সহীহ ইবনু হিব্বান
1652 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:531] فَقَالَ رَجُلٌ: مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الْأَحْمَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وَجَدْتَ، إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ». [2: 28]
رقم طبعة با وزير = (1650) [ص:532] قَالَ أَبُو حَاتِمٍ: «أَضْمَرَ فِيهِ: لَا وَجَدْتَ، إِنْ عُدْتَ لِهَذَا الْفِعْلِ بَعْدَ نَهْيِي إِيَّاكَ عَنْهُ»
বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেন, তখন এক ব্যক্তি বলেন, “(আমার হারানো লাল উটের সন্ধান পেয়ে) কে লাল উটের জন্য ডাকলো?” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তোমার হারানো জিনিস না পাও। নিশ্চয়ই মাসজিদ যে অর্থে তৈরি করা হয়েছে, সেজন্য তৈরি করা হয়েছে (এসবের জন্য মাসজিদ তৈরি করা হয়নি)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যে কিছু শব্দ উহ্য রয়েছে। তা হলো: “তুমি তোমার হারানো জিনিস না পাও, যদি তোমাকে নিষেধ করার পর এমন কাজ আবার কর।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭২১; সহীহ মুসলিম: ৫৬৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১৯; আবূ আওয়ানা: ১/৪০৭; ইবনু মাজাহ: ৭৬৫; আত তায়ালিসী: ৮০৪; সুনান বাইহাকী: ৬/১৯৬; নাসাই, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: مؤمل بن إسماعيل: ثقة، إلا أنه دفن كتبه، فكان يحدث من حفظه، فكثر خطؤه، فلا يقبل حديثه إذا انفرد به، لكنه هنا لم ينفرد به، فقد تابعه عليه عبد الرزاق، وباقي رجال السند ثقات على شرط الشيخين ما عدا سليمان ابن بريدة، فإنهما لم يخرجا له، وهو ثقة.
1653 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ مَرَّ بِحَسَّانِ بْنِ ثَابِتٍ وَهُوَ يُنْشِدُ فِي الْمَسْجِدِ شِعْرًا، فَلَحَظَ إِلَيْهِ، فَقَالَ: لَقَدْ كُنْتُ أُنْشِدُ فِيهِ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ فَقَالَ: نَشَدْتُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ؟ » قَالَ: نَعَمْ. [1: 65]
رقم طبعة با وزير = (1651) [ص:534] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِالذَّبِّ عَنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرٌ مَخْرَجُهُ الْخُصُوصُ قُصِدَ بِهِ حَسَّانُ بْنُ ثَابِتٍ وَالْمُرَادُ مِنْهُ إِيجَابُهُ عَلَى كُلِّ مَنْ فِيهِ آلَةُ الذَّبِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَذِبَ وَالزُّورَ، وَمَا يُؤَدِّي إِلَى قِدْحِهِ، لِأَنَّ فِيهِ قِيَامُ الْإِسْلَامِ وَمَنْعَ الدِّينِ عَنِ الِانْثِلَامِ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহু হাস্সান বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে অতিক্রম করেন এমন অবস্থায় যে, সে সময় হাস্সান রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে কবিতা আবৃত্তি করছিলেন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু তার প্রতি (বিরুপ দৃষ্টিতে) তাকান। তখন হাস্সান বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অবশ্যই আমি আপনার চেয়ে উত্তম ব্যক্তি (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপস্থিতিতে মাসজিদে কবিতা আবৃত্তি করেছি।” তারপর তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বলেন, “আমি আপনাকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “(হে হাস্সান বিন সাবিত,) তুমি আমার পক্ষ থেকে (কাফেরদের কথার) জবাব দাও। হে আল্লাহ, আপনি তাকে রুহুল কুদুস তথা জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে শক্তিশালী করুন”? জবাবে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হ্যাঁ, শুনেছি।”[1] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে প্রতিরোধ করার এই নির্দেশ দ্বারা উদ্দেশ্য খাস করে হাস্সান বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু। কিন্তু এর দ্বারা ব্যাপাকভাবে উদ্দেশ্য হলো যেসব ব্যক্তিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আরোপিত মিথ্যা, দুর্নাম প্রভৃতি প্রতিহত করা বা জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে, তাদের জন্য ওয়াজিব হলো এসব প্রতিহত করা বা জবাব দেওয়া। কেননা এর মাঝে ইসলাম প্রতিষ্ঠা এবং তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উপাদান রয়েছে।”
[1] হুমাইদী: ১১০৫; মুসনাদ আহমাদ: ৫/২২২; সহীহ আল বুখারী: ৩২১২; সহীহ মুসলিম: ২৪৮৫; নাসাঈ: ২/৪৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৬; সুনান বাইহাকী: ২/৪৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯৩৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (933): م، خ (453).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار الرمادي: ترجمه المؤلف في «الثقات» 8/ 72 - 73، وقال: كان متقناً ضابطاً، صحب ابن عيينة سنين كثيرة، وسمع أحاديثه مراراً، ومن زعم أنه كان ينام في مجلس ابن عيينة فقد صدق، وليس هذا ممن يجرح مثله في الحديث، وذاك أنه سمع حديث ابن عيينة مراراً، والقائل بهذا رآه ينام في المجلس حيث كان يجيء إلى سفيان ويحضر مجلسه للاستئناس لا للاستماع، فنوم الإنسان عن سماع شيء قد سمعه مراراً ليس مما يقدح فيه واحد، حدثنا أبو خليفة، حدثنا إبراهيم بن بشار الرمادي، قال: حدثنا سفيان بمكة وعبادان –وبين السماعين أربعون سنة- سمعت أحمد بن زنجويه يقول: سمعت جعفر بن أبي عثمان الطيالسي يقول: سمعت يحيى بن معين يقول: كان الحميدي لا يكتب عند سفيان بن عيينة وإبراهيم بن بشار أحفظهما، ومات إبراهيم بن بشار سنة ثلاثين ومئتين أو قبلها أو بعدها بقليل. وقال البخاري: يهم في الشيء بعد الشيء وهو صدوق، وقال ابن عدي في «الكامل» 1/ 265: لا أعلم أنكر عليه إلا هذا الحديث الذي ذكره البخاري [يعني حديث أبي موسى «كلكم راع ... » فقد وهم فيه فرواه مسنداً، وكان ابن عيينة يرويه مرسلاً]، وباقي حديثه عن ابن عيينة وأبي معاوية وغيرهما من الثقات مستقيم، وهو عندنا من أهل الصدق، [وفي المطبوع من «الكامل» زيادات تغير المعنى فتصحح من تهذيب المزي 2/ 61 الذي نقلنا عنه]، وقال الحافظ في «التقريب»: حافظ له أوهام، وباقي رجال السند على شرطهما.
