হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1681)


1681 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ، أَنَّ مَكْحُولًا، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَيْرِيزٍ حَدَّثَهُ، أَنَّ أَبَا مَحْذُورَةَ حَدَّثَهُ، قَالَ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً، وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً، الْأَذَانُ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ»، وَالْإِقَامَةُ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ». [1: 94]
رقم طبعة با وزير = (1679)




আবূ মাহযূরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আযানের বাক্য ১৯টি আর ইকামতের বাক্য ১৭টি শিক্ষা দিয়েছেন। আযানের বাক্য হলো: “আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়) আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ; (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।) আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল।) হাইয়্যা ‘আলাস সালাহ, হাইয়্যা ‘আলাস সালাহ, (এসো সালাতের দিকে। এসো সালাতের দিকে।) হাইয়্যা ‘আলাল ফালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ, (এসো সফলতার দিকে। এসো সফলতার দিকে।) আল্লাহু আকবার, আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।) লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।” ইকামত হলো, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়) আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়) আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল) আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল) হাইয়্যা ‘আলাস সালাহ, হাইয়্যা ‘আলাস সালাহ, (এসো সালাতের দিকে, এসো সালাতের দিকে) হাইয়্যা ‘আলাল ফালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ (এসো সফলতার দিকে, এসো সফলতার দিকে) কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ (সালাতের সময় হয়েছে, সালাতের সময় হয়েছে), আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়) লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২০৩; ইবনু মাজাহ: ৭০৯; মুসনাদ আহমাদ: ৩/৪০৯; আবূ দাঊদ: ৫০২; তিরমিযী: ১৯২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৩০; ইবনুল জারুদ: ১৬২; আত তায়ালিসী: ১৩৫৪; সুনান বাইহাকী: ১/৪১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৭; সহীহ মুসলিম: ৩৭৯; নাসাঈ: ২/৪-৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (246)، «صحيح أبي داود» (517).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عامر الأحول: هو عامر بن عبد الواحد، وهو –مع كونه من رجال مسلم وحديثه هذا فيه من روايته- مختلف فيه، ضعفه أحمد والنسائي، ووثقه أبو حاتم وابن معين، وقال ابن عدي: لا أرى برواياته بأساً، وذكره المؤلف في «الثقات»، وباقي رجال السند على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1682)


1682 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِّمْنِي سُنَّةَ الْأَذَانِ، قَالَ: فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِي وَقَالَ: «تَقُولُ: اللَّهُ [ص:579] أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ»، وَرَفَعَ بِهَا صَوْتَهُ، ثُمَّ تَقُولُ: «أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاخْفِضْ بِهَا صَوْتَكَ، ثُمَّ تَرْفَعُ صَوْتَكَ بِالشَّهَادَةِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، مَرَّتَيْنِ، وَحَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، فَإِنْ كَانَتْ صَلَاةَ الصُّبْحِ قُلْتَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ». [1: 94]
رقم طبعة با وزير = (1680)




আবূ মাহযূরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আযানের সুন্নাত শিক্ষা দিন।” তখন তিনি আমার মাথার চুলের অগ্রভাগ স্পর্শ করেন এবং বলেন, “তুমি বলবে, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়)।” তিনি এটি উচ্চ আওয়াজে বলেন। তারপর বলবে, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল।) এগুলি তুমি ক্ষীণ আওয়াজে বলবে। তারপর উচ্চ আওয়াজে বলবে, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল।) হাইয়্যা ‘আলাস সালাহ, হাইয়্যা ‘আলাস সালাহ; (এসো সালাতের দিকে, এসো সালাতের দিকে।) হাইয়্যা ‘আলাল ফালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ, (এসো সফলতার দিকে, এসো সফলতার দিকে।) যদি ফজরের সালাতের আযান হয়, তাহলে বলবে, “আস সালাতু খাইরুম মিনান নাউম, আস সালাতু খাইরুম মিনান নাউম (ঘুম অপেক্ষা সালাত উত্তম, ঘুম অপেক্ষা সালাত উত্তম) আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়) লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।”[1]



