হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1961)


1961 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنِي الْحَسَنُ بْنُ الْحُرِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، قَالَ: أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي، فَحَدَّثَنِي أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، أَخَذَ بِيَدِهِ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِ عَبْدِ اللَّهِ، فَعَلَّمَهُ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ: «[ص:292] التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ -، قَالَ زُهَيْرٌ: عَقَلْتُ حِينَ كَتَبْتُهُ مِنَ الْحَسَنِ، فَحَدَّثَنِي مِنْ حِفْظِهِ مِنَ الْحَسَنِ، بِبَقِيَّتِهِ - أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» - قَالَ زُهَيْرٌ: ثُمَّ رَجَعْتُ إِلَى حِفْظِي - قَالَ: «فَإِذَا قُلْتَ هَذَا فَقَدْ قَضَيْتَ صَلَاتَكَ إِنْ شِئْتَ أَنْ تَقُومَ فَقُمْ، وَإِنْ شِئْتَ أَنْ تَقْعُدَ فَاقْعُدْ». [1: 21]
رقم طبعة با وزير = (1958)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরে তাকে সালাতের নিম্নোক্ত তাশাহ্হুদ শিক্ষা দেন: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর।) অধঃস্তন রাবী যুহাইর রহিমাহুল্লাহ বলেন, “আমার হাদীসটি মনে আছে, আমি হাদীসটি হাসান থেকে লিপিবদ্ধ করেছিলাম।” যুহাইরের ছাত্র বলেন, “তারপর যুহাইর রহিমাহুল্লাহ হাসান থেকে হাদীসটির বাকী অংশ আমার কাছে মুখস্ত বর্ণনা করেন। বাকী অংশ হলো: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও তাঁর রাসূল)।“ যুহাইর রহিমাহুল্লাহ বলেন, “তারপর আমি আমার সংরক্ষিত পান্ডুলিপির কাছে ফিরে যাই, সেখানে বলা হয়েছে, “যখন তুমি এটা বলবে, তখন তুমি তোমার সালাত সম্পন্ন করে ফেললে। কাজেই তুমি চাইলে উঠে যেতে পারো আবার চাইলে বসেও থাকতে পারো।” [1]



[1] মুসনাদ আহমাদ: ১/৪২২; আবূ দাঊদ: ৯৭০; দারেমী: ১/৩০৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৭৫; দারাকুতনী: ১/৩৫৩; তাবারানী আল কাবীর: ৯৯২৫; আত তায়ালিসী: ২৭৫। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “যখন তুমি এটা বলবে...” এই অংশটুকুসহ শায বা দুর্বল বলেছেন। এটি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর কথা হিসেবে সহীহ।” (সহীহ আবূ দাঊদ: ৮৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ بزيادة: «إِذَا قُلْتَ ... »، والصواب أنَّه من قول ابن مسعود - «صحيح أبي داود» (891)، وانظر ما بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الرحمن بن عمرو البجلي الحراني: ذكره المؤلف في «الثقات» 8/ 380، وقال أبو زرعة فيما نقله عنه ابن أبي حاتم 5/ 267: شيخ، وقد توبع عليه، ومن فوقه من ثقات رجال الصحيح غير الحسن بن حر، وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (1962)


1962 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، قَالَ: أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي، وَأَخَذَ ابْنُ مَسْعُودٍ، بِيَدِ عَلْقَمَةَ، وَأَخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِ ابْنِ مَسْعُودٍ، فَعَلَّمَهُ التَّشَهُّدَ: «التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: «فَإِذَا فَرَغْتَ مِنْ هَذَا فَقَدْ فَرَغْتَ [ص:294] مِنْ صَلَاتِكَ، فَإِنْ شِئْتَ فَاثْبُتْ، وَإِنْ شِئْتَ فَانْصَرِفْ». [1: 21]
رقم طبعة با وزير = (1959)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরে তাকে তাশাহ্হুদ শিক্ষা দেন: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও তাঁর রাসূল)।“ আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যখন তুমি এটা বলা শেষ করবে, তখন তুমি তোমার সালাত সম্পন্ন করে ফেললে। কাজেই তুমি চাইলে বসে থাকতে পারো আবার চাইলে চলে যেতে পারো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৪২২; আবূ দাঊদ: ৯৭০; দারেমী: ১/৩০৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৭৫; দারাকুতনী: ১/৩৫৩; তাবারানী আল কাবীর: ৯৯২৫; আত তায়ালিসী: ২৭৫। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন।” (সহীহ আবূ দাঊদ: ৮৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: غسان بن الربيع –وهو الأزدي الموصلي- قال الدارقطني: ضعيف، وقال مرة: صالح، وقال الذهبي: ليس بحجة في الحديث، وشيخه ابن ثوبان- وهو عبد الرحمن بن ثابت بن ثوبان- قال الحافظ في «التقريب»: صدوق يخطئ وتغير بأخرة، قال صاحب «الجوهر النقي» 2/ 175: وبمثل هذا لا تعلل رواية الجماعة الذين جعلوا هذا الكلام متصلاً بالحديث، وعلى تقدير صحة السند الذي روي فيه موقوفاً، فرواية من وقف لا تعلل بها رواية من رفع، لأن الرفع زيادة مقبولة على ما عرف من مذاهب أهل الفقه والأصول، فيحمل على أن ابن مسعود سمعه من النبي صلى الله عليه وسلم، فرواه كذلك مرة، وأفتى به مرة أخرى، وهذا أولى من جعله من كلامه، إذ فيه تخطئة الجماعة الذين وصلوه، وانظر «نصب الراية» 1/ 424 - 425.









