হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1472)


1472 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: أَخْبَرَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: «جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ زَالَتِ الشَّمْسُ فَقَالَ: قُمْ يَا مُحَمَّدُ، فَصَلِّ الظُّهْرَ، فَقَامَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ جَاءَهُ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَهُ، فَقَالَ: قُمْ فَصَلِّ الْعَصْرَ، فَقَامَ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ جَاءَهُ حِينَ غَابَتِ الشَّمْسُ، فَقَالَ: قُمْ فَصَلِّ الْمَغْرِبَ، فَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ مَكَثَ حَتَّى ذَهَبَ الشَّفَقُ، فَجَاءَهُ فَقَالَ: قُمْ فَصَلِّ الْعِشَاءَ، فَقَامَ، فَصَلَّاهَا، ثُمَّ جَاءَهُ حِينَ سَطَعَ الْفَجْرُ بِالصُّبْحِ، فَقَالَ: قُمْ يَا مُحَمَّدُ، فَصَلِّ، فَقَامَ، فَصَلَّى الصُّبْحَ، وَجَاءَهُ مِنَ الْغَدِ حِينَ صَارَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَهُ، فَقَالَ: قُمْ فَصَلِّ الظُّهْرَ، فَقَامَ، فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ جَاءَهُ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ، فَقَالَ: قُمْ فَصَلِّ الْعَصْرَ، فَقَامَ، فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ [ص:336] جَاءَهُ حِينَ غَابَتِ الشَّمْسُ وَقْتًا وَاحِدًا لَمْ يَزَلْ عَنْهُ، فَقَالَ: قُمْ فَصَلِّ الْمَغْرِبَ، فَقَامَ، فَصَلِّى الْمَغْرِبَ، ثُمَّ جَاءَهُ الْعِشَاءَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، فَقَالَ: قُمْ فَصَلِّ الْعِشَاءَ، فَقَامَ، فَصَلَّى الْعِشَاءَ، ثُمَّ جَاءَهُ الصُّبْحَ حِينَ أَسْفَرَ جِدًّا، فَقَالَ: قُمْ فَصَلِّ الصُّبْحَ، فَقَامَ، فَصَلَّى الصُّبْحَ، فَقَالَ: مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ كُلُّهُ». [5: 2]
رقم طبعة با وزير = (1470)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জিবরাঈল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, অতঃপর তিনি বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি দাঁড়ান এবং যোহরের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে যোহরের সালাত আদায় করেন। তারপর তিনি তাঁর কাছে আবার আবার আসেন, যখন প্রত্যেক বস্তুর ছায়া একগুণ হয়। অতঃপর তিনি বলেন, “আপনি দাঁড়ান এবং আসরের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে আসরের সালাত আদায় করেন। তারপর তিনি তাঁর কাছে আবার আবার আসেন, যখন সূর্য ডুবে যায়। অতঃপর তিনি বলেন, “আপনি দাঁড়ান এবং মাগরিবের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে মাগরিবের সালাত আদায় করেন। তারপর তিনি লাল আভা বিদূরিত হওয়া পর্যন্ত অবস্থান করেন। অতঃপর তিনি তাঁর কাছে আসেন এবং তাঁকে বলেন, “আপনি দাঁড়ান এবং ইশার সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে ইশার সালাত আদায় করেন। তারপর তিনি তাঁর কাছে আসেন, যখন সুবহে সাদিক উদিত হয়, তারপর তিনি বলেন, ““হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি দাঁড়ান এবং ফজরের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করেন। অতঃপর তিনি তাঁর কাছে পরের দিন আসেন, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়, অতঃপর তিনি বলেন, আপনি দাঁড়ান এবং যোহরের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে যোহরের সালাত আদায় করেন। তারপর তিনি তাঁর কাছে আবার আবার আসেন, যখন প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হয়। অতঃপর তিনি বলেন, “আপনি দাঁড়ান এবং আসরের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে আসরের সালাত আদায় করেন। তারপর তিনি তাঁর কাছে আসেন, যখন সূর্য ডুবে গিয়ে এখনও সময় বিদ্যমান রয়েছে অতঃপর তিনি বলেন, “আপনি দাঁড়ান এবং মাগরিবের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে মাগরিবের সালাত আদায় করেন। অতঃপর তিনি তাঁর কাছে আসেন যখন রাতের এক-তৃতীয়াংশ চলে গিয়েছে অতঃপর তিনি বলেন, “আপনি দাঁড়ান এবং ইশার সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে ইশার সালাত আদায় করেন। তারপর তিনি তাঁর কাছে আসেন, যখন সুবহে সাদিক সুস্পষ্টভাবে উদিত হয়ে গিয়েছে, তারপর তিনি বলেন, “আপনি দাঁড়ান এবং ফজরের সালাত আদায় করুন।” অতঃপর তিনি দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “এই দুই সময়ের মধ্যবর্তী পুরো সময়টাই সালাত আদায়ের সময়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩০; তিরমিযী: ১৫০; নাসাঈ: ১/২৬৩; দারাকুতনী: ১/২৫৬; সুনান বাইহাকী: ১/৩৬৮; হাকিম: ১/১৯৫-১৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১৮; আবূ দাঊদ: ৩৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮; সহীহ মুসলিম: ৬১৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (250)، «صحيح أبي داود» (419).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حسين بن علي بن الحسين الهاشمي يقال له: حسين الأصغر، وثقه النسائي، وذكره المؤلف في «الثقات» (6/ 205)، وباقي رجال السند على شرطهما، عبد الله: هو ابن المبارك.









