হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1832)


1832 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، بِمَنْبِجَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، [ص:140] أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ، سَمِعَتْهُ يَقْرَأُ: وَالْمُرْسَلَاتِ عُرْفًا، فَقَالَتْ: «يَا عَبْدَ اللَّهِ، ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ، إِنَّهَا لَآخِرُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَرَأَ بِهَا فِي الْمَغْرِبِ». [5: 34]
رقم طبعة با وزير = (1829)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মুল বিনতুল হারিস আমাকে সূরা মুরসালাত পাঠ করতে শুনে বলেন, “হে আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি এই সূরা পাঠের মাধ্যমে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিরা‘আত স্মরণ করে দিয়েছো। নিশ্চয়ই এটিই শেষ সূরা যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের সালাতে পড়তে শুনেছিলাম।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৯৬; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৯; মুসনাদ আহমাদ: ৬/৩৪০; সহীহ আল বুখারী: ৭৬৩; সহীহ মুসলিম: ৪৬২; আবূ দাঊদ: ৮১০; আবূ আওয়ানা: ২/১৫৩; নাসাঈ: ১২/৪৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১১; সুনান বাইহাকী: ২/৩৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৫৭; হুমাইদী: ৩৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৬৯৪; তিরমিযী: ৩০৮; ইবনু মাজাহ: ৮৩১; দারেমী: ১/২৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৫১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (771): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (1833)


1833 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ [ص:141] مَوْهِبٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَقِيلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ: «سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ». [5: 34]
رقم طبعة با وزير = (1830)




জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের সালাতে সূরা তূর পাঠ করতে শুনেছেন।”[1]



[1] আবূ আওয়ানা: ২/১৫৪; তাবারানী: ১৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৬৯২; মুসনাদ আহমাদ: ৪/৮৪; সহীহ আল বুখারী: ৩০৫০; সহীহ মুসলিম: ৪৬৩; মুসনাদ্ ইমাম শাফে‘ঈ: ১/৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৮৩৩; হুমাইদী: ৫৫৬; ইবনু মাজাহ: ৮৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৫১৪; দারেমী: ১/২৯৬; আত তায়ালিসী: ৯৪৬; মুয়া্ত্তা ইমাম মালিক: ১/৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (772)، «تخريج فقه السيرة» (197)، «صفة الصلاة»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، ثقة، روى له أبو داود، والنسائي، وابن ماجه، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1834)


1834 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَدِمْتُ فِي فِدَاءِ أَهْلِ بَدْرٍ، «فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي بِالنَّاسِ الْمَغْرِبَ وَهُوَ يَقْرَأُ: وَالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ». [5: 34]
رقم طبعة با وزير = (1831)




জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণের বিষয়ে (মদীনায়) আসলাম, অতঃপর আমি শুনতে পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের নিয়ে মাগরিবের সালাত আদায় করছেন, তিনি সূরা তূর পাঠ করছিলেন।”[1]



[1] আবূ আওয়ানা: ২/১৫৪; তাবারানী: ১৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৬৯২; মুসনাদ আহমাদ: ৪/৮৪; সহীহ আল বুখারী: ৩০৫০; সহীহ মুসলিম: ৪৬৩; মুসনাদ্ ইমাম শাফে‘ঈ: ১/৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৮৩৩; হুমাইদী: ৫৫৬; ইবনু মাজাহ: ৮৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৫১৪; দারেমী: ১/২৯৬; আত তায়ালিসী: ৯৪৬; মুয়া্ত্তা ইমাম মালিক: ১/৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو، وهو ابن علقمة الليثي.









সহীহ ইবনু হিব্বান (1835)


1835 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ بِهِمْ فِي الْمَغْرِبِ بِـ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ». [5: 34]
رقم طبعة با وزير = (1832)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে মাগরিবের সালাতে পাঠ করেছেন, الَّذِينَ كَفَرُوا وصَدُّوا عَنْ سَبِيلِ الله (যারা কুফরি করেছে ও আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করেছে...।” –সূরা মুহাম্মাদ: ১) অর্থাৎ তিনি মাগরিবের সালাতে সূরা মুহাম্মাদ পাঠ করেছেন।”[1]



[1] তাবারানী আল কাবীর: ১৩৩৮০; তাবারানী আস সাগীর: ১/৪৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو معاوية: هو محمد بن خازم.