সহীহ ইবনু হিব্বান (1963)


1963 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، قَالَ: أَخَذَ بِيَدِي عَلْقَمَةُ بْنُ قَيْسٍ، قَالَ: أَخَذَ بِيَدِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، قَالَ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَلِّمْنِي التَّشَهُّدَ: «التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ [ص:295] عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ». قَالَ الْحَسَنُ بْنُ الْحُرِّ: وَزَادَنِي فِيهِ مُحَمَّدُ بْنُ أَبَانَ، بِهَذَا الْإِسْنَادِ، قَالَ: «فَإِذَا قُلْتَ هَذَا فَإِنْ شِئْتَ فَقُمْ». [1: 21]
رقم طبعة با وزير = (1960) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «مُحَمَّدُ بْنُ أَبَانَ، ضَعِيفٌ، قَدْ تَبَرَّأْنَا مِنْ عُهْدَتِهِ فِي كِتَابِ الْمَجْرُوحِينَ»




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরে তাকে তাশাহ্হুদ শিক্ষা দেন: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও তাঁর রাসূল)।“ হাসান বিন হুর্র রহিমাহুল্লাহ বলেন, “এই সানাদে মুহাম্মাদ বিন আবান আরেকটু বৃদ্ধি করেছেন: “যখন তুমি এটা বলবে, তখন তুমি চাইলে উঠে যেতে পারো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মুহাম্মাদ বিন আবান দুর্বল রাবী। আমরা আমাদের ‘মাজরূহীন’ কিতাবে তার থেকে সম্পূর্ণরুপে দায়মুক্তি ঘোষনা করেছি।”



[1] মুসনাদ আহমাদ: ১/৪২২; আবূ দাঊদ: ৯৭০; দারেমী: ১/৩০৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৭৫; দারাকুতনী: ১/৩৫৩; তাবারানী আল কাবীর: ৯৯২৫; আত তায়ালিসী: ২৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “যখন তুমি এটা বলবে...” এই অংশটুকুসহ শায বা দুর্বল বলেছেন। এটি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর কথা হিসেবে সহীহ।” (সহীহ আবূ দাঊদ: ৮৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (1964)


1964 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، وَشُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً؟ قُلْنَا: بَلَى، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَرَفْنَا كَيْفَ السَّلَامُ عَلَيْكَ، فَكَيْفَ [ص:296] الصَّلَاةُ عَلَيْكَ؟ فَقَالَ: «قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ». [1: 94]
رقم طبعة با وزير = (1961)




কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো জেনেছি যে, কিভাবে আপনাকে সালাম দিতে হয়, কিন্তু আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করবো?” জবাবে তিনি বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর সালাত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ, আপনি বারাকাহ অবতীর্ণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)”[1]



[1] ইবনু মাজাহ: ৯০৪; সহীহ মুসলিম: ৪০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫০৭; সহীহ আল বুখারী: ৬৩৫৭; আবূ দাঊদ: ৯৭৬; দারেমী: ১/৩০৯; হুমাইদী: ৭১১; তাবারানী, আল কাবীর: ১৯/১১৬; মুসনাদ আহমাদ: ৪/২৪১; বাইহাকী: ২/১৪৭-১৪৮; মুশকিলুল আসার: ৩/৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফাযলুস সালাত আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম : ৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1954). تنبيه!! رقم (1954) = (1957) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، يوسف بن موسى: من رجال البخاري، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1965)


1965 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُجْمِرُ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْأَنْصَارِيَّ، أَخْبَرَهُ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، أَنَّهُ قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللَّهُ يَا رَسُولَ اللَّهِ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ، ثُمَّ قَالَ: «قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلَامُ كَمَا قَدْ عَلِمْتُمْ». [41: 9]
رقم طبعة با وزير = (1962)




আবূ মাস‘ঊদ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসেন, এসময় আমরা সা‘দ বিন উবাদাহ রাদ্বিয়াল্লাহু আনহুর মজলিসে ছিলাম। অতঃপর বাশীর বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহান আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আপনার উপর সালাত পেশ করতে, কাজেই আমরা আপনার উপর কিভাবে সালাত পেশ করবো?” রাবী বলেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকেন এমনকি আমাদের মনে হলো যে, প্রশ্নকারী যদি প্রশ্ন না করতেন (তবে সেটা কতইনা ভালো হতো)! আপনার উপর দরুদ পাঠ করবো?” তারপর তিনি জবাবে বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর উপর সালাত বর্ষণ করেছিলেন, আপনি বারাকাহ অবতীর্ণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি জগৎসমূহে ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)” আর সালাম পেশ করার ব্যাপারটি তেমনি, যেমনটি তোমরা যেমন শিক্ষা করেছো।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৫-১৬৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯০-৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১০৮; মুসনাদ আহমাদ: ৪/১১৮; সহীহ মুসলিম: ৪০৫; আবূ দাঊদ: ৯৮০; নাসাঈ: ৩/৪৫; তিরমিযী: ৩২২০; দারেমী: ১/৩০৯-৩১০; তাবারানী: ১৭/৬৯৭; সুনান বাইহাকী: ২/১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (1955). تنبيه!! رقم (1955) = (1958) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1958).









