সহীহ ইবনু হিব্বান
1661 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ: «إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ وَبَادِيَتِكَ، وَأَذَّنْتَ بِالصَّلَاةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ لَا يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلَا إِنْسٌ وَلَا شَيْءٌ إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ». [ص:547] قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (1659)
আব্দুল্লাহ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “নিশ্চয়ই আমি তোমাকে দেখছি যে, তুমি মেষ ও যাযাবর জীবন ভালবাসো। যখন তুমি যাযাবর অবস্থায় তোমার মেষ নিয়ে থাকবে এবং সালাত আদায় করার জন্য আযান দিবে, তখন তুমি তোমার আওয়াজ বুলন্দ করে আযান দিবে। কেননা মুয়ায্যিনের আযান যেসব মানুষ, জিন বা যে কোন কিছু শ্রবণ করে, তারাই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে।” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি এই হাদীস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শুনেছি।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৯; মুসনাদ আহমাদ: ৩/৩৫; সহীহ আল বুখারী: ৬০৯; নাসাঈ: ২/১২: সুনান বাইহাকী: ১/৩৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، القعنبي: هو عبد الله بن مسلمة بن قعنب القعنبي الحارثي، ثقة فاضل، وهو أحد رواة «الموطأ» عن مالك، وقد انفردت نسخته بحديث «لا تطروني كما أطرت النصارى عيسى بن مريم، إنما أنا عبد، فقولوا: عبده ورسول» وكان ابن معين وابن المدين لا يقدمان عليه أحداً في «الموطأ»، وهو فيه بروايته ص87 [نشر دار الشروق] و1/ 69 برواية يحيى، باب جامع النداء.
1662 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ، فَإِذَا سَكَتَ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ وَلَهُ ضُرَاطٌ، فَإِذَا سَكَتَ أَقْبَلَ يَخْطِرُ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ حَتَّى يَظَلَّ الرَّجُلُ لَا يَدْرِي كَمْ صَلَّى، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ فَوَجَدَ ذَلِكَ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ». [1: 2]
رقم طبعة با وزير = (1660)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মুয়ায্যিন আযান দেয়, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর মুয়ায্যিন যখন চুপ থাকেন, তখন সে সামনে অগ্রসর হয়। অতঃপর যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখনও সে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর মুয়ায্যিন যখন চুপ থাকেন, তখন সে সামনে অগ্রসর হয় ব্যক্তি ও তার মনের মাঝে বিভিন্ন কিছু খেয়াল করে দেয় এমনকি পরিস্থিতি এমন হয় যে, সে জানে না যে, সে কয় রাকা‘আত সালাত আদায় করেছে। কাজেই যখন তোমাদের কেউ সালাত আদায় করবে এবং এই ধরনের পরিস্থিতি হবে, সে যেন (সালাম ফিরানোর আগে) বসা অবস্থায় দুটো সাজদা করে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৬২। হাদীসটি অত্র কিতাবের ১৬ নং হাদীসে গত হয়ে গেছে। এবং সেখানে হাদীসটির তাখরীজ বর্ণনা করা হয়েছে। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (16).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1663 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ، أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ [ص:549] وَنَفْسِهِ يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ لَا يَدْرِي كَمْ صَلَّى». [1: 2]
رقم طبعة با وزير = (1661)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, যাতে সে আযান শুনতে না পায়, অতঃপর যখন আযান শেষ হয়, তখন সে সামনে অগ্রসর হয়। অতঃপর যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখনও সে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর যখন ইকামত শেষ হয়ে যায়, তখন সে সামনে অগ্রসর হয় এবং ব্যক্তি ও তার মনের মাঝে বিভিন্ন কিছু খেয়াল করে দেয়; সে বলে, “তুমি এটা মনে করো, ওটা মনে করো, যা সে ইতিপূর্ব মনে করতো না। এমনকি পরিস্থিতি এমন হয় যে, সে জানে না যে, সে কয় রাকা‘আত সালাত আদায় করেছে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৬২। হাদীসটি অত্র কিতাবের ১৬ নং হাদীসে গত হয়ে গেছে। এবং সেখানে হাদীসটির তাখরীজ বর্ণনা করা হয়েছে। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৬১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري، وإن كان سيىء الحفظ، قد توبع، وباقي رجاله ثقات على شرطهما.
1664 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، بِالْمَوْصِلِ، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ ذَهَبَ حَتَّى يَكُونَ مَكَانُ الرَّوْحَاءِ» قَالَ سُلَيْمَانُ: فَسَأَلْتُهُ عَنِ الرَّوْحَاءِ فَقَالَ: «هِيَ مِنَ الْمَدِينَةِ عَلَى سَبْعَةٍ وَثَلَاثِينَ مِيلاً». [1: 2]
رقم طبعة با وزير = (1662)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শয়তান যখন সালাতের আযান শুনতে পায়, তখন সে রাওহা নামক স্থান পর্যন্ত চলে যায়।”[1] সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, “আমি আমার উস্তাদকে রাওহা নামক স্থান সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “এটি মদীনা থেকে ৩৭ মাইল দুরে।”
[1] মুসনাদ আবূ ইয়ালা: ১৮৯৫; সহীহ মুসলিম: ৩৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৮; মুসনাদ আহমাদ: ৩/৩১৬; আবূ আওয়ানা: ১/৩৩৩; সুনান বাইহাকী: ১/৪৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو سفيان: هو طلحة بن نافع القرشي مولاهم الواسطي من رجال مسلم، وباقي السند على شرطهما.
