সহীহ ইবনু হিব্বান
1572 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي عِمْرَانَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «أَيُضْرَبُ * عَلَيْهِمَا؟ مَا دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ إِلَّا صَلَّاهُمَا». [2: 8] [2: 8]
رقم طبعة با وزير = (1570)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “(আসরের পর দুই রাকা‘আত সালাত আদায় করার দরুন) প্রহার করা হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার ঘরে প্রবেশ করেছেন, তখনই তিনি (আসরের পর) দুই রাকা‘আত সালাত আদায় করেছেন।”[1]
[1] নাসাঈ: ১/২৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির প্রহার করার অংশসহ মুনকার বা যঈফ বলেছেন। (আস সহীহাহ: ৩৪৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر بذكر الضرب - «الصحيحة» تحت الحديث (3488). تنبيه هام!! بدل الشيخ الألباني لفظة «أَيُضْرَبُ» إلى «أَنُضْرَبُ» وكتب تعليقا على هذا التبديل فقال: في نسخة «المؤسسة»: «أيضرب»، وفسره المحقق في الحاشية بقوله: ... تعرض بأمير المؤمنين عمر بن الخطاب ... وساق أثر ابن عمر أنه كان يضرب على الركعتين بعد العصر.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، إلا أن المغيرة – وهو ابن مقسم الضبي – موصوف بالتدليس، ولا سيما عن إبراهيم، إسحاق بن أبي عمران: هو إسحاق بن شاهين بن الحارث الواسطي أبو بشر بن أبي عمران، وخالد بن عبد الله: هو ابن عبد الرحمن بن يزيد الطحان الواسطي.
1573 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ الدِّمَشْقِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ فِي بَيْتِي حَتَّى فَارَقَ الدُّنْيَا». [2: 8]
رقم طبعة با وزير = (1571)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া ত্যাগ করা পর্যন্ত আমার বাড়িতে আসরের পর দুই রাকা‘আত সালাত তরক করেননি।”[1]
[1] হুমাইদী: ১৯৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫১; সহীহ আল বুখারী: ৫৯১; সহীহ মুসলিম: ৮৩৫; নাসাঈ: ১/২৮০-২৮১; দারেমী: ১/৩৩৪; তাহাবী: ১/৩০১; আবূ আওয়ানা: ২/২৬৪; সুনান বাইহাকী: ২/৪৫৮; বাগাবী: ৭৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৫৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (559): خ (591)، م (2/ 211).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، فقد صرح صفوان بن صالح ومروان بن معاوية بالتحديث.
1574 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «لَمَّا شُغِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ صَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ». [2: 8]
رقم طبعة با وزير = (1572)
উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যোহরের পরের দুই রাকা‘আত আদায় না করতে পারতেন, তখন তিনি তা আসরের পর আদায় করতেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩; মুসনাদ আহমাদ: ৬/৩০৬; তাবারানী: ২৩/৯৭৮; তাহাবী: ১/৩০১; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৬৫; আত তায়ালিসী: ১৫৯৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৭০; নাসাঈ: ১/২৮১-১৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 188).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، طلحة بن يحيى: هو ابن طلحة بن عبيد الله التيمي، وإن أخرج له مسلم، لا يرقى إلى رتبة الصحيح، ولذا قال الحافظ في «التقريب»: صدوق، يخطئ، وباقي السند على شرطهما.
1575 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الشَّعْثَاءِ عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمَالٍ بَعْدَ الظُّهْرِ، فَقَسَمَهُ حَتَّى صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَخَلَ مَنْزِلَ عَائِشَةَ، فَصَلَّى الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَقَالَ: «شَغَلَنِي هَذَا الْمَالُ [ص:443] عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَلَمْ أُصَلِّهِمَا حَتَّى كَانَ الْآنَ». [2: 8]
رقم طبعة با وزير = (1573)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যোহরের পর সাদাকার মাল আনা হয়। অতঃপর তিনি আসরের সালাত আদায় করা পর্যন্ত তা বন্টন করেন। তারপর তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন অতঃপর আসরের পর ঐ দুই রাকা‘আত সালাত আদায় করেন এবং বলেন, “এই সম্পদ আমাকে যোহরের পরের দুই রাকা‘আত সালাত করা থেকে বিরত রেখেছিল ফলে আমি এই সময় পর্যন্ত আমি তা আদায় করতে পারিনি।”[1]
[1] তিরমিযী: ১৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن عطاء بن السائب قد اختلط والراوي عنه هنا وهو والد حميد بن عبد الرحمن ممن روى عنه بعد الاختلاط.
