সহীহ ইবনু হিব্বান
2032 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ عَبَّادَ بْنَ بِشْرٍ، وَأُسَيْدَ بْنَ حُضَيْرٍ، خَرَجَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ ظَلْمَاءَ حِنْدِسٍ، فَكَانَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عَصًا، فَأَضَاءَتْ عَصَا أَحَدِهِمَا كَأَشَدِّ شَيْءٍ، فَلَمَّا تَفَرَّقَا أَضَاءَتْ عَصَا كُلِّ وَاحِدٍ مِنْهُمَا». [2: 30]
رقم طبعة با وزير = (2030)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্বাদ বিন বিশর ও উসাইদ বিন হুযাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা এক অন্ধকার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে বের হন। এমন সময় তাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল। অতঃপর তাদের একজনের লাঠি তাদের দুইজনকে (অলৌকিকভাবে) প্রকটভাবে আলো দিচ্ছিল। তারপর যখন তারা আলাদা হয়ে যান, তখন প্রত্যেকের লাঠি আলো দিতে শুরু করে!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৩৭; সহীহ আল বুখারী: ৪৬৫; বাইহাকী, দালাইলুন নুবুওয়াত: ৬/৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2028). تنبيه!! رقم (2028) = (2030) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2033 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، [ص:379] قَالَ: انْتَظَرْنَا الْحَسَنَ، وَرَاثَ عَلَيْنَا حَتَّى قَرُبْنَا مِنْ وَقْتِ قِيَامِهِ جَاءَ، فَقَالَ: دَعَانَا جِيرَانُنَا هَؤُلَاءِ، ثُمَّ قَالَ: قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: انْتَظَرْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، حَتَّى كَانَ شَطْرُ اللَّيْلِ، فَجَاءَ، فَصَلَّى لَنَا، ثُمَّ خَطَبَنَا فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلُّوا، وَرَقَدُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلَاةٍ مُذِ انْتَظَرْتُمُ الصَّلَاةَ» قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: «إِنَّ الْقَوْمَ لَا يَزَالُونَ بِخَيْرٍ مَا انْتَظَرُوا الْخَيْرَ». [2: 30]
رقم طبعة با وزير = (2031)
কুর্রা বিন খালিদ রহিমাহুল্লাহ বলেন, “আমরা হাসান বসরী রহিমাহুল্লাহর জন্য অপেক্ষা করছিলাম, তিনি আমাদের কাছে আসতে যথেষ্ট দেরি করছিলেন, এমনকি আমরা উঠার উপক্রম হলে তিনি আসেন এবং বলেন, “আমাদের এই প্রতিবেশিরা আমাদের ডেকেছিলেন। তারপর তিনি বলেন, আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য অপেক্ষা করছিলাম, এমনকি অর্ধরাত হয়ে যায়।তারপর তিনি আসেন এবং আমাদের নিয়ে সালাত আদায় করেন। তারপর তিনি আমাদের উদ্দেশ্য ভাষন দেন, তিনি বলেন, “নিশ্চয়ই (অন্যান্য) লোকজন সালাত আদায় করেছে এবং তারা শুয়ে পড়েছে। নিশ্চয়ই তোমরা সালাতের মধ্যেই থাকো, যতক্ষন তোমরা সালাতের জন্য প্রতিক্ষা করো।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই লোকজন কল্যাণের মাঝেই থাকে, যতক্ষন তারা কল্যাণমূলক কাজের জন্য অপেক্ষায় থাকে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬০০; মুসনাদ আহমাদ: ৩/২৬৭; সহীহ মুসলিম: ৬৪০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৭; সহীহ আল বুখারী: ৫৭২; নাসাঈ: ১/২৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল বুখারী: ৩৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر البخاري» (363).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2034 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:380] عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزَالُ يَسْمُرُ عِنْدَ أَبِي بَكْرٍ اللَّيْلَةَ فِي الْأَمْرِ مِنْ أُمُورِ الْمُسْلِمِينَ وَإِنَّهُ سَمَرَ عِنْدَهُ ذَاتَ لَيْلَةٍ وَأَنَا مَعَهُ». [3: 30]
رقم طبعة با وزير = (2032)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে মুসলিমদের বিষয় নিয়ে আলোচনা করতেই থাকতেন। একরাতে তিনি তার সাথে আলোচনা করছিলেন, সেসময় আমিও তাঁর সাথে ছিলাম।”[1]
