সহীহ ইবনু হিব্বান
1732 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بْنِ مَرْزُوقٍ، بِفَمِ الصِّلْحِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حِبَّانَ الْأَنْصَارِيُّ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَقَالَ: يَا أَبَا الْوَلِيدِ، إِنِّي سَمِعْتُ أَبَا مُحَمَّدٍ الْأَنْصَارِيَّ يَقُولُ: الْوِتْرُ وَاجِبٌ، فَقَالَ عُبَادَةُ: كَذَبَ أَبُو مُحَمَّدٍ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ عَلَى عِبَادِهِ، فَمَنْ جَاءَ بِهِنَّ وَقَدْ أَكْمَلَهُنَّ وَلَمْ يَنْتَقِصْهُنَّ اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ، كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، وَمَنْ جَاءَ بِهِنَّ وَقَدِ انْتَقَصَهُنَّ اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ لَمْ يَكُنْ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ، إِنْ شَاءَ عَذَّبَهُ، وَإِنْ شَاءَ رَحِمَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1729) قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُ عُبَادَةَ: كَذَبَ أَبُو مُحَمَّدٍ، يُرِيدُ بِهِ أَخْطَأَ، وَكَذَلِكَ قَوْلُ عَائِشَةَ، حَيْثُ قَالَتْ لِأَبِي هُرَيْرَةَ، وَهَذِهِ لَفْظَةٌ مُسْتَعْمَلَةٌ لِأَهْلِ الْحِجَازِ إِذَا أَخْطَأَ أَحَدُهُمْ يُقَالُ لَهُ: كَذَبَ، [ص:24] وَاللَّهُ جَلَّ وَعَلَا نَزَّهَ أَقْدَارَ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ إِلْزَاقِ الْقَدْحِ بِهِمْ حَيْثُ قَالَ: {يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ} [التحريم: 8] فَمَنْ أَخْبَرَ اللَّهُ جَلَّ وَعَزَّ أَنَّهُ لَا يُخْزِيهِ فِي الْقِيَامَةِ فَبِالْحَرِيِّ أَنْ لَا يُجْرَحَ، وَالرَّجُلُ الَّذِي سَأَلَ عُبَادَةَ هَذَا: هُوَ أَبُو رُفَيْعٍ الْمُخْدَجِيُّ»
ইবনু মুহাইরিয থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, “হে আবুল ওয়ালিদ, নিশ্চয়ই আবূ মুহাম্মাদ আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “বিতর সালাত ওয়াজিব।” তখন উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু জবাবে বলেন, “আবূ মুহাম্মাদ সত্য বলেন নি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পাঁচ ওয়াক্ত সালাত, যা আল্লাহ তাঁর বান্দাদের উপর ফরয করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করবে, সালাতের কোন হককে হালকা মনে করে কোন কমতি করেনি, তবে তার জন্য আল্লাহর কাছে এই মর্মে অঙ্গিকার রয়েছে যে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং সে সালাতের হকগুলোকে হালকা গণ্য করে তা আদায়ে ত্রুটি করে, তবে তার জন্য আল্লাহর কাছে এই মর্মে কোন অঙ্গিকার থাকবে না। তিনি চাইলে তার প্রতি রহম করবেন আর চাইলে তাকে শাস্তি দিবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “আবূ মুহাম্মাদ মিথ্যা বলেছে” এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি ভুল বলেছেন। আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্যও অনুরুপ। হিজাযবাসীদের ব্যবহৃত ভাষারীতি অনুসারে কোন ব্যক্তি যখন ভুল কাজ/কথা বলে, তখন তারা বলেন كَذَبَ (তিনি মিথ্যা বলেছেন অর্থাৎ তিনি অসত্য বা ভুল কথা বলেছেন)। মহান আল্লাহ তা‘আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদার পবিত্রতার ঘোষনা করেছেন, যাতে তাদের কেউ নিন্দা না করতে পারে। তিনি বলেছেন, “সেদিন (কিয়ামতের দিন) আল্লাহ নাবীকে এবং তাঁর সাথের ঈমানদারদেরকে অপদস্ত করবেন না। তাঁদের নূর সামনে ও ডানে ছুটোছুটি করবে...।”- আত তাহরীম: ৮) কাজেই যাদের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন যে, তিনি তাদেরকে অপদস্ত করবেন না, সুতরাং এটা অধিকতর বেশি উপযুক্ত যে, দুনিয়াতে তাদেরকে আঘাত করা হবে না। আর যেই ব্যক্তি উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, তিনি হলেন আবূ রাফি‘ আল মুখদাজী।”
[1] মুসনাদ আহমাদ: ৫/৩১৭; আবূ দাঊদ: ৪২৫; আত তায়ালিসী: ৫৭৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯৬; দারেমী: ১/৩৭০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৩; নাসাঈ: ১/২৩০; সুনান বাইহাকী: ২/৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৭৭; হুমাইদী: ৩৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫৭৫; ইবনু মাজাহ: ১৪০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ১২৭৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (452).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، وفي ترجمة ابن محيريز – وهو عبد الله- من «التهذيب»: أنه حدث عن عبادة بن الصامت.