[1] আবূ দাঊদ: ৫০০; ‍সুনান বাইহাকী: ১/৩৯৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৮; মুসনাদ আহমাদ: ৩/৪০৮; নাসাঈ: ২/৩-৪; তিরমিযী: ১৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির একাধিক সানাদ থাকার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (517).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح بطرقه، الحارث بن عبيد مختلف فيه، وهو من رجال مسلم، ومحمد بن عبد الملك لم يوثقه غير المؤلف، وكذا أبوه عبد الملك، لكن روى عنه جمع.









সহীহ ইবনু হিব্বান (1683)


1683 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ الْعَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الْمُؤَذِّنَ، قَالَ «وَأَنَا وَأَنَا». [5: 12]
رقم طبعة با وزير = (1681)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ায্যিনকে আযান দিতে শুনলে তিনি বলতেন, وأنا وأنا (আমিও, আমিও। অর্থাৎ তুমি যা বলছো, আমিও তা বলছি।)”[1]



[1] হাকিম: ১/২০৪; আবূ দাঊদ: ৫২৬; সুনান বাইহাকী: ১/৪০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (538).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، سهل بن عثمان العسكري، حافظ، أخرج له مسلم، وباقي السند على شرطهما









সহীহ ইবনু হিব্বান (1684)


1684 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: [ص:581] حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، قَالَ: كُنَّا عِنْدَ مُعَاوِيَةَ، «إِذْ سَمِعَ الْمُنَادِي يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ مُعَاوِيَةُ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ مُعَاوِيَةُ: وَأَنَا أَشْهَدُ، فَلَمَّا قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَأَنَا أَشْهَدُ»، ثُمَّ قَالَ مُعَاوِيَةُ: هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ. [5: 12]
رقم طبعة با وزير = (1682)




ইসা বিন তালহা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, এমন সময় তিনি মুয়ায্যিনকে বলতে শুনেন, তিনি বলছেন, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।)”, তখন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুও বলেন, “আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়)।” মুয়ায্যিন যখন বলেন, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), তখন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুও বলেন, “ওয়া আনা আশহাদু (আমিও সাক্ষ্য দিচ্ছি)।” মুয়ায্যিন যখন বলেন, “ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল), তখন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুও বলেন, “ওয়া আনা আশহাদু (আমিও সাক্ষ্য দিচ্ছি)।” অতঃপর মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৮৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৬; মুসনাদ আহমাদ: ৪/৯১; সহীহ আল ‍বুখারী: ৬১২; আবূ আওয়ানা: ১/৩৩৮; দারেমী: ১/২৭২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৫; সুনান বাইহাকী: ১/৪০৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৪১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (914).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم ثقة من رجال البخاري، وباقي السند على شرطهما، والوليد - هو ابن مسلم - قد صرح بالتحديث









সহীহ ইবনু হিব্বান (1685)


1685 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الدرَقِيُّ، بِطَرَسُوسَ وَابْنُ بُجَيْرٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالُوا: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَالَ الْمُؤَذِّنُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَقَالَ أَحَدُكُمُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، دَخَلَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (1683)




উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন মুয়ায্যিন বলে, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।)”, তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।), যখন মুয়ায্যিন বলে, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), তখন সে-ও বলে, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।)”, যখন মুয়ায্যিন বলে, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল), তখন সে-ও বলে, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল)”, যখন মুয়ায্যিন বলে, “হাইয়্যা ‘আলাস সালাহ, (এসো সালাতের দিকে।), তখন সে বলে, “লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ (পাপ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া এবং ভাল কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া)।” যখন মুয়ায্যিন বলে, “হাইয়্যা ‘আলাল ফালাহ, (এসো সফলতার দিকে)”, তখন সে বলে, “লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ (পাপ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া এবং ভাল কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া)।” যখন মুয়ায্যিন বলে, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।), সে-ও বলে, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়)।” যখন মুয়ায্যিন বলে, “লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)”, তখন সে-ও বলে, “লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)”, তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪১৭; সহীহ মুসলিম: ৩৮৫; আবূ দাঊদ: ৫২৭; সুনান বাইহাকী: ১/৪০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (539): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1686)


