হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1752)


1752 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ عَيَّاشِ بْنِ عُقْبَةَ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ مَيْمُونٍ، قَاضِي مِصْرَ، حَدَّثَنِي سَهْلُ بْنُ سَعْدٍ السَّاعِدِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ انْتَظَرَ الصَّلَاةَ فَهُوَ فِي الصَّلَاةِ مَا لَمْ يُحْدِثْ». [1: 2]
رقم طبعة با وزير = (1749)




সাহল বিন সা‘দ আস সা‘ইদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সালাতের জন্য প্রতীক্ষায় থাকে, তবে সে সালাতের মধ্যেই থাকে, যতক্ষন না সে ওযূ ভঙ্গ না করে।”[1]



[1] সুনান বাইহাকী: ১/৩৭৫; সহীহ মুসলিম: ৬৩৯; নাসাঈ: ১/২৬৭; সুনান বাইহাকী: ১/৪৫০; আবূ দাঊদ: ৪২০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد.









সহীহ ইবনু হিব্বান (1753)


1753 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَمْ يُحْدِثْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1750)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ফেরেস্তাগণ তোমাদের উপর ইস্তিগফার করতে থাকেন, যতক্ষন সে তার সালাত আদায় করার জায়গায় অবস্থান করে, যতক্ষন না ওযূ ভঙ্গ করে। তারা বলেন, “اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ (হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, আপনি তার প্রতি রহম করুন)।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬০; সহীহ আল বুখারী: ৪৪৫; সহীহ মুসলিম: ৬৪৯; নাসাঈ: ২/৫৫; ‍সুনান বাইহাকী: ২/১৮৫; মুসনাদ আহমাদ: ২/৪২১; আত তায়ালিসী: ২৪১৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪০২-৪০৩; ইবনু মাজাহ: ৭৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২১১; তিরমিযী: ৩৩০; আবূ দাঊদ: ৪৭১; দারেমী: ১/৩২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 160)، «صحيح أبي داود» (489).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الزناد: عبد الله بن ذكوان، والأعرج: هو عبد الرحمن بن هرمز.









সহীহ ইবনু হিব্বান (1754)


1754 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نُودِيَ لِلصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ النِّدَاءَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ، أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ، أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ، أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ لِمَا لَمْ يَكُنْ يَذْكُرْ، حَتَّى يُصَلِّيَ الرَّجُلُ لَا يَدْرِي كَمْ صَلَّى». [3: 66]
رقم طبعة با وزير = (1751)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, যাতে সে আযান না শুনতে পায়। অতঃপর যখন আযান শেষ হয়ে যায়, তখন সে সামনে অগ্রসর হয়। অতঃপর যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখনও সে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর যখন ইকামাত শেষ হয়ে যায়, তখন সে সামনে অগ্রসর হয়ে ব্যক্তি ও তার মনের মাঝে বিভিন্ন বিষয় খেয়াল করে দেয়। সে বলে, “তুমি এটা স্মরণ করো, তুমি মনে করো এমন বিষয়, যা সে ইতিপূর্বে মনে করতো না। এমনকি পরিস্থিতি এমন হয় যে, সে ব্যক্তি জানে না যে, সে কয় রাকা‘আত সালাত আদায় করেছে।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৬২। হাদীসটি অত্র কিতাবের ১৬ নং হাদীসে গত হয়ে গেছে। এবং সেখানে হাদীসটির তাখরীজ বর্ণনা করা হয়েছে। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (16).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (1755)


1755 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ». [1: 78]
رقم طبعة با وزير = (1752)




আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন তোমরা দন্ডায়মান হবে না, যতক্ষন না তোমরা আমাকে দেখেছো। আর তোমাদের জন্য আবশ্যক হলো ধীরস্থিরতা অবলম্বন করা।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৩০; সহীহ আল বুখারী: ৯০৯; আবূ দাঊদ: ৫৩৯; সহীহ মুসলিম: ৬০৪; দারেমী: ১/২৮৯; সুনান বাইহাকী: ২/২০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (550 - 551): ق، وليس عند (م): «وعليكم السكينة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سلم بن جنادة: ثقة، ومن فوقه رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1756)


