সহীহ ইবনু হিব্বান
1452 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي الْأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنِ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ: كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِ بِطَبَرِسْتَانَ، فَقَالَ: أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا، قَالَ: فَقَامَ حُذَيْفَةُ «فَصَفَّ النَّاسَ خَلْفَهُ صِفِّينَ: صَفًّا خَلْفَهُ، وَصَفًّا مُوَازِيًا لِلْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ [ص:303] خَلْفَهُ رَكْعَةً، ثُمَّ انْصَرَفَ هَؤُلَاءِ مَكَانَ هَؤُلَاءِ، وَجَاءَ أُولَئِكَ، فَصَلَّى بِهِمْ رَكْعَةً، وَلَمْ يَقْضُوا». [5: 34]
رقم طبعة با وزير = (1449)
সা‘লাবা বিন যাহদাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা সা‘ঈদ বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তাবারাস্তানে ছিলাম, তখন তিনি বলেন, “তোমাদের মাঝে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাতুল খওফ বা ভীতিকালিন সালাত আদায় করেছেন?” তখন হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি পড়েছি।” রাবী বলেন, “তারপর হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু দাঁড়ান এবং তাঁর পিছনে লোকদেরকে কাতারবন্দি করেন আরেক দলকে শত্রুর মুখোমুখি দাঁড় করান। তারপর যারা তাঁর পিছনে ছিলেন, তাদের নিয়ে তিনি এক রাকাআত সালাত আদায় করেন। তারপর তারা ঐ দলের কাছে যান, যারা শত্রুর মুখোমুখি ছিলেন অতঃপর তারা এসে এক রাকাআত সালাত আদায় করেন। তারপর তারা আর বাকী সালাত আদায় করেননি।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪৩; আবূ দাউদ: ১২৪৬; নাসাঈ: ৩/১৬৮; সুনান বাইহাকী: ৩/২৬১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬১; মুসনাদ আহমাদ: ৫/৩৮৫; তাহাবী: ১/৩১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৩৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 44)، «صحيح أبي داود» (1133).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ثعلبة بن زهدم: مختلف في صحبته، وقد جزم بصحة صحبته المؤلف، وابن السكن، وابن مندة، وأبو نعيم الأصبهاني، وابن عبد البر، وابن الأثير، وذكره البخاري في «التاريخ» 2/ 174 وقال: قال الثوري: له صحبة، ولا يصح، وذكره مسلم في الطبقة الأولى من التابعين، وقال الترمذي: أدرك النبي صلى الله عليه وسلم، وعامة روايته عن الصحابة، وقال العجلي: تابعي ثقة، وباقي رجال السند على شرط الشيخين.
1453 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ بَيْنَ الْعَبْدِ وَبَيْنَ الْكُفْرِ إِلَّا تَرْكُ الصَّلَاةِ». [3: 25]
رقم طبعة با وزير = (1451)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বান্দা ও কুফরের মাঝে কেবল পার্থক্য হলো সালাত তরক করা।”[1]
[1] ইবনু মান্দাহ, আল ঈমান: ২১৯; সহীহ মুসলিম: ৮২; তিরমিযী: ২৬১৮; সুনান বাইহাকী: ৩/৩৬৬; মুসনাদ আহমাদ: ৩/৩৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১১/১৪; তিরমিযী: ২৬১৮; তাবারানী আস সাগীর: ২/১৪; দারেমী: ১/২৮০; নাসাঈ: ১/২৩২; আবূ দাঊদ: ৪৬৭৮; ইবনু মাজাহ: ১০৭৮; দারাকুতনী: ২/৫৩; বাগাবী: ৩৪৭; মুসনাদুশ শিহাব: ২৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 194): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين، غير أبو سفيان - واسمه طلحة بن نافع - وقد صرح بالسماع عند مسلم.
1454 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَهْدَ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ». [3: 25]
رقم طبعة با وزير = (1452)
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের ও তাদের মাঝে অঙ্গীকার হলো সালাত। কাজেই যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে, সে কাফের হয়ে যাবে।”[1]
[1] তিরমিযী: ২৬২১; নাসাঈ: ১/২৩১; হাকিম: ১/৬, ৭; ইবনু মাজাহ: ১০৭৯; দারাকুতনী: ২/৫২; সুনান বাইহাকী: ৩/৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫৭৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (574).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، الحسين بن واقد: ثقة، من رجال مسلم إلا أن له أوهاماً، وباقي السند على شرطهما.