সহীহ ইবনু হিব্বান (1473)


1473 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ، مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ، وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، [ص:338] وَوَقْتُ الْعِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ - أَوْ نِصْفِ اللَّيْلِ - وَوَقْتُ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ». [5: 7]
رقم طبعة با وزير = (1471)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যোহরের সময় হলো যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, এবং কোন ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয় (যোহরের সালাতের সময় ততক্ষণ পর্যন্ত থাকে) যতক্ষণ না আসরের সময় উপস্থিত হয়। আসরের সালাতের সময় (ততক্ষণ পর্যন্ত থাকে) সূর্য হলূদ বর্ণ ধারণ করে, ইশার সালাতের ওয়াক্ত রাতের অর্ধাংশ (পর্যন্ত থাকে) এবং ফজরের সালাতের সময় (ততক্ষণ পর্যন্ত থাকে) যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হয়।”[1]



[1] আত তায়ালিসী: ২২৪৯; নাসাঈ: ১/২৬০; সুনান বাইহাকী: ১/৩৬৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১৯; মুসনাদ আহমাদ: ২/২১০; সহীহ মুসলিম: ৬১২; আবূ দা্ঊদ: ৩৯৬; তাহাবী: ১/১৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (425): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، هدبة بن خالد، ويقال له: هَدَّاب، بالتثقيل وفتح أوله، ثقة، عابد، تفرد النسائي بتليينه.









সহীহ ইবনু হিব্বান (1474)


1474 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:339] عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ لِمِيقَاتِهَا». [4: 8]
رقم طبعة با وزير = (1472)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, “কোন আমল শ্রেষ্ঠ?” জবাবে তিনি বলেন, “সময়মতো সালাত আদায় করা।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (453): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، جرير: هو ابن عبد الحميد، وأبو عمرو الشيباني: هو سعد بن إياس الكوفي.









সহীহ ইবনু হিব্বান (1475)


1475 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، مِنْ أَصْلِ كِتَابِهِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنِي عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَيْزَارٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا». [4: 8]
رقم طبعة با وزير = (1473)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, “কোন আমল শ্রেষ্ঠ?” জবাবে তিনি বলেন, “আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1476)


1476 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلَوَاتُ لِمَوَاقِيتِهَا»، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ»، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «ثُمَّ الْجِهَادُ»، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي. [4: 8]
رقم طبعة با وزير = (1474)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়?” জবাবে তিনি বলেন, “সময়মতো সালাত আদায় করা।” আমি বললাম, “তারপর কোনটি?” জবাবে তিনি বলেন, “তারপর পিতামাতার সাথে সদাচারণ করা।” আমি বললাম, “তারপর কী?” জবাবে বলেন, “তারপর জিহাদ করা।” রাবী বলেন, “যদি আমি তাকে আরো বেশি জিজ্ঞেস করতাম, তবে তিনি আরো উত্তর দিতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৪২১; তাহাবী, মুশকিলুল আসার: ৩/২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1477)


