হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2012)


2012 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، وَابْنُ عُلَيَّةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَصْلَتَانِ لَا يُحْصِيهُمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ اللَّهَ دُبُرَ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُهُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا»، قَالَ: فَأَنَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعْقِدُهَا بِيَدِهِ *، قَالَ: فَقَالَ: «خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ وَحَمَّدَ وَكَبَّرَ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ الْوَاحِدِ أُلْفِيَنَّ وَخَمْسَ مِائَةِ سَيِّئَةٍ» قَالَ: كَيْفَ لَا يُحْصِيهِمَا؟ قَالَ: «يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ، وَهُوَ فِي صَلَاةٍ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، حَتَّى شَغَلَهُ، وَلَعَلَّهُ أَنْ لَا يَعْقِلَ، وَيَأْتِيهِ فِي مَضْجَعِهِ فَلَا يَزَالُ يُنَوِّمُهُ حَتَّى يَنَامَ». [1: 104]
رقم طبعة با وزير = (2009)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু‘টি বিশেষ আমল যা কোন মুসলিম ব্যক্তি হেফাযত করলে, সে জান্নাতে প্রবেশ করবে। আমল দুটি পালনে সহজ কিন্তু এর আমলকারীর সংখ্যা কম! আমল দু‘টি হলো (১) প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ বলবে, দশবার আলহামদু লিল্লাহ বলবে, দশবার আল্লাহু আকবার বলবে।” রাবী বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি তাঁর হাতের আঙ্গুলি গুণে গুণে এগুলো পাঠ করতেন।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এই হলো জবানে ১৫০বার, আর মীযানের পাল্লায় ১৫০০ বার! (২) আর যখন বিছানায় যাবে, তখন সুবহানাল্লাহ (৩৩বার), আল হামদু লিল্লাহ (৩৩ বার), এবং আল্লাহু আকবার (৩৪ বার মোট) ১০০ বার বলবে, তবে সেটি জবানে ১০০ বার হলেও মীযানের পাল্লায় ১০০০ বার গণ্য হবে! কাজেই তোমাদের মাঝে কে আছে যে দিনে ২৫০০ টি গুনাহ করে? তাঁকে বলা হলো (জিজ্ঞেস করা হলো), “এই দু‘টি (বৈশিষ্ট্য মানুষ) কিভাবে প্রতিপালন করবে না?` জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ সালাতে থাকে, তখন শয়তান তার কাছে আসে, অতঃপর বলে, “তুমি এটা মনে করো, ওটা মনে করো! এভাবে সে তাকে তাতেই ব্যস্ত রাখে, হয়তো কোন সময় তা অনুধাবন করতেও পারে না। আবার যখন সে বিছানায় আসে, তখন শয়তান সব সময় তাকে ঘুম পাড়ানোর চেষ্টায় রত থাকে, এভাবে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে।”[1]



[1] তিরমিযী: ৩৪১০; ইবনু মাজাহ: ৯২৬; হুমাইদী: ৫৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৮৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮১৯; ‍মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৩৩; ইবনু মাজাহ: ৯২৬; মুসনাদ আহমাদ: ২/৫০২; আবূ দাঊদ: ৫০৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (112)، «تخريج المشكاة» (2406)، «صحيح أبي داود» (1346). * [يَعْقِدُهَا بِيَدِهِ] قال الشيخ: أي اليمنى. انظر: «صحيح الأدب المفرد» (932).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: جرير وابن عُلَية سمعا من عطاء بن السائب بعد اختلاطه، لكن رواه عنه شعبة وسفيان الثوري، وهما ممن سمع منه قبل الاختلاط، فالحديث صحيح.









সহীহ ইবনু হিব্বান (2013)


2013 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي عُبَيْدٍ، حَاجِبِ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَبَّحَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ دُبُرَ صَلَاتِهِ، وَحَمِدَهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَخَتَمَ الْمِائَةَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ [ص:356] لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ». [1: 104]
رقم طبعة با وزير = (2010) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «رَفَعَهُ يَحْيَى بْنُ صَالِحٍ، عَنْ مَالِكٍ وَحْدَهُ».




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল হামদু লিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার আর ১০০ পূর্ণ করবে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা আর তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান) বলে, তার গোনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মালিক থেকে ইয়াহইয়া বিন সালিহ এককভাবে হাদীসটি মারফূ‘ সূত্রে বর্ণনা করেছেন।”



[1] আবূ আওয়ানা: ২/২৪৭; সহীহ মুসলিম: ৫৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭০; সুনান বাইহাকী: ২/১৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭১৮; মুসনাদ আহমাদ: ২/৩৭১; আবূ আওয়ানা: ২/২৪৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1348): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2014)


