হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1532)


1532 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ [ص:400] عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: أَيُّ حِينٍ أَحَبُّ إِلَيْكَ أَنْ أُصَلِّيَ الْعَتَمَةَ إِمَّا إِمَامًا أَوْ خِلْوًا، فَقَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَتَمَةَ حِينَ رَقَدَ النَّاسُ، وَاسْتَيْقَظُوا، وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا، فَقَالَ عُمَرُ: الصَّلَاةَ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الْآنَ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى رَأْسِهِ، فَقَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوا هَكَذَا». [5: 8]
رقم طبعة با وزير = (1530)




ইবনু জুরাইজ বলেন, আমি আতা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “ইমাম অবস্থায় হোক অথবা একাকী হোক কোন সময়ে ইশার সালাত আদায় করা আপনার কাছে বেশি প্রিয়? ”জবাবে তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায় করতে বিলম্ব করেন, এমনকি লোকজন শুয়ে পড়েন আবার জাগ্রত হন, আবার শুয়ে পড়েন এবং জাগ্রত হন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সালাত, সালাত।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসেন, এমন অবস্থায় যে, যেন আমি তাঁর মাথা থেকে ফোটায় ফোটায় পানি পড়তে দেখছি, এসময় তিনি তাঁর দুই হাত মাথার উপর রেখেছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে আমি এভাবে (দেরিতে ইশার) সালাত আদায় করার নির্দেশ প্রদান করতাম।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১১২; সহীহ বুখারী: ৫৭১; সহীহ মুসলিম: ৬৪২; তাবারানী আল কাবীর: ১১৪২৪; বাইহাকী: ১/৪৪৯; হুমাইদী: ৪৯২; নাসাঈ: ১/২৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান নাসাঈ: ৫১৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1095). تنبيه!! رقم (1095) = (1098) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وتقدم برقم (1098) في نواقض الوضوء.









সহীহ ইবনু হিব্বান (1533)


1533 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ بِالْعَشَاءِ، فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ فَقَدْ رَقَدَ النِّسَاءُ وَالْوِلْدَانُ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً وَهُوَ يَقُولُ: «لَوْلَا [ص:401] أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوا هَذِهِ الصَّلَاةَ». [5: 8]
رقم طبعة با وزير = (1531)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায় করতে বিলম্ব করেন, অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে!” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসেন, এমন অবস্থায় যে, তাঁর মাথা থেকে ফোটায় ফোটায় পানি পড়ছিল, আর তিনি বলছিলেন, “যদি মু‘মিনদের উপর কঠিন মনে না করতাম তবে আমি (এভাবে দেরিতে ইশার) সালাত আদায় করার নির্দেশ প্রদান করতাম।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১১২; সহীহ বুখারী: ৫৭১; সহীহ মুসলিম: ৬৪২; তাবারানী আল কাবীর: ১১৪২৪; বাইহাকী: ১/৪৪৯; হুমাইদী: ৪৯২; নাসাঈ: ১/২৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান নাসাঈ: ৫১৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1534)


1534 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَخِّرُ الْعِشَاءَ الْآخِرَةَ». [4: 8]
رقم طبعة با وزير = (1532)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত বিলম্বে আদায় করতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩০; সহীহ মুসলিম: ৬৪৩; তাবারানী: ১৯৮৩; মুসনাদ আহমাদ: ৫/৮৯; সুনান বাইহাকী: ১/৪৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৫১৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1525). تنبيه!! رقم (1525) = (1527) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (1535)


1535 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ اللَّخْمِيُّ، بِعَسْقَلَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ اللَّيَالِي بِصَلَاةِ الْعِشَاءِ، وَهِيَ الَّتِي تُدْعَى الْعَتَمَةَ، فَلَمْ يَخْرُجْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِأَهْلِ الْمَسْجِدِ حِينَ خَرَجَ عَلَيْهِمْ: «مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ غَيْرُكُمْ» وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الْإِسْلَامُ فِي النَّاسِ قَالَ ابْنُ شِهَابٍ: وَذَكَرُوا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَمَا كَانَ لَكُمْ أَنْ تَبْدُرُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:403] عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الصَّلَاةِ» وَذَلِكَ حِينَ صَاحَ عُمَرُ بْنُ الْخَطَّابِ. [4: 8]
رقم طبعة با وزير = (1533)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ইশার সালাত বিলম্বে আদায় করেন, যেই সালাতকে আতামাহ বলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করার জন্য হুজরা থেকে বের হলেন না। এমনকি উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হন। হুজরা থেকে বের হয়ে মসজিদে অবস্থানকারী সাহাবীদের উদ্দেশ্যে বলেন, “পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ এই সালাতের জন্য অপেক্ষা করছে না।” এটি মানুষের মাঝে ইসলাম প্রসার লাভ করার আগের ঘটনা।”[1] ইবনু শিহাব রহিমাহুল্লাহ বলেন, “তারা বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের জন্য এটা সঙ্গত নয় যে, তোমরা সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অগ্রগামী হয়ো না।” আর এটা তখনই বলেন, যখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু উচ্চ আওয়াজে ডাকেন।”