সহীহ ইবনু হিব্বান (1966)


1966 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرِ بْنِ سَابِقٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْمَاجِشُونُ، عَنْ أَبِيهِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ آخِرُ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدَّمُ وَأَنْتَ الْمُؤَخَّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ». [5: 12]
رقم طبعة با وزير = (1963)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশাহ্হুদ ও সালাম ফেরানোর মাঝে সর্বশেষ যা বলতেন, তা হলো, اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدَّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أنت (হে আল্লাহ, আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, যা আমি সীমালঙ্ঘন করেছি এবং যে ব্যাপারে আপনি আমার চেয়ে বেশি অবগত। আপনি সর্বপ্রথম, আপনি সর্বশেষ, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।)[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৩; আবূ আওয়ানা: ২/২৩৫; সহীহ মুসলিম: ৭৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭২; তিরমিযী: ৩৪২১; সুনান বাইহাকী: ২/৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بحر بن نصر: ثقة، ومن فوقه من رجال الشيخين غير يعقوي والد يوسف، فإنه من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (1967)


1967 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي عَائِشَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ الْآخِرِ، فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ: مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ». [1: 104]
رقم طبعة با وزير = (1964)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ শেষ তাশাহ্হুদ পড়া সম্পন্ন করবে, সে যেন আল্লাহর কাছে চারটি জিনিস থেকে আশ্রয় চায়: জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ আদ দাজ্জালের ফিতনা থেকে।”[1]



[1] ইবনু মাজাহ: ৯০৯; মুসনাদ আহমাদ: ২/২৩৭; আবূ দাঊদ: ৯৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৯৩; সহীহ মুসলিম: ৫৮৮; নাসাঈ: ৩/৫৮; দারেমী: ১/৩১০; ইবনুল জারূদ: ২০৭; আবূ আওয়ানা: ২/২৩৫; বাইহাকী: ২/১৫৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (903): م، وانظر ما مضى برقم (1014). تنبيه!! رقم (1014) = (1018) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1968)


1968 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكْ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ [ص:300] وَالْمَغْرَمِ» قَالَتْ: فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ». [5: 12]
رقم طبعة با وزير = (1965)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে এই দু‘আ করতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكْ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে মাসীহ আদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ, আমি আপনার কাছে ঋণ ও পাপাচারিতা থেকে আশ্রয় চাই।) আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তখন এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কতইনা বেশি ঋণ থেকে আশ্রয় চান!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “যখন কোন ব্যক্তি ঋণগ্রস্ত হয়, তখন সে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে।”[1]



[1] নাসাঈ: ৩/৫৬; আবূ দাঊদ: ৮৮০; মুসনাদ আহমাদ: ৬/৮৮-৮৯; সহীহ আল বুখারী: ৮৩২; সহীহ মুসলিম: ৫৮৯; আবূ আওয়ানা: ২/২৩৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬১৯; সুনান বাইহাকী: ২/১৫৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৮; তিরমিযী: ৩৪৯৫; ইবনু মাজাহ: ৩৮৩৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (824): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن عثمان وأبوه: روى لهما أبو داود، والنسائي، وابن ماجه، وهما ثقتان، ومن فوقهما من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1969)


1969 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاةِ الصُّبْحِ، قَالَ: «اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ». [4: 1] [4: 1]
رقم طبعة با وزير = (1966)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতে যখন রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন বলতেন, اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِيِّ يوسف (হে আল্লাহ, আপনি ওয়ালিদ বিন ওয়ালিদ, সালামা বিন হিশাম, আইয়াশ বিন রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহুকে মুক্তি দিন। হে আল্লাহ আপনি মুদার গোত্রের উপর কঠিন শাস্তি দিন। সেটাকে ইউসুফ আলাইহিস সালামের সময়কার দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষে পরিণত করুন।)[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০২৮; আবূ আওয়ানা: ২/২৮৩; সহীহ আল বুখারী: ৮০৪; ‍সুনান বাইহাকী: ২/২০৭; দারকুতনী: ২/৩৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ২৫৪৪ আওতাভুক্ত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت الحديث (2544): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1970)