1686 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ». [1: 25]
رقم طبعة با وزير = (1684)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা মুয়ায্যিনকে আযান দিতে শুনবে, তখন মুয়ায্যিন যা বলে, তোমরাও তা-ই বলবে।”[1]



[1] আবূ দাঊদ: ৫২২; মুয়া্ত্তা ইমাম মালিক: ১/৬৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৭; মুসনাদ আহমাদ: ৩/৬; সহীহ আল বুখারী: ৬১১; সহীহ মুসলিম: ৩৮৩; তিরমিযী: ২০৮; ইবনু মাজাহ: ৭২০; নাসাঈ: ২/২৩; আবূ আওয়ানা: ১/৩৩৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৩; সুনান বাইহাকী: ১/৪০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৪১১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (535): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1687)


1687 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ: كُنْتُ عِنْدَ مُعَاوِيَةَ، فَقَالَ الْمُؤَذِّنُ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ»، فَقَالَ مُعَاوِيَةُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ مُعَاوِيَةُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ مُعَاوِيَةُ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ، فَقَالَ مُعَاوِيَةُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَقَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، فَقَالَ مُعَاوِيَةُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ مُعَاوِيَةُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ «، ثُمَّ قَالَ: هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ. [1: 25]
رقم طبعة با وزير = (1685)




মুহাম্মাদ বিন আমর তার পিতা থেকে, তিনি তার তার দাদা থেকে বর্ণনা করেন, তার দাদা বলেন, “আমি মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, অতঃপর মুয়ায্যিন বললো, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।)”, তখন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।), যখন মুয়ায্যিন বলে, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), তখন তিনিও বলেন, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)”, যখন মুয়ায্যিন বলে, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল), তখন তিনিও বলেন, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল)”, যখন মুয়ায্যিন বলে, “হাইয়্যা ‘আলাস সালাহ, (এসো সালাতের দিকে।), তখন তিনি বলেন, “লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ (পাপ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, এবং ভাল কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া)।” যখন মুয়ায্যিন বলে, “হাইয়্যা ‘আলাল ফালাহ, (এসো সফলতার দিকে)”, তখন তিনি বলেন, “লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ (পাপ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া এবং ভাল কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া)।” যখন মুয়ায্যিন বলে, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।), তিনিও বলেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়)।” যখন মুয়ায্যিন বলে, “লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)”, তখন তিনিও বলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)”, তারপর তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম বলতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪১৬; মুসনাদ আহমাদ: ৪/৯৮; দারেমী: ১/২৭৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬০; নাসাঈ: ২/২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সুনান আন নাসাঈ: ২/২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على سنن النسائي» (2/ 25).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن رجاله رجال الشيخين غير والد محمد بن عمرو، فإنه لم يوثقه غير المؤلف، وهو عمرو بن علقمة بن وقاص الليثي.









