হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1981)


1981 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَاللَّهِ إِنِّي لَأَقْرَبُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ أَبُو هُرَيْرَةَ «يَقْنُتُ فِي صَلَاةِ الظُّهْرِ، وَصَلَاةِ الْعِشَاءِ، وَصَلَاةِ الصُّبْحِ، بَعْدَ مَا يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ، وَيَلْعَنُ الْكَافِرِينَ». [5: 16]
رقم طبعة با وزير = (1978)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সবচেয়ে বেশি কাছাকাছি সালাত আদায় করি।” অধঃস্তন রাবী বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু ফজর, যোহর ও ইশার সালাতে (রুকূ‘র পর) سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলার পর কুনূত (নাযেলা) পড়তেন। তিনি তাতে মুমিনদের জন্য দু‘আ আর কাফিরদের জন্য অভিসম্পাত করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫৫; সহীহ আল বুখারী: ৭৯৭; সহীহ মুসলিম: ৬৭৬; আবূ দাঊদ: ১৪৪০; নাসাঈ: ২/২০২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪১; আবূ আওয়ানা: ২/২৮৪; দারাকুতনী: ২/৩৮; সুনান বাইহাকী: ২/১৯৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1294): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (1982)


1982 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى الْقَطَّانِ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ، يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنَ الْعَرَبِ، ثُمَّ تَرَكَهُ». [5: 15]
رقم طبعة با وزير = (1979)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একমাস রুকূ‘র পর কুনূত পড়েছেন, তিনি আরবের কিছু গোত্রের উপর বদদু‘আ করেছেন। তারপর তিনি তা ছেড়ে দেন।”[1]



[1] সহীহ আল বুখারী: ৪০৮৯; সহীহ মুসলিম: ৬৭৭; ৩০৪; নাসাঈ: ২০৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪৫; মুসনাদ আহমাদ: ৩/২১৬; আবূ আওয়ানা: ২/২৮১; সহীহ ইবনু খুযাইমাহ: ৬২০; সুনান বাইহাকী: ২/১৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1299)، «الإرواء» (2/ 160 - 161).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين، غير مسدد، فإنه من رجال البخاري









সহীহ ইবনু হিব্বান (1983)


1983 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ أَبُو الْجَهْمِ، قَالَ: حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فِي صَلَاةِ الْفَجْرِ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ بَعْدَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ: رَبَّنَا لَكَ الْحَمْدُ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا سِنِينَ كَسِنِيِّ يُوسُفَ». [5: 16]
رقم طبعة با وزير = (1980)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাতের কিরা‘আত শেষ করে তাকবীর দিয়ে রুকূ‘ করে তারপর রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (আল্লাহ শ্রবন করেন, যে তাঁর প্রশংসা করেছে, হে আমাদের প্রভু আর আপনার জন্যই সমস্ত প্রশংসা।) এসময় তিনি দাঁড়িয়ে থেকেই নিচের দু‘আ পড়তেন, اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ (হে আল্লাহ, আপনি ওয়ালিদ বিন ওয়ালিদ, সালামা বিন হিশাম, আইয়াশ বিন আবী রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহুম এবং দুর্বল মু‘মিনদেরকে মুক্তি দিন। হে আল্লাহ আপনি মুদার গোত্রের উপর কঠিন শাস্তি দিন। সেটাকে ইউসুফ আলাইহিস সালামের সময়কার দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষে পরিণত করুন।) [1]



[1] সহীহ মুসলিম: ৬৭৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪১; আবূ আওয়ানা: ২/২৮০; সুনান বাইহাকী: ২/১৯৭; মুসনাদ আহমাদ: ২/২২৫; সহীহ আল বুখারী: ৪৫৬০; দারেমী: ১/৩৭৪; সহীহ িইবনু খুযাইমাহ: ৬১৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৬; হুমাইদী: ৯৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩১৬; নাসাঈ: ২/২০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1296): ق، وانظرما تقدم برقم (1969). تنبيه!! رقم (1969) = (1972) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، الأزرق بن علي: صدوق، ومن فوقه من رجال الشيخين. وتقدم برقم (1972) من طريق ابن وهب، عن يونس بن يزيد، به.









সহীহ ইবনু হিব্বান (1984)


1984 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، بِوَاسِطٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَرْمَلَةَ، عَنِ الْحَارِثِ بْنِ خُفَافِ بْنِ رَحَضَةَ الْغِفَارِيِّ، [ص:322] عَنْ أَبِيهِ خُفَافٍ، قَالَ: رَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَالَ: «غِفَارٌ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ، سَالَمَهَا اللَّهُ، وَعُصَيَّةُ، عَصَتِ اللَّهَ وَرَسُولَهِ، اللَّهُمَّ الْعَنْ بَنِي لِحْيَانَ، اللَّهُمَّ الْعَنْ رِعْلًا، وَذَكْوَانَ، ثُمَّ كَبَّرَ، وَوَقَعَ سَاجِدًا» قَالَ: فَجَعَلَ لَعْنَةَ الْكَفَرَةِ مِنْ أَجْلِ ذَلِكَ. [5: 16]
رقم طبعة با وزير = (1981)




