সহীহ ইবনু হিব্বান
1512 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ، قَالَ: سَمِعْتُ إِيَاسَ بْنَ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: «كُنَّا نُجَمِّعُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا زَالَتِ الشَّمْسُ، ثُمَّ نَرْجِعُ نَتَتَبَّعُ الْفَيْءَ». [5: 7]
رقم طبعة با وزير = (1510)
সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতাম, যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যেতো। তারপর আমরা ছায়া অনুসন্ধান করে করে বাসায় ফিরে যেতাম।“[1]
[1] তাবারানী: ৬২৫৭; সুনান বাইহাকী: ৩/১৯১; সহীহ মুসলিম: ৮৬০; সহীহ আল বুখারী: ৪১৬৮; আবূ দাঊদ: ১০৮৫; নাসাঈ: ৩/১০০; ইবনু মাজাহ: ১১০০; দারেমী: ১/৩৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1513 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْجَنَدِيُّ بِمَكَّةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ نَوَاضِحَنَا» فَقُلْتُ: أَيَّةُ سَاعَةٍ تِلْكَ؟ قَالَ: «زَوَالُ الشَّمْسِ». [5: 7]
رقم طبعة با وزير = (1511)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতাম, তারপর আমরা বাসায় ফিরে যেতাম এবং আমাদের পানিবাহী উটগুলোকে বিশ্রামে রাখতাম।” অধঃস্তন রাবী বলেন, আমি বললাম, “সেটা কোন সময় ছিল?” জবাবে তিনি বলেন, “সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার সময়।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১০৮; সহীহ মুসলিম: ৮৫৮; সুনান বাইহাকী: ৩/১৯০; মুসনাদ আহমাদ: ৩/৩৩১; নাসাঈ: ৩/১০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (597)، «الأجوبة النافعة»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1514 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ خَلَّادِ بْنِ خَلَّادٍ الْأَنْصَارِيِّ، قَالَ: صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ يَوْمًا ثُمَّ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ قَائِمًا يُصَلِّي، فَلَمَّا انْصَرَفَ قُلْنَا: يَا أَبَا حَمْزَةَ، أَيُّ صَلَاةٍ صَلَّيْتَ؟ قَالَ: الْعَصْرَ، فَقُلْنَا: [ص:381] إِنَّمَا انْصَرَفْنَا الْآنَ مِنَ الظُّهْرِ، صَلَّيْنَاهَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، فَقَالَ أَنَسٌ: «إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي هَكَذَا، فَلَا أَتْرُكُهَا أَبَدًا». [4: 50]
رقم طبعة با وزير = (1512)
খাল্লাদ বিন খাল্লাদ আল আনসারী রহিমাহুল্লাহ বলেন, “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। অতঃপর যখন তিনি সালাম ফেরালেন, আমরা বললাম, “হে আবূ হামযা রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি কোন সালাত আদায় করলেন?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমরা বললাম, “আমরা এক্ষুনি উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে যোহরের সালাত আদায় করে আসলাম!” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এভাবেই সালাত আদায় করতে দেখেছি। কাজেই এমনটি আমি কখনই ছাড়বো না।”[1]
[1] নাসাঈ: ১/২৫৩-২৫৪; মুসনাদ আহমাদ: ৩/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (496).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: خلاد بن خلاد، ترجمه البخاري في «التاريخ الكبير» 3/ 187، ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وأورد له هذا الحديث من طريق أيوب بن سليمان، بهذا الإسناد، وذكره المؤلف في «الثقات» 4/ 208، وباقي رجاله ثقات.
