সহীহ ইবনু হিব্বান
1592 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ [ص:464] الْعَصْرِ، ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا، وَإِذَا زَاغَتْ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى ثُمَّ رَحَلَ». [4: 47]
رقم طبعة با وزير = (1590)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে যাত্রা শুরু করলে তখন তিনি যোহরকে আসরের সময় পর্যন্ত পিছিয়ে দিতেন। তারপর তিনি যাত্রা বিরতি করতেন এবং দুই সালাত একসাথে আদায় করতেন। আর যদি যাত্রা শুরু করার আগে সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে, তখন তিনি সালাত আদায় করতেন তারপর তিনি রওয়ানা হতেন।”[1]
[1] আবূ দাঊদ: ১২১৮; আবূ আওয়ানা: ২/৩৫২; সুনান বাইহাকী: ৩/১৬১; সহীহ আল বুখারী: ১১১২; মুসনাদ আহমাদ: ৩/২৪৭; সহীহ মুসলিম: ৭০৪; সুনান বাইহাকী: ৩/১৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1104): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، ثقة، وباقي رجال السند على شرطهما، عقيل: هو عقيل بن خالد بن عقيل الأيلي.
1593 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزْوَةِ تَبُوكَ، فَكَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ زَيْغِ الشَّمْسِ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَجْمَعَهَا إِلَى الْعَصْرِ، فَيُصَلِّيَهُمَا جَمِيعًا، وَإِذَا ارْتَحَلَ بَعْدَ زَيْغِ الشَّمْسِ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، ثُمَّ سَارَ، وَكَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ الْمَغْرِبِ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْعِشَاءِ، وَإِذَا ارْتَحَلَ بَعْدَ الْمَغْرِبِ عَجَّلَ الْعِشَاءَ فَصَلَّاهَا مَعَ الْمَغْرِبِ». [4: 47]
رقم طبعة با وزير = (1591) [ص:466] سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ الثَّقَفِيَّ يَقُولُ: سَمِعْتُ قُتَيْبَةَ بْنَ سَعِيدٍ يَقُولُ: «عَلَيْهِ عَلَامَةُ سَبْعَةٍ مِنَ الْحُفَّاظِ، كَتَبُوا عَنِّي هَذَا الْحَدِيثَ: أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَيَحْيَى بْنُ مَعِينٍ، وَالْحُمَيْدِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو خَيْثَمَةَ حَتَّى عَدَّ سَبْعَةً»
মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবূক যুদ্ধে ছিলেন, তিনি সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে যাত্রা শুরু করলে তখন তিনি যোহরকে আসরের সময় পর্যন্ত পিছিয়ে দিতেন তারপর দুই সালাত এক সাথে আদায় করতেন। আর যদি সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর যাত্রা শুরু করতেন, তখন তিনি যোহর ও আসরকে এক সাথে সালাত আদায় করতেন তারপর তিনি রওয়ানা হতেন।” [1] তিনি সূর্য অস্ত যাওয়ার আগে যাত্রা শুরু করলে, তখন মাগরিবকে ইশার সময় পর্যন্ত পিছিয়ে দিতেন তারপর দুই সালাত এক সাথে আদায় করতেন। আর যদি যাত্রা শুরু করার আগে সূর্য অস্ত যেতো, তখন তিনি ইশার সালাতকে এগিয়ে নিয়ে মাগরিবের সাথে আদায় করতেন।”[2] ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমি মুহাম্মাদ বিন ইসহাক সাকাফীকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি কুতাইবা বিন সা‘ঈদ বলতে শুনেছি, তিনি বলেন যে, তার উপর সাত হুফ্ফাযের ছাপ রয়েছে, তারা আমার থেকে এই হাদীস লিপিবদ্ধ করেছেন। তাঁরা হলেন, আহমাদ বিন হাম্বাল, ইয়াহইয়া বিন মা‘ঈন, হুমাইদী, আবূ বকর ইবনু আবী শায়বাহ, আবূ খাইসামাহ... এভাবে তিনি সাত জনের গুণে গুণে বর্ণনা করেন। ”
[1] সহীহ মুসলিম: ৭০৪; আবূ দাঊদ: ১২১৯; নাসাঈ: ১/২৮৭; আবূ আওয়ানা: ২/৩৫১; শারহু মা‘আনিল আসার: ১/১৬৪; সুনান বাইহাকী: ৩/১৬১; বাগাবী: ১০৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৬৯; মুসান্নাফ ইবনু শায়বাহ: ২/৪৫৬; বাযযার: ৬৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৫)
[2] আবূ দাঊদ: ১২১৮; আবূ আওয়ানা: ২/৩৫২; সুনান বাইহাকী: ৩/১৬১; সহীহ আল বুখারী: ১১১২; মুসনাদ আহমাদ: ৩/২৪৭; সহীহ মুসলিম: ৭০৪; সুনান বাইহাকী: ৩/১৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (578)، «صحيح أبي داود» (1106).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، رجاله ثقات، رجال الستة، وقد أعله الحاكم بما لا يقدح في صحته.