সহীহ ইবনু হিব্বান (1688)


1688 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُجَمِّعُ بْنُ يَحْيَى، قَالَ: جَلَسْتُ إِلَى أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، فَجَاءَ الْمُؤَذِّنُ فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ أَبُو أُمَامَةَ مِثْلَ ذَلِكَ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ أَبُو أُمَامَةَ مِثْلَ ذَلِكَ، فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ أَبُو أُمَامَةَ مِثْلَ ذَلِكَ»، ثُمَّ الْتَفَتَ إِلَيَّ، فَقَالَ: هَكَذَا حَدَّثَنِي مُعَاوِيَةُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [5: 12]
رقم طبعة با وزير = (1686)




মুজাম্মি‘ বিন ইয়াহইয়া রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ উমামা বিন সাহল রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে বসে ছিলাম, এমন সময় মুয়ায্যিন আসেন এবং বলেন, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।)”, তখন আবূ উমামা রাদ্বিয়াল্লাহু আনহুও তা-ই বলেন, যখন মুয়ায্যিন বলে, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), তখন আবূ উমামা রাদ্বিয়াল্লাহু আনহুও তা-ই বলেন।, যখন মুয়ায্যিন বলে, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল), তখন আবূ উমামা রাদ্বিয়াল্লাহু আনহুও অনুরুপ বলেন। তারপর তিনি আমার দিকে তাকান এবং বলেন, “এভাবেই মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেছেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৬; মুসনাদ আহমাদ: ৪/৯৫; সহীহ আল ‍বুখারী: ৬১২; আবূ আওয়ানা: ১/৩৩৮; দারেমী: ১/২৭২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৫; সুনান বাইহাকী: ১/৪০৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৪১৪; সহীহ আল বুখারী: ৯১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৮৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (914).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو أمامة بن سهل: هو أسعد بن سهل بن حنيف الأنصاري، معدود في الصحابة، له رؤية، لم يسمع من النبي صلى الله عليه وسلم، مات سنة مئة، وله اثنتان وتسعون سنة، روى له الستة.









সহীহ ইবনু হিব্বান (1689)


1689 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا * الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ، إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1687)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আযান শুনে বলবে, اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ (অর্থ: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত সালাতের প্রভু, আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করুন ওয়াসীলাহ ও বিশেষ মর্যাদা আর তাঁকে প্রেরণ করুন মাকামে মাহমূদে, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন)।”[1]



[1] ইবনু মাজাহ: ৭২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪২০; মুসনাদ আহমাদ: ৩/৩৫৪; সহীহ আল ‍বুখারী: ৬১৪; আবূ দাঊদ: ৫২৯; তিরমিযী: ২১১; নাসাঈ: ২/২৬-২৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৬; তাবারানী আস সাগীর: ১/২৪০; ইবনুস সুন্নী, আমালুল ইওয়ামি ওয়াল লাইলাহ: ৪৫ পৃষ্ঠা; সুনান বাইহাকী: ১/৪১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (540)، «تخريج فقه السيرة» (385): خ. * [آتِ مُحَمَّدًا] قال الشيخ: قلت: يَزيدُ بَعضَهم في هذا الدعاء المأثور عَنِ الرسول صلى الله عليه وسلم لفظة «سيَّدنا» - بعضهم لفظاً وبعضُهم كتابةً - كما وقع في طبعة دار القلم الثانية لكتاب فقه السيرة للشيخ الغزالي -؛ فلا أدري أهذه الزيادة منه أم من الطابع؟ وأحلاهُما مُرٌّا! لأنَّهُ لا يجوز الزيادة على تعليم النبي صلى الله عليه وسلم؛ كما هو مُقَرَّرٌ في مَحلِّه. وكذلك زيادة: «إِنَّك لا تُخلِفُ الميعاد»، وقد كنتُ نبَّهت هناك في «تخريج الفقه»: أنَّها لا تَصحُّ؛ فَيُرجى الانتِبَاه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، محمد بن يحيى: هو الذهلي.