[1] মুসান্নফ ইবনু আবী শাইবাহ: ২/২৮০; মুসনাদ আহমাদ: ১/২৫; তিরমিযী: ১৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2781).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2035 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلَاةُ ذَاتَ يَوْمٍ، فَعَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ فِي حَاجَةٍ لَهُ هُوِيًّا مِنَ اللَّيْلِ حَتَّى نَعَسَ بَعْضُ الْقَوْمِ». [4: 1]
رقم طبعة با وزير = (2033)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার সালাতের ইকামত দেওয়া হয়, এসময় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে আসেন এবং তিনি তার প্রয়োজনীয় বিষয়ে দীর্ঘ রাত পর্যন্ত কথা বলেন, এমনকি এতে কিছু লোক তন্দাচ্ছন্ন হয়ে যায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৮২; সহীহ আল বুখারী: ৬৪৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৩১; তিরমিযী: ৫১৮; সহীহ মুসলিম: ৩৭৬; আবূ দাঊদ: ২০১; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ১/৪১৪; নাসাঈ: ২/৮১; সুনান বাইহাকী: ২/২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (198): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2036 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ سَعْدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبُو ثُمَامَةَ الْحَنَّاطُ، أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ، قَالَ: فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ يَدَيَّ إِحْدَاهُمَا بِالْأُخْرَى، قَالَ: فَفَتَقَ يَدَيَّ وَنَهَانِي عَنْ ذَلِكَ، وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ [ص:383] عَامِدًا إِلَى الْمَسْجِدِ، فَلَا يُشَبِّكَنَّ يَدَهُ، فَإِنَّهُ فِي صَلَاةٍ». [2: 37]
رقم طبعة با وزير = (2034)
আবূ সুমামা আল হান্নাত থেকে বর্ণিত, তিনি বলেন যে, একবার কা‘ব বিন উজরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ হয়, এসময় তিনি মাসজিদে যাচ্ছিলেন। অতঃপর তিনি আমাকে দেখতে পান যে, আমি আমার এক হাতের আঙ্গুলগুলোকে অন্য হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে রেখেছি, তখন তিনি আমার আঙ্গুলগুলো অবমু্ক্ত করেন এবং তিনি আমাকে এমন করতে নিষেধ করেন। অতঃপর বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ উত্তমরুপে ওযূ করে তারপর মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয়, তবে সে যেন তার হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে ঢুকিয়ে না দেয়। কেননা সে সালাতের মধ্যেই রয়েছে।”[1]
[1] আবূ দাঊদ: ৫৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৪১; তাবারানী: ১৯/৩৩২; সুনান বাইহাকী: ৩/২৩০; তিরমিযী: ৩৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৩৪; দারেমী: ১/৩২৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (571).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو ثمامة الحَنَّاط - بفتح الحاء المهملة، والنون المشددة، وآخره طاء مهملة، نسبة إلى بيع الحنطة: روى عنه سعد بن إسحاق، وسعيد المقبري، وقيل: أبو سعيد المقبري، وأورده المؤلف في «الثقات» 5/ 566، وقال الدارقطني: لا يترك، وقال الحافظ في «التقريب»: مجهول الحال، وباقي رجال السند ثقات رجال الصحيح غير سعد بن إسحاق، وهو ثقة، أبو عامر: هو عبد الملك بن عمرو العقدي.
2037 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ، أَوْ رَاحَ، أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلًا فِي الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ». [1: 2]
رقم طبعة با وزير = (2035)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ যে ব্যক্তি সকালে বা সন্ধায় মাসজিদে গমন করেন, আল্লাহ তার জন্য জান্নাতে আপ্যায়ন প্রস্তুত করেন, যখনি/যতবারই সে সকালে বা সন্ধায় মাসজিদে গমন করে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯৬; মুসনাদ আহমাদ: ২/৫০৮; সহীহ আল বুখারী: ৬৬২; বাগাবী: ৪৬৭; সহীহ মুসলিম: ৬৬৯; সুনান বাইহাকী: ৩/৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৯১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تمام المنة» (ص 291).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير عبيدة بن عبد الله، فإنه من رجال البخاري.