1594 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ [ص:467] فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ، فَقُلْتُ لَهُ: الصَّلَاةَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّلَاةُ أَمَامَكَ»، فَرَكِبَ، فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ، نَزَلَ فَتَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ، فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الْعِشَاءُ، فَصَلَّاهَا وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا. [4: 47]
رقم طبعة با وزير = (1592)
উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফার দিন বের হয়ে যখন উপত্যকার গিরিপথের জায়গায় আসেন, তখন তিনি সেখানে নামেন অতঃপর তিনি পেশাব করেন তারপর তিনি ওযূ করেন কিন্তু তিনি পরিপূর্ণভাবে ওযূ করেননি। আমি তাঁকে বললাম, “সালাত।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সালাত সামনে আদায় করা হবে।” রাবী বলেন, “তারপর তিনি বাহনে আরোহন করেন, অতঃপর যখন তিনি মুযদালিফায় আসেন, তখন তিনি বাহন থেকে নামেন এবং পরিপূর্ণভাবে ওযূ করেন। তারপর সালাতের ইকামাত দেওয়া হলে তিনি মাগরিবের সালাত আদায় করেন। তারপর প্রত্যেক ব্যক্তি স্বীয় জায়গায় নিজের উট বসায়। তারপর ইশার সালাতের ইকামত দেওয়া হলে তিনি ইশার সালাত আদায় করেন। উভয় সালাতের মাঝে আর কোন সালাত আদায় করেননি।” [1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৩৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৪০০-৪০১; মুসনাদ আহমাদ: ৫/২০৮; সহীহ আল বুখারী: ১৩৯; সহীহ মুসলিম: ১২৮০; আবূ দাঊদ: ১৯২৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/২১৪; সুনান বাইহাকী: ৫/১২২; তাবারানী আল কাবীর: ৩৮৬; দারেমী: ২/৫৮; নাসাঈ: ১/২৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1681): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1595 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلِ أَخْبَرَهُ أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ تَبُوكَ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ، قَالَ: فَأَخَّرَ الصَّلَاةَ يَوْمًا، ثُمَّ خَرَجَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، ثُمَّ دَخَلَ، ثُمَّ خَرَجَ، فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا، ثُمَّ قَالَ: «إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ، وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يَضْحَى النَّهَارُ، فَمَنْ جَاءَهَا فَلَا يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا حَتَّى آتِيَ»، قَالَ: فَجِئْنَاهَا وَقَدْ سَبَقَ إِلَيْهَا رَجُلَانِ، وَالْعَيْنُ مِثْلُ الشِّرَاكِ تَبِضُّ بِشَيْءٍ مِنْ [ص:470] مَاءٍ، فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مَسَسْتُمَا مِنْ مَائِهَا؟ » قَالَا: نَعَمْ، فَسَبَّهُمَا، وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، ثُمَّ غَرَفُوا مِنَ الْعَيْنِ بِأَيْدِيهِمْ قَلِيلًا قَلِيلًا، حَتَّى اجْتَمَعَ فِي شَيْءٍ ثُمَّ غَسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَعَادَهُ فِيهَا، فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ كَثِيرٍ، فَاسْتَقَى النَّاسُ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ بِكَ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ أَنْ تَرَى مَا هَاهُنَا قَدْ مُلِئَ جِنَانًا». [3: 25]
رقم طبعة با وزير = (1593)
মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাবূক যুদ্ধে বের হয়েছিলেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর, আসর, মাগরিব ও ইশার সালাত এক সাথে আদায় করতেন।` রাবী বলেন, “একদিন তিনি সালাত আদায়ে বিলম্ব করেন, তারপর তিনি (তাবূ থেকে) বের হয়ে আসেন এবং যোহর ও আসরের সালাত এক সাথে আদায় করেন। তারপর তিনি আবার (তাবূতে) প্রবেশ করেন তারপর আবার (তাবূ থেকে) বের হয়ে আসেন এবং মাগরিব ও ইশার সালাত এক সাথে আদায় করেন। অতঃপর তিনি বলেন, “আল্লাহ চাহে তো অবশ্যই তোমরা তাবূকের ঝর্ণার কাছে পৌঁছে যাবে, তোমরা সেখানে সূর্যতাপ প্রবল হওয়ার পরেই পৌঁছবে। কাজেই যে ব্যক্তি সেখানে যাবে, সেখানে আমি না পৌঁছা পর্যন্ত সে যেন তার পানি স্পর্শ না করে।` রাবী বলেন, `অতঃপর আমরা সেখানে পৌঁছে যাই এমন অবস্থায় যে, আমাদের আগেই দুই ব্যক্তি সেখানে পৌঁছে গিয়েছে। ঝর্ণাটি জুতার ফিতার ন্যায় ছিল, যা কিছুটা পানিসহ প্রবাহিত হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ দুই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, “তোমরা কি এই ঝর্ণার পানি স্পর্শ করেছো?” তারা জবাবে বলেন, “জ্বী, হ্যা।” তখন তাদের কিছুটা বকা-ঝকা করেন এবং আল্লাহর ইচ্ছায় তাদেরকে আরো কিছু কথা বলেন। তারপর তারা ঝর্ণা থেকে হাতের অঞ্জুলি ভরে পানি তুলে কোন কিছুতে একত্রিত করেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই পানিতে তাঁর মুখ মন্ডল ও দুই হাত ধৌত করে সেই পানি আবার ঝর্ণায় রাখেন, অতঃপর ঝর্ণা থেকে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত হতে শুরু করে। তারপর লোকজন পানি পান করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে মু'আয, যদি তোমার হায়াত দীর্ঘ হয়, তবে তুমি অচিরেই এই জায়গায় দেখতে পাবে বাগানে পরিপূর্ণ হয়ে গেছে!”