[1] সহীহ মুসলিম: ৬৩৮; মুসনাদ আহমাদ: ৬/১৯৯; সহীহ আল বুখারী: ৫৬৬; নাসাঈ: ১/২৩৯; সুনান বাইহাকী: ১/৩৭৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1536)


1536 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: مَكَثْنَا ذَاتَ لَيْلَةٍ نَنْتَظِرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعِشَاءِ الْآخِرَةِ، فَخَرَجَ عَلَيْنَا حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، أَوْ بَعْدَهُ، فَقَالَ حِينَ خَرَجَ: «إِنَّكُمْ تَنْتَظِرُونَ صَلَاةً، مَا يَنْتَظِرُهَا أَهْلُ دِينٍ غَيْرُكُمْ، وَلَوْلَا أَنْ تَثْقُلَ عَلَى أُمَّتِي لَصَلَّيْتُ [ص:404] بِهِمْ هَذِهِ الصَّلَاةَ هَذِهِ السَّاعَةَ» قَالَ: ثُمَّ أَمَرَ الْمُؤَذِّنَ فَأَقَامَ، ثُمَّ صَلَّى. [4: 8]
رقم طبعة با وزير = (1534)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমরা ইশার সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতীক্ষা করছিলাম। অতঃপর যখন রাতের এক-তৃতীয়াংশ বা আরোও পর বের হলেন এবং বললেন, “তোমরা এমন এক সালাতের জন্য প্রতিক্ষা করছো, যার জন্য অন্য কোন ধর্মের লোক অপেক্ষা করছে না। যদি আমার উম্মাতের উপর কঠিন না হতো, তবে এই সালাত আমি এই সময়ে আদায় করতাম।” রাবী বলেন, “তারপর তিনি মুয়ায্যিনকে ইকামাত দেওয়ার আদেশ করলেন, ফলে মুয়ায্যিন ইকামাত দিলেন তারপর তিনি সালাত আদায় করলেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৬৩৯; নাসাঈ: ১/২৬৭; সুনান বাইহাকী: ১/৪৫০; আবূ দাঊদ: ৪২০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (448): م، خ نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1537)


1537 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، أَنَّهُمْ قَالُوا لِأَنَسِ بْنِ مَالِكٍ: هَلْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمٌ؟ فَقَالَ: أَخَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِشَاءِ ذَاتَ لَيْلَةٍ حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، ثُمَّ جَاءَ، فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلُّوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي الصَّلَاةِ [ص:405] مَا انْتَظَرْتُمُ الصَّلَاةَ» قَالَ أَنَسٌ: «فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ مِنْ فِضَّةٍ، قَالَ: وَرَفَعَ أَنَسٌ يَدَهُ الْيُسْرَى». [4: 8]
رقم طبعة با وزير = (1535)




সাবিত রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন আংটি ছিল কি?” জবাবে তিনি বলেন, “একরাতে রাসূল ইশার সালাত আদায়ে বিলম্ব করেন, এমনকি রাতের অর্ধাংশ চলে যায়। তারপর তিনি আসেন এবং বলেন, “নিশ্চয়ই অন্যান্য লোকজন সালাত আদায় করেছে। আর তোমরা ততক্ষন পর্যন্ত আছো বিবেচিত হবে, যতক্ষন পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকো।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি যেন তাঁর রুপার আংটির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি।” অধঃস্তন রাবী বলেন, “এসময় আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর বাম হাত উত্তোলন করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৬৭; সহীহ মুসলিম: ৬৪০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৭; সহীহ আল বুখারী: ৫৭২; নাসাঈ: ১/২৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সামারুল মুস্তাতা-ব)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الثمر المستطاب»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن الحجاج السامي: ثقة، روى له النسائي، وباقي السند على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1538)


1538 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، [ص:406] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَخَّرْتُ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ». [5: 7]
رقم طبعة با وزير = (1536)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তবে ইশার সালাতকে রাতের এক-তৃতয়াংশ পর্যন্ত বিলম্ব করতাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩১; ইবনু মাজাহ: ২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1529). تنبيه!! رقم (1529) = (1531) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر (1531).