সহীহ ইবনু হিব্বান (1690)


1690 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَرْتَبَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ اللَّهَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ». [1: 2]
رقم طبعة با وزير = (1688)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন তোমরা মুয়ায্যিনের আযান শুনবে, তখন তোমরা মুয়ায্যিন যা বলে, তোমরাও তা-ই বলবে। তারপর তোমরা আমার উপর সালাত (দরুদ) পেশ করবে। কেননা যে ব্যক্তি আমার উপর সালাত পেশ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষন করবেন। তারপর তোমরা আমার জন্য ওয়াসীলা চাইবে। নিশ্চয়ই এটি জান্নাতে একটি মর্যাদাগত অবস্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দা ছাড়া আর কারো জন্য সমীচীন হবে না। আর আমি আশাবাদী যে, আমিই হবো সে বান্দা। কাজেই যে ব্যক্তি আমার জন্য ওয়াসীলা চাইবে, তার জন্য আমার সুপারিশ নিশ্চিত অবধারিত হয়ে যাবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৮৪; আবূ দাঊদ: ৫২৩; সুনান বাইহাকী: ১/৪১০; আবূ আওয়ানা: ১/১১৬; নাসাঈ: ২/২৫-২৬; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (536)، «الإرواء» (1/ 259).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1691)


1691 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا كَعْبُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا كَمَا يَقُولُ، وَصَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ يُصَلِّي عَلَيَّ صَلَاةً، إِلَّا صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، وَسَلُوا لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّ الْوَسِيلَةَ مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، وَلَا تَنْبَغِي أَنْ تَكُونَ إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، وَمَنْ سَأَلَهَا لِي، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1689)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন তোমরা মুয়ায্যিনের আযান শুনবে, তখন তোমরা মুয়ায্যিন যা বলে, তোমরাও তা-ই বলবে। তারপর তোমরা আমার উপর সালাত (দরুদ) পেশ করবে। কেননা যে ব্যক্তি আমার উপর সালাত পেশ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষন করবেন। তারপর তোমরা আমার জন্য ওয়াসীলা চাইবে। নিশ্চয়ই এটি জান্নাতে একটি মর্যাদাগত অবস্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দা ছাড়া আর কারো জন্য সমীচীন হবে না। আর আমি আশাবাদী যে, আমিই হবো সে বান্দা। কাজেই যে ব্যক্তি আমার জন্য ওয়াসীলা চাইবে, তার জন্য আমার সুপারিশ নিশ্চিত অবধারিত হয়ে যাবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৮৪; আবূ দাঊদ: ৫২৩; সুনান বাইহাকী: ১/৪১০; আবূ আওয়ানা: ১/১১৬; নাসাঈ: ২/২৫-২৬; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، المقرئ: هو عبد الله بن يزيد المكي أبو عبد الرحمن.









সহীহ ইবনু হিব্বান (1692)


1692 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَخْبَرَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، وَصَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ اللَّهَ لِيَ الْوَسِيلَةَ، حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ». [1: 2]
رقم طبعة با وزير = (1690)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন তোমরা মুয়ায্যিনের আযান শুনবে, তখন তোমরা মুয়ায্যিন যা বলে, তোমরাও তা-ই বলবে। তারপর তোমরা আমার উপর সালাত (দরুদ) পেশ করবে। কেননা যে ব্যক্তি আমার উপর সালাত পেশ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষন করবেন। তারপর তোমরা আমার জন্য ওয়াসীলা চাইবে। নিশ্চয়ই এটি জান্নাতে একটি মর্যাদাগত অবস্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দা ছাড়া আর কারো জন্য সমীচীন হবে না। আর আমি আশাবাদী যে, আমিই হবো সে বান্দা। কাজেই যে ব্যক্তি আমার জন্য ওয়াসীলা চাইবে, তার জন্য আমার সুপারিশ নিশ্চিত অবধারিত হয়ে যাবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৮৪; আবূ দাঊদ: ৫২৩; সুনান বাইহাকী: ১/৪১০; আবূ আওয়ানা: ১/১১৬; নাসাঈ: ২/২৫-২৬; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1693)


1693 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1691)




