সহীহ ইবনু হিব্বান
1561 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ لِمَنْ شَاءَ» ثَلَاثَ مَرَّاتٍ. [3: 38]
رقم طبعة با وزير = (1559)
আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত রয়েছে, যে ব্যক্তি তা আদায় করতে চায়, তার জন্য । ”রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি তিনবার বলেছেন।” [1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৭; সুনান বাইহকী: ২/৪৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৬; মুসনাদ আহমাদ: ৫/৫৪; সহীহ মুসলিম: ৮৩৮; তিরমিযী: ১৮৫; ইবনু মাজাহ: ১১৬২; দারাকুতনী: ১/২৬৬; সহীহ আল বুখারী: ৬২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩০; নাসাঈ: ১/২৮; আবূ আওয়ানা: ২/৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل ابن أبي السري – وهو محمد بن المتوكل – وهو صحيح بالطريقين المتقدمتين (1559) و (1560).
1562 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ وَهْبِ بْنِ الْأَجْدَعِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُصَلَّى [بَعْدَ] *الْعَصْرِ إِلَّا أَنْ تَكُونَ الشَّمْسُ مُرْتَفِعَةٌ». [2: 8]
رقم طبعة با وزير = (1560)
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আসরের পরে সালাত আদায় করবে না। তবে যদি সূর্য অনেক উঁচুতে থাকে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/১২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৫; সুনান বাইহাকী: ২/৪৫৯; আত তায়ালিসী: ১০৮; ইবনুল জারুদ: ২৮১; আবূ দাঊদ: ১২৭৪; সুনান বাইহাকী: ২/৪৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1545). * [بَعْدَ] قال الشيخ: ما بين المعقوفتين سقط من الأصل. تنبيه!! رقم (1545) = (1547) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1563 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَوَصِيفُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَافِظُ، بِأَنْطَاكِيَةَ قَالَا: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، [ص:430] عَنْ جَدِّهِ قَيْسِ بْنِ قَهْدٍ: «أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، وَلَمْ يَكُنْ رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يَرْكَعُ رَكْعَتَيِ الْفَجْرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ». [2: 8]
رقم طبعة با وزير = (1561)
কাইস বিন কাহদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফজরের সালাত আদায় করেছেন এমন অবস্থায় যে তিনি ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করেননি। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম ফিরান, তখন তিনি দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে তাকিয়ে দেখছিলেন। কিন্তু তিনি কোন প্রতিবাদ করেননি।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০১৬; মুসনাদ আহমাহ: ৫/৪৪৭; আবূ দাঊদ: ১২৬৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১১১৬; হাকিম: ১/২৭৫; সুনান বাইহাকী: ২/৪৮৩; তিরমিযী: ৪২২; ইবনু মাজাহ: ১১৫৪; হুমাইদী: ৮৬৮; তাবারানী: ১৮/৯৩৮; দারাকুতনী: ১/৩৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1150)، «المشكاة» (1044).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، سعيد بن قيس والد يحيى، لم يوثقه غير المؤلف 4/ 281، وهو مترجم في «التاريخ الكبير» 3/ 508، و «الجرح التعديل» 4/ 55 - 56، وأسد بن موسى – وهو الملقب بأسد السنة، وإن كان صدوقاً -: يغرب، وهذا الحديث عده ابن مندة من غرائبه فيما نقله عنه الحافظ في «الإصابة» 3/ 245، وقد تفرد بوصله، وغيره يرسله.