1733 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، [ص:25] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ، كَفَّارَاتٌ لَمَّا بَيْنَهُنَّ مَا لَمْ يَغْشَ الْكَبَائِرَ». [1: 2]
رقم طبعة با وزير = (1730)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমু‘আহ থেকে আরেক জুমু‘আহ উভয়ের মধ্যবর্তী গোনাহের জন্য কাফ্ফারাহ হবে, যদি সে কাবীরাহ গোনাহে লিপ্ত না হয়।”[1]
[1] সহীহ মুসলিম: ২৩৩; তিরমিযী: ২১৪; সুনান বাইহাকী: ২/৪৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৩১৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৫; আবূ আওয়ানা: ২/২০; মুসনাদ আহমাদ: ২/৪৮৪; ইবনু মাজাহ: ১০৮৬; আত তায়ালিসী: ২৪৭০; হাকিম: ১/১১৯-১২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/২৪৫-২৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 245 و 246).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، العلاء: هو العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحُرَقة.
1734 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ صَالِحٍ، يُحَدِّثُ عَنِ الْعَلَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ زَيْدِ بْنِ أَرْطَاةَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَأَى فَتًى وَهُوَ يُصَلِّي قَدْ أَطَالَ صَلَاتَهُ، وَأَطْنَبَ فِيهَا، فَقَالَ: مَنْ يُعْرَفُ هَذَا؟ فَقَالَ رَجُلٌ: أَنَا، [ص:27] فَقَالَ عَبْدُ اللَّهِ: لَوْ كُنْتُ أَعْرِفُهُ لَأَمَرْتُهُ أَنْ يُطِيلَ الرُّكُوعَ وَالسُّجُودَ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْعَبْدَ إِذَا قَامَ يُصَلِّي، أُتِيَ بِذُنُوبِهِ، فَوَضَعَتْ عَلَى رَأْسِهِ، أَوْ عَاتِقِهِ، فَكُلَّمَا رَكَعَ أَوْ سَجَدَ، تَسَاقَطَتْ عَنْهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1731)
জুবাইর বিন নুফাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা এক যুবককে সালাত আদায় করতে দেখলেন, তিনি খুবই দীর্ঘ করে সালাত আদায় করছিলেন। তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “এই ব্যক্তিকে কে চেনেন?” এক ব্যক্তি জবাব দেন, “আমি চিনি।” আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি যদি তাকে চিনতাম, তবে তাকে রুকূ‘ ও সাজদা আরো দীর্ঘ করার নির্দেশ দিতাম। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন কোন বান্দা সালাত আদায় করার জন্য দন্ডায়মান হয়, তখন তার পাপসমূহকে আনা হয় এবং তা তার মাথার উপর অথবা গর্দানের উপর রাখা হয়, অতঃপর যখন সে রুকূ‘ করে অথবা সাজদা করে, তখন পাপগুলো তার উপর থেকে পড়ে যায়!”[1]
[1] সুনান বাইহাকী: ৩/১০; বাগাবী, শারহুস সুন্নাহ:৬৫৬; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৬/৯৯-১০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ : ১৩৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - لكن من حديث عبد الله بن عمر - «الصحيحة» (1398).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح رجاله ثقات إلا أن العلاء بن حارث قد اختلط، لكنه متابع.
1735 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمِ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ، حَدَّثَنِي مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيُّ، قَالَ: لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: حَدِّثْنِي بِحَدِيثٍ عَسَى اللَّهُ أَنْ يَنْفَعَنِي بِهِ، فَقَالَ: عَلَيْكَ بِالسُّجُودِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:28] يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلَّهِ سَجْدَةً، إِلَّا رَفَعَ اللَّهُ لَهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً». قَالَ مَعْدَانُ: ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ، فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ. [1: 2]
رقم طبعة با وزير = (1732)
মা‘দান বিন তালহা আল ইয়া‘মুরী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস সাওবান উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম, অতঃপর তাকে বললাম, “আপনি আমাকে একটি হাদীস বর্ণনা করুন, হয়তো মহান আল্লাহ আমাকে তার মাধ্যমে উপকৃত করবেন। তখন তিনি বলেন, “তোমার জন্য আবশ্যক হলো সাজদা করা। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে কোন বান্দা আল্লাহর জন্য সাজদা করলে, মহান আল্লাহ তার একটি মর্যাদা সমুন্নত করেন এবং তার একটি পাপ মোচন করে দেন।” তারপর আমি আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করলে তিনিও আমাকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1]
[1] ইবনু মাজাহ: ১৪২৩; মুসনাদ আহমাদ: ৫/২৭৬; সহীহ মুসলিম: ৪৮৮; তিরমিযী: ৩৮৮; নাসাঈ: ২/২৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩১৬; সুনান বাইহাকী: ২/৪৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৮; আত তায়ালিসী: ৯৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল : ৪৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (457)، «تمام المنة» (ص235).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح.