সহীহ ইবনু হিব্বান (1836)


1836 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ [ص:144] يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ مَرْوَانَ يَقْرَأُ بِـ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ، فَقَالَ زَيْدٌ: «فَحَلَفْتُ بِاللَّهِ، لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطَّوِيلَتَيْنِ [المص]». [5: 34]
رقم طبعة با وزير = (1833)




যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি মারওয়ানকে সূরা ইখলাস ও সূরা কাওসার পাঠ করতে শুনে বলেন, “আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই সালাতে দীর্ঘতম দুটি সূরার একটি সূরা (সূরা আ‘রাফ) পড়েছেন।”[1]



[1] নাসাঈ: ২/১৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪১; তাহাবী, শারহু মা‘আনিলা আসার: ১/২১১; আত তাবারানী: ৪৮২৫; মুসান্নাফ্ ইবনু আবী শায়বাহ: ১/৩৬৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৬৯১; সহীহ আল বুখারী: ৭৬৪; আবূ দাঊদ: ৮১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم، حرملة بن يحيى: روى له مسلم، ومن فوقه من رجال الشيخين، محمد بن عبد الرحمن: هو أبو الأسود يتيم عروة.









সহীহ ইবনু হিব্বান (1837)


1837 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فُلَانٍ، أَمِيرٌ كَانَ بِالْمَدِينَةِ، قَالَ سُلَيْمَانُ: فَصَلَّيْتُ أَنَا وَرَاءَهُ، «فَكَانَ يُطِيلُ فِي الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَيُخَفِّفُ الْأُخْرَيَيْنِ، وَيُخَفِّفُ الْعَصْرَ، وَيَقْرَأُ فِي الْأُولَيَيْنِ مِنَ الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ، وَفِي الْعِشَاءِ بِوَسَطِ [ص:146] الْمُفَصَّلِ، وَفِي الصُّبْحِ بِطِوَالِ الْمُفَصَّلِ». [5: 34]
رقم طبعة با وزير = (1834)




সুলাইমান বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আমি ওমুক ব্যক্তির –মদীনার একজন শাসকের- চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সাদৃশ্যপূর্ণ সালাত আদায়কারী আর কাউকে দেখিনি।” সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আমি তার (ঐ শাসকের) পিছনে সালাত আদায় করি। তিনি যোহরের প্রথম দুই রাকা‘আতে কিরা‘আত দীর্ঘ করতেন, শেষের দুই রাকা‘আতকে হালকা করতেন। আসরের সালাতের কিরা‘আত হালকা করতেন। মাগরিবের সালাতের প্রথম দুই রাকা‘আতে কিসারে মুফাস্সাল, ইশাতে ওয়াসাতুল মুফাস্সাল, আর ফজরের সালাতে তেওয়ালে মুফাস্সাল থেকে কিরা‘আত পাঠ করতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫২০; সুনান বাইহাকী: ২/৩৯১; ইবনু মাজাহ: ৮২৭; মুসনাদ আহমাদ: ২/৩২৯-৩৩০; নাসাঈ: ২/১৬৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৮৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «المشكاة» (853).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، الضحاك بن عثمان: صدوق يهم، روى له مسلم، وباقي السند على شرط الشيخين، أبو بكر الحنفي: هو عبد الكبير بن عبد المجيد بن عبيد الله البصري.









সহীহ ইবনু হিব্বান (1838)


1838 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ كَانَ فِي سَفَرٍ، فَقَرَأَ فِي الْعِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ بِـ التِّينِ وَالزَّيْتُونِ». [5: 34]
رقم طبعة با وزير = (1835)




বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সফরে ছিলেন, অতঃপর তিনি ইশার সালাতের দুই রাকা‘আতের এক রাকা‘আতে সূরা তীন পড়েন।”[1]



[1] সহীহ আল বুখারী: ৭৬৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৫৯৮; আত তায়ালিসী: ৭৩৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭০৬; মুসনাদ আহমাদ: ৪/২৮৪; সহীহ মুসলিম: ৪৬৪; আবূ দাঊদ: ১২২১; নাসাঈ: ২/১৭৩; আবূ আওয়ানা: ২/১৫৫; সুনান বাইহাকী: ২/২৯৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৫২৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৯-৮০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮০; হুমাইদী: ৭২৬; ইবনু মাজাহ: ৮৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1839)


1839 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ مُعَاذًا أَنْ يَقْرَأَ فِي صَلَاةِ الْعِشَاءِ وَالشَّمْسِ وَضُحَاهَا، وَاللَّيْلِ إِذَا [ص:148] يَغْشَى، وَسَبِّحِ اسْمَ رَبِّكِ الْأَعْلَى، وَالضُّحَى، وَنَحْوَهَا مِنَ السُّوَرِ». [5: 34]
رقم طبعة با وزير = (1836)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে ইশার সালাতে সূরা শামস, সূরা লাইল, সূরা আ‘লা, সূরা দুহা -এই জাতীয় সূরা পাঠ করার নির্দেশ দিয়েছেন।[1]



[1] সহীহ মুসলিম: ৪৬৫; ইবনু মাজাহ: ৮৩৬; আবূ আওয়ানা: ২/১৫৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: ق نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وعنعة أبي الزبير هنا لا تضر، فقد صرح بالتحديث في الرواية الآتية، وتابعه عمرو بن دينار.