2014 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:357] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ الْفُقَرَاءُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ، قَالَ: «أَفَلَا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِنْ أَخَذْتُمْ بِهِ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ، وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَيْهِ إِلَّا أَحَدٌ عَمِلَ بِمِثْلِ أَعْمَالِكُمْ؟ تُسَبِّحُونَ، وَتُحَمِّدُونَ، وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (2011)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার গরীব লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “সম্পদশালী লোকেরা তো স্থায়ী নি‘আমত ও উচ্চ মর্যাদা নিয়ে গেলো; আমরা যেভাবে সালাত আদায় করি, তারাও সেভাবে সালাত আদায় করেন, আমরা যেমন সিয়াম পালন করি, তারাও তদ্রুপ সিয়াম পালন করেন! তাদের অতিরিক্ত সম্পদ রয়েছে, তা দিয়ে তারা হজ্জ করেন, উমরা করেন, জিহাদ করেন ও সাদাকাহ করেন (যা আমরা করতে পারি না)! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি কি তোমাদের এমন একটি বিষয়ের সন্ধান দিবো না, যদি তোমরা তা গ্রহণ করো, তবে তোমরা তোমাদের চেয়ে অগ্রগামী ব্যক্তিদের পর্যন্ত পৌঁছতে পারবে আর তোমাদের পিছনের লোকেরা তোমাদের পর্যন্ত পৌঁছতে পারবে না আর তোমরাই হবে উত্তম ব্যক্তি তবে সেই ব্যক্তি ছাড়া যে তোমাদের মতো আমল করে। (আমলটি হলো) তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার করে সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ ও আল্লাহু আকবার বলবে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৪৬; সহীহ আল বুখারী: ৮৪৩; সহীহ মুসলিম: ৫৯৫; আবূ আওয়ানা: ২/২৪৮; সুনান বাইহাকী: ২/১৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আল কালিমুত তয়্যিব: ১১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الكلم الطيب» (110)، «التعليق على صحيح ابن خزيمة» (749).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير محمد بن عبد الأعلى، فإنه من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (2015)


2015 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي عَائِشَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: يَا رَسُولَ اللَّهِ، ذَهَبَ أَصْحَابُ الدُّثُورِ بِالْأَجْرِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَتَصَدَّقُونَ بِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ، أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ تُدْرِكُ بِهِنَّ مَنْ سَبَقَكَ، وَلَا يَلْحَقُكَ مَنْ خَلْفَكَ، إِلَّا مَنْ أَخَذَ بِمِثْلِ عَمَلِكَ؟ » قَالَ: بَلَى رَسُولَ اللَّهِ، قَالَ: «تُكَبِّرُ اللَّهَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُحَمِّدُهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُسَبِّحُهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتَخْتِمُهَا بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ». [1: 2]
رقم طبعة با وزير = (2012)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার গরীব লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “সম্পদশালী লোকেরা তো সাওয়াব সব নিয়ে নিলো; আমরা যেভাবে সালাত আদায় করি, তারাও সেভাবে সালাত আদায় করেন, আমরা যেমন সিয়াম পালন করি, তারাও তদ্রুপ সিয়াম পালন করেন! তাদের অতিরিক্ত সম্পদ রয়েছে, তা দিয়ে তারা সাদাকাহ করেন (যা আমরা করতে পারি না)! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবূ যার, আমি কি তোমাকে এমন কিছু বাক্যের সন্ধান দিবো না, যার মাধ্যমে তুমি তোমার চেয়ে অগ্রগামী ব্যক্তিদের পর্যন্ত পৌঁছতে পারবে আর তোমার পিছনের লোকেরা তোমার পর্যন্ত পৌঁছতে পারবে না তবে সেই ব্যক্তি ছাড়া যে তোমার মতো আমল করে। (আমলটি হলো) তুমি প্রত্যেক সালাতের পর ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার আলহামদু লিল্লাহ ও ৩৩ বার সুবহানাল্লাহ বলবে।আর এই বাক্যগুলো বলার শেষে বলবে, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شيء قدير (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সমস্ত প্রশংসা, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান)।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৪৬; সহীহ আল বুখারী: ৮৪৩; সহীহ মুসলিম: ৫৯৫; আবূ আওয়ানা: ২/২৪৮; সুনান বাইহাকী: ২/১৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আল কালিমুত তয়্যিব: ১১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1348).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، وقد صرح الوليد بالتحديث.









সহীহ ইবনু হিব্বান (2016)


2016 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَبَّحَ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمَدَهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، فَتِلْكَ تِسْعٌ وَتِسْعُونَ، وَقَالَ تَمَامَ الْمِائَةِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ لَهُ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ». [1: 2]
رقم طبعة با وزير = (2013) [ص:360] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو عُبَيْدٍ هَذَا، حَاجِبُ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল হামদু লিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বলবে, এই হলো মোট ৯৯ বার আর ১০০ পূর্ণ করবে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা আর তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান) বলে, তবে তার গোনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের একজন রাবী আবূ উবাইদ হলেন হাজিব বিন সুলাইমান বিন আব্দুল মালিক, তার থেকে মালিক বিন আনাস হাদীস বর্ণনা করেছেন।”



[1] আবূ আওয়ানা: ২/২৪৭; সহীহ মুসলিম: ৫৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭০; সুনান বাইহাকী: ২/১৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭১৮; মুসনাদ আহমাদ: ২/৩৭১; আবূ আওয়ানা: ২/২৪৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (2010). تنبيه!! رقم (2010) = (2013) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خالد بن عبد الله: هو ابن عبد الرحمن بن يزيد الطحان.









