হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1541)


1541 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَغْلِبَنَّكُمُ الْأَعْرَابُ عَلَى اسْمِ صَلَاتِكُمُ الْعِشَاءِ، يُسَمُّونَهَا الْعَتَمَةَ لِإِعْتَامِ الْإِبِلِ». [2: 42]
رقم طبعة با وزير = (1539)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বেদুঈনরা যেন তোমাদেরকে ইশার সালাতের নামের ব্যাপারে তোমাদের পরাভূত করতে না পারে। এই সময়ে উটের দুধ দোহন করার কারণে তারা এই সালাতকে আতামাহর সালাত হিসেবে অভিহিত করে থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৫১; আবূ আওয়ানা: ১/৩৯৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫০; সুনান বাইহাকী: ১/৩৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৭; সহীহ মুসলিম: ৬৪৪; নাসাঈ: ১/২৭০; ইবনু মাজাহ: ৭০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৬৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (632).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، واسم ابن أبي لبيد: عبد الله.









সহীহ ইবনু হিব্বান (1542)


1542 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الشَّطَوِيُّ، بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ الْمُغِيرَةِ الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَأَلَ صَفْوَانُ بْنُ الْمُعَطَّلِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنِّي سَائِلُكَ عَنْ أَمْرٍ أَنْتَ بِهِ عَالِمٌ، وَأَنَا بِهِ جَاهِلٌ، قَالَ: «مَا هُوَ؟ » قَالَ: هَلْ مِنْ سَاعَاتِ اللَّيْلِ وَالنَّهَارِ سَاعَةٌ تُكْرَهُ فِيهَا الصَّلَاةُ؟ قَالَ: «نَعَمْ، إِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَدَعِ الصَّلَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ لِقَرْنِ الشَّيْطَانِ، ثُمَّ صَلِّ [ص:410] وَالصَّلَاةُ مُتَقَبَّلَةٌ حَتَّى تَسْتَوِيَ الشَّمْسُ عَلَى رَأْسِكَ كَالرُّمْحِ، فَإِذَا كَانَتْ عَلَى رَأْسِكَ كَالرُّمْحِ فَدَعِ الصَّلَاةَ، فَإِنَّهَا السَّاعَةُ الَّتِي تُسْجَرُ فِيهَا جَهَنَّمَ، وَيُغَمُّ فِيهَا زَوَايَاهَا حَتَّى تَزِيغَ، فَإِذَا زَاغَتْ فَالصَّلَاةُ مَحْضُورَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ، ثُمَّ دَعِ الصَّلَاةَ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ». [3: 65]
رقم طبعة با وزير = (1540)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাফওয়ান বিন মুয়াত্তাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে এমন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবো, যা সম্পর্কে আপনি অবগত, আমি সে সম্পর্কে অনবগত।“ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সেটা কী?” তিনি বলেন, “দিন-রাতের মধ্যে এমন কোন সময় আছে কি, যাতে সালাত আদায় করা মাকরূহ?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তারপর শয়তানের শিংয়ের মাঝে সূর্য উদয় পর্যন্ত আর কোন সালাত আদায় করবে না। তারপর আবার সালাত আদায় করতে পারবে এবং এই সময়ের সালাত গ্রহণ করা হবে, যতক্ষন না মাথার উপর বর্ষার ন্যায় সূর্য সোজাভাবে অবস্থান করে। যখন সূর্য মাথার উপর বর্ষার ন্যায় অবস্থান করবে, তখন তুমি আর সালাত আদায় করবে না। কেননা এই সময় জাহান্নামকে প্রজ্জ্বলিত করা হয় এবং জাহান্নামের সমস্ত কোন উত্তপ্ত করা হয়। এভাবে সূর্য পশ্চিমাকাশে ঢলে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে না। যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যাবে, সে সময়ের সালাতে ফেরেস্তাগণ উপস্থিত থাকে এবং সেই সালাত গ্রহণ করা হয়। এভাবে সালাত আদায় করতে পারবে, যতক্ষন না আসরের সালাত আদায় করো। যখন আসরের সালাত আদায় করবে, তখন আর কোন সালাত আদায় করবে না সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।”[1]