সহীহ ইবনু হিব্বান (1840)


1840 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، وَأَبِي الزُّبَيْرِ، سَمِعَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ، قَالَ: كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّي بِهِمْ، فَأَخَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ ذَاتَ لَيْلَةٍ، فَرَجَعَ مُعَاذٌ فَأَمَّهُمْ فَقَرَأَ بِسُورَةِ الْبَقَرَةِ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، انْحَرَفَ إِلَى نَاحِيَةِ الْمَسْجِدِ، فَصَلَّى وَحْدَهُ، فَقَالُوا: نَافَقْتَ، قَالَ: لَا، وَلَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَأُخْبِرَنَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ مُعَاذًا يُصَلِّي مَعَكَ ثُمَّ يَرْجِعُ [ص:149] فَيَؤُمُّنَا، وَإِنَّكَ أَخَّرْتَ الصَّلَاةَ الْبَارِحَةَ، فَجَاءَ فَأَمَّنَا، فَقَرَأَ بِسُورَةِ الْبَقَرَةِ، وَإِنِّي تَأَخَّرْتُ عَنْهُ، فَصَلَّيْتُ وَحْدِي يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّا نَحْنُ أَصْحَابُ نَوَاضِحَ، وَإِنَّا نَعْمَلُ بِأَيْدِينَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاذُ، أَفَتَّانٌ أَنْتَ؟ اقْرَأْ بِهِمْ سُورَةَ وَاللَّيْلِ إِذَا يَغْشَى، وسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ». [5: 34]
رقم طبعة با وزير = (1837)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করতেন, তারপর তিনি তার কওমের কাছে ফিরে যেতেন এবং তাদের নিয়ে সালাত আদায় করতেন। একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায়ে বিলম্ব করেন। অতঃপর মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু ফিরে যান এবং কওমের ইমামতি করেন। তিনি সূরা বাকারাহ পাঠ করেন। এটা দেখে এক ব্যক্তি মাসজিদের এক কোণে গিয়ে একাকী সালাত আদায় করেন। তখন লোকজন তাকে বলেন, “তুমি মুনাফিক হয়ে গিয়েছো।” জবাবে তিনি বলেন, “না, আমি মুনাফিক হয়ে যাইনি। অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবো এবং তাঁকে আমি ব্যাপারটি অবহিত করবো।” অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যান এবং তাঁকে বলেন, “নিশ্চয়ই মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু, আপনার সাথে সালাত আদায় করেন, তারপর তিনি ফিরে এসে আমাদের ইমামতি করেন। আর আপনি গতরাতে ইশার সালাত বিলম্বে আদায় করেছিলেন। তারপর মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের কাছে এসে আমাদের ইমামতি করেন এবং তিনি সূরা বাকারাহ পাঠ করেন। ফলে আমি তার থেকে পিছু হটে এসে একাকী সালাত আদায় করেছি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা সেচের কাজে ব্যবহৃত উটনীর মালিক, আমরা নিজ হাতে কাজ-কর্ম করি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে মুয়ায, ‍তুমি কি ফিতনাবাজ হতে চাও? তুমি তাদের নিয়ে والليل إذا يغشى (রাতের শপথ, যখন তা আচ্ছাদিত হয়।– সূরা লাইল: ১), سبح اسم ربك الأعلى (আপনার মহান প্রভুর নামের পবিত্রতা ঘোষনা করুন।– সূরা আ‘লা: ১), والسماء ذات البروج (তারকাবিশিষ্ট্য আকাশের কসম।– সূরা বুরূজ: ১)। এসব (সূরা) পাঠ করবে।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৩; হুমাইদী: ১২৪৬; সহীহ মুসলিম: ৪৬৫; আবূ আওয়ানা: ২/১৫৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২৭; সুনান বাইহাকী: ৩২৭; সুনান বাইহাকী: ৩/৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (295).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار الرمادي: ثقة حافظ، ومن فوقه من رجال الشيخين غير أبي الزبير، فإنه من رجال مسلم، وخرج له البخاري مقرونا بغيره، وهو متابع بعمرو بن دينار.









সহীহ ইবনু হিব্বান (1841)


1841 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ يُوسُفَ بْنِ عَاصِمٍ، بِبُخَارَى، حَدَّثَنَا أَبُو قِلَابَةَ عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي سَعِيدُ بْنُ سِمَاكِ بْنِ حَرْبٍ، حَدَّثَنِي أَبِي سِمَاكُ بْنُ حَرْبٍ، قَالَ: [ص:150] وَلَا أَعْلَمُ إِلَّا جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ لَيْلَةَ الْجُمُعَةِ بِـ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقْرَأُ فِي الْعِشَاءِ الْآخِرَةِ لَيْلَةَ الْجُمُعَةِ الْجُمُعَةَ، وَالْمُنَافِقِينَ». [5: 4]
رقم طبعة با وزير = (1838)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমু‘আর রাতে মাগরিবের সালাতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পড়তেন আর ইশার সালাতে সূরা জুমু‘আহ ও সূরা মুনাফিকূন পড়তেন।”[1]



[1] সুনান বাইহাকী: ৩/২০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত যঈফ বলেছেন। (আয যঈফা: ৫৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف جداً - «الضعيفة» (559).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، سعيد بن سماك، لم يوثقه غير المؤلف 6/ 366، 367، وقال أبو حاتم في «الجرح والتعديل» 4/ 32: متروك الحديث.