1665 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذِ بْنِ خُلَيْفٍ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا وَهُوَ فِي مَسِيرٍ لَهُ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى الْفِطْرَةِ» ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُرِّمَ عَلَى النَّارِ»، فَابْتَدَرْنَاهُ فَإِذَا هُوَ صَاحِبُ مَاشِيَةٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَنَادَى بِهَا. [1: 2]
رقم طبعة با وزير = (1663)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সফর অবস্থায় এক ব্যক্তিকে বলতে শুনলেন, সে বলছে, اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ( আল্লাহ সবচেয়ে বড়), তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে ফিতরাত (স্বভাবজাত বৈশিষ্ট্য তথা ইসলাম) এর উপর রয়েছে। তারপর সে ব্যক্তি বললো, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেলো!” রাবী বলেন, “তারপর আমরা দ্রুত তার দিকে অগ্রসর হলাম এবং দেখলাম যে, সে একজন গবাদী পশুর রাখার। সালাতের ওয়াক্ত হয়ে যাওয়ায় সে সালাত আদায় করার জন্য আযান দিয়েছে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৯; মুসনাদ আহমাদ: ৩/১৩২; সহীহ মুসলিম: ৩৮২; তিরমিযী: ১৬১৮; মুসনাদ আবূ আওয়ানা: ১/৩৩৬; সুনান বাইহাকী: ১/৪০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2368): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حسين بن معاذ بن خليف: ثقة، روى له أبو داود، وباقي رجال السند على شرطهما.
1666 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ، سَمِعْتُ أَبَا يَحْيَى، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَى صَوْتِهِ وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ، وَشَاهِدُ الصَّلَاةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرِونَ حَسَنَةً، وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا». [1: 2]
رقم طبعة با وزير = (1664) [ص:553] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو يَحْيَى هَذَا اسْمُهُ سَمْعَانُ مَوْلَى أَسْلَمَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ وَالِدِ أُنَيْسٍ، وَمُحَمَّدٍ ابْنِي أَبِي يَحْيَى الْأَسْلَمِيِّ مِنْ جِلَّةِ التَّابِعِينَ، وَابْنُ ابْنِهِ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى تَالِفٌ فِي الرِّوَايَاتِ، وَمُوسَى بْنُ أَبِي عُثْمَانَ: مِنْ سَادَاتِ أَهْلِ الْكُوفَةِ وَعُبَّادِهِمْ، وَاسْمُ أَبِيهِ عِمْرَانُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুয়ায্যিনকে তার আওয়াজের সীমা পর্যন্ত তাকে ক্ষমা করা হয় এবং তার জন্য প্রতিটি সতেজ ও শুষ্ক জিনিস তার পক্ষে সাক্ষ্য দিবে। সালাতে উপস্থিত হওয়া ব্যক্তির জন্য ২৫ গুণ নেকি লিখা হয় এবং উভয় সালাতের মধ্যবর্তী গোনাহ মোচন করা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ ইয়াহইয়ার নাম সাম‘আন, তিনি মদীনার আসলাম গোত্রের আজাদকৃত দাস, উনাইস ও মুহাম্মাদের বাবা। তিনি একজন মর্যাদাবান তাবে‘ঈ ছিলেন।” তার নাতী হলেন ইবরাহিম বিন মুহাম্মাদ বিন আবূ ইয়াহইয়া হাদীস বর্ণনায় অগ্রহণযোগ্য ছিলেন। মুসা বিন আবূ উসমান কুফাবাসীদের মাঝে একজন নেতৃস্থানীয় ব্যক্তি ও বড় ইবাদাতগুজার ছিলেন, তার বাবার নাম ইমরান।”
[1] মুসনাদ আহমাদ: ২/৪১১; আবূ দাঊদ: ৫১৫; নাসাঈ: ২/১৩; ইবনু মাজাহ: ৭২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬৩; সুনান বাইহাকী: ১/৪৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (528).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، موسى بن أبي عثمان روى عن جمع وروى عنه جمع، وذكره المؤلف في «الثقات» 7/ 454، وقال الثوري: كان مؤدباً ونعم الشيخ كان، وقال ابن أبي حاتم في «الجرح والتعديل» 8/ 153: سألت أبي عنه، فقال: كوفي شيخ، وشيخه أبو يحيى: اسمه سمعان الأسلمي مولاهم المدني روى عن جمع، وروى عنه ابناه محمد وأنيس، وموسى بن أبي عثمان، وذكره المؤلف في «الثقات» 4/ 345، وقال النسائي: لا بأس به، وهذا يرد قول الشيخ ناصر في تعليقه على ابن خزيمة [390]: إن أبا يحيى مجهول، وباقي رجاله ثقات على شرطهما، أبو الوليد الطيالسي: وهو هشام بن عبد الملك.
1667 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ عَلِيِّ بْنِ خَالِدٍ الدُّؤَلِيِّ، أَنَّ النَّضْرَ بْنَ سُفْيَانَ الدُّؤَلِيَّ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَلَعَاتِ النَّخْلِ، فَقَامَ بِلَالٌ يُنَادِي، فَلَمَّا سَكَتَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ مِثْلَ مَا قَالَ هَذَا يَقِينًا دَخَلَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (1665)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খেজুর গাছের ঝোপের কাছে ছিলাম, এসময় বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আযান দেন। যখন তিনি আযান শেষ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি যা বললো কোন ব্যক্তি যদি তা ইয়াকীনের সাথে বলে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৫২; নাসাঈ: ২/২৪; হাকিম: ১/২০৪। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (1/ 113).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: النضر بن سفيان روى عنه مسلم بن جندب، وعلي بن خالد الدؤلي، ووثقه المؤلف 5/ 474، وباقي رجاله ثقات.