1576 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَزْهَرِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، [ص:444] أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ، فَقَالُوا: اقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، فَإِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّيهَا وَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا، قَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ النَّاسَ عَلَيْهَا، قَالَ: كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَيْهَا وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ [فَقَالَتْ: سَلْ أُمَّ سَلَمَةَ فَخَرَجْتُ إِلَيْهِمْ، فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ] فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهَا، ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهَا، أَمَّا حِينَ صَلَّاهَا فَإِنَّهُ حِينَ صَلَّى الْعَصْرَ دَخَلَ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الْأَنْصَارِ، فَصَلَّاهَا، فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ، فَقُلْتُ: قَوْمِي بِجَنْبِهِ، فَقُولِي لَهُ: تَقُولُ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ، فَأَرَاكَ تُصَلِّيهِمَا، فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ، فَقَالَتِ الْجَارِيَةُ: فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرْتُ عَنْهُ، ثُمَّ قَالَ: «يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالْإِسْلَامِ مِنْ قَوْمِهِمْ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ [ص:445] بَعْدَ الظُّهْرِ، وَهُمَا هَاتَانِ». [2: 8]
رقم طبعة با وزير = (1574)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস আবূ কুরাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুর রহমান বিন আযহার এবং মিসওয়ার বিন মাখরামাহ রাদ্বিয়াল্লাহু আনহুম তাকে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠায় এই বলে, “তুমি তাঁকে আমাদের সবার পক্ষ থেকে সালাত জানাবে এবং তাঁকে আসরের পর দুই রাকা‘আত সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করবে। কেননা আমাদেরকে জানানো হয়েছে যে, আপনি এই দুই রাকা‘আত সালাত আদায় করেন। অপরদিকে আমাদের কাছে এই মর্মে হাদীস পৌঁছেছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুই রাকা‘আত সালাত আদায় করতে নিষেধ করেছেন।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে লোকজনকে এই দুই রাকা‘আত সালাত আদায় করার দরুন প্রহার করতাম।” কুরাইব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই এবং তাঁরা আমাকে যে বার্তা দিয়ে পাঠান, তা আমি তাঁর কাছে পৌঁছে দেই। তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তুমি উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করো।” তারপর আমি তাঁদের কাছে আসি এবং আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কথা তাঁদের অবহিত করি। তখন তাঁরা আমাকে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠান, যেভাবে তাঁরা আমাকে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়েছিলেন।” অতঃপর উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে নিষেধ করতে শুনেছি। তারপর একদিন আমি তাঁকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে দেখি। তিনি যখন এই দুই রাকা‘আত সালাত আদায় করেন, তখন তিনি আসরের সালাত আদায় করার পর আমার কাছে এসেছিলেন। আর এই সময় আমার কাছে বানূ হারাম গোত্রের কিছু আনসারী মহিলা ছিলেন। তিনি এই দুই রাকা‘আত সালাত আদায় করেন। তখন আমি আমাদের দাসীকে তাঁর কাছে পাঠাই এই বলে, “তুমি গিয়ে তাঁর পাশে দাঁড়াবে। অতঃপর তাঁকে বলবে, “উম্মু সালামাহ বলেছেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে নিষেধ করতে শুনেছি। অতঃপর আমি আপনাকে এই দুই রাকা‘আত সালাত আদায় করতে দেখেছি।” অতঃপর যদি তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন, তাহলে তুমি পিছু সরে আসবে।” তারপর সেই দাসী তাঁকে তা বললে তিনি তাকে হাত দিয়ে ইশারা করেন। ফলে তিনি পিছু সরে আসেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে বিনতু আবী উমাইয়্যাহ, তুমি আমাকে আসরের পর দুই রাকা‘আত সালাত সম্পর্কে জিজ্ঞেস করেছিলে। আমার কাছে বানু কাইস গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণ করে এসেছিলেন। অতঃপর তারা আমাকে যোহরের পর দুই রাকা‘আত আদায় করা থেকে বিরত রাখে। সেই দুই রাকা‘আতই হলো এই দুই রাকা‘আত।”[1]