1756 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمِّي عُمَارَةُ بْنُ ثَوْبَانَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمُ أُلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلَاةِ». [3: 9]
رقم طبعة با وزير = (1753)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে ঐ ব্যক্তি ‍উত্তম, যে ব্যক্তি সালাতে সবচেয়ে বেশি গর্দান বিনম্র রাখে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬৬; আবূ দাঊদ: ৬৭২; সুনান বাইহাকী: ৩/১০১; বাযযার: ৫১২; তাবারানী: ১৩৪৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (676)، «الصحيحة» (2533).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: جعفر بن يحيى، وعمه عمارة بن ثوبان: لم يوثقهما غير المؤلف، وباقي رجاله ثقات رجال الشيخين، أبو عاصم: هو النبيل الضحاك بن مخلد.









সহীহ ইবনু হিব্বান (1757)


1757 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَرْحَبِيُّ، عَنْ عُبَيْدَةَ بْنِ الْأَسْوَدِ *، عَنِ الْقَاسِمِ بْنِ الْوَلِيدِ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللَّهُ لَهُمْ صَلَاةً: إِمَامُ قَوْمٍ، وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا غَضْبَانُ، وَأَخَوَانِ مُتَصَارِمَانِ». [2: 54]
رقم طبعة با وزير = (1754)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিন শ্রেণির মানুষের সালাত আল্লাহ কবূল করেন না। (১) কোন কওমের ইমাম, যাকে কওমের লোক পছন্দ করেন না, (২) যে স্ত্রী রাত্রী যাপন করে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি রাগান্বিত থাকে এবং (৩) পরস্পর দ্বন্দ্বে লিপ্ত দুই ভাই।”[1]



[1] তাবারানী আল কাবীর: ১২২৭৫; ইবনু মাজাহ: ৯৭১; বুওয়াইসিরী, আয যাওয়াইদ: ৬৩ পৃষ্ঠা; আবূ দাঊদ: ৫৯৩; সুনান বাইহাকী: ৩/১২৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪০৮; তিরমিযী: ৩৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ১১২৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (1128)، «غاية المرام» (248). * [عُبَيْدَةَ بْنِ الْأَسْوَدِ] قال الشيخ: مُدلِّس، صَرَّحَ بذلك المُؤلِّفُ نفسه، فقال: «يُعْتَبَرُ حَدِيثُه؛ إِذَا بَيَّنَ السَّمَاع». قلت: ولم يُبَيِّنُه في شيء مِنَ المصَادر الَّتِي وقفتُ عَلَيهَا، فإخراجُه لحديثه هذا لَيسَ بِجَيِّدٍ، وقد تَجَاهَلَ هذه العلَّة المُعَلِّق هنا؛ فَحَسَّنَ إِسنَادَه! بل وأوهمَ أَنَّ له شواهد خرَّجتها، وهو يَعلمُ أنه ليس فيها قوله: «وأخوان متضاربان»!! وقد أُعِلَّ حديثه الآتي برقم (1884) بعللٍ منها هذا! تنبيه!! رقم (1884) = (1887) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (1758)


1758 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّلَاةِ أَفْضَلُ؟ قَالَ: «طُولُ الْقُنُوتِ». [1: 2]
رقم طبعة با وزير = (1755)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন অতঃপর বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সালাত সর্বোত্তম?” জবাবে তিনি বলেন, “দীর্ঘ কিয়াম (সম্পন্ন সালাত)।”[1]



[1] আত তায়ালিসী: ১৭৭৭; মুসনাদ আহমাদ: ৩/৩০২; সহীহ মুসলিম: ৭৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৬০; হুমাইদী: ১২৭৬; তিরমিযী: ৩৮৭; ইবনু মাজাহ: ১৪২১; সুনান বাইহাকী: ৩/৮; আবূ দাঊদ: ১৩২৫; নাসাঈ: ৫/৫৮; দারেমী: ১/৩৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা“লীকাতুল হিসান: ১৭৫৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير أبي سفيان واسمه طلحة بن نافع، روى له البخاري مقرونا.