খুফাফ বিন রহাদ্বহ আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সালাতে রুকূ‘ করেন তারপর রুকূ‘ থেকে মাথা উত্তোলন করে বলেন, غِفار غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ وعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهِ اللَّهُمَّ الْعَنْ بَنِي لِحْيَانَ اللَّهُمَّ الْعَنْ رِعْلًا وَذَكْوَانَ ( গিফার গোত্রকে মহান আল্লাহ ক্ষমা করুন, আসলাম গোত্রকে আল্লাহ নিরাপত্তা দান করুন, উসাইয়্যাহ গোত্র আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করেছে। হে আল্লাহ, আপনি বানূ লিহইয়ান গোত্রের প্রতি অভিসম্পাত করুন, হে আল্লাহ, আপনি রি‘ল ও যাকওয়ান গোত্রের উপর লা‘নত করুন) রাবী বলেন, “ তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর দেন এবং সাজদায় অবনত হন।”[1] রাবী বলেন, “এজন্যই কাফিরদের প্রতি লা‘নত করা হয়।”



[1] তাবারানী আল কাবীর: ৪১৭৫; সহীহ মুসলিম: ৬৭৯; আবূ আওয়ানা: ২/২৮২; সুনান বাইহাকী: ২/২০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪৩; মুসনাদ আহমাদ: ৪/৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৯৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو –وهو ابن علقمة بن وقاص الليثي- فإنه حسن الحديث، خفاف: هو ابن إيماء الغفاري، كان أبوه سيد غفار، وكان هو إمام بني غفار وخطيبهم، شهد الحديبية، وبايع بيعة الرضوان، يعد في المدنيين.









সহীহ ইবনু হিব্বান (1985)


1985 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَحْيَى، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ وَيَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، ثُمَّ تَرَكَهُ». [5: 16]
رقم طبعة با وزير = (1982)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একমাস রুকূ‘র পর কুনূত পড়েছেন, তিনি আরবের কিছু গোত্রের উপর বদ দু‘আ করেছেন। তারপর তিনি তা ছেড়ে দেন।”[1]



[1] সহীহ আল বুখারী: ৪০৮৯; সহীহ মুসলিম: ৬৭৭; ৩০৪; নাসাঈ: ২০৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪৫; মুসনাদ আহমাদ: ৩/২১৬; আবূ আওয়ানা: ২/২৮১; সহীহ ইবনু খুযাইমাহ: ৬২০; সুনান বাইহাকী: ২/১৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (1979). تنبيه!! رقم (1979) = (1982) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1982).









সহীহ ইবনু হিব্বান (1986)