[1] ইবনু মাজাহ: ১২৫২; ‍সুনান বাইহাকী: ২/৪৫৫; মুসনাদ আহমাদ: ৫/৩১২; তাবারানী: ৭৩৪৪; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২২৪-২২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1371).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، يحيى بن المغيرة: صدوق، روى له الترمذي، وباقي السند رجاله رجال الصحيح إلا أن الضحاك بن عثمان فيه كلام ينزله عن رتبة الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1543)


1543 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [4: 13]
رقم طبعة با وزير = (1541)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য অস্ত যায় এবং ফজরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য উদিত হয়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসনাদ আহমাদ: ২/৪৬২; সহীহ মুসলিম: ৮২৫; নাসাঈ: ১/২৭৬; সুনান বাইহাকী: ২/৪৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৮; আত তায়ালিসী: ২৪৬৩; সহীহ আল বুখারী: ৫৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، الأعرج: هو عبد الرحمن بن هرمز.









সহীহ ইবনু হিব্বান (1544)


1544 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حِبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [2: 8]
رقم طبعة با وزير = (1542)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য অস্ত যায় এবং ফজরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন, যতক্ষন না সূর্য উদিত হয়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসনাদ আহমাদ: ২/৪৬২; সহীহ মুসলিম: ৮২৫; নাসাঈ: ১/২৭৬; সুনান বাইহাকী: ২/৪৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৮; আত তায়ালিসী: ২৪৬৩; সহীহ আল বুখারী: ৫৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، القعنبي: هو عبد الله بن مسلمة، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1545)


1545 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَلَا تُصَلُّوا حَتَّى يَبْرُزَ، ثُمَّ صَلُّوا، فَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ، فَلَا تُصَلُّوا حَتَّى تَغْرُبَ، ثُمَّ صَلُّوا، وَلَا تَحَيَّنُوا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ، وَلَا غُرُوبَهَا، وَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ». [4: 13]
رقم طبعة با وزير = (1543)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সূর্যের গোলক উদিত হয় তখন তোমরা সালাত আদায় করবে না, যতক্ষন না সূর্য প্রকাশিত হয়। তারপর সালাত আদায় করবে। আর যখন সূর্যের গোলক অদৃশ্য হতে শুরু করে, তখন তোমরা সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে না। তোমরা সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার সময়কে সালাত আদায়ের সময় হিসেবে নির্দিষ্ট করবে না। কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে উদিত হয়।”[1]



[1] সহীহ আল বুখারী: ৩২৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৪; সহীহ মুসলিম: ৮২৯; তাহাবী: ১/১৫২; সুনান বাইহাকী: ২/৪৫৩; মুয়াত্তা ইমাম মালিক: ৪৩ পৃষ্ঠা। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1546)


1546 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: «ثَلَاثُ سَاعَاتٍ كَانَ يَنْهَانَا عَنْهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، وَأَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَصَوَّبُ الشَّمْسُ لِغُرُوبِهَا». [4: 13]
رقم طبعة با وزير = (1544)




উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তিন সময়ে সালাত আদায় করতে এবং আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন। তা হলো: যখন ‍উজ্জ্বল হয়ে সূর্য উদিত হয়, যতক্ষন না সূর্য উঁচুতে উঠে, দ্বি-প্রহরের সময় যতক্ষন না সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, আর যখন সূর্য অস্ত যাওয়ার নিকটবর্তী হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৫২; নাসাঈ: ৪/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৮; আবূ দাঊদ: ৩১৯২; তিরমিযী: ১০৩০; ইবনু মাজাহ: ১৫১৯; আত তায়ালিসী: ১০০১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩; সহীহ মুসলিম: ৮৩১; দারেমী: ১/৩৩৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৫; সুনান বাইহাকী: ২/৪৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (165 و 175)، «الإرواء» (2/ 238 / 480): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سعد بن يزيد الفراء: ذكره المؤلف في «الثقات» 8/ 283، وكناه أبا الحسن، وقال: يروي عن إبراهيم بن طهمان، حدثنا عنه الحسن بن سفيان، مات سنة ثلاثين ومئتين، وترجمه الإمام الذهبي في «السير» 10/رقم الترجمة (156)، وفيه: يروي عن إبراهيم بن طهمان، ومبارك بن فضالة، وموسى بن علي بن رباح، وابن لهيعة، وعنه محمد بن عبد الوهاب، وأيوب بن الحسن، وداود بن الحسين البيهقي، وآخرون خاتمتهم الحسن بن سفيان، محله الصدق، وباقي رجال السند على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1547)


