423 - أَخْبَرَنَا أَبُو جَابِرِ زَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، بِالْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الْفَرَّاءُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبُلْ قَائِمًا». [2: 108]
رقم طبعة با وزير = (1420) [ص:272] قَالَ أَبُو حَاتِمٍ: «أَخَافُ أَنَّ ابْنَ جُرَيْجٍ لَمْ يَسْمَعْ مِنْ نَافِعٍ هَذَا الْخَبَرَ»




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি দাঁড়িয়ে পেশাব করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমার আশংকা হয় যে, ইবনু জুরাইয এই হাদীসটি নাফে‘ রহিমাহুল্লাহ থেকে শ্রবণ করেননি।”



[1] ইবনু মাজাহ: ৩০৮; সুনান বাইহাকী: ১/২০২; হাকিম: ১/১৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯৩৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (934).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، لتدليس ابن جريج، وهو لم يسمعه من نافع، إنما سمعه من عبد الكريم بن أبي أمية.









সহীহ ইবনু হিব্বান (1424)


1424 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، بِنَسَا، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ». [2: 108]
رقم طبعة با وزير = (1421)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। তারপর তিনি ওযূ করেন এবং তাঁর দুই মোজার উপর মাসেহ করেন।”[1]



[1] সহীহ আল বুখারী: ২২৪; আবূ দাঊদ: ২৩; নাসাঈ: ১/২৫; আব্দুর রাযযাক: ৭৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৩; তিরমিযী: ১৩; মুসনাদ আহমাদ: ৫/৩৮২; সহীহ মুসলিম: ২৭৩; ইবনু মাজাহ: ৩০৫; দারেমী: ১/১৭১; সহীহ ইবনু খুযাইাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو وائل: هة شقيق بن سلمة.









সহীহ ইবনু হিব্বান (1425)


1425 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:274] أَتَى سُبَاطَةَ قَوْمٍ، فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ».
رقم طبعة با وزير = (1422) قَالَ أَبُو حَاتِمٍ: «عَدَمُ السَّبَبِ فِي هَذَا الْفِعْلِ هُوَ عَدَمُ الْإِمْكَانِ، وَذَاكَ أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى السُّبَاطَةَ وَهِيَ الْمَزْبَلَةُ، فَأَرَادَ أَنْ يَبُولَ فَلَمْ يَتَهَيَّأْ لَهُ الْإِمْكَانُ، لِأَنَّ الْمَرْءَ إِذَا قَعَدَ يَبُولُ عَلَى شَيْءٍ مُرْتَفِعٍ عَنْهُ رُبَّمَا تَفَشَّى الْبَوْلُ، فَرَجَعَ إِلَيْهِ، فَمَنْ أَجْلِ عَدَمِ إِمْكَانِهِ مِنَ الْقُعُودِ لِحَاجَةٍ بَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا»




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। তারপর তিনি ওযূ করেন এবং দুই মোজার উপর মাসেহ করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কাজের কোন কারণ না থাকা অসম্ভব। ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর তিনি পেশাব করার ইচ্ছা করেন। কিন্তু বসে তা সম্পন্ন করা সম্ভবপর ছিল না। কেননা কোন মানুষ যদি উঁচু কোন জায়গায় পেশাব করতে চায়, তখন কোন কোন সময় পেশাব ছড়িয়ে পড়ে নিজের দিকে ফিরে আসে। এজন্য বসা সম্ভবপর না হওয়ার কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন।”



[1] সহীহ আল বুখারী: ২২৪; আবূ দাঊদ: ২৩; নাসাঈ: ১/২৫; আব্দুর রাযযাক: ৭৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৩; তিরমিযী: ১৩; মুসনাদ আহমাদ: ৫/৩৮২; সহীহ মুসলিম: ২৭৩; ইবনু মাজাহ: ৩০৫; দারেমী: ১/১৭১; সহীহ ইবনু খুযাইাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عوانة: هو الوضاح بن عبد الله اليشكري.