1455 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، وَمُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ: أَخْبَرَ ابْنُ عُمَرَ بِوَجَعِ امْرَأَتِهِ فِي السَّفَرِ، فَأَخَّرَ الْمَغْرِبَ، فَقِيلَ: الصَّلَاةَ، فَسَكَتَ، وَأَخَّرَهَا بَعْدَ ذَهَابِ الشَّفَقِ حَتَّى ذَهَبَ هَوِيٌّ مِنَ اللَّيْلِ، ثُمَّ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ، ثُمَّ قَالَ: «هَكَذَا كَانَ [ص:307] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ، أَوْ حَزَبَهُ أَمَرٌ». [3: 25]
رقم طبعة با وزير = (1453)
নাফি‘ রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে তাঁর স্ত্রীর অসুস্থতার কথা জানানো হয়, অতঃপর তিনি মাগরিবের সালাত বিলম্ব করেন। তখন তাকে বলা হলো, “সালাত আদায় করুন।” কিন্তু তিনি চুপ থাকলেন এবং সেটাকে পশ্চিমাকাশের লাল আভা বিদূরিত হওয়া পর্যন্ত বিলম্ব করলেন, এভাবে রাতের এক অংশ চলে যায়। তারপর তিনি যাত্রা বিরতি দেন এবং মাগরিব ও ইশার সালাত আদায় করেন। তারপর বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটিই করতেন, যখন তিনি সফরে তাড়াহুড়া করতেন অথবা ব্যস্ততায় পড়তেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৪০২; মুসনাদ আহমাদ: ২/৮০; নাসাঈ: ১/২৮৯; আবূ দাঊদ: ১২০৭; আবূ আওয়ানা: ২/৩৪৯; সুনান বাইহাকী: ৩/১৫৯; দারাকুতনী: ১/৩৯১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৬১; বাগাবী: ১০৩৯; তিরমিযী: ৫৫৫; সহীহ আল বুখারী: ১৬৬৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৭০; মুসনাদুশ শাফি‘ঈ: ১/১১৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৭, ১০৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1037 و 1038).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1456 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَحْرٍ الْقَرَاطِيسِيُّ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلِ بْنِ خَالِدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَرَادَ أَنْ يَجْمَعَ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ، أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَدْخُلَ أَوَّلُ وَقْتِ الْعَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا». [3: 25]
رقم طبعة با وزير = (1454)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সফরে দুই সালাতকে একসাথে আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি যোহরের সালাত আসরের সালাতের প্রথম ওয়াক্ত পর্যন্ত পিছিয়ে দিতেন, তারপর দুই সালাত একসাথে আদায় করতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৭০৪; আবূ দাঊদ: ১২১৯; নাসাঈ: ১/২৮৭; আবূ আওয়ানা: ২/৩৫১; শারহু মা‘আনিল আসার: ১/১৬৪; সুনান বাইহাকী: ৩/১৬১; বাগাবী: ১০৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৬৯; মুসান্নাফ ইবনু শায়বাহ: ২/৪৫৬; বাযযার: ৬৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1105).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سعيد بن بحر القراطيسي: ذكره المؤلف في «الثقات» 8/ 272، وقد تحرف فيه «بحر» إلى «بحير»، وترجمه الخطيب في «تاريخه» 9/ 93، ووثقه، وأورده السمعاني في «الأنساب» 10/ 84، وباقي رجال الإسناد على شرطهما.
1457 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، فَقَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبَّةٍ مِنْ شَعْرٍ، فَضُرِبَتْ لَهُ بِنَمِرَةَ، فَسَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا تَشُكُّ قُرَيْشٌ إِلَّا أَنَّهُ وَاقِفٌ عِنْدَ [ص:311] الْمَشْعَرِ الْحَرَامِ كَمَا كَانَتْ قُرَيْشٌ تَصْنَعُ فِي الْجَاهِلِيَّةِ، فَأَجَازَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَتَى عَرَفَةَ فَوَجَدَ الْقُبَّةَ قَدْ ضُرِبَتْ لَهُ بِنَمِرَةَ، فَنَزَلَ بِهَا حَتَّى إِذَا زَاغَتِ الشَّمْسُ، أَمَرَ بِالْقَصْوَاءِ، فَرُحِلَتْ لَهُ، فَأَتَى بَطْنَ الْوَادِي، فَخَطَبَ النَّاسُ، ثُمَّ قَالَ: «إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ، وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ، وَأَنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ - كَانَ مُسْتَرْضَعًا فِي بَنِي لَيْثٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ - فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ، وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا [ص:312] تَكْرَهُونَهُ، فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ، وَقَدْ تَرَكْتُ فِيكُمْ مَا لَنْ تَضِلُّوا بَعْدَهُ إِنِ اعْتَصَمْتُمْ بِهِ، كِتَابَ اللَّهِ، وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّي، فَمَا أَنْتُمْ قَائِلُونَ؟ » قَالُوا: نَشْهَدُ أَنْ قَدْ بَلَّغْتَ، فَأَدَّيْتَ، وَنَصَحْتَ، فَقَالَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ يَرْفَعُهَا إِلَى السَّمَاءِ وَيَنْكُتُهَا إِلَى النَّاسِ: «اللَّهُمَّ اشْهَدْ» [ص:313] ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَذَّنَ، ثُمَّ أَقَامَ، فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَقَامَ، فَصَلَّى الْعَصْرَ، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا. [3: 25]
رقم طبعة با وزير = (1455) قَالَ أَبُو حَاتِمٍ: «لَمَّا جَازَ تَقْدِيمُ صَلَاةِ الْعَصْرِ عَنْ وَقْتِهَا، وَلَمْ يَسْتَحِقَّ فَاعِلُهُ أَنْ يَكُونَ كَافِرًا، كَانَ مِنْ أَخَّرَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا، ثُمَّ أَدَّاهَا بَعْدَ وَقْتِهَا أَوْلَى أَنْ لَا يَكُونَ كَافِرًا»
