সহীহ ইবনু হিব্বান
1712 - حَدَّثَنَاهُ ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، بِإِسْنَادٍ مِثْلِهِ، وَقَالَ: «[ص:613] صَلَاةَ امْرَأَةٍ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ». [2: 2]
رقم طبعة با وزير = (1709)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঋতুস্রাব হয় এমন নারীর ওড়না বিহীন সালাত আদায় করলে আল্লাহ তা কবূল করবেন না।”[1]
[1] ইবনু মাজাহ: ৬৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২২৯; মুসনাদ আহমাদ: ৬/১৫০; আবূ দাঊদ: ৬৪১; তিরমিযী: ৩৭৭; সুনান বাইহাকী: ২/২৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫২৭; হাকিম: ১/২৫১; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو في «صحيح ابن خزيمة» (775).
1713 - أَخْبَرَنَا الْحَسَنُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، سَمِعَ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَتَّزِرْ، وَلْيَرْتَدِ». [1: 78]
رقم طبعة با وزير = (1710)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করার ইচ্ছা করবে, তখন সে যেন লুঙ্গি ও চাদর পরিধান করে নেয়।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৮; সুনান বাইহাকী: ২/২৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৯০; মুসনাদ আহমাদ: ২/১৪৮; আবূ দাঊদ: ৬৩৫; হাকিম: ১/২৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (646).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1714 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُصَلِّي أَحَدُنَا فِي الثَّوْبِ الْوَاحِدِ؟ قَالَ: «إِذَا وَسَّعَ [ص:615] اللَّهُ عَلَيْكُمْ، فَأَوْسِعُوا عَلَى أَنْفُسِكُمْ، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ، صَلَّى رَجُلٌ فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ، فِي تُبَّانٍ وَقَمِيصٍ، فِي تُبَّانٍ وَقَبَاءٍ» قَالَ: وَأَحْسَبُهُ، [قَالَ]: فِي تُبَّانٍ، وَرِدَاءٍ. [1: 78]
رقم طبعة با وزير = (1711)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, “আমাদের কেউ কি এক কাপড়ে সালাত আদায় করতে পারবে?” জবাবে তিনি বলেন, “যখন আল্লাহ তোমাদের উপর প্রশস্ততা দান করবেন, তখন তোমরা নিজেদের ব্যাপারেও প্রশস্ততা অবলম্বন করবে। সেক্ষেত্রে ব্যক্তি দুই ধরণের কাপড় একত্রে সালাত আদায় করবে; একটি লুঙ্গি ও এক চাদরে অথবা এক লুঙ্গি ও এক জামায়, অথবা এক লুঙ্গি ও এক কাবায়, অথবা এক পাজামা ও এক জামায়, অথবা এক পাজামা ও এক চাদরে, অথবা এক পাজামা ও এক কাবায়, অথবা এক জাঙ্গিয়া ও এক জামায়, অথবা এক জাঙ্গিয়া ও এক কাবায় সালাত আদায় করবে।” রাবী বলেন, “আমার ধারণা তিনি “এক জাঙ্গিয়া ও এক চাদর” এর কথাও বলেছেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৬৫; দারাকুতনী: ১/২৮২; সহীহ মুসলিম: ৫১৫; আবূ দাঊদ: ৬২৫; নাসাঈ: ২/৬৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫১১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح؛ بسؤال الرجل فقط، سقط منه جوابه صلى الله عليه وسلم إيَّاهُ، كما سقط منه سؤال رجل آخر لعمر؛ فأجابه بقوله: «إذا وسع الله ... » الخ، وسيأتي على الصواب برقم (2295) - «الضعيفة» (5746). تنبيه!! رقم (2295) = (2298) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1715 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: بَيْنَمَا النَّاسُ بِقُبَاءَ فِي صَلَاةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ لَهُمْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَنْزَلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ، فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ». [1: 99]
رقم طبعة با وزير = (1712)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন কুবায় ফজরের সালাত আদায় করছিলেন, এমন সময় তাদের কাছে এক ব্যক্তি আসেন এবং তাদেরকে বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গতরাতে কুরআন অবতীর্ণ হয়েছে। এতে কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করার আদেশ করা হয়েছে। সে সময় তারা শামের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। অতঃপর তারা কা‘বার দিকে মুখ ফিরিয়ে নেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৪; সহীহ আল বুখারী: ৪০৩; সহীহ মুসলিম: ৫২৬; নাসাঈ: ২/৬১; আবূ আওয়ানা: ১/৩৯৪; সুনান বাইহাকী: ২/২; মুসনাদ আহমাদ: ২/১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩৫; তিরমিযী: ৩৪১; দারেমী: ১/২৮১; দারাকুতনী: ১/২৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩২২/২৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 322 / 290): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1716 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، [ص:618] عَنِ الْبَرَاءِ، قَالَ: «لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ، فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا، فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ} [البقرة: 144] فَمَرَّ رَجُلٌ عَلَى قَوْمٍ مِنَ الْأَنْصَارِ وَهُمْ رُكُوعٌ، فَقَالَ: هُوَ يَشْهَدُ أَنَّهُ قَدْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَّهُ وَجَّهَ إِلَى الْكَعْبَةِ» [1: 99]
رقم طبعة با وزير = (1713) [ص:620] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «صَلَّى الْمُسْلِمُونَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ بَعْدَ قَدُومِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ سَبْعَةَ عَشْرًا شَهْرًا وَثَلَاثَةَ أَيَّامٍ سَوَاءً، وَذَلِكَ أَنَّ قُدُومَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ كَانَ يَوْمَ الِاثْنَيْنِ، لِاثْنَتَيْ عَشْرَةَ لَيْلَةً خَلَتْ مِنْ رَبِيعٍ الْأَوَّلِ، وَأَمَرَهُ اللَّهُ جَلَّ وَعَلَا بِاسْتِقْبَالِ الْكَعْبَةِ يَوْمَ الثُّلَاثَاءِ، لِلْنِصْفِ مِنْ شَعْبَانَ، فَذَلِكَ مَا وَصَفْتُ عَلَى صِحَّةِ مَا ذَكَرْتُ».
বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তিনি ১৬ মাস অথবা ১৭ মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন। তবে তিনি কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করতে ভালবাসতেন। তখন মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন, قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ (অবশ্যই আমরা আসমানে দিকে আপনার মুখ ফেরানো লক্ষ্য করেছি। অবশ্যই আমরা আপনাকে এমন কিবলার দিকে মুখ ফিরিয়ে দিবো, যাতে আপনি সন্তুষ্ট হবেন। অতএব আপনি মাসজিদুল হারামের দিকে মুখ ফেরান। -সূরা বাকারাহ: ১৪৪) তারপর এক ব্যক্তি আনসারী কিছু সাহাবীর পাশ দিয়ে অতিক্রম করেন, এমন অবস্থায় যে, তারা রুকু‘ অবস্থায় ছিলেন। তখন তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন। তিনি কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর মুসলিমগণ ১৭ মাস ও কৃষ্ণপক্ষের তিনদিন বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন। তিনি ১২ই রবিউল আওয়াল মাস, সোমবার মদীনায় আগমন করেন, আর মহান আল্লাহ তাঁকে কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ দেন ১৫ ই শা‘বান, মঙ্গলবার। কাজেই এটি আমাদের বর্ণনার বিশুদ্ধতাকে প্রমাণ করে।”
[1] সহীহ আল বুখারী: ৭২৫২; তিরমিযী: ৩৪০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৪; মুসান্নাফ িইবনু শায়বাহ: ১/৩৩৪; সহীহ মুসলিম: ৫২৫; আবূ আওয়ানা: ১/৩৯৪; আত তায়ালিসী: ৭১৯; সুনান বাইহাকী: ২/২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৬৫; ইবনু মাজাহ: ১০১০; দারাকুতনী: ১/২৭৩; নাসাঈ: ২/৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو إسحاق: هو عمرو بن عبد الله.
1717 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى*، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا [ص:621] وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَمَّا وُجِّهَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْكَعْبَةِ قَالُوا: كَيْفَ بِمَنْ مَاتَ مِنْ إِخْوَانِنَا وَهُمْ يُصَلُّونَ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ؟ » فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ} [البقرة: 143] [1: 99]
رقم طبعة با وزير = (1714)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বার দিকে মুখ করে সালাত আদায় শুরু করেন, তখন সাহাবীগণ বলেন, “আমাদের ভাইয়েরা যারা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করে মারা গেছেন, তাদের অবস্থা কেমন হবে?” তখন মহান আল্লাহ আয়াত নাযিল করেন, وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ (আর অবশ্যই আল্লাহ তোমাদের ঈমান (বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করা সালাত) বিনষ্ট করবেন না।”– সূরা আল বাকারাহ: ১৪৩)[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩৪৭; তিরমিযী: ২৯৬৪; তাবারী: ৩/১৬৭; দারেমী: ১/২৮১; তাবারানী আল কাবীর: ১১৭২৯; আবূ দাঊদ: ৪৬৮০; আত তায়ালিসী: ২৬৭৩; হাকিম: ২/২৬৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য সমার্থক বর্ণনা থাকার কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره: خ البراء - انظر التعليق. * [أَبُو يَعْلَىّ] قال الشيخ: هو الموصليُّ صاحب «المسند» ولم أرَهُ فيه، ولا: هو في «مجمع الزوائد»، وهذا يعني أنَّهُ فِي «المسند الكبير» لأبي يعلى، ولو كان؛ لأورده الحافظ في «المطالب العالية»، ولم أرَهُ فيه، لا في الصلاة، ولا في «التفسير»؛ فالله أعلم. وقد أخرجه الترمذي (2968) من طريق وكيع به وقال: «حديثٌ حسنٌ صحيحٌ»، وأقول سِمَاكُ - وهو ابن حرب -، عن عكرمة: مُضَعَّف، والظاهر أنَّهُ إِنَّمَا صحَّحه لأنَّ له شاهداً من حديث البراءِ بن عازبٍ عِندَ البخاريّ (رقم 40 و 4486)، وغيره.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: سماك – وهو ابن حرب- روايته عن عكرمة مضطربة، وباقي رجاله ثقات.