সহীহ ইবনু হিব্বান (2017)


2017 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَامَةَ عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّهُ قَالَ: «أُمِرْنَا أَنْ نُسَبِّحَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَنُحِمِّدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَنُكَبِّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ»، فَأُتِيَ رَجُلٌ فِي مَنَامِهِ، فَقِيلَ لَهُ: إِنَّهُ أَمَرَكُمْ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ تُسَبِّحُوا فِي دُبُرُ كُلُّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُحَمِّدُوا ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكَبِّرُوا أَرْبَعًا وَثَلَاثِينَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: اجْعَلُوهَا خَمْسًا وَعِشْرِينَ، وَاجْعَلُوا فِيهِ التَّهْلِيلَ، فَلَمَّا أَصْبَحَ، أَتَى [ص:361] رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَافْعَلُوهُ». [1: 2]
رقم طبعة با وزير = (2014)




যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমাদেরকে যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল হামদু লিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার বলার নির্দেশ দেওয়া হয়। অতঃপর এক ব্যক্তিকে স্বপ্নে বলা হয়, “মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আপনাদেরকে প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল হামদু লিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার বলতে আদেশ করেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” তখন তিনি বলেন, “তোমরা এগুলিকে ২৫ বার বলবে, তাহলীল তথা لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ এটাও ২৫ বার বলবে।” অতঃপর সেই সাহাবী যখন সকাল করলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন অতঃপর তাকে ব্যাপারটি বলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তবে তোমরা তা-ই করো।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৫২; হাকিম: ১/২৫৩; মুসনাদ আহমাদ: ৫/১৮৪; দারেমী: ১/৩১২; তাবারানী: ৪৮৯৮; তিরমিযী: ৩৪১৩; নাসাঈ: ৩/৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (973).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير كثير بن أفلح، وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (2018)


2018 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ الْحَجَبِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَصْلَتَانِ لَا يُحْصِيهِمَا عَبْدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، وَهُمَا يَسِيرً وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ اللَّهَ أَحَدُكُمْ فِي دُبُرُ كُلُّ صَلَاةٍ عَشْرًا، وَيُحَمِّدُهُ عَشْرًا، وَيُكَبِّرُهُ عَشْرًا، فَتِلْكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ [ص:362] يُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُحَمِّدُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ»، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيُّكُمْ يَعْمَلُ فِي يَوْمٍ وَلَيْلَةٍ أَلْفَيْنِ وَخَمْسَ مِائَةِ سَيِّئَةٍ؟ » قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعْقِدُهُنَّ بِيَدِهِ، قَالَ: فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ لَا يُحْصِيهَا؟ قَالَ: «يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ، وَهُوَ فِي صَلَاتِهِ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، وَيَأْتِيهِ عِنْدَ مَنَامِهِ فَيُنَوِّمُهُ». [1: 2]
رقم طبعة با وزير = (2015) قَالَ حَمَّادُ بْنُ زَيْدٍ: «كَانَ أَيُّوبُ حَدَّثَنَا، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ بِهَذَا الْحَدِيثِ، فَلَمَّا قَدِمَ عَطَاءٌ الْبَصْرَةَ، قَالَ لَنَا أَيُّوبُ، قَدْ قَدِمَ صَاحِبُ حَدِيثِ التَّسْبِيحِ، فَاذْهَبُوا فَاسْمَعُوهُ مِنْهُ»




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু‘টি বিশেষ আমল যা কোন মুসলিম ব্যক্তি হেফাযত করলে, সে জান্নাতে প্রবেশ করবে। আমল দুটি পালনে সহজ কিন্তু এর আমলকারীর সংখ্যা কম! আমল দু‘টি হলো (১) প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ বলবে, দশবার আলহামদু লিল্লাহ বলবে, দশবার আল্লাহু আকবার বলবে।” রাবী বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি তাঁর হাতের আঙ্গুলি গুণে গুণে এগুলো পাঠ করতেন।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এই হলো জবানে ১৫০ বার, আর মীযানের পাল্লায় ১৫০০ বার! (২) আর যখন বিছানায় যাবে, তখন সুবহানাল্লাহ (৩৩বার), আল হামদু লিল্লাহ (৩৩ বার) এবং আল্লাহু আকবার (৩৪ বার মোট) ১০০ বার বলবে, তবে সেটি জবানে ১০০ বার হলেও মীযানের পাল্লায় ১০০০ বার গণ্য হবে! কাজেই তোমাদের মাঝে কে আছে যে দিনে ২৫০০ টি গোনাহ করে?” তাঁকে বলা হলো (জিজ্ঞেস করা হলো), “এই দু‘টি (বৈশিষ্ট্য মানুষ) কিভাবে প্রতিপালন করবে না?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ সালাতে থাকে, তখন শয়তান তার কাছে আসে, অতঃপর বলে, “তুমি এটা মনে করো, ওটা মনে করো! এভাবে সে তাকে তাতেই ব্যস্ত রাখে, হয়তো কোন সময় তা অনুধাবন করতেও পারে না। আবার যখন সে বিছানায় আসে, তখন শয়তান সব সময় তাকে ঘুম পাড়ানোর চেষ্টায় রত থাকে, এভাবে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে।”[1] হাম্মাদ বিন যাইদ রহিমাহুল্লাহ বলেন, “আতা বিন সায়িব থেকে আইঊব এই হাদীসটি আমাদের কাছে বর্ণনা করেন। অতঃপর আতা রহিমাহুল্লাহ যখন বসরায় আসেন, তখন আইঊব আমাদেরকে বলেন, “তাসবীহ পাঠ সংক্রান্ত হাদীস বর্ণনাকারী আগমন করেছেন, কাজেই তোমরা তাঁর কাছে যাও এবং তাঁর কাছে হাদীসটি শ্রবণ করো।”



[1] তিরমিযী: ৩৪১০; ইবনু মাজাহ: ৯২৬; হুমাইদী: ৫৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৮৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮১৯; ‍মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৩৩; ইবনু মাজাহ: ৯২৬; মুসনাদ আহমাদ: ২/৫০২; আবূ দাঊদ: ৫০৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2009). تنبيه!! رقم (2009) = (2012) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حماد بن زيد روى عن عطاء بن السائب قبل الاختلاط.