1515 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو النَّجَاشِيِّ، قَالَ: سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ: «كُنَّا نُصَلِّي الْعَصْرَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ تُنْحَرُ الْجَزُورُ، فَتُقْسَمُ عَشْرَ قِسَمٍ، ثُمَّ تُطْبَخُ فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا، قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، وَكُنَّا نُصَلِّي [ص:382] الْمَغْرِبَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيَنْظُرُ إِلَى مَوْقِعِ نَبْلِهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1513)
রাফি‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম, তারপর উট জবাই করা হতো অতঃপর তা দশভাগে ভাগ করা হতো তারপর আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই তা রান্না করে পাকানো গোশত খেতাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করতাম, অতঃপর আমাদের কেউ চলে যেতেন, তারপর তিনি (নিক্ষিপ্ত) তীর পতিত হওয়ার স্থান দেখতে পেতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৪১-১৪২; সহীহ মুসলিম: ৬২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৭; সহীহ আল বুখারী: ২৪৮৫; দারাকুতনী: ১/২৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬৭; ইবনু মাজাহ: ৬৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (442).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم: ثقة، حافظ، من رجال البخاري، وباقي السند على شرطهما، أبو النجاشي: هو عطاء بن صهيب الأنصاري، وهو مولى رافع بن خديج
1516 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ [ص:383] أَبِي حَبِيبٍ، أَنَّ مُوسَى بْنِ سَعْدٍ الْأَنْصَارِيَّ، حَدَّثَهُ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ، فَلَمَّا انْصَرَفَ أَتَاهُ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نُرِيدُ أَنْ نَنْحَرَ جَزُورًا لَنَا، وَنَحْنُ نُحِبُّ أَنْ تَحْضُرَهُ، قَالَ: «نَعَمْ»، فَانْطَلَقَ وَانْطَلَقْنَا مَعَهُ، فَوَجَدْنَا الْجَزُورَ لَمْ يُنْحَرْ، فَنُحِرَتْ، ثُمَّ قُطِعَتْ، ثُمَّ طُبِخَ مِنْهَا، ثُمَّ أَكَلْنَا قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ. [4: 50]
رقم طبعة با وزير = (1514)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন, যখন তিনি সালাত শেষ করলেন, তখন বানূ সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের একটি উট জবেহ করতে চাই। আর আমরা চাই যে, আপনি সেখানে উপস্থিত থাকেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “আচ্ছা, ঠিক আছে।” তারপর তিনি রওয়ানা দিলেন, আমরাও তাঁর সাথে রওয়ানা দিলাম। অতঃপর আমরা গিয়ে দেখতে পেলাম যে, উটটি তখনও জবাই করা হয়নি। তারপর উটটি জবাই করা হলো। গোশত টুকরো করা হলো। তারপর তা রান্না করা হলো। তারপর আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই তা খেয়ে নেই।”[1]
[1] সহীহ মুসলিম: ৬২৪; দারাকুতনী: ১/২৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم برقم (624). تنبيه!! رقم (624) = (625) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بالرقم المشار إليه ولكن أنظر للذي قبله. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن يحيى: هو يحيى بن يحيى بن بكير النيسابوري، وموسى بن سعد الأنصاري: روى عن جمع، وروى عنه جمع، ولم يجرحه أحد وذكره المؤلف في «الثقات»، وأخرج حديث مسلم في «صحيحه»، وقد أخطأ الحافظ في «التقريب»، فلينه بقوله: «مقبول». مع أنه رحمه الله قد ذكر في "مقدمة الفتح" ص484 أن تخريج صاحب الصحيح لأي راوٍ في الأصول مقتض لعدالته عنده وصحة ضبطه، وعدم غفلته.
1517 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: [ص:384] سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ، يَقُولُ: صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ، فَقُلْتُ: يَا عَمُّ، مَا هَذِهِ الصَّلَاةُ الَّتِي صَلَّيْتَ؟ قَالَ: الْعَصْرُ، قُلْتُ: وَهَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «هَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ». [5: 7]
رقم طبعة با وزير = (1515)
আবূ উমামা সাহল বিন হুনাইফ রহিমাহুল্লাহ বলেন, “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন যোহরের সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি আসরের সালাত আদায় করছেন। তখন আমি বললাম, “হে চাচা, আপনি কোন সালাত আদায় করলেন?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমি বললাম, “এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত?” জবাবে তিনি বলেন, “এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত, যা আমরা তাঁর সাথে আদায় করেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমর বিন ইয়াহইয়া আল মাযেনী বানু নাজ্জার গোত্রের খালিদ বিন খাল্লাদ থেকে বর্ণনা করে, তিনি বলেন,“ “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন যোহরের সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি সালাত আদায় করছেন। অতঃপর যখন তিনি সালাম ফেরালেন, আমি বললাম, “এটা কোন সালাত?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমরা বললাম, “আমরা এক্ষুনি উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে যোহরের সালাত আদায় করে আসলাম!” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এভাবেই সালাত আদায় করতে দেখেছি। কাজেই এমনটি আমি কখনই ছাড়বো না।”
[1] সহীহ আল বুখারী: ৫৪৯; সহীহ মুসলিম: ৬২৩; নাসাঈ: ১/২৫৩; সুনান বাইহাকী: ১/৪৪৩; মুসনাদ আহমাদ: ৩/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (549)، م (2/ 110).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك، وأبو أمامة: هو أسعد بن سهل بن حنيف الأنصاري، معدود في الصحابة، له رؤية، لكنه لم يسمع من النبي صلى الله عليه وسلم، مات سنة مئة، وله اثنتان وتسعون سنة، وهو عم الراوي عنه في هذا الحديث.