1654 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْمُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ فِي الْمَسْجِدِ جُلُوسٌ حِلَقًا، فَقَالَ: «[ص:535] مَا لِي أَرَاكُمْ عِزِينَ». [2: 62]
رقم طبعة با وزير = (1652)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হুজরা থেকে বের হন এমন অবস্থায় যে, সে সময় তাঁর সাহাবীগণ মাসজিদে বিভিন্ন হালাকায় বিভক্ত হয়ে ছিলেন। এটা দেখে তিনি বলেন, “কী ব্যাপার! আমি তোমাদের বিভিন্ন দলে বিভক্ত দেখছি?”[1]
[1] সহীহ মুসলিম: ৪৩০; আবূ দাঊদ: ৪৮২৩; সুনান বাইহাকী: ৩/২৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩৭; তাবারানী আল কাবীর: ১৮২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯১৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (4724)، «صحيح أبي داود» (918): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: مؤمل بن إسماعيل سيئ الحفظ كما تقدم، فلا يقنع بحديثه إذا انفرد به، وباقي رجاله ثقات
1655 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ الْهَبَّارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ وَلِيدَةً كَانَتْ مِنَ الْعَرَبِ فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ، فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ، قَالَتْ: [ص:536] فَوَضَعَتْهُ، فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهُوَ مُلْقًى، فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطِفَتْهُ، قَالَتْ: فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ، قَالَتْ: فَاتَّهَمُونِي بِهِ، فَقَطَعُوا بِي يُفَتِّشُونِي، فَفَتَّشُوا حَتَّى فَتَّشُوا قُبُلَهَا، قَالَتْ: فَوَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ إِذْ مَرَّتِ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ، فَوَقَعَ بَيْنَهُمْ، قَالَتْ: فَقُلْتُ: هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ، زَعَمْتُمْ، وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ، قَالَتْ: فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَتْ»، قَالَتْ عَائِشَةُ: «وَكَانَ لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ، قَالَتْ: فَكَانَتْ تَأْتِينِي، فَتَتَحَدَّثُ عِنْدِي، قَالَتْ: فَلَا تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلَّا قَالَتْ: وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا ... أَلَا إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي [ص:537] قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لَهَا: » مَا شَأْنُكِ، لَا تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا، إِلَّا قُلْتِ هَذَا؟ «قَالَتْ: فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ. [4: 50]
رقم طبعة با وزير = (1653)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক আরব গোত্রের একজন কালো দাসী ছিল। তারা তাকে মুক্ত করে দেন। অতঃপর সে তাদের সাথেই থেকে যায়। একদিন তাদের এক শিশু মুল্যবান পাথর খচিত চামড়ার তৈরি লাল স্কার্ফ পরিধান করে বাড়ি থেকে বের হয়। দাসী বলেন, “শিশুটি স্কার্ফটি রেখে দেয়। অতঃপর তার সেখান দিয়ে একটি চিল যাচ্ছিল, এসময় স্কার্ফটি পড়ে ছিল ফলে চিলটি এটিকে মাংসের টুকরো মনে ছোঁ মেরে তুলে নেয়। সে বলেন, “তারা এটিকে খোঁজা-খুজি করেন কিন্তু তারা সেটি পায় না, ফলে তারা এই ব্যাপারে আমাকে অপবাদ দেয়। তারা আমার পুরো শরীর তল্লাশি করেন এমনকি আমার লজ্জাস্থানেও তল্লাশি করেন। তিনি বলেন, “আল্লাহর কসম, আমি তাদের সাথে দাড়িয়ে ছিলাম, এমন সময় ঐ চিলটি সেখান দিয়ে যাচ্ছিল, অতঃপর সে স্কার্ফটিকে ফেলে দেয়, সেটি তাদের মাঝে পড়ে। তিনি বলেন, “আমি তখন বললাম, “যার জন্য আপনারা আমাকে দোষারোপ করেছেন; আপনারা মনে করছেন যে, সেটি আমি নিয়েছি, অথচ আমি এই ব্যাপারে সম্পূর্ণরুপে