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১০৪১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩৯৯; মুসনাদ আহমাদ: ৫/২৩৮; সহীহ মুসলিম: ৭০৬; আবূ দাঊদ: ১২০৬; নাসাঈ: ১/২৮৫; দারেমী: ১/৩৫৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৬০; তাবারানী, আল কাবীর: ২০/১০২; সুনান বাইহাকী: ৩/১৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1089)، «الصحيحة» (1210): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير أبي الزبير، فمن رجال مسلم
1596 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا، فِي غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ». [ص:473] قَالَ مَالِكٌ: «أَرَى ذَلِكَ فِي مَطَرٍ». [4: 47]
رقم طبعة با وزير = (1594)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন রকম ভয়-ভীতিকর অবস্থা ও সফরের অবস্থা ছাড়াই যোহর ও আসরের সালাত এবং মাগরিব ও ইশার সালাত এক সাথে আদায় করেছেন।”[1] ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন, “আমার মনে হয় এমনটি বৃষ্টির কারণে হয়েছিল।”
[1] [1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১০৪৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১১৮; সহীহ মুসলিম: ৭০৫; আবূ দাঊদ: ১২০; নাসাঈ: ১/২০৯; আবূ আওয়ানা: ২/৩৫৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৬০; সুনান বাইহাকী: ৩/১৬৬; আত তায়ালিসী: ১/১২৬; তিরমিযী: ১৮৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৪৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৫৬; মুসনাদ আহমাদ: ১/৩৫১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1093): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير أبي الزبير، فمن رجال مسلم.
1597 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، [ص:474] عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ». [4: 47]
رقم طبعة با وزير = (1595)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় সাত ও আট রাকা‘আত সালাত আদায় করেছেন: যোহর ও আসর এবং মাগরিব ও ইশার সালাত।” (অর্থাৎ যোহর ও আসর আট রাকা‘আত এবং মাগরিব ও ইশা সাত রাকা‘আত সালাত আদায় করতেন।)[1]
[1] সহীহ আল বুখারী: ৫৪৩; সহীহ মুসলিম: ৭০৫; আবূ দাঊদ: ১২১৪; আবূ আওয়ানা: ২/৩৫৪; সুনান বাইহাকী: ৩/১৬৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৪৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৫৬; আত তায়ালিসী: ১/১২৭; হুমাইদী: ৪৭০; নাসাঈ: ১/২৮৬; তাহাবী, শারহু মাআনিল আসার: ১/১৬০; মুসনাদ আহমাদ: ১/২২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1099): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن عبيد بن حساب: ثقة، من رجال مسلم، وباقي الإسناد على شرطهما.