সহীহ ইবনু হিব্বান (2019)


2019 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنِ قَحْطَبَةَ، بِفَمِ الصِّلْحِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، وَحَمْزَةُ الزَّيَّاتُ، وَمَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، [ص:363] عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مُعَقِّبَاتٌ لَا يَخِيبُ قَائِلُهُنَّ: تُسَبِّحُ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُحَمِّدُهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكَبِّرُهُ أَرْبَعًا وَثَلَاثِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (2016)




কা‘ব বিন উজরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতের পর পঠিতব্য এমন কিছু যিকির রয়েছে, যার পাঠকারী ব্যক্তি ব্যর্থ হয় না। তুমি প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ বলবে, ৩৩ বার আল হামদু লিল্লাহ বলবে এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে।”[1]



[1] তাবারানী আল কাবীর: ১৯/২৬৫; সহীহ মুসলিম: ৫৯৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৯৩; তিরমিযী: ৩৪১২; নাসাঈ: ৩/৭৫; আবূ আওয়ানা: ২/২৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২১; সুনান বাইহাকী: ২/১৮৭; আত তায়ালিসী: ১০৬০; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (102)، «مختصر الأدب المفرد» (473): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير محمد بن حسان الأزرق، وهو ثقة، الحكم: هو ابن عتيبة.









সহীহ ইবনু হিব্বান (2020)


2020 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، سَمِعْتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ التُّجِيبِيُّ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنِ الصُّنَابِحِيُّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخَذَ بِيَدِ مُعَاذٍ، فَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ مُعَاذٌ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، فَقَالَ: «يَا مُعَاذُ، أُوصِيكَ أَنْ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ أَنْ تَقُولَ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، [ص:365] وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ». [1: 2] قَالَ: وَأَوْصَى بِذَلِكَ مُعَاذٌ الصُّنَابِحِيَّ، وَأَوْصَى بِذَلِكَ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، وَأَوْصَى بِذَلِكَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ
رقم طبعة با وزير = (2017)




মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরেন তারপর বলেন, “হে মুয়ায, আল্লাহর কসম, আমি তোমাকে ভালবাসি।” তখন মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার জন্য আবার বাবা মা কুরবান হোক! আল্লাহর কসম, নিশ্চয়ই আমিও আপনাকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে মুয়ায, আমি তোমাকে অসিয়ত করছি যে, তুমি প্রত্যেক সালাতের পর এটা বলা ছেড়ে দিবে না: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ (হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আপনার যিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার উত্তম ইবাদত করতে)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/২৪৪-২৪৫; আবূ দাঊদ: ১৫২২; তাবারানী: ২০/১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৫১; হাকিম: ১/২৭৩; নাসাঈ: ৩/৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1362).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير عقبة بن مسلم، وهو ثقة، المقرئ: هو عبد الله بن يزيد، وأبو عبد الرحمن الحبلي: هو عبد الله بن يزيد المعافري، والصُّنابحي – بضم الصاد وفتح النون وكسر الباء، نسبة إلى صنابح: بطن من مراد: هو عبد الرحمن بن عُسَيْلَة.









সহীহ ইবনু হিব্বান (2021)


2021 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:366] إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ التُّجِيبِيَّ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنِ الصُّنَابِحِيّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخَذَ بِيَدِهِ يَوْمًا، فَقَالَ: «يَا مُعَاذُ إِنِّي وَاللَّهِ لَأُحِبُّكَ» فَقَالَ مُعَاذٌ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، وَأَنَا وَاللَّهِ أُحِبُّكَ، فَقَالَ: «أُوصِيكَ يَا مُعَاذُ، لَا تَدَعْ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ أَنْ تَقُولَ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ». وَأَوْصَى بِذَلِكَ مُعَاذُ بْنُ جَبَلٍ الصُّنَابِحِيَّ، وَأَوْصَى بِذَلِكَ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، وَأَوْصَى بِهِ أَبُو عَبْدِ الرَّحْمَنِ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ
رقم طبعة با وزير = (2018)




মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরেন তারপর বলেন, “হে মুয়ায, আল্লাহর কসম, আমি তোমাকে ভালবাসি।” তখন মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার জন্য আবার বাবা মা কুরবান হোক! আল্লাহর কসম, নিশ্চয়ই আমিও আপনাকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে মুয়ায, আমি তোমাকে অসিয়ত করছি যে, তুমি প্রত্যেক সালাতের পর এটা বলা ছেড়ে দিবে না: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ (হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আপনার যিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার উত্তম ইবাদত করতে)।”[1] মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু এই করতে সুনাবিহীকে অসিয়ত করেন, সুনাবিহী আবূ আব্দুর রহমানকে, আবূ আব্দুর রহমান উকবাহ বিন মুসলিমকে এই ব্যাপারে ‍অসিয়ত করেন।”



[1] মুসনাদ আহমাদ: ৫/২৪৪-২৪৫; আবূ দাঊদ: ১৫২২; তাবারানী: ২০/১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৫১; হাকিম: ১/২৭৩; নাসাঈ: ৩/৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2022)