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মুয়ায্যিনের আযান শুনে বলবে, وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا (আমিও সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক,তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। প্রভু হিসেবে আল্লাহর প্রতি, দ্বীন হিসেবে ইসলামের প্রতি এবং রাসূল হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি), তাহলে তার পুর্বের গোনাহ ক্ষমা করা হবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৮৬; আবূ দাঊদ: ৫২৫; তিরমিযী: ২১০; নাসাঈ: ২/২৬; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭৩; ‍সুনান বাইহাকী: ১/৪১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২২৬; মুসনাদ আহমাদ: ১/১৮১; ইবনু মাজাহ: ৭২১; আবূ আওয়ানা: ১/৩৪০; তাহাবী: ১/১৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৪২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (537): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، الحكيم بن عبد الله بن قيس، صدوق من رجال مسلم، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1694)


1694 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «ذَاقَ طَعْمَ الْإِيمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا». [1: 2]
رقم طبعة با وزير = (1692)




আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “ঈমানের স্বাদ পেয়েছে ঐ ব্যক্তি যে প্রভু হিসেবে আল্লাহর প্রতি, দ্বীন হিসেবে ইসলামের প্রতি এবং নাবী হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট হয়েছে।”[1]



[1] তিরমিযী: ২৬২৩; মুসনাদ আহমাদ: ১/২০৮; সহীহ মুসলিম: ৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (25).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، ابن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد الليثي، ومحمد بن إبراهيم: هو التيمي.









সহীহ ইবনু হিব্বান (1695)


1695 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حُيَيِّ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمُؤَذِّنِينَ يَفْضُلُونَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ كَمَا يَقُولُونَ فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهْ». [1: 2]
رقم طبعة با وزير = (1693)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়ায্যিনরা তো আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করছে!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তারা যেমন বলে, তুমিও অনুরুপ বলো, এভাবে যখন আযানের জবাব দেওয়া শেষ করবে, তখন তুমি চাইবে, তোমাকে তা প্রদান করা হবে।”[1]



[1] আবূ দাঊদ: ৫২৪; সুনান বাইহাকী: ১/৪১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪২৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৪; মুসনাদ আহমাদ: ২/১৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (536).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن؛ حيي بن عبد الله مختلف فيه، وقال ابن عدي: أرجو أنه لا بأس به إذا حدث عنه ثقة، وقال الحافظ في «التقريب»: صدوق يهم، فمثله يكون حسن الحديث، وباقي السند على شرط الصحيح، أبو عبد الرحمن الحبلي: هو عبد الله بن يزيد المعافري.









সহীহ ইবনু হিব্বান (1696)


1696 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:594] الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ السَّلُولِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ يُسْتَجَابُ، فَادْعُوا». [1: 2]
رقم طبعة با وزير = (1694)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আযান ও ইকামতের মাঝে দু‘আ কবূল করা হয়। কাজেই তোমরা এ সময় দু‘আ করবে।”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬৭; ইবনুস সুন্নী: ৪৮ পৃষ্ঠা; সহীহ ইবনু খুযাইমাহ: ৪২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২২৬; মুসনাদ আহমাদ: ৩/১৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯০৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২২৫; আবূ দাঊদ: ৫২১; তিরমিযী: ২১২; সুনান বাইহাকী: ১/৪১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (534).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بريد بن أبي مريم: ثقة، ولم يخرجا له، وباقي السند رجاله رجال الشيخين، وأبو إسحاق: هو عمرو بن عبد الله السبيعي.









সহীহ ইবনু হিব্বান (1697)


