সহীহ ইবনু হিব্বান
1901 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكَعَ قَالَ: «اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، أَنْتَ رَبِّي، خَشَعَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي، وَمَا اسْتَقَلَّتْ بِهِ قَدَمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ». [5: 12]
رقم طبعة با وزير = (1898)
আলী বিন আবি তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকূ‘ করতেন, তখন বলতেন, اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ أَنْتَ رَبِّي خَشَعَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَمَا اسْتَقَلَّتْ بِهِ قدمي لله رب العالمين (হে আল্লাহ, আমি আপনার জন্যই রুকু‘ করেছি, আপনার প্রতিই ঈমান আনয়ন করেছি, আপনার প্রতি আত্নসমর্পন করেছি, আপনি আমার প্রভু, জগতসমূহের প্রভু আল্লাহর জন্য বিনীত হয়েছে আমার শ্রবণশক্তি, দর্শনশক্তি, আমার মগজ (মেধা), আমার হাড়, আমার স্নায়ু এবং আমার দুই পা যা বহন করে অর্থাৎ আমার পুরো শরীর সত্তা)।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (738): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما غير أحمد بن إبراهيم الدورقي، فإنه من رجال مسلم، حجاج: هو ابن محمد الأعور.
1902 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَنْعَتُ لَنَا صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «يَقُومُ فَيُصَلِّي، فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، قُلْنَا: قَدْ نَسِيَ مِنْ طُولِ الْقِيَامِ». [2: 92]
رقم طبعة با وزير = (1899)
সাবিত আল বুনানী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের বিবরণ দিয়ে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়াতেন, অতঃপর সালাত আদায় করতেন, অতঃপর যখন তিনি রুকূ‘ থেকে মাথা উত্তোলন করেন, তখন তাঁর দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকার কারণে আমরা মনে মনে বলতাম, তিনি হয়তো সাজদা দিতে ভুলে গেছেন!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৭২; সহীহ আল বুখারী: ৮০০; সুনান বাইহাকী: ২/৯৭; মুসনাদ আহমাদ: ৩/২২৬; সহীহ আল বুখারী: ৮২১; সহীহ মুসলিম: ৪৭২; সুনান বাইহাকী: ২/৯৮; আবূ আওয়ানা: ২/১৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৬০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (799): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1903 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ [ص:230] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ قَالَ: «اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعِظَامِي، وَعَصَبِي، »، وَإِذَا رَفَعَ رَأْسَهُ، قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ». [5: 12]
رقم طبعة با وزير = (1900)
আলী বিন আবি তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকূ‘ করতেন, তখন বলতেন, اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعِظَامِي وَعَصَبِي (হে আল্লাহ, আমি আপনার জন্যই রুকু‘ করেছি, আপনার প্রতিই ঈমান আনয়ন করেছি, আপনার প্রতি আত্নসমর্পন করেছি। আপনার জন্য বিনীত হয়েছে আমার শ্রবণশক্তি, দর্শনশক্তি, আমার মগজ (মেধা), আমার হাড়সমূহ এবং আমার স্নায়ু)। আর যখন রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شئت من شيء بعد (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে, হে আমাদের প্রভু। আর আসমানসমূহ পরিপূর্ণ, জমিন পরিপূর্ণ, উভয়ের মধ্যবর্তী স্থান ভর্তি এবং এছাড়াও যা কিছু আপনি ইচ্ছা করেন, সেসব পরিপূর্ণ সমস্ত প্রশংসা আপনার জন্যই)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪৮; আত তায়ালিসী: ১৫২; সহীহ মুসলিম: ৭৭১; তিরমিযী: ২৬৬; নাসাঈ: ২/১৯২; দারেমী: ৩০১; সহীহ ইবনু খুযাইমাহ: ৬০৭; আবূ আওয়ানা: ২/১০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩১; সুনান বাইহাকী: ২/৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (738): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، الماجشون بن أبي سلمة: هو يعقوب، والأعرج: هو عبد الرحمن.