1718 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي بِثَلَاثٍ: «اسْمَعْ وَأَطِعْ وَلَوْ لِعَبْدٍ مُجَدَّعِ الْأَطْرَافِ، وَإِذَا صَنَعْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا، ثُمَّ انْظُرْ إِلَى أَهْلِ بَيْتٍ مِنْ جِيرَانَكَ فَأَصِبْهُمْ مِنْهُ بِمَعْرُوفٍ، وَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ وَجَدْتَ الْإِمَامَ قَدْ صَلَّى فَقَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِلَّا فَهِيَ نَافِلَةٌ». [3: 69]
رقم طبعة با وزير = (1715)
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার বন্ধু (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি উপদেশ দিয়েছেন: (১) তুমি (শাসকের কথা) শ্রবণ করবে এবং আনুগত্য করবে যদিও বিকলাঙ্গ কোন দাস তোমাদের শাসক হন, (২) যখন তুমি তরকারী রান্না করবে, তখন তাতে পানি বেশি দিবে তারপর তোমার প্রতিবেশির বাড়ির লোকদের প্রতি লক্ষ্য করবে এবং সেখান থেকে তাদেরকে ন্যায় সঙ্গতভাবে কিছু দিবে। (৩) সময় মতো সালাত আদায় করবে। অতঃপর যদি তুমি ইমামকে পাও এমন অবস্থায় যে, তিনি সালাত শেষ করেছেন, তবে তুমি তো তোমার সালাত আগেই সংরক্ষন করেছো, আর যদি এমন পাও যে, তিনি সালাত এখনও শেষ করেননি, (তবে তাদের সাথে আবার সালাত আদায় করবে) কেননা এটি তোমার জন্য নফল হিসেবে বিবেচিত হবে।”[1]
[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ১১৩; মুসনাদ আহমাদ: ৫/১৬১; আবূ আওয়ানা: ৪/৪৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯১; সহীহ মুসলিম: ৬৪৮; আত তায়ালিসী: ৪৫২; ইবনু মাজাহ: ২৮৬২; সুনান বাইহাকী: ৩/৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮২; দারেমী: ১/২৭৯; আবূ দাঊদ: ৪৩১; তিরমিযী: ১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1368)، «صحيح سنن ابن ماجه» (2862)، «الإرواء» (483).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الصحيحين غير عبد الله بن الصامت فإنه من رجال مسلم، حبان: هو ابن موسى بن سوار.
1719 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَتَيْتَ الْقَوْمَ وَقَدْ صَلَّوْا كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِنْ لَمْ يَكُونُوا صَلَّوْا صَلَّيْتَ مَعَهُمْ، وَكَانَتْ لَكَ نَافِلَةً». [3: 69]
رقم طبعة با وزير = (1716)
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার বন্ধু (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। (তন্মধ্যে অন্যতম হলো) তুমি সময় মতো সালাত আদায় করবে। অতঃপর যদি তুমি কওমকে পাও এমন অবস্থায় যে, তারা সালাত আদায় করেছেন, তবে তুমি তো তোমার সালাত আগেই সংরক্ষন করেছো, আর যদি তারা সালাত না আদায় না করে থাকে, তবে তাদের সাথে আবার সালাত আদায় করবে। আর এটি তোমার জন্য নফল হিসেবে বিবেচিত হবে।”[1]
[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ১১৩; মুসনাদ আহমাদ: ৫/১৬১; আবূ আওয়ানা: ৪/৪৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯১; সহীহ মুসলিম: ৬৪৮; আত তায়ালিসী: ৪৫২; ইবনু মাজাহ: ২৮৬২; সুনান বাইহাকী: ৩/৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮২; দারেমী: ১/২৭৯; আবূ দাঊদ: ৪৩১; তিরমিযী: ১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح كسابقه.
1720 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ، بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَاعَتَانِ تُفْتَحُ فِيهِمَا أَبْوَابُ السَّمَاءِ: عِنْدَ حُضُورِ الصَّلَاةِ، وَعِنْدَ الصَّفِّ فِي سَبِيلِ اللَّهِ». [1: 3]
رقم طبعة با وزير = (1717)
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দুটি সময়ে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়: সালাতের ওয়াক্ত উপস্থিত হওয়ার সময় ও আল্লাহর রাস্তায় জিহাদে সারিবদ্ধ হওয়ার সময়।”[1]
[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ৬৬১; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২২৪; তাবারানী: ৫৭৭৪; আবূ দাঊদ: ২৫৪০; দারেমী: ১/২৭২; হাকিম: ১/১৯৮; সুনান বাইহাকী: ১/৪১০; তাবারানী: ৫৭৫৬; ইবনুল জারূদ: ১০৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১১৪-১১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 114 و 115 - 116).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، لكن اختلف في رفعه ووقفه، أبو حازم: هو سلمة بن دينار الأعرج التمار المدني القاص.
1721 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَعْتَادُ الْمَسْجِدَ، فَاشْهَدُوا عَلَيْهِ بِالْإِيمَانِ»، قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: {إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ} [التوبة: 18] [1: 2]
رقم طبعة با وزير = (1718) [ص:7] قَالَ أَبُو حَاتِمٍ: دَرَّاجٌ هَذَا مِنْ أَهْلِ مِصْرَ، اسْمُهُ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ السَّمْحِ، وَكُنْيَتُهُ: أَبُو السَّمْحِ وَأَبُو الْهَيْثَمِ هَذَا اسْمُهُ سُلَيْمَانُ بْنُ عَمْرٍو الْعُتْوَارِيُّ مِنْ ثِقَاتِ أَهْلِ فِلَسْطِينَ وَقَوْلُهُ: «عَلَيْهِ»، بِمَعْنَى «لَهُ»
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা কোন ব্যক্তিকে নিয়মিত মাসজিদে আসতে দেখবে, তখন তার জন্য ঈমানের সাক্ষ্য দিবে। মহান আল্লাহ বলেছেন, “(নিশ্চয়ই আল্লাহর মাসজিদসমূহ আবাদ করে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছে।”) (সূরা আত তাওবাহ: ১৮)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের একজন রাবী দার্রাজ, তিনি মিসরের অধিবাসী। তার নাম আব্দুর রহমান বিন সামহ, তার উপনাম আবুস সামহ। আর আবুল হাইসাম, তার নাম সুলাইমাহন বিন আমর আল উতওয়ারী, তিনি ফিলিস্তিনের একজন নির্ভরযোগ্য রাবী। হাদীসে عَلَيْهِ (তার উপর) শব্দটি لَهُ (তার জন্য) অর্থে ব্যবহৃত হয়েছে।”
[1] তিরমিযী: ২৬১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০২; মুসনাদ আহমাদ: ৩/৬৮; দারেমী: ১/২৭৮; সুনান বাইহাকী: ৩/৬৬; ইবনু মাজাহ: ৮০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা“লীকুর রাগীব: ১/১৩১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (1/ 131).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، دراج في روايته عن أبي الهيثم ضعيف، قال أبو داود: أحاديثه مستقيمة إلا ما كان عن أبي الهيثم، عن أبي سعيد، وباقي رجاله ثقات، ومع ذلك فقد حسنه الترمذي (2617) و (3093)، وصححه ابن خزيمة (1502)، ووافقه المحقق، وفات الشيخ ناصرا أن ينبه على ذلك في تعقباته عليه. وصححه أيضا الحاكم 2/ 332، ووافقه الذهبي، لكن في (شرح الجامع الصغير) للمناوي 1/ 358: وقال الحاكم: ترجمة صحيحة مصرية، وتعقّبه الذهبي بأن فيه درّاجا، وهو كثير المناكير «قلت: فلعل هذا في مكان آخر من المستدرك»، وقال مغلطاوي في «شرح ابن ماجه»: حديث ضعيف.