1736 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، [ص:29] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ، فَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ [وَهُوَ] * أَعْلَمُ بِهِمْ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ قَالُوا: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ». [3: 66]
رقم طبعة با وزير = (1733)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের ও দিনের ফেরেস্তাগণ পালাক্রমে তোমাদের মাঝে অবতরণ করেন অতঃপর তারা ফজর ও আসরের সময় একসাথে হন, তারপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছিলেন, তারা তাঁর পানে উত্থিত হন, অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমার আমার বান্দাদের কেমন রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ মুসলিম: ৬৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (491)، «التعليق الرغيب» (1/ 164). * [وَهُوَ] قال الشيخ: ما بين المعقوفتين سقط من «الأصل».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1737 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، الْفَقِيهُ بِمَنْبِجَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ، وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ، وَهُوَ أَعْلَمُ، كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ [ص:30] وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ». [1: 2]
رقم طبعة با وزير = (1735) قَالَ أَبُو حَاتِمٍ: «فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ بِأَنَّ مَلَائِكَةَ اللَّيْلِ إِنَّمَا تَنْزِلُ وَالنَّاسُ فِي صَلَاةِ الْعَصْرِ، وَحِينَئِذٍ تَصْعَدُ مَلَائِكَةُ النَّهَارِ، ضِدَّ قَوْلِ مَنْ زَعَمَ أَنَّ مَلَائِكَةَ اللَّيْلِ تَنْزِلُ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের ও দিনের ফেরেস্তাগণ পালাক্রমে তোমাদের মাঝে অবতরণ করেন অতঃপর তারা ফজর ও আসরের সময় একসাথে হন, তারপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছিলেন, তারা তাঁর পানে উত্থিত হন, অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমার আমার বান্দাদের কেমন রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, রাতের ফেরেস্তাগণ অবতরণ করেন যখন মানুষ আসরের সালাত আদায় করেন আর এই সময় দিনের ফেরেস্তাগণ আসমান পানে উত্থিত হন। এটি তাদের কথার বিপরীত যারা বলেন যে রাতের ফেরেস্তাগণ সূর্য অস্ত যাওয়ার পর অবতরণ করেন।”
[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ মুসলিম: ৬৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1733). تنبيه!! رقم (1733) = (1736) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1738 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، بِالرَّقَّةِ، حَدَّثَنَا [ص:31] عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَلِجُ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَقَبْلَ غُرُوبِهَا». [1: 2]
رقم طبعة با وزير = (1734) [ص:32] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو بَكْرٍ هَذَا هُوَ ابْنُ عُمَارَةَ بْنُ رُوَيْبَةَ الثَّقَفِيُّ، لِأَبِيهِ صُحْبَةٌ، وَاسْمُ أَبِي بَكْرٍ كُنْيَتُهُ»
উমারাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জাহান্নামে প্রবেশ করবে না এমন ব্যক্তি যিনি সূর্য উদয়ের আগের সালাত (ফজরের সালাত) ও সূর্যাস্তের আগের সালাত (আসরের সালাত) আদায় করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ বকর হলেন উমারাহ বিন রুবিয়্যাহ সাকাফী। তার বাবা একজন সাহাবী ছিলেন আবূ বকরের নাম ও উপনাম একই।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১৮; সুনান বাইহাকী: ১/৪৬৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮৬; সহীহ মুসলিম: ৬৩৪; আহমাদ: ৪/২৬১; নাসাঈ: ১/২৩৫; আবূ দাঊদ: ৪২৮; বাগাবী: ৩৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (455): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو بكر بن عمارة بن رويبة، ذكره المؤلف في «الثقات» 5/ 563، وروى عنه جمع، وهو من رجال مسلم، وباقي رجاله ثقات، «تنبيه»: صقطت ترجمة أبي بكر هذا من «تهذيب التهذيب»، وهي في أصله «التهذيب» الورقة (792)، فتستدرك عليه.
1739 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى الْبَرْدَيْنِ، دَخَلَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (1736) [ص:33] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو جَمْرَةَ هَذَا مِنْ ثِقَاتِ أَهْلِ الْبَصْرَةِ، اسْمُهُ: نَصْرُ بْنُ عِمْرَانَ الضُّبَعِيُّ وَأَبُو حَمْزَةَ: مِنْ مُتْقِنِي أَهْلِهَا، اسْمُهُ: عِمْرَانُ بْنُ [ص:34] أَبِي عَطَاءٍ، سَمِعَا جَمِيعًا ابْنَ عَبَّاسٍ، سَمِعَ شُعْبَةُ مِنْهُمَا، وَكَانَا فِي زَمَنٍ وَاحِدٍ»
উমারাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দুই শীতল সময়ের সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ হামযা বসরার একজন নির্ভরযোগ্য রাবী।তার নাম নাসর বিন ইমরান যুবাঈ। আর আবূ হামযা বসরার একজন মজবূত রাবী। তার নাম ইমরান বিন আবূ আতা। তারা দুইজনই ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস শ্রবণ করেছেন। ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ তাদের দুইজন থেকে হাদীস শ্রবণ করেছেন। তারা দুইজন একই যুগের মানুষ ছিলেন।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১৮; সুনান বাইহাকী: ১/৪৬৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮৬; সহীহ মুসলিম: ৬৩৪; মুসনাদ আহমাদ: ৪/২৬১; নাসাঈ: ১/২৩৫; আবূ দাঊদ: ৪২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 162): ق - أبي موسى، وقوله «أبي بكر بن عمارة» خطأ من المؤلف، أو شيخه عمران اختلط عليه حديثٌ آخر، وإنما لأبي بكر ابن عمارة عن أبيه الحديث الآتي بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
1740 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ بْنِ مَرْدَانِبَةَ، حَدَّثَنَا رَقَبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ بْنِ رُوَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يَلِجَ النَّارَ مَنْ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا» فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنْتَ سَمِعْتَ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ. [1: 2]
رقم طبعة با وزير = (1737)
উমারাহ বিন রুবিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কখনই জাহান্নামে প্রবেশ করবে না, যিনি সূর্য উদয়ের আগের সালাত (ফজরের সালাত) এবং সূর্য অস্ত যাওয়ার আগের সালাত (আসরের সালাত) আদায় করবে।” তখন কওমের এক ব্যক্তি উমারাহ বিন রুবিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আপনি কি এই হাদীস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৩; আবূ দাঊদ: ৪২৮; তাবারানী আল কাবীর: ১৮/৮২৬; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৪০; সুনান বাইহাকী: ১/৪৬৬; হাকিম: ১/১৯৯-২০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম : ২০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (208).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رَقَبَة: هو ابن مَصْقَلَة العبدي الكوفي.