1547 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، وَشُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ وَهْبِ بْنِ الْأَجْدَعِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُصَلُّوا بَعْدَ الْعَصْرِ إِلَّا أَنْ تُصَلُّوا وَالشَّمْسُ [ص:415] مُرْتَفِعَةٌ». [4: 13]
رقم طبعة با وزير = (1545)




আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আসরের পরে সালাত আদায় করবে না। তবে যদি সূর্য অনেক উঁচুতে থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/১২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৫; সুনান বাইহাকী: ২/৪৫৯; আত তায়ালিসী: ১০৮; ইবনুল জারুদ: ২৮১; আবূ দাঊদ: ১২৭৪; সুনান বাইহাকী: ২/৪৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (200 و 314)، «صحيح أبي داود» (1156).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهب بن الأجدع: ثقة، أخرج له أبو داود، والنسائي، وباقي السند على شرط الصحيح، عبد الرحمن: هو ابن مهدي.









সহীহ ইবনু হিব্বান (1548)


1548 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، [ص:416] عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَتَحَرَّى أَحَدُكُمْ، فَيُصَلِّي عِنْدَ طُلُوعِ الشَّمْسِ، وَلَا عِنْدَ غُرُوبِهَا». [4: 13]
رقم طبعة با وزير = (1546)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার সময় সালাত আদায়ে সচেষ্ট না হয়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৫১; সহীহ আল বুখারী: ৫৮৫; সহীহ মুসলিম: ৮২৮; নাসাঈ: ১/২৭৭; সুনান বাইহাকী: ২/৪৫৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر (1543). تنبيه!! رقم (1543) = (1545) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1549)


1549 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ [ص:417] أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاذٍ التَّيْمِيِّ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «صَلَاتَانِ لَا صَلَاةَ* بَعْدَهُمَا: صَلَاةُ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَصَلَاةُ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [2: 8]
رقم طبعة با وزير = (1547)