সহীহ ইবনু হিব্বান (1842)


1842 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَذَكَرَ ابْنَ سَلْمٍ آخَرَ مَعَهُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَسْلَمَ بْنِ عِمْرَانَ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: تَبِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِبٌ، فَجَعَلْتُ يَدِي عَلَى قَدَمِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرِئْنِي إِمَّا مِنْ سُورَةِ هُودٍ، وَإِمَّا مِنْ سُورَةِ يُوسُفَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عُقْبَةُ بْنَ عَامِرٍ، إِنَّكَ لَنْ تَقْرَأَ سُورَةً أَحَبَّ إِلَى اللَّهِ، وَلَا أَبْلَغَ عِنْدَهُ مِنْ أَنْ [ص:151] تَقْرَأَ: قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ لَا تَفُوتَكَ فِي صَلَاةٍ فَافْعَلْ». [1: 2]
رقم طبعة با وزير = (1839) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَسْلَمُ بْنُ عِمْرَانَ، كُنْيَتُهُ: أَبُو عِمْرَانَ، مِنْ أَهْلِ مِصْرَ، مِنْ جُمْلَةِ تَابِعِيهَا»




উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আরোহী ছিলেন, আর আমি তাঁর পিছে ছিলাম, অতঃপর আমি আমার হাত তাঁর পায়ের উপর রাখছিলাম। আমি তাঁকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে হয় সূরা হুদ নতুবা সূরা ইউসুফ থেকে পড়ে শুনান।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “হে উকবাহ বিন আমির, তুমি এমন কোন সূরা কখনই পড়তে পারবে না, যা আল্লাহর কাছে قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১) এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। কাজেই যদি তুমি পারো যে তুমি কোন সালাতেই এটা পড়া বাদ দিবে না, তবে তাই করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আসলাম বিন ইমরানের উপনাম আবূ ইমরান। তিনি মিসরের অধিবাসী, সেখানকার তাবেঈদের অন্তর্ভুক্ত।”



[1] মুসনাদ আহমাদ: ৪/১৫৮; নাসাঈ: ২/১৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৩; দারেমী: ২/৪৬১; হাকিম: ২/৫৪০; আত তাবারানী: ১৭/২৮৬; সহীহ মুসলিম: ৮১৪; তিরমিযী: ২৯০২; সুনান বাইহাকী: ২/৩৯৪; আবূ দাঊদ: ১৪৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 226).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، أسلم بن عمران: وثقه النسائي، والمؤلف، والعجلي، وباقي السند من رجال الشيخين غير حرملة، فإنه من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (1843)


1843 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ أُكَيْمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً، فَجَهَرَ فِيهَا، فَلَمَّا انْصَرَفَ، اسْتَقْبَلَ النَّاسَ، فَقَالَ: «هَلْ قَرَأَ آنِفًا مِنْكُمْ أَحَدٌ؟ » قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «لَأَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ! ». [2: 2]
رقم طبعة با وزير = (1840)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে এক সালাত আদায় করেন, অতঃপর তিনি তাতে কিরা‘আত জোরে পড়েন, যখন তিনি সালাম ফেরান, তখন লোকদের তিনি লোকদের মুখোমুখি হন এবং বলেন, “এক্ষুনি তোমাদের মধ্যে কেউ কিরা‘আত পাঠ করেছে কি?” লোকজন বললো, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাইতো বলছি, কী ব্যাপার! কুরআনে পাঠে আমার সাথে প্রতিদ্বন্দিতা করা হচ্ছে !”[1]



[1] ইমাম বুখারী, আল কিরা‘আতু খলফাল ইমাম: ৯৮ পৃষ্ঠা; সুনান বাইহাকী: ৩১৮-৩১৯; মুসান্নাফ্ ইবনু আবী শায়বাহ: ১/৩৭৫; ইবনু মাজাহ: ৮৪৮; বাইহাকী, আল কিরা‘আতু খলফাল ইমাম: ৩২১; মুসনাদ আহমাদ: ২/২৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، و «صحيح أبي داود» (781)، وانظر ما يأتي برقم (1846). تنبيه!! رقم (1864) = (1849) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ابن أكيمة: هو عمارة بن أكمية الليثي، ويقال: عمار، قال المؤلف في «الثقات»: ويشبه أن يكون هو المحفوظ، وثقه يحيى بن سعيد، وقال أبو حاتم: صحيح الحديث، وذكره المؤلف في «الثقات» 5/ 242 - 243، وقال يحيى بن معين: كفاك قول الزهري: سمعت ابن أكيمة يحدث سعيد بن المسيب، وقال الحافظ في «التقريب»: ثقة، وباقي السند رجاله ثقات رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1844)