[1] সহীহ মুসলিম: ৮৩৪; সুনান বাইহাকী: ২/৪৫৭; সহীহ আল বুখারী: ১২৩৩; আবূ দাঊদ: ১২৭৩; দারেমী: ১/৩৩৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫১-৩৫২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৭১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫২-৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 187)، «صحيح أبي داود» (1155).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1577 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْهَرَوِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، قَالَا: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:446] أَنَّهُ سَأَلَ عَائِشَةَ، عَنِ السَّجْدَتَيْنِ اللَّتَيْنِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهِمَا بَعْدَ الْعَصْرِ فِي بَيْتِهَا، فَقَالَتْ: «كَانَ يُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ، وَإِنَّهُ شُغِلَ عَنْهُمَا فَصَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ، ثُمَّ أَثْبَتَهُمَا وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً أَثْبَتَهَا». [2: 8]
رقم طبعة با وزير = (1575) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ هَاجَكَ مِنَ الْعُبَّادِ»
আবূ সালামাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে আসরের পর দুই রাকা‘আত সালাত সম্পর্কে জিজ্ঞেস করেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায় করতেন, যখন তিনি তার বাড়িতে প্রবেশ করতেন। জবাবে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুই রাকা‘আত সালাত যোহরের পর আদায় করতেন, একবার তিনি তা পড়তে পারেননি, ফলে তা তিনি আসরের পর আদায় করেন। তারপর সেটি আদায় করা অব্যাহত রাখেন। তাঁর অভ্যাস ছিল যখন কোন সালাত একবার পড়তেন, তখন তা জারি রাখতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন মুহাম্মাদ বিন হাজাক গোলামদের অন্তর্ভুক্ত ছিলেন।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৮; সহীহ মুসলিম: ৮৩৫; নাসাঈ: ১/২৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮৩; সুনান বাইহাকী: ২/৪৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৫৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (563): م (2/ 211).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1578 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا»، وَكَانَ أَحَبُّ الْأَعْمَالِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:447] وَسَلَّمَ أَدْوَمَهَا، وَإِنْ قَلَّ، كَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا يَقُولُ أَبُو سَلَمَةَ: «قَالَ اللَّهُ: {الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ} [المعارج: 23]»
رقم طبعة با وزير = (1576) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا» مِنَ الْأَلْفَاظِ الَّتِي لَا يُحِيطُ عِلْمُ الْمُخَاطَبِ بِهَا فِي نَفْسِ الْقَصْدِ إِلَّا بِهِ.
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা তোমাদের সাধ্য অনুসারে আমল গ্রহণ করো। কেননা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাওয়াব দেওয়া থেকে বিরত থাকেন না, যতক্ষণ পর্যন্ত না তোমরা ইবাদত করতে বিরক্তি বোধ করো।” ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট সবচেয়ে প্রিয় আমল ছিল যা সবচেয়ে বেশি নিয়মিত পালন করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়। আর তিনি যখন কোন সালাত আদায় করতেন, তখন তিনি তা নিয়মিত পালন করতেন।” রাবী বলেন, আবু সালামাহ বলেন, মহান আল্লাহ বলেছেন: “যারা তাদের সালাতে থাকে নিয়মিত।” (সূরা মা‘আরিজ: ২৩) [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “কেননা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাওয়াব দেওয়া থেকে বিরত থাকেন না, যতক্ষণ পর্যন্ত না তোমরা ইবাদত করতে বিরক্তি বোধ করো।” এটি এমন বাক্য শ্রোতারা সাধারণত এই ধরণের বাক্য ছাড়া এই ভাব ভালভাবে বুঝে না, এজন্য এই ধরণের বাক্যের অবতারণা করা হয়েছে।”
[1] তাবারানী: ২৯/৫০; মুসনাদ আহমাদ: ৬/৮৪; সহীহ ইবনু খুযাইমা: ১২৮৩; সহীহ আল বুখারী: ১৯৭০; সহীহ মুসলিম: ২/৮১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (378)، وتقدم (354). تنبيه!! رقم (354) = (353) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما سوى عبد الرحمن بن إبراهيم، فإنه من رجال البخاري، وقد صرح الوليد بالسماع من الأوزاعي.