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি সালাতের পরে আর কোন সালাত নেই; আসরের সালাত যতক্ষন না সূর্য অস্ত যায় এবং ফজরের সালাত যতক্ষন না সূর্য ‍উদিত হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/১৭১; আবূ ই‘য়ালা: ৭৩৩; মাজমা‘উয যাওয়াইদ: ২/২২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য সমর্থক বর্ণনা থাকার কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر التعليق. تنبيه هام!! أضاف الألباني راو - اسمه عبد الرحمن - بين معاذ وسعد بن أبي وقاص فصار في طبعة باوزير هكذا: عَنْ مُعَاذٍ، عن عبد الرحمن التَّيْمِيِّ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ... وكتب الشيخ تعليقا على هذا الراوي المسقط فقال: كذا في هذه الطبعة، وسقط من «طبعة المؤسسة» (4/ 417) قوله: «عن عبد الرحمن»؛ فصار فيها: «عن معاذ التيمي» وَأَظنُّه من تصرفات المُعَلِّق؛ فَإِنَّهُ ذكر أَنَّهُ وقع في «التقاسيم» (2 / لوحة 94)، «والإحسان»: «معاذ بن عبد الرحمن التيميُّ». وإذا كان الأمر كذلك؛ فكان عليه أن يُثبِتَ ما في الأصل: «الإحسان» ولا سيَّما وهو موافقٌ لأصله «التقاسيم»، ثُمَّ يُعَلِّقُ عليه بما يبدو له! ويُبَيِّنُ أَنَّ نُسَخَ هذا الأصل مُختَلفةٌ، فَقَد وَقعَ فِي سند الحديث في «موارد الهيثمي» (620)، ثُمَّ يبين خَطأَهُ بِقَوله: قلت: هكذا هو في الأصل «عن معاذ، عن عبد الرحمن بن سعد»، وصوابه: معاذ بن عبد الرحمن، عن سعد. وكذلك ذكر ابن حبَّانَ في «الثقات»: «أنَّ مُعَاذ بن عبد الرحمن سَمِعَ من سعدا». قلت: وزاد (5/ 421 - 422): أنه روى عنه سعدُ بنُ إِبراهيم - أي: ما هنا -، ثُمَّ قال: «وهو معاذ بن عبد الرحمن بن عثمان ... التيمي». قلت: وهذا مُترجمٌ له في «التهذيب»، من رجال الشيخين؛ لكنَّهم لم يَذكُرُوا فِي الرواة عنه سعد بن إبراهيم هذا، ولا في شيوخه سعد بن أبي وقاص - وقد قيل بصحبته -، فإن كان هو ابن عبد الرحمن هذا؛ فالسند صحيح، لكن في النَّفسِ شيءٌ؛ فَإِنَّ الحديث أخرجه أحمد (1/ 171)، وأبو يعلى (2/ 111 / 773)، ومن طريقهما الضياء المقدسي في «المختارة» (3/ 269 - 270)، عن إسحاق بن عيسى: حدثني إبراهيم بن سعد، عن أبيه، عن معاذ التيمي قال سمعت سعد بن أبي وقَّاصٍ ... به. ثم رواه أحمد من طريق يونس: ثنا إبراهيم به. قلت: فلم ينسب معاذاً إلى أبيه عبد الرحمن من إسحاق بن عيسى - وهو الطبَّاع -؛ فَإِنْ كان: هو؛ فالسند صحيح - كما تقدَّم -، لكن قد فرَّق بينهما البخاري وابن أبي حاتم، ثُمَّ ابن حبان (4/ 423)، وتبعهم العسقلانيّ في «التعجيل»، فلم يَنسِبُوهُ كما نسبوا الأوَّل، ولا ذكروا في الرواة عنه غير سعد بن إبراهيم. وقد انقلب اسم سعد هذا في «ثقات ابن حبان» (2/ 423) إلى «إبراهيم بن سعد»!! ولعلَّه خطأ من بعض النُّسَّاخ القُدامَى؛ فَإِنَّهُ كذلك في «ترتيب الثقات» للهيثميّ، ونسبه ابن حبان تبعاً للبخاريّ مكيًّا. وفي سند الحديث «التيمي» - كما ترى - فجزم المُعَلُِّق على «الإحسان» بأنه خطأ، وأن صوابه (المكي)، وخفي عليه أنَّهُ قد يَجتمعانِ، وقد جَمَعَ بينهما فِعلاً ابن أبي حاتم (4/ 10 / 247)؛ فلا يجوز التسرُّعُ إلى التخطئة. ومهما يكن من أمرِه؛ فَإِنْ لَمْ يَصِح الحديث؛ فهو صحيح لغيره، لأنَّ له شواهد كثيرة في «الصحيحين» وغيرهما، تجد بعضها في «صحيح أبي داود» (1156 - 1157). * [صَلاَةَ] قال الشيخ: في الأصل: «صلاتان». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: معاذ التيمي لم يوثقه غير المؤلف، وباقي السند على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1550)


1550 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ الْقُرَشِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ سَاعَاتِ اللَّيْلِ وَالنَّهَارِ سَاعَةٌ تَأْمُرُنِي أَنْ لَا أُصَلِّيَ فِيهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَأَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ، ثُمَّ الصَّلَاةُ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى يَنْتَصِفَ النَّهَارُ، فَإِذَا انْتَصَفَ النَّهَارُ فَأَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، فَإِنَّ حِينَئِذٍ تُسَعَّرُ جَهَنَّمُ، وَشِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا زَالَتِ الشَّمْسُ فَالصَّلَاةُ مَحْضُورَةٌ مَشْهُودَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ، فَإِذَا صَلَّيْتَ الْعَصْرَ فَأَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ، فَإِنَّهَا تَغِيبُ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ، ثُمَّ الصَّلَاةُ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ مُتَقَبَّلَةٌ حَتَّى تُصَلِّيَ الصُّبْحَ». [2: 8]
رقم طبعة با وزير = (1548)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, “দিন-রাতের মধ্যে কোন সময় আপনি আমাকে সালাত আদায় করা নিষেধ করেন?” জবাবে তিনি বলেন, “যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তারপর আর কোন সালাত আদায় করবে না। কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে উদিত হয়। তারপর সালাত আদায় করা হলে, তাতে ফিরিস্তাগণ উপস্থিত থাকেন। এভাবে দ্বি-প্রহরের আগ পর্যন্ত সালাত গ্রহণ করা হয়, অতঃপর যখন দ্বি-প্রহর হয়, তখন তুমি সালাত আদায় করা থেকে বিরত থাকবে যতক্ষন না সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়। কেননা এসময় জাহান্নামকে প্রজ্জ্বলিত করা হয়। আর প্রচন্ড তাপ জাহান্নামের শ্বাস-প্রশ্বাসের কারণে হয়ে থাকে। অতঃপর যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যাবে, সে সময়ের সালাতে ফেরেস্তাগণ উপস্থিত থাকে এবং সেই সালাত গ্রহণ করা হয়। এভাবে সালাত আদায় করতে পারবে, যতক্ষন না আসরের সালাত আদায় করো। যখন আসরের সালাত আদায় করবে, তখন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর কোন সালাত আদায় করবে না। কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে অস্ত যায়। তারপরের সালাতে ফেরেস্তাগণ উপস্থিত থাকে এবং সেই সালাত ফজরের আগ পর্যন্ত গ্রহণ করা হয়।”[1]