1904 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فِي الصَّلَاةِ [ص:231] قَالَ: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ، وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ». [5: 12]
رقم طبعة با وزير = (1901)
আলী বিন আবি তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতে রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شئت من شيء بعد (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে, হে আমাদের প্রভু। আর আসমানসমূহ পরিপূর্ণ, জমিন পরিপূর্ণ, উভয়ের মধ্যবর্তী স্থান ভর্তি এবং এছাড়াও যা কিছু আপনি ইচ্ছা করেন, সেসব পরিপূর্ণ সমস্ত প্রশংসা আপনার জন্যই)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪৮; আত তায়ালিসী: ১৫২; সহীহ মুসলিম: ৭৭১; তিরমিযী: ২৬৬; নাসাঈ: ২/১৯২; দারেমী: ৩০১; সহীহ ইবনু খুযাইমাহ: ৬০৭; আবূ আওয়ানা: ২/১০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩১; সুনান বাইহাকী: ২/৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1905 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ الْأَنْصَارِيُّ، بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ قَزَعَةَ بْنِ يَحْيَى، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، قَالَ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ، وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلُ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ، لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ». [5: 12]
رقم طبعة با وزير = (1902)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলতেন, তারপর বলতেনرَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلُ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ لَا مَانِعَ لِمَا أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد (হে আমাদের প্রভু। আর আসমানসমূহ পরিপূর্ণ, জমিন পরিপূর্ণ, উভয়ের মধ্যবর্তী স্থান ভর্তি এবং এছাড়াও যা কিছু আপনি ইচ্ছা করেন, সেসব পরিপূর্ণ সমস্ত প্রশংসা আপনার জন্যই। বান্দা যা বলে প্রশংসা ও মর্যাদার অধিকারী আল্লাহ বেশি হকদার। আমরা সবাই আপনার বান্দা। আপনি যা প্রদান করেন, তার বাধাদানকারী কেউ নেই, আর আপনি যা বারণ করেন, তা প্রদানকারীও কেউ নেই। আপনার (শাস্তির কবল) থেকে সম্পদশালীর সম্পদ কোন উপকার করতে পারে না)।”[1]
[1] আবূ দাঊদ: ৮৪৭; আবূ আওয়ানা: ২/১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৬১৩; মুসনাদ আহমাদ: ৩/৮৭; দারেমী: ১/৩০১; সহীহ মুসলিম: ৪৭৭; নাসাঈ: ২/১৯৮-১৯৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৯; সুনান বাইহাকী: ২/৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (793): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح غير أحمد بن أبي الحواري –وهو أحمد بن عبد الله بن ميمون- وهو ثقة، أبو مسهر: هو عبد الأعلى بن مسهر الغساني.
1906 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ، وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلُ الثَّنَاءِ وَالْمَجْدِ، لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ». [5: 12]
رقم طبعة با وزير = (1903)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলতেন, তারপর বলতেনرَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلُ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ لَا مَانِعَ لِمَا أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد (হে আমাদের প্রভু। আর আসমানসমূহ পরিপূর্ণ, জমিন পরিপূর্ণ, উভয়ের মধ্যবর্তী স্থান ভর্তি এবং এছাড়াও যা কিছু আপনি ইচ্ছা করেন, সেসব পরিপূর্ণ সমস্ত প্রশংসা আপনার জন্যই। বান্দা যা বলে প্রশংসা ও মর্যাদার অধিকারী আল্লাহ বেশি হকদার। আমরা সবাই আপনার বান্দা। আপনি যা প্রদান করেন, তার বাধাদানকারী কেউ নেই, আর আপনি যা বারণ করেন, তা প্রদানকারীও কেউ নেই। আপনার (শাস্তির কবল) থেকে সম্পদশালীর সম্পদ কোন উপকার করতে পারে না)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪৬-২৪৭; সহীহ মুসলিম: ৪৭৮; সুনান বাইহাকী: ২/৯৪; আবূ আওয়ানা: ২/১৭৭; মুসনাদ আহমাদ: ১/১৭৬; নাসাঈ: ২/১৯৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৯; আবূ দাঊদ: ৮৪৭; আবূ আওয়ানা: ২/১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৬১৩; মুসনাদ আহমাদ: ৩/৮৭; দারেমী: ১/৩০১; সহীহ মুসলিম: ৪৭৭; নাসাঈ: ২/১৯৮-১৯৯; সুনান বাইহাকী: ২/৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما غير قيس بن سعد –وهو المكي- فإنه من رجال مسلم
1907 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». [1: 94]
رقم طبعة با وزير = (1904)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলবেন, তখন তোমরা বলবে اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ (হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার জন্যই সমস্ত প্রশংসা)। কেননা যার এটা বলা ফেরেস্তাদের বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৪; মুসনাদ আহমাদ: ২/৪৫৯; সহীহ আল বুখারী: ৭৯৬; সহীহ মুসলিম: ৪০৯; আবূ দাঊদ: ৮৪৮; তিরমিযী: ২৬৭; নাসাঈ: ২/১৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৮; সুনান বাইহাকী: ২/৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (794): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1908 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ». [1: 94]