1564 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ، [ص:432] عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي مُؤَخَّرِ النَّاسِ، فَأَمَرَ فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ لَهُمَا: «مَا حَمَلَكُمَا عَلَى أَنْ لَا تُصَلِّيَا مَعَنْا» قَالَا: يَا نَبِيَّ اللَّهِ صَلَّيْنَا فِي رِحَالِنَا، ثُمَّ أَقْبَلْنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَدْرَكْتُمَا الصَّلَاةَ، فَصَلِّيَا، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ». [2: 8]
رقم طبعة با وزير = (1562)
ইয়াযিদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সালাত আদায় করেন। যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি লোকদের পিছনে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন। অতঃপর তিনি তাদেরকে ডেকে আনার নির্দেশ দিলেন ফলে তাদেরকে আনা হয় এমন অবস্থায় যে, ভয়ে তাদের শরীর কাঁপতেছিল। তিনি তাদের বলেন, “তোমাদের কিসে উদ্বুদ্ধ করেছে যে, তোমরা আমাদের সাথে সালাত আদায় করনি?” জবাবে তারা বললেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের মালপত্রের জায়গায় সালাত আদায় করে এসেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমরা মালপত্রের জায়গায় সালাত আদায় করবে, তারপর সালাত আদায় করতে দেখতে পাও, তবে আবার সালাত আদায় করবে। কেননা এটি তোমাদের জন্য নফল হিসেবে গণ্য হবে।”[1]
[1] আত তায়ালিসী: ১২৪৭; আবূ দাঊদ: ৫৭৫; তাহাবী: ১/৩৬৩; দারাকুতনী: ১/৪১৩; তাবারানী: ২২/৬১০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩৪; মুসনাদ আহমাদ: ৪/১৬০; তিরমিযী: ২১৯; নাসাঈ: ২/১১২-১১৩; হাকিম: ১/২৪৪-২৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (590 - 951).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1565 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ، فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ مِنْ مِنًى، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا رَجُلَانِ فِي آخِرِ النَّاسِ لَمْ يُصَلِّيَا، فَأُتِيَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنْا؟ » قَالَا: يَا رَسُولَ اللَّهِ، كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا، ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ، فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ». [2: 8]
رقم طبعة با وزير = (1563) قَالَ الشَّيْخُ: قَوْلُهُ «فَلَا تَفْعَلَا» لَفْظَةُ زَجْرٍ مُرَادُهَا ابْتِدَاءُ أَمْرٍ مُسْتَأْنَفٍ
ইয়াযিদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হজ্জে সাথে ছিলাম। অতঃপর আমি তাঁর সাথে মিনার মাসজিদে খাইফে ফজরের সালাত আদায় করি। যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি লোকদের পিছনে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন, যারা সালাত আদায় করেননি। অতঃপর তাদেরকে আনা হয় এমন অবস্থায় যে, ভয়ে তাদের শরীর কাঁপতেছিল। তিনি তাদের বলেন, “আমাদের সাথে সালাত আদায় করতে তোমাদেরকে কিসে বাধা দিয়েছে?” জবাবে তারা বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের মালপত্রের জায়গায় সালাত আদায় করে এসেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এরকম করবে না। যখন তোমরা মালপত্রের জায়গায় সালাত আদায় করবে, তারপর তোমরা জামা‘আতের মসজিদে আসো, তবে আবার তাদের সাথে সালাত আদায় করবে। কেননা এটি তোমাদের জন্য নফল হিসেবে গণ্য হবে।”[1] গ্রন্থকার রহিমাহুল্লাহ বলেন, “আমাদের শাইখ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমরা এরকম করবে না” এটি একটি সতর্কীমূলক বাক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো পরবর্তীতে এরকম কাজের নতুন করে অবতারণা করবে না।”
[1] আত তায়ালিসী: ১২৪৭; আবূ দাঊদ: ৫৭৫; তাহাবী: ১/৩৬৩; দারাকুতনী: ১/৪১৩; তাবারানী: ২২/৬১০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩৪; মুসনাদ আহমাদ: ৪/১৬০; তিরমিযী: ২১৯; নাসাঈ: ২/১১২-১১৩; হাকিম: ১/২৪৪-২৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1566 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، [ص:435] عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَتَحَرَّ أَحَدُكُمْ فَيُصَلِّي عِنْدَ طُلُوعِ الشَّمْسِ، وَلَا عِنْدَ غُرُوبِهَا». [2: 8]
رقم طبعة با وزير = (1564)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার সময় সালাত আদায়ে সচেষ্ট না হয়।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৫১; সহীহ আল বুখারী: ৫৮৫; সহীহ মুসলিম: ৮২৮; নাসাঈ: ১/২৭৭; সুনান বাইহাকী: ২/৪৫৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1546). تنبيه!! رقم (1546) = (1548) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1567 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بَرَزَ حَاجِبُ الشَّمْسِ فَأَمْسِكُوا عَنِ الصَّلَاةِ حَتَّى يَسْتَوِيَ، فَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَمْسِكُوا عَنِ الصَّلَاةِ حَتَّى يَغِيبَ». [2: 8]
رقم طبعة با وزير = (1565)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সূরে্যর গোলক উদিত হয়, তখন তোমরা সালাত আদায় করবে না, যতক্ষন না সূর্য প্রকাশিত হয়। আর যখন সূর্যের গোলক অদৃশ্য হতে শুরু করে, তখন তা অদৃশ্য না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে না।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩২৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৪; সহীহ মুসলিম: ৮২৯; তাহাবী: ১/১৫২; সুনান বাইহাকী: ২/৪৫৩; মুয়াত্তা ইমাম মালিক: ৪৩ পৃষ্ঠা। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (556): خ، ومضى (1543). تنبيه!! رقم (1543) = (1545) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، بندار: لقب محمد بن بشار، ويحيى: هو ابن سعيد القطان.