[1] ইবনু মাজাহ: ১২৫২; ‍সুনান বাইহাকী: ২/৪৫৫; মুসনাদ আহমাদ: ৫/৩১২; তাবারানী: ৭৩৪৪; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২২৪-২২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১৩৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (1371)، «التعليق على صحيح ابن خزيمة» (1275)، ومضى بسند حسن قريبا (1540). تنبيه!! رقم (1540) = (1542) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عياض بن عبد الله: هو عياض بن عبد الله القرشي الفهري، ترجم له البخاري في «التاريخ الكبير» 7/ 22، فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وذكره المؤلف في «الثقات» 7/ 283، وأخرج له مسلم في «صحيحه»، وقال الذهبي في «الكاشف»: وثق، وقال أبو حاتم: ليس بالقوي كما في «الجرح والتعديل» 6/ 409، ولينه الحافظ في «التقريب»، قد تابعه عليه الضحاك بن عثمان في الرواية المتقدمة برقم (1543)، وباقي السند على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1551)


1551 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ أَبُو الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، [عَنْ أَبِيهِ]، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: ثَلَاثُ سَاعَاتٍ كَانَ «يَنْهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَصَوَّبُ الشَّمْسُ لِغُرُوبِهَا». [2: 8]
رقم طبعة با وزير = (1549)




উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তিন সময়ে সালাত আদায় করতে এবং আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন। তা হলো: যখন ‍উজ্জ্বল হয়ে সূর্য উদিত হয়, যতক্ষন না সূর্য উঁচুতে উঠে, দ্বি-প্রহরের সময় যতক্ষন না সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, আর যখন সূর্য অস্ত যাওয়ার নিকটবর্তী হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৫২; নাসাঈ: ৪/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৮; আবূ দাঊদ: ৩১৯২; তিরমিযী: ১০৩০; ইবনু মাজাহ: ১৫১৯; আত তায়ালিসী: ১০০১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩; সহীহ মুসলিম: ৮৩১; দারেমী: ১/৩৩৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৫; সুনান বাইহাকী: ২/৪৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (1544): م. تنبيه!! رقم (1544) = (1546) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1546)، وسعد بن يزيد تحرف في «الإحسان» إلى: سعيد.









সহীহ ইবনু হিব্বান (1552)


1552 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهَ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ إِنْ كَانَ إِلَيْكُمْ مِنَ الْأَمْرِ شَيْءٌ فَلَا أَعْرِفَنَّ أَحَدًا مِنْهُمْ أَنْ يَمْنَعَ مَنْ يُصَلِّي عِنْدَ الْبَيْتِ أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ». [2: 8]
رقم طبعة با وزير = (1550)




জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে বানূ আব্দুল মুত্তালিব, যদি তোমাদের কাছে খিলাফাতের কোন দায়িত্ব আসে, তবে আমি তাদের কারো ব্যাপারে যেন এমনটা না জানতে পারি যে, তিনি বাইতুল্লায় দিবারাতের যে কোন সময়ে সালাত আদায়কারীকে বাধা প্রদান করেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮০; আবূ দাঊদ: ১৮৯৪; তিরমিযী: ৮৬৮; নাসাঈ: ১/২৮৪; ইবনু মাজাহ: ১২৫৪; দারেমী: ২/৭০; দারাকুতনী: ১/৪২৩; তাবারানী: ১৬০০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/১৮৬; সুনান বাইহাকী: ২/৪৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮০; হাকিম: ১/৪৪৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯০০৪; মুসনাদ আহমাদ: ৪/৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১০৪৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 278 / 481)، «المشكاة» (1045).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1553)