1477 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَمُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، وَحَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، قَالُوا: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ: أَخْبَرَنِي، قَالَ: سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يَقُولُ: حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ، وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ [ص:341] إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلَاةُ لِوَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «بِرُّ الْوَالِدَيْنِ»، قَالَ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: خَصَّنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي. [1: 2]
رقم طبعة با وزير = (1475) قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو عَمْرٍو الشَّيْبَانِيُّ كَانَ مِنَ الْمُخَضْرَمِينَ، [ص:342] وَالرَّجُلُ إِذَا كَانَ فِي الْكُفْرِ سِتُّونَ سَنَةً، وَفِي الْإِسْلَامِ سِتُّونَ سَنَةً، يُدْعَى مَخَضْرَمِيًّا».




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়?” জবাবে তিনি বলেন, “সময়মতো সালাত আদায় করা।” তারপর তিনি প্রশ্ন করেন, “তারপর কোনটি?” জবাবে তিনি বলেন, “পিতামাতার সাথে সদাচারণ করা।” আবার প্রশ্ন করেন, “তারপর কী?” জবাবে বলেন, “আল্লাহর পথে জিহাদ করা।” রাবী বলেন, “তিনি আমাকে এসব খাস করে বলেছেন, যদি আমি তাকে আরো বেশি জিজ্ঞেস করতাম, তবে তিনি আরো উত্তর দিতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আমর শাইবানী মুখাযরামী ছিলেন। কোন ব্যক্তি যখন কুফরে ৬০ বছর আর ইসলামে ৬০ বছর বেঁচে থাকেন, তখন তাকে মুখাযরামী বলা হয়।”



[1] মুসনাদ আহমাদ: ১/৪২১; তাহাবী, মুশকিলুল আসার: ৩/২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عمرو الشيباني: هو سعد بن إياس.









সহীহ ইবনু হিব্বান (1478)


1478 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ سَعْدِ بْنِ إِيَاسٍ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ لِوَقْتِهَا». [1: 2]
رقم طبعة با وزير = (1476)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, “কোন আমল শ্রেষ্ঠ?” জবাবে তিনি বলেন, “সময়মতো সালাত আদায় করা।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، الشيباني: هو أبو إسحاق سليمان بن أبي سليمان الكرفي.









সহীহ ইবনু হিব্বান (1479)


1479 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَالْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، حَدَّثَنِي عُثْمَانُ بْنُ عُمَرَ بْنِ فَارِسٍ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا». [1: 2]
رقم طبعة با وزير = (1477) قَالَ أَبُو حَاتِمٍ: «الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا تَفَرَّدَ بِهِ عُثْمَانُ بْنُ عُمَرَ»




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, “কোন আমল শ্রেষ্ঠ?” জবাবে তিনি বলেন, “আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা।” এভাবে উসমান বিন উমার এককভাবে বর্ণনা করেছেন।” [1] সহীহ মুসলিম: ৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1473). تنبيه!! رقم (1473) = (1475) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو في «صحيح ابن خزيمة» برقم (327)، وتقدم تخريجه برقم (1475).









সহীহ ইবনু হিব্বান (1480)


1480 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ خَبَّابٍ، قَالَ: «شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:344] وَسَلَّمَ، حَرَّ الرَّمْضَاءِ، فَلَمْ يُشْكِنَا». [1: 2]
رقم طبعة با وزير = (1478) قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو مَعْمَرٍ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ سَخْبَرَةَ»




খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রচন্ড গরমের অনুযোগ করলাম (যাতে যোহরের সালাত একটু বিলম্ব করা হয়) কিন্তু তিনি আমাদের অভিযোগ আমলে নিলেন না।” [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ মা‘মার এর নাম আব্দুল্লাহ বিন সাখবারাহ।”



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৫৫; হুমাইদী: ১৫২; আত তায়ালিসী: ১০৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৩; মুসনাদ আহমাদ: ৫/১০৮; সহীহ মুসলিম: ৬১৯; নাসাঈ: ১/২৪৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮৫; তাবারানী: ৩৬৯৮; সুনান বাইহাকী: ১/৪৩৮-৪৩৯; বাগাবী, শারহু মা‘আনিল আসার: ৩৫৮; ইবনু মাজাহ: ৬৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৪৮১৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت الحديث (4813): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار الرمادي: حافظ، إلا أن له أوهاماً، وقد توبع عليه، وباقي رجال السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1481)