সহীহ ইবনু হিব্বান (1759)


1759 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: «مَا صَلَّيْتُ مَعَ أَحَدٍ أَوْجَزَ صَلَاةٍ وَلَا أَكْمَلَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 8]
رقم طبعة با وزير = (1756)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে সালাত পরিপূর্ণ করা সত্ত্বেও সংক্ষিপ্ততা অবলম্বন করতেন, আর কারো পিছনে আমি এরকম সালাত আদায় করিনি।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫২; মুসনাদ আহমাদ: ৩/১৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৪০; আত তায়ালিসী: ১৯৯৭; সহীহ মুসলিম: ৪৬৯; তিরমিযী: ২৩৭; নাসাঈ: ২/৯৪; দারেমী: ১/২৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬০৪; আবূ আওয়ানা: ২/৮৯; ‍সুনান বাইহাকী: ৩/১১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭১৮; সহীহ আল বুখারী: ৭০৬; ইবনু মাজাহ: ৯৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (799): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يحيى بن أيوب المَقَابِري: ثقة من رجال مسلم، ومن فوقه رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1760)


1760 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ السَّقِيمَ، وَالضَّعِيفَ، وَالْكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ». [1: 95]
رقم طبعة با وزير = (1757)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ মানুষদের নিয়ে সালাত আদায় করে, তখন সে যেন সালাত হালকা করে। কেননা তাদের মাঝে অসুস্থ, দুর্বল ও বয়োঃবৃদ্ধ লোক থাকে। আর যখন তোমাদের কেউ একাকী সালাত আদায় করবে, সে যত ইচ্ছা দীর্ঘ করতে পারে।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৪৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩২; মুসনাদ আহমাদ: ২/৪৮৬; সহীহ আল বুখারী: ৭০৩; আবূ দাঊদ: ৭৯৪; নাসাঈ: ২/৯৪; সুনান বাইহাকী: ৩/১৭; সহীহ মুসলিম: ৪৬৭; তিরমিযী: ২৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (759)، و «الإرواء» (2/ 291 / 512): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1761)


1761 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَامٍ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، وَثَابِتٌ، وَحُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِيهِمْ، فَجَاءَ رَجُلٌ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟ » فَأَرَمَّ الْقَوْمُ، فَقَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟، فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا؟ » [ص:58] فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهُنَّ، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا ابْتَدَرَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (1758)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে সালাত আদায় করছিলেন, এমন সময় এক ব্যক্তি আসেন এমন অবস্থায় যে, (দ্রুত আসার কারণে) তিনি হাফাচ্ছিলেন, তখন তিনি বলেন, الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ (আল্লাহর জন্য পবিত্র, বরকতময় প্রচুর প্রচুর প্রশংসা)। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন তিনি বলেন, “এসব বাক্যগুলো কে বললো?” লোকজন সবাই চুপ রইলেন। তখন তিনি আবারো বললেন, “এসব বাক্যগুলো কে বললো? সে নিশ্চয়ই কোন দোষনীয় কিছু বলেনি।” তখন সেই ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি বলেছি। আমি মাসজিদে আসি এমন অবস্থায় যে, (দ্রুত আসার কারণে) আমি হাফাচ্ছিলাম, সেসময় আমি এসব বাক্যগুলি বলেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি দেখলাম যে, বারো জন ফেরেস্তা প্রতিযোগিতা করছেন এগুলিকে উর্ধ্বাকাশে নিয়ে যাওয়ার জন্য।”[1]



[1] মুসনাদ আবী ইয়া‘লা: ১/১৪৮; সহীহ মুসলিম: ৬০০; আবূ দাঊদ: ৭৬৩; নাসাঈ: ২/১৩২-১৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৩-৬৪৪; মুসনাদ আহমাদ: ৩/১৯১; আত তায়ালিসী: ২০০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (741)، «صفة الصلاة»: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1762)