1722 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ أَفْضَلِ الْأَعْمَالِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّلَاةُ»، قَالَ: ثُمَّ مَهْ؟ قَالَ: «ثُمَّ الصَّلَاةُ»، قَالَ: ثُمَّ مَهْ؟ قَالَ: «ثُمَّ الصَّلَاةُ»، ثَلَاثَ مَرَّاتٍ، قَالَ: ثُمَّ مَهْ؟ قَالَ: «ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»، قَالَ: فَإِنَّ لِي وَالِدَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمُرُكَ بِوَالِدَيْكَ خَيْرًا»، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ نَبِيًّا، لَأُجَاهِدَنَّ وَلَأَتْرُكَنَّهُمَا، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَنْتَ أَعْلَمُ». [1: 2]
رقم طبعة با وزير = (1719)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করেন। রাবী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “(সর্বোত্তম আমল হলো) সালাত।” তারপর সেই ব্যক্তি আবার বলেন, “তারপর কোনটি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তারপর সালাত।”লোকটি আবার বলেন, “তারপর কোনটি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তারপর সালাত।” এভাবে তিনবার বলেন। তারপরও সে লোকটি বলেন, “তারপর কোনটি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তারপর আল্লাহর রাস্তায় জিহাদ।” সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আমার বাবা-মা বেঁচে আছেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি তোমাকে তাদের সাথে ভাল ব্যবহার করার আদেশ দিচ্ছি।” তখন লোকটি বলেন, “ঐ সত্তার কসম, যিনি আপনাকে নাবী করে পাঠিয়েছেন, অবশ্যই আমি তাদেরকে পরিত্যাগ করে জিহাদ করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সেটা তুমিই ভালো জানো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৭২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১/৩০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা যঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৫৮১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «الضعيفة» (5819).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، حيي بن عبد الله: هو المعافري المصري: صدوق يهم، وباقي السند رجاله رجال مسلم، أبو الطاهر السَّرح: هو أحمد بن عمرو بن عبد الله بن عمرو المصري، وأبو عبد الرحمن الحُبُلي: هو عبد الله بن يزيد المعافري.
1723 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا كَعْبُ بْنَ عُجْرَةَ، أُعِيذُكَ بِاللَّهِ مِنْ إِمَارَةِ السُّفَهَاءِ، إِنَّهَا سَتَكُونُ أُمَرَاءُ، مَنْ دَخَلَ عَلَيْهِمْ فَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ وَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ فَلَيْسَ مِنِّي، وَلَسْتُ مِنْهُ، وَلَنْ يَرِدَ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، وَلَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، فَهُوَ مِنِّي، وَأَنَا مِنْهُ، وَسَيَرِدُ عَلَيَّ الْحَوْضَ، يَا كَعْبُ بْنَ عُجْرَةَ، الصَّلَاةُ قُرْبَانٌ، وَالصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيَّةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ، وَالنَّاسُ غَادِيَانِ، فَمُبْتَاعٌ نَفْسَهُ، فَمُعْتِقٌ رَقَبَتَهُ، وَمُوبِقُهَا، يَا كَعْبُ بْنَ عُجْرَةَ، إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ نَبَتَ مِنْ سُحْتٍ». [1: 2]
رقم طبعة با وزير = (1720) [ص:10] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ» يُرِيدُ: لَيْسَ مِثْلِي وَلَسْتُ مِثْلَهُ فِي ذَلِكَ الْفِعْلِ وَالْعَمَلِ، وَهَذِهِ لَفْظَةٌ مُسْتَعْمَلَةٌ لِأَهْلِ الْحِجَازِ وَقَوْلُهُ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ نَبَتَ مِنْ سُحْتٍ» يُرِيدُ بِهِ جَنَّةً دُونَ جَنَّةٍ، لِأَنَّهَا جِنَانٌ كَثِيرَةٌ، وَهَذَا كَقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:11] لَا يَدْخُلُ الْجَنَّةَ وَلَدُ الزِّنَى، وَلَا يَدْخُلُ الْعَاقُّ الْجَنَّةَ، وَلَا مَنَّانٌ» يُرِيدُ جَنَّةً دُونَ جَنَّةٍ، وَهَذَا بَابٌ طَوِيلٌ سَنَذْكُرُهُ فِيمَا بَعْدُ مِنْ هَذَا الْكِتَابِ إِنْ قَضَى اللَّهُ ذَلِكَ وَشَاءَ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে কা‘ব বিন উজরাহ, আমি তোমার জন্য আল্লাহর কাছে নির্বোধ শাসকদের থেকে আশ্রয় চাই। নিশ্চয়ই অচিরেই কিছু শাসকের আবির্ভাব ঘটবে, যারা তাদের কাছে প্রবেশ করবে, তাদের যুলমের উপর সাহায্য করবে এবং তাদের মিথ্যাকে সত্যায়ন করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়, আমিও তার অন্তর্ভুক্ত নই এবং সে হাওযে কাওসারে আমার কাছেও আসবে না। আর যারা তাদের কাছে প্রবেশ করবে না, তাদের যুলমের উপর সাহায্য করবে না এবং তাদের মিথ্যাকে সত্যায়ন করবে না, সে আমার অন্তর্ভুক্ত, আমিও তার অন্তর্ভুক্ত এবং সে অচিরেই হাওযে কাওসারে আমার কাছে আসবে। হে কা‘ব বিন উজরাহ, সালাত নৈকট্যের মাধ্যম, সিয়াম ঢাল আর সাদাকাহ পাপকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। মানুষ দুইভাবে সকাল করে; নিজেকে বিক্রি করে দেয় অতঃপর নিজের গর্দানকে মুক্ত করে আর একদল মানুষ নিজেকে ধ্বংস করে। হে কা‘ব বিন উজরাহ, নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে না ঐ দেহ যা হারাম খেয়ে গঠিত হয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “সে আমার অন্তর্ভুক্ত নয়, আমিও তার অন্তর্ভুক্ত নই” এর দ্বারা উদ্দেশ্য হলো “এই কাজে সে আমার মতো নয়, আমিও তার মতো নই। এই শব্দটি হিজাযবাসীদের ব্যবহৃত ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “জান্নাতে প্রবেশ করবে না ঐ দেহ যা হারাম খেয়ে গঠিত হয়েছে” এর দ্বারা উদ্দেশ্য হলো কোন এক জান্নাত বা বাগিচা; সব জান্নাত উদ্দেশ্য নয়। কেননা জান্নাতের সংখ্যা অনেক। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের বক্তব্যের মতোই, তিনি বলেছেন, “জান্নাতে প্রবেশ করবে না জারজ সন্তান, আরো জান্নাতে প্রবেশ করবে না পিতামাতার অবাধ্য সন্তান ও দান করে খোটাদানকারী” এর দ্বারা উদ্দেশ্য হলো কোন এক জান্নাত বা বাগিচা; সব জান্নাত উদ্দেশ্য নয়। এই ব্যাপারটি দীর্ঘ আলোচনার দাবী রাখে। যদি আল্লাহ ফায়সালা করেন এবং চান তবে আমরা এই সম্পর্কে পরবর্তীতে এই কিতাবে আলোচনা করবো।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৭১৯; মুসনাদ আহমাদ: ৩/৩২১; হাকিম: ৪/৪২২; বাযযার: ১৬০৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৫/২৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা যঈফ বলেছেন। (আত তা“লীকুর রাগীব: ৩/৩৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 350)، «الظلال» (756).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1724 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، بِمَنْبِجَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرَ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ، حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ»، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَوَّعَ»، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ»، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَوَّعَ»، قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَوَّعَ»، قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: [ص:12] وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ مِنْهُ شَيْئًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ». [1: 2]
رقم طبعة با وزير = (1721)
সুহাইল বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “নজদের অধিবাসী এলোমেলো চুলধারী এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তার কথার উচ্চ আওয়াজ শুনা যাচ্ছিল কিন্তু সে যা বলছিল তা বুঝা যাচ্ছিল না। এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা।” সে ব্যক্তি বলেন, “আমার উপর এছাড়া আর কোন সালাত আবশ্যক আছে কি?” জবাবে তিনি বলেন, “না, তবে যদি তুমি নফল সালাত আদায় করো, সেটা ভিন্ন কথা।” রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোও বলেন “এবং রমযান মাসের সিয়াম পালন করা।” সে ব্যক্তি বলেন, “আমার উপর এছাড়া আর কোন সিয়াম আবশ্যক আছে কি?” জবাবে তিনি বলেন, “না, তবে যদি তুমি নফল সিয়াম পালন করো, সেটা ভিন্ন কথা।” রাবী বলেন, “এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বলেন। সে ব্যক্তি বলেন, “আমার উপর এছাড়া আর কোন আবশ্যক বিধান আছে কি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “না, তবে যদি তুমি নফল ইবাদত পালন করো, সেটা ভিন্ন কথা।” রাবী বলেন, “অতঃপর সে ব্যক্তি এই বলতে বলতে চলে যান, “আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশি করবো না, এর কোন কিছু কমও করবো না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যদি সে সত্য বলে থাকে, তবে সে সফল হবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৬; মুসনাদ আহমাদ: ১/১৬২; সহীহ মুসলিম: ১১; আবূ দাঊদ: ৩৯১; নাসাঈ: ১/২২৬-২২৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৪৪; সুনান বাইহাকী: ১/৩৬১; সহীহ আল বুখারী: ১৮৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুর হিসান: ১৭২১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو سهيل بن مالك: هو نافع بن مالك بن أبي عامر الأصبحي التيمي المدني.
1725 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ كَمَثَلِ نَهْرٍ جَارٍ عَلَى بَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ». [1: 2]
رقم طبعة با وزير = (1722)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ ওয়াক্ত ফরয সালাতের উদাহরণ হলো তোমাদের কারো দরজার কাছে প্রবাহমান নদীর মতো, যাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩; দারেমী: ১/২৭৬; আবূ আওয়ানা: ২/২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৩৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (15).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حميد بن زنجويه، هو حميد بن مخلد بن قتيبة بن عبد الله الأزدي، وزنجويه: لقب أبيه، ثقة، ثبت، صاحب تصانيف، وباقي رجاله على شرطهما، أبو سفيان: هو غير أبي سفيان، واسمه طلحة بن نافع الواسطي الإسكاف، فقد روى له البخاري مقرونا.