1579 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ [ص:448] سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلَاةِ»، فَقَالَ بِلَالٌ: أَنَا أُوقِظُكُمْ، فَاسْتَنَدَ إِلَى رَاحِلَتِهِ، وَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ، فَقَالَ: «يَا بِلَالُ، أَيْنَ مَا قُلْتَ؟ » قَالَ: أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مَا نِمْتُ مِثْلَهَا قَطُّ، قَالَ: «قُمْ فَأَذِّنِ النَّاسَ بِالصَّلَاةِ» فَلَمَّا طَلَعَتِ الشَّمْسُ وَابْيَضَّتْ، قَامَ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [5: 8]
رقم طبعة با وزير = (1577)
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে চলছিলাম, তখন কওমের মধ্য হতে একজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আপনি আমাদের নিয়ে এই শেষ রাতে বিশ্রামের জন্য যাত্রা বিরতি দিতেন, (তবে সেটা কতোইনা ভালো হতো)!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার আশংকা হয় যে, (এই শেষ সময় যাত্রা বিরতি দিলে) তোমরা সালাত আদায় না করে ঘুমিয়ে থাকবে।” তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আপনাদের জাগিয়ে দিবো।” রাবী বলেন, “অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর বাহনে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জাগ্রত হন এমন অবস্থায় যে, সে সময় সূর্যের গোলক উদিত হয়েছে! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে বিলাল, তুমি যা বলেছিলে, তা কোথায় গেলো?” জবাবে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমার উপর এমন ঘুম চেপে বসে, এমন ঘুম আমি আর কখনই ঘুমাইনি!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দাঁড়াও, মানুষের মাঝে সালাতের আযান দাও।” অতঃপর যখন সূর্য উদিত হয়ে শুভ্র হয়ে গেলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে সালাত আদায় করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩৮; সুনান বাইহাকী: ১/৪০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৭; আবূ দাঊদ: ৪৩৯; নাসাঈ: ২/১০৫-১০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ৪৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (465 و 466): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن سعيد الجوهري: ثقة، حافظ، تكلم فيه بلا حجة، وهو من رجال مسلم، وباقي السند رجاله رجال الشيخين.
1580 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: سِرْنَا ذَاتَ لَيْلَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمْسَسْنَا [ص:450] الْأَرْضَ، فَنِمْنَا وَرَعَتْ رَكَائِبُنَا، قَالَ: «فَمَنْ يَحْرُسُنَا؟ » قَالَ: قُلْتُ: أَنَا، فَغَلَبَتْنِي عَيْنِي، فَلَمْ يُوقِظْنِي إِلَّا وَقَدْ طَلَعَتِ الشَّمْسُ، وَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا بِكَلَامِنَا، قَالَ: فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا. [5: 8]
رقم طبعة با وزير = (1578)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলছিলাম, অতঃপর আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আমরা মাটিতে শুয়ে একটু ঘুমিয়ে নিতাম এবং আমাদের বাহনগুলো একটু বিশ্রাম গ্রহণ করতো, (তবে সেটা কতোইনা ভালো হতো)!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তবে আমাদের পাহারা দিবে কে?” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি বললাম, “আমি।” অতঃপর আমার চোখ আমাকে পরাভূত করে (ফলে আমি ঘুমিয়ে যাই)। অতঃপর সূর্য উদিত হওয়ার পরেই আমি জাগ্রত হই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কথাবার্তা শুনে জাগ্রত হন। রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার নির্দেশ দিলেন ফলে তিনি আযান দিলেন তারপর ইকামাত দিলেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৮৩; মুসনাদ আহমাদ: ১/৪৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ৪৭৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (1/ 292)، «صحيح أبي داود» (473).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح، إلا أن سماكاً –وهو ابن حرب- لا يرقى حديثه إلى الصحة، زائدة: هو ابن قدامة، والقاسم بن عبد الرحمن: هو ابن عبد الله بن مسعود.