সহীহ ইবনু হিব্বান (1426)


1426 - حَدَّثَنَا أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَتْنِي حُكَيْمَةُ بِنْتُ أُمَيْمَةَ، عَنْ أُمِّهَا أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُولُ فِي قَدَحٍ مِنْ عِيدَانٍ، ثُمَّ يُوضَعُ تَحْتَ سَرِيرِهِ».
رقم طبعة با وزير = (1423)




উমাইমাহ বিনতু রুকাইকাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (রাতে) কাঠের তৈরি পাত্রে পেশাব করে তারপর তা খাটের নিচে রেখে দিতেন।”[1]



[1] আবূ দাঊদ: ২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৪; নাসাঈ: ১/৩১; সুনান বাইহাকী: ১/৯৯; তাবারানী আল কাবীর: ১৪/৪৭৭; হাকিম: ১/১৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (16).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حكيمة بنت أميمة لم يوثقها غير المؤلف 4/ 195، وما روى عنها غير ابن جريج، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1427)


1427 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنِ زِيَادٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سُبَاطَةَ قَوْمٍ، [ص:276] فَبَالَ قَائِمًا، فَدَنَوْتُ مِنْهُ حَتَّى صِرْتُ عِنْدَ عَقِبِهِ وَصَبَبْتُ عَلَيْهِ الْمَاءَ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ». [4: 2]
رقم طبعة با وزير = (1424)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। আমি তাঁর কাছাকাছি আসি এমনকি আমি তাঁর পায়ের গোড়ালীর কাছে দাঁড়াই। তারপর আমি তাঁকে পানি ঢেলে দেই ফলে তিনি ওযূ করেন এবং দুই মোজার উপর মাসেহ করেন।”[1]



[1] সহীহ আল বুখারী: ২২৪; আবূ দাঊদ: ২৩; নাসাঈ: ১/২৫; আব্দুর রাযযাক: ৭৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৩; তিরমিযী: ১৩; মুসনাদ আহমাদ: ৫/৩৮২; সহীহ মুসলিম: ২৭৩; ইবনু মাজাহ: ৩০৫; দারেমী: ১/১৭১; সহীহ ইবনু খুযাইাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1422).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير مسدد أحمد، فمن رجال البخاري.









সহীহ ইবনু হিব্বান (1428)


1428 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ، فَبَالَ قَائِمًا، فَتَنَحَّيْتُ، فَدَعَانِي فَقَالَ: «ادْنُ» فَدَنَوْتُ حَتَّى قُمْتُ عِنْدَ عَقِبِهِ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ. [4: 2]
رقم طبعة با وزير = (1425)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। অতঃপর তিনি সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। আমি তাঁর থেকে দুরে সরে যাই। অতঃপর তিনি আমাকে ডেকে বলেন, “কাছে আসুন।” ফলে আমি তাঁর কাছাকাছি আসি এমনকি আমি তাঁর পায়ের গোড়ালীর কাছে দাঁড়াই। তারপর তিনি ওযূ করেন এবং দুই মোজার উপর মাসেহ করেন।”[1]



[1] সহীহ আল বুখারী: ২২৪; আবূ দাঊদ: ২৩; নাসাঈ: ১/২৫; আব্দুর রাযযাক: ৭৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৩; তিরমিযী: ১৩; মুসনাদ আহমাদ: ৫/৩৮২; সহীহ মুসলিম: ২৭৩; ইবনু মাজাহ: ৩০৫; দারেমী: ১/১৭১; সহীহ ইবনু খুযাইাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الرحمن بن عمرو بن عبد الرحمن البجلي، قال المؤلف في «الثقات» 8/ 380: من أهل حران، كنيته أبو عثمان، يروي عن زهير بن معاوية، وموسى بن أعين، حدثنا عنه أبو عوانة، مات بحران سنة ست وثلاثين ومئتين. وباقي رجاله ثقات على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1429)


1429 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: كَانَ أَبُو مُوسَى يُشَدِّدُ فِي الْبَوْلِ، وَيَقُولُ: إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ جِلْدَ أَحَدِهِمْ بَوْلٌ قَرَضَهُ بِالْمِقْرَاضِ، فَقَالَ حُذَيْفَةُ: «لَوَدِدْتُ أَنَّ صَاحِبَكُمْ لَا يُشَدِّدُ هَذَا التَّشْدِيدَ، لَقَدْ رَأَيْتُنِي أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَمَاشَى، فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ، فَبَالَ، قَالَ: فَاسْتَتَرْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَيَّ، فَجِئْتُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ». [4: 2]
رقم طبعة با وزير = (1426)