2038 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا عُشَّانَةَ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْقَاعِدُ عَلَى الصَّلَاةِ كَالْقَانِتِ، وَيُكْتَبُ مِنَ الْمُصَلِّينَ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (2036) [ص:387] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو عُشَّانَةَ اسْمُهُ حَيُّ بْنُ يُؤْمِنَ الْمَعَافِرِيُّ، مِنْ ثِقَاتِ أَهْلِ مِصْرَ»
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতের জন্য বসে থাকা ব্যক্তি সালাত আদায়কারী ব্যক্তির মতো এবং বাড়ি থেকে বের হওয়া থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত তাকে মুসল্লীদের অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ উশ্শানার নাম হাই বিন ইউমিন আল মা‘আফিরী, তিনি মিসরের একজন নির্ভরযোগ্য রাবী।”
[1] তাবারানী আল কাবীর: ১৭/৮৩১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯২; হাকিম: ১/১১২; সুনান বাইহাকী: ৩/৬৩; বাগাবী: ৪৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০৩৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 125).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حرملة بن يحيى: روى له مسلم، وباقي رجاله رجال الشيخين غير أبي عشانة، وهو ثقة.
2039 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَاحَ إِلَى مَسْجِدِ جَمَاعَةٍ، فَخُطْوَتَاهُ خُطْوَةٌ تَمْحُو سَيِّئَةً، وَخَطْوَةٌ تَكْتُبُ حَسَنَةً، ذَاهِبًا وَرَاجِعًا». [1: 2]
رقم طبعة با وزير = (2037) قَالَ أَبُو حَاتِمٍ: الْعَرَبُ تُضِيفُ الْفِعْلَ إِلَى الْأَمْرِ، كَمَا تُضِيفُ إِلَى الْفَاعِلِ، وَرُبَّمَا أَضَافَتِ الْفِعْلَ إِلَى الْفِعْلِ نَفْسِهِ كَمَا تُضِيفُهُ إِلَى الْأَمْرِ فَإِخْبَارُ ابْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:388] حَلَقَ رَأْسَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ، أَرَادَ بِهِ أَنَّ الْحَالِقَ فَعَلَ ذَلِكَ بِهِ لَا نَفْسُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُضِيفَ الْفِعْلُ إِلَى الْأَمْرِ، كَمَا يُضَافُ ذَلِكَ إِلَى الْفَاعِلِ، وَفِي خَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، الَّذِي ذَكَرْنَاهُ «خُطْوَةٌ تَمْحُو سَيِّئَةً»، أَضَافَ الْفِعْلَ إِلَى الْفِعْلِ، لَا أَنَّ الْخُطْوَةَ تَمْحُو السَّيِّئَةَ نَفْسَهَا، وَلَكِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا هُوَ الَّذِي يَتَفَضَّلُ عَلَى عَبْدِهِ بِذَلِكِ
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন মাসজিদে গমন করে, যাতে জামা‘আত সংঘটিত হয়, তবে যাওয়া-আসার পথে তার পদক্ষেপগুলোর মধ্যে এক পদক্ষেপের জন্য একটি পাপ মোচন করা হয় আরেক পদক্ষেপের জন্য একটি সাওয়াব লিখা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা ক্রিয়াকে নির্দেশের দিকে সম্পর্কযুক্ত করে, যেমনভাবে তারা ক্রিয়াকে কর্তার দিকে সম্পর্কযু্ক্ত করে থাকে, আবার কোন কোন সময় তারা ক্রিয়াকে আরেক ক্রিয়ার দিকে সম্পর্কযুক্ত করে যেভাবে তারা