1568 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ *، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنِ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ، فَقَالَتْ: «صَلِّ، إِنَّمَا نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ إِذَا طَلَعَتِ الشَّمْسُ». [2: 8]
رقم طبعة با وزير = (1566)
শুরাইহ রহিমাহুল্লাহ বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে আসরের পর সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “আপনি এই সময় সালাত আদায় করতে পারবেন। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য উদিত হওয়ার সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1]
[1]. মুসনাদ আহমাদ: ৬/১৪৫; তাহাবী, শারহু মা'আনিল আসার: ১/৩০১; সহীহ মুসলিম: ৮৩৩; নাসাঈ: ১/২৭৮-২৭৯; সুনান বাইহাকী: ২/৪৫৩। আল্লামাহ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামাহ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা'লীকাতুল হিসান: ১৫৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [مُحَمَّدٌ]: قال الشيخ: هو ابن جعفر المعروف بـ (غُندر)، مِمَّن يُكْثِرُ عنه الإمام أحمد، وقد أخرج عنه في «المسند» (6/ 145).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد: هو ابن جعفر المدني المعروف بغندر.
1569 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:437] وَسَلَّمَ: «لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا، فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ». [2: 8]
رقم طبعة با وزير = (1567)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার সময় সালাত আদায়ে সচেষ্ট না হয়। কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে উদিত হয়।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৫১; সহীহ আল বুখারী: ৫৮৫; সহীহ মুসলিম: ৮২৮; নাসাঈ: ১/২৭৭; সুনান বাইহাকী: ২/৪৫৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (479).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1570 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، وَمَسْرُوقٍ، قَالَا: نَشْهَدُ عَلَى عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: «مَا مِنْ يَوْمٍ كَانَ يَأْتِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا صَلَّى بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ». [2: 8]
رقم طبعة با وزير = (1568)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এমন কোন দিন আসেনি, যাতে তিনি আসরের পর দুই রাকা‘আত সালাত আদায় করেননি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৩৪; সহীহ আল বুখারী: ৫৯৩; সহীহ মুসলিম: ৮৩৫; আবূ দাঊদ: ১২৭৯; নাসাঈ: ১/২৮১; দারেমী: ১/৩৩৪; আবূ আওয়ানা: ২/২৬৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০০; সুনান বাইহাকী: ২/৪৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1160): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو إسحاق: هو عمرو بن عبد الله الهمداني السبيعي، وشعبة ممن روى عنه قديماً.
1571 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خَلَّادٍ [ص:439] الْبَاهِلِيُّ أَبُو بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْأَسْوَدَ، وَمَسْرُوقًا، قَالَا: نَشْهَدُ عَلَى عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «مَا كَانَ يَوْمَهَا الَّذِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا إِلَّا صَلَّى بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ». [2: 8]
رقم طبعة با وزير = (1569)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে এমন কোন দিন আসেননি, যেদিন তিনি আসরের পর দুই রাকা‘আত সালাত আদায় করেননি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৩৪; সহীহ আল বুখারী: ৫৯৩; সহীহ মুসলিম: ৮৩৫; আবূ দাঊদ: ১২৭৯; নাসাঈ: ১/২৮১; দারেমী: ১/৩৩৪; আবূ আওয়ানা: ২/২৬৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০০; সুনান বাইহাকী: ২/৪৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن خلاد: لم يخرج له البخاري، وباقي السند على شرطهما، وهو مكرر ما قبله.