2022 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الْكِنَانِيِّ، عَنْ مُسْلِمِ بْنِ الْحَارِثِ بْنِ مُسْلِمٍ التَّمِيمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ، فَلَمَّا بَلَغْنَا الْمُغَارَ، اسْتَحْثَثْتُ فَرَسِي، فَسَبَقْتُ أَصْحَابِي، [ص:367] فَتَلَقَّانِي الْحَيُّ بِالرَّنِينِ، فَقُلْتُ: قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ تُحَرَّزُوا، فَقَالُوهَا، فَلَامَنِي أَصْحَابِي، وَقَالُوا: حُرِمْنَا الْغَنِيمَةَ بَعْدَ أَنْ رُدَّتْ بِأَيْدِينَا، فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرُوهُ بِمَا صَنَعْتُ، فَدَعَانِي، فَحَسَّنَ لِي مَا صَنَعْتُ، وَقَالَ: «أَمَا إِنَّ اللَّهَ قَدْ كَتَبَ لَكَ بِكُلِّ إِنْسَانٍ مِنْهُمْ كَذَا وَكَذَا». قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَأَنَا نَسِيتُ الثَّوَابَ، قَالَ: ثُمَّ قَالَ لِي: «إِنِّي سَأَكْتُبُ لَكَ كِتَابًا، وَأُوصِي بِكَ مَنْ يَكُونُ بَعْدِي مِنْ أَئِمَّةِ الْمُسْلِمِينَ» قَالَ: فَكَتَبَ لِي كِتَابًا، وَخَتَمَ عَلَيْهِ، وَدَفَعَهُ إِلَيَّ وَقَالَ: «إِذَا صَلَّيْتَ الْمَغْرِبَ، فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ تِلْكَ كَتَبَ اللَّهُ لَكَ جَوَازًا مِنَ النَّارِ، وَإِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مُتَّ مِنْ يَوْمِكَ ذَلِكَ كَتَبَ اللَّهُ لَكَ جَوَازًا مِنَ النَّارِ» قَالَ: فَلَمَّا قَبَضَ اللَّهُ رَسُولَهُ، أَتَيْتُ أَبَا بَكْرٍ بِالْكِتَابِ، فَفَضَّهُ، فَقَرَأَهُ وَأَمَرَ لِي بِعَطَاءٍ وَخَتَمَ عَلَيْهِ، ثُمَّ أَتَيْتُ بِهِ عُمَرَ، فَقَرَأَهُ، وَأَمَرَ لِي، وَخَتَمَ عَلَيْهِ، ثُمَّ أَتَيْتُ بِهِ عُثْمَانَ، فَفَعَلَ مِثْلَ ذَلِكَ. قَالَ مُسْلِمُ بْنُ الْحَارِثِ: تُوُفِّيَ الْحَارِثُ بْنُ مُسْلِمٍ فِي خِلَافَةِ عُثْمَانَ، وَتَرَكَ الْكِتَابَ عِنْدَنَا، فَلَمْ يَزَلْ عِنْدَنَا حَتَّى كَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى الْوَالِي بِبَلَدِنَا يَأْمُرُهُ بِإِشْخَاصِي إِلَيْهِ وَالْكِتَابَ، فَقَدِمْتُ عَلَيْهِ، فَفَضَّهُ، وَأَمَرَ لِي، وَخَتَمَ عَلَيْهِ، وَقَالَ: أَمَا إِنِّي [ص:368] لَوْ شِئْتُ أَنْ يَأْتِيَكَ ذَلِكَ وَأَنْتَ فِي مَنْزِلِكَ فَعَلْتُ، وَلَكِنْ أَحْبَبْتُ أَنْ تُحَدِّثَنِي بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ، قَالَ: فَحَدَّثْتُهُ.
رقم طبعة با وزير = (2019)




হারিস বিন মুসলিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে একটি অভিযানে পাঠান, অতঃপর যখন আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছলাম, তখন আমি আমার ঘোড়াকে উত্তেজিত করি এবং আমি আমার সঙ্গীদের উপর অগ্রগামী হই, অতঃপর সেই মহল্লার লোকদের সাথে আমার রনীন নামক জায়গায় সাক্ষাৎ হয়, তখন আমি বলি, “তোমরা বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তাহলে তোমরা বাঁচতে পারবে।” অতঃপর তারা কালেমা পাঠ করেন। তখন আমার সঙ্গীরা আমাকে তিরস্কার করেন এবং বলেন, “গনীমত আমাদের হস্তগত হওয়ার পর আমরা তা থেকে বঞ্ছিত হয়ে গেলাম।” অতঃপর যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলাম, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ব্যাপারটি বর্ণনা করেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডাকেন এবং আমি যা করেছি সেটাকে উত্তম কাজ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রত্যেক ব্যক্তির বদৌলতে এতো এতো সাওয়াব লিখে দিয়েছেন।” রাবী আব্দুর রহমান বলেন, “আমি সাওয়াবের বিষয়টি ভুলে যাই।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “অচিরেই আমি তোমার জন্য একটি চিঠি লিখবো এবং তোমার মাধ্যমে আমার পরে আগত মুসলিম নেতাদের প্রতি অসিয়ত করবো।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার জন্য একটি চিঠি লিখেন অতঃপর তা সীল মোহর করে আমাকে প্রদান করেন এবং বলেন, “যখন তুমি মাগরিবের সালাত আদায় করবে, তখন কারো সাথে কথা বলার আগে সাত বার বলবে, اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ (হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন), তবে যদি সেই রাতে মারা যাও, মহান আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি লিখে দিবেন। আর যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তখন কারো সাথে কথা বলার আগে সাত বার বলবে, اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ (হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন), তবে যদি সেই দিন মারা যাও, মহান আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি লিখে দিবেন। ” রাবী বলেন, “অতঃপর যখন মহান আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উঠিয়ে নেন, তখন আমি চিঠিটি নিয়ে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি। অতঃপর তিনি চিঠিটি খুলে পড়েন, আমাকে উপঢৌকন দেওয়ার নির্দেশ দেন এবং তাতে সীল মোহর মেরে দেন। তারপর আমি চিঠিটি নিয়ে উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি। অতঃপর তিনি চিঠিটি পড়েন, আমাকে উপঢৌকন দেওয়ার নির্দেশ দেন এবং তাতে সীল মোহর মেরে দেন। তারপর আমি চিঠিটি নিয়ে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি। তিনিও অনুরুপ কাজ করেন।” মুসলিম বিন হারিস বলেন, “হারিস বিন মুসলিম উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর খেলাফতকালে চিঠিটি আমাদের কাছে রেখে মারা যান। তারপর চিঠিটি আমাদের কাছেই ছিল, অতঃপর উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ আমাদের দেশের গভর্নরকে লিখে নির্দেশ দেন আমি যেন চিঠিটিসহ তাঁর কাছে আসি। অতঃপর আমি তাঁর কাছে আসি, অতঃপর তিনি চিঠিটি খুলে পড়েন, আমাকে উপঢৌকন দেওয়ার নির্দেশ দেন এবং তাতে সীল মোহর মেরে দেন। অতঃপর তিনি বলেন, “জেনে রাখো, যদি আমি চাইতাম তবে তবে এই উপঢৌকন আপনি বাড়িতে থাকা অবস্থায় পৌঁছে যেতো, কিন্তু আমি চেয়েছি যে, যাতে আপনি হাদীসটি আমার কাছে সঠিকভাবে বর্ণনা করতে পারেন।” রাবী বলেন, “অতঃপর আমি তাঁর কাছে হাদীসটি বর্ণনা করি।”[1]