আবূ ওয়াইল রহিমাহুল্লাহ বলেন, “আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু পেশাবের ব্যাপারে খুবই কড়াকড়ি আরোপ করতেন, তিনি বলতেন, “বনী ইসরাঈলের মাঝে কারো শরীরে পেশাব লাগলে কাঁচি দিয়ে তা কেটে ফেলতো।” তখন হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি ভালবাসি যে, তোমাদের সঙ্গী এরকম কড়াকড়ি না করুক। একবার আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশাপাশি হাঁটছিলাম। অতঃপর তিনি দেয়ালের পেছনে সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়ান, যেভাবে তোমরা দাঁড়িয়ে থাকো এবং পেশাব করেন। আমি তাঁর থেকে আড়ালে চলে যাই। তিনি আমাকে কাছে আসার জন্য ইশারা করেন। ফলে আমি তাঁর পায়ের গোড়ালীর কাছে এভাবে তিনি তাঁর হাজত পূরণ করেন।”[1]



[1] সহীহ আল বুখারী: ২২৪; আবূ দাঊদ: ২৩; নাসাঈ: ১/২৫; আব্দুর রাযযাক: ৭৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৩; তিরমিযী: ১৩; মুসনাদ আহমাদ: ৫/৩৮২; সহীহ মুসলিম: ২৭৩; ইবনু মাজাহ: ৩০৫; দারেমী: ১/১৭১; সহীহ ইবনু খুযাইাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1430)


1430 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَنْ حَدَّثَكَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُولُ قَائِمًا فَكَذِّبْهُ، أَنَا رَأَيْتُهُ يَبُولُ قَاعِدًا». [4: 2]
رقم طبعة با وزير = (1427) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «هَذَا خَبَرٌ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ [ص:279] فِي صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّهُ مُضَادٌّ لِخَبَرِ حُذَيْفَةَ الَّذِي ذَكرْنَاهُ، لَيْسَ كَذَلِكَ، لِأَنَّ حُذَيْفَةَ رَأَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ قَائِمًا عِنْدَ سُبَاطَةِ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، وَهِيَ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، وَقَدْ أَبَنَّا السَّبَبَ فِي فِعْلِهِ ذَلِكَ، وَعَائِشَةُ لَمْ تَكُنْ مَعَهُ فِي ذَلِكَ الْوَقْتِ، إِنَّمَا كَانَتْ تَرَاهُ فِي الْبُيُوتِ يَبُولُ قَاعِدًا، فَحَكَتْ مَا رَأَتْ، وَأَخْبَرَ حُذَيْفَةُ بِمَا عَايَنَ، وَقَوْلُ عَائِشَةَ فَكَذِّبْهُ، أَرَادَتْ: فَخَطِّئْهُ، إِذِ الْعَرَبُ تُسَمِّي الْخَطَأَ كَذِبًا»




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি তোমাকে বলবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, তবে তুমি তাকে ভুল বলবে। আমি তাকে বসে পেশাব করতে দেখেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস ইলমে হাদীসে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের বিপরীত, কিন্তু ব্যাপারটি এমন নয়। কেননা হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক সস্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় দেয়ালের পিছনে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন। এটি মদীনার এক প্রান্তে অবস্থিত। আমরা এই কাজের কারণ বর্ণনা করেছি। আর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে ছিলেন না। নিশ্চয়ই আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাড়িতে বসে পেশাব করতে দেখেছেন। ফলে তিনি যা দেখেছেন, তাই বর্ণনা করেছেন। অপরদিকে হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু যা প্রত্যক্ষ করেছেন, তা বর্ণনা করেছেন। আর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “(فكذّبْهُ)” এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি তাকে ভুল বলবে। কেননা আরবরা ‘ভুল’ কে كَذِب (মিথ্যা) শব্দ দ্বারা ব্যক্ত করে থাকেন।”