1581 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ، فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى». [1: 78]
رقم طبعة با وزير = (1579)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য উদয়ের আগে এক রাকা‘আত সালাত পায়, তারপর সূর্য উদিত হয়, তবে সে যেন সেই রাকা‘আতের সাথে আরেক রাকা‘আত সালাত আদায় করে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৪৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৬; হাকিম: ১/২৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৪৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2475).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.
1582 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْفَجْرِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ وَرَكْعَةً بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا». [1: 78]
رقم طبعة با وزير = (1580)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে এক রাকা‘আত সালাত পায়, সে ব্যক্তি সে সালাত পেয়ে যায়। আর যে ব্যক্তি সূর্য উদয়ের আগে এক রাকা‘আত সালাত পায় এবং সূর্য উদয়ের পরে এক রাকা‘আত সালাত পায় সে ব্যক্তি সে সালাত পেয়ে যায়।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২২৭; আবূ আওয়ানা: ১/৩৭১; মুসনাদ আহমাদ: ২/২৮২; সহীহ মুসলিম: ৬০৮; আবূ দাঊদ: ৪১২; আবূ আওয়ানা: ১/৩৭২; সুনান বাইহাকী: ১/৩৬৮; নাসাঈ: ১/২৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “এবং সূর্য উদয়ের পরে এক রাকা‘আত সালাত পায়” অংশটুকু মুদরাজ আর বাকী অংশ সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/২৭৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 274): م دون قوله: «وركعة بعد ما تطلع .. »؛ وهي مدرجة في نقدي.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وابن طاووس: اسمه عبد الله.
1583 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، [ص:452] عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الْأَعْرَجِ، يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ». [3: 43]
رقم طبعة با وزير = (1581)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে এক রাকা‘আত সালাত পায়, সে ব্যক্তি ফজরের সালাত পেয়ে যায়। আর যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে এক রাকা‘আত সালাত পায়, সে ব্যক্তি আসরের সালাত পেয়ে যায়।”[1]
[1] আবূ আওয়ানা: ১/৩৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫১; মুসনাদ আহমাদ: ২/৪৬২; সহীহ আল বুখারী: ৫৭৯; সহীহ মুসলিম: ৬০৮; তিরমিযী: ১৮৬; নাসাঈ: ১/২৫৭; দারেমী: ১/২৭৭-২৭৮; আবূ আওয়ানা: ১/৩৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫১; সুনান বাইহাকী: ১/৩৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৮৩/২৫৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (253): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين والأعرج: هو عبد الرحمن بن هرمز.
1584 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ سَجْدَةً قَبْلَ أَنٌ تَغْرُبَ الشَّمْسُ، أَوْ مِنَ [ص:453] الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا» وَالسَّجْدَةُ إِنَّمَا هِيَ الرَّكْعَةُ. [3: 43]
رقم طبعة با وزير = (1582)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে আসরের এক সাজদা পায়, অথবা যে ব্যক্তি সূর্য উদয়ের আগে এক সাজদা পায়, সে ব্যক্তি ঐ সালাত পেয়ে যায়।”[1] এখানে সাজদা দ্বারা উদ্দেশ্য হলো রাকা‘আত।
[1] সহীহ মুসলিম: ৬০৯; ইবনু মাজাহ: ৭০০; সুনান বাইহাকী: ১/৩৭৮; আবূ আওয়ানা: ১/৩৭২; তাহাবী: ১/১৫১; মুসনাদ আহমাদ: ৬/৭৮; নাসাঈ: ১/২৭৩; ইবনুল জারূদ: ১৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৫২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (252): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
1585 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، [ص:454] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْفَجْرِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ [وَرَكْعَةً] * بَعْدَمَا تَطْلُعُ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا». [3: 43]
رقم طبعة با وزير = (1583)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে এক রাকা‘আত সালাত পায়, সে ব্যক্তি সে সালাত পেয়ে যায়। আর যে ব্যক্তি সূর্য উদয়ের আগে এক রাকা‘আত সালাত পায় এবং সূর্য উদয়ের পরে এক রাকা‘আত সালাত পায় সে ব্যক্তি সে সালাত পেয়ে যায়।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২২৭; আবূ আওয়ানা: ১/৩৭১; মুসনাদ আহমাদ: ২/২৮২; সহীহ মুসলিম: ৬০৮; আবূ দাঊদ: ৪১২; আবূ আওয়ানা: ১/৩৭২; সুনান বাইহাকী: ১/৩৬৮; নাসাঈ: ১/২৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “এবং সূর্য উদয়ের পরে এক রাকা‘আত সালাত পায়” অংশটুকু মুদরাজ আর বাকী অংশ সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/২৭৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: دون قوله: «وركعة بعد ما تطلع .. »؛ انظر (1580). * [وَرَكْعَةً] قال الشيخ: ما بين المعقوفتين سقط من الأصل. تنبيه!! رقم (1580) = (1582) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما وهو مكرر الحديث (1582).