1762 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: أَخْبَرَنَا [ص:59] أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: «كَانَ بَيْنَ مُصَلَّى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ». [5: 8]
رقم طبعة با وزير = (1759)




সাহল বিন সা‘দ আস সা‘ইদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসল্লা ও দেয়ালের মাঝে মেষ যাতায়াতের মতো জায়গা ছিল।”[1]



[1] সহীহ আল বুখারী: ৪৯৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৬; আবূ দাঊদ: ৬৯৬; তাবারানী আল কাবীর: ৫৮৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (693): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو حازم: هو سلمة بن دينار.









সহীহ ইবনু হিব্বান (1763)


1763 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، «أَنَّهُ كَانَ يَأْتِي مَعَ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، إِلَى سُبْحَةِ الضُّحَى، [ص:60] فَيَعْمِدُ إِلَى الْأُسْطُوَانَةِ دُونَ الْمُصْحَفِ، فَيُصَلِّي قَرِيبًا مِنْهَا، فَأَقُولُ لَهُ: أَلَا تُصَلِّي هَا هُنَا؟ وَأُشِيرُ لَهُ إِلَى بَعْضِ نَوَاحِي الْمَسْجِدِ، فَيَقُولُ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى هَذَا الْمَقَامَ». [4: 1]
رقم طبعة با وزير = (1760)




ইয়াযিদ বিন আবূ উবাইদ, সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে চাশতের সালাত আদায় করার জন্য আসতেন। সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু মুসহাফ (রাখার জায়গার) নিকটবর্তী খুটির[1] দিকে উদ্যত হতেন এবং সেখানে সালাত আদায় করতেন। আমি তাকে মাসজিদের এক প্রান্তের দিকে ইঙ্গিত করে বলি, “আপনি কি এখানে সালাত আদায় করবেন না?” তিনি জবাবে বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি এই জায়গা খুঁজে নিতে প্রয়াসী হতেন।” [2]



[1]এটিকে উসতুয়াতুল মুখল্লাকাহ বা সুগন্ধিযুক্ত খুটি বলা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এখানে কফ দেখতে পেয়ে তাঁর চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল, অতঃপর একজন সাহাবী তা অপসারণ করে সেখানে সুগন্ধি লাগিয়ে দেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি হয়ে যান। এজন্য এটিকে উসতুয়াতুল মুখল্লাকাহ বা সুগন্ধিযুক্ত খুটি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং পরবর্তীতে সাহাবীগণ এই খুটিকে সামনে রেখে নফল আদায় করা পছন্দ করতেন। এটি বর্তমানে মিম্বারের ডান পাশের খুটি হিসেবে বহাল রয়েছে, যা মিম্বার থেকে সামান্য সামনে বর্ধিত রয়েছে। -অনুবাদক



[2] ইবনু মাজাহ: ১৪৩০; মুসনাদ আহমাদ: ৪৮, ৫৪; সহীহ আল বুখারী: ৫০২; সহীহ মুসলিম: ৫০৯; তাবারানী: ৬২৯৯; সুনান বাইহাকী: ২/২৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (1430): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح، أحمد بن عبدة: هو ابن موسى الضبي، ثقة، روى له مسلم، ومن فوقه رجال الصحيحين.