1986 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْعَتَمَةِ شَهْرًا، يَقُولُ فِي قُنُوتِهِ: «اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ نَجِّ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ» قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ [ص:324] يَوْمٍ، فَلَمْ يَدَعْ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا». [5: 16]
رقم طبعة با وزير = (1983) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ الْقُنُوتَ إِنَّمَا يُقْنَتُ فِي الصَّلَوَاتِ عِنْدَ حُدُوثِ حَادِثَةٍ، مِثْلَ ظُهُورِ أَعْدَاءِ اللَّهِ عَلَى الْمُسْلِمِينَ، أَوْ ظُلْمِ ظَالِمٍ ظُلِمَ الْمَرْءُ بِهِ، أَوْ تَعَدَّى عَلَيْهِ، أَوْ أَقْوَامٍ أَحَبَّ أَنْ يَدْعُوَ لَهُمْ، أَوْ أَسْرَى مِنَ [ص:325] الْمُسْلِمِينَ فِي أَيْدِي الْمُشْرِكِينَ، وَأَحَبَّ الدُّعَاءَ لَهُمْ بِالْخَلَاصِ مِنْ أَيْدِيهِمْ، أَوْ مَا يُشْبِهُ هَذِهِ الْأَحْوَالَ، فَإِذَا كَانَ بَعْضُ مَا وَصَفْنَا مَوْجُودًا، قَنَتَ الْمَرْءُ فِي صَلَاةٍ وَاحِدَةٍ، أَوِ الصَّلَوَاتِ كُلِّهَا، أَوْ بَعْضِهَا دُونَ بَعْضٍ بَعْدَ رَفْعِهِ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاتِهِ، يَدْعُو عَلَى مَنْ شَاءَ بِاسْمِهِ، وَيَدْعُو لِمَنْ أَحَبَّ بِاسْمِهِ، فَإِذَا عَدَمِ مِثْلَ هَذِهِ الْأَحْوَالِ لَمْ يَقْنُتْ حِينَئِذٍ فِي شَيْءٍ مِنْ صَلَاتِهِ، إِذِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ عَلَى الْمُشْرِكِينَ، وَيَدْعُو لِلْمُسْلِمِينَ بِالنَّجَاةِ، فَلَمَّا أَصْبَحَ يَوْمًا مِنَ الْأَيَّامِ تَرَكَ الْقُنُوتَ، فَذَكَرَ ذَلِكَ أَبُو هُرَيْرَةَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا؟ » فَفِي هَذَا أَبْيَنُ الْبَيَانِ عَلَى صِحَّةِ مَا أَصَّلْنَاهُ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতে যখন রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন বলতেন, اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ نَجِّ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ (হে আল্লাহ, আপনি ওয়ালিদ বিন ওয়ালিদকে মুক্তি দিন, সালামা বিন হিশামকে ‍মুক্তি দিন। হে আল্লাহ, আপনি আইয়াশ বিন আবী রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহুকে মুক্তি দিন। হে আল্লাহ, আপনি দুর্বল মু‘মিনদের মুক্তি দিন। হে আল্লাহ আপনি মুদার গোত্রের উপর কঠিন শাস্তি দিন। হে আল্লাহ, সেটাকে ইউসুফ আলাইহিস সালামের সময়কার দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষে পরিণত করুন।) আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর একদিন ফজরের সালাতে কুনূত পড়লেন না, আমি ব্যাপারটি তাঁকে বললে তিনি বলেন, “তুমি কি দেখ না যে, তারা চলে এসেছে?”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, নিশ্চয়ই কুনূতে নাযেলা পড়া হয় যখন কোন দুর্যোগ সংঘটিত হয়। যেমন: মুসলিমদের উপর আল্লাহর শত্রদের বিজয়, অথবা যখন কোন মানুষের ‍উপর ‍যুলম করা হয়, অথবা তার উপর সীমালঙ্ঘন করা হয়, অথবা কোন সম্প্রদায়ের উপর যুলম করা হয় আর সে সময় সে তাদের জন্য দু‘আ করতে চায়, অথবা মুশরিকদের হাতে যদি মুসলিম বন্দি থাকে এবং সে যদি তাদের জন্য দু‘আ করতে চায় যেন মহান a আল্লাহ্‌ তাদেরকে ওদের হাত থেকে রক্ষা করেন অথবা এই জাতীয় কোন কিছু ঘটে। আমরা যা বর্ণনা করলাম, যখন এসবের কোন কিছু ঘটবে, তখন মুসল্লী ব্যক্তি এক সালাতে, অথবা সব সালাতে অথবা কিছু সালাতে কুনূত পড়বেন। কুনূত পড়বেন সালাতের শেষ রাকা‘আতে রুকূ‘ থেকে মাথা উত্তোলন করার পর। এসময় তিনি যাদের বিরুদ্ধে ইচ্ছা নাম ধরে বদ দু‘আ করবেন, অথবা নাম ধরে তাদের জন্য দু‘আ করবেন। অতঃপর যখন এসব অবস্থার অবসান ঘটবে, তখন আর কোন সালাতেই কুনূতে নাযেলা পড়বে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিদের নাজাতের জন্য এবং মুশরিকদের উপর বদ দু‘আ করেছেন, অতঃপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর একদিন ফজরের সালাতে কুনূত পড়লেন না, আমি ব্যাপারটি তাঁকে বললে তিনি বলেন, “তুমি কি দেখ না যে, তারা চলে এসেছে?” কাজেই আমরা যা বর্ণনা করলাম, তার বিশুদ্ধতার ব্যাপারে এখানে খুবই স্পষ্ট দলীল রয়েছে।”



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০২৮; আবূ আওয়ানা: ২/২৮৩; সহীহ আল বুখারী: ৮০৪; ‍সুনান বাইহাকী: ২/২০৭; দারকুতনী: ২/৩৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ২৫৪৪ আওতাভুক্ত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1966). تنبيه!! رقم (1966) = (1969) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير عبد الرحمن بن إبراهيم، فإنه من رجال البخاري.









সহীহ ইবনু হিব্বান (1987)


1987 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي صَلَاةِ الْفَجْرِ، حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» فِي الرَّكْعَةِ الْآخِرَةِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا» دَعَا عَلَى أُنَاسٍ مِنَ الْمُنَافِقِينَ، فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ [ص:326] شَيْءٌ، أَوْ يَتُوبَ عَلَيْهِمْ، أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128] [5: 16]
رقم طبعة با وزير = (1984)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতে শেষ রাকা‘আতে রুকূ‘ থেকে মাথা উত্তোলন করে رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলতে শুনেছেন, তারপর তিনি বলেছেন, اللَّهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا (হে আল্লাহ, আপনি ওমুক ও ‍ওমুকের উপর লা‘নত করুন।” তিনি কিছু মুনাফিক ব্যক্তির উপর বদ দু‘আ করেছেন। তারপর মহান আল্লাহ আয়াত নাযিল করেন, لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ (বিষয়টিতে আপনার কোন অধিকার নেই, অথবা তিনি তাদের তাওবা কবূল করবেন অথবা তিনি তাদের শাস্তি দিবেন কেননা তারা জালিম। -সূরা আল ইমরান: ১২৮।)[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪০২৭; মুসনাদ আহমাদ: ২/১৪৭; নাসাঈ: ২/২০৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬২২; সহীহ আল বুখারী: ৪০৬৯; সুনান বাইহাকী: ২/১৯৮; তাবারানী: ১৩১১৩; তিরমিযী: ৩০০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৯৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (1033).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي السري وهو محمد بن المتوكل –وإن كان صاحب أوهام- وقد توبع عليه، وباقي رجاله ثقات رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1988)