1481 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَ: قَدِمَ عَلَيْنَا مُعَاذُ بْنُ جَبَلٍ الْيَمَنَ - بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا - فَسَمِعْتُ تَكْبِيرَهُ مَعَ الْفَجْرِ - رَجُلٌ أَجَشُّ الصَّوْتِ - فَأَلْقَيْتُ عَلَيْهِ مَحَبَّتِي، فَمَا فَارَقْتُهُ حَتَّى دَفَنْتُهُ بِالشَّامِ ثُمَّ نَظَرْتُ إِلَى أَفْقَهِ النَّاسِ بَعْدَهُ، فَأَتَيْتُ ابْنَ مَسْعُودٍ، فَلَزِمْتُهُ حَتَّى مَاتَ، فَقَالَ لِي: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكُمْ إِذْا أُمِّرَ عَلَيْكُمْ أُمَرَاءُ يُصَلُّونَ الصَّلَاةَ لِغَيْرِ مِيقَاتِهَا؟ » قُلْتُ: فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِمِيقَاتِهَا، وَاجْعَلْ صَلَاتَكَ مَعَهُمْ سُبْحَةً». [1: 78]
رقم طبعة با وزير = (1479) [ص:346] قَالَ أَبُو حَاتِمٍ: فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاجْعَلْ صَلَاتَكَ مَعَهُمْ سُبْحَةً» أَعْظَمُ الدَّلِيلِ عَلَى إِجَازَةِ صَلَاةِ التَّطَوُّعِ لِلْمَأْمُومِ خَلْفَ الَّذِي يُؤَدِّي الْفَرْضَ، ضِدَّ قَوْلِ مَنْ أَمَرَ بِضِدِّهِ، وَفِيهِ دَلِيلٌ عَلَى إِجَازَةِ صَلَاةِ التَّطَوُّعِ جَمَاعَةً




আমর বিন মাইমূন আল আওদী বলেন, “ইয়ামানে আমাদের কাছে মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু আগমন করেন –রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে আমাদের কাছে পাঠিয়েছিলেন- অতঃপর আমি ফজরের সালাতে তাঁর তাকবীর ধ্বনি শুনতে পেলাম। -তিনি বুলন্দ আওয়াজের অধিকারী ছিলেন- অতঃপর তাঁর প্রতি আমার ভালবাসা তৈরি হয়ে যায়। যার ফলে শামে তাঁর দাফন পর্যন্ত আমি তাঁর থেকে বিচ্ছিন্ন হইনি। তাঁর মৃত্যুর পর আমি মানুষের মাঝে সবচেয়ে বেশি সমঝদার ব্যক্তি কে সে ব্যাপারে লক্ষ্য করলাম, এবং আব্দুল্লাহ বিন মাস‘ঊদের কাছে আসলাম এবং তাঁর মৃত্যু অবধি তাঁর সাহচর্যে থাকি। তিনি আমাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের অবস্থা কেমন হবে, যখন তোমাদের উপর এমন কিছু শাসক আসবে, যারা সালাত অসময়ে আদায় করবে?” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আমি সেই জামানা পেয়ে যাই, তবে আপনি আমাকে কী নির্দেশ দিবেন?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি সালাত যথা সময়ে আদায় করবে এবং তাদের সাথে তোমার সালাতকে নফল বানিয়ে নিবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তাদের সাথে তোমার সালাতকে নফল বানিয়ে নিবে” এতে সবচেয়ে বড় দলীল রয়েছে এই মর্মে যে, ফরয সালাত আদায়কারীর পিছনে নফল সালাত আদায় করার বৈধতা রয়েছে। এটি তার কথার বিপরীত যিনি এর বিপরীত নির্দেশ প্রদান করে। এখানে আরো প্রমাণ রয়েছে যে, নফল সালাত আদায় করা জায়েয।”



[1] আবূ দাঊদ: ৪৩২; মুসনাদ আহমাদ: ৫/২৩১-২৩২; নাসাঈ: ২/৭৫-৭৬; ইবনু মাজাহ: ১২৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (459).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، عبد الرحمن بن إبراهيم – وهو الملقب بدحيم: من رجال البخاري، وعبد الرحمن بن سابط: من رجال مسلم، وباقي السند على شرطهما، والوليد بن مسلم صرح بالتحديث.