সহীহ ইবনু হিব্বান (1764)


1764 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ، بِجُرْجَانَ، قَالَ: حَدَّثَنَا [ص:61] مُؤَمَّلُ بْنُ إِهَابٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَاعَتَانِ لَا تُرَدُّ عَلَى دَاعٍ دَعْوَتُهُ، حِينَ تُقَامُ الصَّلَاةُ وَفِي الصَّفِّ فِي سَبِيلِ اللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1761)




সাহল বিন সা‘দ আস সা‘ইদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি সময় রয়েছে, যাতে দু‘আকারীর দু‘আ ফেরত দেওয়া হয় না। (১) যখন সালাতে দাঁড়ানো হয়, (২) জিহাদের জন্য কাতারবন্দি হওয়ার সময়।”[1]



[1] হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহর কোন মন্তব্য পাওয়া যায়নি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। এর বিপরীতে ১৭১৭ নং হাদীসকে মাহফূয বা সহীহ বলেছেন, যেখানে জিহাদের জন্য কাতারবন্দি ও সালাতের সময়ের দু‘আর কথা বলা হয়েছে। (আত তা‘লীকুর রাগীব: ১/১১৪-১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «التعليق الرغيب» (1/ 114 و 115 و 116)، والصحيح المحفوظ: «عند حضور الصلاة»؛ كما تقدم (1717). تنبيه!! رقم (1717) = (1720) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، أيوب بن سويد: ضعيف، لكنه متابع كما تقدم برقم (1720) فانظره.









সহীহ ইবনু হিব্বান (1765)


1765 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: «عَجِبْتُ مِنْ شَيْخٍ صَلَّى بِنَا الظُّهْرَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً؟ قَالَ: تِلْكَ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1762)




ইকরামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বললাম, “আমি এক বৃদ্ধ ব্যক্তিকে দেখে অবাক হয়েছি, তিনি আমাদের নিয়ে যোহরের সালাত আদায় করেন, তাতে তিনি বাইশ তাকবীর দেন!” তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “এটা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।”[1]



[1] সহীহ আল ‍বুখারী: ৭৮৮; মুসনাদ আহমাদ: ২৬৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن خلاد الباهلي: ثقة من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1766)


1766 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ: «كَانَ يُصَلِّي بِهِمْ كَانَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، فَإِذَا انْصَرَفَ قَالَ: إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1763)




আবূ সালামা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে সালাত আদায় করতেন। তিনি প্রত্যেকবার মাথা উঁচু ও নিচু করার সময় তাকবীর বলতেন। অতঃপর যখন তিনি সালাম ফেরাতেন, তখন বলতেন, “আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যশীল সালাত আদায়কারী।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮১; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৭৮৫; সহীহ মুসলিম: ৩৯২; নাসাঈ: ২/২৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯১; সুনান বাইহাকী: ২/৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৫; আবূ দাঊদ: ৮৩৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (788): ق أثم منه، ويأتي بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1767)


1767 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ حِينَ اسْتَخْلَفَهُ مَرْوَانُ عَلَى الْمَدِينَةِ، كَانَ «إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدِ، ثُمَّ يُكَبِّرِ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرِ حِينَ يَقُومِ بَيْنَ الثِّنْتَيْنِ بَعْدَ التَّشَهُّدِ، ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ حَتَّى يَقْضِيَ صَلَاتَهُ، فَإِذَا قَضَى صَلَاتَهُ وَسَلَّمَ، أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ»، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي [ص:64] بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1764) قَالَ سَالِمٌ: وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ، غَيْرَ أَنَّهُ كَانَ يَخْفِضُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ




আবূ সালামা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন মারওয়ান আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে মদীনায় দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করেন, তখন তিনি যখন ফরয সালাতের জন্য দাঁড়াতেন, তাকবীর দিতেন, তারপর রুকূ‘ করার সময় তাকবীর দিতেন, যখন রুকূ‘ থেকে মাথা উত্তলন করতেন, বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْد (আল্লাহ শ্রবন করেন, যে তাঁর প্রশংসা করে, হে আমাদের প্রভু, আপনার জন্য সমস্ত প্রশংসা), তারপর যখন তিনি সাজদা করার জন্য ঝুঁকতেন, তাকবীর দিতেন, যখন দ্বিতীয় রাকা‘আতে তাশাহ্হুদের পর উঠতেন, তারপর সালাত শেষ করা পর্যন্ত এরকমই করতেন। তারপর যখন তিনি সালাত শেষ করতেন ও সালাম ফেরাতেন, তখন মাসজিদের মুসল্লীদের মুখোমুখী হতেন এবং বলতেন, “ঐ সত্তার কসম, যার হাতে রয়েছে আমার প্রাণ, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যশীল সালাত আদায়কারী।”[1] সালিম রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাও অনুরুপ করতেন, তবে তিনি কিছুটা অনুচ্চ স্বরে তাকবীর দিতেন।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮১; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৭৮৫; সহীহ মুসলিম: ৩৯২; নাসাঈ: ২/২৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯১; সুনান বাইহাকী: ২/৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৫; আবূ দাঊদ: ৮৩৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك، وهو مطول ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1768)