নির্দোষ। এটা তো সেই জিনিস। তিনি বলেন, “অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন এবং ইসলাম গ্রহণ করেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তার জন্য মাসজিদে একটি তাবু ছিল।” তিনি আরো বলেন, “সে নিয়মিত আমার কাছে আসতো এবং আমার সাথে আলাপ-আলোচনা করতেন। সে যখনই আমার কাছে বসতো, তখনই সে বলতো, “স্কার্ফের দিন, আমার প্রতিপালকের এক বিস্ময়কর ঘটনার দিন, জেনে রাখুন, তিনি আমাকে কুফরের নগর থেকে মুক্তি দিয়েছেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি তাকে একদিন বললাম, কী ব্যাপার, তুমি যখনই আমার কাছে বসো, তখনই তুমি আমাকে এই কথাটা বলো?” তখন সে আমাকে তার ঘটনাটি বর্ণনা করে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৪৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1332): خ (439).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
1656 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: «كُنْتُ أَبِيتُ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ فَتًى شَابًّا عَزَبًا، وَكَانَتِ الْكِلَابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ». [4: 50]
رقم طبعة با وزير = (1654) [ص:538] قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُ ابْنِ عُمَرَ وَكَانَتِ الْكِلَابُ تَبُولُ يُرِيدُ بِهِ خَارِجًا مِنَ الْمَسْجِدِ، وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ، فَلَمْ يَكُنْ يَرُشُّونَ بِمُرُورِهَا فِي الْمَسْجِدِ شَيْئًا».
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মাসজিদে নববীতে রাত্রি যাপন করতাম এসময় আমি ছিলাম অবিবাহিত যুবক। কুকুরগুলো (মাসজিদের বাইরে) পেশাব করতো, তারপর সেগুলো মাসজিদে যাতায়াত করতো। কিন্তু সাহাবীগণ এতে ঐ জায়গায় কোন পানি ছিটা দিতেন না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার বক্তব্য “কুকুরগুলো পেশাব করতো” এর দ্বারা উদ্দেশ্য হলো মাসজিদের বাইরে পেশাব করতো। তারপর সেগুলি মাসজিদে আসা-যাওয়া করতো। ফলে সাহাবীগণ কুকুরদের এমন অবস্থায় মাসজিদে আসা-যাওয়ার করার কারণে তার উপর কোন পানির ছিটা দিতেন না।”
[1] আবূ দাঊদ: ৩৮২; বাগাবী: ২৯২; সুনান বাইহাকী: ২/৪২৯; মুসনাদ আহমাদ: ২/৭০-৭১; সহীহ আল বুখারী: ১১২১; তিরমিযী: ৩২১; নাসাঈ: ২/৫০; ইবনু মাজাহ: ৭৫১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (408): خ معلقا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1657 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ زِيَادٍ الْحَضْرَمِيُّ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ جَزْءٍ، يَقُولُ: «كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ الْخُبْزَ [ص:540] وَاللَّحْمَ، ثُمَّ نُصَلِّي وَلَا نَتَوَضَّأُ». [4: 50]
رقم طبعة با وزير = (1655)
আব্দুল্লাহ বিন হারিস বিন জুয রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় মাসজিদে রুটি ও গোশত ভক্ষন করতেন। তারপর আমরা সালাত আদায় করতাম কিন্তু (পূর্বের ওযূ বিদ্যমান থাকায়) নতুন করে ওযূ করতাম না।”[1]
[1] ইবনু মাজাহ: ৩৩০০; মুসনাদ আহমাদ: ৪/১৯০; শামায়েলে তিরমিযী: ১৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২১১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2116).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الصحيح غير سليمان بن زياد الحضرمي وهو ثقة.
1658 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ: أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أَنَّا قَدِ اشْتَقْنَا إِلَى أَهْلِينَا، سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا فِي أَهْلِنَا، فَأَخْبَرْنَاهُ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَقَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَعَلِّمُوهُمْ، وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ».