জা‘ফর বিন মুহাম্মাদ রহিমাহুল্লাহ তার বাবা মুহাম্মাদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, “আমরা জাবির বিন আব্দুল্লাহর কাছে গেলাম। তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার পশমের একটি তাবূ স্থাপন করার আদেশ করলেন, ফলে নামিরাতে তাঁর জন্য একটি তাবূ স্থাপন করা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলতে লাগলেন। এসময় তিনি মাশআরুল হারামে থামলেন, এই ব্যাপারে কুরাইশদের মাঝে কোন সন্দেহ ছিল না। কেননা কুরাইশরা জাহেলী যুগ থেকেই এমনটাই করে আসছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলতে থাকলেন, এভাবে তিনি আরাফায় পৌঁছলেন। অতঃপর তিনি দেখলেন যে, তাঁর জন্য নামিরাতে তাবূ স্থাপন করা হয়েছে। ফলে তিনি সেখানে যাত্রাবিরতি দিলেন। অতঃপর যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ে, তখন তিনি স্বীয় কাসওয়া উষ্ট্রী প্রস্তুত করার নির্দেশ দেন ফলে তা তাঁর জন্য প্রস্তুত করা হলো, তারপর তিনি বাতনে ওয়াদীতে আসেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, “নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ তোমাদের উপর হারাম তোমাদের এই শহরে, তোমাদের এই মাসে আজকের এই দিনের মতই হারাম। জেনে রাখো, জাহেলী যুগের প্রতিটি জিনিস আমার পদতলে রাখলাম, জাহেলী যুগের রক্তের দাবী আমার পদতলে রাখলাম। আমি প্রথমেই আমাদের রক্তের দাবী তথা রবী‘আহ বিন হারিসের ছেলের রক্তের দাবী আমার পদতলে রাখলাম। সে বানী লাইস গোত্রে দুগ্ধপানকারী ছিল অতঃপর হুযাইল গোত্রের লোকজন তাকে হত্যা করেছিল। তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানতের বদৌলতে গ্রহণ করেছো এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদের লজ্জাস্থান হালাল করে নিয়েছো।তাদের উপর তোমাদের হক হলো তারা তোমাদের বিছানায় কাউকে স্থান দেবে না, যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা এমনটি করে, তবে তোমরা তাদেরকে হালকা প্রহার করবে; বেধড়ক মারধর করবে না। আর তোমাদের উপর তাদের হক হলো ন্যায় সঙ্গতভাবে তার ভরণপোষন দেওয়া। আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যা মজবূতভাবে আকড়ে ধরলে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না; সেটি হলো আল্লাহর কিতাব। আমার ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে, তোমরা তখন কী বলবে?” লোকজন বললো, “আমরা বলবো, “আমরা সাক্ষ্য দিবো যে, নিশ্চয়ই আপনি বার্তা পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব পালন করেছেন, কল্যাণ কামনা করেছেন।” তখন তিনি শাহাদাত অঙ্গুলি উঁচু করে মানুষের দিকে নাড়িয়ে বললেন, “হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন।” এই কথা তিনি তিনবার বললেন। তারপর ইকামত দিয়ে যোহরের সালাত আদায় করলেন তারপর আবার ইকামত দিয়ে আসরের সালাত আদায় করলেন আর উভয়ের মাঝে আর কোন সালাত আদায় করেননি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যখন এটি জায়েয হলো যে, আসরের সালাত এগিয়ে নিয়ে আদায় করাতে ব্যক্তি কাফের হয়ে যায়নি, তাহলে এটি আরো বেশি অগ্রগণ্য যে, কোন সালাতকে ওয়াক্তের পরে আদায় করলেও সে কাফের হয়ে যাবে না।”
[1] আবূ দাঊদ: ১৯০৫; সুনান বাইহাকী: ৫/৭; ইবনু মাজাহ: ৩০৭৪; সহীহ মুসলিম: ১২১৮; নাসাঈ: ১/২৯০; দারেমী: ২/৪৪; ইবনুল জারুদ: ৪৬৯; মুসনাদুশ শাফি‘ঈ: ২/৫৪; শারহুস সুন্নাহ: ১৯২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (হাজ্জাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «حجة النبي صلى الله عليه وسلم»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، هشام بن عمار – وإن كان فيه ضعف - قد توبع.
1458 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي غَزْوَةِ تَبُوكَ، فَكَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ زَيْغِ الشَّمْسِ، أَخَّرَ الظُّهْرَ [ص:314] حَتَّى يَجْمَعَهَا إِلَى الْعَصْرِ، فَيُصَلِّيهِمَا جَمِيعًا، وَإِذَا ارْتَحَلَ بَعْدَ زَيْغِ الشَّمْسِ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، ثُمَّ سَارَ، وَكَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ الْمَغْرِبِ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْعِشَاءِ، وَإِذَا ارْتَحَلَ بَعْدَ الْمَغْرِبِ عَجَّلَ الْعِشَاءَ وَصَلَّاهَا مَعَ الْمَغْرِبِ». [3: 25]
رقم طبعة با وزير = (1456)
মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবূক যুদ্ধে বের হন, অতঃপর যখন তিনি সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার আগে যাত্রা শুরু করতেন, তখন যোহরের সালাতকে পিছিয়ে দিতেন, এমনকি তা আসরের সাথে একসাথে আদায় করতেন। আর যখন তিনি সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পরে যাত্রা শুরু করতেন, (আসরের সালাতকে এগিয়ে নিয়ে), যোহর ও আসর একসাথে আদায় করতেন তারপর রওনা করতেন। যখন তিনি সূর্য অস্ত যাওয়ার আগে যাত্রা শুরু করতেন, তখন তিনি মাগরিবের সালাতকে পিছিয়ে দিতেন, এমনকি তা ইশার সাথে একসাথে আদায় করতেন। যখন তিনি সূর্য অস্ত যাওয়ার পরে যাত্রা শুরু করতেন, তখন তিনি ইশার সালাতকে এগিয়ে নিতেন, এবং তা মাগরিবের সাথে একসাথে আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৪১; আবূ দাঊদ: ১২২০; তিরমিযী: ৫৫৩; দারাকুতনী: ১/৩৯২; সুনান বাইহাকী: ৩/১৬৩; আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1210)، «صحيح أبي داود» (1089): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، ابو الطُّفيل: هو عامر بن واثلة الليثي، ولد عام أُحُد، ورأى النبي صلى الله عليه وسلم، وروى عن أبي بكر فمن بعده، وعُمِّر إلى أن مات سنة عشر ومئة على الصحيح، وهو آخر من مات من الصحابة، قاله مسلم وغيره. وقد أعله الحاكم في «علوم الحديث» ص120 بما لا يقدح في صحته، ونقل كلامه ابن القيم في «زاد المعاد» 1م477 - 480، ورد عليه. وانظر «الفتح» 2/ 583.