1988 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ الْحَافِظُ، بِتُسْتَرَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، [ص:327] عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَدْعُو عَلَى أَقْوَامٍ فِي قُنُوتِهِ»، فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128] [5: 16]
رقم طبعة با وزير = (1985) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «هَذَا الْخَبَرُ قَدْ يُوهِمُ مَنْ لَمْ يُمْعِنِ النَّظَرَ فِي مُتُونِ الْأَخْبَارِ، وَلَا يَفْقَهُ فِي صَحِيحِ الْآثَارِ، أَنَّ الْقُنُوتَ فِي الصَّلَوَاتِ مَنْسُوخٌ، وَلَيْسَ كَذَلِكَ؛ لِأَنَّ خَبَرَ ابْنِ عُمَرَ الَّذِي ذَكَرْنَاهُ، أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَلْعَنُ فُلَانًا وَفُلَانًا فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128] فِيهِ الْبَيَانُ الْوَاضِحُ لِمَنْ وَفَّقَهُ اللَّهُ لِلسَّدَادِ، وَهُدَاهُ لِسُلُوكِ الصَّوَابِ، أَنَّ اللَّعْنَ عَلَى الْكُفَّارِ وَالْمُنَافِقِينَ فِي الصَّلَاةِ غَيْرُ مَنْسُوخٍ، وَلَا الدُّعَاءَ لِلْمُسْلِمِينَ، وَالدَّلِيلُ عَلَى صِحَّةِ هَذَا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَبَرِ أَبِي هُرَيْرَةَ: أَمَا تَرَاهُمْ وَقَدْ قَدِمُوا؟ تُبَيِّنُ لَكَ هَذِهِ اللَّفْظَةُ أَنَّهُمْ لَوْلَا أَنَّهُمْ قَدِمُوا وَنَجَّاهُمُ اللَّهُ مِنْ أَيْدِي الْكُفَّارِ [ص:328] لِأَثْبَتَ الْقُنُوتَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَدَاوَمَ عَلَيْهِ، عَلَى أَنَّ فِي قَوْلِ اللَّهِ جَلَّ وَعَلَا: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128] لَيْسَ فِيهِ الْبَيَانُ بِأَنَّ اللَّعْنَ عَلَى الْكُفَّارِ أَيْضًا مَنْسُوخٌ، وَإِنَّمَا هَذِهِ آيَةٌ فِيهَا الْإِعْلَامُ بِأَنَّ الْقُنُوتَ عَلَى الْكُفَّارِ لَيْسَ مِمَّا يُغْنِيهِمْ عَمَّا قَضَى عَلَيْهِمْ أَوْ يُعَذِّبُهُمْ يُرِيدُ: بِالْإِسْلَامِ يَتُوبُ عَلَيْهِمْ، أَوْ بِدَوَامِهِمْ عَلَى الشِّرْكِ يُعَذِّبُهُمْ، لَا أَنَّ الْقُنُوتَ مَنْسُوخٌ بِالْآيَةِ الَّتِي ذَكَرْنَاهَا»