رقم طبعة با وزير = (1656) [ص:543] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي» لَفْظَةُ أَمْرٍ تَشْتَمِلُ عَلَى كُلِّ شَيْءٍ كَانَ يَسْتَعْمِلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ، فَمَا كَانَ مِنْ تِلْكَ الْأَشْيَاءِ خَصَّهُ الْإِجْمَاعُ أَوِ الْخَبَرُ بِالنَّفْلِ، فَهُوَ لَا حَرَجَ عَلَى تَارِكِهِ فِي صَلَاتِهِ، وَمَا لَمْ يَخُصَّهُ الْإِجْمَاعُ أَوِ الْخَبَرُ بِالنَّفْلِ فَهُوَ أَمْرٌ حَتْمٌ عَلَى الْمُخَاطَبِينَ كَافَّةً، لَا يَجُوزُ تَرْكُهُ بِحَالٍ
মালিক বিন হুরাইরিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা (আমাদের এলাকা থেকে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি, আমরা ছিলাম কাছাকাছি বয়সের যুবক। অতঃপর আমরা তাঁর কাছে কুড়ি দিন অবস্থান করি। অতঃপর তিনি মনে করলেন যে, আমরা হয়তো আমাদের পরিবারে প্রতি আসক্ত হয়ে পড়েছি। ফলে তিনি আমাদের জিজ্ঞেস করলেন যে, আমরা বাড়িতে কাদের রেখে এসেছি। আমরা তাকে আমাদের বৃত্তান্ত জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত দয়ালূ, বন্ধুসুলভ মানুষ ছিলেন। তিনি বললেন, “তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, গিয়ে তাদের দ্বীন শিক্ষা দিবে, তাদের বিভিন্ন আমলের নির্দেশ দিবে এবং ঠিক সেভাবে সালাত আদায় করবে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। আর যখন সালাতের সময় হবে, তখন তোমাদের কেউ যেন আযান দেয় আর তোমাদের মাঝে বয়সে প্রবীণ ব্যক্তি যেন সালাত আদায় করান (ইমামতি করেন)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “ঠিক সেভাবে সালাত আদায় করবে যেভাবে সালাত আদায় করতে দেখেছো” এটি একটি নির্দেশমূলক বাক্য, এটি সেসব আমলকে ব্যাপকভাবে শামিল করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে সম্পাদন করেছেন। তবে যেসব কাজ ইজমার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাস অথবা হাদীসের মাধ্যমে যেসব কাজ নফল বুঝায়, সেসব কাজ সালাতে ছেড়ে দেওয়াতে কোন দোষ নেই। কিন্তু যেসব কাজ ইজমার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাস অথবা হাদীসের মাধ্যমে যেসব কাজ নফল বুঝায় না, সেসব কাজ সম্পন্ন করা প্রতিটি মুখাতাব (শরীয়তের হুকুম বর্তায় এমন) ব্যক্তির উপর আবশ্যক; কোন অব্স্থায় তা ছেড়ে দেওয়া জায়েয হবে না”।
[1] সহীহ আল বুখারী: ৬০০৮; আদাবুল মুফরাদ: ২১৩; সুনান আবূ দাঊদ: ৫৮৯; সুনান বাইহাকী: ৩/১২০; মুসনাদ আহমাদ: ৩/৪৩৬; সহীহ মুসলিম: ৬৭৪; নাসাঈ: ২/৯; তাবারানী: ১৯/৬৪০; দারাকুতনী: ১/২৭২-২৭৩; দারেমী: ১/২৮৬; আবূ আওয়ানা: ১/৩৩১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৯; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৯৬; ইবনু মাজাহ: ৯৭৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (213).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير مسدد بن مسرهد، فإنه من رجال البخاري، إسماعيل بن إبراهيم: هو ابن مقسم الأسدي مولاهم المعروف بابن عُلية، وأيوب: هو ابن أبي تميمة السختياني، وأبو قلابة هو عبد الله بن زيد الجرمي
1659 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:544] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا عَلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا». [1: 2]
رقم طبعة با وزير = (1657)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি মানুষ জানতো যে আযান দেওয়া ও প্রথম কাতারে (সালাত আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তারপর যদি তারা এসব লটারি করা ছাড়া না পেতো, তবে এজন্য তারা লটারি করতো। আর যদি তারা জানতো ইশার সালাত ও ফজরের সালাতে (অর্থাৎ জামা‘আতে আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৭; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৬১৫; সহীহ মুসলিম: ৪৩৭; নাসাঈ: ১/২৬৯; তিরমিযী: ২২৫; আবূ আওয়ানা: ১/৩৩২; সুনান বাইহাকী: ১/৪২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (268).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سُمي: هو مولى أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام، وأبو صالح: هو ذكوان السمان الزيات المدني
1660 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرِو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عُشَّانَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنْمٍ فِي رَأْسِ الشَّظِيَّةِ لِلْجَبَلِ يُؤَذِّنُ لِلصَّلَاةِ، وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ، وَيُقِيمُ لِلصَّلَاةِ، يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ لِعَبْدِي، وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ». [3: 67]
رقم طبعة با وزير = (1658)
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমর প্রতিপালক খুশি হন ঐ রাখালের প্রতি যে পাহাড়ের চূড়ায় তার মেষ চরায়, সে সালাতের জন্য আযান দেয় এবং সালাত আদায় করে। তখন মহান আল্লাহ বলেন, “তোমরা আমার এই বান্দার প্রতি দেখো, সে সালাত আদায় করার জন্য আযান ও ইকামাত দিচ্ছে। সে আমাকে ভয় করে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৫৮; আবূ দাঊদ: ১২০৩; নাসাঈ: ২/২০; সুনান বাইহাকী: ১/৪০৫; তাবারানী: ১৭/৮৩৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (41)، «صحيح أبي داود» (1086).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو عُشَّانة: هو حي بن يُومِن المصري وهو ثقة، وباقي رجال السند على شرط مسلم.