1768 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، [ص:65] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ، وَالْقِرَاءَةِ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، وَكَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ بَصَرَهُ، وَلَمْ يُصَوِّبْهُ، وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا، وَكَانَ يُوتِرُ رِجْلَهُ الْيُسْرَى، وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَقُولُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ، وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَانِ، وَكَانَ يَنْهَى أَنْ يَفْرِشَ أَحَدُنَا ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ، وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ». [5: 4]
رقم طبعة با وزير = (1765)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীরের মাধ্যমে সালাত আর الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ তথা সূরা ফাতিহার মাধ্যমে কিরা‘আত শুরু করতেন। তিনি যখন রুকূ‘ করতেন, তখন তাঁর দৃষ্টিকে উঁচু করতেন না আবার নিচুও করতেন না বরং মাঝামাঝি রাখতেন। যখন তিনি রুকূ‘ থেকে মাথা ‍উঠাতেন তখন তিনি সাজদা করতেন না, যতক্ষন না তিনি সোজা হয়ে দাঁড়িয়েছেন। যখন তিনি সাজদা থেকে মাথা উঠাতেন, তখন তিনি পুনরায় সাজদা করতেন না যতক্ষন না সোজা হয়ে বসেছেন। তিনি বসার ক্ষেত্রে বাম পাকে ধনুকের ন্যায় ভাঁজ করতেন আর ডান পাকে স্থাপন করে রাখতেন। আর তিনি প্রত্যেক দুই রাকা‘আতের মাঝে তাশাহ্হুদ বলতেন। তিনি শয়তানের ন্যায় বসতে নিষেধ করতেন। তিনি আরো নিষেধ করতেন হিংস্র প্রাণীর মতো সাজদার সময় দুই হাত বিছিয়ে দিতে। অবশেষে তিনি সালামের মাধ্যমে সালাত শেষ করতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪১০; ইবনু মাজাহ: ৮১২; সুনান বাইহাকী: ২/১৫; মুসনাদ আহমাদ: ৬/৩১; সহীহ মুসলিম: ৪৯৮; আবূ দাঊদ: ৭৮৩; আত তায়ালিসী: ১৫৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (752)، «الإرواء» (316): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير بديل بن مسيرة، فإنه من رجال مسلم، وأبو الجوزاء: هو أوس بن عبد الله الربعي، وثقه غير واحد من الأئمة، وأخرج له البخاري حديثا واحدا من رواية ابن عباس، وروى له مسلم وأصحاب السنن وقد أدرك عائشة رضي الله عنها، فقد توفي بعد ست وعشرين سنة من وفاتها، ولا يؤثر عن أحد من الأئمة القدامى التصريح بعدم سماعه منها، اللهم إلا قول ابن عديّ في «كامله» 1/ 402 تعليقا على قول البخاري في «تاريخه» 2/ 16 - 17: في إسناده نظر، بإثر خبر رواه من طريق جعفر بن سليمان، عن عمرو بن مالك النكري، عن أبي الجوزاء قال: أقمت مع ابن عباس وعائشة اثنتي عشرة سنة، ليس من القرآن آية إلا سألتهم عنها، قال ابن عدي: يريد أنه لم يسمع من مثل ابن مسعود وعائشة وغيرها لا أنه ضعيف عنده، والقول بأنه لم يسمع من عائشة يفتقر إلى دليل، وهو مفقود هنا.