1553 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا الزُّبَيْرِ حَدَّثَهُ، عَنِ ابْنِ بَابَاهَ، أَنَّهُ سَمِعَ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ». [2: 19]
رقم طبعة با وزير = (1551)




জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে বানূ আব্দু মানাফ, তোমরা বাইতুল্লায় কোন তাওয়াফকারী ও দিবারাতের যে কোন সময়ে সালাত আদায়কারীকে বাধা প্রদান করবে না।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮০; আবূ দাঊদ: ১৮৯৪; তিরমিযী: ৮৬৮; নাসাঈ: ১/২৮৪; ইবনু মাজাহ: ১২৫৪; দারেমী: ২/৭০; দারাকুতনী: ১/৪২৩; তাবারানী: ১৬০০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/১৮৬; সুনান বাইহাকী: ২/৪৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮০; হাকিম: ১/৪৪৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯০০৪; মুসনাদ আহমাদ: ৪/৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১০৪৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1554)


1554 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، بِالْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو خَيْثَمَةَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهَ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، يَذْكُرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُنَّ أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ وَنَهَارٍ». [4: 13]
رقم طبعة با وزير = (1552)




জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে বানূ আব্দু মানাফ, অবশ্যই তোমরা বাইতুল্লায় কোন তাওয়াফকারী ও দিবারাতের যে কোন সময়ে সালাত আদায়কারীকে বাধা প্রদান করবে না।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮০; আবূ দাঊদ: ১৮৯৪; তিরমিযী: ৮৬৮; নাসাঈ: ১/২৮৪; ইবনু মাজাহ: ১২৫৪; দারেমী: ২/৭০; দারাকুতনী: ১/৪২৩; তাবারানী: ১৬০০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/১৮৬; সুনান বাইহাকী: ২/৪৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮০; হাকিম: ১/৪৪৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯০০৪; মুসনাদ আহমাদ: ৪/৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১০৪৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1552).









সহীহ ইবনু হিব্বান (1555)


1555 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، وَعَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا». [4: 13]
رقم طبعة با وزير = (1553)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন সালাত আদায় করতে ভুলে যায়, সে যেন তা পড়ে নেয়, যখন তা স্মরন হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৪৩; আবূ আওয়ানা: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৮৪; তিরমিযী: ১৭৮; নাসাঈ: ১/২৯৩; ইবনু মাজাহ: ৬৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৬; সুনান বাইহাকী: ২/২১৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯৩; সহীহ আল বুখারী: ৫৯৭; আবূ দাঊদ: ৪৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯৩; দারেমী: ১/২৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (469): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1556)


1556 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ الْخَلَّالُ، بِالْكَرَجِ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْفُرَاتِ بْنِ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «مَنْ نَسِيَ صَلَاةً، أَوْ نَامَ عَنْهَا، فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا». [2: 8]
رقم طبعة با وزير = (1554)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, তবে সে যেন তা পড়ে নেয় যখন তা স্মরন হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৪৩; আবূ আওয়ানা: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৮৪; তিরমিযী: ১৭৮; নাসাঈ: ১/২৯৩; ইবনু মাজাহ: ৬৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৬; সুনান বাইহাকী: ২/২১৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯৩; সহীহ আল বুখারী: ৫৯৭; আবূ দাঊদ: ৪৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯৩; দারেমী: ১/২৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أحمد بن الفرات: حافظ، ثقة، وباقي السند على شرط الصحيح، إبراهيم: هو ابن يزيد بن قيس النخعي، والأسود: هو ابن يزيد بن قيس النخعي، وهو خال إبراهيم بن يزيد، وأبو داود: هو الطيالسي، وانظر الحديث (1555) قبله.









সহীহ ইবনু হিব্বান (1557)


1557 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ [ص:424] أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الْأَعْرَجِ، يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ». [2: 8]
رقم طبعة با وزير = (1555)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে ফজরের এক রাকা‘আত সালাত পায়, সে নিশ্চিতরুপে সালাত পেয়ে যায়। অনুরুপভাবে যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে এক রাকা‘আত সালাত পায়, সে নিশ্চিতরুপে সালাত পেয়ে যায়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫১; মুসনাদ আহমাদ: ২/৪৬২; সহীহ আল বুখারী: ৫৭৯; সহীহ মুসলিম: ৬০৮; তিরমিযী: ১৮৬; নাসাঈ: ১/২৫৭; দারেমী: ১/২৭৭-২৭৮; আবূ আওয়ানা: ১/৩৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫১; সুনান বাইহাকী: ১/৩৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৮৩/২৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 273 / 253): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، الأعرج:: هو عبد الرحمن بن هرمز.