1668 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُبْدِعَ بِي، فَاحْمِلْنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عِنْدِي» فَقَالَ رَجُلٌ: أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ يَحْمِلُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1666) [ص:555] قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُهُ أُبْدِعَ بِي: يُرِيدُ قُطِعَ بِي عَنِ الرُّكُوبِ، لِأَنَّ رَوَاحِلِي كَلَّتْ وَعَرَجَتْ»
আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কাছে কোন বাহনের ব্যবস্থা নেই কাজেই আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কাছে তো নেই।” সে সময় আরেক ব্যক্তি বললো, “আমি তাকে এমন ব্যক্তির সন্ধান দিতে পারবো, যিনি তাকে বাহনের ব্যবস্থা করবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি কোন ভালো কাজের সন্ধান দিবে, সে ঐ কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সাওয়াব পাবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে সেই ব্যক্তির ভাষ্য إِنِّي أُبْدِعَ بِي এর দ্বারা উদ্দেশ্য হলো সফর করা আমার সম্ভব নয়, কেননা আমার বাহন দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে।”
[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ১৮৯৩; তাবারানী: ১৭/৬২৬; সুনান বাইহাকী: ৯/২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৫৪; আত তায়ালিসী: ৬১১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৪২; আবূ দাঊদ: ৫১২৯; তিরমিযী: ২৬৭১; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1660).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عمرو الشيباني: هو سعد بن إياس.
1669 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ أَبُو حَمْزَةَ، بِنَسَا، حَدَّثَنَا بُنْدَارٌ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1667)
মু‘আবিয়া বিন আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুয়ায্যিনগণ কিয়ামতের দিন সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারী হবেন।”[1]
[1] ইবনু মাজাহ: ৭২৫; সহীহ মুসলিম: ৩৮৭; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২০৮; আবূ আওয়ানা: ১/৩৩৩; তাবারানী আল কাবীর: ১৯/৭৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৫; মুসনাদ আহমাদ: ৪/৯৫; সুনান বাইহাকী: ১/৪৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাইসীরুল ইনতিফা‘)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تيسير الانتفاع» / عبَّاد بن أُنيس.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم، طلحة بن يحيى: هو ابن طلحة بن عبيد الله التيمي المدني حسن الحديث خرج له مسلم، وباقي رجال السند على شرطهما، بندار: هو لقب محمد بن بشار، وأبو عامر: هو عبد الملك بن عمرو القيسي العقدي.
1670 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبَّادِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1668) [ص:557] قَالَ أَبُو حَاتِمٍ: «الْعَرَبُ تَصِفُ بَاذِلَ الشَّيْءِ الْكَثِيرِ بِطُولِ الْيَدِ، وَمُتَأَمِّلَ الشَّيْءِ الْكَثِيرِ بِطُولِ الْعُنُقِ، فَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ يُرِيدُ أَطْوَلَهُمْ أَعْنَاقًا لِتَأَمُّلِ الثَّوَابِ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنِسَائِهِ: «أَسْرَعُكُنَّ بِي لُحُوقًا أَطْوَلُكُنَّ يَدًا» فَكَانَتْ سَوْدَةُ أَوَّلَ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحِقَتْ بِهِ، وَكَانَتْ أَكْثَرَهُنَّ [ص:558] صَدَقَةً، وَلَيْسَ يُرِيدُ بِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا أَنَّ الْمُؤَذِّنِينَ هُمْ أَكْثَرُ النَّاسِ تَأَمُّلًا لِلثَّوَابِ فِي الْقِيَامَةِ، وَهَذَا مِمَّا نَقُولُ فِي كُتُبِنَا: إِنَّ الْعَرَبَ تَذْكُرُ الشَّيْءَ فِي لُغَتِهَا بِذِكْرِ الْحَذْفِ عَنْهُ مَا عَلَيْهِ مُعَوِّلُهُ، فَأَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ: أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا، أَيْ: مِنْ أَطْوَلِ النَّاسِ أَعْنَاقًا، فَحَذَفَ مِنْ مِنَ الْخَبَرِ كَمَا قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَحْكِي عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا: «أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا» أَيْ: مِنْ أَقْوَامٍ أُحِبُّهُمْ وَهَؤُلَاءِ مِنْهُمْ، وَهَذَا بَابٌ طَوِيلٌ سَنَذْكُرُهُ فِي مَوْضِعِهِ مِنْ هَذَا الْكِتَابِ فِي الْقِسْمِ الثَّالِثِ مِنْ أَقْسَامِ السُّنَنِ إِنْ قَضَى اللَّهُ ذَلِكَ وَشَاءَهُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুয়ায্যিনগণ কিয়ামতের দিন সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারী হবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা অধিক ব্যয়কারী ব্যক্তিকে দীর্ঘ হাত এবং অধিক আশাবাদী ব্যক্তিকে দীর্ঘ গর্দানের অধিকারী হিসেবে অভিহিত করে থাকেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “মুয়ায্যিনগণ কিয়ামতের দিন দীর্ঘ গর্দানের অধিকারী হবেন” এর দ্বারা উদ্দেশ্য হলো প্রচুর প্রত্যাশা। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন, “তোমাদের মাঝে লম্বা হাতের অধিকারিনী সবচেয়ে দ্রুত আমার সাথে যু্ক্ত হবে” অতঃপর সাওদা রাদ্বিয়াল্লাহু আনহা প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যুক্ত হন, আর তিনি ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি দানশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য দ্বারা এটা উদ্দেশ্য নয় মুয়ায্যিনগণই কিয়ামতের দিন সবচেয়ে বেশি দীর্ঘ গর্দানের অধিকারী হবেন। এটা আমরা আমাদের কিতাবগুলোতে বলেছি যে, আরবরা কোন কোন সময় কোন কিছু উল্লেখ করেন, এক্ষেত্রে তারা কিছু মৌলিক শব্দ বিলুপ্ত রাখেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারী হবেন” এর দ্বারা উদ্দেশ্য হলো সবচেয়ে দীর্ঘ গর্দানের অধিকারীদের অন্তর্ভূক্ত হবেন। কাজেই এই বাক্যের খবর (বিধেয়) থেকে مِنْ (হতে, অন্যতম) অব্যয় উহ্য রয়েছে। অনুরুপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন, মহান আল্লাহ বলেন, “আমার বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় ঐ ব্যক্তি যিনি তাদের মাঝে সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করেন।”অর্থাৎ আমি যেসব ব্যক্তিদের ভালবাসি, এরা তাদের অন্তর্ভুক্ত। এই বিষয় দীর্ঘ আলোচনার বিষয়। আমরা এই ব্যাপারে তৃতীয় ভাগের যথাস্থানে আলোচনা করবো, যদি মহান আল্লাহ তার ফায়সালা করেন এবং তিনি ইচ্ছা করেন।”
[1] ইবনু মাজাহ: ৭২৫; সহীহ মুসলিম: ৩৮৭; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২০৮; আবূ আওয়ানা: ১/৩৩৩; তাবারানী আল কাবীর: ১৯/৭৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৫; মুসনাদ আহমাদ: ৪/৯৫; সুনান বাইহাকী: ১/৪৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাইসীরুল ইনতিফা‘)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عباد بن أنيس، ذكره المؤلف في «الثقات» 5/ 141، وباقي رجال السند على شرطهما، وقد تقدم في التعليق على الحديث (1667) قول أبي داود: منصور لا يروي إلا عن ثقة، ويشهد له حديث معاوية السابق.