ক্রিয়াকে নির্দেশের দিকে সম্পর্কযুক্ত করে থাকে। কাজেই আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জে তাঁর মাথা মুন্ডন করেছেন- এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি মুন্ডনকারী তার মাথা মুন্ডন করে দিয়েছেন; এটা উদ্দেশ্য নয় যে, আল্লাহর নাবী নিজেই মাথা মুন্ডন করেছেন। কাজেই এখানে ক্রিয়াকে নির্দেশের দিকে সম্পর্কযুক্ত করা হয়েছে যেভাবে ক্রিয়াকে কর্তার দিকে সম্পর্কযুক্ত করা হয়। আর আমাদের উল্লেখিত আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে আছে “একটি পদক্ষেপ একটি গোনাহ মোচন করে” এখানে ক্রিয়াকে ক্রিয়ার দিকে সম্পর্কযু্ক্ত করা হয়েছে; এটা উদ্দেশ্য নয় যে, খোদ পদক্ষেপ পাপকে মোচন করে দেয়। বরং মহান আল্লাহই পাপ মোচন করে দিয়ে তাঁর বান্দার প্রতি অনুগ্রহ করেন।”
[1] মুসনাদ আহমাদ: ২/১৭২; মুনযিরী, আত তারগীব ওয়াত তারহীব: ১/১২৫; মাজমা‘ঊয যাওয়াইদ: ২/২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১২৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (1/ 125).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح غير حُيَيّ بن عبد الله المعافري، وثقة ابن معين وغيره، وضعفه أحمد وغيره، وقال ابن عدي: أرجو أنه لا بأس إذا روى عنه ثقة.
2040 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ أَحَدًا مِنْ أَهْلِ الْمَدِينَةِ مِمَّنْ يُصَلِّي الْقِبْلَةَ يَشْهَدُ الصَّلَاةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْعَدَ جِوَارًا مِنَ الْمَسْجِدِ مِنْهُ، فَقِيلَ: لَوِ ابْتَعْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الرَّمْضَاءِ، أَوِ الظَّلْمَاءِ، فَقَالَ: مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي بِلِزْقِ الْمَسْجِدِ، فَذُكِرَ ذَلِكَ للنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْطَاكَ اللَّهُ ذَلِكَ كُلَّهُ، أَوْ أَعْطَاكَ اللَّهُ مَا احْتَسَبْتَ». [3: 9]
رقم طبعة با وزير = (2038)
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মদীনার এক ব্যক্তি যিনি নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জামা‘আতে সালাত করতেন, মাসজিদে নববী থেকে তার চেয়ে দুরবর্তী আর কারো বাড়ি আছে বলে আমার জানা নেই। অতঃপর তাঁকে বলা হলো, “যদি আপনি একটি গাধা কিনতেন, তাহলে তপ্ত বালু ও অন্ধকার রাতে তার উপর আরোহন করতে পারতেন!” জবাবে সে ব্যক্তি বলেন, “আমি এতে খুশি হবো না যে, আমার বাড়িটি মাসজিদে নববীর কাছাকাছি থাকুক।” অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি যে সাওয়াবের প্রত্যাশা করেছো, আল্লাহ তোমাকে সব কিছুর সাওয়াব দিয়েছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২০৭; সহীহ মুসলিম: ৬৬৩; আবূ দাঊদ: ৫৫৭; দারেমী: ১/২৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০০; আবূ আওয়ানা: ১/৩৯৮; সুনান বাইহাকী: ৩/৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (566).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، التميمي: هو سليمان بن طرخان، وأبو عثمان: هو عبد الرحمن بن مل النهدي.