رقم طبعة با وزير = (1905)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলবেন, তখন তোমরা বলবে ربنا ولك الحمد (হে আমাদের প্রভু, আর আপনার জন্যই সমস্ত প্রশংসা)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৫২; মুসনাদ আহমাদ: ৩/১১০; নাসাঈ: ২/১৯৫; ইবনু মাজাহ: ৮৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৯০৯; দারেমী: ১/৩০০; সুনান বাইহাকী: ২/৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1909 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ». [1: 94]
رقم طبعة با وزير = (1906)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলবেন, তখন তোমরা বলবে رَبَّنَا لَكَ الْحَمْدُ (হে আমাদের প্রভু, আপনার জন্যই সমস্ত প্রশংসা)। কেননা যার এটা বলা ফেরেস্তাদের বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৪; মুসনাদ আহমাদ: ২/৪৫৯; সহীহ আল বুখারী: ৭৯৬; সহীহ মুসলিম: ৪০৯; আবূ দাঊদ: ৮৪৮; তিরমিযী: ২৬৭; নাসাঈ: ২/১৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৮; সুনান বাইহাকী: ২/৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر (1904): ق. تنبيه!! رقم (1904) = (1907) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1910 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ: كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ، [ص:236] وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا؟ »، فَقَالَ رَجُلٌ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ رَأَيْتُ بِضْعًا وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ». [1: 2]
رقم طبعة با وزير = (1907)
রিফা‘আহ বিন রাফে‘ আয যুরাকী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম, যখন তিনি রুকূ‘ থেকে মাথা উত্তোলন করে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলেন, তখন তাঁর পিছনে এক ব্যক্তি বলেন, رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ (হে আমাদের প্রভু, আর আপনার জন্যই সমস্ত পবিত্র, বরকতময় প্রচুর প্রচুর প্রশংসা)। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন তিনি বলেন, “এক্ষুনি (বাক্যগুলো) কে বলছিল?” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি বলেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি দেখলাম যে, এগুলিকে প্রথমে লিপিবদ্ধ করার জন্য ৩০ জনেরও অধিক ফেরেস্তা প্রতিযোগিতা করছেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়া‘লা: ১/১৪৮; সহীহ মুসলিম: ৬০০; আবূ দাঊদ: ৭৬৩; নাসাঈ: ২/১৩২-১৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৩-৬৪৪; মুসনাদ আহমাদ: ৩/১৯১; আত তায়ালিসী: ২০০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৪১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (744): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
1911 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، فَمَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1908)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলবেন, তখন তোমরা বলবে اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (হে আল্লাহ, আমাদের প্রভু, আর আপনার জন্যই সমস্ত প্রশংসা)। কেননা যার এটা বলা ফেরেস্তাদের বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৪; মুসনাদ আহমাদ: ২/৪৫৯; সহীহ আল বুখারী: ৭৯৬; সহীহ মুসলিম: ৪০৯; আবূ দাঊদ: ৮৪৮; তিরমিযী: ২৬৭; নাসাঈ: ২/১৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৮; সুনান বাইহাকী: ২/৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (794): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (1970).
1912 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا سَجَدَ، وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ، وَإِذَا نَهَضَ، رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ». [5: 4]
رقم طبعة با وزير = (1909)
ওয়াইল বিন হুজর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি যখন সাজদা করতেন, তখন দুই হাতের আগে হাঁটু রাখতেন আর যখন তিনি উঠতেন তখন দুই হাঁটুর আগে দুই হাত উঠাতেন।”[1]
[1] আবূ দাঊদ: ৮৩৮; তিরমিযী: ২৬৮; ইবনু মাজাহ: ৮৮২; দারেমী: ১/৩০৩; নাসাঈ: ২/২০৬; দারাকুতনী: ১/৩৪৫; তাবারানী: ২২/৯৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৫৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৬২৬; হাকিম: ১/২২৬। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (151).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: كليب والد عاصم: صدوق، وباقي السند رجاله رجال الصحيح غير شريك –وهو ابن عبد الله القاضي- فإنه سيئ الحفظ، ولم يخرج له مسلم إلا في المتابعات.