1572 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي عِمْرَانَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «أَيُضْرَبُ * عَلَيْهِمَا؟ مَا دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ إِلَّا صَلَّاهُمَا». [2: 8] [2: 8]
رقم طبعة با وزير = (1570)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “(আসরের পর দুই রাকা‘আত সালাত আদায় করার দরুন) প্রহার করা হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার ঘরে প্রবেশ করেছেন, তখনই তিনি (আসরের পর) দুই রাকা‘আত সালাত আদায় করেছেন।”[1]
[1] নাসাঈ: ১/২৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির প্রহার করার অংশসহ মুনকার বা যঈফ বলেছেন। (আস সহীহাহ: ৩৪৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر بذكر الضرب - «الصحيحة» تحت الحديث (3488). تنبيه هام!! بدل الشيخ الألباني لفظة «أَيُضْرَبُ» إلى «أَنُضْرَبُ» وكتب تعليقا على هذا التبديل فقال: في نسخة «المؤسسة»: «أيضرب»، وفسره المحقق في الحاشية بقوله: ... تعرض بأمير المؤمنين عمر بن الخطاب ... وساق أثر ابن عمر أنه كان يضرب على الركعتين بعد العصر.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، إلا أن المغيرة – وهو ابن مقسم الضبي – موصوف بالتدليس، ولا سيما عن إبراهيم، إسحاق بن أبي عمران: هو إسحاق بن شاهين بن الحارث الواسطي أبو بشر بن أبي عمران، وخالد بن عبد الله: هو ابن عبد الرحمن بن يزيد الطحان الواسطي.
1573 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ الدِّمَشْقِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ فِي بَيْتِي حَتَّى فَارَقَ الدُّنْيَا». [2: 8]
رقم طبعة با وزير = (1571)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া ত্যাগ করা পর্যন্ত আমার বাড়িতে আসরের পর দুই রাকা‘আত সালাত তরক করেননি।”[1]
[1] হুমাইদী: ১৯৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫১; সহীহ আল বুখারী: ৫৯১; সহীহ মুসলিম: ৮৩৫; নাসাঈ: ১/২৮০-২৮১; দারেমী: ১/৩৩৪; তাহাবী: ১/৩০১; আবূ আওয়ানা: ২/২৬৪; সুনান বাইহাকী: ২/৪৫৮; বাগাবী: ৭৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৫৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (559): خ (591)، م (2/ 211).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، فقد صرح صفوان بن صالح ومروان بن معاوية بالتحديث.
1574 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «لَمَّا شُغِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ صَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ». [2: 8]
رقم طبعة با وزير = (1572)
উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যোহরের পরের দুই রাকা‘আত আদায় না করতে পারতেন, তখন তিনি তা আসরের পর আদায় করতেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩; মুসনাদ আহমাদ: ৬/৩০৬; তাবারানী: ২৩/৯৭৮; তাহাবী: ১/৩০১; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৬৫; আত তায়ালিসী: ১৫৯৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৭০; নাসাঈ: ১/২৮১-১৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 188).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، طلحة بن يحيى: هو ابن طلحة بن عبيد الله التيمي، وإن أخرج له مسلم، لا يرقى إلى رتبة الصحيح، ولذا قال الحافظ في «التقريب»: صدوق، يخطئ، وباقي السند على شرطهما.
1575 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الشَّعْثَاءِ عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمَالٍ بَعْدَ الظُّهْرِ، فَقَسَمَهُ حَتَّى صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَخَلَ مَنْزِلَ عَائِشَةَ، فَصَلَّى الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَقَالَ: «شَغَلَنِي هَذَا الْمَالُ [ص:443] عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَلَمْ أُصَلِّهِمَا حَتَّى كَانَ الْآنَ». [2: 8]
رقم طبعة با وزير = (1573)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যোহরের পর সাদাকার মাল আনা হয়। অতঃপর তিনি আসরের সালাত আদায় করা পর্যন্ত তা বন্টন করেন। তারপর তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন অতঃপর আসরের পর ঐ দুই রাকা‘আত সালাত আদায় করেন এবং বলেন, “এই সম্পদ আমাকে যোহরের পরের দুই রাকা‘আত সালাত করা থেকে বিরত রেখেছিল ফলে আমি এই সময় পর্যন্ত আমি তা আদায় করতে পারিনি।”[1]
[1] তিরমিযী: ১৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن عطاء بن السائب قد اختلط والراوي عنه هنا وهو والد حميد بن عبد الرحمن ممن روى عنه بعد الاختلاط.