সহীহ ইবনু হিব্বান (1482)


1482 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا» قَالَ: كَيْفَ أَفْعَلُ؟ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِذَا أَدْرَكْتَهُمْ لَمْ يُصَلُّوا فَصَلِّ مَعَهُمْ، وَلَا تَقُلْ إِنِّي قَدْ صَلَّيْتُ فَلَا أُصَلِّي». [3: 69]
رقم طبعة با وزير = (1480)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমার অবস্থা কেমন হবে, যখন তুমি এমন কওমের মাঝে থাকবে, যারা সালাতকে নির্ধারিত সময় থেকে বিলম্বে আদায় করে?” তিনি বলেন, “তখন আমি কিভাবে আমল করবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি সালাতকে নির্ধারিত সময়ে আদায় করবে, অতঃপর যখন তুমি তাদের সালাত আদায় করতে পাবে, তখন তুমি আবার তাদের সাথে সালাত আদায় করবে। এটা বলবে না, “আমি তো সালাত আদায় করেছি, কাজেই আমি আর সালাত আদায় করবো না।”[1]



[1] সুনান বাইহাকী: ৩/১২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮১; সহীহ মুসলিম: ৬৪৮; নাসাঈ: ২/৭৫; আত তায়ালিসী: ৪৫৪; দারেমী: ১/২৭৯; আত তাবারানী: ১৬৩৩; বাগাবী: ২৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (458): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله بن الصامت: ثقة، من رجال مسلم، وباقي السند على شرطهما، أبو العالية البراء: هو زياد بن فيروز، وقيل: زياد بن أذينة، وقيل: كلثوم، وقيل: لقبه أذينة، ولقب بالبرَّاء لأنه كان يبري النبل.









সহীহ ইবনু হিব্বান (1483)


1483 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ». [3: 43]
رقم طبعة با وزير = (1481)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এক রাকা‘আত সালাত পায়, সে পুরো সালাত পেয়ে গেলো।”[1]



[1] আবূ দাঊদ: ১১২১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫১; সহীহ আল বুখারী: ৫৮০; সহীহ মুসলিম: ৬০৭; নাসাঈ: ১/২৭৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০০; মুসনাদ আহমাদ: ২/২৪১; তিরমিযী: ৫২৪; দারেমী: ১/২৭৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৭০; আবূ আওয়ানা: ১/৩৭১; ইবনুল জারুদ: ১৫২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (126): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1484)


1484 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، وَبُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، لَمْ تَفُتْهُ الصَّلَاةُ، وَمَنْ صَلَّى مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، لَمْ تَفُتْهُ الصَّلَاةُ». [3: 43]
رقم طبعة با وزير = (1482)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে ফজরের এক রাকা‘আত সালাত পড়ে, তাহলে তার সালাত ছুটে যায়নি। যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে আসরের এক রাকা‘আত সালাত পড়ে, তাহলে তারও সালাত ছুটে যায়নি।”[1]



[1] আত তায়ালিসী: ২৩৮১; ইবনু মাজাহ: ৬৯৯; সুনান বাইহাকী: ১/৩৭৮; আবূ আওয়ানা: ১/৩৫৮; দারাকুতনী: ২/৮৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ১/৯৮৫; নাসাঈ: ১/২৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (5/ 615)، «الإرواء» (253)، «صحيح أبي داود» (439)، «الثمر المستطاب»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، زهير بن محمد –وهو التميمي- رواية غير الشاميين عنه صحيحه، وهذا منها، فإن أبا عمر- وهو عبد الملك بن عمرو القيسي- بصري.









সহীহ ইবনু হিব্বান (1485)


1485 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادٍ، بِبُسْتَ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَدْرَكَ مِنَ الصَّلَاةِ رَكْعَةً، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ كُلَّهَا». [3: 43]
رقم طبعة با وزير = (1483)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এক রাকা‘আত সালাত পায়, সে পুরো সালাত পেয়ে গেলো।”[1]



[1] আবূ দাঊদ: ১১২১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫১; সহীহ আল বুখারী: ৫৮০; সহীহ মুসলিম: ৬০৭; নাসাঈ: ১/২৭৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০০; মুসনাদ আহমাদ: ২/২৪১; তিরমিযী: ৫২৪; দারেমী: ১/২৭৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৭০; আবূ আওয়ানা: ১/৩৭১; ইবনুল জারুদ: ১৫২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وليس عند (خ): «كلها» - انظر (1481). تنبيه!! رقم (1481) = (1483) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وأبو سعيد الأشج: هو عبد الله بن سعيد.