সহীহ ইবনু হিব্বান (1539)


1539 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَخَّرْتُ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ شَطْرِ اللَّيْلِ». [4: 8]
رقم طبعة با وزير = (1537)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তবে ইশার সালাতকে রাতের এক-তৃতয়াংশ বা অর্ধাংশ পর্যন্ত বিলম্ব করতাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩১; ইবনু মাজাহ: ২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1540)


1540 - أَخْبَرَنَا الْقَطَّانُ، بِالرَّقَّةِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَابُورَ الرُّومِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «[ص:407] لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ الْوُضُوءِ، وَلَأَخَّرْتُ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِ اللَّيْلِ». [4: 8]
رقم طبعة با وزير = (1538)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তবে ওযূর সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম এবং ইশার সালাতকে রাতের এক-তৃতয়াংশ বা অর্ধাংশ পর্যন্ত বিলম্ব করতাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩১; ইবনু মাজাহ: ২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن عبد الله بن سابور (وقد تصحف في «ثقات المؤلف» 9/ 92 إلى: شابور) قال أبو حاتم: صدوق، روى له ابن ماجه، وباقي السند على شرطهما، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1541)


1541 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَغْلِبَنَّكُمُ الْأَعْرَابُ عَلَى اسْمِ صَلَاتِكُمُ الْعِشَاءِ، يُسَمُّونَهَا الْعَتَمَةَ لِإِعْتَامِ الْإِبِلِ». [2: 42]
رقم طبعة با وزير = (1539)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বেদুঈনরা যেন তোমাদেরকে ইশার সালাতের নামের ব্যাপারে তোমাদের পরাভূত করতে না পারে। এই সময়ে উটের দুধ দোহন করার কারণে তারা এই সালাতকে আতামাহর সালাত হিসেবে অভিহিত করে থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৫১; আবূ আওয়ানা: ১/৩৯৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫০; সুনান বাইহাকী: ১/৩৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৭; সহীহ মুসলিম: ৬৪৪; নাসাঈ: ১/২৭০; ইবনু মাজাহ: ৭০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৬৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (632).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، واسم ابن أبي لبيد: عبد الله.









সহীহ ইবনু হিব্বান (1542)


1542 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الشَّطَوِيُّ، بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ الْمُغِيرَةِ الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَأَلَ صَفْوَانُ بْنُ الْمُعَطَّلِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنِّي سَائِلُكَ عَنْ أَمْرٍ أَنْتَ بِهِ عَالِمٌ، وَأَنَا بِهِ جَاهِلٌ، قَالَ: «مَا هُوَ؟ » قَالَ: هَلْ مِنْ سَاعَاتِ اللَّيْلِ وَالنَّهَارِ سَاعَةٌ تُكْرَهُ فِيهَا الصَّلَاةُ؟ قَالَ: «نَعَمْ، إِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَدَعِ الصَّلَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ لِقَرْنِ الشَّيْطَانِ، ثُمَّ صَلِّ [ص:410] وَالصَّلَاةُ مُتَقَبَّلَةٌ حَتَّى تَسْتَوِيَ الشَّمْسُ عَلَى رَأْسِكَ كَالرُّمْحِ، فَإِذَا كَانَتْ عَلَى رَأْسِكَ كَالرُّمْحِ فَدَعِ الصَّلَاةَ، فَإِنَّهَا السَّاعَةُ الَّتِي تُسْجَرُ فِيهَا جَهَنَّمَ، وَيُغَمُّ فِيهَا زَوَايَاهَا حَتَّى تَزِيغَ، فَإِذَا زَاغَتْ فَالصَّلَاةُ مَحْضُورَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ، ثُمَّ دَعِ الصَّلَاةَ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ». [3: 65]
رقم طبعة با وزير = (1540)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাফওয়ান বিন মুয়াত্তাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে এমন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবো, যা সম্পর্কে আপনি অবগত, আমি সে সম্পর্কে অনবগত।“ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সেটা কী?” তিনি বলেন, “দিন-রাতের মধ্যে এমন কোন সময় আছে কি, যাতে সালাত আদায় করা মাকরূহ?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তারপর শয়তানের শিংয়ের মাঝে সূর্য উদয় পর্যন্ত আর কোন সালাত আদায় করবে না। তারপর আবার সালাত আদায় করতে পারবে এবং এই সময়ের সালাত গ্রহণ করা হবে, যতক্ষন না মাথার উপর বর্ষার ন্যায় সূর্য সোজাভাবে অবস্থান করে। যখন সূর্য মাথার উপর বর্ষার ন্যায় অবস্থান করবে, তখন তুমি আর সালাত আদায় করবে না। কেননা এই সময় জাহান্নামকে প্রজ্জ্বলিত করা হয় এবং জাহান্নামের সমস্ত কোন উত্তপ্ত করা হয়। এভাবে সূর্য পশ্চিমাকাশে ঢলে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে না। যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যাবে, সে সময়ের সালাতে ফেরেস্তাগণ উপস্থিত থাকে এবং সেই সালাত গ্রহণ করা হয়। এভাবে সালাত আদায় করতে পারবে, যতক্ষন না আসরের সালাত আদায় করো। যখন আসরের সালাত আদায় করবে, তখন আর কোন সালাত আদায় করবে না সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।”[1]