1518 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ حَيَّةٌ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 7]
رقم طبعة با وزير = (1516)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও শুভ্র-প্রাণবন্ত থাকতো। তারপর কোন গমনকারী মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]
[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (433): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1519 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي، فَيَأْتِي [ص:387] الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 7]
رقم طبعة با وزير = (1517)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও উঁচুতে ও প্রাণবন্ত থাকতো। তারপর তিনি মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]
[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1520 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرِو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي صَلَاةَ الْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِي الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 7]
رقم طبعة با وزير = (1518)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও শুভ্র-প্রাণবন্ত থাকতো। তারপর কোন গমনকারী মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]
[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1521 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:388] كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَيْءُ فِي حُجْرَتِهَا». [5: 7]
رقم طبعة با وزير = (1519)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, রোদ্রের আলো তখনও তাঁর হুজরায় থাকতো; তার হুজরায় তখনও ছায়া প্রকাশ পেতো না।”[1]
[1] সহীহ মুসলিম: ৬১১; মুয়াত্তা ইমাম মালিক: ১/৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৭২; আবূ দাঊদ: ৪০৭; তাহাবী: ১/১৯২; হুমাইদী: ১৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬; সহীহ আল বুখারী: ৫৪৫; তিরমিযী: ১৫৯; নাসাঈ: ১/২৫২; মুসনাদ আহমাদ: ৬/৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (436): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1522 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:389] وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي، فَيَأْتِي الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 27]
رقم طبعة با وزير = (1520)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও শুভ্র-প্রাণবন্ত থাকতো। তারপর কোন গমনকারী মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]
[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1516). تنبيه!! رقم (1516) = (1518) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1519).
1523 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَوَارَتْ بِالْحِجَابِ». [5: 7]
رقم طبعة با وزير = (1521)
সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের সালাত আদায় করতেন, যখন সূর্য ডুবে যেতো এবং সূর্য-গোলক অদৃশ্য হয়ে যেতো।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৩৬; তিরমিযী: ১৬৪; সুনান বাইহাকী: ১/৪৪৬; মুসনাদ আহমাদ: ৪/৫৪; সহীহ আল বুখারী: ৫৬১; ইবনু মাজাহ: ৬৮৮; তাবারানী: ৬২৮৯; বাগাবী: ৩৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (444): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، حاتم بن إسماعيل، قال ابن حجر في «المقدمة» ص395: وثقه ابن معين، والعجلي، وابن مسعد، وقال أحمد: زعموا أنه كان فيه غفلة إلا أن كتابه صالح، وقال النسائي: ليس به بأس، وقال مرة: ليس بالقوي، وتكلم علي بن المديني في أحاديثه عن جعفر بن محمد، قلت [القائل ابن حجر]: احتج به الجماعة، ولكن لم يكثر له البخاري، ولا أخرج له من روايته عن جعفر شيئاً، بل أخرج ما توبع عليه من روايته عن غير جعفر.