সহীহ ইবনু হিব্বান (1769)


1769 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سَمْعَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْشُرُ أَصَابِعَهُ فِي الصَّلَاةِ نَشْرًا». [5: 4]
رقم طبعة با وزير = (1766)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে তাঁর আঙ্গুলগুলি সম্প্রসারিত রাখতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪৫৮; তিরমিযী: ২৩৯; সুনান বাইহাকী: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (735)، ويأتي نحوه أتم منه (1774).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: يحيى بن اليمان مع كونه من رجال مسلم: سيء الحفظ، لكنه توبع، وباقي رجاله ثقات، ابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة.









সহীহ ইবনু হিব্বান (1770)


1770 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّا مَعْشَرَ الْأَنْبِيَاءِ أُمِرْنَا أَنْ نُؤَخِّرَ سُحُورَنَا، وَنُعَجِّلَ [ص:68] فِطْرَنَا، وَأَنْ نُمْسِكَ بِأَيْمَانِنَا عَلَى شَمَائِلِنَا فِي صَلَاتِنَا». [3: 68]
رقم طبعة با وزير = (1767) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ هَذَا الْخَبَرَ ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، وَطَلْحَةَ بْنِ عَمْرٍو، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ»




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের নাবীদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে, আমরা সাহারী দেরিতে ভক্ষন করবো, ইফতার তাড়াতাড়ি করবো এবং আমরা সালাতে ডান হাত দিয়ে বাম হাত ধারণ করবো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি ইবনু ওয়াহাব আমর বিন হারিস ও তালহা বিন আমর থেকে শ্রবণ করেছেন, তারা হাদীসটি বর্ণনাটি করেছেন আতা বিন আবী রাবাহ।”



[1] তাবারানী আল কাবীর: ১১৪৮৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط مسلم، حرملة بن يحيى: صدوق من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1771)


1771 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، [ص:69] عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا ابْتَدَأَ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ، لَا يَهْدِينِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ فِي يَدَيْكَ، وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ». [5: 4]
رقم طبعة با وزير = (1768)




আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফরয সালাত শুরু করতেন, তখন বলতেন, وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِينِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ أَنَا بِكَ وَإِلَيْكَ تباركت وتعاليت أستغفرك وأتوب إليك (আমি আত্নসমর্পন করে ও একনিষ্ঠভাবে আমার চেহারা ফেরালাম ঐ সত্তার উদ্দেশ্যে যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মরণ জগতসমূহের প্রভু আল্লাহর জন্য, তাঁর কোন শরীক নেই, এতেই আমি আদিষ্ট হয়েছি, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনি অধিপতি, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আপনার পবিত্রতা ঘোষনা করছি আর আপনার প্রশংসা করছি। আপনি আমার প্রভু, আর আমি আপনার গোলাম, আমি নিজের উপর যুলম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, অতএব আপনি আমার সমস্ত গোনাহ ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গোনাহ ক্ষমা করতে পারে না। আপনি আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। আপনি ছাড়া উত্তম চরিত্রের পথে কেউ পরিচালিত করতে পারে না। আপনি আমার থেকে মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখুন। আপনি ছাড়া আর কেউ মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখতে পারে না। আপনি আপনার কাছে উপস্থিত। সমস্ত কল্যাণ আপনার হাতে। হেদায়েতপ্রাপ্ত সেই ব্যক্তি যাকে আপনি হেদায়েত দান করেছেন। আপনার মাধ্যমেই আমি (শক্তি ও অস্তিত্ব লাভ করি) এবং আপনার দিকেই আমার প্রত্যাবর্তন। আপনি বরকতময় ও সুমহান। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।)।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (738): م دون قوله: «المكتوبة»، و «المهديُّ من هديت».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يوسف بن مسلم: هو يوسف بن سعيد بن مسلم المصيصي، روى له النسائي، ثقة، ومن فوقه على شرطهما.