1586 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَدْرَكَ أَحَدُكُمْ أَوَّلَ سَجْدَةٍ مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلَاتَهُ، وَإِذَا أَدْرَكَ أَوَّلَ سَجْدَةٍ مِنْ صَلَاةِ [ص:455] الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلَاتَهُ». [3: 43]
رقم طبعة با وزير = (1584)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে ফজরের প্রথম সাজদা (রাকা‘আত) পায়, সে যেন সালাত পূর্ণ করে নেয়। অনুরুপভাবে যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে আসরের সালাতের প্রথম সাজদা (রাকা‘আত) পায়, সে যেন সালাত পূর্ণ করে নেয়।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫৫৬; নাসাঈ: ১/২৫৭; সুনান বাইহাকী: ১/৩৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০২; মুসনাদ আহমাদ: ২/২৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (66 و 2475): خ نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين، الحسين بن محمد: هو ابن بهرام التميمي المروذي، وشيبان: هو ابن عبد الرحمن التميمي مولاهم النحوي، نسبة إلى نحوة، بطن من الأزد، ويحيى: هو ابن أبي كثير.
1587 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ زَيْدِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا يُحَدِّثُ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا طَلَعَ الْفَجْرُ لَا يُصَلِّي إِلَّا رَكْعَتَيِ الْفَجْرِ». [5: 8]
رقم طبعة با وزير = (1585)
হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন সুবহে সাদিক উদিত হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকা‘আত সুন্নাত ব্যতীত আর কোন সালাত আদায় করতেন না।”[1]
[1] আবূ আওয়ানা: ২/২৭৫; মুসনাদ আহমাদ: ৬/২৮৪; সহীহ মুসলিম: ৭২৩; নাসাঈ: ১/২৮৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪৪; সহীহ আল বুখারী: ১১৭৩; দারেমী: ১/৩৩৬; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৭; তাবারানী: ২৩/৩১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮১১; তিরমিযী: ৪৩৩; বাগাবী, শারহুস সুন্নাহখ: ৮৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৯৭; ইবনু মাজাহ: ১১৪৫; হুমাইদী: ২৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ২৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (297).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين سوى زيد بن محمد، فإنه من رجال مسلم.
1588 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ الْمُزَنِيَّ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ، [ثُمَّ قَالَ: «صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ»] * ثُمَّ قَالَ عِنْدَ الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ» خَافَ أَنْ يَحْسِبَهَا النَّاسُ سُنَّةً. [3: 38]
رقم طبعة با وزير = (1586)
আব্দুল্লাহ আল মুযানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর তিনি বলেছেন, “তোমরা মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করবে।” এভাবে তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি পড়তে চায়।” এটা এই আশংকায় বলেন যে, লোকজন এটাকে যথারীতি নিয়ম মনে করবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৩; সহীহ আল বুখারী: ১১৮৩; আবূ দাঊদ: ১২৮১; সুনান বাইহাকী: ২/৪৭৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৯৪; দারাকুতনী: ২/২৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অংশসহ শায বা দুর্বল আখ্যা দিয়েছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ২৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ بذكر صلاته صلى الله عليه وسلم - «الضعيفة» (5662). * [ثُمَّ قَالَ: «صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ»] قال الشيخ: سقطت مِنَ الأصل، فاستدركتُها من الطبعة الأخرى، ومن «صحيح البخاري» وغيره، ولكن ليس عندهم: «أنه صلى الله عليه وسلم صَلَّى الركعتين»، بل هي شَاذَّةٌ؛ كما حقَّقته فِي المصدر المذكور أعلاُه. ولم يَتَنَبَّه لذلك المُعَلِّقُ على الطبعة المشار إليها؛ فصحَّح إسناده، بل وزاد على ذلك - ضِغثاً عَلَى إبَّالةٍ -؛ فعزاهُ للبخاريِّ وجمع آخر، موهما للقرَّاء أنَّه عِندَهُم بهذه الزيادة الشاذَّة!! وكم له من مثل هذا الإيهام، ولو جُمِعَ ذَلكَ كله؛ لكان كتاب!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حسين المعلم: هو حسين بن ذكوان المعلم المُكْتِب العَوْذِي، وعبد الله المزني: هو عبد الله بن مغفل.