1576 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَزْهَرِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، [ص:444] أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ، فَقَالُوا: اقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، فَإِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّيهَا وَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا، قَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ النَّاسَ عَلَيْهَا، قَالَ: كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَيْهَا وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ [فَقَالَتْ: سَلْ أُمَّ سَلَمَةَ فَخَرَجْتُ إِلَيْهِمْ، فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ] فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهَا، ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهَا، أَمَّا حِينَ صَلَّاهَا فَإِنَّهُ حِينَ صَلَّى الْعَصْرَ دَخَلَ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الْأَنْصَارِ، فَصَلَّاهَا، فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ، فَقُلْتُ: قَوْمِي بِجَنْبِهِ، فَقُولِي لَهُ: تَقُولُ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ، فَأَرَاكَ تُصَلِّيهِمَا، فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ، فَقَالَتِ الْجَارِيَةُ: فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرْتُ عَنْهُ، ثُمَّ قَالَ: «يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالْإِسْلَامِ مِنْ قَوْمِهِمْ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ [ص:445] بَعْدَ الظُّهْرِ، وَهُمَا هَاتَانِ». [2: 8]
رقم طبعة با وزير = (1574)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস আবূ কুরাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুর রহমান বিন আযহার এবং মিসওয়ার বিন মাখরামাহ রাদ্বিয়াল্লাহু আনহুম তাকে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠায় এই বলে, “তুমি তাঁকে আমাদের সবার পক্ষ থেকে সালাত জানাবে এবং তাঁকে আসরের পর দুই রাকা‘আত সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করবে। কেননা আমাদেরকে জানানো হয়েছে যে, আপনি এই দুই রাকা‘আত সালাত আদায় করেন। অপরদিকে আমাদের কাছে এই মর্মে হাদীস পৌঁছেছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুই রাকা‘আত সালাত আদায় করতে নিষেধ করেছেন।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে লোকজনকে এই দুই রাকা‘আত সালাত আদায় করার দরুন প্রহার করতাম।” কুরাইব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই এবং তাঁরা আমাকে যে বার্তা দিয়ে পাঠান, তা আমি তাঁর কাছে পৌঁছে দেই। তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তুমি উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করো।” তারপর আমি তাঁদের কাছে আসি এবং আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কথা তাঁদের অবহিত করি। তখন তাঁরা আমাকে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠান, যেভাবে তাঁরা আমাকে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়েছিলেন।” অতঃপর উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে নিষেধ করতে শুনেছি। তারপর একদিন আমি তাঁকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে দেখি। তিনি যখন এই দুই রাকা‘আত সালাত আদায় করেন, তখন তিনি আসরের সালাত আদায় করার পর আমার কাছে এসেছিলেন। আর এই সময় আমার কাছে বানূ হারাম গোত্রের কিছু আনসারী মহিলা ছিলেন। তিনি এই দুই রাকা‘আত সালাত আদায় করেন। তখন আমি আমাদের দাসীকে তাঁর কাছে পাঠাই এই বলে, “তুমি গিয়ে তাঁর পাশে দাঁড়াবে। অতঃপর তাঁকে বলবে, “উম্মু সালামাহ বলেছেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে নিষেধ করতে শুনেছি। অতঃপর আমি আপনাকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে দেখেছি।” অতঃপর যদি তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন, তাহলে তুমি পিছু সরে আসবে।” তারপর সেই দাসী তাঁকে তা বললে তিনি তাকে হাত দিয়ে ইশারা করেন। ফলে তিনি পিছু সরে আসেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে বিনতু আবী উমাইয়্যাহ, তুমি আমাকে আসরের পর দুই রাকা‘আত সালাত সম্পর্কে জিজ্ঞেস করেছিলে। আমার কাছে বানু কাইস গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণ করে এসেছিলেন। অতঃপর তারা আমাকে যোহরের পর দুই রাকা‘আত আদায় করা থেকে বিরত রাখে। সেই দুই রাকা‘আতই হলো এই দুই রাকা‘আত।”[1]