1661 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ: «إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ وَبَادِيَتِكَ، وَأَذَّنْتَ بِالصَّلَاةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ لَا يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلَا إِنْسٌ وَلَا شَيْءٌ إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ». [ص:547] قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (1659)
আব্দুল্লাহ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “নিশ্চয়ই আমি তোমাকে দেখছি যে, তুমি মেষ ও যাযাবর জীবন ভালবাসো। যখন তুমি যাযাবর অবস্থায় তোমার মেষ নিয়ে থাকবে এবং সালাত আদায় করার জন্য আযান দিবে, তখন তুমি তোমার আওয়াজ বুলন্দ করে আযান দিবে। কেননা মুয়ায্যিনের আযান যেসব মানুষ, জিন বা যে কোন কিছু শ্রবণ করে, তারাই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে।” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি এই হাদীস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শুনেছি।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৯; মুসনাদ আহমাদ: ৩/৩৫; সহীহ আল বুখারী: ৬০৯; নাসাঈ: ২/১২: সুনান বাইহাকী: ১/৩৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، القعنبي: هو عبد الله بن مسلمة بن قعنب القعنبي الحارثي، ثقة فاضل، وهو أحد رواة «الموطأ» عن مالك، وقد انفردت نسخته بحديث «لا تطروني كما أطرت النصارى عيسى بن مريم، إنما أنا عبد، فقولوا: عبده ورسول» وكان ابن معين وابن المدين لا يقدمان عليه أحداً في «الموطأ»، وهو فيه بروايته ص87 [نشر دار الشروق] و1/ 69 برواية يحيى، باب جامع النداء.
1662 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ، فَإِذَا سَكَتَ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ وَلَهُ ضُرَاطٌ، فَإِذَا سَكَتَ أَقْبَلَ يَخْطِرُ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ حَتَّى يَظَلَّ الرَّجُلُ لَا يَدْرِي كَمْ صَلَّى، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ فَوَجَدَ ذَلِكَ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ». [1: 2]
رقم طبعة با وزير = (1660)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মুয়ায্যিন আযান দেয়, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর মুয়ায্যিন যখন চুপ থাকেন, তখন সে সামনে অগ্রসর হয়। অতঃপর যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখনও সে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর মুয়ায্যিন যখন চুপ থাকেন, তখন সে সামনে অগ্রসর হয় ব্যক্তি ও তার মনের মাঝে বিভিন্ন কিছু খেয়াল করে দেয় এমনকি পরিস্থিতি এমন হয় যে, সে জানে না যে, সে কয় রাকা‘আত সালাত আদায় করেছে। কাজেই যখন তোমাদের কেউ সালাত আদায় করবে এবং এই ধরনের পরিস্থিতি হবে, সে যেন (সালাম ফিরানোর আগে) বসা অবস্থায় দুটো সাজদা করে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৬২। হাদীসটি অত্র কিতাবের ১৬ নং হাদীসে গত হয়ে গেছে। এবং সেখানে হাদীসটির তাখরীজ বর্ণনা করা হয়েছে। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (16).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1663 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ، أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ [ص:549] وَنَفْسِهِ يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ لَا يَدْرِي كَمْ صَلَّى». [1: 2]
رقم طبعة با وزير = (1661)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, যাতে সে আযান শুনতে না পায়, অতঃপর যখন আযান শেষ হয়, তখন সে সামনে অগ্রসর হয়। অতঃপর যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখনও সে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর যখন ইকামত শেষ হয়ে যায়, তখন সে সামনে অগ্রসর হয় এবং ব্যক্তি ও তার মনের মাঝে বিভিন্ন কিছু খেয়াল করে দেয়; সে বলে, “তুমি এটা মনে করো, ওটা মনে করো, যা সে ইতিপূর্ব মনে করতো না। এমনকি পরিস্থিতি এমন হয় যে, সে জানে না যে, সে কয় রাকা‘আত সালাত আদায় করেছে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৬২। হাদীসটি অত্র কিতাবের ১৬ নং হাদীসে গত হয়ে গেছে। এবং সেখানে হাদীসটির তাখরীজ বর্ণনা করা হয়েছে। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৬১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري، وإن كان سيىء الحفظ، قد توبع، وباقي رجاله ثقات على شرطهما.
1664 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، بِالْمَوْصِلِ، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ ذَهَبَ حَتَّى يَكُونَ مَكَانُ الرَّوْحَاءِ» قَالَ سُلَيْمَانُ: فَسَأَلْتُهُ عَنِ الرَّوْحَاءِ فَقَالَ: «هِيَ مِنَ الْمَدِينَةِ عَلَى سَبْعَةٍ وَثَلَاثِينَ مِيلاً». [1: 2]
رقم طبعة با وزير = (1662)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শয়তান যখন সালাতের আযান শুনতে পায়, তখন সে রাওহা নামক স্থান পর্যন্ত চলে যায়।”[1] সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, “আমি আমার উস্তাদকে রাওহা নামক স্থান সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “এটি মদীনা থেকে ৩৭ মাইল দুরে।”
[1] মুসনাদ আবূ ইয়ালা: ১৮৯৫; সহীহ মুসলিম: ৩৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৮; মুসনাদ আহমাদ: ৩/৩১৬; আবূ আওয়ানা: ১/৩৩৩; সুনান বাইহাকী: ১/৪৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو سفيان: هو طلحة بن نافع القرشي مولاهم الواسطي من رجال مسلم، وباقي السند على شرطهما.