1741 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ فَضَالَةَ بْنِ عَبْدِ اللَّهِ اللَّيْثِيِّ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ [ص:35] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمْتُ وَعَلَّمَنِي الصَّلَوَاتِ الْخَمْسَ فِي مَوَاقِيتِهَا، قَالَ: فَقُلْتُ لَهُ: إِنَّ هَذِهِ سَاعَاتٌ أَشْتَغِلُ فِيهَا، فَمُرْ لِي بِجَوَامِعَ، قَالَ: فَقَالَ: «إِنْ شُغِلْتَ، فَلَا تُشْغَلْ عَنِ الْعَصْرَيْنِ»، قَالَ: قُلْتُ: وَمَا الْعَصْرَانِ؟ قَالَ: «صَلَاةُ الْغَدَاةِ، وَصَلَاةُ الْعَصْرِ». [1: 17]
رقم طبعة با وزير = (1738)
ফাযালাহ বিন আব্দুল্লাহ লাইসী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁকে সালাম দেই। তিনি আমাকে যথাসময়ে পাঁচ ওয়াক্ত সালাত শিক্ষা দেন। তখন আমি তাঁকে বললাম, “এই সময়গুলোতে আমি ব্যস্ত থাকি, কাজেই আপনি আমাকে ব্যাপক কিছু নির্দেশ দিন। তখন তিনি আমাকে যদি তুমি ব্যস্ত থাকো, তবে তুমি দুই আসরের সালাত থেকে বিরত থেকো না।” রাবী বলেন, “আমি বললাম, দুই আসরের সালাত কী?” জবাবে তিনি বলেন, “ফজরের সালাত ও আসরের সালাত।”[1]
[1] আবূ দাঊদ: ৪২৮; তাবারানী আল কাবীর: ১৮/৮২৬; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৪০; সুনান বাইহাকী: ১/৪৬৬; হাকিম: ১/১৯৯-২০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৪৫৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (454).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن أبا حرب بن أبي الأسود لم يسمع من فضالة، وبينهما عبد الله بن فضالة كما في الرواية التي سيذكرها المصنف بعد هذه، وهشيم مدلس، وقد صرح بالتحديث عند أحمد فانتفت شبهة تدليسه.
1742 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، بِفَمِ الصِّلْحِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ شَاهِينٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ فَضَالَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ فِيمَا عَلَّمَنَا قَالَ: «حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ، وَحَافِظُوا عَلَى الْعَصْرَيْنِ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْعَصْرَانِ؟ قَالَ: «صَلَاةٌ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَصَلَاةٌ قَبْلَ غُرُوبِهَا». [1: 17]
رقم طبعة با وزير = (1739) [ص:36] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ دَاوُدُ بْنُ أَبِي هِنْدَ هَذَا الْخَبَرَ مِنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، وَمِنْ عَبْدِ اللَّهِ بْنِ فَضَالَةَ، عَنْ فَضَالَةَ، وَأَدَّى كُلَّ خَبَرٍ بِلَفْظِهِ، فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ» «وَالْعَرَبُ تَذْكُرُ فِي لُغَتِهَا أَشْيَاءَ عَلَى الْقِلَّةِ وَالْكَثْرَةِ، وَتُطْلِقُ اسْمَ الْقَبْلِ عَلَى الشَّيْءِ الْيَسِيرِ، وَعَلَى الْمُدَّةِ الطَّوِيلَةِ، وَعَلَى الْمُدَّةِ الْكَبِيرَةِ، كَقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَمَارَاتِ السَّاعَةِ: يَكُونُ مِنَ الْفِتَنِ قَبْلَ السَّاعَةِ كَذَا، وَقَدْ كَانَ ذَلِكَ مُنْذُ سِنِينَ كَثِيرَةٍ، وَهَذَا يَدُلُّ عَلَى أَنَّ اسْمَ الْقَبْلِ يَقَعُ عَلَى مَا ذَكَرْنَا، لَا أَنَّ الْقَبْلَ فِي اللُّغَةِ يَكُونُ مَقْرُونًا بِالشَّيْءِ حَتَّى لَا يُصَلِّيَ الْغَدَاةَ إِلَّا قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَلَا الْعَصْرَ إِلَّا قَبْلَ غُرُوبِهَا إِرَادَةَ إِصَابَةِ الْقَبْلِ فِيهَا»