1726 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، بِتُسْتَرَ، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ مَا تَقُولُونَ؟ هَلْ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا؟ » قَالُوا: لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ، قَالَ: «ذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا». [1: 2]
رقم طبعة با وزير = (1723)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কি অভিমত যদি তোমাদের কারো দরজার কাছে একটি নদী থাকে, যাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে, তার শরীরের কোন ময়লা থাকবে কি?” জবাবে সাহাবীগণ বললেন, “তাহলে তো তার কোন ময়লা অবশিষ্ট থাকবে না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ এর মাধ্যমে পাপসমূহ নিশ্চিহ্ন দেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩; দারেমী: ১/২৭৬; আবূ আওয়ানা: ২/২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৩৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، قتيبة: هو ابن سعيد، وابن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد، ومحمد بن إبراهيم: هو التيمي.
1727 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ*، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي شَدَّادٌ أَبُو عَمَّارٍ، حَدَّثَنِي وَاثِلَةُ بْنُ الْأَسْقَعِ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَيَّ، قَالَ: فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَيَّ، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَمَّا سَلَّمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَوَضَّأْتَ [ص:16] حِينَ أَقْبَلْتَ؟ » قَالَ: نَعَمْ، قَالَ: «صَلَّيْتَ مَعَنَا؟ » قَالَ: نَعَمْ، قَالَ: «فَاذْهَبْ، فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ». [1: 2]
رقم طبعة با وزير = (1724)
ওয়াসিলা বিন আসকা‘ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি দন্ডনীয় পাপে লিপ্ত হয়েছি, কাজেই আপনি আমার উপর দন্ডবিধান কার্যকর করুন।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন। তারপর সে ব্যক্তি আবার বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি দন্ডনীয় পাপে লিপ্ত হয়েছি, কাজেই আপনি আমার উপর দন্ডবিধান কার্যকর করুন।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন। তারপর সালাতের ইকামত দেওয়া হলো। অতঃপর যখন তিনি সালাম ফেরালেন। তখন সে ব্যক্তি আবার বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি দন্ডনীয় পাপে লিপ্ত হয়েছি, কাজেই আপনি আমার উপর দন্ডবিধান কার্যকর করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তুমি আগমন করেছো, তখন কি তুমি ওযূ করেছিলে?” সে ব্যক্তি জবাবে বললো, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, “তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো?” সে ব্যক্তি জবাবে বললো, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “চলে যাও। কেননা নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন!”[1]
[1] তাবারানী: ২২/১৬২; মুসনাদ আহমাদ: ৩/৪৯১; সহীহ মুসলিম: ২৭৬৫; আবূ দাঊদ: ৪৩৮১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭২৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [الوَلِيدُ] قال الشيخ: هو ابنُ مُسلمٍ الدمشقيُّ، وقد أخرجه النَّسائيُّ في «الكبرى» (4/ 314 / 7312)، وابن خزيمة (1/ 160 / 311)، من طريق أخرى عنه. وهذا إِسنادٌ صحيحُ عَلَى شَرطِ مُسلمٍ، مُسلسلٌ بالتحديث. وقال النَّسائيُّ عَقِبَهُ: «لم يُتابع الوليدُ عَلَى قوله: «عن واثلة»». قلت: لا وجه عندي لهذا الإعلال، وذلك لأمور: الأوَّلُ: أنَّ الوليد ثِقة حافظٌ مُحتجٌّ به في «الصحيحين»؛ فلا مَجَال لتخطئته، وقد صرَّحَ بالتحديث في الإسناد كلِّه. ثانياً: قَد تَابعَة مُحَمَّدُ بنُ كَثِير: ثنا الأوزاعيُّ به، وابنُ كَثير - هَذَا -: هو المَصِّيصِيُّ: صدوقٌ سَيِّءٌ الحفظ؛ فمتابعته إِنْ لَمْ تَنفعْ؛ فَلاَ تَضُرُّ. الثالث: قد جاء به طريق آخر عن واثلة: عند أحمد (3/ 391)، والطبرانيّ (22/ 77 / 191)، ورجاله ثقات غير ليث بن أبي سُليمٍ، وهو: صدوق كان قد اختلط؛ فيُمكِنُ الاستشهاد به. الرابع: أن النسائي إِنَّمَا أَعَلَّةُ بِتَفَرُّدِ الوليد؛ لأنَّهُ خالفه معمر، فقال: ثنا الأوزاعي، قال حدثني أبو هانئ، قال حدثني أبو أمامة: أن رجلا قال: فذكر الحديث مختصرا، وقال: «هذا هو الصواب»!! فأقول: لا أدري - والله - ما وجه هذا التصويب، ومعمر قد تَكَلَّمُوا في روايته عن بعض شيوخه، ولا سيَّما وقد [تابعة] ثقتان آخران في شيخ الأوزاعي عند النسائي - أيضا - من طريق بشر وأبي المُغِيرة قالا: حدثنا الأوزاعي، قال حدثني أبو عمَّار، عن أبي أمامة به. ثُمَّ رواه من طريق عكرمة بن عمَّار، قال: ثنا أبُو عَمَّار ... أقول: فما الَّذِي صوَّب - أو رَجَّحَ - رِوَاية معمر على رواية هؤلاء الثلاثة؟! فالَّذِي أَرَاهُ - والله أعلم -: أنَّ كُلَّ هذه الروايات صحيح عن الأوزاعي، وَأَنَّ أبا عمَّار تَلَقَّى الحديث عن كُلٍّ مِنْ: واثلة، وأبي أمامة، وَأَنَّ الأوزاعي روى عن هذا تارةً، وهذا تارةً، والكلُّ صحيحٌ، والله أعلم.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح.