1598 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ؟ فَقَالَ: «الْمَسْجِدُ الْحَرَامُ ثُمَّ الْمَسْجِدُ الْأَقْصَى» قَالَ: قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: «كَانَ بَيْنَهُمَا أَرْبَعُونَ سَنَةً، وَحَيْثُ مَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ فَصَلِّ، فَثَمَّ مَسْجِدٌ». [4: 39]
رقم طبعة با وزير = (1596)
আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, প্রথমে কোন মাসজিদ নির্মাণ করা হয়েছে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মাসজিদুল হারাম, তারপর মাসজিদুল আকসা।” আমি বললাম, “উভয় মাসজিদের মাঝে ব্যবধান কত ছিল?” জবাবে তিনি বলেন, “উভয়ের মাঝে ৪০ বছরের ব্যবধান ছিল। আর যেখানেই তোমাকে কোন সালাত পেয়ে বসবে, সেখানেই তুমি সালাত আদায় করবে।”[1]
[1] আত তায়ালিসী: ৪৬২; মুসনাদ আহমাদ: ৫/১৬০; আবূ আওয়ানা: ১/৩৯২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫৭৮; হুমাইদী: ১৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০২; সহীহ আল বুখারী: ৩৩৬৬; সহীহ মুসলিম: ৫২০; নাসাঈ: ২/৩২; ইবনু মাজাহ: ৭৫৩; তাহাবী, মুশকিলুল আসার: ১/৩২; সুনান বাইহাকী: ২/৪৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (79): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
1599 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ بْنِ عَمْرٍو الْقُرَشِيُّ، بِالْبَصْرَةِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ الْبِقَاعِ شَرٌّ؟ قَالَ: «لَا أَدْرِي حَتَّى أَسْأَلَ جِبْرِيلَ»، فَسَأَلَ جِبْرِيلَ، فَقَالَ: لَا أَدْرِي حَتَّى أَسْأَلَ مِيكَائِيلَ، فَجَاءَ فَقَالَ: «خَيْرُ الْبِقَاعِ الْمَسَاجِدُ، وَشَرُّهَا الْأَسْوَاقُ». [1: 2]
رقم طبعة با وزير = (1597)
আব্দুল্লাহ ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “কোন জায়গা সবচেয়ে মন্দ?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমি বলতে পারছি না।” অতঃপর তিনি জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন। কিন্তু তিনিও বলেন, “মীকাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমি বলতে পারছি না।” তারপর তিনি এসে বলেন, “শ্রেষ্ঠ জায়গা হলো মাসজিদ আর সবচেয়ে মন্দ জায়গা হলো বাজার।”[1]
[1] সুনান বাইহাকী: ৩/৬৫; হাকিম: ১/৯০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘মীকাঈল আলাইহিস সালাম এর অংশ ব্যতীত বাকী হাদীসকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৩১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن دون ذكر ميكائيل - «التعليق الرغيب» (1/ 131).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن، رجاله ثقات، إلا أن عطاء بن السائب رمي بالاختلاط، وجرير بن عبد الحميد: ممن روى عنه بعد الاختلاط، لكن يشهد له حديث أبي هريرة الآتي، فيتقوى به.
1600 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدِ بْنِ الْهَيْثَمِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، مَوْلَى أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (1598)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট প্রিয় জায়গা হলো মাসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৭১; বাযযার: ৪০৮; আবূ আওয়ানা: ১/৩৯০; সুনান বাইহাকী: ৩/৬৫; বাগাবী: ৪৬০; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯৩; মুসনাদ আহমাদ: ৪/৮১; হাকিম: ১/৮৯-৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৬৫০০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الضعيفة» تحت الحديث (6500): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1601 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ [ص:478] سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَخْبَرَ أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْنِيًّا مِنْ لَبِنٍ، وَسَقْفُهُ الْجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَزَادَ فِيهِ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِاللَّبِنِ، وَالْجَرِيدِ، وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ وَزَادَ فِيهِ زِيَادَةً كَبِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ، وَسَقَّفَهُ بِالسَّاجِ» [5: 46]
رقم طبعة با وزير = (1599)
আব্দুল্লাহ ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় মসজিদ নির্মিত হয়েছিল কাঁচা ইট দিয়ে, তার ছাদ ছিল খেজুর গাছের কান্ড, আর খুঁটি ছিল খেজুর গাছের কাঠ দিয়ে। অতঃপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু তাতে কোন কিছু বৃদ্ধি করেননি। উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাতে কিছুটা বৃদ্ধি করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিত্তির উপর কাঁচা ইট ও খেজুরের কান্ড দিয়ে ভিত্তি স্থাপন করেন এবং তার খুঁটি কাঠ হিসেবে বহাল রাখেন। তারপর উসমান রাদ্বিয়াল্লাহু আনহু তাতে পরিবর্তন সাধন করেন, তাতে তিনি ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন। তিনি তার দেওয়াল ও খুঁটি দেন নকশি পাথর দিয়ে এবং তার ছাদ দেন সেগুন গাছের কাঠ দিয়ে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৩০; সুনান বাইহাকী: ২/২৩৮; সহীহ আল বুখারী: ৪৪৬; আবূ দাঊদ: ৪৫১; দালাইলুন নুবুওয়াত: ২/৫৪১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (477): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين سوى عبد الله بن سعد، فإنه من رجال البخاري، عم عبد الله: هو يعقوب بن إبراهيم بن سعد بن إبراهيم بن عبد الرحمن بن عوف الزهري، ورواية صالح بن كيسان، عن نافع من رواية الأقران، لأنهما مدنيان، ثقتان، تابعيان من طبقة واحدة.