ফাযালাহ বিন আব্দুল্লাহ লাইসী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের বিভিন্ন শিক্ষা দেন। তিনি আমাদের যা শিক্ষা দিয়েছিলেন, তন্মধ্যে অন্যতম হলো “তোমরা দুই আসর (আসর ও ফজর) এর ব্যাপারে যত্নবান হবে।” রাবী বলেন, “আমি বললাম, দুই আসরের সালাত কী?” জবাবে তিনি বলেন, “সূর্য উদয়ের আগের সালাত (ফজরের সালাত) এবং সূর্য অস্ত যাওয়ার আগের সালাত (আসরের সালাত)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “দাঊদ বিন আবূ হিন্দ হাদীসটি আবূ হারব বিন আবুল আসওয়াদ এবং আব্দুল্লাহ বিন ফাযালাহ থেকে শ্রবণ করেছেন, তারা হাদীসটি বর্ণনা করেছেন ফাযালাহ থেকে। তিনি প্রত্যেকটি হাদীস তার শব্দে বর্ণনা করেছেন। কাজেই দুটি হাদীসই মাহফূয।” আরবরা তাদের ভাষায় অল্প ও অধিক বোঝাতে অনেক শব্দ ব্যবহার করে থাকেন। তারা القَبْل (আগে) শব্দটিকে অল্প জিনিস, দীর্ঘ সময় ও অনেক প্রলম্বিত সময়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। যেমন: কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “কিয়ামতের আগে এই এই ফিতনা সংঘটিত হবে” অথচ সেটি বহু বছর আগে সংঘটিত হয়েছে। সুতরাং এটি প্রমাণ করে যে, القَبْل (আগে) বিশেষ্যটি আমরা যা উল্লেখ করলাম, সেভাবে ব্যবহৃত হয়। এমন নয় যে, القَبْل (আগে) বিশেষ্যটি সংশ্লিষ্ট জিনিসের সাথে যুক্ত হতে হবে। সেই হিসেবে এটা বলা যাবে না যে, القَبْل (আগে) শব্দের একুরেট অর্থ অনুসারে ফজরের সালাত সূর্য উদয়ের ঠিক আগে আগেই সালাত করতে হবে, এবং আসরের সালাত সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে আগেই আদায় করতে হবে; তার আগে আদায় করা যাবে না।”
[1] আবূ দাঊদ: ৪২৮; তাবারানী আল কাবীর: ১৮/৮২৬; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৪০; সুনান বাইহাকী: ১/৪৬৬; হাকিম: ১/১৯৯-২০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৪৫৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (455).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
1743 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنِ الْحَسَنِ، عَنْ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «[ص:37] مَنْ صَلَّى الْغَدَاةَ، فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ، فَاتَّقِ اللَّهَ يَا ابْنَ آدَمَ أَنْ يَطْلُبَكَ اللَّهُ بِشَيْءٍ مِنْ ذِمَّتِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1740)
জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, সে আল্লাহর দায়িত্বে থাকেন। অতএব হে আদম সন্তান, তুমি আল্লাহকে ভয় করো এই ব্যাপারে যে, আল্লাহ তোমার কাছে তাঁর যিম্মা থেকে কোন কিছু তোমার কাছে তলব করবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩১৩; তিরমিযী: ২২২; তাবারানী আল কাবীর: ১৬৫৫; সুনান বাইহাকী: ১/৪৬৪; আত তায়ালিসী: ৯৩৮; ইবনু মাজাহ: ৩৯৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “অতএব হে আদম সন্তান, তুমি আল্লাহকে ভয় করো...” অংশ ব্যতীত প্রথমাংশ সহীহ বলেছেন। (আস সহীহাহ : ২৮৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون: «فاتق الله يا بن آدم» - «الصحيحة» (2890).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح رجاله ثقات رجال الصحيح، إلا أن الحسن-وهو البصري-مدلس وقد عنعن، ولا يصح له سماع من جندب فيما قاله ابن أبي حاتم في "المراسيل"، إلا أنه قد تابعه عليه أنس بن سيرين، كما سيرد فهو صحيح، جندب هو ابن عبد الله بن سيفان البجلي.