1913 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الشَّحَّامُ، بِالرِّيِّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ وَارَةَ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ رَوْحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنْ عَدِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي صَالِحٍ مَوْلَى آلِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: كُنْتُ عِنْدَ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهَا ذُو قَرَابَتِهَا غُلَامٌ شَابٌّ ذُو جُمَّةٍ، فَقَامَ يُصَلِّي، فَلَمَّا ذَهَبَ لِيَسْجُدَ، نَفَخَ، فَقَالَتْ: لَا تَفْعَلْ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ لِغُلَامٍ لَنَا أَسْوَدَ: «يَا رَبَاحُ، تَرِّبْ وَجْهَكَ». [1: 78]
رقم طبعة با وزير = (1910)
তালহা বিন উবাইদুল্লাহর পরিবারের আজাদকৃত গোলাম আবূ সালিহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে ছিলাম, এমন সময় তার কাছে তার নিকটাত্নীয় এক যুবক আসেন, যার লম্বা লম্বা চুল ছিল। অতঃপর তিনি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সাজদা করতে যান, তখন তিনি ফুঁ দেন। তখন উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “এরকম করো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এক কালো গোলামকে বলতেন, “হে রাবাহ, তুমি তোমার চেহারাকে মাটির সাথে লাগাও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩২৩; তিরমিযী: ৩৮১; তাবারানী আল কাবীর: ২৩/৭৪৩; সুনান বাইহাকী: ২/২৫২; হাকিম: ১/২৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৫৪৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (5485).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، أبو صالح مولى آل طلحة: لم يوثقه غير المؤلف، ومحمد بن حرب: هو الخولاني المعروف بالأبرش، وهو كاتب الزبيدي محمد بن الوليد.
1914 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ الزُّهْرِيُّ، حَدَّثَنَا أَبِي، وَعَمِّي، قَالَا: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ آدَمَ بْنِ عَلِيٍّ الْبَكْرِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْسُطْ ذِرَاعَيْكَ إِذَا صَلَّيْتَ كَبَسْطِ السَّبُعِ، وَادَّعِمْ عَلَى رَاحَتَيْكَ، وَجَافِ عَنْ ضَبْعَيْكَ، فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ سَجَدَ كُلُّ عُضْوٍ مِنْكَ». [1: 78]
رقم طبعة با وزير = (1911)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি সালাত আদায় করবে, তখন তুমি তোমার দুই হাতকে হিংস্র প্রাণীর মতো বিছিয়ে দিবে না। (সাজদায়) তুমি তোমার দুই হাতের তালূর উপর ভর দিবে এবং হাতকে দুই পার্শ্ব থেকে দূরে রাখবে। কেননা যখন তুমি এরকম করবে, তখন তোমার প্রতিটি অঙ্গ সাজদা করবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৬৪৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১২৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৯২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، ابن إسحاق: روى له مسلم مقروناً بغيره، وقد صرح بالتحديث، وباقي رجاله رجال الصحيح.
1915 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ عَلَى أَلْيَتَيْ كَفَّيْهِ. [3: 4]
رقم طبعة با وزير = (1912)
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতের তালূর উচু মাংশের উপর (ভর করে) সাজদা করতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৬৩৯; মুসনাদ আহমাদ: ৪/২৯৪; হাকিম: ১/২২৭; সুনান বাইহাকী: ২/১০৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2966).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير علي بن الحسين بن واقد، وهو صدوق، وأبوه سمع من أبي إسحاق بأخرة.