[1] সহীহ মুসলিম: ৮৩৪; সুনান বাইহাকী: ২/৪৫৭; সহীহ আল বুখারী: ১২৩৩; আবূ দাঊদ: ১২৭৩; দারেমী: ১/৩৩৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫১-৩৫২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৭১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২-৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 187)، «صحيح أبي داود» (1155).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1577 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْهَرَوِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، قَالَا: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:446] أَنَّهُ سَأَلَ عَائِشَةَ، عَنِ السَّجْدَتَيْنِ اللَّتَيْنِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهِمَا بَعْدَ الْعَصْرِ فِي بَيْتِهَا، فَقَالَتْ: «كَانَ يُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ، وَإِنَّهُ شُغِلَ عَنْهُمَا فَصَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ، ثُمَّ أَثْبَتَهُمَا وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً أَثْبَتَهَا». [2: 8]
رقم طبعة با وزير = (1575) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ هَاجَكَ مِنَ الْعُبَّادِ»
আবূ সালামাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে আসরের পর দুই রাকা‘আত সালাত সম্পর্কে জিজ্ঞেস করেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায় করতেন, যখন তিনি তার বাড়িতে প্রবেশ করতেন। জবাবে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুই রাকা‘আত সালাত যোহরের পর আদায় করতেন, একবার তিনি তা পড়তে পারেননি, ফলে তা তিনি আসরের পর আদায় করেন। তারপর সেটি আদায় করা অব্যাহত রাখেন। তাঁর অভ্যাস ছিল যখন কোন সালাত একবার পড়তেন, তখন তা জারি রাখতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন মুহাম্মাদ বিন হাজাক গোলামদের অন্তর্ভুক্ত ছিলেন।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৮; সহীহ মুসলিম: ৮৩৫; নাসাঈ: ১/২৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮৩; সুনান বাইহাকী: ২/৪৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৫৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (563): م (2/ 211).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1578 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا»، وَكَانَ أَحَبُّ الْأَعْمَالِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:447] وَسَلَّمَ أَدْوَمَهَا، وَإِنْ قَلَّ، كَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا يَقُولُ أَبُو سَلَمَةَ: «قَالَ اللَّهُ: {الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ} [المعارج: 23]»
رقم طبعة با وزير = (1576) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا» مِنَ الْأَلْفَاظِ الَّتِي لَا يُحِيطُ عِلْمُ الْمُخَاطَبِ بِهَا فِي نَفْسِ الْقَصْدِ إِلَّا بِهِ.
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা তোমাদের সাধ্য অনুসারে আমল গ্রহণ করো। কেননা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাওয়াব দেওয়া থেকে বিরত থাকেন না, যতক্ষণ পর্যন্ত না তোমরা ইবাদত করতে বিরক্তি বোধ করো।” ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট সবচেয়ে প্রিয় আমল ছিল যা সবচেয়ে বেশি নিয়মিত পালন করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়। আর তিনি যখন কোন সালাত আদায় করতেন, তখন তিনি তা নিয়মিত পালন করতেন।” রাবী বলেন, আবু সালামাহ বলেন, মহান আল্লাহ বলেছেন: “যারা তাদের সালাতে থাকে নিয়মিত।” (সূরা মা‘আরিজ: ২৩) [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “কেননা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাওয়াব দেওয়া থেকে বিরত থাকেন না, যতক্ষণ পর্যন্ত না তোমরা ইবাদত করতে বিরক্তি বোধ করো।” এটি এমন বাক্য শ্রোতারা সাধারণত এই ধরণের বাক্য ছাড়া এই ভাব ভালভাবে বুঝে না, এজন্য এই ধরণের বাক্যের অবতারণা করা হয়েছে।”
[1] তাবারানী: ২৯/৫০; মুসনাদ আহমাদ: ৬/৮৪; সহীহ ইবনু খুযাইমা: ১২৮৩; সহীহ আল বুখারী: ১৯৭০; সহীহ মুসলিম: ২/৮১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (378)، وتقدم (354). تنبيه!! رقم (354) = (353) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما سوى عبد الرحمن بن إبراهيم، فإنه من رجال البخاري، وقد صرح الوليد بالسماع من الأوزاعي.