2041 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ رَجُلًا مِنَ النَّاسِ مِنْ أَهْلِ الْمَدِينَةِ مِمَّنْ يُصَلِّي الْقِبْلَةَ أَبْعَدَ جِوَارًا مِنَ الْمَسْجِدِ مِنْ ذَلِكَ الرَّجُلِ، قَالَ: قُلْتُ: لَوْ أَنَّكَ اشْتَرَيْتَ حِمَارًا [ص:390] تَرْكَبُهُ فِي الظَّلْمَاءِ، أَوِ الرَّمْضَاءِ؟ فَقَالَ: فَنَمَا الْحَدِيثُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ أَرَدْتُ أَنْ يُكْتَبَ لِي إِقْبَالِي إِذَا أَقْبَلْتُ إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِذَا رَجَعْتُ قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطَاكَ اللَّهُ ذَلِكَ أَجْمَعَ أَنْطَاكَ اللَّهُ مَا احْتَسَبْتَ أَجْمَعَ». [3: 9]
رقم طبعة با وزير = (2039)
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মদীনার এক ব্যক্তি যিনি নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জামা‘আতে সালাত করতেন, মাসজিদে নববী থেকে তার চেয়ে দুরবর্তী আর কারো বাড়ি আছে বলে আমার জানা নেই। অতঃপর তাঁকে বলা হলো, “যদি আপনি একটি গাধা কিনতেন, তাহলে তপ্ত বালু ও অন্ধকার রাতে তার উপর আরোহন করতে পারতেন!” রাবী বলেন, “অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। জবাবে সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি চেয়েছি যে, মাসজিদে আমার যাওয়া এবং সেখান থেকে বাড়ি ফেরা –সবকিছুর সাওয়ার লেখা হোক।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ তোমাকে এসব কিছু প্রদান করেছেন, তুমি যে সাওয়াবের প্রত্যাশা করেছো, আল্লাহ তোমাকে সব কিছুর সাওয়াব দিয়েছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২০৭; সহীহ মুসলিম: ৬৬৩; আবূ দাঊদ: ৫৫৭; দারেমী: ১/২৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০০; আবূ আওয়ানা: ১/৩৯৮; সুনান বাইহাকী: ৩/৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو خيثمة: هو زهير بن حرب، وجرير: هو ابن عبد الحميد.
2042 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: أَرَدْنَا النُّقْلَةَ إِلَى الْمَسْجِدِ، وَالْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ خَالِيَةٌ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَانَا فِي دَارِنَا فَقَالَ: «يَا بَنِي سَلِمَةَ، بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ النُّقْلَةَ إِلَى الْمَسْجِدِ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، بَعُدَ عَلَيْنَا الْمَسْجِدُ وَالْبِقَاعُ حَوْلَهُ خَالِيَةٌ فَقَالَ: «يَا بَنِي سَلِمَةَ، دِيَارَكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ» قَالَ: فَمَا وَدِدْنَا أَنَّا بِحَضْرَةِ الْمَسْجِدِ [ص:391] لَمَّا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ. [1: 2]
رقم طبعة با وزير = (2040)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা মাসজিদের কাছে স্থানান্তর করতে চাইলাম, এসময় মাসজিদে নববীর পাশে জায়গা ফাঁকা ছিল। অতঃপর খবরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছলে তিনি বলেন, “হে বানূ সালামাহ, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে, আপনারা মাসজিদের কাছে স্থানান্তর করতে চাচ্ছেন!” তখন তারা বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের থেকে মাসজিদ দূরে হয়ে গেছে আর মাসজিদের আশেপাশের জায়গা খালিও আছে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে বানূ সালামাহ, আপনারা আপনাদের আপনাদের জায়গাতেই থাকুন, আপনারা আপনাদের আপনাদের জায়গাতেই থাকুন, আপনাদের পদচিহ্নগুলোও লিপিবদ্ধ করা হবে!” রাবী বলেন, “তারপর আমরা আর মাসজিদের কাছে বসবাস করার ইচ্ছা করিনি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কথা বলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩২; সহীহ মুসলিম: ৬৬৫; আবূ আওয়ানা: ১/৩৮৭; সুনান বাইহাকী: ৩/৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০৪০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - (2/ 131).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله ثقات رجال الشيخين غير أبي نضرة، وهو المنذر بن مالك بن قطعة العبدي، فإنه من رجال مسلم وحده، والجريري – وهو سعيد بن إياس – وقد اختلط، ورواية عبد الله – وهو ابن المبارك – عنه بعد الاختلاط، لكن رواه عنه شعبة وعبد الوارث، وقد سمعا منه قبل أن يختلط.