সহীহ ইবনু হিব্বান (1486)


1486 - أَخْبَرَنَا مَكْحُولٌ، بِبَيْرُوتَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا غُصْنُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّهْرِيِّ، وَمَكْحُولٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ رَكْعَةٍ فَقَدْ أَدْرَكَهَا وَلْيُتِمَّ مَا بَقِيَ». [3: 43]
رقم طبعة با وزير = (1484)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন সালাতের রাকা‘আত পাবে, সে ঐ সালাত পেয়ে যায় এবং সে বাকী রাকা‘আতগুলো পড়ে নিবে।”[1]



[1] আবূ দাঊদ: ১১২১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫১; সহীহ আল বুখারী: ৫৮০; সহীহ মুসলিম: ৬০৭; নাসাঈ: ১/২৭৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০০; মুসনাদ আহমাদ: ২/২৪১; তিরমিযী: ৫২৪; দারেমী: ১/২৭৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৭০; আবূ আওয়ানা: ১/৩৭১; ইবনুল জারুদ: ১৫২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وليس عند (م): «وليتم ما بقي».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: غصن بن إسماعيل: ذكره المؤلف في «الثقات» 9/ 4، وقال: ربما خالف، وابن ثوبان: هو عبد الرحمن بن ثابت بن ثوبان العنسي، مختلف فيه، وفي «التقريب»: صدوق يخطئ، وتغير بأخرة، وباقي السند رجاله ثقات. وانظر (1483) و (1484).









সহীহ ইবনু হিব্বান (1487)


1487 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، [عَنِ الزُّهْرِيِّ]، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:353] قَالَ: «مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةٍ رَكْعَةً، فَقَدْ أَدْرَكَ». قَالُوا: مِنْ هُنَا قِيلَ: وَمَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً صَلَّى إِلَيْهَا أُخْرَى. [3: 43]
رقم طبعة با وزير = (1485)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন সালাত থেকে এক রাকাআত পায়, সে সালাত পেয়ে গেলো।”[1] তারা বলেন, “এখান থেকেই বলা হয়, “যে ব্যক্তি জুমু্আর এক রাকাআত পায়, সে তার সাথে আরেক রাকাআত সালাত আদায় করবে।”[2]



[1] সহীহ মুসলিম: ৬০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬)



[2] মুয়াত্তা ইমাম মালিক: ১/১০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو كامل الجحدري: هو فضيل بن حسين بن طلحة الجحدري.









সহীহ ইবনু হিব্বান (1488)