1671 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ نَافِعِ بْنِ سُلَيْمَانَ، أَنَّ مُحَمَّدَ بْنَ أَبِي صَالِحٍ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْإِمَامُ ضَامِنٌ، وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ، فَأَرْشَدَ اللَّهُ الْأَئِمَّةَ، وَعَفَا عَنِ الْمُؤَذِّنِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (1669) قَالَ أَبُو حَاتِمٍ: «سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو صَالِحٍ السَّمَّانُ عَنْ عَائِشَةَ عَلَى حَسَبِ مَا ذَكَرْنَاهُ، وَسَمِعَهُ مِنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا فَمَرَّةً حَدَّثَ بِهِ عَنْ عَائِشَةَ، وَأُخْرَى عَنْ أَبِي هُرَيْرَةَ، وَتَارَةً وَقَفَهُ عَلَيْهِ، وَلَمْ يَرْفَعْهُ، وَأَمَّا الْأَعْمَشُ، فَإِنَّهُ سَمِعَهُ مِنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا، وَسَمِعَهُ مِنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ [ص:560] أَبِي هُرَيْرَةَ، مَرْفُوعًا، وَقَدْ وَهِمَ مَنْ أَدْخَلَ بَيْنَ سُهَيْلٍ وَأَبِيهِ فِيهِ الْأَعْمَشَ لِأَنَّ الْأَعْمَشَ سَمِعَهُ مِنْ سُهَيْلٍ، لَا أَنَّ سُهَيْلًا سَمِعَهُ مِنَ الْأَعْمَشِ».
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ইমাম জামিনদার আর মুয়ায্যিন আমানতদার। মহান আল্লাহ ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন আর মুয়ায্যিনদের ক্ষমা করুন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি আবূ সালিহ আস সাম্মান আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন যেভাবে আমরা বর্ণনা করেছি, তিনি হাদীসটি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকেও মারফূ‘ সুত্রে বর্ণনা করেছেন। সুতরাং তিনি কখনো হাদীসটি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে আবার কখনো আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন আবার কখনো মারফূ‘ সুত্রে বর্ণনা না করে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মাওকূফ সুত্রে বর্ণনা করেছেন। আর আ‘মাশ হাদীসটি আবূ সালিহ রহিমাহুল্লাহর মাধ্যমে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মাওকূফ সুত্রে বর্ণনা করেছেন, তিনি আবূ সালিহ রহিমাহুল্লাহ ও তার পিতার মাধ্যমে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মারফূ‘ সুত্রে বর্ণনা করেছেন। আর যে ব্যক্তি সুহাইল ও বাবার মাঝে আ‘মাশকে ঢুকান, তিনি নিশ্চিত ভুল করেছেন। কেননা আ‘মাশ হাদীসটি সুহাইল থেকে শ্রবণ করেছেন; এটি নয় যে, সুহাইল আ‘মাশ থেকে হাদীসটি শ্রবণ করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ৬/৬৫; তাহাবী, মুশকিলুল আসার: ৩/৫৩; সুনান বাইহাকী: ১/৪২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن بما بعده - «التعليق الرغيب» (1/ 108).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن أبي صالح (ذكوان السمان) ذكره المؤلف في «الثقات» 7/ 417، وقال: يخطئ، وقال الحافظ في «التقريب»: صدوق يهم، وباقي رجاله ثقات.
1672 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْإِمَامُ ضَامِنٌ، وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ، فَأَرْشَدَ اللَّهُ الْأَئِمَّةَ، وَغَفَرَ لِلْمُؤَذِّنِينَ»
رقم طبعة با وزير = (1670) [ص:562] قَالَ أَبُو حَاتِمٍ: «الْفَرْقُ بَيْنَ الْعَفْوِ وَالْغُفْرَانِ، أَنَّ الْعَفْوَ قَدْ يَكُونُ مِنَ الرَّبِّ جَلَّ وَعَلَا لِمَنِ اسْتَوْجَبَ النَّارَ مِنْ عِبَادِهِ، قَبْلَ تَعْذِيبِهِ إِيَّاهُمْ نَعُوذُ بِاللَّهِ مِنْهُ، وَقَدْ يَكُونُ ذَلِكَ بَعْدَ تَعْذِيبِهِ إِيَّاهُمُ الشَّيْءَ الْيَسِيرَ، [ص:563] ثُمَّ يَتَفَضَّلُ عَلَيْهِمْ جَلَّ وَعَلَا بِالْعَفْوِ، إِمَّا مِنْ حَيْثُ يُرِيدُ أَنْ يَتَفَضَّلَ، وَإِمَّا بِشَفَاعَةِ شَافِعٍ، وَالْغُفْرَانُ هُوَ الرِّضَا نَفْسُهُ، وَلَا يَكُونُ الْغُفْرَانُ مِنْهُ جَلَّ وَعَلَا لِمَنِ اسْتَوْجَبَ النِّيرَانَ بِفَضْلِهِ، إِلَّا وَهُوَ يَتَفَضَّلُ عَلَيْهِمْ بِأَنْ لَا يُدْخِلَهُمْ إِيَّاهَا بِحَيْلِهِ».