1602 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، [ص:480] عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجْنَا سِتَّةُ وَفْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسَةٌ مِنْ بَنِي حَنِيفَةَ، وَالسَّادِسُ رَجُلٌ مِنْ ضُبَيْعَةَ بْنِ رَبِيعَةَ، حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعْنَاهُ، وَصَلَّيْنَا مَعَهُ، وَأَخْبَرْنَاهُ أَنَّ بِأَرْضِنَا بِيعَةً لَنَا، وَاسْتَوْهَبْنَاهُ مِنْ فَضْلِ طَهُورِهِ، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ، وَتَمَضْمَضَ ثُمَّ صَبَّهُ لَنَا فِي إِدَاوَةٍ، ثُمَّ قَالَ: «اذْهَبُوا بِهَذَا الْمَاءِ، فَإِذَا قَدِمْتُمْ بَلَدَكُمْ فَاكْسِرُوا بِيعَتَكُمْ، ثُمَّ انْضَحُوا مَكَانَهَا مِنْ هَذَا الْمَاءِ، وَاتَّخِذُوا مَكَانَهَا مَسْجِدًا»، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، الْبَلَدُ بَعِيدٌ، وَالْمَاءُ يَنْشَفُ، قَالَ: «فَأَمِدُّوهُ مِنَ الْمَاءِ، فَإِنَّهُ لَا يَزِيدُهُ إِلَّا طِيبًا»، فَخَرَجْنَا فَتَشَاحَحْنَا عَلَى حَمْلِ الْإِدَاوَةِ، أَيُّنَا يَحْمِلُهَا، فَجَعَلَهَا رَسُولُ اللَّهِ، لِكُلِّ رَجُلٍ مِنَّا يَوْمًا وَلَيْلَةً، فَخَرَجْنَا بِهَا حَتَّى قَدِمْنَا بَلَدَنَا، فَعَمِلْنَا الَّذِي أَمَرَنَا، وَرَاهِبُ ذَلِكَ الْقَوْمِ رَجُلٌ مِنْ طَيِّئٍ فَنَادَيْنَاهُ بِالصَّلَاةِ فَقَالَ الرَّاهِبُ: دَعْوَةُ حَقٍّ ثُمَّ هَرَبَ فَلَمْ يُرَ بَعْدُ. [3: 65]
رقم طبعة با وزير = (1600)
তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা বানু হানীফ গোত্রের পাঁচজন এবং বানু যুবাইআহ বিন রাবী‘আহ গোত্রের একজন প্রতিনিধি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে যাওয়ার জন্য বের হই, আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে পৌঁছে তাঁর হাতে বাই‘আত গ্রহণ করি এবং সালাত আদায় করি। আমরা তাঁকে জানাই যে, আমাদের এলাকায় আমাদের একটি গীর্জা রয়েছে। এরপর আমরা তাঁর কাছে তাঁর পবিত্রতা অর্জনের পর অবশিষ্ট পানি হাদিয়া চাইলে তিনি পানি আনতে বলেন, অতঃপর তা দিয়ে তিনি ওযূ করেন, কুলি করেন এবং অবশিষ্ট পানি আমাদের জন্য একটি পাত্রে ঢেলে দেন। তারপর তিনি বলেন, “তোমরা এই পানি নিয়ে যাও। যখন তোমরা তোমাদের দেশে যাবে, তখন তোমরা তোমদের গীর্জা ভেঙ্গে ফেলবে, তারপর তোমরা সেই জায়গায় এই পানি ছিটিয়ে দিবে এবং সেখানে একটি মাসজিদ তৈরি করবে।” আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, “আমাদের দেশ তো অনেক দূরে, এই পানি তো শুকিয়ে যাবে।” জবাবে তিনি বলেন, “তোমরা এই পানির সাথে অন্য পানির সহযোগিতা নিবে। কেননা এতে এই পানির পবিত্রতা বরং আরো বৃদ্ধিই পাবে।” অতঃপর আমরা বের হলাম এবং আমাদের মাঝে কে এই পানির পাত্র বহন করবে, তা নিয়ে আমরা নিজেরা প্রতিযোগিতায় লিপ্ত হলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সবাইকে এক দিন এক রাত সময়ব্যাপী তা বহন করার জন্য পালা বন্টন করে দিলেন। এভাবে আমরা বের হলাম এমনকি আমরা আমাদের দেশে পৌঁছলাম এবং তিনি আমাদের যে আদেশ করেছিলেন, তা প্রতিপালন করলাম। আমাদের এই সম্প্রদায়ের জন্য তই গোত্রের একজন পাদ্রী ছিল, আমরা সালাতের আযান দিলাম, তখন পাদ্রী বললো, “এটি হক আহবান।” তারপর সে পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে আর দেখা য়ায়নি ।“[1]
[1] আত তাবারানী: ৮২৪১; নাসাঈ: ২/৩৮-৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৫; আবূ দাঊদ: ১৮২; তিরমিযী: ৮৫; দারাকুতনী: ১/১৪৯; ইবনুল জারুদ: ২১; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৭৫; সুনান বাইহাকী: ১/১৩৪; আত তায়ালিসী: ১/৫৭; মুসনাদ আহমাদ: ৪/২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৮২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1120). تنبيه!! رقم (1120) = (1123) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