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু সম্প্রদায়ের উপর কুনূত নাযেলাহ বা বদ দু‘আ করতেন। তারপর মহান আল্লাহ আয়াত নাযিল করেন, لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ (বিষয়টিতে আপনার কোন অধিকার নেই, অথবা তিনি তাদের তাওবা কবূল করবেন অথবা তিনি তাদের শাস্তি দিবেন কেননা তারা জালিম। -সূরা আল ইমরান: ১২৮।)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যে ব্যক্তি হাদীসের মূল বক্তব্যে গভীর দৃষ্টিপাত করেনি এবং সহীহ হাদীসসমূহ অনুধাবন করেনি তাকে এই হাদীসটি কখনো কখনো এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো মানসূখ বা রহিত। অথচ ব্যাপারটি এমন নয়। কেননা আমাদের উল্লেখিত আব্দুল্লাহ বিন উমার উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার হাদীসে বলা হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমুক, ওমুক ব্যক্তির উপর লা‘নত করেন, তখন মহান আল্লাহ আয়াত নাযিল করেন, لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ (বিষয়টিতে আপনার কোন অধিকার নেই। -সূরা আল ইমরান: ১২৮।) যাকে মহান আল্লাহ সঠিক পথ চলার তাওফীক ও হেদায়েত দিয়েছেন, তার জন্য এখানে স্পষ্ট দলীল রয়েছে যে, কাফের ও মুনাফিকদের জন্য বদ দু‘আ আর মু‘মিন ব্যক্তিদের জন্য দু‘আ করার ব্যাপারটি মানসুখ বা রহিত হয়ে যায় নি। আমরা যা বর্ণনা করলাম, তার বিশুদ্ধতার পক্ষে প্রমাণ করে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি কি দেখছো না যে, তারা চলে এসেছে?” এটি স্পষ্ট করে দেয় যে, যদি সেসব মাযলূম মুসলিমরা যদি কাফেরদের থেকে মুক্তি পেয়ে মদীনায় না আসতো, তবে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুনূতে নাযেলাহ পাঠ করা অব্যাহত রাখতেন। এছাড়াও মহান আল্লাহর বাণী, لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ (বিষয়টিতে আপনার কোন অধিকার নেই, অথবা তিনি তাদের তাওবা কবূল করবেন অথবা তিনি তাদের শাস্তি দিবেন কেননা তারা জালিম। -সূরা আল ইমরান: ১২৮।) এতে এটা বলা হয়নি যে, কাফেরদের প্রতি লা‘নত করা মানুসূখ বা রহিত করা হয়েছে। বস্তুত আয়াতে জানিয়ে দেওয়া হয়েছে যে, কাফেরদের উপর কুনূত পাঠ তাদেরকে আল্লাহর ফায়সালা থেকে রক্ষা করতে পারবে না অথবা তিনি তাদেরকে শাস্তি দিবেন। উদ্দেশ্য হলো ইসলাম গ্রহণ করার কারণে হয়তো তাদের তাওবা কবূল করবেন অথবা শিরকের উপর তাদের অটল থাকার কারণে তাদেরকে শাস্তি দিবেন; এটা উদ্দেশ্য নয় যে, উল্লেখিত আয়াতের মাধ্যমে কুনূত পড়া রহিত করা হয়েছে।”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪০২৭; মুসনাদ আহমাদ: ২/১০৪; নাসাঈ: ২/২০৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬২৩; সহীহ আল বুখারী: ৪০৬৯; সুনান বাইহাকী: ২/১৯৮; তাবারানী: ১৩১১৩; তিরমিযী: ৩০০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ১০৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - خ (4069 و 4070).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1989)


1989 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ أَبِي بَكْرٍ فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عُمَرَ، فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عُثْمَانَ، فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ، فَلَمْ يَقْنُتْ» ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ إِنَّهَا بِدْعَةٌ». [5: 15]
رقم طبعة با وزير = (1986)




আবূ মালিক আল আশজা‘ঈ তার বাবার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে সালাত আদায় করেছি, কিন্তু তিনি কুনূতে পাঠ করেননি, আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পেছনে সালাত আদায় করেছি, কিন্তু তিনি কুনূতে পাঠ করেননি, আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর পেছনে সালাত আদায় করেছি, কিন্তু তিনি কুনূতে পাঠ করেননি, আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর পেছনে সালাত আদায় করেছি, কিন্তু তিনি কুনূতে পাঠ করেননি এবং আলী রাদ্বিয়াল্লাহু আনহুর পেছনেও সালাত আদায় করেছি, কিন্তু তিনিও কুনূতে পাঠ করেননি।” তারপর তিনি তার ছেলেকে বলেন, “বৎস, নিশ্চয়ই এটা বিদ‘আত।”[1]



[1] নাসাঈ: ২/২০৪; মুসনাদ আহমাদ: ৬/৩৯৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০৮; ইবনু মাজাহ: ১২৪১; তাবারানী আল কাবীর: ৮১৭৯; তিরমিযী: ৪০২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪৯; সুনান বাইহাকী: ২/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ১২৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (435)، «المشكاة» (1292).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح إلا أن خلف بن خليفة اختلط بآخرة لكن تابعه عليه غير واحد









সহীহ ইবনু হিব্বান (1990)


1990 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، وَعَنْ يَسَارِهِ مِثْلَ ذَلِكَ». [5: 4]
رقم طبعة با وزير = (1987)




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান দিকে মুখ ফিরে সালাম ফিরাতেন এমনকি এতে তাঁর গালের শুভ্রতা প্রকাশ পেতো, তিনি বলতেন السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক)। এবং বাম দিকেও তিনি অনুরুপভাবে সালাম ফিরাতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৮-২৯৯; আবূ দাঊদ: ৯৯৬; নাসাঈ: ৩/৬৩; ইবনু মাজাহ: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৮; আত তায়ালিসী: ৩০৮; মুসনাদ আহমাদ: ১/৪০৯; নাসাঈ: ৩/৬৩; তাহাবী: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৭৭; সহীহ মুসলিম: ৫৮১; আবূ আওয়ানা: ২/২৩৮; বাইহাকী: ২/১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «المشكاة» (950)، «صحيح أبي داود» (915).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجال الصحيح، وقد تابع عمر بن عبيد غير واحد من الثقات الذين صحح الشيخان روايتهم عن أبي إسحاق.