2043 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدِ بْنِ مُسَرْبَلِ بْنِ مُغَرْبَلٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ، وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ أَنَّ أَحَدَهُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ لَمْ يَخْطُ خُطْوَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً [ص:392] حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ تَحْبِسُهُ». [1: 2]
رقم طبعة با وزير = (2041)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির জামা‘আতে সালাত আদায় করা তার বাড়িতে ও বাজারে সালাত আদায় করার চেয়ে ২৫ গুণ বেশি সাওয়াব হয়। আর এর কারণ হলো যখন তাদের কেউ ওযূ করে; উত্তমভাবে ওযূ করে, তারপর মাসজিদে আসে শুধুমাত্র সালাত আদায় করার জন্য, সে ব্যক্তি একটি পদক্ষেপ ফেললেই মহান আল্লাহ তার বদৌলতে একটি মর্যাদা সমুন্নত করে দেন এবং তার একটি গোনাহ মোচন করে দেন, (এরকম হতেই থাকে) যতক্ষন না সে মাসজিদে গমন করে। অতঃপর যখন সে মাসজিদে গমন করে, তখন সে পর্যন্ত সালাতের মধ্যেই থাকে, যে পর্যন্ত সালাত তাকে আটকে রাখে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৪৭৭; আবূ দাঊদ: ৫৫৯; মুসনাদ আহমাদ: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৪৯; ইবনু মাজাহ: ২৮১; আবূ আওয়ানা: ১/৩৮৮; সুনান বাইহাকী: ৩/৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯০; আত তায়ালিসী: ২৪১২; তিরমিযী: ৬০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (568): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، أبو معاوية: هو محمد بن خازم، والأعمش: سليمان بن مهران، وأبو صالح: هو ذكوان السمان.
2044 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، [ص:393] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ، ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ كَانَ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً». [1: 2]
رقم طبعة با وزير = (2042)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি নিজ বাড়িতে ওযূ করে তারপর আল্লাহর কোন এক ঘরে হেঁটে যায়, কোন ফরয সালাত আদায় করার জন্য, তাহলে তার দুই পদক্ষেপের একটি পদক্ষেপ একটি পাপ মোচন করে দেয় আরেক পদক্ষেপ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেয়।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৬৬; আবূ আওয়ানা: ১/৩৯০; সুনান বাইহাকী: ৩/৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (243).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الجبار بن عاصم، أبو طالب، وثقه ابن معين، والدارقطني، وذكره المؤلف في «الثقات» 8/ 418، وباقي رجاله ثقات رجال الشيخين، أبو حازم: هو سليمان الأشجعي.
2045 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا عُشَّانَةَ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا تَطَهَّرَ الرَّجُلُ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ يَرْعَى الصَّلَاةَ كَتَبَ لَهُ كَاتِبَاهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الْمَسْجِدِ عَشْرَ حَسَنَاتٍ». [1: 2]
رقم طبعة با وزير = (2043) [ص:394] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو عُشَّانَةَ اسْمُهُ حَيُّ بْنُ يُؤْمِنَ مِنْ ثِقَاتِ أَهْلِ فُسْطَاطِ مِصْرَ»
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি ওযূ করে তারপর সালাত হেফাযত করার জন্য মাসজিদে আসে, তাহলে তার দুই ফেরেস্তা মাসজিদের দিকে যাওয়ার জন্য তার প্রতিটি পদক্ষেপের জন্য ১০ টি করে সাওয়াব লিখেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ উশ্শানার নাম হাই বিন ইউমিন আল মা‘আফিরী, তিনি মিসরের একজন নির্ভরযোগ্য রাবী।”
[1] তাবারানী আল কাবীর: ১৭/৮৩১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯২; হাকিম: ১/১১২; সুনান বাইহাকী: ৩/৬৩; বাগাবী: ৪৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2036). تنبيه!! رقم (2036) = (2038) من «طبعة المؤسسة». لكنه غير موجود بالرقم المشار إليه؟ - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر (2038).