1579 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ [ص:448] سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلَاةِ»، فَقَالَ بِلَالٌ: أَنَا أُوقِظُكُمْ، فَاسْتَنَدَ إِلَى رَاحِلَتِهِ، وَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ، فَقَالَ: «يَا بِلَالُ، أَيْنَ مَا قُلْتَ؟ » قَالَ: أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مَا نِمْتُ مِثْلَهَا قَطُّ، قَالَ: «قُمْ فَأَذِّنِ النَّاسَ بِالصَّلَاةِ» فَلَمَّا طَلَعَتِ الشَّمْسُ وَابْيَضَّتْ، قَامَ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [5: 8]
رقم طبعة با وزير = (1577)
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে চলছিলাম, তখন কওমের মধ্য হতে একজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আপনি আমাদের নিয়ে এই শেষ রাতে বিশ্রামের জন্য যাত্রা বিরতি দিতেন, (তবে সেটা কতোইনা ভালো হতো)!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার আশংকা হয় যে, (এই শেষ সময় যাত্রা বিরতি দিলে) তোমরা সালাত আদায় না করে ঘুমিয়ে থাকবে।” তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আপনাদের জাগিয়ে দিবো।” রাবী বলেন, “অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর বাহনে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জাগ্রত হন এমন অবস্থায় যে, সে সময় সূর্যের গোলক উদিত হয়েছে! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে বিলাল, তুমি যা বলেছিলে, তা কোথায় গেলো?” জবাবে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমার উপর এমন ঘুম চেপে বসে, এমন ঘুম আমি আর কখনই ঘুমাইনি!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দাঁড়াও, মানুষের মাঝে সালাতের আযান দাও।” অতঃপর যখন সূর্য উদিত হয়ে শুভ্র হয়ে গেলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে সালাত আদায় করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩৮; সুনান বাইহাকী: ১/৪০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৭; আবূ দাঊদ: ৪৩৯; নাসাঈ: ২/১০৫-১০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ৪৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (465 و 466): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن سعيد الجوهري: ثقة، حافظ، تكلم فيه بلا حجة، وهو من رجال مسلم، وباقي السند رجاله رجال الشيخين.
1580 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: سِرْنَا ذَاتَ لَيْلَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمْسَسْنَا [ص:450] الْأَرْضَ، فَنِمْنَا وَرَعَتْ رَكَائِبُنَا، قَالَ: «فَمَنْ يَحْرُسُنَا؟ » قَالَ: قُلْتُ: أَنَا، فَغَلَبَتْنِي عَيْنِي، فَلَمْ يُوقِظْنِي إِلَّا وَقَدْ طَلَعَتِ الشَّمْسُ، وَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا بِكَلَامِنَا، قَالَ: فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا. [5: 8]
رقم طبعة با وزير = (1578)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলছিলাম, অতঃপর আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আমরা মাটিতে শুয়ে একটু ঘুমিয়ে নিতাম এবং আমাদের বাহনগুলো একটু বিশ্রাম গ্রহণ করতো, (তবে সেটা কতোইনা ভালো হতো)!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তবে আমাদের পাহারা দিবে কে?” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি বললাম, “আমি।” অতঃপর আমার চোখ আমাকে পরাভূত করে (ফলে আমি ঘুমিয়ে যাই)। অতঃপর সূর্য উদিত হওয়ার পরেই আমি জাগ্রত হই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কথাবার্তা শুনে জাগ্রত হন। রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার নির্দেশ দিলেন ফলে তিনি আযান দিলেন তারপর ইকামাত দিলেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৮৩; মুসনাদ আহমাদ: ১/৪৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ৪৭৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (1/ 292)، «صحيح أبي داود» (473).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح، إلا أن سماكاً –وهو ابن حرب- لا يرقى حديثه إلى الصحة، زائدة: هو ابن قدامة، والقاسم بن عبد الرحمن: هو ابن عبد الله بن مسعود.