1524 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: «أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ، ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيَؤُمُّهُمْ». [4: 50]
رقم طبعة با وزير = (1522)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করতেন, তারপর তিনি তাঁর কওমের কাছে ফিরে যেতেন এবং তাদের ইমামতি করতেন।”[1]
[1] তিরমিযী: ৫৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৫৮; সহীহ মুসলিম: ৪৬৫; সহীহ আল বুখারী: ৭১১; আত তায়ালিসী: ১৬৯৪; মুসনাদ আহমাদ: ৩/৩৬৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৪৩; দারাকুতনী: ১/২৭৪; আবূ দাঊদ: ৬০০; নাসাঈ: ২/১০২; সহীহ আল বুখারী: ৬১০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (756): ق أتم منه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1525 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ الْحَافِظُ، بِتُسْتَرَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَسَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ: «صَلِّ مَعَنْا هَذَيْنِ الْوَقْتَيْنِ»، فَلَمَّا زَالَتِ الشَّمْسُ صَلَّى الظُّهْرَ، قَالَ: وَصَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ حَيَّةٌ، وَصَلَّى الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، وَصَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، وَصَلَّى الْفَجْرَ بِغَلَسٍ، قَالَ: فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَمَرَ بِلَالًا فَأَذَّنَ لِلظُّهْرِ، فَأَنْعَمَ أَنْ يُبْرِدَ بِهَا، وَأَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ، أَخَّرَهَا فَوْقَ الَّذِي كَانَ أَوَّلَ مَرَّةٍ، وَأَمَرَهُ فَأَقَامَ لِلْمَغْرِبِ قَبْلَ مَغِيبِ الشَّفَقِ، وَأَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، وَأَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ فَأَسْفَرَ بِهَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ » [ص:392] قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ». [5: 42]
رقم طبعة با وزير = (1523)
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন অতঃপর তাঁকে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করেন, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি আমাদের সাথে সালাতের দুই ওয়াক্তে সালাত আদায় করো।” অতঃপর যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, তখন তিনি যোহরের সালাত আদায় করেন। তারপর তিনি আসরের সালাত আদায় করেন, তখন সূর্য উঁচুতে, প্রাণবন্ত, শুভ্র ও সতেজ ছিল। যখন সূর্য অস্ত যায়, তখন তিনি মাগরিবের সালাত আদায় করেন। ইশার সালাত আদায় করেন, যখন পশ্চিমাকাশে লাল আভা অদৃশ্য হয়ে যায়। অতঃপর তিনি অন্ধকারে ফজরের সালাত আদায় করেন। অতঃপর পরের দিন তিনি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন যোহরকে উত্তাপ ঠান্ডা হওয়া পর্যন্ত বিলম্ব করতে। অতঃপর তিনি আসরের সালাতের ইকামত দেন যখন সূর্য তখনও প্রাণবন্ত ছিল, এবার তিনি প্রথম দিনের চেয়ে বিলম্বে আদায় করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে পশ্চিমাকাশের লাল আভা অদৃশ্য হয়ে যাওয়ার আগে মাগরিবের সালাতের ইকামত দেওয়ার নির্দেশ দেন। রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর ইশার সালাতের ইকামত দেওয়ার নির্দেশ দেন। তারপর ফর্সা হয়ে যাওয়ার পর ফজরের সালাতের ইকামত দেওয়ার নির্দেশ দেন। তারপর তিনি বলেন, “সালাতের সময় সম্পর্কে প্রশ্নকারী কোথায়?” সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই যে আমি এখানে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের সালাতের সময় যা তুমি দেখলে তার মধ্যবর্তী সময়ে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৩; মুসনাদ আহমাদ: ৫/৩৪৯; সহীহ মুসলিম: ৬১৩; তিরমিযী: ১৫২; ইবনু মাজাহ: ৬৬৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৮; ইবনুল জারুদ, আল মুনতাকা: ১৫১; দারাকুতনী: ১/২৬২; সুনান বাইহাকী: ১/৩৭১; নাসাঈ: ১/২৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م انظر (1490). تنبيه!! رقم (1490) = (1492) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1492).
1526 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: «أَنَا أَعْلَمُ النَّاسِ بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ - يَعْنِي الْعِشَاءَ - كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ». [5: 4]
رقم طبعة با وزير = (1524)
নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সালাতের (অর্থাৎ ইশার সালাতের) সময় সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত তৃতীয় দিনের চাঁদ ডুবে যাওয়ার সময় আদায় করতেন।”[1]
[1] আত তায়ালিসী: ৭৯৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩০; মুসনাদ আহমাদ: ৪/২৭০; হাকিম: ১/১৯৪; নাসাঈ: ১/২৬৪; আবূ দাঊদ: ৪১৯; তিরমিযী: ১৬৫; দারেমী: ১/২৭৫; দারাকুতনী: ১/২৬৯; সুনান বাইহাকী: ১/৪৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (446).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حبيب بن سالم: قال أبو حاتم: ثقة، وقال الآجري عن أبي داود: ثقة، وذكره المؤلف في «الثقات»، وأخرج حديثه مسلم والأربعة، ومع ذلك فقد قال البخاري: فيه نظر، وقد قال الحافظ العراقي في «شرح الألفية» 2/ 11: فلان فيه نظر، وفلان سكتوا عنه: يقولهما البخاري فيمن تركوا حديثه، وتابعه على هذا التفسير غير واحد من أهل العلم غير أن الشيخ العلامة المحدث حبيب الرحمن الأعظمي رد هذا التفسير، فقال: لا ينقضي عجبي حين أقرأ كلام العراقي والذهبي هذا، ثم أرى أئمة هذا الشأن يعبأون بهذا، فيوثقون من قال فيه البخاري: «فيه نظر» أو يدخلونه في الصحيح وإليك أمثلته، ثم أورد أحد عشر راوياً ممن قال فيهم البخاري: «فيه نظر»، ووثقهم غيره من الأئمة، ثم قال: والصواب عندي أن ما قاله العراقي ليس بمطرد ولا صحيح على إطلاقه، بل كثيراً ما يقوله البخاري، ولا يوافقه عليه الجهابذة، وكثيراً ما يقوله، ويريد به إسناداً خاصاً، كما قال في «التاريخ الكبير» 3/ 183 في ترجمة عبد الله بن محمد بن عبد الله بن زيد رائي الأذان «فيه نظر، لأنه لم يذكر سماع بعضهم من بعض» وكثيراً ما يقوله ولا يعني الراوي، بل حديث الراوي، فعليك بالتثبت والتأني، انظر «قواعد علوم الحديث» ص254 - 257. قلت: وهذه فائدة نفيسة تُنبئ عن إمامة هذا الشيخ – حفظه الله، ونفع به – بعلم الجرح والتعديل، ودراية واسعة بقضاياه، وباقي رجال السند على شرطهما.
1527 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:395] يُؤَخِّرُ الْعِشَاءَ الْآخِرَةَ». [5: 7]
رقم طبعة با وزير = (1525)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত বিলম্বে আদায় করতেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩০; সহীহ মুসলিম: ৬৪৩; তাবারানী: ১৯৮৩; মুসনাদ আহমাদ: ৫/৮৯; সুনান বাইহাকী: ১/৪৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৫১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (519): م (2/ 118).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، فإن سماكاً – وهو ابن حرب – فيه كلام ينزله عن رتبة الصحة، وأبو الأحوص: هو الحنفي سلام بن سليم، وجابر: هو ابن سمرة.
1528 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَسَنٍ، قَالَ: سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ يُصَلِّي الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَالْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَالْمَغْرِبَ حِينَ تَغِيبُ الشَّمْسُ، وَالْعِشَاءَ رُبَّمَا عَجَّلَهَا وَرُبَّمَا أَخَّرَهَا، وَكَانَ النَّاسُ إِذَا جَاءُوا عَجَّلَهَا، وَإِذَا [ص:396] لَمْ يَجِيئُوا أَخَّرَهَا، وَكَانُوا يُصَلُّونَ الصُّبْحَ بِغَلَسٍ». [3: 34]
رقم طبعة با وزير = (1526)
মুহাম্মাদ বিন আমর বিন হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জাবির বিন আব্দু্ল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পর্কে জিজ্ঞেস করেন, জবাবে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের সালাত আদায় করতেন, যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যেতেন, আসরের সালাত আদায় করতেন যখন সূর্য প্রাণবন্ত-সতেজ থাকতো, মাগরিবের সালাত আদায় করতেন যখন সূর্য ডুবে যেতো। ইশার সালাত কখন তাড়াতাড়ি পড়তেন আবার কখন বিলম্বে আদায় করতেন; যখন লোকজন চলে আসতেন, তখন তাড়াতাড়ি আদায় করতেন আবার যখন লোকজন না আসতো, তখন বিলম্ব করতেন। আর ফজরের সালাত অন্ধকারে আদায় করতেন।”[1]
[1] আত তায়ালিসী: ১৭২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১৮; সহীহ আল বুখারী: ৫৬০; সহীহ মুসলিম: ৬৪৬; আবূ দাঊদ: ৩৯৭; নাসাঈ: ১/২৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫১; মুসনাদ আহমাদ: ৩/৩০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (245): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، علي بن المديني: هو علي بن عبد الله بن جعفر بن نجيح السعدي مولاهم، ثقة، ثبت، إمام، أعلم أهل عصره بالحديث وعلله، خرج له البخاري، وباقي السند على شرطهما، سعد بن إبراهيم: هو سعد بن إبراهيم بن عبد الرحمن بن عوف الزهري، ومحمد بن عمرو بن حسن: هو محمد بن عمرو بن الحسن بن علي بن أبي طالب.