1844 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ أَبِي زُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ، فَقَالَ: «أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ خَلْفَ الْإِمَامِ، وَالْإِمَامُ يَقْرَأُ؟ » فَسَكَتُوا، فَقَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ قَائِلٌ، أَوْ قَائِلُونَ: إِنَّا لَنَفْعَلُ، قَالَ: «فَلَا [ص:153] تَفْعَلُوا، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ». [2: 2]
رقم طبعة با وزير = (1841) قَوْلُهُ «فَلَا تَفْعَلُوا» لَفْظَةُ زَجْرٍ مُرَادُهَا ابْتِدَاءُ أَمْرٍ [ص:154] مُسْتَأْنَفٍ، إِذِ الْعَرَبَ تَفْعَلُ ذَلِكَ فِي لُغَتِهَا كَثِيرًا




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাঁর সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন, অতঃপর যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি তাদের মুখোমুখি হন এবং বলেন, “ইমাম যখন কিরা‘আত পাঠ করে, তখন তোমরা কি ইমামের পিছনে কিরা‘আত পাঠ করো?” লোকজন তখন চুপ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি তিনবার বলেন। তখন একজন অথবা কয়েকজন বলেন, “আমরা এরকম করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এরকম করবে না, বরং তোমরা মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “এরকম করবে না” এটি একটি সতর্কীকরণমূলক বাক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো নতুন করে এরকম কাজ না করা। আরবরা এরকম বাক্য হরহামেশায় ব্যবহার করেন।”



[1] দারাকুতনী: ১/৩৪০; সুনান বাইহাকী: ২/১৬৬; ইমাম বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ১৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صفة الصلاة»، وانظر ما يأتي برقم (1849). تنبيه!! رقم (1849) = (1852) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، مخلد بن أبي زُمَيل: هو مخلد بن الحسن بن أبي زميل الحراني، روى عنه جمع، وقال أبو حاتم: صدوق، وقال النسائي: لا بأس به، وذكره المؤلف في «الثقات»، وقال مستقيم الحديث، وقال مسلمة بن القاسم: ثقة، وباقي رجاله على شرطهما. ورواه ابن علية وغيره عن أيوب، عن أبي قلابة مرسلا.









সহীহ ইবনু হিব্বান (1845)


1845 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلًا قَرَأَ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الظُّهْرِ، أَوِ الْعَصْرِ، فَقَالَ: «أَيُّكُمْ قَرَأَ بِـ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى؟ » فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنَا، فَقَالَ: «قَدْ عَرَفْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا». [2: 78]
رقم طبعة با وزير = (1842)




ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে যোহর কিংবা আসরের সালাতে কিরা‘আত পাঠ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের মাঝে কে সূরা আ‘লা পড়েছে?” জবাবে কওমের এক ব্যক্তি বলেন, “আমি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বুঝতে পেরেছি যে, তোমাদের কেউ আমার সাথে প্রতিদ্বন্দিতা করছে (অথবা আমি যা পড়ছি, তা আমার মুখ থেকে নিয়ে নিচ্ছে)।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৯৮; নাসাঈ: ২/১৪০; তাবারানী: ১৮/৫২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০৭; মুসান্নাফ িইবনু আবী শায়বাহ: ১/৩৫৭; মুসনাদ আহমাদ: ৪/৪২৬; আবূ দাঊদ: ৮২৯; তাবারানী আল কাবীর: ১৮/৫২৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৯; হুমাইদী: ৮৩৫; দারাকুতনী: ১/৪০৫; সুনান বাইহাকী: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (782): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو عوانة: هو الوضاح بن عبد الله اليشكري.









সহীহ ইবনু হিব্বান (1846)


1846 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: قَرَأَ رَجُلٌ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الظُّهْرِ، أَوِ الْعَصْرِ - شَكَّ أَبُو عَوَانَةَ - فَقَالَ: «أَيُّكُمْ قَرَأَ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى؟ »، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنَا، فَقَالَ: «قَدْ عَرَفْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا». [2: 78]
رقم طبعة با وزير = (1843)




ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে যোহর কিংবা আসরের সালাতে কিরা‘আত পাঠ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের মাঝে কে সূরা আ‘লা পড়েছে?” জবাবে কওমের এক ব্যক্তি বলেন, “আমি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বুঝতে পেরেছি যে, তোমাদের কেউ আমার সাথে প্রতিদ্বন্দিতা করছে (অথবা আমি যা পড়ছি, তা আমার মুখ থেকে নিয়ে নিচ্ছে)।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৯৮; নাসাঈ: ২/১৪০; তাবারানী: ১৮/৫২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০৭; মুসান্নাফ িইবনু আবী শায়বাহ: ১/৩৫৭; মুসনাদ আহমাদ: ৪/৪২৬; আবূ দাঊদ: ৮২৯; তাবারানী আল কাবীর: ১৮/৫২৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৯; হুমাইদী: ৮৩৫; দারাকুতনী: ১/৪০৫; সুনান বাইহাকী: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير خلف بن هشام البزار، فإنه من رجال مسلم، وهو مكرر ما قبله، وانظر ما بعده.