[1] আত তায়ালিসী: ১/৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৩; নাসাঈ: ১/২৬; ইবনু মাজাহ: ৩০৭; মুসনাদ আহমাদ: ৬/১৯২; আবূ আওয়ানা: ১/১৯৮; সুনান বাইহাকী: ১/১০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২০১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (201).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، شريك: هو ابن عبد الله القاضي - وإن كان سيء الحفظ - قد توبع، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1431)


1431 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ، أُعَلِّمُكُمْ إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ، وَلَا تَسْتَدْبِرُوهَا، وَلَا يَسْتَنْجِ أَحَدُكُمْ بِيَمِينِهِ»، وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَيَنْهَى عَنِ الرَّوْثَةِ وَالرِّمَّةِ. [2: 3]
رقم طبعة با وزير = (1428)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদের জন্য পিতৃসমতুল্য, আমি তোমাদের (বিভিন্ন বিষয়) শিক্ষা দেই। যখন তোমরা টয়লেটে যাবে, তখন তোমরা কিবলাকে সামনের দিকে রাখবে না আবার পিছনের দিকেও রাখবে না। এবং তোমাদের কেউ ডান হাত দিয়ে শৌঁচকার্য করবে না।” তিনি তিনটি পাথর দিয়ে ইস্তিঞ্জা করার নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করতেন।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৪-২৫; হুমাইদী: ৯৮৮; মুসনাদ আহমাদ: ২/২৪৭; ইবনু মাজাহ: ৩১৩; আবূ আওয়ানা: ১/২০০; সুনান বাইহাকী: ১/১০২; আবূ দাঊদ: ৮; নাসাঈ: ১/৩৮; দারেমী: ১/১৭২; সহীহ মুসলিম: ২৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «تخريج المشكاة» (347)، «صحيح أبي داود» (6): م بعضه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل ابن عجلان، واسمه محمد.









সহীহ ইবনু হিব্বান (1432)


1432 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَاشِمِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: سَأَلْتُ عَلْقَمَةَ: هَلْ كَانَ ابْنُ مَسْعُودٍ شَهِدَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْلَةَ الْجِنِّ، فَقَالَ عَلْقَمَةُ: أَنَا سَأَلْتُ ابْنَ مَسْعُودٍ فَقُلْتُ: هَلْ شَهِدَ أَحَدٌ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟ فَقَالَ: لَا، وَلَكِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَفَقَدْنَاهُ، فَالْتَمَسْنَاهُ فِي الْأَوْدِيَةِ وَالشِّعَابِ، فَقُلْنَا: اسْتُطِيرَ أَوِ اغْتِيلَ، قَالَ: [ص:281] فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ، فَلَمَّا أَصْبَحْنَا إِذَا هُوَ جَاءَ مِنْ قِبَلِ حِرَاءَ، قَالَ: فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، فَقَدْنَاكَ فَطَلَبْنَاكَ، فَلَمْ نَجِدْكَ، فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ، فَقَالَ: «أَتَانِي دَاعِي الْجِنِّ، فَذَهَبْتُ مَعَهُ فَقَرَأْتُ عَلَيْهِمُ الْقُرْآنَ»، قَالَ: فَانْطَلَقَ بِنَا، فَأَرَانَا نِيرَانَهُمْ، وَسَأَلُوهُ الزَّادَ، فَقَالَ: «لَكُمْ كُلُّ عَظْمٍ ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ، يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا يَكُونُ لَحْمًا، وَكُلُّ بَعْرٍ عَلَفًا لِدَوَابِّكُمْ»، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَا تَسْتَنْجُوا بِالْعَظْمِ، وَلَا بِالْبَعْرِ، فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ». [2: 3]
رقم طبعة با وزير = (1429)