1744 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ خَيْرِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ السَّبَائِيِّ، عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ، عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَصْرِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ الصَّلَاةَ عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَوَانَوْا فِيهَا وَتَرَكُوهَا، فَمَنْ صَلَّاهَا مِنْهُمْ ضُعِّفَ لَهُ أَجْرُهَا مَرَّتَيْنِ، وَلَا صَلَاةَ بَعْدَهَا حَتَّى يُرَى الشَّاهِدُ» وَالشَّاهِدُ: النَّجْمُ. [1: 2]
رقم طبعة با وزير = (1741) [ص:39] قَالَ أَبُو حَاتِمٍ: «الْعَرَبُ تُسَمِّي الثُّرَيَّا: النَّجْمَ، وَلَمْ يُرِدْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ هَذَا أَنَّ وَقْتَ صَلَاةِ الْمَغْرِبِ لَا تَدْخُلُ حَتَّى تُرَى الثُّرَيَّا، لِأَنَّ الثُّرَيَّا لَا تَظْهَرُ إِلَّا عِنْدَ اسْوِدَادِ الْأُفُقِ وَتَغْيِيرِ الْأَثِيرِ، وَلَكِنْ مَعْنَاهُ عِنْدِي: أَنَّ الشَّاهِدَ هُوَ أَوَّلُ مَا يَظْهَرُ مِنْ تَوَابِعِ الثُّرَيَّا، لِأَنَّ الثُّرَيَّا تَوَابِعُهَا الْكَفُّ الْخَضِيبُ، وَالْكَفُّ الْجَذْمَاءُ، وَالْمَأْبِضُ، وَالْمِعْصَمُ، وَالْمِرْفَقُ، وَإِبْرَةُ الْمِرْفَقِ، وَالْعَيُّوقُ، وَرِجْلُ الْعَيُّوقِ، وَالْأَعْلَامُ، وَالضَّيِّقَةُ، وَالْقِلَاصُ، وَلَيْسَ هَذِهِ الْكَوَاكِبُ بِالْأَنْجُمِ الزُّهْرِ إِلَّا الْعُيُّوقَ، فَإِنَّهُ كَوْكَبٌ أَحْمَرُ مُنِيرٌ مُنْفَرِدٌ فِي شِقِّ الشِّمَالِ، عَلَى مَتْنِ الثُّرَيَّا يَظْهَرُ عِنْدَ غَيْبُوبَةِ الشَّمْسِ، فَإِذَا كَانَ الْإِنْسَانُ فِي بَصَرِهِ أَدْنَى حِدَّةٍ، وَغَابَتِ الشَّمْسُ، يَرَى الْعَيُّوقَ وَهُوَ الشَّاهِدُ الَّذِي تَحِلُّ صَلَاةُ الْمَغْرِبِ عِنْدَ ظُهُورِهِ»
আবূ বাসরা গিফারী জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আসরের সালাত আদায় করেন, অতঃপর বলেন, “এই সালাত তোমাদের পূর্ববর্তী লোকদের উপর পেশ করা হয়েছিল, কিন্তু তারা তাতে অবহেলা করেন এবং তা পরিত্যাগ করে। কাজেই তাদের মাঝে যারা এই সালাত আদায় করবে, তার জন্য এর দ্বিগুণ সাওয়াব রয়েছে। তারপর সন্ধাতারা দেখার আগ পর্যন্ত আর কোন সালাত নেই।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা সুরাইয়া (প্লেইডেস বা সপ্তর্ষি তারকাগুচ্ছ) কে তারকা হিসেব অভিহিত করে থাকেন। যদিও হাদীসে উল্লেখিত ভাষ্য দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা উদ্দেশ্য ছিল না যে, সুরাইরা নক্ষত্রমন্ডলী উদিত না হওয়া পর্যন্ত মাগরিবের সালাতের সূচনা হয় না। কেননা সুরাইরা নক্ষত্রমন্ডলী দিগন্ত কালো ও পরিবর্তিত হওয়ার পরেই প্রকাশিত হয়। কিন্তু আমার মতে উক্ত হাদীসের অর্থ হলো: الشَّاهِد হলো সুরাইরা নক্ষত্রমন্ডলীর প্রতিবেশি নক্ষত্র, যা সবার আগে প্রকাশিত হয়। সুরাইরা নক্ষত্রমন্ডলীর প্রতিবেশি নক্ষত্রগুলি হলো কাফ্ফুল খাযীব, কাফ্ফুল জাযমা, মা‘বিয, মি‘সাম, মিরফাক, ইবরাতুল মিরফাক, আইয়ূক, রিজলুল আইয়ূক, আ‘লাম, যাইয়িকা, কিলাস প্রভৃতি। এগুলির মধ্যে আইয়ূক তারকা ব্যতীত অন্যান্যগুলি উজ্জ্বল তারকা নয়। আইয়ূক (ক্যাপেলা) লাল বর্ণের উজ্জ্বল একক তারকা, এটি সুরাইরা নক্ষত্রমন্ডলীর পৃষ্ঠদেশের দিকে উত্তর গোলার্ধে উদিত হয়। এটি সূর্য অস্ত যাওয়ার সময়েই প্রকাশিত হয়। কোন মানুষের দৃষ্টিতে সামান্যতম দৃষ্টিশক্তি থাকলেও, সে এই আইয়ূক তারকা দেখতে পাবে। এটিই হলো হাদীসে বর্ণিত الشَّاهِد তারকা, যা প্রকাশিত হলে মাগরিবের সালাত আদায় করা বৈধ হয়ে যায়।”
[1] দুলাবী, আল কুনা ওয়াল আসমা: ১/১৮; মুসনাদ আহমাদ: ৬/৩৯৬; সহীহ মুসলিম: ৮৩০; তাবারানী: ২১৬৫; নাসাই: ১/২৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম : ২১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (215)، «التعليق الرغيب» (1/ 163).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، فقد صرَّح ابن إسحاق بالتحديث، أبو بصرة: هو جميل بن بصرة.