1459 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: عَرَّسْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَلَمْ نَسْتَيْقِظْ حَتَّى آذَتْنَا الشَّمْسُ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَأْخُذْ كُلُّ رَجُلٍ مِنْكُمْ رَاحِلَتَهُ ثُمَّ يَتَنَحَّى عَنْ هَذَا الْمَنْزِلِ» ثُمَّ دَعَا بِالْمَاءِ فَتَوَضَّأَ، فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ. [3: 52]
رقم طبعة با وزير = (1457) [ص:317] قَالَ أَبُو حَاتِمٍ: «فِي تَأْخِيرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ عَنِ الْوَقْتِ الَّذِي أَثْبَتَهُ إِلَى أَنْ خَرَجَ مِنَ الْوَادِي دَلِيلٌ صَحِيحٌ، عَلَى أَنَّ تَارِكَ الصَّلَاةِ إِلَى أَنْ يَخْرُجَ وَقْتُهَا لَا يَكُونُ كَافِرًا، إِذْ لَوْ كَانَ كَذَلِكَ لَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَدَاءِ الصَّلَاةِ فِي وَقْتِ انْتِبَاهِهِمْ مِنْ مَنَامِهِمْ، وَلَمْ يَأْمُرْهُمْ بِالتَّنَحِّي عَنِ الْمَنْزِلِ الَّذِي نَامُوا فِيهِ، وَالْفَرْضُ لَازِمٌ لَهُمْ قَدْ جَازَ وَقْتُهُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিশ্রামের জন্য শেষরাত্রে যাত্রা বিরতি দেই। অতঃপর আমরা কেউ জাগ্রত হতে পারি নাই যতক্ষণ না সূর্যের তাপ আমাদের শরীরে লাগে। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “প্রত্যেকেই যেন তার বাহন নেয় অতঃপর এই জায়গা ত্যাগ করে।” তারপর তিনি পানি আনতে বলেন এবং ওযূ করেন ও দুই রাকাআত (ফজরের সুন্নত) সালাত আদায় করেন। তারপর সালাতের ইকামত দেওয়া হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সালাতের জন্য নির্ধারিত সময় থেকে বিলম্বে আদায় করা এমনকি তিনি ঐ উপত্যকা থেকে বের হয়ে চলে যান- এই হাদীসে বিশুদ্ধ দলীল রয়েছে এই মর্মে যে, কোন ব্যক্তি যদি সালাত তরক করে এমনকি সালাতের সময় চলে যায়, তবে এর মাধ্যমে কাফের হয়ে যাবে না। কেননা যদি তাই হতো তবে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই সেখানে সালাত আদায় করার নির্দেশ দিতেন; তাদের সেই ঘুমানোর জায়গা ত্যাগ করার নির্দেশ দিতেন না। অথচ ফরয পালন করা তাঁদের জন্য অবধারিত ছিল এবং তা আদায়ের সময়ও অতিক্রান্ত হয়ে গিয়েছিল।”
[1] মুসনাদ আহমাদ: ২/৪২৮; আবূ আওয়ানা: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৮০; নাসাঈ: ১/২৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৮; সুনান বাইহাকী: ২/২১৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৪; ইবনুল জারুদ: ২৪০; তাহাবী: ১/৪০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، يزيد بن كيسان: صدوق من رجال مسلم إلا أنه يخطىء، وباقي رجال السند على شرطهما، ابن فضيل: هو محمد، وأبو حازم: هو سليمان الكوفي الأشجعي.