সহীহ ইবনু হিব্বান (1847)


1847 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، يُحَدِّثُ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى الظُّهْرَ، فَجَعَلَ رَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ بِـ سَبِّحِ اسْمَ [ص:156] رَبِّكَ الْأَعْلَى، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «أَيُّكُمُ الَّذِي قَرَأَ؟ أَوْ أَيُّكُمُ الْقَارِئُ؟ » فَقَالَ رَجُلٌ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «قَدْ عَرَفْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا». [2: 78]
رقم طبعة با وزير = (1844)




ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে যোহর কিংবা আসরের সালাতে কিরা‘আত পাঠ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের মাঝে কে সূরা আ‘লা পড়েছে?” জবাবে কওমের এক ব্যক্তি বলেন, “আমি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বুঝতে পেরেছি যে, তোমাদের কেউ আমার সাথে প্রতিদ্বন্দিতা করছে (অথবা আমি যা পড়ছি, তা আমার মুখ থেকে নিয়ে নিচ্ছে)।”[1]



[1] সহীহ মুসলিম: ৩৯৮; নাসাঈ: ২/১৪০; তাবারানী: ১৮/৫২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০৭; মুসান্নাফ িইবনু আবী শায়বাহ: ১/৩৫৭; মুসনাদ আহমাদ: ৪/৪২৬; আবূ দাঊদ: ৮২৯; তাবারানী আল কাবীর: ১৮/৫২৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৯; হুমাইদী: ৮৩৫; দারাকুতনী: ১/৪০৫; সুনান বাইহাকী: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، محمد: هو ابن جعفر الملقب بغندار.









সহীহ ইবনু হিব্বান (1848)


1848 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الْجَزَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مَكْحُولٌ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، وَكَانَ يَسْكُنُ إِيلِيَاءَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ [ص:157] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ» قَالَ: قُلْنَا: أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ هَذًّا، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا». [2: 78]
رقم طبعة با وزير = (1845) قَالَ الشَّيْخُ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَلَا تَفْعَلُوا» لَفْظَةُ زَجْرٍ مُرَادُهَا ابْتِدَاءُ أَمْرٍ مُسْتَأْنَفٍ، إِذِ الْعَرَبُ فِي لُغَتِهَا إِذَا أَرَادَتِ الْأَمْرَ بِالشَّيْءِ عَلَى سَبِيلِ التَّأْكِيدِ، تُقَدِّمُهُ لَفْظَةَ زَجْرٍ، ثُمَّ تُعْقِبُهُ الْأَمْرَ الَّذِي تُرِيدُ




উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন, অতঃপর তাঁর উপর কিরা‘আত পাঠ করা কঠিন হয়ে যায়, যখন তিনি সালাত ফেরান, তখন বলেন, “নিশ্চয়ই আমার মনে হয় তোমরা ইমামের পিছনে কিরা‘আত পাঠ করো।” রাবী বলেন, “আমরা বললাম, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন তিনি বলেন, “তোমরা কিরা‘আত পাঠ করবে না, তবে সূরা ফাতিহা পাঠ ব্যতীত। কেননা ঐ ব্যক্তির সালাত হয় না, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “এরকম করবে না” এটি একটি সতর্কীকরণমূলক বাক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো নতুন করে এরকম কাজ না করা। কেননা আরবরা তাদের ভাষায় যখন কোন বিষয়ে গুরুত্ব প্রদানের ইচ্ছা করেন, তখন তারা সেই বিষয়ের আগে গুরুত্বমূলক কোন বাক্য নিয়ে আসেন, তারপর তারা তাদের উদ্দিষ্ট বিষয়ের অবতারণা করেন।”



[1] দারাকুতনী: ১/৩১৮; মুস্তাতাদরাকে হাকিম: ১/২৩৮; ইমাম বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩৭ পৃষ্ঠা; আবূ দাঊদ: ৮২৩; তিরমিযী: ৩১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৪৬, ১৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - تقدم سندا ومتنا (1782). تنبيه!! رقم (1782) = (1785) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.