1589 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ عَامِرٍ، قَالَ: [ص:459] سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: «إِنْ كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُمْ كَذَلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ شَيْءٌ». [3: 38]
رقم طبعة با وزير = (1587)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন মুয়ায্যিন আযান দিতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু সাহাবী দাঁড়িয়ে যেতেন, তাঁরা দ্রুত খুঁটির দিকে অগ্রসর হতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের না পর্যন্ত তারা মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। অথচ আযান ও ইকামতের মাঝে সময় খুবই কম ছিল।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৮; মুসনাদ আহমাদ: ৩/২৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৮৬; সহীহ মুসলিম: ৮৩৭; সুনান বাইহাকী: ২/৪৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৬; আবূ আওয়ানা: ২/৩১; আবূ দাঊদ: ১২৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (234).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1590 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ». [4: 47]
رقم طبعة با وزير = (1588)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে যোহর ও আসর এবং মাগরিব ও ইশা এক সাথে আদায় করতেন।”[1]
[1] আবূ দাঊদ: ১২১৫; নাসাঈ: ১/২৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৬১; সুনান বাইহাকী: ৩/১৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৪৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر الآتي بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين غير أبي الزبير واسمه محمد بن مسلم بن تدرس فمن رجال مسلم وهو مدلس وقد عنعن.
1591 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَا: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ السَّدُوسِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ جَبَلٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ فِي سَفْرَةٍ سَافَرَهَا، وَذَلِكَ فِي غَزْوَةٍ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ»، فَقُلْتُ لَهُ: فَمَا حَمَلَهُ عَلَى ذَلِكَ؟ قَالَ: أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَهُ. [4: 47]
رقم طبعة با وزير = (1589)
মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক সফরে দুই সালাত এক সাথে আদায় করেছেন। এটি হয়েছিল একটি যুদ্ধে, এ সময় তিনি যোহর ও আসর এবং মাগরিব ও ইশা এক সাথে আদায় করেছেন।” অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “এ কাজ করতে তাঁকে কিসে উদ্বুদ্ধ করেছিল?” জবাবে তিনি বলেন, “তাঁর উদ্দেশ্য ছিল, যেন উম্মতের উপর কঠিন না হয়ে যায়। অর্থাৎ উম্মতের উপর সহজতা আরোপ করা।”[1]
[1] আত তায়ালিসী: ৫৬৯; সহীহ মুসলিম: ৭০৬; মুসনাদ আহমাদ: ৫/২২৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৬০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৬৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৫৬; ইবনু মাজাহ:১০৭০; সুনান বাইহাকী: ৩/১৬২; আবূ দাঊদ: ১২০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1089): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو الزبير قد صرح أبو الزبير بالتحديث، أبو عامر العقدي: هو عبد الملك بن عمرو القيسي، وأبو الطفيل: هو عامر بن واثلة بن عبد الله بن عمرو بن جحش الليثي، ولد عام أحد، ورأى النبي صلى الله عليه وسلم، وروى عن أبي بكر فمن بعده، وعمر إلى أن مات سنة عشر ومئة على الصحيح، وهو آخر من مات من الصحابة، قاله مسلم وغيره.