1460 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ، إِنَّمَا التَّفْرِيطُ عَلَى مَنْ لَمْ يُصَلِّ [ص:318] الصَّلَاةَ حَتَّى يَجِيءَ وَقْتُ صَلَاةٍ أُخْرَى». [3: 25]
رقم طبعة با وزير = (1458) قَالَ أَبُو حَاتِمٍ: «فِي إِطْلَاقِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:319] التَّفْرِيطَ عَلَى مَنْ لَمْ يُصَلِّ الصَّلَاةَ حَتَّى دَخَلَ وَقْتُ صَلَاةٍ أُخْرَى بَيَانٌ وَاضِحٌ أَنَّهُ لَمْ يَكْفُرْ بِفِعْلِهِ ذَلِكَ، إِذْ لَوْ كَانَ كَذَلِكَ، لَمْ يُطْلِقْ عَلَيْهِ اسْمُ التَّأْخِيرِ وَالتَّقْصِيرِ دُونَ إِطْلَاقِ الْكُفْرِ»
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ঘুমের কারণে সালাত বিলম্ব করা হলে, সেটি অবহেলা হিসেবে বিবেচিত হয় না। বস্তুত অবহেলা হলো সেই ব্যক্তির উপর প্রযোজ্য হয়, যে ব্যক্তি সালাত আদায় করে না, এভাবে আরেক সালাতের ওয়াক্ত চলে আসে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যেই সালাত আদায় করে না, এমনকি আরেক সালাতের ওয়াক্ত চলে আসে, এমন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘অবহেলাকারী’ শব্দ ব্যবহার করেছেন। এখানে সুস্পষ্ট দলীল রয়েছে এই মর্মে যে, এমন কাজ সম্পাদনকারী কাফির বিবেচিত হবে না। যদি তা-ই হতো তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে ‘কুফর’ শব্দ ব্যবহার না করে ‘অবহেলাকারী’ এই জাতীয় শব্দ ব্যবহার করতেন না।”
[1] নাসাঈ: ১/২৯৪; সহীহ মুসলিম: ৬৮১; আবূ দাঊদ: ৪৪১; ইবনুল জারূদ: ১৫৩; দারাকুতনী: ১/৩৮৬; আবূ আওয়ানা: ২/২৫৭; সুনান বাইহাকী: ১/৪০৪; মুসনাদ আহমাদ: ৫/২৯৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩৯; তিরমিযী: ১৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 294)، «صحيح أبي داود» (465).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله: هو ابن المبارك.
1461 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ عَرَّسْنَا فَغَلَبَتْنَا أَعْيُنُنَا وَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ، فَكَانَ الرَّجُلُ يَقُومُ إِلَى وَضُوئِهِ دَهِشًا، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَوَضَّأُوا، ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ صَلُّوا رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ أَمَرَهُ، فَأَقَامَ فَصَلَّى الْفَجْرَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، فَرَّطْنَا، أَفَلَا نُعِيدُهَا لِوَقْتِهَا مِنَ الْغَدِ؟ فَقَالَ: «يَنْهَاكُمْ رَبُّكُمْ عَنِ الرِّبَا، وَيَقْبَلُهُ مِنْكُمْ؟ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ». [3: 25]
رقم طبعة با وزير = (1459)
ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সফরে চলছিলাম, যখন শেষ রাত্রি হলো তখন আমরা বিশ্রামের জন্য যাত্রা বিরতি দিলাম অতঃপর ঘুম আমাদেরকে পরাভূত করে ফেলে ফলে আমরা রোদের তাপেই ঘুম থেকে জাগ্রত হলাম। লোকজন ভীত বিহবল হয়ে ওযূ করার দিকে গমন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ওযূ করার নির্দেশ দিলে, লোকজন ওযূ করে নেন। তারপর তিনি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার আদেশ করেন ফলে তিনি আযান দেন। তারপর তাঁরা ফজরের দুই রাকাআত সুন্নাত আদায় করেন। তারপর তিনি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে ইকামত দেওয়ার আদেশ করেন ফলে তিনি ইকামত দেন। অতঃপর তিনি ফজরের ফরয সালাত আদায় করেন। তখন লোকজন বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো ত্রুটি করেছি। কাজেই আমরা কি আগামীকাল যথাসময়ে এই সালাত পুণরায় আদায় করবো না?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের প্রতিপালক সুদকে (বর্ধিত গ্রহণ করাকে) নিষেধ করেছেন, অথচ তিনি তোমাদের থেকে তা (বর্ধিত ইবাদত) গ্রহণ করবেন? জেনে রেখো, নিশ্চয়ই অবহেলা হয় জাগ্রত অবস্থায়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯৪; মুসনাদ আহমাদ: ৪/৪৪১; দারাকুতনী: ১/৩৮৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪০০; সুনান বাইহাকী: ২/২১৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫৪-৫৫; আবূ দাঊদ: ৪৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (470): ق دون الركعتين.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله رجال الصحيح إلا أن فيه عنعنة الحسن
1462 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ النَّهْدِيُّ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَادَى فِيهِمْ يَوْمَ انْصَرَفَ عَنْهُمُ الْأَحْزَابُ: «أَلَا لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الظُّهْر َ إِلَّا [ص:321] فِي بَنِي قُرَيْظَةَ»، فَأَبْطَأَ نَاسٌ، فَتَخَوَّفُوا فَوْتَ وَقْتِ الصَّلَاةِ فَصَلُّوا، وَقَالَ آخَرُونَ: لَا نُصَلِّي إِلَّا حَيْثُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ فَاتَ الْوَقْتُ، فَمَا عَنَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحِدًا مِنَ الْفَرِيقَيْنِ. [3: 25]
رقم طبعة با وزير = (1460) [ص:322] قَالَ أَبُو حَاتِمٍ: «لَوْ كَانَ تَأْخِيرُ الْمَرْءِ لِلصَّلَاةِ عَنْ وَقْتِهَا إِلَى أَنْ يَدْخُلَ وَقْتُ الصَّلَاةِ الْأُخْرَى يَلْزَمُهُ بِذَلِكَ اسْمُ الْكُفْرِ، لَمَّا أَمَرَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتَهُ بِالشَّيْءِ الَّذِي يَكْفُرُونَ بِفِعْلِهِ، وَلَعَنَّفَ فَاعِلَ ذَلِكَ، فَلَمَّا لَمْ يُعَنِّفْ فَاعِلَهُ دَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُ لَمْ يَكْفُرْ كُفْرًا يُشْبِهُ الِارْتِدَادِ».