1488 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ زَوْجِي صَفْوَانَ بْنَ الْمُعَطَّلِ يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ، وَيُفَطِّرُنِي إِذَا صُمْتُ، وَلَا يُصَلِّي صَلَاةَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، قَالَ: - وَصَفْوَانُ عِنْدَهُ - فَسَأَلَهُ عَمَّا قَالَتْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَمَّا قَوْلُهَا: يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ، فَإِنَّهَا تَقْرَأُ بِسُورَتِي وَقَدْ نَهَيْتُهَا عَنْهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَتْ سُورَةً وَاحِدَةً لَكَفَتِ النَّاسَ»، قَالَ: وَأَمَّا قَوْلُهَا: يُفَطِّرُنِي إِذَا صُمْتُ، فَإِنَّهَا تَنْطَلِقُ فَتَصُومُ، وَأَنَا رَجُلٌ شَابٌّ وَلَا أَصْبِرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ: «لَا تَصُومُ امْرَأَةٌ إِلَّا [ص:355] بِإِذْنِ زَوْجِهَا»، قَالَ: وَأَمَّا قَوْلُهَا: لَا أُصَلِّي حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِنَّا أَهْلُ بَيْتٍ لَا نَكَادُ نَسْتَيْقِظُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا اسْتَيْقَظْتَ فَصَلِّ». [1: 78]
رقم طبعة با وزير = (1486)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল (রাদ্বিয়াল্লাহু আনহু), যখন আমি সালাত আদায় করি, তখন তিনি আমাকে প্রহার করেন, আমি যখন সিয়াম রাখি, তখন তিনি আমার সিয়াম ভেঙ্গে দেন, তিনি সূর্য উদিত না হওয়া পর্যন্ত ফজরের সালাত আদায় করেন না।” রাবী বলেন, -এই সময় সাফওয়ান বিন মুআত্তাল রাদ্বিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন- তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে তাঁর স্ত্রীর অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করেন, জবাবে তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার বক্তব্য “যখন আমি সালাত আদায় করি, তখন তিনি আমাকে প্রহার করেন” সে দুই সূরা পড়ে সালাত আদায় করে, অথচ আমি তাকে এরকম করতে নিষেধ করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি একটি সূরা পড়া হয়, তবে সেটা সব মানুষের জন্যই যথেষ্ট হয়ে যাবে।” সাফওয়ান বিন মুআত্তাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, তার অভিযোগ “আমি যখন সিয়াম রাখি, তখন তিনি আমার সিয়াম ভেঙ্গে দেন” সে একাধারে সিয়াম রাখতেই থাকে, আর আমি যুবক মানুষ সংবরণ করতে পারি না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কোন নারীই তার স্বামীর অনুমতি ব্যতিত (নফল) সিয়াম পালন করবে না।” সাফওয়ান বিন মুআত্তাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, তার অভিযোগ “তিনি সূর্য উদিত না হওয়া পর্যন্ত ফজরের সালাত আদায় করেন না” আমরা গৃহবাসী, প্রায়ই সূর্য উদিত না হওয়া পর্যন্ত জাগ্রত হতে পারি না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তুমি জাগ্রত হবে, তখনই সালাত আদায় করে নিবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৮০; আবূ দাঊদ: ২৪৫৯; তাহাবী, মুশকিলুল আসার: ২/৪২৪; হাকিম: ১/৪৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (395)، «صحيح أبي داود» (2122).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب، وجرير: هو ابن عبد الحميد، والأعمش: هو سليمان بن مهران، وأبو صالح: هو ذكوان الزيات.









সহীহ ইবনু হিব্বান (1489)


1489 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَصْبِحُوا بِالصُّبْحِ، فَإِنَّكُمْ كُلَّمَا أَصْبَحْتُمْ بِالصُّبْحِ كَانَ أَعْظَمَ [ص:356] لِأُجُورِكُمْ أَوْ لِأَجْرِهَا». [1: 45]
رقم طبعة با وزير = (1487) قَالَ أَبُو حَاتِمٍ: أَمَرَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْإِسْفَارِ لِصَلَاةِ الصُّبْحِ، لِأَنَّ الْعِلَّةَ فِي هَذَا الْأَمْرِ مُضْمَرَةٌ، وَذَلِكَ أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ كَانُوا يُغَلِّسُونَ [ص:357] بِصَلَاةِ الصُّبْحِ، وَاللَّيَالِي الْمُقْمِرَةُ إِذَا قَصَدَ الْمَرْءُ التَّغْلِيسَ بِصَلَاةِ الْفَجْرِ صَبِيحَتَهَا رُبَّمَا كَانَ أَدَاءُ صَلَاتِهِ بِاللَّيْلِ، فَأَمَرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِالْإِسْفَارِ بِمِقْدَارِ مَا يَتَيَقَّنُ أَنَّ الْفَجْرَ قَدْ طَلَعَ، وَقَالَ: «إِنَّكُمْ كُلَّمَا أَصْبَحْتُمْ» يُرِيدُ بِهِ تَيَقَّنْتُمْ بِطُلُوعِ الْفَجْرِ، كَانَ أَعْظَمَ لِأُجُورِكُمْ مِنْ أَنْ تُؤَدُّوا الصَّلَاةَ بِالشَّكِّ