1697 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فُضِّلْنَا عَلَى النَّاسِ بِثَلَاثٍ: جُعِلَتِ الْأَرْضُ كُلُّهَا مَسْجِدًا، وَجُعِلَ تُرْبَتُهَا لَنَا طَهُورًا، وَجُعِلَتْ صُفُوفُنَا كَصُفُوفِ الْمَلَائِكَةِ، وَأُوتِيتُ هَؤُلَاءِ الْآيَاتِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مِنْ كَنْزٍ تَحْتَ الْعَرْشِ، لَمْ يُعْطَهُ أَحَدٌ قَبْلِي، وَلَا يُعْطَى أَحَدٌ بَعْدِي». [3: 29]
رقم طبعة با وزير = (1695)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিনটি জিনিস দ্বারা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। পুরো জমিন আমাদের জন্য সালাত আদায় করার জায়গা করে দেওয়া হয়েছে। এর মাটি আমাদের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। আমাদের কাতারগুলোকে ফেরেস্তাদের কাতারের মতো করা হয়েছে।, আরশের নিচের ধনভান্ডারের অন্তর্ভুক্ত সূরা বাকারার শেষ আয়াতগুলো আমাকে প্রদান করা হয়েছে। এসব আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি এবং আমার পরেও কাউকে দেওয়া হবে না।”[1]



[1] আত তায়ালিসী: ৪১৮; নাসাই, ফাযাইলুল কুরআন: ৩/৪৭; আবূ আওয়ানা: ১/৩০৩; সুনান বাইহাকী:১/২১৩; মুসনাদ আহমাদ: ৫/৩৮৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১১/৪৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 316)، «الصحيحة» (1482).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، أبو مالك الأشجعي: هو سعد بن طارق.









সহীহ ইবনু হিব্বান (1698)


1698 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ، حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ الْعَسْكَرِيُّ، وَأَبُو مُوسَى الزَّمِنُ، قَالَا: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُصَلَّى بَيْنَ الْقُبُورِ». [3: 29]
رقم طبعة با وزير = (1696)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরসমূহের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1]



[1] বাযযার: ৪৪২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «أحكام الجنائز» (270)، وسيأتي (4/ 31 و 32 و34). تنبيه!! الحديث غير موجود في المجلد الرابع بهذه االصفحات (31 و 32 و34). وإنما موجود في المجلد الرابع بهذه الصفحات (131 و 132 و133). والأحاديث بالأرقام كما يلي. رقم (2314) = (2319) من «طبعة المؤسسة». رقم (2316/*) = (2322) من «طبعة المؤسسة». رقم (2317) = (2323) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير أشعث –وهو ابن عبد الملك الحمراني- فإنه ثقة، إلا أن فيه عنعنة الحسن وهو البصري.









সহীহ ইবনু হিব্বান (1699)


1699 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى الْأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْحَمَّامَ وَالْمَقْبَرَةَ». [3: 29]
رقم طبعة با وزير = (1697)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পৃথিবীর পুরোটাই সালাত আদায়ের জায়গা,তবে গোরস্থান ও গোসলখানা ব্যতীত।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯১; মুসনাদ আহমাদ: ৩/৯৬; আবূ দাঊদ: ৪৯২; সুনান বাইহাকী: ২/৪৩৫; হাকিম: ১/২৫১; তিরমিযী: ৩১৭; দারেমী: ১/৩২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০৬; ইবনু মাজাহ: ৭৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 320)، «أحكام الجنائز» (270).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بشر بن معاذ العقدي: صدوق روى له أصحاب السنن غير أبي داود، وباقي رجال السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1700)


1700 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا مُحَمَّدٌ، [ص:600] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا لَمْ تَجِدُوا إِلَّا مَرَابِضَ الْغَنَمِ، وَمَعَاطِنَ الْإِبِلِ، فَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا تُصَلُّوا فِي أَعْطَانِ الْإِبِلِ». [3: 29]
رقم طبعة با وزير = (1698)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি তোমরা সালাত আদায় করার জন্য মেষের খোয়াড় ও উট বাধার স্থান ছাড়া আর কোন কোন জায়গা না পাও, তবে তোমরা মেষের খোয়াড়ে সালাত আদায় করবে, তবে উট বাধার স্থানে সালাত আদায় করবে না।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৪৪৯; ইবনু মাজাহ: ৭৬৮; দারেমী: ১/৩২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৬)






تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (176).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.