1745 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْعُمَرِيُّ، بِالْمَوْصِلِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ [ص:40] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ يَوْمَ الْخَنْدَقِ: «شَغَلُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى، مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَبُطُونَهُمْ نَارًا» وَهِيَ الْعَصْرُ. [3: 10]
رقم طبعة با وزير = (1742)
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিন বলেছেন, “ওরা আমাদেরকে মধ্যবর্তী সালাত আদায় করা থেকে বিরত রেখেছে। আল্লাহ তাদের গৃহ ও উদর আগুনে পরিপূর্ণ করে দিন।” মধ্যবর্তী সালাত হলো আসরের সালাত।[1]
[1] ইবনু মাজাহ: ৬৮৪; আবূ ইয়ালা: ২/২৬; আত তায়ালিসী: ১৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৭৩-১৭৪; সুনান বাইহাকী: ১/৪৬০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৭; মুসনাদ আহমাদ: ১/১২২; সহীহ আল বুখারী: ২৯৩১; সহীহ মুসলিম: ৬২৭; দারেমী: ১/২৮০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৮; তিরমিযী: ২৯৮৪; নাসাঈ: ১/২৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৪৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (437)، «تخريج فقه السيرة» (301): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، مُعَلَّى بن مهدي: ذكره المؤلف في «الثقات» 9/ 182، وروى عن جمع، وقال أبو حاتم: شيخ يأتي أحيانا بالحديث المنكر، وقد توبع عليه، وباقي رجاله ثقات إلا أن عاصما لا يرقى حديثه إلى الصحة.
1746 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الْوُسْطَى: صَلَاةُ الْعَصْرِ». [3: 66]
رقم طبعة با وزير = (1743)
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মধ্যবর্তী সালাত হলো আসরের সালাত।”[1]
[1] আত তায়ালিসী: ৩৬৬; সহীহ মুসলিম: ৬২৮; তিরমিযী: ১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৭৪; সুনান বাইহাকী: ১/৪৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত : ৬৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (634): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، الجراح بن مخلد: ثقة، ومن فوقه رجال الصحيح، عمرو بن عاصم: هو ابن عبيد الله الكلابي القيسي، ومُورّق: هو ابن مُشَمْرِج بن عبيد الله العجلي، وأبو الأحوص: هو عوف بن مالك.
1747 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلَالِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ، وَأَقَامَ الصَّلَاةَ، وَصَامَ رَمَضَانَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، هَاجَرَ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ جَلَسَ حَيْثُ وَلَدَتْهُ أُمُّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1744)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, সালাত প্রতিষ্ঠা করে, রমযান মাসের সিয়াম পালন করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, চাই সে আল্লাহর রাস্তায় হিজরত করুক অথবা তার মা তাকে যেখানে জন্ম দিয়েছে, সেখানে বসে থাকুক।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৫; সহীহ আল বুখারী: ২৭৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬১০; বাইহাকী, আল আসমা ওয়াস সিফাত: ৩৯৮; সুনান বাইহাকী: ৯/১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ : ৯২১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (921): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح.
1748 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ابْنَ أَبِي هِلَالٍ، حَدَّثَهُ عَنْ نُعَيْمٍ الْمُجْمِرٍ، أَنَّ صُهَيْبًا مَوْلَى الْعُتْوَارِيِّيِّنَ *، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يُخْبِرَانِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ»، ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ سَكَتَ، فَأَكَبَّ كُلُّ رَجُلٍ مِنَّا يَبْكِي حُزْنًا لِيَمِينِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «مَا مِنْ عَبْدٍ يُؤَدِّي الصَّلَوَاتِ الْخَمْسَ، وَيَصُومُ رَمَضَانَ، وَيَجْتَنِبُ الْكَبَائِرَ السَّبْعَ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى إِنَّهَا لَتَصْطَفِقُ»، ثُمَّ تَلَا {إِنْ تَجْتَنِبُوا [ص:44] كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ} [النساء: 31]. [1: 2]
رقم طبعة با وزير = (1745)
আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের উপর বসেন, তারপর তিনি বলেন, “যে কোন বান্দা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমযানের সিয়াম পালন করেন এবং সাতটি ধ্বংসাত্নক পাপ থেকে বিরত থাকে, তবে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। এমনকি সেগুলি নড়েচড়ে উঠবে। তারপর তিনি পাঠ করেন, إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنهون عنه نُكَفِّرْ عنكم سيئاتكم (তোমাদের উপর যা নিষেধ করা হয়েছে, তন্মধ্যে যদি তোমরা কাবীরা গোনাহ থেকে বিরত থাকো, তবে আমরা তোমাদের পাপরাশি মোচন করে দিবো।”- সূরা নিসা: ৩১)[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১৫; সুনান বাইহাকী: ১০/১৮৭; নাসাঈ: ৫/৮; ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ৪/৩১৬; তাফসীরে তাবারী: ৯১৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান : ১৭৪৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف. * [صُهَيْبًا مَوْلَى الْعُتْوَارِيِّيِّنَ] قال الشيخ: مَجهولٌ، لَم يَذكُروا عنه راوياً غَيرَ نُعيم المُجْمِرِ، ولذا قال الذهبي في «الميزان»: «لا يَكادُ يُعرفُ، روى عنه نُعيم»، وقال الحافظ: «مقبول». وأما المؤلِّف؛ فأورده في «الثقات» (4/ 381) على قاعدته في توثيق المجهولين، ولذلك أشار الذهبي في «الكاشف» إلى تليين توثيقه بقوله فيه: «وُثِّق! ». وفي مَتنِه ما هو مُستغربٌ؛ كالبكاء، واصطفاف الأبواب، ونزول الآية، مِمَّا لم أجِد له شَاهِداً. أمَّا المُعَلِّقُ على الكتاب؛ فقد تَوَسَّعَ فِي الكلامِ عَلَى صُهيبٍ هذا دون طائلٍ، ولم يُقَدِّمْ رَأيَه الصَّريح في مَرتبةِ الحديث، بل أَوْهَم أَنَّهُ صَحيحٌ؛ لأنَّهُ عَزَاهُ لابن خُزيمة، وهو في «صحيحه» (1/ 163 / 315)، وسكت، عن سعيد بن أبي هلال، مع أنَّهُ قد رماهُ بَعضُ الأئمَّة بالاختلاط!!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صُهَيب: مولى العُتْوَارِيِّين: يُعد من أهل المدينة، ترجمه البخاري في «التاريخ الكبير» 4/ 316، وابن أبي حاتم 4/ 444، فلم يذكر فيه جرحا، وذكره المؤلف في «الثقات» 4/ 381، والعُتْواري: بضم العين وسكون التاء المثناة: نسبة إلى عُتْوَارة، بطن من كنانة، كما قال ابن الأثير، وباقي رجاله ثقات رجال الصحيح، ابن أبي هلال: هو سعيد بن أبي هلال الليثي مولاهم.