রাফে‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সকাল করে ফজরের সালাত আদায় করবে, কেননা যখন তোমরা সকাল করে ফজরের সালাত আদায় করবে, এতে তোমাদের জন্য অধিক সাওয়াব হবে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) সেই সালাতের অধিক সাওয়াব হবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাত ফর্সা করে আদায় করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের কারণ এখানে উহ্য। কারণটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীগণ ফজরের সালাত অন্ধাকারে আদায় করতেন। চাদনী রাতে কোন মানুষ যখন ফজরের সালাত অন্ধকারে আদায় করতে চায়, তখন কোন কোন সময় সালাতটি রাতে আদায় করা হয়ে যায়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক এই পরিমাণ ফর্সা করে আদায় করতে বলেন যাতে সুবহে সাদিক উদিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি বলেছেন, “নিশ্চয় তোমরা যখন ফর্সা করে সালাত আদায় করবে” এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা সুবহে সাদিক উদিত হওয়ার ব্যাপারটি নিশ্চিত হয়ে আদায় করলে সেটি উত্তম হবে সন্দেহমূলক সময়ে আদায় করার চেয়ে।”



[1] নাসাঈ: ১/২৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২১; মুসনাদ আহমাদ: ৪/১৪২; তাবারানী: ৪২৮৫; তাহাবী: ১/১৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (258)، «صحيح أبي داود» (451).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ابن عجلان: هو محمد، وثقه غير واحد، وأخرج حديثه أصحاب السنن، وروى له مسلم في المتابعات، وليس هذا الحديث مما تكلم فيه بعضهم، وقد توبع عليه، وباقي السند على شرطهما غير محمود بن لبيد، فإنه لم يخرج له البخاري، وهو صحابي صغير، جل روايته عن الصحابة.









সহীহ ইবনু হিব্বান (1490)


1490 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْفِرُوا بِالْفَجْرِ، فَإِنَّهُ أَعْظَمُ لِلْأَجْرِ». [1: 45]
رقم طبعة با وزير = (1488)




রাফে‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা ফর্সা করে ফজরের সালাত আদায় করবে, কেননা এতে অধিক সাওয়াব রয়েছে।”[1]



[1] নাসাঈ: ১/২৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২১; মুসনাদ আহমাদ: ৪/১৪২; তাবারানী: ৪২৮৫; তাহাবী: ১/১৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، إسناده قوي لولا عنعنة ابن إسحاق.









সহীহ ইবনু হিব্বান (1491)


1491 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «أَسْفِرُوا بِصَلَاةِ الصُّبْحِ، فَإِنَّهُ أَعْظَمُ لِلْأَجْرِ» أَوْ قَالَ: «أَعْظَمُ لِأُجُورِكُمْ». [5: 7]
رقم طبعة با وزير = (1489) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:359] وَسَلَّمَ، بِقَوْلِهِ: «أَسْفِرُوا» فِي اللَّيَالِي الْمُقْمِرَةِ الَّتِي لَا يَتَبَيَّنُ فِيهَا وُضُوحُ طُلُوعِ الْفَجْرِ، لِئَلَّا يُؤَدِّي الْمَرْءُ صَلَاةَ الصُّبْحِ إِلَّا بَعْدَ التَّيَقُّنِ بِالْإِسْفَارِ بِطُلُوعِ الْفَجْرِ، فَإِنَّ الصَّلَاةَ إِذَا أُدِّيَتْ كَمَا وَصَفْنَا، كَانَ أَعْظَمَ لِلْأَجْرِ مِنْ أَنْ تُصَلَّى عَلَى غَيْرِ يَقِينٍ مِنْ طُلُوعِ الْفَجْرِ.




রাফে‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা ফর্সা করে ফজরের সালাত আদায় করবে, কেননা এতে অধিক সাওয়াব রয়েছে, অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) এতে তোমাদের জন্য অধিক সাওয়াব হবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের ভাষ্য “তোমরা ফর্সা করে ফজরের সালাত আদায় করবে” এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য হলো চাদনী রাতের ফজরের সালাত, যাতে সুবহে সাদিক উদিত হওয়ার ব্যাপারটি স্পষ্টভাবে বুঝা যায় না। যাতে মানুষ ফর্সা হওয়ার দ্বারা নিশ্চিতভাবে সুবহে সাদিক উদিত হওয়ার ব্যাপারটি ‍নিশ্চিত হওয়ার পর ফজরের সালাত আদায় করে। আর এভাবে ফজরের সালাত আদায় করা অনিশ্চিত সময়ে আদায় করার চেয়ে উত্তম হবে।”



[1] নাসাঈ: ১/২৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২১; মুসনাদ আহমাদ: ৪/১৪২; তাবারানী: ৪২৮৫; তাহাবী: ১/১৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.