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আহযাব যু্দ্ধের দিন যখন কাফিরদের সম্মিলিত বাহিনী চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের মাঝে ঘোষনা দেন, “জেনে রাখুন, কেউ যেন বানী কুরাইযা মহল্লা ছাড়া যোহরের সালাত আদায় না করেন।” অতঃপর কিছু লোক যোহরের সালাত আদায়ে বিলম্ব করেন। অতঃপর তাঁরা সালাতের সময় শেষ হয়ে যাওয়ার আশংকা করেন ফলে তাঁরা সালাত আদায় করে নেন। বাকী লোকজন বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যেখানে সালাত আদায় করতে বলেছেন, আমরা সেখানে গিয়েই সালাত আদায় করবো, যদিও এতে সালাতের সময় শেষ হয়ে যায়।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই দলের কাউকেই তিরস্কার করেননি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যদি পরের সালাতের ওয়াক্ত আসা পর্যন্ত সালাত বিলম্ব করাতে তার উপর কুফরি নাম অবধারিত হতো, তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের এমন কাজের নির্দেশ দিতেন না, যা সম্পাদনকারী কাফের হয়ে যাবে এবং তিনি অবশ্যই কাজ সম্পাদন কারীকে তিরস্কার করতেন। কাজেই যখন তিনি তিরস্কার করেননি, সুতরাং এমন কাজ সম্পাদনকারী মুরতাদ হওয়ার মতো কুফর সম্পাদনকারী হবেন না।”
[1] সহীহ আল বুখারী: ৯৪৬; সহীহ মুসলিম: ১৭৭০; বাগাবী: ৩৭৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৩১১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (311): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
1463 - أَخْبَرَنَا يَحْيَى بْنُ عَمْرٍو، بِالْفُسْطَاطِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ الزُّبَيْدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَمِّهِ، عَنْ بُرَيْدَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَكِّرُوا بِالصَّلَاةِ فِي يَوْمِ الْغَيْمِ، فَإِنَّهُ مَنْ تَرَكَ الصَّلَاةَ فَقَدْ كَفَرَ». [3: 52]
رقم طبعة با وزير = (1461) [ص:324] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَطْلَقَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمَ الْكُفْرِ عَلَى تَارِكِ الصَّلَاةِ، إِذْ تَرْكُ الصَّلَاةِ أَوَّلُ بِدَايَةِ الْكُفْرِ، لِأَنَّ الْمَرْءَ إِذَا تَرَكَ الصَّلَاةَ وَاعْتَادَهُ ارْتَقَى مِنْهُ إِلَى تَرْكِ غَيْرِهَا مِنَ الْفَرَائِضِ، وَإِذَا اعْتَادَ تَرْكَ الْفَرَائِضِ أَدَّاهُ ذَلِكَ إِلَى الْجَحْدِ فَأَطْلَقَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمَ النِّهَايَةِ الَّتِي هِيَ آخِرُ شُعَبِ الْكُفْرِ عَلَى الْبِدَايَةِ الَّتِي هِيَ أَوَّلُ شُعَبِهَا وَهِيَ تَرْكُ الصَّلَاةِ»
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মেঘাচ্ছন্ন দিনে তোমরা সালাত সকাল সকাল আদায় করবে, কেননা যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত পরিত্যাগকারীর ক্ষেত্রে কুফর নাম ব্যবহার করেছেন, কেননা সালাত ত্যাগ করা হলো কুফরের সুচনা। কারণ কোন মানুষ যখন সালাত পরিত্যাগ করে এবং তাতে অভ্যস্ত হয়ে যায়, তখন অন্যান্য ফরয বিধান পরিত্যাগ করার ক্ষেত্রেও অভ্যস্ত হয়ে যায়। এভাবে যখন সে ফরয বিধান পরিত্যাগ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন সে ক্রমান্বয়ে তা অস্বীকার করার পর্যায়ে চলে যায়। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে কুফরের সূচনা তথা সালাত পরিত্যাগ করার ক্ষেত্রে কুফরের শেষপর্যায়ের নাম ব্যবহার করেছেন।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৪২; মুসনাদ আহমাদ: ৫/৩৬১; ইবনু মাজাহ: ৬৯৪; সুনান বাইহাকী: ১/৪৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘সকাল সকাল সালাত আদায় করার অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح؛ دون جملة التبكير؛ فهي موقوفة - «الإرواء» (1/ 276 / 255)، «التعليق الرغيب» (1/ 169).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، إسحاق بن إبراهيم: قال أبو حاتم: شيخ لا بأس به، ولكنهم يحسدونه، سمعت يحيى بن معين أثنى عليه خيراً، وقال مسلمة: ثقة، وقال النسائي: ليس بثقة إذا روى عن عمرو بن الحارث، وسئل عنه أبو داود، فقال: ليس بشيء، ونقل تكذيبه عن ابن عوف، وباقي السند رجاله رجال الصحيح، وعم أبي قلابة: هو أبو المهلب الجرمي: ثقة من رجال مسلم.