1603 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: لَمَّا بُنِيَتِ الْكَعْبَةُ، ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعَبَّاسُ يَنْقُلَانِ الْحِجَارَةَ، فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ضَعْ إِزَارَكَ عَلَى عَاتِقِكَ مِنَ الْحِجَارَةِ، قَالَ: فَفَعَلَ، فَخَرَّ إِلَى الْأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، ثُمَّ قَامَ، فَقَالَ: «إِزَارِي إِزَارِي»، فَشَدَّ عَلَيْهِ إِزَارَهُ. [4: 1]
رقم طبعة با وزير = (1601)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন কা‘বা ঘর নির্মাণ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু পাথর বহন করার জন্য যান। তখন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “তুমি পাথরের আঘাত থেকে বাঁচার জন্য তোমার লুঙ্গি কাঁধের উপর রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই করেন। অতঃপর তিনি জমিনে লুটিয়ে পড়েন আর তাঁর চোখ আসমান পানে তাকিয়ে থাকে। তারপর তিনি (জ্ঞান ফিরে পেয়ে) উঠেন এবং বলেন, “আমার লুঙ্গি দাও, আমার লুঙ্গি দাও।” তারপর তিনি লুঙ্গি বেঁধে নেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১০৩; মুসনাদ আহমাদ: ৩/২৯৫; সহীহ আল বুখারী: ৩৮২৯; সহীহ মুসলিম: ৩৪০; মুসনাদ আহমাদ: ৩/৩৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (ص 80).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حسين بن مهدي: صدوق، وقد توبع، وباقي السند على شرطهما.
1604 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ *، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ، حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: اخْتَلَفَ رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ أَحَدُهُمَا: هُوَ مَسْجِدُ الْمَدِينَةِ، وَقَالَ الْآخَرُ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، فَأَتَوَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هُوَ مَسْجِدِي هَذَا». [1: 2]
رقم طبعة با وزير = (1602)
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, তাদের একজন বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” অপরজন বলেন, “সেটি মসজিদে কুবা।” অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, জবাবে তিনি বলেন, “সেটি হলো আমার এই মসজিদ।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; তাফসীরে তাবারী: ১৭২১৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/১০; হাকিম: ২/৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح؛ لكن المحفوظ من حديث أبي سعيد الخدري، وهو الآتي (1604 و 1624) * [أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ] قال الشيخ: أخرجه فِي «المُصنَّف» (2/ 372) بهذا الإسناد، وهو جَيِّدٌ؛ لولا أنَّ ربيعة بن عثمان - مع كونِه من رِجَالِ مُسلمٍ - قَد تَكَلَّم في حفظه بعض الأئمَّة، فقال أبو حاتم: مُنكَر الحديث، يُكتبُ حَديثُة، وقال أبو زُرعة: ليس بذاك القويّ، وتَبَنَّى هذا القول الذهبيُّ في «الكاشف»، وقال الحافظ: «صدوق له أوهام». ولذلك فإنِّي أقول: أخشى أنْ يَكُونَ وَهِمَ فِي جَعلِه الحديث مِنْ مُسندِ سهل بن سعدٍ؛ فقد خَالَفَه اللَّيثُ بنُ سَعدٍ، فقال: عن عُمرَان بنِ أبي أنسٍ، عن عبد الرحمن بن أبِي سعيد، عن أبِي سعيد الخدريِّ به: أخرجه المُؤلِّفُ فيما يأتي (1604)، والترمذيُّ (3098) وصحَّحه. وتابعه عبد الرحمن بن أبي سعيدٍ الخدريِّ عند مسلم (4/ 126)، وتابعة عنه أبو سلمة، عن أبي سعيد، وأبو يحيى الأسلميُّ عنه عند الترمذي (323) وصحَّحه - أيضاً - والمُؤلِّف فيما يأتي رقم (1624) -، وزاد: «وفي ذلك خير كثير»، وسنده صحيح. فالحديث حديث أبي سعيد، وليس حديث سهل بن سعد، خلافاً لِلمُؤلِّفِ. تنبيه!! رقم (1604) = (1606) من «طبعة المؤسسة». رقم (1624) = (1626) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال الصحيح.