সহীহ ইবনু হিব্বান (1849)


1849 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ أُكَيْمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، انْصَرَفَ مِنْ صَلَاةٍ جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ، فَقَالَ: «هَلْ قَرَأَ أَحَدٌ مِنْكُمْ آنِفًا؟ » فَقَالَ رَجُلٌ: نَعَمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَقُولُ: مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ؟ » فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ فِيمَا جَهَرَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:158] حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [1: 21]
رقم طبعة با وزير = (1846) [ص:159] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «اسْمُ ابْنِ أُكَيْمَةَ: عَمْرُو بْنُ مُسْلِمِ بْنِ عَمَّارِ بْنِ أُكَيْمَةَ، وَهُمَا أَخَوَانِ: عَمْرُو بْنُ مُسْلِمٍ، وَعُمَرُ بْنُ مُسْلِمٍ، فَأَمَّا عَمْرُو بْنُ مُسْلِمٍ، فَهُوَ تَابِعِيٌّ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، وَسَمِعَ مِنْهُ الزُّهْرِيُّ، وَأَمَّا عُمَرُ بْنُ مُسْلِمٍ، فَهُوَ مِنْ أَتْبَاعِ التَّابِعِينَ، سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، وَرَوَى عَنْهُ مَالِكٌ، وَمُحَمَّدُ بْنُ عَمْرٍو، وَهُمَا ثِقَتَانِ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জাহেরী কিরা‘আতের এক সালাত শেষ করে বলেন, “এক্ষুনি তোমাদের কেউ কি কিরা‘আত পাঠ করেছে?” তখন এক ব্যক্তি বলেন, “হ্যাঁ, হে আ্ল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাইতো আমি বলি, কী ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে টানাটানি করা হচ্ছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এমন কথা শুনার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কিরা‘আত জোরে পড়তেন, তখন লোকজন কিরা‘আত পড়া থেকে বিরত থাকেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইবনু উকাইমার নাম আমর বিন মুসলিম বিন আম্মার বিন উকাইমাহ, তারা দুইজন ভাই। আমর বিন মুসলিম ও উমার বিন মুসলিম। আমর বিন মুসলিম একজন তাবে‘ঈ, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস শুনেছেন আর তার থেকে হাদীস শুনেছেন ইমাম যুহরী। আর উমার বিন মুসলিম একজন তাবে‘ তাবে‘ঈ, তিনি সাঈদ বিন মুসাইয়্যিব থেকে হাদীস শুনেছেন। তার থেকে হাদীস বর্ণনা করেছেন ইমাম মালিক ও মুহাম্মাদ বিন আমর। তারা দুইজনই নির্ভরযোগ্য রাবী।”



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৬-৮৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৯; ইমাম ‍বুখারী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৯৬; আবূ দাঊদ: ৮২৬; তিরমিযী: ৩১২; সুনান বাইহাকী: ২/১৫৮; বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৫; মুসনাদ আহমাদ: ২/২৮৪; ইবনু মাজাহ: ৮৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (781).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط رجاله رجال الشيخين غير ابن أكيمة، وهو ثقة كما مر في تخريج (1843).









সহীহ ইবনু হিব্বান (1850)


1850 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ يُونُسَ بْنِ أَبِي [مَعْشَرٍ]، شَيْخٌ بِكُفْرِ تُوثَا، مِنْ دِيَارِ رَبِيعَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ زُرَيْقٍ الرَّسْعَنِيُّ، [ص:160] قَالَ: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً، فَجَهَرَ فِيهَا فَقَرَأَ أُنَاسٌ مَعَهُ، فَلَمَّا سَلَّمَ، قَالَ: «قَرَأَ مِنْكُمْ أَحَدٌ؟ » قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنِّي لَأَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ؟ » قَالَ: «فَاتَّعَظَ الْمُسْلِمُونَ بِذَلِكَ، فَلَمْ يَكُونُوا يَقْرَءُونَ». [1: 21]
رقم طبعة با وزير = (1847)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে এক সালাত আদায় করেন এবং তিনি তাতে কিরা‘আত জোরে পড়েন। তার সাথে লোকজনও কিরা‘আত পড়েন। অতঃপর যখন তিনি সালাম ফেরান, তখন বলেন, “তোমাদের কেউ কি কিরা‘আত পাঠ করেছে?” তখন লোকজন বলেন, “হ্যাঁ, হে আ্ল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাইতো আমি বলি, কী ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে টানাটানি করা হচ্ছে!” অতঃপর লোকজন উপদেশ গ্রহণ করেন। তারপর তারা আর কিরা‘আত পড়তেন না (জোরে পড়তেন না)।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৬-৮৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৯; ইমাম ‍বুখারী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৯৬; আবূ দাঊদ: ৮২৬; তিরমিযী: ৩১২; সুনান বাইহাকী: ২/১৫৮; বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৫; মুসনাদ আহমাদ: ২/২৮৪; ইবনু মাজাহ: ৮৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسحاق بن زريق: ذكره المؤلف في «الثقات» 8/ 121، ومن فوقه من رجال الشيخين إلا أن الأوزاعي وهم في إسناده حين قال: عن الزهري، عن سعيد بن المسيب، عن أبي هريرة، وإنما هو عن الزهري، سمع ابن أكيمة يحدث عن سعيد بن المسيب قال: سمعت أبا هريرة يقول: صلى بنا رسول صلى الله عليه وسلم صلاة نظن أنها الصبح ... فذكر الحديث إلى قوله: «ما لي أنازع القرآن».