[1] ইবনু মাজাহ: ১২৫২; ‍সুনান বাইহাকী: ২/৪৫৫; মুসনাদ আহমাদ: ৫/৩১২; তাবারানী: ৭৩৪৪; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২২৪-২২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1371).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، يحيى بن المغيرة: صدوق، روى له الترمذي، وباقي السند رجاله رجال الصحيح إلا أن الضحاك بن عثمان فيه كلام ينزله عن رتبة الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1543)


1543 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [4: 13]
رقم طبعة با وزير = (1541)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য অস্ত যায় এবং ফজরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য উদিত হয়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসনাদ আহমাদ: ২/৪৬২; সহীহ মুসলিম: ৮২৫; নাসাঈ: ১/২৭৬; সুনান বাইহাকী: ২/৪৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৮; আত তায়ালিসী: ২৪৬৩; সহীহ আল বুখারী: ৫৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، الأعرج: هو عبد الرحمن بن هرمز.









সহীহ ইবনু হিব্বান (1544)


1544 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حِبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [2: 8]
رقم طبعة با وزير = (1542)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য অস্ত যায় এবং ফজরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য উদিত হয়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসনাদ আহমাদ: ২/৪৬২; সহীহ মুসলিম: ৮২৫; নাসাঈ: ১/২৭৬; সুনান বাইহাকী: ২/৪৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৮; আত তায়ালিসী: ২৪৬৩; সহীহ আল বুখারী: ৫৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، القعنبي: هو عبد الله بن مسلمة، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1545)


1545 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَلَا تُصَلُّوا حَتَّى يَبْرُزَ، ثُمَّ صَلُّوا، فَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ، فَلَا تُصَلُّوا حَتَّى تَغْرُبَ، ثُمَّ صَلُّوا، وَلَا تَحَيَّنُوا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ، وَلَا غُرُوبَهَا، وَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ». [4: 13]
رقم طبعة با وزير = (1543)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সূর্যের গোলক উদিত হয় তখন তোমরা সালাত আদায় করবে না, যতক্ষন না সূর্য প্রকাশিত হয়। তারপর সালাত আদায় করবে। আর যখন সূর্যের গোলক অদৃশ্য হতে শুরু করে, তখন তোমরা সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে না। তোমরা সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার সময়কে সালাত আদায়ের সময় হিসেবে নির্দিষ্ট করবে না। কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে উদিত হয়।”[1]



[1] সহীহ আল বুখারী: ৩২৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৪; সহীহ মুসলিম: ৮২৯; তাহাবী: ১/১৫২; সুনান বাইহাকী: ২/৪৫৩; মুয়াত্তা ইমাম মালিক: ৪৩ পৃষ্ঠা। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1546)


1546 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: «ثَلَاثُ سَاعَاتٍ كَانَ يَنْهَانَا عَنْهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، وَأَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَصَوَّبُ الشَّمْسُ لِغُرُوبِهَا». [4: 13]
رقم طبعة با وزير = (1544)




উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তিন সময়ে সালাত আদায় করতে এবং আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন। তা হলো: যখন ‍উজ্জ্বল হয়ে সূর্য উদিত হয়, যতক্ষন না সূর্য উঁচুতে উঠে, দ্বি-প্রহরের সময় যতক্ষন না সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, আর যখন সূর্য অস্ত যাওয়ার নিকটবর্তী হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৫২; নাসাঈ: ৪/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৮; আবূ দাঊদ: ৩১৯২; তিরমিযী: ১০৩০; ইবনু মাজাহ: ১৫১৯; আত তায়ালিসী: ১০০১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩; সহীহ মুসলিম: ৮৩১; দারেমী: ১/৩৩৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৫; সুনান বাইহাকী: ২/৪৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (165 و 175)، «الإرواء» (2/ 238 / 480): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سعد بن يزيد الفراء: ذكره المؤلف في «الثقات» 8/ 283، وكناه أبا الحسن، وقال: يروي عن إبراهيم بن طهمان، حدثنا عنه الحسن بن سفيان، مات سنة ثلاثين ومئتين، وترجمه الإمام الذهبي في «السير» 10/رقم الترجمة (156)، وفيه: يروي عن إبراهيم بن طهمان، ومبارك بن فضالة، وموسى بن علي بن رباح، وابن لهيعة، وعنه محمد بن عبد الوهاب، وأيوب بن الحسن، وداود بن الحسين البيهقي، وآخرون خاتمتهم الحسن بن سفيان، محله الصدق، وباقي رجال السند على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1547)


1547 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، وَشُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ وَهْبِ بْنِ الْأَجْدَعِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُصَلُّوا بَعْدَ الْعَصْرِ إِلَّا أَنْ تُصَلُّوا وَالشَّمْسُ [ص:415] مُرْتَفِعَةٌ». [4: 13]
رقم طبعة با وزير = (1545)




আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আসরের পরে সালাত আদায় করবে না। তবে যদি সূর্য অনেক উঁচুতে থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/১২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৫; সুনান বাইহাকী: ২/৪৫৯; আত তায়ালিসী: ১০৮; ইবনুল জারুদ: ২৮১; আবূ দাঊদ: ১২৭৪; সুনান বাইহাকী: ২/৪৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (200 و 314)، «صحيح أبي داود» (1156).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهب بن الأجدع: ثقة، أخرج له أبو داود، والنسائي، وباقي السند على شرط الصحيح، عبد الرحمن: هو ابن مهدي.









সহীহ ইবনু হিব্বান (1548)


1548 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، [ص:416] عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَتَحَرَّى أَحَدُكُمْ، فَيُصَلِّي عِنْدَ طُلُوعِ الشَّمْسِ، وَلَا عِنْدَ غُرُوبِهَا». [4: 13]
رقم طبعة با وزير = (1546)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার সময় সালাত আদায়ে সচেষ্ট না হয়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৫১; সহীহ আল বুখারী: ৫৮৫; সহীহ মুসলিম: ৮২৮; নাসাঈ: ১/২৭৭; সুনান বাইহাকী: ২/৪৫৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر (1543). تنبيه!! رقم (1543) = (1545) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1549)


1549 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ [ص:417] أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاذٍ التَّيْمِيِّ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «صَلَاتَانِ لَا صَلَاةَ* بَعْدَهُمَا: صَلَاةُ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَصَلَاةُ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [2: 8]
رقم طبعة با وزير = (1547)