1728 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: «جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَخَذْتُ امْرَأَةً فِي الْبُسْتَانِ، فَأَصَبْتُ مِنْهَا كُلَّ شَيْءٍ إِلَّا أَنِّي لَمْ أَنْكِحْهَا، فَافْعَلْ بِي مَا شِئْتَ، فَلَمْ يَقُلْ لَهُ [ص:17] شَيْئًا، ثُمَّ دَعَاهُ، فَقَرَأَ عَلَيْهِ هَذِهِ الْآيَةَ»: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ، إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ} [هود: 114] [1: 2]
رقم طبعة با وزير = (1725) [ص:18] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الْعَرَبُ تَذْكُرُ الشَّيْءَ إِذَا احْتَوَى اسْمُهُ عَلَى أَجْزَاءٍ وَشُعُبٍ، فَتَذْكُرُ جُزْءًا مِنْ تِلْكَ الْأَجْزَاءِ بِاسْمِ ذَلِكَ الشَّيْءِ نَفْسِهِ، فَلَمَّا كَانَتِ الْمَحْظُورَاتُ كُلُّهَا مِمَّا نُهِيَ الْمَرْءُ عَنِ ارْتِكَابِهَا، وَاشْتَمَلَ عَلَيْهَا كُلَّهَا اسْمُ الْمَعْصِيَةِ، وَكَانَ الزِّنَى مِنْهَا يُوجِبُ الْحَدَّ عَلَى مُرْتَكِبِهَا، وَلَهَا أَسَبَابٌ يُتَسَلَّقُ مِنْهَا إِلَيْهِ، أُطْلِقَ اسْمُ كُلِّيَّتِهِ عَلَى سَبَبِهِ الَّذِي هُوَ الْقُبْلَةُ وَاللَّمْسُ دُونَ الْجِمَاعِ»
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “আমি বাগানে এক নারীকে জড়িয়ে ধরি, অতঃপর তার সাথে সহবাস ব্যতীত সবকিছু করি। কাজেই আপনি আমার ব্যাপারে যা ইচ্ছা করুন।” কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না। তারপর তিনি ঐ ব্যক্তিকে ডাকেন এবং তাকে এই আয়াত পাঠ করে শুনান: أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ (“সালাত প্রতিষ্ঠা করুন দিনের দু‘প্রান্তে এবং রাতের প্রথমাংশে। নিশ্চয়ই পুণ্যসমূহ মন্দকর্মকে মিটিয়ে দেয়।”– সূরা হুদ: ১১৪)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা কোন কোন সময় কোন জিনিসের উল্লেখ করেন, যার নাম অনেক শাখা-প্রশাখা ও অংশকে অন্তর্ভুক্ত করে। তারপর তারা সেসব অংশের মধ্যে একটি অংশের ক্ষেত্রে পুরো জিনিসের নাম ব্যবহার করেন। যেহেতু সমস্ত নিষিদ্ধ কাজ মানুষকে সম্পাদন করতে নিষেধ করা হয়েছে এবং সব নিষিদ্ধ কাজের ব্যাপারে মা‘সিয়াত বা পাপ নাম প্রযোজ্য হয়। তন্মধ্যে ব্যভিচার এমন একটি পাপ,যা দন্ডবিধানকে আবশ্যক করে। আর এই পাপের অনেক উপকরণ রয়েছে, যা ক্রমান্বয়ে ব্যভিচার পর্যন্ত পৌঁছে দেয়। কাজেই এখানে ব্যভিচারের উপকরণ যেমন চুম্বন করা, স্পর্শ করা প্রভৃতির ক্ষেত্রে পুরো নাম ব্যবহার করা হয়েছে।”
[1] আত তায়ালিসী: ২৮৫; সহীহ মুসলিম: ২৭৬৩; আবূ দাঊদ: ৪৪৬৮; তিরমিযী: ৩১১২; সুনান বাইহাকী: ৮/২৪১; তাবারানী: ১০৪৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল : ২৩৫৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2353).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل سماك - وهو ابن حرب - أبو عوانة: هو الوضاح بن عبد الله اليشكري.
1729 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، بِالصُّغْدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، [ص:19] عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ أَنَّهُ أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً كَأَنَّهُ يَسْأَلُ عَنْ كَفَّارَتِهَا، فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ، إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ، ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114] قَالَ: فَقَالَ الرَّجُلُ: أَلِي هَذِهِ؟ قَالَ: «هِيَ لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي». [1: 2]
رقم طبعة با وزير = (1726)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উল্লেখ করেন যে, তিনি এক নারীকে চুম্বন করেছেন। সে ব্যক্তি যেন তার এই পাপের কাফ্ফারা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। অতঃপর এই আয়াত অবতীর্ণ হয়: أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ (“সালাত প্রতিষ্ঠা করুন দিনের দু‘প্রান্তে এবং রাতের প্রথমাংশে। নিশ্চয়ই পুণ্যসমূহ মন্দকর্মকে মিটিয়ে দেয়।”– সূরা হুদ: ১১৪) তখন সেই ব্যক্তি বলেন, “এই বিধান কি শুধু আমার জন্য?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “এই বিধান আমার উম্মাতের মধ্যে যারা এমন করবে, তাদের সবার জন্য প্রযোজ্য।” [1]
[1] আত তায়ালিসী: ২৮৫; সহীহ মুসলিম: ২৭৬৩; আবূ দাঊদ: ৪৪৬৮; তিরমিযী: ৩১১২; সুনান বাইহাকী: ৮/২৪১; তাবারানী: ১০৪৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল : ২৩৫৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن عبد الأعلى: من رجال مسلم، وباقي السند على شرطهما، معتمر: هو ابن سليمان بن طرخان التيمي، وأبو عثمان: هو النهدي عبد الرحمن بن مُلّ.