সহীহ ইবনু হিব্বান (1991)


1991 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ». [5: 27]
رقم طبعة با وزير = (1988)




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান এবং বাম দিকে মুখ ফিরে السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক) বলে সালাম ফিরাতেন। এমনকি এতে তাঁর গালের শুভ্রতা প্রকাশ পেতো।”[1]



[1] মুসান্নাফ িইবনু আবী শায়বাহ: ১/২৯৮-২৯৯; আবূ দাঊদ: ৯৯৬; নাসাঈ: ৩/৬৩; ইবনু মাজাহ: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৮; আত তায়ালিসী: ৩০৮; মুসনাদ আহমাদ: ১/৪০৯; নাসাঈ: ৩/৬৩; তাহাবী: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৭৭; সহীহ মুসলিম: ৫৮১; আবূ আওয়ানা: ২/২৩৮; বাইহাকী: ২/১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (915).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو الأحوص الأول، هو سلام بن سليم الحنفي، والثاني: هو عوف بن مالك الجشمي الكوفي.









সহীহ ইবনু হিব্বান (1992)


1992 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مُصْعَبُ بْنُ ثَابِتٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:332] يُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ يَسَارِهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ». [5: 34]
رقم طبعة با وزير = (1989) فَقَالَ الزُّهْرِيُّ: لَمْ يُسْمَعْ هَذَا الْخَبَرُ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ إِسْمَاعِيلُ: «كُلَّ حَدِيثِ [ص:333] النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْتَهُ؟ » قَالَ: لَا، قَالَ: «فَالثُّلُثَيْنِ؟ » قَالَ: لَا، قَالَ: «فَالنِّصْفَ؟ » قَالَ: لَا، قَالَ: «فَهُوَ مِنَ النِّصْفِ الَّذِي لَمْ تَسْمَعْ»




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান এবং বাম দিকে মুখ ফিরিয়ে সালাম ফিরাতে দেখেছি, এমনকি এতে তাঁর গালের শুভ্রতা প্রকাশ পেতো।” অতঃপর ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীসটি জানা যায় না।” তখন ইসমাঈল রহিমাহুল্লাহ বলেন, “আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব হাদীস শুনেছেন?” জবাবে তিনি বলেন, “না।” তিনি আবারো জিজ্ঞেস করেন, “তাহলে দুই-তৃতীয়াংশ?” জবাবে তিনি বলেন, “না।” তিনি পুনরায় জিজ্ঞেস করেন, “তাহলে অর্ধেক?” জবাবে তিনি বলেন, “না।” তখন তিনি বলেন, “তাহলে এটি হলো অর্ধেক হাদীসের অন্তর্ভুক্ত, যা আপনি শ্রবণ করেননি।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৭; সুনান বাইহাকী: ২/১৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৮; মুসনাদ আহমাদ: ১/১৮০; ইবনু মাজাহ: ৯১৫; সহীহ মুসলিম: ৫৮২; নাসাঈ: ৩/৬১; দারেমী: ১/৩১০; আবূ আওয়ানা: ২/২৩৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যুহরীর ঘটনা বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قصة الزهري - «الإرواء» (368)، «صفة الصلاة»، «التعليق على ابن خزيمة» (1712): م دون قصة الزهري.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، مصعب بن ثابت –وان ضعفه غير واحد من الأئمة- تابعه عليه غير واحد من الثقات، وقد ذكره المؤلف أولاً في «المجروحين» 3/ 28 - 29 وقال: منكر الحديث، ثم أورده في «الثقات» 7/ 478 فقال: وقد أدخلته في «الضعفاء»، وهو ممن استخرت الله فيه، وباقي رجاله ثقات رجال الشيخين، عبد الله: هو ابن المبارك، وإسماعيل بن محمد: هو ابن سعد بن أبي وقاص الزهري المدني.









সহীহ ইবনু হিব্বান (1993)


1993 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ». [5: 34]
رقم طبعة با وزير = (1990)




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান দিকে এবং বাম দিকে মুখ ফিরিয়ে সালাম ফিরাতেন এমনকি এতে তাঁর গালের শুভ্রতা প্রকাশ পেতো, তিনি বলতেন السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক), السَّلَامُ عليكم ورحمة الله وبركاته (আপনাদের উপর আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক )।”[1]



[1] তিরমিযী: ২৯৫; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১/২৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৩০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৮-২৯৯; আবূ দাঊদ: ৯৯৬; নাসাঈ: ৩/৬৩; ইবনু মাজাহ: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৮; আত তায়ালিসী: ৩০৮; মুসনাদ আহমাদ: ১/৩৯০; নাসাঈ: ৩/৬৩; তাহাবী: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৭৭; সহীহ মুসলিম: ৫৮১; আবূ আওয়ানা: ২/২৩৮; বাইহাকী: ২/১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির দ্বিতীয় সালামের সময় ওয়া বারাকাতুহূ অংশ বাদে বাকী অংশ সহীহ সহীহ বলেছেন। (মিশকাত: ৯৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره دون: «وبركاته» في التسليمة الثانية - «صفة الصلاة»، «المشكاة» (950) «صحيح أبي داود» (915).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1994)