1970 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، أَنَّ ابْنَ مَسْعُودٍ كَانَ قَائِمًا يُصَلِّي، فَلَمَّا بَلَغَ رَأْسَ الْمِائَةِ مِنَ النِّسَاءِ، أَخَذَ يَدْعُو، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلْ تُعْطَهْ»، ثَلَاثًا، فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ، وَنَعِيمًا لَا يَنْفَدُ، وَمُرَافَقَةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَعْلَى جُنَّةِ الْخُلْدِ. [1: 2]
رقم طبعة با وزير = (1967)




যিন বিন হুবাইশ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, অতঃপর যখন তিনি কিরা‘আত পাঠ করে সূরা নিসার ১০০ আয়াতে পৌঁছেন, তখন তিনি দু‘আ করতে শুরু করেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “প্রার্থনা করো, তোমাকে প্রদান করা হবে।” তখন তিনি দু‘আ করেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عليه وسلم في أعلى جنة الخلد (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি এমন ঈমান, যা চলে যাবে না, এমন নি‘আমত যা শেষ হয়ে যাবে না এবং চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্থানে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য।)[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৪৫৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩৩২; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৬৯; তাবারানী: ৮৪১৬; আত তায়ালিসী: ৩৪০; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ১/১২৭; হাকিম: ৩/৩১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ৯৩১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صفة الصلاة»، «تخريج المختارة» (255)، «المشكاة» (931).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عاصم بن بهدلة: صدوق حسن الحديث، وباقي رجاله ثقات رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1971)


1971 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: [ص:305] حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا جُلُوسًا فِي الْمَسْجِدِ، فَدَخَلَ عَمَّارُ بْنُ يَاسِرٍ، فَصَلَّى صَلَاةً خَفَّفَهَا، فَمَرَّ بِنَا فَقِيلَ لَهُ: يَا أَبَا الْيَقْظَانِ، خَفَّفْتَ الصَّلَاةَ، قَالَ: أَوَ خَفِيفَةً رَأَيْتُمُوهَا؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: أَمَا إِنِّي قَدْ دَعَوْتُ فِيهَا بِدُعَاءٍ قَدْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. ثُمَّ مَضَى، فَأَتْبَعَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ، قَالَ عَطَاءٌ: اتَّبَعَهُ أَبِي - وَلَكِنَّهُ كَرِهَ أَنْ يَقُولَ اتَّبَعْتُهُ - فَسَأَلَهُ عَنِ الدُّعَاءِ، ثُمَّ رَجَعَ فَأَخْبَرَهُمْ بِالدُّعَاءِ: «اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَكَلِمَةَ الْعَدْلِ وَالْحَقِّ فِي الْغَضَبِ وَالرِّضَا، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَبِيدُ، وَقُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَأَسْأَلُكَ الشَّوْقَ إِلَى لِقَائِكَ، فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ». [5: 12]
رقم طبعة با وزير = (1968)




সায়িব রহিমাহুল্লাহ বলেন, “আমরা মাসজিদে বসে ছিলাম, এসময় আম্মার বিন ইয়াসার রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে প্রবেশ করে হালকা করে সালাত আদায় করেন। অতঃপর তিনি আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। এসময় তাঁকে বলা হয়, “হে আবুল ইয়াকযান, আপনি সালাত হালকা করে আদায় করলেন যে!” জবাবে তিনি বলেন, “হালকা করে সালাত আদায় করেছি, আপনারা দেখেছেন?” আমরা বললাম, “হ্যাঁ, আমরা দেখেছি।” তিনি বলেন, “জেনে রাখুন, নিশ্চয়ই আমি এই সালাতে একটি দু‘আ করেছি, যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি।” তারপর তিনি চলে যান। অতঃপর কওমের এক ব্যক্তি তাঁর অনুগামী হয়।” আত রহিমাহুল্লাহ বলেন, “আমার বাবা সায়িব রহিমাহুল্লাহ তাঁর অনুগামী হয়েছিলেন। -কিন্তু তিনি এরকম বলা অপছন্দ করেন, “অতঃপর আমি তাঁর অনুগামী হই”- অতঃপর তিনি তাঁকে উক্ত দু‘আ সম্পর্কে জিজ্ঞেস করেন, তারপর তিনি তাদের কাছে ফিরে আসেন এবং তাদেরকে দু‘আ সম্পর্কে অবহিত করেন। দু‘আটি হলো, اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ وَكَلِمَةَ الْعَدْلِ وَالْحَقِّ فِي الغضب والرضا وأسألك القصد في الفقر والغنا وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَبِيدُ وَقُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَأَسْأَلُكَ الشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ اللَّهُمَّ زَيِّنَّا بزينة الإيمان واجعلنا هداة مهتدين (হে আল্লাহ, অদৃশ্যের বিষয়ে আপনার জ্ঞান ও সৃষ্টির ব্যাপারে আপনার ক্ষমতার বদৌলতে আমাকে বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকা কল্যাণকর জানবেন, আমাকে মৃত্যু দান করবেন যখন মৃত্যুবরণ করা আমার জন্য কল্যাণকর হবে। হে আল্লাহ, আপনি আপনার কাছে দৃশ্যে ও অদৃশ্যে আপনার ভীতি, খুশি ও ক্রোধান্বিত উভয় অবস্থায় হক ও ন্যায়নিষ্ঠ কথা (বলতে পারার তাওফীক) কামনা করছি। আমি আপনার কাছে ধনী ও গরীব উভয় অবস্থায় মধ্যমপন্থা অবলম্বন (করার তাওফীক) কামনা করছি। আমি আপনার কাছে চাইছি এমন নি‘আমত যা শেষ হয়ে যাবে না এবং চোখের শীতলতা যা নিঃশেষ হয়ে যাবে না। আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার ফায়সালার পর আপনার সন্তুষ্টি। আমি আপনার কাছে কামনা করছি মৃত্যুর পর শীতল জীবন-যাপন। আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার চেহারার দিকে দৃষ্টিপাতের মধুরতা। আমি আপনার কাছে ক্ষতিকর কোন কিছু ছাড়া এবং বিভ্রান্তিকর কোন ফিতনা ছাড়া আপনার সাক্ষাতের প্রতি আগ্রহ চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সাজে সুসজ্জিত করুন আর আপনি আমাদেরকে সুপথপ্রাপ্ত ও পথপ্রদর্শনকারী বানিয়ে দিন।)[1]