1916 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنِ الْبَرَاءِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا سَجَدْتَ، فَضَعْ كَفَّيْكَ، وَارْفَعْ مِرْفَقَيْكَ، وَانْتَصِبْ». [1: 78]
رقم طبعة با وزير = (1913)
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি সাজদা করবে, তখন তোমার দুই হাতের তালূকে মাটিতে রাখবে এবং কনুইকে উঁচু করে দাঁড় করিয়ে রাখবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৮৩; আত তায়ালিসী: ৭৪৮; আবূ আওয়ানা: ২/১৮৩; সহীহ মুসলিম: ৪৯৪; সুনান বাইহাকী: ২/১১৩; সহীহ খুযাইমাহ: ৬৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1917 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ، بِبَيْرُوتَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، حَدَّثَنَا أَبِي، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ دَرَّاجٍ، عَنِ ابْنِ حُجَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:245] قَالَ: «إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَفْتَرِشِ افْتِرَاشَ الْكَلْبِ، وَلْيَضُمَّ فَخِذَيْهِ». [1: 78]
رقم طبعة با وزير = (1914) قَالَ أَبُو حَاتِمٍ: «لَمْ يَسْمَعِ اللَّيْثُ مِنْ دَرَّاجٍ غَيْرَ هَذَا الْحَدِيثِ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সাজদা করবে, সে যেন (তার হাত) কুকুরের ন্যায় বিছিয়ে না দেয় এবং সে যেন দুই উরুকে মিলিয়ে রাখে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাবী লাইস দার্রাজ রাবী থেকে এই হাদীস ছাড়া আর কোন হাদীস শ্রবণ করেননি।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৩; আবূ দাঊদ: ৯০১; সুনান বাইহাকী: ২/১১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২/৮৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (837/ 2).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، دارج: أحاديثه عن غير أبي الهيثم مستقيمة فيما نقله الأجري، عن أبي داود، وهذا منها، فإنه رواه عن ابن حجيرة –وهو عبد الرحمن بن حجيرة- وباقي رجاله ثقات.
1918 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: شَكَى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَشَقَّةَ السُّجُودِ عَلَيْهِمْ، فَقَالَ: «اسْتَعِينُوا بِالرُّكَبِ». [2: 82]
رقم طبعة با وزير = (1915)
আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাজদা করা কষ্টকর হওয়ার অভিযোগ করলে, তিনি বলেন, “তোমরা হাঁটুসমূহের মাধ্যমে সাহায্য গ্রহণ করবে।”[1]
[1] আবূ দাঊদ: ৯০২; তিরমিযী: ২৮৬; মুসনাদ আহমাদ: ২/৩৩৯; হাকিম: ১/২২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (160).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجاله رجال الشيخين غير ابن عجلان، فإنه من رجال مسلم، وهو صدوق.
1919 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، عَنِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ». [5: 4]
رقم طبعة با وزير = (1916)
ইবনু বুহাইনাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাজদার সময় হাতকে (দুই পার্শ্ব থেকে) এমন ফাঁকা রাখতেন যে, তাঁর বগলের শুভ্রতা পরিলক্ষিত হতো।”[1]
[1] সুনান বাইহাকী: ২/১১৪; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; সহীহ আল বুখারী: ৩৯০; সহীহ মুসলিম: ৪৯৫; নাসাঈ: ২/২১২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৪৮; আবূ আওয়ানা: ২/১৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3195): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير أبي الأسود النضر بن عبد الجبار وهو ثقة، ابن بحينة: هو الصحابي عبد الله بن مالك.
1920 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْحَارِثُ بْنُ [ص:248] عَبْدِ اللَّهِ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكَعَ، فَرَّجَ أَصَابِعَهُ، وَإِذَا سَجَدَ ضَمَّ أَصَابِعَهُ». [5: 4]
رقم طبعة با وزير = (1917)
ওয়াইল বিন হুজর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকূ‘ করতেন, তখন হাতের আঙ্গুলগুলোকে ফাঁকা রাখতেন আর যখন সাজদা করতেন, তখন আঙ্গুলগুলোকে একত্রিত করে রাখতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫৯৪; হাকিম: ১/২২৭; তাবারানী আল কাবীর: ২২/২৬; মুসনাদ আহমাদ: ৪/১২০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮০৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (809).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: الحارث بن عبد الله الهمداني هو الخازن، ذكره المؤلف في «الثقات» 8/ 183، وقال: مستقيم الحديث، وقال الإمام الذهبي في «الميزان» 1/ 437: صدوق ومن فوقه من رجال مسلم، إلا أن هشيماً مدلس، وقد عنعن، وسماع علقمة عن أبيه ثابت، خلافاً لما قاله الحافظ في «التقريب» كما حققته في التعليق على «السير» 2/ 573.