1665 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذِ بْنِ خُلَيْفٍ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا وَهُوَ فِي مَسِيرٍ لَهُ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى الْفِطْرَةِ» ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُرِّمَ عَلَى النَّارِ»، فَابْتَدَرْنَاهُ فَإِذَا هُوَ صَاحِبُ مَاشِيَةٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَنَادَى بِهَا. [1: 2]
رقم طبعة با وزير = (1663)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সফর অবস্থায় এক ব্যক্তিকে বলতে শুনলেন, সে বলছে, اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ( আল্লাহ সবচেয়ে বড়), তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে ফিতরাত (স্বভাবজাত বৈশিষ্ট্য তথা ইসলাম) এর উপর রয়েছে। তারপর সে ব্যক্তি বললো, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেলো!” রাবী বলেন, “তারপর আমরা দ্রুত তার দিকে অগ্রসর হলাম এবং দেখলাম যে, সে একজন গবাদী পশুর রাখার। সালাতের ওয়াক্ত হয়ে যাওয়ায় সে সালাত আদায় করার জন্য আযান দিয়েছে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৯; মুসনাদ আহমাদ: ৩/১৩২; সহীহ মুসলিম: ৩৮২; তিরমিযী: ১৬১৮; মুসনাদ আবূ আওয়ানা: ১/৩৩৬; সুনান বাইহাকী: ১/৪০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2368): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حسين بن معاذ بن خليف: ثقة، روى له أبو داود، وباقي رجال السند على شرطهما.
1666 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ، سَمِعْتُ أَبَا يَحْيَى، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَى صَوْتِهِ وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ، وَشَاهِدُ الصَّلَاةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرِونَ حَسَنَةً، وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا». [1: 2]
رقم طبعة با وزير = (1664) [ص:553] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو يَحْيَى هَذَا اسْمُهُ سَمْعَانُ مَوْلَى أَسْلَمَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ وَالِدِ أُنَيْسٍ، وَمُحَمَّدٍ ابْنِي أَبِي يَحْيَى الْأَسْلَمِيِّ مِنْ جِلَّةِ التَّابِعِينَ، وَابْنُ ابْنِهِ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى تَالِفٌ فِي الرِّوَايَاتِ، وَمُوسَى بْنُ أَبِي عُثْمَانَ: مِنْ سَادَاتِ أَهْلِ الْكُوفَةِ وَعُبَّادِهِمْ، وَاسْمُ أَبِيهِ عِمْرَانُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুয়ায্যিনকে তার আওয়াজের সীমা পর্যন্ত তাকে ক্ষমা করা হয় এবং তার জন্য প্রতিটি সতেজ ও শুষ্ক জিনিস তার পক্ষে সাক্ষ্য দিবে। সালাতে উপস্থিত হওয়া ব্যক্তির জন্য ২৫ গুণ নেকি লিখা হয় এবং উভয় সালাতের মধ্যবর্তী গোনাহ মোচন করা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ ইয়াহইয়ার নাম সাম‘আন, তিনি মদীনার আসলাম গোত্রের আজাদকৃত দাস, উনাইস ও মুহাম্মাদের বাবা। তিনি একজন মর্যাদাবান তাবে‘ঈ ছিলেন।” তার নাতী হলেন ইবরাহিম বিন মুহাম্মাদ বিন আবূ ইয়াহইয়া হাদীস বর্ণনায় অগ্রহণযোগ্য ছিলেন। মুসা বিন আবূ উসমান কুফাবাসীদের মাঝে একজন নেতৃস্থানীয় ব্যক্তি ও বড় ইবাদাতগুজার ছিলেন, তার বাবার নাম ইমরান।”
[1] মুসনাদ আহমাদ: ২/৪১১; আবূ দাঊদ: ৫১৫; নাসাঈ: ২/১৩; ইবনু মাজাহ: ৭২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬৩; সুনান বাইহাকী: ১/৪৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (528).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، موسى بن أبي عثمان روى عن جمع وروى عنه جمع، وذكره المؤلف في «الثقات» 7/ 454، وقال الثوري: كان مؤدباً ونعم الشيخ كان، وقال ابن أبي حاتم في «الجرح والتعديل» 8/ 153: سألت أبي عنه، فقال: كوفي شيخ، وشيخه أبو يحيى: اسمه سمعان الأسلمي مولاهم المدني روى عن جمع، وروى عنه ابناه محمد وأنيس، وموسى بن أبي عثمان، وذكره المؤلف في «الثقات» 4/ 345، وقال النسائي: لا بأس به، وهذا يرد قول الشيخ ناصر في تعليقه على ابن خزيمة [390]: إن أبا يحيى مجهول، وباقي رجاله ثقات على شرطهما، أبو الوليد الطيالسي: وهو هشام بن عبد الملك.
1667 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ عَلِيِّ بْنِ خَالِدٍ الدُّؤَلِيِّ، أَنَّ النَّضْرَ بْنَ سُفْيَانَ الدُّؤَلِيَّ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَلَعَاتِ النَّخْلِ، فَقَامَ بِلَالٌ يُنَادِي، فَلَمَّا سَكَتَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ مِثْلَ مَا قَالَ هَذَا يَقِينًا دَخَلَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (1665)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খেজুর গাছের ঝোপের কাছে ছিলাম, এসময় বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আযান দেন। যখন তিনি আযান শেষ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি যা বললো কোন ব্যক্তি যদি তা ইয়াকীনের সাথে বলে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৫২; নাসাঈ: ২/২৪; হাকিম: ১/২০৪। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (1/ 113).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: النضر بن سفيان روى عنه مسلم بن جندب، وعلي بن خالد الدؤلي، ووثقه المؤلف 5/ 474، وباقي رجاله ثقات.