ইমাম শা‘বী রহিমাহুল্লাহ বলেন, আমি আলকামা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু জিনদের উপস্থিত হওয়ার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপস্থিত ছিলেন?” জবাবে আলকামা রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বলেছিলাম, “আপনাদের মাঝে কেউ জিনদের উপস্থিত হওয়ার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপস্থিত ছিলেন কি?” তিনি জবাবে বলেন, “না। তবে আমরা একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপস্থিত ছিলাম, অতঃপর আমরা তাঁকে হারিয়ে ফেলি। অতঃপর আমরা তাঁকে বিভিন্ন উপত্যকা ও গিরিপথে খোঁজাখুজি করি। অবশেষে আমরা বললাম, ‘হয়তো তাঁকে (জিন কর্তৃক) তুলে নেওয়া হয়েছে অথবা গুপ্তহত্যা করা হয়েছে! ফলে কোন কওমের সবচেয়ে খারাপ রাতের ন্যায় আমরা খুবই বাজে অবস্থায় রাত্রি যাপন করি। অতঃপর যখন আমরা সকাল করলাম, তখন আমরা দেখতে পেলাম তিনি হিরা গুহার দিক থেকে আসছেন! রাবী বলেন, আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আপনাকে হারিয়ে ফেলি অতঃপর আমরা আপনাকে অনুসন্ধান করি। কিন্তু আমরা আপনাকে খুঁজে পাইনি। ফলে কোন কওমের সবচেয়ে খারাপ রাতের ন্যায় আমরা খুবই বাজে অবস্থায় রাত্রি যাপন করি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কাছে জিনের একজন আহবানকারী এসেছিলেন, অতঃপর আমি তার সাথে যাই এবং তাদেরকে কুরআন পাঠ করে শুনাই।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে সেই স্থানে রওয়ানা হন এবং আমাদেরকে জিনদের রান্না করার আগুনের স্থান দেখান। জিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের খাদ্য সম্পর্কে জিজ্ঞেস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের খাদ্য হলো এমন সব (প্রাণির) হাড্ডি, যা আল্লাহর নামে জবাই করা হয়েছে। এই হাড্ডি যখন তোমাদের হাতে আসবে, তখন সেটি পরিপূর্ণ মাংসল হয়ে যাবে। আর সব ধরণের গোবর তোমাদের চতুষ্পদ প্রাণির খাবার।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কাজেই তোমরা হাড্ডি এবং গোবর দিয়ে শৌঁচকার্য সম্পাদন করবে না। কেননা এসব তোমাদের ভাই জিনদের খাবার।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮২; আত তায়ালিসী: ১/৪৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫৫; সহীহ মুসলিম: ৪৫০; আবূ দাঊদ: ৮৫; তিরমিযী: ১৮; আবূ আওয়ানা: ১/২১৯; সুনান বাইহাকী: ১/১০৮/১০৯; নাসাঈ, আল কুবরা: ৭/১১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “আল্লাহর নামে জবাই” এবং “তোমাদের চতুষ্পদ প্রাণির খাবার” এই অংশটুকু বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (আয যঈফা: ১০৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قوله: «ذكر اسم الله عليه»، و «علف لدوابكم» - «الضعيفة» (1038)، «الإرواء» (1/ 85 / 46): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن أبي زائدة:: هو يحيى بن زكريا بن أبي زائدة.









সহীহ ইবনু হিব্বান (1433)


1433 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْقَطَّانُ، بِتِنِّيسَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِشْكَابَ، قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمَسَّ الرَّجُلُ ذَكَرَهُ بِيَمِينِهِ». [2: 3]
رقم طبعة با وزير = (1430)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন ব্যক্তিকে তার পুরুষাঙ্গ স্পর্শ করতে নিষেধ করেছেন।”[1]



[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (24).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن أبا الزبير - واسمه: محمد بن مسلم بن تدرس - مدلس وقد عنعن، ويشهد له حديث أبي قتادة الآتي، ومحمد بن إشكاب: هو محمد بن الحسين بن إبراهيم العامري البغدادي الحافظ.









সহীহ ইবনু হিব্বান (1434)


1434 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:283] يَقُولُ: «إِذَا بَالَ أَحَدُكُمْ فَلَا يَمْسَحْ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلَا يَسْتَنْجِي بِيَمِينِهِ» [2: 3]
رقم طبعة با وزير = (1431)




আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পেশাব করবে, তখন সে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন শৌঁচকার্য না করে।”[1]



[1] ইবনু মাজাহ: ৩১০; আবূ আওয়ানা: ১/২২০; মুসনাদ আহমাদ: ৫/৩০০; সহীহ আল ‍বুখারী: ১৫৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯; হুমাইদী: ৪২৮; সহীহ মুসলিম: ২৬৭; আবূ দাঊদ: ৩১; তিরমিযী: ১৫; নাসাঈ: ১/২৫; সুনান বাইহাকী: ১/১১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৩১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيح» -أيضا-: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم: هو العثماني مولاهم الدمشقي الملقب بدُحَيْم، ثقه، حافظ، أخرج له البخاري، وباقي رجال السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1435)