[1] ইবনু খুযাইমাহ, কিতাবুত তাওহীদ: ১২ পৃষ্ঠা; নাসাঈ: ৩/৫৪;হাকিম: ১/৫২৪-৫২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬৪; মুসনাদ আহমাদ: ৪/২৬৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ১২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «الكلم الطيب»، «الظلال» (129).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فإن سماع حماد بن زيد من عطاء بن السائب قبل الاختلاط.









সহীহ ইবনু হিব্বান (1972)


1972 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنَ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ [ص:307] وَيَرْفَعُ رَأْسَهُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، يَقُولُ وَهُوَ قَائِمٌ: اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ، اللَّهُمَّ الْعَنْ لِحْيَانَ، وَرِعْلًا، وَذَكْوَانَ، وَعُصَيَّةً عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ» ثُمَّ بَلَغَنَا أَنَّهُ تَرَكَ ذَلِكَ لَمَّا نَزَلَتْ: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128] [5: 10]
رقم طبعة با وزير = (1969)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাতের কিরা‘আত শেষ করে তাকবীর দিয়ে রুকূ‘ করে তারপর রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (আল্লাহ শ্রবন করেন, যে তাঁর প্রশংসা করেছে, হে আমাদের প্রভু আর আপনার জন্যই সমস্ত প্রশংসা।) এসময় তিনি দাঁড়িয়ে থেকেই নিচের দু‘আ পড়তেন, اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ اللَّهُمَّ الْعَنْ لِحْيَانَ وَرِعْلًا وَذَكْوَانَ وعُصَيَّة عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ (হে আল্লাহ, আপনি ওয়ালিদ বিন ওয়ালিদ, সালামা বিন হিশাম, আইয়াশ বিন আবী রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহুম এবং দুর্বল মু‘মিনদেরকে মুক্তি দিন। হে আল্লাহ আপনি মুদার গোত্রের উপর কঠিন শাস্তি দিন। সেটাকে ইউসুফ আলাইহিস সালামের সময়কার দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষে পরিণত করুন। হে আল্লাহ, আপনি লিহইয়ান, রি‘ল, যাকওয়ান ও উসাইয়্যাহ গোত্রের প্রতি লা‘নত বর্ষন করুন। উসাইয়্যাহ গোত্র আল্লাহ ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধাচারণ করেছে।) রাবী বলেন, “অতঃপর আমাদের কাছে এই মর্মে হাদীস পৌঁছে যে, যখন নিচের আয়াত অবতীর্ণ হয়, তখন তিনি কুনূতে নাযিলা পড়া বন্ধ করেন। আয়াতটি হলো, لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ (বিষয়টিতে আপনার কোন অধিকার হয়, অথবা তিনি তাদের তাওবা কবূল করবেন অথবা তিনি তাদের শাস্তি দিবেন কেননা তারা জালিম। -সূরা আল ইমরান: ১২৮।)[1]



[1] সহীহ মুসলিম: ৬৭৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪১; আবূ আওয়ানা: ২/২৮০; সুনান বাইহাকী: ২/১৯৭; মুসনাদ আহমাদ: ২/২২৫; সহীহ আল বুখারী: ৪৫৬০; দারেমী: ১/৩৭৪; সহীহ িইবনু খুযাইমাহ: ৬১৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৬; হুমাইদী: ৯৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩১৬; নাসাঈ: ২/২০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1296): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حرملة بن يحيى: من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1973)


1973 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، وَيَحْيَى الْقَطَّانُ، قَالَا: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، رِعْلٍ، وَذَكْوَانَ»، وَقَالَ: «عُصَيَّةٌ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ». أَبُو مِجْلَزٍ اسْمُهُ: لَاحِقُ بْنُ حُمَيْدٍ. [4: 1]
رقم طبعة با وزير = (1970)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাস রুকূ‘র পর আরবের গোত্রগুলোর মাঝে রি‘ল ও যাকওয়ান গোত্রের উপর বদ দু‘আ করেন। তিনি বলেন, “উসাইয়্যাহ গোত্র আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করেছে।”[1] রাবী আবূ মিজলাযের নাম লাহিক বিন হুমাইদ।