1464 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:325] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ». [3: 25]
رقم طبعة با وزير = (1462) [ص:326] قَالَ أَبُو حَاتِمٍ: «إِذَا مَارَى الْمَرْءُ فِي الْقُرْآنِ أَدَّاهُ ذَلِكَ - إِنْ لَمْ يَعْصِمْهُ اللَّهُ - إِلَى أَنْ يَرْتَابَ فِي الْآيِ الْمُتَشَابِهِ مِنْهُ، وَإِذَا ارْتَابَ فِي بَعْضِهِ أَدَّاهُ ذَلِكَ إِلَى الْجَحْدِ، فَأَطْلَقَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمَ الْكُفْرِ الَّذِي هُوَ الْجَحْدُ عَلَى بِدَايَةِ سَبَبِهِ الَّذِي هُوَ الْمِرَاءُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুরআনের ব্যাপারে বাদানুবাদ করা কুফর।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “কোন ব্যক্তি কুরআনের ব্যাপারে বাদানুবাদে লিপ্ত হলে, যদি তাকে হেফাযত না করেন, তবে এটি তাকে কুরআনের দ্ব্যর্থবোধক (দুর্বোধ্য) আয়াতে ব্যাপারে তাকে সন্দেহে নিপতিত করে, আর যখন কোন ব্যক্তি কুরআনের কোন আয়াতের ব্যাপারে সংশয়ে লিপ্ত হয়, তখন এটি তাকে কুফরের দিকে ঠেলে দেয়। কাজেই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুফরের উপকরণ অর্থাৎ বাদানুবাদকে কুফরের ক্ষেত্রে ব্যবহার করেছেন। কুফর হলো অস্বীকার করা।”
[1] মুসনাদ আহমাদ: ২/৫২৮; আবূ দাঊদ: ৪৬০৩; হাকিম: ২/২২৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ২৩৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (236)، «الروض» (1124 و 1125).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الشيخين غير محمد بن عمرو بن علقمة بن وقاص الليثي، فقد أخرج له البخاري مقروناً، ومسلم متابعة، وفيه كلام ينزله عن رتبة الصحيح، محمد بن عبيد: هو الطنافسي.
1465 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ، بِدِمَشْقَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ [ص:327] عُبَيْدِ اللَّهِ، حَدَّثَتْنِي كَرِيمَةُ بِنْتُ الْحَسْحَاسِ الْمُزَنِيَّةُ، قَالَتْ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَهُوَ فِي بَيْتِ أُمِّ الدَّرْدَاءِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثٌ مِنَ الْكُفْرِ بِاللَّهِ: شَقُّ الْجَيْبِ، وَالنِّيَاحَةُ، وَالطَّعْنُ فِي النَّسَبِ». [3: 25]
رقم طبعة با وزير = (1463)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিনটি জিনিস কুফরের অন্তর্ভুক্ত; (কারো মৃত্যুতে বিলাপের সময়) জামা-কাপড় ছিঁড়ে ফেলা, বিলাপ বা আর্তনাদ করা এবং বংশ তুলে গালি দেওয়া।”[1]
[1] হাকিম: ১/৩৮৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৯০; মুসনাদ আহমাদ: ২/৩৭৭; তিরমিযী: ৩০০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১৮০১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» تحت الحديث (1801).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، كريمة بنت الحَسْحَاس: ذكرها المؤلف في «الثقات» 5/ 344، وعلق البخاري في «صحيحه» 13/ 499، الحديث القدسي «أنا مع عبدي إذا ذكرني وتحركت به شفتاه» من روايتها عن أبي هريرة بصيغة الجزم، وكانت من صواحب أبي الدرداء، وباقي السند على شرط الصحيح.
1466 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، أَنَّ عِرَاكَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَإِنَّهُ مَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فَقَدْ كَفَرَ». [3: 25]
رقم طبعة با وزير = (1464)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের পিতৃপুরুষ থেকে মুখ ফিরিয়ে নিবে না, কেননা যে ব্যক্তি তার পিতা থেকে বিমুখ হয়, সে কুফরি করলো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৫২৬; আবূ আওয়ানা: ১/২৪; তাহাবী, মুশকিলুল আসার: ১/৩৬৮; সহীহ আল বুখারী: ৬৮৬৮; সহীহ মুসলিম: ৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1467 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ بُرْهَانٌ وَلَا نُورٌ وَلَا نَجَاةٌ، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَهَامَانَ وَفِرْعَوْنَ وَأُبَيِّ بْنِ خَلَفٍ». [2: 54]
رقم طبعة با وزير = (1465)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সালাতের ব্যাপারে আলোচনা প্রসঙ্গে বলেন, “যে ব্যক্তি এই (সালাতের) ব্যাপারে যত্নবান হবে, তা তার জন্য পরকালে নূর, দলীল ও নাজাতের উসীলা হবে, আর যে ব্যক্তি এসবের ব্যাপারে যত্নবান না হবে, তার জন্য কিয়ামতের দিন কোন দলীল, নূর ও নাজাত হবে না এবং কিয়ামতের দিন সে কারূন, ফিরআউন, ও উবাই বিন খালফের সাথে থাকবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৬৯; দারেমী: ২/৩০১; তাহাবী, মুশকিলুল আসার: ৪/২২৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১/১৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (1/ 191).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عيسى بن هلال الصدفي: صدوق، وباقي السند على شرط الصحيح، المقرئ: هو عبد الله بن يزيد المكي أبو عبد الرحمن.