1435 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، وَاللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الِاسْتِنْجَاءِ بِالْيَمِينِ». [2: 3]
رقم طبعة با وزير = (1432)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাত দিয়ে শৌচকার্য করতে নিষেধ করেছেন।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৪-২৫; হুমাইদী: ৯৮৮; মুসনাদ আহমাদ: ২/২৪৭; ইবনু মাজাহ: ৩১৩; আবূ আওয়ানা: ১/২০০; সুনান বাইহাকী: ১/১০২; আবূ দাঊদ: ৮; নাসাঈ: ১/৩৮; দারেমী: ১/১৭২; সহীহ মুসলিম: ২৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1428). تنبيه!! رقم (1428) = (1431) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وقد تقدم برقم (1431) من طريق وهيب، عن ابن عجلان، به، بأطول مما هنا.









সহীহ ইবনু হিব্বান (1436)


1436 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ سَلَمَةَ بْنِ قَيْسٍ الْأَشْجَعِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَوَضَّأْتَ فَاسْتَنْثِرْ، وَإِذَا اسْتَجْمَرْتَ فَأَوْتِرْ». [1: 78]
رقم طبعة با وزير = (1433)




সালামা বিন কাইস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি ওযূ করবে, তখন নাক ঝাড়বে, আর যখন ঢিলা-কুলূখ করবে তখন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নিবে।”[1]



[1] হুমাইদী: ৮৫৬; তাবারানী: ৩৬০৭; মুসনাদ আহমাদ: ৪/৩৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭; তিরমিযী: ২৭; নাসাঈ: ১/৪১; ইবনু মাজাহ: ৪০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩০৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1306).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1437)


1437 - أَخْبَرَنَا هَاشِمُ بْنُ يَحْيَى أَبُو السَّرِيِّ، بِنَصِيبِينَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا اسْتَجْمَرَ أَحَدُكُمْ فَلْيُوتِرْ، فَإِنَّ اللَّهَ تَعَالَى وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ، أَمَا تَرَى السَّمَاوَاتِ سَبْعًا، وَالْأَيَّامَ سَبْعًا، وَالطَّوَافَ؟ » وَذَكَرَ أَشْيَاءَ. [1: 78]
رقم طبعة با وزير = (1434)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা ঢিলা-কুলূখ করবে, তখন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নিবে। কেননা নিশ্চয়ই আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে ভালবাসেন। তুমি কি দেখতে পাও না আসমান সাতটি, দিন সাতটি, তাওয়াফ (সাতটি)?!... এভাবে তিনি অনেক বিষয় উল্লেখ করেন।”[1]



[1] বাযযার: ২৩৯; হাকিম: ১/১৫৮; সুনান বাইহাকী: ১/১০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৭; মাজমাউয যাওয়াইদ: ১/২১১; আবূ আওয়ানা: ১/২১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৫৬৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (5656).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو عامر الخزاز: اسمه صالح بن رستم المزني، مختلف فيه، وهو من رجال مسلم، وثقه أبو داود وغيره، وروى عباس، عن يحيى بن معين: ضعيف، وكذا ضعفه أبو حاتم، وقال ابن عدي: لم أر له حديثا منكرا جدا، وقال ابن أبي شيبة: سألت ابن المديني عنه، فقال: كان يحدث عن ابن أبي مليكة، كان ضعيفا، ليس بشيء، قال الإمام الذهبي في «ميزان الاعتدال» 2/ 294: وهو كما قال أحمد بن حنبل: صالح الحديث، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1438)