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম জামিনদার আর মুয়ায্যিন আমানতদার। মহান আল্লাহ ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন আর মুয়ায্যিনদের ক্ষমা করুন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ العفو ও الغفران এর মাঝে পার্থক্য হলো, العفو হলো মহান প্রতিপালকের পক্ষ থেকে ঐ ব্যক্তির জন্য ক্ষমা, যার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যায়, তাকে শাস্তি দেওয়ার আগেই ক্ষমা করে দেন। (আমরা আল্লাহর কাছে তাঁর শাস্তি থেকে আশ্রয় চাই) আবার কখনো তিনি তাকে অল্প শাস্তি দেওয়ার পর ক্ষমা করেন হয়তো নিজ অনুগ্রহেই তাকে ক্ষমা করেন অথবা কোন সুপারিশকারীর সুপারিশকারীর সুপারিশের কারণে ক্ষমা করেন। আর الغفران হলো খোদ তাঁর সন্তুষ্টি, এটি জাহান্নাম অবধারিত ব্যক্তির ব্যক্তির জন্য এভাবে হয় যে, তিনি তাকে অনুগ্রহ করে নিজ ক্ষমতায় জাহান্নামে প্রবেশ করান না।”
[1] মুসনাদ আহমাদ: ২/৪১৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫৭; সুনান বাইহাকী: ১/৪৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৩৯; হুমাইদী: ৯৯৯; তিরমিযী: ২০৭; আবূ দাঊদ: ৫১৭; তাহাবী, মুশকিলুল আসার: ৩/৫২; তাবারানী আস সাগীর: ১/১০৭; বাযযার; ৩৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্ত সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح «الإرواء» (1/ 231 - 235/ 217)، «صحيح أبي داود» (530 - 531)، «الروض» (1076 - 1079).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
1673 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَحْيَى الْقَطَّانِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: «كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، فَلَمَّا كَانَ عُثْمَانُ كَثُرَ النَّاسُ فَأَمَرْنَا مُنَادِيًا يُنَادِي عَلَى الزَّوْرَاءِ». [4: 50]
رقم طبعة با وزير = (1671)
সায়িব বিন ইয়াযিদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার রাদ্বিয়াল্লাহু আনহুমদের জামানায় আযান দুইবার (এক আযান ও ইকামত) ছিল। অতঃপর উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর জামানায় যখন লোকজনের সংখ্যা বেড়ে যায়, তখন তিনি যাওরা নামক জায়গায় মুয়ায্যিনকে আরেকটি আযান দেওয়ার আদেশ করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৫০; সহীহ আল বুখারী: ৯১২; তিরমিযী: ৫১৬; ইবনুল জারূদ: ২৯০; তাবারানী: ৬৬৪৭; সুনান বাইহাকী: ৩/১৯২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১০৭১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৬০; নাসাঈ: ৩/১০০; আবূ দাঊদ: ১০৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২২; ইবনু মাজাহ: ১১৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (998): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير مسدد، فإنه من رجال البخاري.
1674 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا جَعْفَرٍ، يُحَدِّثُ عَنْ مُسْلِمٍ أَبِي الْمُثَنَّى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «إِنَّمَا كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ [ص:566] اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ، وَالْإِقَامَةُ مَرَّةً، غَيْرَ أَنَّهُ يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَإِذَا سَمِعْنَا الْإِقَامَةَ تَوَضَّأْنَا، ثُمَّ جِئْنَا إِلَى الصَّلَاةِ». [4: 50]
رقم طبعة با وزير = (1672)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর জামানায় আযানের শব্দ দুইবার দুইবার করে ছিল আর ইকামতের শব্দ একবার একবার ছিল তবে মুয়ায্যিন قَدْ قَامَتِ الصَّلَاةُ বাক্যটি দুইবার বলতেন। যখন আমরা ইকামত শুনতে পেতাম, তখন আমরা ওযূ করতাম অতঃপর সালাতের উদ্দেশ্যে মাসজিদে যেতাম।”[1]
[1] আবূ দাঊদ: ৫১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৬; হাকিম: ১/১৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৪; মুসনাদ আহমাদ: ২/৮৫; নাসাঈ: ২/৩; দারেমী: ১/২৭০; সুনান বাইহাকী: ১/৪১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (527)، وانظر (1675). تنبيه!! رقم (1675) = (1677) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، أبو جعفر: هو محمد بن إبراهيم بن مسلم، قال ابن معين: ليس به بأس، وقال الدارقطني: بصري يحدث عن جده، ولا بأس بهما، وجده مسلم بن المثنى وثقه أبو زرعة، وذكره المؤلف في «الثقات»، وسيعرف بهما المؤلف بإثر الحديث (1677) وباقي رجال السند على شرطهما.
1675 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ، وَيُوتِرُ الْإِقَامَةَ». [1: 94]
رقم طبعة با وزير = (1673) [ص:568] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «مَا رَوَى هَذَا عَنِ ابْنِ كَثِيرٍ مِنْ حَدِيثِ شُعْبَةَ ثِقَةٌ، غَيْرُ مُحَمَّدِ بْنِ أَيُّوبَ الرَّازِيُّ، وَأَبِي خَلِيفَةَ».
আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযানের শব্দগুলো জোড় সংখ্যায় আর ইকামতের সংখ্যাগুলো বেজোড় সংখ্যায় বলার জন্য আদেশ করা হয়েছিল।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “শু‘বার হাদীসটি ইবনু কাসীর থেকে মুহাম্মাদ বিন আইয়ূব আর রাযী ও আবূ খলিফা ছাড়া আর কোন নির্ভরযোগ্য রাবী বর্ণনা করেননি।”
[1] আবূ আওয়ানা: ১/৩২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৯৪; সুনান বাইহাকী: ১/৪১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২০৫; মুসনাদ আহমাদ: ৩/১০৩; সহীহ মুসলিম: ৩৭৮; নাসাঈ: ২/৩; হাকিম: ১/১৯৮; সহীহ আল বুখারী: ৬০৫; আবূ দাঊদ: ৫০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (525): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1676 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَالًا أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ». [1: 94]
رقم طبعة با وزير = (1674)
আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযানের শব্দগুলো জোড় সংখ্যায় আর ইকামতের সংখ্যাগুলো বেজোড় সংখ্যায় দেওয়ার জন্য আদেশ করেছিলেন।”[1]
[1] আবূ আওয়ানা: ১/৩২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৯৪; সুনান বাইহাকী: ১/৪১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২০৫; মুসনাদ আহমাদ: ৩/১০৩; সহীহ মুসলিম: ৩৭৮; নাসাঈ: ২/৩; হাকিম: ১/১৯৮; সহীহ আল বুখারী: ৬০৫; আবূ দাঊদ: ৫০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، خالد الحذاء: هو خالد بن مهران أبو المنازل، وأبو قلابة: هو عبد الله بن زيد.
1677 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ، بِنَسَا، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الْمُثَنَّى، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: «كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثْنَى مَثْنَى، وَالْإِقَامَةُ وَاحِدَةٌ، غَيْرَ أَنَّهُ يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ مَرَّتَيْنِ». [1: 94]
رقم طبعة با وزير = (1675) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو جَعْفَرٍ هَذَا هُوَ إِمَامُ مَسْجِدِ الْأَنْصَارِ بِالْكُوفَةِ، اسْمُهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ مِهْرَانَ بْنِ الْمُثَنَّى [ص:571] وَأَبُو الْمُثَنَّى اسْمُهُ مُسْلِمُ بْنُ الْمُثَنَّى.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর জামানায় আযানের শব্দ দুইবার দুইবার করে ছিল আর ইকামতের শব্দ একবার একবার ছিল তবে মুয়ায্যিন قَدْ قَامَتِ الصَّلَاةُ বাক্যটি দুইবার দুইবার বলতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই আবূ জা‘ফর হলেন কুফার মাসজিদুল আনসারের ইমাম। তার নাম মুহাম্মাদ বিন মুসলিম বিন মিহরান বিন মুসান্না।” আর আবুল মুসান্নার নাম মুসলিম বিন মুসলিম।”
[1] আবূ দাঊদ: ৫১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৬; হাকিম: ১/১৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৪; মুসনাদ আহমাদ: ২/৮৫; নাসাঈ: ২/৩; দারেমী: ১/২৭০; সুনান বাইহাকী: ১/৪১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر (1672). تنبيه!! رقم (1672) = (1674) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، محمد بن إسماعيل: هو الإمام محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة البخاري صاحب «الصحيح» جبل الحفظ، وإمام الدنيا، المتوفى سنة 256هـ، والجعفي، بضم الجيم وسكون العين: نسبة إلى قبيلة جعفى بن سعد العشيرة وهي من مذحج، وقيل له: الجعفي لأن أبا جده المغيرة أسلم على يد اليمان الجعفي والي بخارى فنسب إليهم بالولاء، له ترجمة حافلة في «سيرة أعلام النبلاء» 12/ 391 - 471.
1678 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ خَالِدًا الْحَذَّاءَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ: «أَنَّهُ حَدَّثَ أَنَّهُمُ الْتَمَسُوا شَيْئًا يُؤَذِّنُونَ بِهِ عَلَمًا لِلصَّلَاةِ فَأُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ». [1: 94]
رقم طبعة با وزير = (1676)
আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ অনুসন্ধান করেন এমন এক জিনিস যাতে সালাতের সময় জানাবেন। অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযানের শব্দগুলো জোড় সংখ্যায় আর ইকামতের সংখ্যাগুলো বেজোড় সংখ্যায় দেওয়ার জন্য আদেশ করা হয়।”[1]
[1] আবূ আওয়ানা: ১/৩২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৯৪; সুনান বাইহাকী: ১/৪১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২০৫; মুসনাদ আহমাদ: ৩/১০৩; সহীহ মুসলিম: ৩৭৮; নাসাঈ: ২/৩; হাকিম: ১/১৯৮; সহীহ আল বুখারী: ৬০৫; আবূ দাঊদ: ৫০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1673). تنبيه!! رقم (1673) = (1675) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1679 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ: لَمَّا أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاقُوسِ لِيُضْرَبَ بِهِ، لِيَجْتَمِعَ النَّاسُ إِلَى الصَّلَاةِ، أَطَافَ بِي مِنَ اللَّيْلِ، وَأَنَا نَائِمٌ رَجُلٌ عَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ، وَفِي يَدَهِ نَاقُوسٌ يَحْمِلُهُ، فَقُلْتُ: يَا عَبْدَ اللَّهِ أَتَبِيعُ النَّاقُوسَ؟ قَالَ: فَمَا تَصْنَعُ بِهِ؟ قُلْتُ: أَدْعُو بِهِ إِلَى الصَّلَاةِ، قَالَ: أَفَلَا أَدُلُّكَ عَلَى خَيْرٍ مِنْ ذَلِكَ؟ قُلْتُ: بَلَى، قَالَ: إِذَا أَرَدْتَ أَنْ تُؤَذِّنَ تَقُولُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ اسْتَأْخَرَ غَيْرَ بَعِيدٍ، ثُمَّ قَالَ: تَقُولُ إِذَا أَقَمْتَ الصَّلَاةَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا [ص:573] رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَلَمَّا أَصْبَحْتُ غَدَوْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «إِنَّهَا لَرُؤْيَا حَقٍّ إِنْ شَاءَ اللَّهُ، قُمْ فَأَلْقِ عَلَى بِلَالٍ مَا رَأَيْتَ، فَلْيُؤَذِّنْ، فَإِنَّهُ أَنْدَى صَوْتًا» فَقُمْتُ مَعَ بِلَالٍ فَجَعَلْتُ أُلْقِي عَلَيْهِ، وَيُؤَذِّنُ بِذَلِكَ، فَسَمِعَ عُمَرُ صَوْتَهُ، وَهُوَ فِي بَيْتِهِ عَلَى الزَّوْرَاءِ فَقَامَ يَجُرُّ رِدَاءَهُ، يَقُولُ: وَالَّذِي بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِالْحَقِّ لَأُرِيتُ مِثْلَ مَا رَأَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلِلَّهِ الْحَمْدُ». [1: 94]
رقم طبعة با وزير = (1677)
আবদুল্লাহ ইবনু যায়িদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘণ্টা ধ্বনি দিয়ে লোকদের সালাতের জন্য একত্র করার নির্দেশ দিলেন, তখন আমি স্বপ্নে দেখতে পেলাম, সবুজ দুটি জামা পরিহিত এক ব্যক্তি আমার কাছে আসেন, এসময় তিনি হাতে একটি বহন করছিলেন। আমি বললাম, ‘হে আল্লাহর বান্দা, ঘন্টাটি বিক্রি করবে কি?’ লোকটি বলল, ‘তা দিয়ে তুমি কি করবে?’ আমি বললাম, “এর সাহায্যে আমি লোকদের সালাতের জন্য ডাকব।” লোকটি বলল, “আমি কি তোমাকে এর চাইতে উত্তম জিনিস সম্পর্কে অবহিত করব না?” আমি বললাম, “হ্যাঁ, অবশ্যই।” লোকটি বলল, “তুমি যখন আযান দেওয়ার ইচ্ছা করবে, তখন তুমি বলবে, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়) আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ; (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।) আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল।) হাইয়্যা ‘আলাস সালাহ, হাইয়্যা ‘আলাস সালাহ; (এসো সালাতের দিকে। এসো সালাতের দিকে।) হাইয়্যা ‘আলাল ফালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ, (এসো সফলতার দিকে। এসো সফলতার দিকে।) আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।) লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।” বর্ণনাকারী বলেন, অতঃপর লোকটি কিছুটা দূরে গেলো, তারপর বলল, “যখন তুমি সালাতের জন্য ইকামত দিবে, তখন বলবে, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়।) আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।) আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল।) হাইয়্যা ‘আলাস সালাহ, (এসো সালাতের দিকে।) হাইয়্যা ‘আলাল ফালাহ, (এসো সফলতার দিকে।) কাদ মাতিস সালাহ, কাদ কাতিস সালাহ (সালাতের সময় হয়েছে, সালাতের সময় হয়েছে।), আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু সবচেয়ে বড়।) লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।” অতঃপর ভোর হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উপস্থিত হয়ে স্বপ্নে দেখা বিষয়টি সম্পর্কে জানাই। এটি শুনে তিনি বলেন, “ইনশাআল্লাহ এটা সত্য স্বপ্ন। উঠো, স্বপ্নে যা দেখেছো তা বিলালকে শিক্ষা দাও, যেন সে (ঐভাবে) আযান দেয়। কেননা সে বুলন্দ আওয়াজের অধিকারী।” অতঃপর আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়ালাম এবং তাকে (আযানের শব্দগুলো) শিখাতে শুরু করলাম। বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু সেসব বাক্যের মাধ্যমে আযান দেন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু যাওরা নামক জায়গায় নিজ বাড়ি থেকে আযান শুনতে পান এবং চাদর টানতে টানতে চলে আসেন অতঃপর বলেন, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ঐ মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ নবীরূপে পাঠিয়েছেন, নিশ্চয়ই আমিও একই স্বপ্নে দেখেছি, যেমনটা তিনি দেখেছেন!” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহর জন্যই সকল প্রশংসা।”[1]
[1] সহীহ আবূ দাঊদ: ৫১২; তিরমিযী; ১৮৯; ইবনু মাজাহ; ৭০৬; সহীহ বুখারী; ১৩৭; দারেমী: ১১৮৭; মুসনাদ আহমাদ: ১১৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (512).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، ابن إسحاق: هو محمد بن إسحاق بن يسار المطلبي مولاهم المدني إمام المغازي، صدوق، وقد صرح بالتحديث فانتفت شبهة تدليسه، وباقي رجاله على شرط الصحيح
1680 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَيْرِيزٍ، أَخْبَرَهُ - وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي مَحْذُورَةَ حِينَ جَهَّزَهُ إِلَى الشَّامِ - قَالَ: قُلْتُ لِأَبِي مَحْذُورَةَ: إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ إِلَى الشَّامِ، وَإِنِّي أَسْأَلُ عَنْ تَأْذِينِكَ، فَأَخْبِرْنِي، قَالَ: خَرَجْتُ فِي نَفَرٍ، فَكُنَّا فِي بَعْضِ طَرِيقِ حُنَيْنٍ، مَقْفَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُنَيْنٍ، فَلَقِيَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ الطَّرِيقِ، فَأَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْنَا الصَّوْتَ وَنَحْنُ مُتَنَكِّبُونَ عَنِ الطَّرِيقِ، فَصَرَخْنَا نَسْتِهْزِئُ، نَحْكِيهِ، فَسَمِعَ الصَّوْتَ، فَقَالَ: «أَيُّكُمْ يَعْرِفُ هَذَا الَّذِي أَسْمَعُ الصَّوْتَ؟ » قَالَ: فَجِيءَ بِنَا، فَوَقَفْنَا بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: «أَيُّكُمْ صَاحِبُ الصَّوْتِ؟ » قَالَ: فَأَشَارَ [ص:575] الْقَوْمُ كُلُّهُمْ إِلَيَّ، قَالَ: فَأَرْسَلَهُمْ وَحَبَسَنِي عِنْدَهُ، وَلَا شَيْءَ أَكْرَهُ إِلَيَّ مِمَّا يَأْمُرُنِي بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَنِي بِالْأَذَانِ، وَأَلْقَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ نَفْسُهُ الْأَذَانَ، فَقَالَ: «قُلِ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»، ثُمَّ قَالَ لِي: «ارْجِعْ وَامْدُدْ صَوْتَكَ»، قَالَ: «أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ»، فَلَمَّا فَرَغَ مِنَ التَّأْذِينِ دَعَانِي فَأَعْطَانِي صُرَّةً فِيهَا شَيْءٌ مِنْ فِضَّةٍ، وَقَالَ: «اللَّهُمَّ بَارِكْ فِيهِ وَبَارِكْ عَلَيْهِ»، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مُرْنِي بِالتَّأْذِينِ، قَالَ: «قَدْ أَمَرْتُكَ بِهِ»، قَالَ: فَعَادَ كُلُّ شَيْءٍ مِنَ الْكَرَاهِيَةِ فِي الْقَلْبِ إِلَى الْمَحَبَّةِ، فَقَدِمْتُ عَلَى عَتَّابِ بْنِ أُسَيْدٍ عَامَلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنْتُ أُأَذِّنُ بِمَكَّةَ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [1: 94]
رقم طبعة با وزير = (1678) [ص:576] قَالَ ابْنُ جُرَيْجٍ: وَأَخْبَرَنِي غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِي خَبَرَ ابْنِ مُحَيْرِيزٍ هَذَا عَنْ أَبِي مَحْذُورَةَ
আব্দুল্লাহ বিন মুহাইরিয (রহ.) থেকে বর্ণিত, তিনি আবূ মাহযূরা রাদ্বিয়াল্লাহু আনহুর গৃহে ইয়াতিম অবস্থায় প্রতিপালিত হয়েছেন, তিনি যখন আবূ মাহযূরা রাদ্বিয়াল্লাহু আনহুকে শামে যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছেন, তখন তাকে বলেন, “আমিও আপনার সাথে শামে যেতে চাই। আর আমি আপনাকে আপনার আযান দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাই। অনুগ্রহ করে আমাকে তা অবহিত করুন।” জবাবে তিনি বলেন, “আমি কিছু লোকের সাথে বের হয়েছিলাম আমরা এ সময় হুনাইনের পথে ছিলাম, যে পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন থেকে ফিরছিলেন। ফলে রাস্তায় আমাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুয়ায্যিন সালাতের আযান দেন। আমরা সেই আযানের আওয়াজ শুনতে পাই এমন অবস্থায় যে আমরা ভিন্ন পথে যাচ্ছিলাম। আমরা চিৎকার করে আযান দিয়ে উপহাস করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আওয়াজ শুনতে পান। তিনি বলেন, “আমি যার আওয়াজ শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কে তাকে চিনে?” রাবী বলেন, “তারপর আমাদেরকে ধরে আনা হলো। আমরা তাঁর সামনে দাঁড়ালাম। তিনি বললেন, “তোমাদের মাঝে কে আওয়াজ দিচ্ছিল?” রাবী বলেন, “তখন আমার কওমের সবাই আমার দিকে ইশারা করেন।” তিনি বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দেন আর আমাকে আটকে রাখেন। তিনি আমাকে আযান দেওয়ার নির্দেশ দেন। আর এসময় আমার কাছে এর চেয়ে অপছন্দনীয় জিনিস আর কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে আযান শিক্ষা দেন। তিনি বলেন, “তুমি বলো, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়), (ক্ষীণ আওয়াজে বলবে) আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল।) তারপর তিনি আমাকে বলেন, “তুমি তারজী‘ করো এবং উচ্চ আওয়াজে আবার বলো, “আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ; (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।) আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল।) হাইয়্যা ‘আলাস সালাহ, হাইয়্যা ‘আলাস সালাহ; (এসো সালাতের দিকে। এসো সালাতের দিকে।) হাইয়্যা ‘আলাল ফালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ, (এসো সফলতার দিকে। এসো সফলতার দিকে।) আল্লাহু আকবার আল্লাহু আকবার, (আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।) লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।” যখন তিনি আযান শিক্ষা দেওয়া শেষ করলেন, তখন তিনি আমাকে একটি থলে দিলেন, যাতে কিছু রুপা ছিল। তিনি আমার জন্য দু‘আ করে বলেন, “اللَّهُمَّ بَارِكْ فِيهِ وَبَارِكْ عَلَيْهِ (হে আল্লাহ, আপনি এর মাঝে বারাকাহ দিন এবং তার উপর বারাকাহ দিন।” রাবী বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আযান দেওয়ার নির্দেশ দিন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আদেশ করলাম।” রাবী বলেন, “তারপর আমার অন্তরের সমস্ত বিতৃষ্ণা ভালবাসায় পরিণত হয়। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভর্নর আত্তাব বিন উসাইদ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মক্কায় আযান দেই।”[1] ইবনু জুরাইজ রহিমাহুল্লাহ বলেন, “আমার পরিবারের একাধিক ব্যক্তি আবূ মাহযূরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে ইবনু মুহাইরিযের এই হাদীসটি বর্ণনা করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ৩/৪০৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫৭-৫৮; আবূ দাঊদ: ৫০৩; নাসাঈ: ২/৫-৬; ইবনু মাজাহ: ৭০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৩০; দারাকুতনী: ১/২৩৩; সুনান বাইহাকী: ১/৪১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ একাধিক সমার্থক হাদীস থাকার কারণে হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫১৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (518).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن وهو حديث صحيح بطرقه، عبد العزيز بن عبد الملك روى عنه جمع، وذكره المؤلف في «الثقات»، وباقي رجال السند على شرط الشيخين، محمد بن بكر: هو محمد بن بكر بن عثمان البرساني.