[1] মুসনাদ আহমাদ: ৩/১১৬; সহীহ আল বুখারী: ১০০৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪৪; সহীহ মুসলিম: ৬৭৭; নাসাঈ: ২/২০০; আবূ আওয়ানা: ২/১৮৬; সুনান বাইহাকী: ২/২৪৪; দারেমী: ১/২৪৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৫; আবূ দাঊদ: ১৪৪৫; আবূ আওয়ানা: ২/২৮৬; ইবনু মাজাহ: ১১৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن أبي داود» (1299).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، سليمان التيمي: هو ابن طرخان التيمي، أبو المعتمر البصري، نزل في التيم، فنسب إليهم.









সহীহ ইবনু হিব্বান (1974)


1974 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي صَلَاتِهِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَعَزِيمَةَ الرُّشْدِ، وَشُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ [ص:311] قَلْبًا سَلِيمًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ». [5: 12]
رقم طبعة با وزير = (1971)




শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় সালাতে বলতেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَعَزِيمَةَ الرُّشْدِ وشُكر نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ) (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি দ্বীনের অটলতা, সঠিক পথের ‍উপর অবিচলতা, আপনার নি‘আমতের শুকরিয়া, সুন্দর ইবাদত করার তাওফীক। নির্মল হৃদয়। আমি আপনার কাছে চাচ্ছি সেই কল্যাণ, যা আপনি জানেন, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই অনিষ্টতা থেকে যা আপনি জানেন। আমি সে পাপের জন্য আপনার ক্ষমা চাচ্ছি যা আপনি জানেন।)”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১২৩; তিরমিযী: ৩৪০৭; আত তাবারানী, আল কাবীর: ৭১৭৫; নাসাঈ: ৩/৫৪; হাকিম: ১/৫০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3228)، وتقدم (931) من طريق آخر. تنبيه!! رقم (931) = (935) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أنه منقطع، سقط من إسناده رجل من بني حنظلة بين أبي العلاء وبين شداد بن أوس كما يتبين من التخريج، سعيد الجريري: هو سعيد بن إياس الجريري، ورواية حماد بن سلمة عنه قبل الاختلاط، وأبو العلاء: هو يزيد بن عبد الله بن الشخير.









সহীহ ইবনু হিব্বান (1975)


1975 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَمَسَ شَيْئًا لَا نَفْهَمُهُ، فَقَالَ: «أَفَطِنْتُمْ لِي؟ » قُلْنَا: نَعَمْ، قَالَ: «إِنِّي ذَكَرْتُ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ أُعْطِيَ جُنُودًا مِنْ قَوْمِهِ فَقَالَ: مَنْ يَقُومُ لِهَؤُلَاءِ؟ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنِ اخْتَرْ لِقَوْمِكَ إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ، أَوِ الْجُوعَ، أَوِ الْمَوْتَ، فَاسْتَشَارَ قَوْمَهُ فِي ذَلِكَ، فَقَالُوا: أَنْتَ نَبِيُّ اللَّهِ نَكِلُ ذَلِكَ إِلَيْكَ خِرْ لَنَا، فَقَامَ إِلَى صَلَاتِهِ - وَكَانُوا إِذَا فَزِعُوا فَزِعُوا إِلَى الصَّلَاةِ - فَصَلَّى [ص:313] مَا شَاءَ اللَّهُ، فَقَالَ: أَيْ رَبِّ أَمَّا عَدُوُّهُمْ مِنْ غَيْرِهِمْ وَالْجُوعُ فَلَا، وَلَكِنِ الْمَوْتُ، فَسُلِّطَ عَلَيْهِمُ الْمَوْتَ ثَلَاثَةَ أَيَّامٍ، فَمَاتَ مِنْهُمْ سَبْعُونَ أَلْفًا، فَهَمْسِي الَّذِي تَرَوْنَ أَنْ أَقُولَ: اللَّهُمَّ بِكَ أُقَاتِلُ، وَبِكَ أُصَاوِلُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». [3: 5]
رقم طبعة با وزير = (1972) قَالَ أَبُو حَاتِمٍ: «مَاتَ صُهَيْبٌ سَنَةَ ثَمَانٍ وَثَلَاثِينَ فِي رَجَبٍ فِي خِلَافَةِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَوُلِدَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى لِسَنَتَيْنِ مَضَتَا مِنْ خِلَافَةِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ»




সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিসফিস করে কিছু বলেন, যা আমরা বুঝতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা আমার ব্যাপারটি খেয়াল করেছো?” আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” তিনি বলেন, “আমি একজন নাবী আলাইহিস সালামের কথা স্মরণ করছিলাম, যাকে তাঁর সম্প্রদায় থেকে সেনাদল দেওয়া হয়েছিল, তখন তিনি বলেন, “এই সেনাদলের দায়িত্বভার কে নিবে?” তখন আল্লাহ তাঁর কাছে ওহী করেন, “আপনি আপনার সম্প্রদায়ের জন্য তিনটি বিষয়ের যে কোন একটি বিষয় গ্রহণ করুন: হয়তো আমি তাদের উপর অন্য জাতীর শত্রু চাপিয়ে দিবো, অথবা তাদেরকে ক্ষুধা দিবো নতুবা মৃত্যু দিবো।” অতঃপর তিনি এই ব্যাপারে তাঁর সম্প্রদায়ের সাথে পরামর্শ করেন। তারা জবাবে বলেন, “আপনি আল্লাহর নাবী, আমরা বিষয়টি আপনার প্রতি ন্যস্ত করছি, আপনি আমাদের নির্বাচন করুন।” তারপর তিনি সালাতে দাঁড়ান, -তারা যখন কোন বিষয়ে ভীত সন্ত্রস্ত হতেন, তখন তারা সে অবস্থাতেই দ্রুত সালাতে দাঁড়িয়ে যেতেন- অতঃপর আল্লাহ যা চান তিনি সালাত আদায় করেন এবং বলেন, “হে আমার প্রভু, ক্ষুধা ও অন্য জাতীর শত্রু আমাদের উপর চাপিয়ে দিয়েন না। বরং মৃত্যু দিন।” অতঃপর তিন দিন তাদের উপর মৃত্যু দেওয়া হয়। এতে তাদের মাঝে ৭০ হাজার লোক মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সুতরাং তোমরা যে আমাকে ফিসফিস করে কিছু বলতে শুনেছো, সেসময় আমি এই দু‘আ বলেছি- اللَّهُمَّ بِكَ أُقَاتِلُ وَبِكَ أُصَاوِلُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلا بالله (হে আল্লাহ, আমি আপনার সাহায্যে যুদ্ধ করি, আপনার সাহায্যে হামলা করি। মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোন সাধ্য নাই আল্লাহ ছাড়া, আর কোন ভালো কাজ করার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া।)”[1] . আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু আলী রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ৩৮ হিজরীতে মারা যান আর আব্দুর রহমান বিন আবূ লাইলাহ উমার রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতের দুই বছর গত হওয়ার পর জন্ম গ্রহণ করেন।”



[1] মুসনাদ আহমাদ: ৪/৩৩৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬১৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৭৫১; তিরমিযী: ৩৩৪০; তাবারানী: ৭৩১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1061)، وانظر ما يأتي برقم (2025). تنبيه!! رقم (2025) = (2027) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1976)


1976 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: [ص:314] حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلَاتِي، قَالَ: «قُلِ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي، مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ». [1: 104]
رقم طبعة با وزير = (1973)




আবূ বকর সিদ্দীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমাকে এমন একটি দু‘আ শিক্ষা দিন, যার দ্বারা আমি সালাতে দু‘আ করবো।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি বলুন, اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الغفور الرحيم (হে আল্লাহ, আমি নিজের উপর অনেক যুলম করেছি, আপনি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারে না। অতঃপর আপনি আপনার পক্ষ থেকে আমাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালূ।)”[1]



[1] আবূ ইয়ালা: ৩১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬৯; সহীহ আল বুখারী: ৮৩৪; সহীহ মুসলিম: ২৭০৫; তিরমিযী: ৩৫৩১; নাসাঈ: ৩/৫৩; ইবনু মাজাহ: ৩৮৩৫; সুনান বাইহাকী: ২/১৫৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৯৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৪; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الخير: هو مَرْثد بن عبد الله اليزني.









সহীহ ইবনু হিব্বান (1977)


1977 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا سَجَدَ قَالَ: «اللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُوَرَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ». [5: 12]
رقم طبعة با وزير = (1974)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাজদা করতেন, তখন বলতেন, اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وصوَّره فَأَحْسَنَ صُوَرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ فتبارك الله أحسن الخالقين (হে আল্লাহ, আমি আপনার জন্য সাজদা করেছি, আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার কাছে আত্নসমর্পন করেছি। আমার চেহারা সাজদাবনত হয়েছে ঐ সত্ত্বার জন্য, যিনি তা সৃষ্টি করেছেন, তাকে আকৃতি দিয়েছেন, তা সুন্দর করেছেন এবং তিনি শ্রবণশক্তি ও দর্শনশক্তি সৃষ্টি করেছেন। সুতরাং সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ কতো পুণ্যময়।)[1]”



[1] নাসাঈ: ২/২২০-২২১; সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1978)


1978 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا [ص:316] يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جَرِيحٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ، قَالَ: «اللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، أَنْتَ رَبِّي، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ». [5: 12]
رقم طبعة با وزير = (1975)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফরজ সালাতে সাজদা করতেন, তখন বলতেন, اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ أَنْتَ رَبِّي سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أحسن الخالقين (হে আল্লাহ, আমি আপনার জন্য সাজদা করেছি, আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার কাছে আত্নসমর্পন করেছি। আপনি আমার প্রভু, আমার চেহারা সাজদাবনত হয়েছে ঐ সত্ত্বার জন্য যিনি তা সৃষ্টি করেছেন, তাকে আকৃতি দিয়েছেন, তা সুন্দর করেছেন এবং তিনি শ্রবণশক্তি ও দর্শনশক্তি সৃষ্টি করেছেন। সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ কতো পুণ্যময়।)[1]”



[1] নাসাঈ: ২/২২০-২২১; সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يوسف بن سعيد بن مسلم: ثقة حافظ، ومن فوقه من رجال الشيخين، حجاج بن محمد: هو المصيصي الأعور.