1529 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، [ص:397] عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ ذَاتَ لَيْلَةٍ وَهُمْ يَنْتَظِرُونَ الْعِشَاءَ، فَقَالَ: «صَلَّى النَّاسُ وَرَقَدُوا وَأَنْتُمْ تَنْتَظِرُونَهَا، أَمَا إِنَّكُمْ فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمُوهَا» ثُمَّ قَالَ: «لَوْلَا ضَعْفُ الضَّعِيفِ - أَوْ كِبَرُ الْكَبِيرِ - لَأَخَّرْتُ هَذِهِ الصَّلَاةَ إِلَى شَطْرِ اللَّيْلِ». [3: 34]
رقم طبعة با وزير = (1527)
জাবির বিন আব্দু্ল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে তাঁর সাহাবীদের উদ্দেশ্যে বের হয়ে আসলেন এমন অবস্থায় যে তারা ইশার সালাতের জন্য অপেক্ষা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অন্যান্য লোকজন সালাত আদায় করেছে এবং শয়ন করেছে আর তোমরা সালাতের জন্য অপেক্ষা করছো। জেনে রাখো, নিশ্চয়ই তোমরা যতক্ষন সালাতের প্রতিক্ষায় থাকবে, ততক্ষন তোমরা সালাতের মধ্যেই আছো।” তারপর তিনি বলেন, “যদি দুর্বল লোকদের দুর্বলতার বিষয়টি না থাকতো অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) যদি বয়োঃবৃদ্ধ লোকদের বার্ধক্যের ব্যাপারটি না থাকতো- তবে এই সালাতকে আমি অর্ধরাত পর্যন্ত পিছিয়ে আদায় করতাম।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪০২; সুনান বাইহাকী: ১/৩৭৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৭; মুসনাদ আহমাদ: ৩/৩৬৭; মাজমা‘উয যাওয়াইদ: ১/৩১২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (449).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو نضرة: هو المنذر بن مالك بن قطعة العبدي العوقي البصري.
1530 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ *، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: أَخَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:398] وَسَلَّمَ صَلَاةَ الْعِشَاءِ، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ وَالنَّاسُ يَنْتَظِرُونَ الصَّلَاةَ، فَقَالَ: «أَمَا إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِ الْأَدْيَانِ أَحَدٌ يَذْكُرُ اللَّهَ هَذِهِ السَّاعَةَ غَيْرُكُمْ» ثُمَّ نَزَلَتْ عَلَيْهِ: {لَيْسُوا سَوَاءً مِنْ أَهْلِ الْكِتَابِ أُمَّةٌ قَائِمَةٌ يَتْلُونَ آيَاتِ اللَّهِ} [آل عمران: 113] إِلَى {يَسْجُدُونَ} [آل عمران: 113] [4: 27]
رقم طبعة با وزير = (1528)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায়ে বিলম্বে করেন। তারপর তিনি মসজিদের উদ্দেশ্যে বের হন এমন অবস্থায় যে লোকজন সালাতের জন্য অপেক্ষা করছে। তারপর তিনি বলেন, “তোমরা ছাড়া আর কোন ধর্মের লোক এই সময়ে আল্লাহকে স্মরণ করছে না।” তারপর আয়াত অবতীর্ণ হয়, “তারা সবাই এক রকম নয়। কিতাবীদের মধ্যে অবিচল একদল লোক আছেন, যারা আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করেন... আর তারা থাকে সাজদায় অবনত।”[1]
[1] নাসাই আল কুবরা: ৭/২৫; বাযযার: ৩৭৫; মুসনাদ আহমাদ: ১/৩৯৬; মুসনাদ আবী ই‘য়ালা: ১/১২৭; তাবারানী আল কাবীর: ১০২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن. * [عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ] قال الشيخ: هو عاصم بن بهدلة المقرئ؛ وهو حسن الحديث، حجَّةٌ في القراءة. ومن طريقه أخرجه النسائي في «الكبرى» (6/ 313 / 11073)، وأبو يعلى في «المسند» (9/ 206 / 306/ 5)، وكذا البزَّار (1/ 190 - 191).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل عاصم بن أبي النجود.
1531 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ الْوُضُوءِ، وَلَأَخَّرْتُ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ شَطْرِ اللَّيْلِ». [3: 60]
رقم طبعة با وزير = (1529)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তবে ওযূর সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম এবং ইশার সালাতকে রাতের এক-তৃতয়াংশ বা অর্ধাংশ পর্যন্ত বিলম্ব করতাম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩১; ইবনু মাজাহ: ২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 100)، «صحيح أبي داود» (37)، «المشكاة» (390).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.