[1] আবূ দাঊদ: ৫০৮০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১১১; ইবনুস সুন্নী: ১৩৯। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৬২৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (1624).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: مسلم بن الحارث – ويقال: الحارث بن مسلم، وهو الأصح كما سيأتي: لم يوثقه غير المؤلف 5/ 391، ولا يعرف بغير هذا الحديث، وقال الدارقطني: مجهول، وباقي رجاله ثقات، وَمَالَ الحافظ في «التهذيب» إلى تضعيفه، إلا أَنَّ ابن علان في «التفوحات الربانية» نقل عنه قوله: حديث حسن.









সহীহ ইবনু হিব্বান (2023)


2023 - (1) أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَعِيشَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، عَشْرَ مَرَّاتٍ، كُتِبَ لَهُ بِهِنَّ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَ بِهِنَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ بِهِنَّ عَشْرُ دَرَجَاتٍ، وَكُنَّ لَهُ عَدْلَ عَتَاقَةِ أَرْبَعِ رِقَابٍ، وَكُنَّ لَهُ حَرَسًا مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهُنَّ إِذَا صَلَّى الْمَغْرِبَ دُبُرَ صَلَاتِهِ فَمِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ».
رقم طبعة با وزير = (2020)


2023 - (2) أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، فِي عَقِبِهِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ * إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَعِيشَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ دُبُرَ صَلَاتِهِ إِذَا صَلَّى: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كُتِبَ لَهُ بِهِنَّ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَ عَنْهُ بِهِنَّ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ بِهِنَّ عَشْرُ دَرَجَاتٍ، وَكُنَّ لَهُ عِتْقَ عَشْرِ رِقَابٍ، وَكُنَّ لَهُ حَرَسًا مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهُنَّ حِينَ يُمْسِي كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ». [1: 2]
رقم طبعة با وزير = (2021) [ص:371] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ هَذَا الْخَبَرَ يَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ مَكْحُولٍ، وَالْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، جَمِيعًا وَهُمَا طَرِيقَانِ مَحْفُوظَانِ»




আবূ আইঊব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি সকালে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা, এবং তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান) ১০ বার বলবে, এতে তার জন্য ১০ টি নেকি লিখা হয়, এতে তার থেকে ১০ টি গোনাহ মুছে দেওয়া হয়, তার জন্য ১০ টি মর্যাদা উন্নীত করা হয়, তার জন্য চারটি দাস মুক্তি করার সমান সাওয়াব হয় এবং এতে তার জন্য সন্ধা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জিত হয়। আর যে ব্যক্তি এটি মাগরিবের সালাতের পর বলবে সকাল হওয়া পর্যন্ত তার জন্য অনুরুপ সাওয়াব ও নিরাপত্তা অর্জিত হয়।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৫; আবূ দাঊদ: ৫০৭৭; ইবনু মাজাহ: ৩৮৬৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৩)


আবূ আইঊব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি সালাতের পর لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান) ১০ বার বলবে, এতে তার জন্য ১০ টি নেকি লিখা হয়, এতে তার থেকে ১০ টি গোনাহ মুছে দেওয়া হয়, তার জন্য ১০ টি মর্যাদা উন্নীত করা হয়, তার জন্য ১০ টি দাস মুক্তি করার সমান সাওয়াব হয় এবং এতে তার জন্য সন্ধা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জিত হয়। আর যে ব্যক্তি এটি মাগরিবের সালাতের পর বলবে সকাল হওয়া পর্যন্ত তার জন্য অনুরুপ সাওয়াব ও নিরাপত্তা অর্জিত হয়।”[1]

আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইয়াযিদ বিন ইয়াযিদ বিন জাবির হাদীসটি মাকহূল ও কাসিম বিন মুখাইমিরাহ উভয় জন থেকেই হাদীসটি শ্রবণ করেছেন, কাজেই হাদীসটির দুটো সানাদই মাহফূয বা সহীহ।”