1605 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ [ص:483] أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: اخْتَلَفَ رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ أَحَدُهُمَا: هُوَ مَسْجِدُ الْمَدِينَةِ، وَقَالَ الْآخَرُ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، فَأَتَوَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هُوَ مَسْجِدِي هَذَا». [3: 65]
رقم طبعة با وزير = (1603)
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, তাদের একজন বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” অপরজন বলেন, “সেটি মসজিদে কুবা।” অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, জবাবে তিনি বলেন, “সেটি হলো আমার এই মসজিদ।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; তাফসীরে তাবারী: ১৭২১৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/১০; হাকিম: ২/৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح من حديث أبي سعيد الخدري - انظر ما قبله وما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وهو مكرر ما قبله.
1606 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ: تَمَارَى رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ رَجُلٌ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، وَقَالَ آخِرُ: هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ مَسْجِدِي هَذَا». [3: 65]
رقم طبعة با وزير = (1604) [ص:484] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ»
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, তাদের একজন বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” অপরজন বলেন, “সেটি মসজিদে কুবা।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সেটি হলো আমার এই মসজিদ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটির দুটো সানাদই মাহফূয তথা সহীহ।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; তাফসীরে তাবারী: ১৭২১৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/১০; হাকিম: ২/৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر التعليق السابق، وما سيأتي برقم (1624). تنبيه!! رقم (1624) = (1626) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: ثقة، روى له أبو داود، والنسائي، وابن ماجة، وباقي رجال السند على شرط مسلم.
1607 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يُوَطِّنُ الرَّجُلُ الْمَسْجِدَ لِلصَّلَاةِ، أَوْ لِذِكْرِ اللَّهِ، إِلَّا تَبَشْبَشَ [ص:485] اللَّهُ بِهِ، كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ، إِذَا قَدِمَ عَلَيْهِمْ غَائِبُهُمْ». [1: 2]
رقم طبعة با وزير = (1605)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি সালাত আদায়ের জন্য অথবা যিকরের জন্য মসজিদকে অবস্থানের জায়গা বানিয়ে নেয়, তখন মহান তার প্রতি তেমন খুশি হন যেমন অনুপস্থিত (প্রবাসী) ব্যক্তির আগমনে তার পরিবারের লোকজন খুশি হন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা যখন সাদৃশ্য হিসেবে দুটো বিপরীতধর্মী বিষয়ের বিবরণ দিতে চান, তখন তারা দুটো শব্দকেই এক শব্দের দ্বি-বচন ব্যবহার করেন, যদিও বাস্তবে দুটো শব্দের অর্থ এক নয়। যেমন: আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় আমাদের খাদ্য ছিল কালো দুটো জিনিস। তা হলো খেজুর ও পানি।” এখানে দুটো শব্দকেই এক শব্দের দ্বি-বচন ব্যবহার করা হয়েছে। এই ঐ বাক্যের মতই যেমন, বলা হয়: দুই উমার অর্থাৎ আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার ন্যায় পরায়নতা। এখানেই দুটো শব্দকে এক শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। কাজেই মহান আল্লাহ্ তাঁর বান্দার প্রতি খুশি হন মসজিদে সালাত অথবা ভালো কোন কাজের জন্য জায়গা বানিয়ে নিলে। এর দ্বারা উদ্দেশ্য হলো তার এই আমলের জন্য মহান আল্লাহ্ তার প্রতি দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকান। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কথার মতই, তিনি মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ বলেন, “যে ব্যক্তি এক বিঘত আমার নিকটবর্তী হয়, আমি তার দিকে এক হাত নিকটবর্তী হই।” এর দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি ভালো আমল ও কল্যাণমূলক কাজের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, আমি দয়া ও করুণার মাধ্যমে তার এক হাত নিকটবর্তী হবো। এরকম বহু জায়গা রয়েছে। মহান আল্লাহ সহজ করে দিলে যথা স্থানে তার বর্ণনা করবো।”
[1] মুসনাদ আত তায়ালিসী: ২৩৩৪; মুসনাদ আহমাদ: ২/৩২৮; ইবনু মাজাহ: ৮০০; মুসনাদ ইবনু জা‘দ: ২৯৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১২৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 126).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط الشيخين، عثمان بن عمر: هو ابن فارس العبدي، وابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة بن الحارث القرشي العامري المدني.