2046 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ أَبُو عَرُوبَةَ، بِحَرَّانَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ زَيْدٍ الْخَطَّابِيُّ، وَأَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ مَشَى فِي ظُلْمَةِ اللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ، آتَاهُ اللَّهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (2044) [ص:395] قَالَ أَبُو حَاتِمٍ: «هَكَذَا حَدَّثَنَا أَبُو عَرُوبَةَ، فَقَالَ جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، وَإِنَّمَا هُوَ جُنَادَةُ بْنُ أَبِي خَالِدٍ، وَجُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ مِنَ التَّابِعِينَ أَقْدَمُ مِنْ مَكْحُولٍ، وَجُنَادَةُ بْنُ أَبِي خَالِدٍ مِنْ أَتْبَاعِ التَّابِعِينَ وَهُمَا شَامِيَّانَ ثِقَتَانِ»
আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতের আধারে মাসজিদে গমন করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন নূর দান করবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আরূবা আমাদেরকে এভাবেই হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, “জুনাদাহ বিন আবূ উমাইয়াহ। বস্তুত সেটা হবে জুনাদাহ বিন আবূ খালিদ। আর জুনাদাহ বিন আবূ উমাইয়াহ তাবে‘ঈদের অন্তর্ভুক্ত। তিনি মাকহুলের চেয়েও বেশি অগ্রগামী। আর জুনাদাহ বিন আবূ খালিদ তাবে‘ তাবে‘ঈ। তারা দুই জনেই শামের নির্ভরযোগ্য রাবী।”
[1] সুয়ূতী, আল জামি‘উল কাবীর: ২/৮৩৮; আবূ দাঊদ: ৫৬১; তিরমিযী: ২২৩; ইবনু মাজাহ: ৭৮১; হাকিম: ১/২১২; সুনান বাইহাকী: ৩/৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 160).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح بشواهده، جنادة بن أبي أمية: صوابه جنادة بن أبي خالد كما سينبه عليه المصنف، ذكره المؤلف في «ثقاته» 6/ 150، وأورده البخاري في «تاريخه» 2/ 234، وابن أبي حاتم 2/ 515، ولم يذكرا فيه جرحاً ولا تعديلاً، وقال الذهبي في «الميزان»: لا يعرف، وباقي رجاله ثقات، عبد الله بن جعفر: هو ابن غيلان الرقي، وقد تحرف في الإحسان إلى عبيد الله، وعبيد الله بن عمرو: هو ابن أبي الوليد الرقي، أبو وهب الأسدي، وقد تحرف في الإحسان إلى عبد الله.
2047 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ [ص:396] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلْيَقُلِ اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ». [1: 2]
رقم طبعة با وزير = (2045)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করবে, তখন সে যেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম পেশ করে এবং বলে اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ (হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার দরজাসমূহ উন্মুক্ত করে দিন)। আর যখন মাসজিদ থেকে বের হবে, তখনও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম পেশ করে এবং বলে اللَّهُمَّ أَجِرْنِي من الشيطان الرجيم (হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় দিন)।”[1]
[1] ইবনু মাজাহ: ৭৭৩; ইবনুস সুন্নী: ৮৬; হাকিম: ১/২০৭; সুনান বাইহাকী: ২/৪৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৮৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (484).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، على شرط مسلم، رجاله رجال الشيخين غير الضحاك بن عثمان، فإنه من رجال مسلم وحده، أبو بكر الحنفي: هو عبد الكبير بن عبد المجيد الحنفي.
2048 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ بِشْرِ بْنِ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ سَعِيدِ بْنِ سُوَيْدٍ الْأَنْصَارِيُّ، عَنْ أَبِي حُمَيْدٍ، أَوْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ وَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ». [1: 104]
رقم طبعة با وزير = (2046)
আবূ হুমাইদ অথবা আবূ উসাইদ সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করবে, তখন সে যেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম পেশ করে এবং বলে اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ (হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার দরজাসমূহ উন্মুক্ত করে দিন)। আর যখন মাসজিদ থেকে বের হবে, তখন সে যেন বলে اللَّهُمَّ إِنِّي أسألك من فضلك (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি)।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৪৪১; সহীহ মুসলিম: ৭১৩; আবূ আওয়ানা: ১/৪১৪; আবূ দাঊদ: ৪৬৫; সুনান বাইহাকী: ২/৪৪২; দারেমী: ১/৩২৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৬৫; ইবনু মাজাহ: ৭৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (65).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح.