1994 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا [ص:334] مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ وَضَّاحٍ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: مَا نَسِيتُ مِنَ الْأَشْيَاءِ، فَإِنِّي لَمْ أَنَسَ «تَسْلِيمَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ»، ثُمَّ قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ خَدَّيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [5: 34]
رقم طبعة با وزير = (1991) قَالَ أَبُو حَاتِمٍ: «وَيُقَالُ: مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ أَبِي وَضَّاحٍ»




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কোন কিছুই ভুলে যাইনি, আমি ভুলে যাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান এবং বাম দিকে মুখ ফিরে السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক), السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক) বলে সালাম ফিরাতেন। আমি যেন এখনও তাঁর গালের শুভ্রতা দেখতে পাচ্ছি!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এটাও বলা হয় যে, মুহাম্মাদ বিন মসলিমের দাদার নাম আবূ ওয়ায্যাহ।”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৮-২৯৯; আবূ দাঊদ: ৯৯৬; নাসাঈ: ৩/৬৩; ইবনু মাজাহ: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৮; আত তায়ালিসী: ৩০৮; মুসনাদ আহমাদ: ১/৪০৯; নাসাঈ: ৩/৬৩; তাহাবী: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৭৭; সহীহ মুসলিম: ৫৮১; আবূ আওয়ানা: ২/২৩৮; বাইহাকী: ২/১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1987 و 1988). تنبيه!! رقم (1987) = (1990) من «طبعة المؤسسة». رقم (1988) = (1991) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، زكريا: هو ابن أبي زائدة، والشعبي: هو عامر بن شراحيل.









সহীহ ইবনু হিব্বান (1995)


1995 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، [ص:335] قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً عَنْ يَمِينِهِ يَمِيلُ بِهَا وَجْهُهُ إِلَى الْقِبْلَةِ». [5: 34]
رقم طبعة با وزير = (1992)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান দিকে এক সালাম ফিরিয়েছেন, এসময় তিনি তাঁর চেহারাকে কিবলার দিকে ঝুঁকিয়ে নিতেন।”[1]



[1] তিরমিযী: ২৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৭০; হাকিম: ১/২৩০; সুনান বাইহাকী: ২/১৭৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৯; ইবনু মাজাহ: ৯১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩০১; হাকিম: ১/২৩১; দারাকুতনী: ১/৩৫৮-৩৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সিফাতুস সালাহ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صفة الصلاة»، «التعليق على «صحيح ابن خزيمة»» (729).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، ابن أبي السري: له أوهام كثيرة، وعمرو بن أبي سلمة –وهو التِّنِّيسي الدمشقي: مختلف فيه، وزهير بن محمد: رواية أهل الشام عنه غير مستقيمة، فضعف بسببها، وهذا منها، قال صاحب «الاستذكار» فيما نقله عنه ابن التركماني في «الجوهر النقي» 2/ 179: ذكروا هذا الحديث لابن معين، فقال: عمرو بن أبي سلمة وزهير ضعيفان لا حجة فيهما، وذكر الترمذي الحديث، ثم قال: قال محمد بن إسماعيل: زهير بن محمد: أهل الشام يروون عنه مناكير، ورواية أهل العراق عنه أشبه.









সহীহ ইবনু হিব্বান (1996)


1996 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ السُّدِّيِّ، قَالَ: سَمِعْتَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ». [5: 34]
رقم طبعة با وزير = (1993)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাম ফেরানোর পর) ডান দিক দিয়ে ঘুরে বসতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩০৫; সহীহ মুসলিম: ৭০৮; দারেমী: ১/৩১২; আবূ আওয়ানা: ২/২৫০; সুনান বাইহাকী: ২/২৯৫; নাসাঈ: ৩/৮১; সুনান বাইহাকী: ২/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তা‘লীকাতুল হিসান: ১৯৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - م (2/ 153).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، السُّدِّي: هو إسماعيل بن عبد الرحمن بن أبي كريمة السدّي، صدوق من رجال مسلم، ولقب بالسدي، لأنه كان يقعد في سدة باب الجامع بالكوفة، وباقي السند ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1997)


1997 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حدثنا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: لَا يَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ جُزْءًا مِنْ نَفْسِهِ، يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ يَنْصَرِفَ إِلَّا عَنْ يَمِينِهِ، «فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَكْثَرُ انْصِرَافِهِ عَنْ يَسَارِهِ». [5: 34]
رقم طبعة با وزير = (1994)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমাদের কেউ যেন শয়তানের জন্য তার নিজের থেকে কোন অংশ না করে এটা মনে করে যে, তার জন্য জরুরী হলো শুধু ডান দিক দিয়ে মুখ ঘুরে বসা। কেননা নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, অধিকাংশ সময় তিনি বাম দিক দিয়ে মুখ ঘুরে বসতেন।”[1]