সহীহ ইবনু হিব্বান (1979)


1979 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فَسَمِعْتُهُ يَقُولُ: «أَعُوذُ بِاللَّهِ مِنْكَ» ثُمَّ قَالَ: «أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ» - ثَلَاثًا - ثُمَّ بَسَطَ يَدَهُ كَأَنَّهُ يَتَنَاوَلُ شَيْئًا، فَلَمَّا [ص:317] فَرَغَ مِنَ الصَّلَاةِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِي صَلَاتِكَ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُ مِثْلَ ذَلِكَ، وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ، قَالَ: «إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِي وَجْهِي، فَقُلْتُ: أَعُوذُ بِاللَّهِ مِنْكَ، فَلَمْ يَسْتَأْخِرْ، ثُمَّ قُلْتُ ذَلِكَ، فَلَمْ يَسْتَأْخِرْ، ثُمَّ قُلْتُ، فَلَمْ يَسْتَأْخِرْ، فَأَرَدْتُ أَنْ أَخْنُقَهُ، فَلَوْلَا دَعْوَةُ أَخِي سُلَيْمَانَ لَأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِهِ صِبْيَانُ أَهْلِ الْمَدِينَةِ». [3: 65]
رقم طبعة با وزير = (1976)




আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতে দাঁড়ান, অতঃপর আমি তাঁকে বলতে শুনি, তিনি বলছেন, أَعُوذُ بِاللَّهِ مِنْكَ (আমি আল্লাহর কাছে তোমার তোমার থেকে আশ্রয় চাই), তারপর তিনি বলেন, أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ (আমি তোমাকে আল্লাহর লা‘নতে লা‘নত করছি) –এটা তিনি তিনবার বলেন- তারপর তিনি তাঁর হাত বাড়ান, যেন তিনি কিছু গ্রহণ করছেন। তারপর যখন তিনি সালাত শেষ করেন, তখন আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে সালাতে এমন কিছু বলতে শুনলাম, যা আমি ইতিপূর্বে বলতে শুনি নাই এবং আমি আপনাকে দেখলাম আপনি আপনার হাত সামনে বাড়িয়েছিলেন!” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহর শত্রু ইবলিস এক টুকরো আগুন এনেছিল আমার মুখে দেওয়ার জন্য, ফলে আমি বলি, أَعُوذُ بِاللَّهِ مِنْكَ (আমি আল্লাহর কাছে তোমার তোমার থেকে আশ্রয় চাই), কিন্তু এতে সে পিছু হটেনি, তারপর সেটি আমি আবার বলি, কিন্তু সে পিছু হটেনি, আমি সেটি আবার বলি, কিন্তু তাতেও সে পিছু হটেনি। তারপর আমি তাকে হাত বাড়িয়ে গলা চেপে ধরতে উদ্যত হই। যদি আমার ভাই দাঊদ আলাইহিস সালামের দু‘আ না থাকতো, তবে সে বাধা অবস্থায় সকাল করতো এমন অবস্থায় যে, মদীনার শিশুরা তাকে নিয়ে খেলা করতো।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৪২; নাসাঈ: ৩/১৩; সুনান বাইহাকী: ২/২৬৩-২৬৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (391): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1980)


1980 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ الْحَافِظُ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْحَارِثِيُّ أَبُو الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، وَشُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَنَتَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ». [5: 16]
رقم طبعة با وزير = (1977)




বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজর ও মাগরিবের সালাতে কুনূত (নাযেলা) পড়েছেন।”[1]



[1] নাসাঈ: ২/২০২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩১; আবূ আওয়ানা: ২/২৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আাসার: ১/২৪২; আত তায়ালিসী: ৭৩৭; মুসনাদ আহমাদ: ৪/২৮০; সহীহ মুসলিম: ৬৭৮; আবূ দাঊদ: ১৪৪১; তিরমিযী: ৪০১; দারেমী: ১/৩৭৫; সুনান বাইহাকী: ২/১৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৬১৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1295): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبيد الله (وقد تحرف في «الإحسان» إلى «عبد الله») بن محمد: هو ابن يحيى، ذكره المؤلف في «الثقات» 8/ 407، وقال: يروي عن عبيد الله بن موسى، وأهل البصرة: حدثنا عنه أحمد بن يحيى بن زهير وغيره، مستقيم الحديث سكن تستر، مات في المحرم سنة تسع وأربعين ومئتين، ومن فوقه من رجال الشيخين.