সহীহ ইবনু হিব্বান (1558)


1558 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:425] عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّهَا سَتَكُونُ أُمَرَاءُ يُسِيئُونَ الصَّلَاةَ يَخْنُقُونَهَا إِلَى شَرَقِ الْمَوْتَى، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ، فَلْيُصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، وَلْيَجْعَلْ صَلَاتَهُ مَعَهُمْ سُبْحَةً». [2: 8]
رقم طبعة با وزير = (1556)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অচিরেই এমন কিছু শাসকের আবির্ভাব হবে, যারা সালাতকে নষ্ট করে দিবে, তারা সালাতকে শ্বাস রোধ করে মৃত্যুর উপকন্ঠে নিয়ে যাবে। কাজেই তোমাদের কেউ এমন অবস্থা পেলে, সে যেন সালাত যথা সময়ে আদায় করে নেয় এবং তাদের সাথে তার সালাতকে নফল বানিয়ে নেয়।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১; সহীহ মুসলিম: ৫৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮৭; ইবনু হাযম, আল মুহাল্লা: ৩/৪-৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৫৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، علي بن خشوم من رجال مسلم، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1559)


1559 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ لِمَنْ شَاءَ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ لِمَنْ شَاءَ»، وَكَانَ ابْنُ بُرَيْدَةَ يُصَلِّي قَبْلَ* الْمَغْرِبِ رَكْعَتَيْن ِ. [2: 8]
رقم طبعة با وزير = (1557)




আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত রয়েছে, যে ব্যক্তি তা আদায় করতে চায় তার জন্য। প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত রয়েছে, যে ব্যক্তি তা আদায় করতে চায় তার জন্য ।” রাবী বলেন, ইবনু বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৭; সুনান বাইহকী: ২/৪৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৬; মুসনাদ আহমাদ: ৫/৫৪; সহীহ মুসলিম: ৮৩৮; তিরমিযী: ১৮৫; ইবনু মাজাহ: ১১৬২; দারাকুতনী: ১/২৬৬; সহীহ আল বুখারী: ৬২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩০; নাসাঈ: ১/২৮; আবূ আওয়ানা: ২/৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৬৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1163)، «الضعيفة» (5662)، وانظر الحديث (1586). * [قَبْلَ الْمَغْرِبِ] قال الشيخ: أي: قبل صلاة المغرب، وبعد الأذان، وعليه جرى العمل كما سيأتي في حديث أنس ٍ - رضي الله عنه - (رقم 1587). والحديث صريح في ذلك - كما هو ظاهر جدا -؛ فلا أدري - والله - كيف ترجم له المؤلف بمثل ما ترجم به للحديث الذي قبله! فَإِنَّها تُشعِرُ أَنَّ الصلاة قبل المغرب مستثناه من الزجر عن الصلاة بعد الصلاة!! وإنما هي بعد خروج وقت النَّهي، ودخول وقت الإباحة. تنبيه!! رقم (1586) = (1588) من «طبعة المؤسسة». رقم (1587) = (1589) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك.









সহীহ ইবনু হিব্বান (1560)


1560 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:428] عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ لِمَنْ شَاءَ». [4: 37]
رقم طبعة با وزير = (1558)




আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত রয়েছে, যে ব্যক্তি তা আদায় করতে চায়, তার জন্য ।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৭; সুনান বাইহকী: ২/৪৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৬; মুসনাদ আহমাদ: ৫/৫৪; সহীহ মুসলিম: ৮৩৮; তিরমিযী: ১৮৫; ইবনু মাজাহ: ১১৬২; দারাকুতনী: ১/২৬৬; সহীহ আল বুখারী: ৬২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩০; নাসাঈ: ১/২৮; আবূ আওয়ানা: ২/৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৬৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أيوب بن محمد الوزان [وقد تحرف في «الإحسان» إلى الوراق وجاء على الصواب في التقاسيم 4/لوحة 47]: ثقة روى له أبو داود، والنسائي، وابن ماجة، وباقي السند رجاله رجال الشيخين، وإسماعيل بن علية: سمع من سعيد الجريري قبل الاختلاط.