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি সালাতের পরে আর কোন সালাত নেই; আসরের সালাত যতক্ষন না সূর্য অস্ত যায় এবং ফজরের সালাত যতক্ষন না সূর্য ‍উদিত হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/১৭১; আবূ ই‘য়ালা: ৭৩৩; মাজমা‘উয যাওয়াইদ: ২/২২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য সমর্থক বর্ণনা থাকার কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر التعليق. تنبيه هام!! أضاف الألباني راو - اسمه عبد الرحمن - بين معاذ وسعد بن أبي وقاص فصار في طبعة باوزير هكذا: عَنْ مُعَاذٍ، عن عبد الرحمن التَّيْمِيِّ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ... وكتب الشيخ تعليقا على هذا الراوي المسقط فقال: كذا في هذه الطبعة، وسقط من «طبعة المؤسسة» (4/ 417) قوله: «عن عبد الرحمن»؛ فصار فيها: «عن معاذ التيمي» وَأَظنُّه من تصرفات المُعَلِّق؛ فَإِنَّهُ ذكر أَنَّهُ وقع في «التقاسيم» (2 / لوحة 94)، «والإحسان»: «معاذ بن عبد الرحمن التيميُّ». وإذا كان الأمر كذلك؛ فكان عليه أن يُثبِتَ ما في الأصل: «الإحسان» ولا سيَّما وهو موافقٌ لأصله «التقاسيم»، ثُمَّ يُعَلِّقُ عليه بما يبدو له! ويُبَيِّنُ أَنَّ نُسَخَ هذا الأصل مُختَلفةٌ، فَقَد وَقعَ فِي سند الحديث في «موارد الهيثمي» (620)، ثُمَّ يبين خَطأَهُ بِقَوله: قلت: هكذا هو في الأصل «عن معاذ، عن عبد الرحمن بن سعد»، وصوابه: معاذ بن عبد الرحمن، عن سعد. وكذلك ذكر ابن حبَّانَ في «الثقات»: «أنَّ مُعَاذ بن عبد الرحمن سَمِعَ من سعدا». قلت: وزاد (5/ 421 - 422): أنه روى عنه سعدُ بنُ إِبراهيم - أي: ما هنا -، ثُمَّ قال: «وهو معاذ بن عبد الرحمن بن عثمان ... التيمي». قلت: وهذا مُترجمٌ له في «التهذيب»، من رجال الشيخين؛ لكنَّهم لم يَذكُرُوا فِي الرواة عنه سعد بن إبراهيم هذا، ولا في شيوخه سعد بن أبي وقاص - وقد قيل بصحبته -، فإن كان هو ابن عبد الرحمن هذا؛ فالسند صحيح، لكن في النَّفسِ شيءٌ؛ فَإِنَّ الحديث أخرجه أحمد (1/ 171)، وأبو يعلى (2/ 111 / 773)، ومن طريقهما الضياء المقدسي في «المختارة» (3/ 269 - 270)، عن إسحاق بن عيسى: حدثني إبراهيم بن سعد، عن أبيه، عن معاذ التيمي قال سمعت سعد بن أبي وقَّاصٍ ... به. ثم رواه أحمد من طريق يونس: ثنا إبراهيم به. قلت: فلم ينسب معاذاً إلى أبيه عبد الرحمن من إسحاق بن عيسى - وهو الطبَّاع -؛ فَإِنْ كان: هو؛ فالسند صحيح - كما تقدَّم -، لكن قد فرَّق بينهما البخاري وابن أبي حاتم، ثُمَّ ابن حبان (4/ 423)، وتبعهم العسقلانيّ في «التعجيل»، فلم يَنسِبُوهُ كما نسبوا الأوَّل، ولا ذكروا في الرواة عنه غير سعد بن إبراهيم. وقد انقلب اسم سعد هذا في «ثقات ابن حبان» (2/ 423) إلى «إبراهيم بن سعد»!! ولعلَّه خطأ من بعض النُّسَّاخ القُدامَى؛ فَإِنَّهُ كذلك في «ترتيب الثقات» للهيثميّ، ونسبه ابن حبان تبعاً للبخاريّ مكيًّا. وفي سند الحديث «التيمي» - كما ترى - فجزم المُعَلُِّق على «الإحسان» بأنه خطأ، وأن صوابه (المكي)، وخفي عليه أنَّهُ قد يَجتمعانِ، وقد جَمَعَ بينهما فِعلاً ابن أبي حاتم (4/ 10 / 247)؛ فلا يجوز التسرُّعُ إلى التخطئة. ومهما يكن من أمرِه؛ فَإِنْ لَمْ يَصِح الحديث؛ فهو صحيح لغيره، لأنَّ له شواهد كثيرة في «الصحيحين» وغيرهما، تجد بعضها في «صحيح أبي داود» (1156 - 1157). * [صَلاَةَ] قال الشيخ: في الأصل: «صلاتان». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: معاذ التيمي لم يوثقه غير المؤلف، وباقي السند على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1550)