1468 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ فَاتَتْهُ الصَّلَاةُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ». [2: 62]
رقم طبعة با وزير = (1466)
নাওফাল বিন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যার সালাত ছুটে যায়, তার যেন পরিবার-পরিজন ও সহায়-সম্পদ ধ্বংস হয়ে গেলো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪২৯; আত তায়ালিসী: ১২৩৭; সুনান বাইহাকী: ১/৪৪৫; সহীহ আল বুখারী: ৩৬০২; সহীহ মুসলিম: ২৮৮৬; নাসাঈ: ১/২৩৭-২৩৮; মুসনাদ আশ শাফে‘ঈ: ১/৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 170 و 198): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين، أبو خيثمة: هو زهير بن حرب، وأبو عامر: هو عبد الملك بن عمرو العقدي.
1469 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ، فَكَأَنَّمَا وُتِرَ أَهْلِهِ وَمَالِهِ». [2: 62]
رقم طبعة با وزير = (1467) و (1450)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যার আসরের সালাত ছুঁটে যায়, তার যেন পরিবার-পরিজন ও সহায়-সম্পদ ধ্বংস হয়ে গেলো!”[1]
[1] সহীহ আবূ দাউদ: ৪৪২। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ৪৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين. الموضع الأول (1450) وقال عنه الشيخ: صحيح - صحيح أبي داود (442): ق. الموضع الثاني: (1467) وقال عنه الشيخ: صحيح: ق - انظر (1450). أما في «طبعة المؤسسة» فلم يرد الحديث إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، القعنبي: هو عبد الله بن مسلمة.
1470 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ دَاوُدَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَاجِرِ، عَنْ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «بَكِّرُوا بِصَلَاةِ الْعَصْرِ يَوْمَ الْغَيْمِ، فَإِنَّهُ مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ». [2: 54]
رقم طبعة با وزير = (1468) قَالَ الشَّيْخُ: «وَهِمَ الْأَوْزَاعِيُّ فِي صَحِيفَتِهِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، فَقَالَ عَنْ أَبِي الْمُهَاجِرِ وَإِنَّمَا هُوَ أَبُو الْمُهَلَّبِ عَمُّ أَبِي قِلَابَةَ وَاسْمُهُ عَمْرُو بْنُ مُعَاوِيَةَ بْنِ زَيْدٍ الْجَرْمِيُّ»
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মেঘাচ্ছন্ন দিনে তোমরা সালাত সকাল সকাল আদায় করবে, কেননা যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমার উস্তাদ বলেছেন, ইমাম আওযাঈ রহিমাহুল্লাহ আবূ কিলাবাহ থেকে ইয়াহইয়া বিন কাসীরের সানাদ বর্ণনায় তাঁর পান্ডলিপিতে ভুল করেছেন, তিনি বলেছেন আবূ কিলাবাহ হাদীস বর্ণনা করেছেন আবুল মুহাজির থেকে কিন্তু সঠিক হলো তিনি হাদীস বর্ণনা করেছেন আবুল মুলাহ্হাব থেকে, তিনি আবু কিলাবাহ এর চাচা ছিলেন। তার নাম আমর বিন মু‘আবিয়া বিন যাইদ আল জারমী।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৪২; মুসনাদ আহমাদ: ৫/৩৬১; ইবনু মাজাহ: ৬৯৪; সুনান বাইহাকী: ১/৪৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘সকাল সকাল সালাত আদায় করার অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - دون جملة التبكير؛ فإنها موقوفة على بريدة - «التعليق الرغيب» (1/ 169): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وقد تقدم برقم (1463).
1471 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُكْرَمِ بْنِ خَالِدٍ الْبَرْتِيُّ، وَأَبُو خَلِيفَةَ، قَالَا: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ خَيْرِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ السَّبَائِيِّ، عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ، عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّ هَذِهِ الصَّلَاةَ عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَضَيَّعُوهَا وَتَرَكُوهَا، فَمَنْ صَلَّاهَا مِنْكُمْ، كَانَ لَهُ أَجْرُهَا ضِعْفَيْنِ، وَلَا صَلَاةَ بَعْدَهَا حَتَّى يَرَى الشَّاهِدَ» وَالشَّاهِدُ: النَّجْمُ. [3: 6]
رقم طبعة با وزير = (1469)
আবূ বাসরা আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে আসরের সালাত আদায় করেন অতঃপর শেষ করে বলেন, “এই সালাত তোমাদের পূর্ববতী জাতীর লোকদের উপর পেশ করা হয়, অতঃপর তারা তা বিনষ্ট করে এবং তা ছেড়ে দেয়। কাজেই তোমাদের তোমাদের মাঝে যে ব্যক্তি এই সালাত আদায় করবে, তার জন্য এর দ্বিগুণ সাওয়াব রয়েছে। এরপর শাহিদ (তারকা) উদিত না হওয়া পর্যন্ত আর কোন সালাত নেই।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩৯৬; সহীহ মুসলিম: ৮৩০; শারহুল মা‘আনিল আসার: ১/১৫৩; নাসাঈ: ১/২৫৯-২৬০; সুনান বাইহাকী: ১/৪৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 163): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث، وباقي السند على شرط الصحيح.