[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৫; আবূ দাঊদ: ৫০৭৭; ইবনু মাজাহ: ৩৮৬৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: (1) صحيح - «الصحيحة» (113 و 2563). <br> (2) صحيح - «الصحيحة» -أيضاً-. * [ابْنِ] قال الشيخ: في الأصل: «أبي». قال الناشر: وقع في «طبعة المؤسسة» بدون ترقيم! وكأنَّ القائمين عليه توهموا أنَّه مكرَّر!! مع أنَّه حديث آخر - كما قال أبو حاتم -. استدراك على «طبعة المؤسسة»!! وقع هذا الحديث بدون ترقم في «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: (1) عبد الله بن يعيش: روى عنه اثنان، وذكره المؤلف في «الثقات» 5/ 62، وقال الحسيني في «الإكمال» فيما نقله عنه الحافظ في «تعجيل المنفعة» ص 243: مجهول، وباقي رجاله ثقات، وقال الحافظ في «الفتح» 11/ 205 بعد أن ذكره من رواية أحمد: وسنده حسن. <br> (2) هو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2024)


2024 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَا: كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمَكْتَبُ الْغِلْمَانَ، يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ بَعْدَ كُلِّ صَلَاةٍ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ». [5: 12]
رقم طبعة با وزير = (2022)




মুস‘আব বিন সা‘দ ও আমর বিন মাইমূন আল আওদী থেকে বর্ণিত, তারা বলেন, সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর ছেলেদের নিচের কালিমাসমূহ সেভাবে শিক্ষা দিতেন, যেভাবে মকতবে শিশুদের শিক্ষা দেওয়া হয়। তিনি বলতেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব কালিমাসমূহের মাধ্যমে প্রত্যেক সালাতের পর আশ্রয় প্রার্থনা করতেন। (কালিমাগুলো হলো) اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই অতি বার্ধ্যক্যে উপনীত হওয়া থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই দুনিয়ার ফিতনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে)।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৮; সহীহ আল বুখারী: ৬৩৯০; মুসনাদ আহমাদ: ১/১৮৩; নাসাঈ: ৮/২৫৬; তিরমিযী: ৩৫৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৩৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3937).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير محمد ابن عثمان العجلي، فهو من رجال البخاري، وشيبان: هو ابن عبد الرحمن النحوي.









সহীহ ইবনু হিব্বান (2025)


2025 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنَ الصَّلَاةِ وَسَلَّمَ، قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدَّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ». [5: 12]
رقم طبعة با وزير = (2023)




আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করতেন, তখন বলতেন, (اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أنت (হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, যা আমরা সীমালঙ্ঘন করেছি, যা আপনি আমার চেয়ে বেশি জানেন। আপনি সর্বপ্রথম, আপনি সর্বশেষ আর আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।)।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (838): م، وهو من تمام الحديث (1768). تنبيه!! رقم (1768) = (1771) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2026)


2026 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: قُرِئَ عَلَى حَفْصِ بْنِ مَيْسَرَةَ، قَالَ: وَأَنَا أَسْمَعُ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَرْوَانَ، عَنْ أَبِيهِ، أَنَّ كَعْبًا حَلَفَ لَهُ بِالَّذِي فَلَقَ الْبَحْرَ لِمُوسَى، أَنَّا نَجِدُ فِي الْكِتَابِ أَنَّ دَاوُدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا انْصَرَفَ مِنَ الصَّلَاةِ، قَالَ: «اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي جَعَلْتَهُ لِي عِصْمَةَ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ» وَحَدَّثَنِي كَعْبٌ، أَنَّ صُهَيْبًا حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُهُنَّ عِنْدَ انْصِرَافِهِ مِنْ صَلَاتِهِ. [5: 12]
رقم طبعة با وزير = (2024)




আবূ মারওয়ান থেকে বর্ণিত, কা‘ব মারওয়ানের কাছে শপথ করেন ঐ সত্তার নামে, যিনি মুসা আলাইহিস সালামের জন্য সাগরকে বিদীর্ণ করে দিয়েছেন, তিনি শপথ করে বলেন, “আমরা কিতাবে পেয়েছি যে, আল্লাহর নাবী দাঊদ যখন সালাত শেষ করতেন, তখন বলতেন, اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي جَعَلْتَهُ لِي عِصْمَةَ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ اللَّهُمَّ لَا مانع لما أعطيت ولا معطي لما منعت وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ (হে আল্লাহ, আপনি আমার দ্বীনকে সংশোধন করে দিন, যাকে আমার সমস্ত বিষয়ের রক্ষাকবচ হিসেবে নির্ধারণ করেছেন, আমার দুনিয়াকে সংশোধন করে দিন, যাতে আমার জীবন যাপনের উপকরণ রেখেছেন। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে আপনার (শাস্তি) থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, ক্ষমতাবান।হে আল্লাহ, যা প্রদান করেন, তার বাধাদানকারী কেউ নেই, আর আপনি যা যা নিষেধ করেন, তা প্রদানকারী কেউ নেই এবং কোন সম্পদশালীর সম্পদ আপনার (শাস্তির) বিষয়ে কোন উপকার করতে পারবে না)।[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪৫; নাসাঈ: ৩/৭৩; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৩৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২১৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «تمام المنة» (219).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي السري – وإن كان صاحب أوهام – متابع، وأبو مروان: هو الأسلمي، قيل: اسمه مغيث، وقيل: سعيد، وقيل: عبد الله، روى عن علي، وأبي ذر، وأم المطاع الأسلمية، وكعب الأحبار، وعبد الرحمن بن مغيث، روى عنه ابنه عطاء، وعبد الرحمن بن مهران، قال العجلي: مدني، تابعي ثقة، وذكره المؤلف في الثقات 5/ 585، وقال النسائي: غير معروف، وكعب – وهو ابن ماتع الحميري المعروف بكعب الأحبار – لا يؤثر عن أحد من المتقدمين توثيقه، إلا أن بعض الصحابة أثنى عليه بالعلم، وأخطأ من ظن أن الشيخين أخرجا له، وإنما جرى ذكره في الصحيحن عرضاً، وحسنه الحافظ ابن حجر في "نتائج الأفكار" ص 136، وصححه ابن خزيمة "745" عن يونس بن عبد الأعلى.