1668 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُبْدِعَ بِي، فَاحْمِلْنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عِنْدِي» فَقَالَ رَجُلٌ: أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ يَحْمِلُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1666) [ص:555] قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُهُ أُبْدِعَ بِي: يُرِيدُ قُطِعَ بِي عَنِ الرُّكُوبِ، لِأَنَّ رَوَاحِلِي كَلَّتْ وَعَرَجَتْ»
আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কাছে কোন বাহনের ব্যবস্থা নেই কাজেই আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কাছে তো নেই।” সে সময় আরেক ব্যক্তি বললো, “আমি তাকে এমন ব্যক্তির সন্ধান দিতে পারবো, যিনি তাকে বাহনের ব্যবস্থা করবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি কোন ভালো কাজের সন্ধান দিবে, সে ঐ কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সাওয়াব পাবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে সেই ব্যক্তির ভাষ্য إِنِّي أُبْدِعَ بِي এর দ্বারা উদ্দেশ্য হলো সফর করা আমার সম্ভব নয়, কেননা আমার বাহন দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে।”
[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ১৮৯৩; তাবারানী: ১৭/৬২৬; সুনান বাইহাকী: ৯/২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৫৪; আত তায়ালিসী: ৬১১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৪২; আবূ দাঊদ: ৫১২৯; তিরমিযী: ২৬৭১; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1660).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عمرو الشيباني: هو سعد بن إياس.
1669 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ أَبُو حَمْزَةَ، بِنَسَا، حَدَّثَنَا بُنْدَارٌ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1667)
মু‘আবিয়া বিন আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুয়ায্যিনগণ কিয়ামতের দিন সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারী হবেন।”[1]
[1] ইবনু মাজাহ: ৭২৫; সহীহ মুসলিম: ৩৮৭; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২০৮; আবূ আওয়ানা: ১/৩৩৩; তাবারানী আল কাবীর: ১৯/৭৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৫; মুসনাদ আহমাদ: ৪/৯৫; সুনান বাইহাকী: ১/৪৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাইসীরুল ইনতিফা‘)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تيسير الانتفاع» / عبَّاد بن أُنيس.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم، طلحة بن يحيى: هو ابن طلحة بن عبيد الله التيمي المدني حسن الحديث خرج له مسلم، وباقي رجال السند على شرطهما، بندار: هو لقب محمد بن بشار، وأبو عامر: هو عبد الملك بن عمرو القيسي العقدي.
1670 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبَّادِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1668) [ص:557] قَالَ أَبُو حَاتِمٍ: «الْعَرَبُ تَصِفُ بَاذِلَ الشَّيْءِ الْكَثِيرِ بِطُولِ الْيَدِ، وَمُتَأَمِّلَ الشَّيْءِ الْكَثِيرِ بِطُولِ الْعُنُقِ، فَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ يُرِيدُ أَطْوَلَهُمْ أَعْنَاقًا لِتَأَمُّلِ الثَّوَابِ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنِسَائِهِ: «أَسْرَعُكُنَّ بِي لُحُوقًا أَطْوَلُكُنَّ يَدًا» فَكَانَتْ سَوْدَةُ أَوَّلَ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحِقَتْ بِهِ، وَكَانَتْ أَكْثَرَهُنَّ [ص:558] صَدَقَةً، وَلَيْسَ يُرِيدُ بِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا أَنَّ الْمُؤَذِّنِينَ هُمْ أَكْثَرُ النَّاسِ تَأَمُّلًا لِلثَّوَابِ فِي الْقِيَامَةِ، وَهَذَا مِمَّا نَقُولُ فِي كُتُبِنَا: إِنَّ الْعَرَبَ تَذْكُرُ الشَّيْءَ فِي لُغَتِهَا بِذِكْرِ الْحَذْفِ عَنْهُ مَا عَلَيْهِ مُعَوِّلُهُ، فَأَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ: أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا، أَيْ: مِنْ أَطْوَلِ النَّاسِ أَعْنَاقًا، فَحَذَفَ مِنْ مِنَ الْخَبَرِ كَمَا قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَحْكِي عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا: «أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا» أَيْ: مِنْ أَقْوَامٍ أُحِبُّهُمْ وَهَؤُلَاءِ مِنْهُمْ، وَهَذَا بَابٌ طَوِيلٌ سَنَذْكُرُهُ فِي مَوْضِعِهِ مِنْ هَذَا الْكِتَابِ فِي الْقِسْمِ الثَّالِثِ مِنْ أَقْسَامِ السُّنَنِ إِنْ قَضَى اللَّهُ ذَلِكَ وَشَاءَهُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুয়ায্যিনগণ কিয়ামতের দিন সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারী হবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা অধিক ব্যয়কারী ব্যক্তিকে দীর্ঘ হাত এবং অধিক আশাবাদী ব্যক্তিকে দীর্ঘ গর্দানের অধিকারী হিসেবে অভিহিত করে থাকেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “মুয়ায্যিনগণ কিয়ামতের দিন দীর্ঘ গর্দানের অধিকারী হবেন” এর দ্বারা উদ্দেশ্য হলো প্রচুর প্রত্যাশা। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন, “তোমাদের মাঝে লম্বা হাতের অধিকারিনী সবচেয়ে দ্রুত আমার সাথে যু্ক্ত হবে” অতঃপর সাওদা রাদ্বিয়াল্লাহু আনহা প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যুক্ত হন, আর তিনি ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি দানশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য দ্বারা এটা উদ্দেশ্য নয় মুয়ায্যিনগণই কিয়ামতের দিন সবচেয়ে বেশি দীর্ঘ গর্দানের অধিকারী হবেন। এটা আমরা আমাদের কিতাবগুলোতে বলেছি যে, আরবরা কোন কোন সময় কোন কিছু উল্লেখ করেন, এক্ষেত্রে তারা কিছু মৌলিক শব্দ বিলুপ্ত রাখেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারী হবেন” এর দ্বারা উদ্দেশ্য হলো সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারীদের অন্তর্ভূক্ত হবেন। কাজেই এই বাক্যের খবর (বিধেয়) থেকে مِنْ (হতে, অন্যতম) অব্যয় উহ্য রয়েছে। অনুরুপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন, মহান আল্লাহ বলেন, “আমার বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় ঐ ব্যক্তি যিনি তাদের মাঝে সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করেন।”অর্থাৎ আমি যেসব ব্যক্তিদের ভালবাসি, এরা তাদের অন্তর্ভুক্ত। এই বিষয় দীর্ঘ আলোচনার বিষয়। আমরা এই ব্যাপারে তৃতীয় ভাগের যথাস্থানে আলোচনা করবো, যদি মহান আল্লাহ তার ফায়সালা করেন এবং তিনি ইচ্ছা করেন।”
[1] ইবনু মাজাহ: ৭২৫; সহীহ মুসলিম: ৩৮৭; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২০৮; আবূ আওয়ানা: ১/৩৩৩; তাবারানী আল কাবীর: ১৯/৭৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৫; মুসনাদ আহমাদ: ৪/৯৫; সুনান বাইহাকী: ১/৪৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাইসীরুল ইনতিফা‘)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عباد بن أنيس، ذكره المؤلف في «الثقات» 5/ 141، وباقي رجال السند على شرطهما، وقد تقدم في التعليق على الحديث (1667) قول أبي داود: منصور لا يروي إلا عن ثقة، ويشهد له حديث معاوية السابق.
1671 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ نَافِعِ بْنِ سُلَيْمَانَ، أَنَّ مُحَمَّدَ بْنَ أَبِي صَالِحٍ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْإِمَامُ ضَامِنٌ، وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ، فَأَرْشَدَ اللَّهُ الْأَئِمَّةَ، وَعَفَا عَنِ الْمُؤَذِّنِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (1669) قَالَ أَبُو حَاتِمٍ: «سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو صَالِحٍ السَّمَّانُ عَنْ عَائِشَةَ عَلَى حَسَبِ مَا ذَكَرْنَاهُ، وَسَمِعَهُ مِنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا فَمَرَّةً حَدَّثَ بِهِ عَنْ عَائِشَةَ، وَأُخْرَى عَنْ أَبِي هُرَيْرَةَ، وَتَارَةً وَقَفَهُ عَلَيْهِ، وَلَمْ يَرْفَعْهُ، وَأَمَّا الْأَعْمَشُ، فَإِنَّهُ سَمِعَهُ مِنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا، وَسَمِعَهُ مِنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ [ص:560] أَبِي هُرَيْرَةَ، مَرْفُوعًا، وَقَدْ وَهِمَ مَنْ أَدْخَلَ بَيْنَ سُهَيْلٍ وَأَبِيهِ فِيهِ الْأَعْمَشَ لِأَنَّ الْأَعْمَشَ سَمِعَهُ مِنْ سُهَيْلٍ، لَا أَنَّ سُهَيْلًا سَمِعَهُ مِنَ الْأَعْمَشِ».
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ইমাম জামিনদার আর মুয়ায্যিন আমানতদার। মহান আল্লাহ ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন আর মুয়ায্যিনদের ক্ষমা করুন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি আবূ সালিহ আস সাম্মান আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন যেভাবে আমরা বর্ণনা করেছি, তিনি হাদীসটি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকেও মারফূ‘ সুত্রে বর্ণনা করেছেন। সুতরাং তিনি কখনো হাদীসটি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে আবার কখনো আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন আবার কখনো মারফূ‘ সুত্রে বর্ণনা না করে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মাওকূফ সুত্রে বর্ণনা করেছেন। আর আ‘মাশ হাদীসটি আবূ সালিহ রহিমাহুল্লাহর মাধ্যমে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মাওকূফ সুত্রে বর্ণনা করেছেন, তিনি আবূ সালিহ রহিমাহুল্লাহ ও তার পিতার মাধ্যমে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মারফূ‘ সুত্রে বর্ণনা করেছেন। আর যে ব্যক্তি সুহাইল ও বাবার মাঝে আ‘মাশকে ঢুকান, তিনি নিশ্চিত ভুল করেছেন। কেননা আ‘মাশ হাদীসটি সুহাইল থেকে শ্রবণ করেছেন; এটি নয় যে, সুহাইল আ‘মাশ থেকে হাদীসটি শ্রবণ করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ৬/৬৫; তাহাবী, মুশকিলুল আসার: ৩/৫৩; সুনান বাইহাকী: ১/৪২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن بما بعده - «التعليق الرغيب» (1/ 108).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن أبي صالح (ذكوان السمان) ذكره المؤلف في «الثقات» 7/ 417، وقال: يخطئ، وقال الحافظ في «التقريب»: صدوق يهم، وباقي رجاله ثقات.