1730 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَقِيتُ امْرَأَةً فِي الْبُسْتَانِ، فَضَمَمْتُهَا إِلَيَّ وَقَبَّلْتُهَا وَبَاشَرْتُهَا، وَفَعَلْتُ بِهَا كُلَّ شَيْءٍ إِلَّا أَنِّي لَمْ أُجَامِعْهَا، فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ، إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ، ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114] قَالَ: فَدَعَاهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَرَأَهَا عَلَيْهِ، فَقَالُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَهُ خَاصَّةً؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ لِلنَّاسِ كَافَّةً». [1: 2]
رقم طبعة با وزير = (1727)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, “বাগানে এক নারীর সাথে আমার সাক্ষাৎ হয় অতঃপর আমি তাকে জড়িয়ে ধরি, তাকে চুম্বন করি, তাকে স্পর্শ করি অতঃপর তার সাথে সহবাস ব্যতীত সবকিছু করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নীরব থাকেন। অতঃপর এই আয়াত নাযিল হয়: أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ (“সালাত প্রতিষ্ঠা করুন দিনের দু‘প্রান্তে এবং রাতের প্রথমাংশে। নিশ্চয়ই পুণ্যসমূহ মন্দকর্মকে মিটিয়ে দেয়। এটি স্মরণকারীদের জন্য উপদেশ।” – সূরা হুদ: ১১৪) অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠান এবং তাকে আয়াতটি পড়ে শুনান। তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিধান কি তার জন্য খাস?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “বরং এটি সব মানুষের জন্য প্রযোজ্য।”[1]
[1] আত তায়ালিসী: ২৮৫; সহীহ মুসলিম: ২৭৬৩; আবূ দাঊদ: ৪৪৬৮; তিরমিযী: ৩১১২; সুনান বাইহাকী: ৮/২৪১; তাবারানী: ১০৪৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল : ২৩৫৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
1731 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، بِوَاسِطٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، عَنِ الْمُخْدَجِيِّ وَهُوَ أَبُو رُفَيْعٍ، أَنَّهُ قَالَ لِعُبَادَةَ بْنِ الصَّامِتِ: يَا أَبَا الْوَلِيدِ، إِنَّ أَبَا مُحَمَّدٍ - رَجُلٌ مِنَ الْأَنْصَارِ كَانَتْ لَهُ صُحْبَةٌ - يَزْعُمُ أَنَّ الْوِتْرَ حَقٌّ، قَالَ: كَذَبَ أَبُو مُحَمَّدٍ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ جَاءَ بِالصَّلَوَاتِ الْخَمْسِ قَدْ أَكْمَلَهُنَّ لَمْ يَنْقُصْ مِنْ حَقِّهِنَّ شَيْئًا، كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ لَا يُعَذِّبَهُ، وَمَنْ جَاءَ بِهِنَّ وَقَدِ انْتَقَصَ مِنْ حَقِّهِنَّ شَيْئًا، فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ، إِنْ شَاءَ رَحِمَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1728) [ص:22] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو مُحَمَّدٍ هَذَا اسْمُهُ مَسْعُودُ بْنُ زَيْدِ بْنِ سُبَيْعٍ الْأَنْصَارِيُّ، مِنْ بَنِي دِينَارِ بْنِ النَّجَّارِ، لَهُ صُحْبَةٌ، سَكَنَ الشَّامَ»
আবূ রাফি‘ থেকে বর্ণিত, তিনি উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “হে আবুল ওয়ালিদ, নিশ্চয়ই আবূ মুহাম্মাদ –একজন আনসারী সাহাবী- বলেন যে, বিতর সালাত ওয়াজিব।” তখন তিনি জবাবে বলেন, “আবূ মুহাম্মাদ সত্য বলেন নি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আদায় করবে, যাতে সে সালাতের কোন হক আদায়ে ত্রুটি করেনি, তবে তার জন্য আল্লাহর কাছে এই মর্মে অঙ্গিকার রয়েছে যে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং সে সালাতের হক আদায়ে ত্রুটি করে, তবে তার জন্য আল্লাহর কাছে এই মর্মে কোন অঙ্গিকার থাকবে না। তিনি চাইলে তার প্রতি রহম করবেন আর চাইলে তাকে শাস্তি দিবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ মুহাম্মাদের নাম মাস‘ঊদ বিন যাইদ বিন সুবাই‘ আনসারী, তিনি বানী দীনার বিন নাজ্জার গোত্রের মানুষ। তিনি সাহাবী ছিলেন এবং শামে বসবাস করতেন।”
[1] মুসনাদ আহমাদ: ৫/৩১৭; আবূ দাঊদ: ৪২৫; আত তায়ালিসী: ৫৭৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯৬; দারেমী: ১/৩৭০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৩; নাসাঈ: ১/২৩০; সুনান বাইহাকী: ২/৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৭৭; হুমাইদী: ৩৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫৭৫; ইবনু মাজাহ: ১৪০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ১২৭৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1276).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، محمد بن عمرو: هو ابن علقمة بن وقاص الليثي، حسن الحديث، والمخدجي: ذكره المؤلف في «الثقات» 5/ 570، وهو لا يعرف بغير هذا الحديث، لكن تابعه أبو عبد الله الصنابحي عند أحمد 5/ 317، وأبو داود (425)، وأبو إدريس الخولاني عند الطيالسي (573)، وباقي رجاله ثقات على شرطهما.