1749 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِلَالُ بْنُ مَيْمُونٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلَاتِهِ وَحْدَهُ [ص:45] بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنْ صَلَّاهَا بِأَرْضِ قِيٍّ، فَأَتَمَّ وُضُوءَهَا، وَرُكُوعَهَا، وَسُجُودَهَا، تُكْتَبُ صَلَاتُهُ بِخَمْسِينَ دَرَجَةً». [1: 2]
رقم طبعة با وزير = (1746)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির একাকী সালাত আদায় করার চেয়ে জামা‘আতে সালাত আদায় করার মর্যাদা পচিশগুণ বেশি। যদি সে জনমানবহীন মরু প্রান্তরে সালাত আদায় করে, অতঃপর পরিপূর্ণভাবে ওযূ করে, রুকূ‘ ও সাজদা করে, তাহলে তার সালাতের পঞ্চাশ গুণ বেশি মর্যাদা লিপিবদ্ধ করা হয়।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ১০১১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৭৯; আবূ দাঊদ: ৫৬০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৮৮; হাকিম: ১/২০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৫৬৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (569): خ الشطر الأول، وسيأتي (2053). تنبيه!! رقم (2053) = (2055) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، هلال بن ميمون الجهني، ويقال: الهذلي، وثقه ابن معين، وقال النسائي: لا بأس به، وذكره ابن حبان في «الثقات»، وقال أبو حاتم: ليس بقوي، ويكتب حديثه، وقال الحافظ في «التقريب»: صدوق، وقد أخطأ الحاكم، فظنه هلال بن أبي ميمونة- وهو هلال بن علي بن أسامة-الذي خرج له الشيخان، فقال: هذا حديث صحيح على شرط الشيخين، فقد اتفقا على الحجة بروايات هلال بن أبي ميمونة ... ، وتابعه على خطئه الذهبي في «المختصر»، وباقي رجاله ثقات على شرطيهما، أبو معاوية: هو محمد بن خازم.
1750 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَّرَ صَلَاةَ الْعِشَاءِ حَتَّى إِذَا كَانَ شَطْرُ اللَّيْلِ، ثُمَّ جَاءَ فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلَاةٍ مُذِ انْتَظَرْتُمْ» قَالَ أَنَسٌ: «فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1747)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায়ে বিলম্ব করেন, এমনকি রাতের অর্ধাংশ চলে যায়। তারপর তিনি আসেন এবং বলেন, “নিশ্চয়ই অন্যান্য লোকজন সালাত আদায় করেছে এবং তারা ঘুমিয়েছে। আর তোমরা ততক্ষন পর্যন্ত সালাত আদায়ে রত আছো বিবেচিত হবে, যতক্ষন পর্যন্ত তোমরা সালাতের অপেক্ষায় থাকো।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি যেন তাঁর আংটির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৬৭; সহীহ মুসলিম: ৬৪০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৭; সহীহ আল বুখারী: ৫৭২; নাসাঈ: ১/২৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সামারুল মুস্তাতা-ব)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1535). تنبيه!! رقم (1535) = (1537) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1751 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَيَّاشِ بْنِ عُقْبَةَ، أَنَّ يَحْيَى بْنَ مَيْمُونٍ، حَدَّثَهُ، قَالَ: [ص:47] سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ فِي مَسْجِدٍ يَنْتَظِرُ الصَّلَاةَ فَهُوَ فِي الصَّلَاةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1748)
সাহল বিন সা‘দ আস সা‘ইদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি সালাতের জন্য প্রতীক্ষায় কোন মাসজিদে থাকে, তবে সে সালাতের মধ্যেই থাকে।”[1]
[1] সুনান বাইহাকী: ১/৩৭৫; সহীহ মুসলিম: ৬৩৯; নাসাঈ: ১/২৬৭; সুনান বাইহাকী: ১/৪৫০; আবূ দাঊদ: ৪২০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 160).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.