সহীহ ইবনু হিব্বান (2027)


2027 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ أَيَّامَ خَيْبَرَ يُحَرِّكُ شَفَتَيْهِ بِشَيْءٍ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُحَرِّكُ شَفَتَيْكَ بِشَيْءٍ مَا كُنْتَ تَفْعَلُهُ، فَمَا هَذَا الَّذِي تَقُولُ؟ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقُولُ: اللَّهُمَّ بِكَ أُحَاوِلُ، وَبِكَ أُقَاتِلُ، وَبِكَ أُصَاوِلُ». [5: 12]
رقم طبعة با وزير = (2025)




সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাইবার যুদ্ধের দিনগুলোতে ফজরের সালাতের পর দুই ঠোট নেড়ে কিছু বলছিলেন। তখন তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি দুই ঠোট নেড়ে কিছু বলছিলেন, যা আপনি আগে করতেন না! এসময় আপনি কী বলছিলেন? ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বলছিলাম, اللَّهُمَّ بك أُحاول وبك أُقاتل وبك أُصاول (হে আল্লাহ, আমি আপনার সাহায্যে যুদ্ধ করি, আপনার সাহায্যে হামলা করি)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩৩৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬১৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৭৫১; তিরমিযী: ৩৩৪০; তাবারানী: ৭৩১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1972). تنبيه!! رقم (1972) = (1975) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (2028)


2028 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا صَلَّى الْفَجْرَ جَلَسَ فِي مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [5: 47]
رقم طبعة با وزير = (2026)




জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, তখন তিনি সূর্য উদয় না হওয়া পর্যন্ত সেই স্থানে বসে থাকতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৯৭; সহীহ মুসলিম: ৬৭০; তাবারানী: ১৯৮২; নাসাঈ: ৩/৮০; তিরমিযী: ৫৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭০৯; সুনান বাইহাকী: ২/১৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1171): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح، إلا أن سماك بن حرب صدوق، لا يرقى حديثه إلى الصحة، أبو الأحوص: هو سلام بن سليم الحنفي مولاهم الكوفي.









সহীহ ইবনু হিব্বান (2029)


2029 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا صَلَّى الْفَجْرَ، قَعَدَ فِي مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [5: 4]
رقم طبعة با وزير = (2027)




জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, তখন তিনি সূর্য উদয় না হওয়া পর্যন্ত তাঁর মুসল্লায় বসে থাকতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৯৭; সহীহ মুসলিম: ৬৭০; তাবারানী: ১৯৮২; নাসাঈ: ৩/৮০; তিরমিযী: ৫৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭০৯; সুনান বাইহাকী: ২/১৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2030)


2030 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ، وَرَجُلًا آخَرَ مِنَ الْأَنْصَارِ، تَحَدَّثَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْلَةً حَتَّى ذَهَبَ مِنَ اللَّيْلِ سَاعَةٌ، فِي لَيْلَةٍ شَدِيدَةِ الظُّلْمَةِ، ثُمَّ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقَلِبَانِ، وَبِيَدِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عَصَاهُ، فَأَضَاءَتْ عَصًا أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا، حَتَّى إِذَا افْتَرَقَتْ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ بِالْآخَرِ عَصَاهُ، فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْئِهَا حَتَّى بَلَغَ أَهْلَهُ». [2: 3]
رقم طبعة با وزير = (2028)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উসাইদ বিন হুযাইর ও আরেকজন আনসারী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অত্যন্ত অন্ধকার রাতে গল্প করছিলেন, এমনকি রাতের একটি বড় অংশ চলে যায়। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে যায়, এমন সময় তাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল। অতঃপর তাদের একজনের লাঠি তাদের দুইজনকে (অলৌকিকভাবে) আলোকিত করছিল, এমনকি তারা দুইজন সেই আলোই পথ চলছিল। তারপর যখন তাদের রাস্তা ভিন্ন হয়, তখন অপরজনকেও তার লাঠি আলো দিতে শুরু করে, ফলে তাদের প্রত্যেকেই সেই আলোয় তাদের বাড়ি পৌঁছেন!”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১৩৭; সহীহ আল বুখারী: ৪৬৫; বাইহাকী, দালাইলুন নুবুওয়াত: ৬/৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০২৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2031)


2031 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: «جَدَّبَ* لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [السَّمَرَ] بَعْدَ صَلَاةِ الْعَتَمَةِ». [2: 3]
رقم طبعة با وزير = (2029)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য ইশার সালাতের পর গল্প-গুজব করা অপছন্দ নির্ধারণ করেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪০; সুনান বাইহাকী: ১/৪৫২; মুসনাদ আহমাদ: ১/৪১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৪৪৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2445). * [جَدَبَ] قال الشيخ: في الأصل: «حدَّث».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، عطاء بن السائب قد اختلط، وهمام سمع منه بعد اختلاطه.