[1] আত তায়ালিসী: ২৮৪; সহীহ আল বুখারী: ৮৫২; দারেমী: ১/৩১১; সুনান বাইহাকী: ২/২৯৫; আবূ দাঊদ: ১০৪২; হুমাইদী: ১২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২০৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৩; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৭০২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩০৪; সহীহ মুসলিম: ৭০৭; নাসাঈ: ৩/৮১; ইবনু মাজাহ: ৯৩০; আবূ আওয়ানা: ২/২৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (957): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1998)


1998 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَنْبَأَنِي سِمَاكٌ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ - رَجُلٌ مِنْ طَيِّئٍ - عَنْ أَبِيهِ، «أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ يَنْصَرِفُ عَنْ شِقَّيْهِ». [5: 34]
رقم طبعة با وزير = (1995)




হুলব আত তা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করেছেন তিনি দুই পাশ থেকেই মুখ ঘুরে বসতেন।”[1]



[1] আবূ দাঊদ: ১০৪১; মুসান্নাফ ইবনু আব্দুর রাযযাক: ৩২০৭; তিরমিযী: ৩০১; ইবনু মাজাহ: ৯২৯; সুনান বাইহাকী: ২/২৯৫; বাগাবী: ৭০২। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (956).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: قبيصة بن الهُلْب: ذكره المؤلف في «الثقات» 5/ 319، وقال العجلي: تابعي ثقة، وقال علي بن المديني والنسائي: مجهول وزاد الأول: لم يرو عنه غير سماك، وترجم له البخاري 7/ 177، وابن أبي حاتم 7/ 125، فلم يذكرا فيه جرحاً ولا تعديلاً، وأبوه هلب: مختلف في اسمه، فقيل: يزيد بن قنافة، قاله البخاري، وقيل: يزيد بن عدي بن قنافة بن عدي بن عبد شمس بن عدي بن أخزم، قاله أبو عمر، وقال الكلبي: اسمه سلامة بن يزيد بن عدي بن قنافة، يجتمع هو وعدي بن حاتم الطائي في عدي بن أخزم، وإنما قيل له: الهلب لأنه كان أقرع، فمسح النبي صلى الله عليه وسلم رأسه، فنبت شعر كثير، فسمي الهلب، ذكره ابن سعد في «الطبقات».









সহীহ ইবনু হিব্বান (1999)


1999 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ * بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ ابْنِ * إِسْحَاقَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَسْوَدِ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ الْأَسْوَدَ، حَدَّثَهُ أَنَّ ابْنَ مَسْعُودٍ، حَدَّثَهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَامَّةُ مَا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ إِلَى الْحُجُرَاتِ». [5: 34]
رقم طبعة با وزير = (1996)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় বাম দিকে হুজরাসমূহের দিকে মুখ করে ঘুরে বসতেন।”[1]



[1] আত তায়ালিসী: ২৮৪; সহীহ আল বুখারী: ৮৫২; দারেমী: ১/৩১১; সুনান বাইহাকী: ২/২৯৫; আবূ দাঊদ: ১০৪২; হুমাইদী: ১২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২০৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৩; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৭০২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩০৪; সহীহ মুসলিম: ৭০৭; নাসাঈ: ৩/৮১; ইবনু মাজাহ: ৯৩০; আবূ আওয়ানা: ২/২৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (957)، وهو مختصر (1994). * [يَزِيدَ] قال الشيخ: في الأصل «زيد». * [ابْنِ] قال الشيخ: في الأصل «أبي». تنبيه!! رقم (1994) = (1997) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.









সহীহ ইবনু হিব্বান (2000)


2000 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ الْأَنْصَارِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقْعُدُ بَعْدَ التَّسْلِيمِ إِلَّا قَدْرَ مَا يَقُولُ: «اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ». [5: 12]
رقم طبعة با وزير = (1997)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের সালাম ফেরানোর পর اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ (হে আল্লাহ, আপনি শান্তিময়, আপনার থেকেই শান্তি আসে, হে সম্মান ও মর্যাদার অধিকারী আপনি বরকতময়) এতটুকু বলার সময় পরিমাণের বেশি সময় বসে থাকতেন না।” [1]



[1] তিরমিযী: ২৯৯; আবূ আওয়ানা: ২/২৪১;মুসান্নাফ িইবনু আবী শায়বাহ: ১/৩০২; আত তায়ালিসী: ১৫৫৮; মুসনাদ আহমাদ: ৬/৬২; সহীহ মুসলিম: ৫৯২; আবূ দাঊদ: ১৫১২; নাসাঈ: ৩/৬৯; ইবনু মাজাহ: ৯২৪; দারেমী: ১/৩১১; সুনান বাইহাকী: ২/১৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1354): م. * [إِلاَّ قَدْرَ مَا يَقُولُ] قال الشيخ: هذا ليس على إطلاقه؛ لحديث المغيرة الآتي قريبا برقم (2002 - 2004)، وحديث ابن الزبير بعده. تنبيه!! رقم (2002) = (2005) من «طبعة المؤسسة». رقم (2004) = (2007) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، هشام بن عمار: صدوق من رجال البخاري، وقد توبع عليه، ومن فوقه من رجال الشيخين.