সহীহ ইবনু হিব্বান (1851)


1851 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَنْ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً، فَجَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ، فَلَمَّا سَلَّمَ، قَالَ: «هَلْ قَرَأَ مَعِي مِنْكُمْ أَحَدٌ آنِفًا؟ » قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ؟ ». قَالَ الزُّهْرِيُّ: «فَانْتَهَى الْمُسْلِمُونَ، فَلَمْ يَكُونُوا يَقْرَءُونَ مَعَهُ» [1: 21]
رقم طبعة با وزير = (1848) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا خَبَرٌ مَشْهُورٌ لِلزُّهْرِيِّ مِنْ رِوَايَةِ أَصْحَابِهِ، عَنِ ابْنِ أُكَيْمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَوَهِمَ فِيهِ الْأَوْزَاعِيُّ - إِذِ الْجَوَادُ يَعْثُرُ - فَقَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، فَعَلِمَ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، أَنَّهُ وَهِمَ، فَقَالَ: عَنْ مَنْ سَمِعَ أَبَا هُرَيْرَةَ وَلَمْ يَذْكُرْ سَعِيدًا، وَأَمَّا قَوْلُ الزُّهْرِيِّ: فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ، أَرَادَ بِهِ رَفْعَ الصَّوْتِ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:162] عَلَيْهِ وَسَلَّمَ، اتِّبَاعًا مِنْهُمْ لِزَجْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَفْعِ الصَّوْتِ وَالْإِمَامُ يَجْهَرُ بِالْقِرَاءَةِ فِي قَوْلِهِ: «مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ؟ »




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে এক সালাত আদায় করেন এবং তিনি তাতে কিরা‘আত জোরে পড়েন। তার সাথে লোকজনও কিরা‘আত পড়েন। অতঃপর যখন তিনি সালাম ফেরান, তখন বলেন, “তোমাদের কেউ কি এক্ষুনি আমার সাথে কিরা‘আত পাঠ করেছে?” তখন লোকজন বলেন, “হ্যাঁ, হে আ্ল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাইতো আমি বলি, কী ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে টানাটানি করা হচ্ছে!” ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর মুসলিমগণ নিবৃত্ত থাকেন করেন। তারপর তারা আর কিরা‘আত পাঠ করতেন না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি ইমাম যুহরীর প্রশিদ্ধ হাদীস, যা তাঁর ছাত্ররা ইবনু ‍উকাইমার সূত্রে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। এক্ষেত্রে ইমাম আওযা‘ঈ রহিমাহুল্লাহ ভুল করেছেন –কারণ উৎকৃষ্ট মানের ঘোড়াও কখনো কখনো হোচট খায়- তিনি ইমাম যুহরীর সূত্রে সা‘ঈদ বিন মুসাইয়্যিব রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। ওয়ালীদ বিন মুসলিম রহিমাহুল্লাহ ব্যাপারটি জানতে পেরেছেন যে ইমাম আওযা‘ঈ রহিমাহুল্লাহ এখানে ভুল করেছেন। এজন্য তিনি বলেছেন, “ইমাম যুহরী রহিমাহুল্লাহ হাদীসটি বর্ণনা করেছেন ঐ ব্যক্তি থেকে যিনি হাদীসটি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন।” তিনি সা‘ঈদ বিন মুসাইয়্যিব রহিমাহুল্লাহর নাম উল্লেখ করেননি। আর ইমাম যুহরী রহিমাহুল্লাহর বক্তব্য “অতঃপর মুসলিমগণ কিরা‘আত পাঠ থেকে বিরত থাকেন” এর দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে উঁচু আওয়াজে কিরা‘আত পাঠ থেকে বিরত থাকা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম জোরে কিরা‘আত পাঠকালীন সময় তাদেরকে উঁচু আওয়াজে কিরা‘আতের ব্যাপারে ধমকী দিয়েছেন। তিনি হুশিয়ারী করে বলেছেন, “কী ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে টানাটানি করা হচ্ছে!”



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৬-৮৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৯; ইমাম ‍বুখারী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৯৬; আবূ দাঊদ: ৮২৬; তিরমিযী: ৩১২; সুনান বাইহাকী: ২/১৫৮; বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৫; মুসনাদ আহমাদ: ২/২৮৪; ইবনু মাজাহ: ৮৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، لكن فيه الوهم الذي سيبينه المؤلف بإثره.