1438 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولَانِ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ». [1: 52]
رقم طبعة با وزير = (1435) [ص:287] قَالَ أَبُو حَاتِمٍ: الِاسْتِنْثَارُ هُوَ إِخْرَاجُ الْمَاءِ مِنَ الْأَنْفِ، وَالِاسْتِنْشَاقُ: إِدْخَالُهُ فِيهِ، فَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ» أَرَادَ فَلْيَسْتَنْشِقْ، فَأَوْقَعَ اسْمَ الْبِدَايَةِ الَّذِي هُوَ الِاسْتِنْشَاقُ عَلَى النِّهَايَةِ الَّذِي هُوَ الِاسْتِنْثَارُ، لِأَنَّهُ لَا يُوجَدُ الِاسْتِنْثَارُ إِلَّا بِتَقَدُّمِ الِاسْتِنْشَاقِ لَهُ، وَالِاسْتِجْمَارُ هُوَ الِاسْتِطَابَةُ، وَهُوَ إِزَالَةُ النَّجَاسَةِ عَنِ الْمَخْرَجَيْنِ




আবূ হুরাইরা ও আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ওযূ করবে, সে যেন নাক ঝাড়ে, আর যে ব্যক্তি ঢিলা-কুলূখ করবে, সে যেন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নেয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “الِاسْتِنْثَارُ হলো নাক থেকে পানি বের করা।الِاسْتِنْشَاقُ হলো নাকে পানি প্রবেশ করানো। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “যে ব্যক্তি ওযূ করবে, সে যেন নাক ঝাড়ে” এর দ্বারা উদ্দেশ্য হলো সে যেন নাকে পানি প্রবেশ করায়। কাজেই প্রথম কাজ অর্থাৎ নাকে পানি দেওয়া, সেটার স্থলে শেষ কাজ অর্থাৎ নাক ঝাড়াকে ব্যবহার করা হয়েছে। কেননা আগে নাকে পানি না দিলে নাক থেকে পানি বের করার কাজ হতে পারে না। আর الِاسْتِجْمَارُ হলো পবিত্রতা অর্জন করা। অর্থাৎ পেশাব পায়খানার রাস্তা থেকে নাপাকি দূর করা।”



[1] সহীহ মুসলিম: ২৩৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৫; সহীহ আল বুখারী: ১৬১; মুসনাদ আহমাদ: ২/৪০১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১/১০৩; দারেমী: ১/১৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (128): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1439)


1439 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلِ الْمَاءَ فِي أَنْفِهِ، ثُمَّ لِيَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ». [1: 52]
رقم طبعة با وزير = (1436)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ওযূ করবে, তখন সে যেন তার নাকে পানি প্রবেশ করায় তারপর নাক ঝাড়ে, আর যে ব্যক্তি ঢিলা-কুলূখ করবে, সে যেন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নেয়।[1]



[1] আবূ দাঊদ: ১৪০; মুয়াত্তা ইমাম মালেক: ১/১৯; মুসনাদ আহমাদ: ২/২৭৮; সহীহ আল বুখারী: ১৬২; নাসাঈ: ১/৬৫-৬৬; তাহাবী: ১/১২০; বাগাবী: ২১০; হুমাইদী: ৯৫৭; সহীহ মুসলিম: ২৩৭; নাসাঈ: ১/৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (128): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (1440)


1440 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ أَبُو صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ، فَإِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا، وَلَا يَسْتَطِبْ بِيَمِينِهِ»، وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَيَنْهَى عَنِ الرَّوْثِ، وَالرِّمَّةِ. [1: 90]
رقم طبعة با وزير = (1437)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদের জন্য পিতৃসমতুল্য, আমি তোমাদের (বিভিন্ন বিষয়) শিক্ষা দেই। যখন তোমরা টয়লেটে যাবে, তখন তোমরা কিবলাকে সামনের দিকে রাখবে না আবার পিছনের দিকেও রাখবে না এবং তোমাদের কেউ ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করবে না।” রাবী বলেন, “তিনি তিনটি পাথর দিয়ে ইস্তিঞ্জা করার নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করতেন।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৪-২৫; হুমাইদী: ৯৮৮; মুসনাদ আহমাদ: ২/২৪৭; ইবনু মাজাহ: ৩১৩; আবূ আওয়ানা: ১/২০০; সুনান বাইহাকী: ১/১০২; আবূ দাঊদ: ৮; নাসাঈ: ১/৩৮; দারেমী: ১/১৭২; সহীহ মুসলিম: ২৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «تخريج المشكاة» (347)، «صحيح أبي داود» (6): م بعضه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.