2049 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ، وَأَبَا أُسَيْدٍ، يَقُولَانِ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ». [104: 1]
رقم طبعة با وزير = (2047)
আবূ হুমাইদ অথবা আবূ উসাইদ সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করবে, তখন সে যেন বলে اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ (হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার দরজাসমূহ উন্মুক্ত করে দিন)। আর যখন মাসজিদ থেকে বের হবে, তখন সে যেন বলে اللَّهُمَّ إِنِّي أسألك من فضلك (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি)।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৪৪১; সহীহ মুসলিম: ৭১৩; আবূ আওয়ানা: ১/৪১৪; আবূ দাঊদ: ৪৬৫; সুনান বাইহাকী: ২/৪৪২; দারেমী: ১/৩২৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৬৫; ইবনু মাজাহ: ৭৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله بن سعيد من رجال مسلم، وباقي السند ثقات من رجال الشيخين
2050 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلِ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ». [1: 104]
رقم طبعة با وزير = (2048)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করবে, তখন সে যেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম পেশ করে এবং বলে اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ (হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার দরজাসমূহ উন্মুক্ত করে দিন)। আর যখন মাসজিদ থেকে বের হবে, তখনও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম পেশ করে এবং বলে اللَّهُمَّ أَجِرْنِي من الشيطان الرجيم (হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় দিন)।”[1]
[1] ইবনু মাজাহ: ৭৭৩; ইবনুস সুন্নী: ৮৬; হাকিম: ১/২০৭; সুনান বাইহাকী: ২/৪৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৮৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2045). تنبيه!! رقم (2045) = (2047) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو في «صحيح ابن خزيمة» برقم (452)، وقد تقدم برقم (2047) عن عبد الله بن محمد الأزدي، عن إسحاق بن إبراهيم، عن أبي بكر الحنفي، به، وأوردت تخريجه هناك.
2051 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَضْلُ صَلَاةِ الْجَمِيعِ عَلَى صَلَاةِ الرَّجُلِ وَحْدَهُ خَمْسٌ وَعِشْرُونَ دَرَجَةً». [1: 2]
رقم طبعة با وزير = (2049) [ص:401] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «هَذَا الْخَبَرُ مِمَّا نَقُولُ فِي كُتُبِنَا بِأَنَّ الْعَرَبَ تَذْكُرُ الشَّيْءَ بِعَدَدٍ مَحْصُورٍ مَعْلُومٍ، وَلَا تُرِيدُ بِذِكْرِهَا ذَلِكَ الْعَدَدَ نَفْيًا عَمَّا وَرَاءَهُ، وَلَمْ يُرِدْ بِقَوْلِهِ هَذَا أَنَّهُ لَا يَكُونُ لِلْمُصَلِّي مِنَ الْأَجْرِ بِصَلَاتِهِ أَكْثَرُ مِمَّا وُصِفَ فِي خَبَرِ أَبِي هُرَيْرَةَ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জামা‘আতে আদায় করা সালাতের সাওয়াব একাকী আদায় করা সালাতের চেয়ে ২৫ গুণ মর্যাদা বেশি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের ব্যাপারে আমাদের কিতাবে বলেছি যে, আরবরা কোন কোন সময় কোন কিছুর নির্দিষ্ট সংখ্যা বলেন, কিন্তু সেই সংখ্যা অন্য সংখ্যাকে নাকচ করা উদ্দেশ্য নেয় না। কাজেই এই হাদীসে যে সংখ্যা বলা হয়েছে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, জামা‘আতে সালাত আদায়কারী ব্যক্তি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের সাওয়াবের চেয়ে বেশি সাওয়াব পাবে না।”
[1] সহীহ আল বুখারী: ৪৭৭; আবূ দাঊদ: ৫৫৯; মুসনাদ আহমাদ: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৪৯; ইবনু মাজাহ: ২৮১; আবূ আওয়ানা: ১/৩৮৮; সুনান বাইহাকী: ৩/৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯০; আত তায়ালিসী: ২৪১২; তিরমিযী: ৬০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2041). تنبيه!! رقم (2041) = (2043) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري – وإن كان صاحب أوهام – قد توبع عليه، وباقي السند ثقات رجال الشيخين.