1550 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ الْقُرَشِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ سَاعَاتِ اللَّيْلِ وَالنَّهَارِ سَاعَةٌ تَأْمُرُنِي أَنْ لَا أُصَلِّيَ فِيهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَأَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ، ثُمَّ الصَّلَاةُ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى يَنْتَصِفَ النَّهَارُ، فَإِذَا انْتَصَفَ النَّهَارُ فَأَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، فَإِنَّ حِينَئِذٍ تُسَعَّرُ جَهَنَّمُ، وَشِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا زَالَتِ الشَّمْسُ فَالصَّلَاةُ مَحْضُورَةٌ مَشْهُودَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ، فَإِذَا صَلَّيْتَ الْعَصْرَ فَأَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ، فَإِنَّهَا تَغِيبُ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ، ثُمَّ الصَّلَاةُ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى تُصَلِّيَ الصُّبْحَ». [2: 8]
رقم طبعة با وزير = (1548)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, “দিন-রাতের মধ্যে কোন সময় আপনি আমাকে সালাত আদায় করা নিষেধ করেন?” জবাবে তিনি বলেন, “যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তারপর আর কোন সালাত আদায় করবে না। কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে উদিত হয়। তারপর সালাত আদায় করা হলে, তাতে ফিরিস্তাগণ উপস্থিত থাকেন। এভাবে দ্বি-প্রহরের আগ পর্যন্ত সালাত গ্রহণ করা হয়, অতঃপর যখন দ্বি-প্রহর হয়, তখন তুমি সালাত আদায় করা থেকে বিরত থাকবে যতক্ষন না সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়। কেননা এসময় জাহান্নামকে প্রজ্জ্বলিত করা হয়। আর প্রচন্ড তাপ জাহান্নামের শ্বাস-প্রশ্বাসের কারণে হয়ে থাকে। অতঃপর যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যাবে, সে সময়ের সালাতে ফেরেস্তাগণ উপস্থিত থাকে এবং সেই সালাত গ্রহণ করা হয়। এভাবে সালাত আদায় করতে পারবে, যতক্ষন না আসরের সালাত আদায় করো। যখন আসরের সালাত আদায় করবে, তখন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর কোন সালাত আদায় করবে না। কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে অস্ত যায়। তারপরের সালাতে ফেরেস্তাগণ উপস্থিত থাকে এবং সেই সালাত ফজরের আগ পর্যন্ত গ্রহণ করা হয়।”[1]



[1] ইবনু মাজাহ: ১২৫২; ‍সুনান বাইহাকী: ২/৪৫৫; মুসনাদ আহমাদ: ৫/৩১২; তাবারানী: ৭৩৪৪; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২২৪-২২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১৩৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (1371)، «التعليق على صحيح ابن خزيمة» (1275)، ومضى بسند حسن قريبا (1540). تنبيه!! رقم (1540) = (1542) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عياض بن عبد الله: هو عياض بن عبد الله القرشي الفهري، ترجم له البخاري في «التاريخ الكبير» 7/ 22، فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وذكره المؤلف في «الثقات» 7/ 283، وأخرج له مسلم في «صحيحه»، وقال الذهبي في «الكاشف»: وثق، وقال أبو حاتم: ليس بالقوي كما في «الجرح والتعديل» 6/ 409، ولينه الحافظ في «التقريب»، قد تابعه عليه الضحاك بن عثمان في الرواية المتقدمة برقم (1543)، وباقي السند على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1551)


1551 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ أَبُو الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، [عَنْ أَبِيهِ]، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: ثَلَاثُ سَاعَاتٍ كَانَ «يَنْهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَصَوَّبُ الشَّمْسُ لِغُرُوبِهَا». [2: 8]
رقم طبعة با وزير = (1549)




উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তিন সময়ে সালাত আদায় করতে এবং আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন। তা হলো: যখন ‍উজ্জ্বল হয়ে সূর্য উদিত হয়, যতক্ষন না সূর্য উঁচুতে উঠে, দ্বি-প্রহরের সময় যতক্ষন না সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, আর যখন সূর্য অস্ত যাওয়ার নিকটবর্তী হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৫২; নাসাঈ: ৪/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৮; আবূ দাঊদ: ৩১৯২; তিরমিযী: ১০৩০; ইবনু মাজাহ: ১৫১৯; আত তায়ালিসী: ১০০১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩; সহীহ মুসলিম: ৮৩১; দারেমী: ১/৩৩৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৫; সুনান বাইহাকী: ২/৪৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (1544): م. تنبيه!! رقم (1544) = (1546) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1546)، وسعد بن يزيد تحرف في «الإحسان» إلى: سعيد.