1608 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا يَذْكُرُ فِيهِ اسْمَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1606)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন একটি মসজিদ নির্মাণ করবে, যাতে আল্লাহর নাম আলোচনা করা হয়, তবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করবেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; ইবনু মাজাহ: ৭৩৫; মুসনাদ আহমাদ: ১/২০; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৬; আত তায়ালিসী: ২৬১৭; বাযযার: ৪০২; নাসাঈ: ২/৩১; তিরমিযী: ৩১৯; মাজমা‘উয যাওয়াইদ: ২/৭-৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق» -أيضا- (1/ 117)، «الروض» (883).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عثمان بن عبد الله بن سراقة –وهو سبط عمر- لم يدرك جده في قول المزي ومن تابعه، ورد ذلك الحافظ في «تهذيب التهذيب» بأن اعتماد المزي على قول الواقدي في مقدار سن عثمان بن عبد الله، وهو واهم في ذلك، وبأن إخراج ابن حبان والحاكم حديثه عن جده عمر بن الخطاب يقتضي أن يكون سمع منه، وبأنه قد وقع التصريح بسماعه منه عند أبي جعفر بن جرير الطبري في «تهذيب الآثار» له، قال: حدثنا أحمد بن منصور، حدثنا سعيد بن أبي مريم، حدثنا يحيى بن أيوب، حدثني الوليد بن أبي الوليد، قال: كنت بمكة وعليها عثمان بن عبد الرحمن [كذا فيه] بن سراقة، فسمعته يقول: يا أهل مكة، إني سمعت أبي يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول .. ؛ فذكر ثلاثة أحاديث: «من أظل غازياً»، و «من جهز غازياً»، و «من بنى مسجدا» " قال: فسألت: من أبوه؟ فقالوا: هذا ابن بنت عمر بن الخطاب. وهذا إسناد صحيح، أحمد بن منصور: هو الرمادي، ثقه، حافظ، وباقي السند رجاله رجال الصحيح، وكلهم قد صرح بالسماع ممن فوقه، ولم يصب الحافظ في «التقريب» في تليين الوليد بن أبي الوليد القرشي، فإنه من رجال مسلم، ووثقه أبو زرعة، وقال أبو داود فيه خيراً، وروى عنه جمع. قال الحافظ: تجوز ابن سراقة في قوله: «سمعت أبي» فأطلف على جده أباً. انظر «الجرح والتعديل» 9/ 19 - 20، و «تهذيب الكمال» ورقة 738. وانظر «النكت الظراف» 8/ 87 لابن حجر.
1609 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ الْمَقْدِسِيُّ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلَانِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ». - [ص:489] قَالَ بُكَيْرٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: - يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ جَلَّ وَعَلَا». [1: 2]
رقم طبعة با وزير = (1607)
উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহও তার জন্য জান্নাতে অনুরুপ একটি প্রাসাদ তৈরি করবেন।”[1] বুকাইর বলেছেন, “আমার ধারণা তিনি বলেন, “এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করবে।”
[1] সহীহ আল বুখারী: ৪৫০; সহীহ মুসলিম: ৫৩৩; আবূ আওয়ানা: ১/৩৯১; সুনান বাইহাকী: ২/৪৩৭; মুসনাদ আহমাদ: ১/৭০; দারেমী: ১/৩২৩; বাগাবী: ৪৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; তিরমিযী: ৩১৮;ইবনু মাজাহ: ৭৩৬ ; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» -أيضا-: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وفي هذا الإسناد ثلاثة من التابعين في نسق: بكير – وهو ابن عبد الله بن الأشج – عاصم، وعبيد الله.
1610 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا قُطْبَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمَفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1608)
আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, যদিও তা বুনো কবুতরের বাসার ন্যায় হয়, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; তাবারানী আস সাগীর: ২/১৩৮; সুনান বাইহাকী: ২/৪৩৭; আত তায়ালিসী: ৪৬১; তাহাবী, মুশকিলুল আসার: ১৬০৮; মুসনাদুশ শিহাব: ৪৭৯; বাযযার: ৪০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৭৯ পৃষ্ঠা)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» -أيضا-، «تمام المنة» (ص 279).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، قطبة بن عبد العزيز صدوق، وباقي رجال الإسناد على شرطهما.
1611 - أَخْبَرَنَا الْخَلِيلُ بْنُ مُحَمَّدٍ الْبَزَّارُ ابْنُ ابْنَةِ تَمِيمِ بْنِ الْمُنْتَصِرِ، بِوَاسِطَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ النَّشَائِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَخِيهِ يَعْلَى بْنِ عُبَيْدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمَفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1609)
আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, যদিও তা বুনো কবুতরের বাসার ন্যায় হয়, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; তাবারানী আস সাগীর: ২/১৩৮; সুনান বাইহাকী: ২/৪৩৭; আত তায়ালিসী: ৪৬১; তাহাবী, মুশকিলুল আসার: ১৬০৮; মুসনাদুশ শিহাব: ৪৭৯; বাযযার: ৪০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৭৯ পৃষ্ঠা)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، إبراهيم التيمي، هو إبراهيم بن يزيد بن شريك التيمي.