হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2061)


2061 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتَعَاقَبُونَ فِيكُمْ إِذَا كَانَتْ صَلَاةُ الْفَجْرِ نَزَلَتْ مَلَائِكَةُ النَّهَارِ، فَشَهِدَتْ مَعَكُمُ الصَّلَاةَ جَمِيعًا وَصَعِدَتْ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَكَثَتْ مَعَكُمْ مَلَائِكَةُ النَّهَارِ، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مَا تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ؟ فَيَقُولُونَ: جِئْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَتَرَكْنَاهُمْ وَهُمْ [ص:410] يُصَلُّونَ، [فَإِذَا كَانَ صَلَاةُ الْعَصْرِ نَزَلَتْ مَلَائِكَةُ اللَّيْلِ، فَشَهِدُوا مَعَكُمُ الصَّلَاةَ جَمِيعًا، ثُمَّ صَعِدَتْ مَلَائِكَةُ النَّهَارِ وَمَكَثَتْ مَعَكُمْ مَلَائِكَةُ اللَّيْلِ، قَالَ: فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ فَيَقُولُ: مَا تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ؟ قَالَ: فَيَقُولُونَ: جِئْنَا وَهُمْ يُصَلُّونَ وَتَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ] قَالَ: فَحَسِبْتُ أَنَّهُمْ يَقُولُونَ: فَاغْفِرْ لَهُمْ يَوْمَ الدِّينِ». [1: 2]
رقم طبعة با وزير = (2058)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের ও দিনের ফেরেস্তাগণ পালাক্রমে তোমাদের মাঝে অবতরণ করেন, যখন ফজরের সালাতের সময় হয়, তখন দিনের ফেরেস্তাগণ অবতরণ করেন এবং তারা তোমাদের সাথে সালাতে শরীক হন আর রাতের ফেরেস্তাগণ উর্ধাকাশে উঠে যান এবং দিনের ফেরেস্তাগণ তোমাদের মাঝে অবস্থান করেন। অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমরা আমার বান্দাদের কী করা অবস্থায় রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।” অতঃপর যখন আসরের সালাতের সময় হয়, তখন রাতের ফেরেস্তাগণ অবতরণ করেন এবং তারা তোমাদের সাথে সালাতে শরীক হন আর দিনের ফেরেস্তাগণ উর্ধাকাশে উঠে যান এবং রাতের ফেরেস্তাগণ তোমাদের মাঝে অবস্থান করেন। অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমরা আমার বান্দাদের কী করা অবস্থায় রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।” রাবী বলেন, “আমার ধারণা হাদীসে এটাও আছে, “তখন ফেরেস্তাগণ বলেন, “অতএব আপনি তাদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দিন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ মুসলিম: ৬৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1733). تنبيه!! رقم (1733) = (1736) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2062)


2062 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَفْصٍ الْأَبَّارُ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، قَالَ: رَأَى أَبُو هُرَيْرَةَ رَجُلًا قَدْ خَرَجَ مِنَ الْمَسْجِدِ، وَقَدْ أَذَّنَ الْمُؤَذِّنُ، فَقَالَ: «أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [2: 24]
رقم طبعة با وزير = (2059) [ص:412] قَالَ أَبُو حَاتِمٍ: «أُضْمِرَ فِي هَذَا الْخَبَرِ شَيْئَانِ، أَحَدُهُمَا وَقَدْ أَذَّنَ الْمُؤَذِّنُ وَهُوَ مُتَوَضِّئٌ، وَالثَّانِي وَهُوَ غَيْرُ مُؤَدٍّ لِفَرْضِهِ، أَبُو صَالِحٍ هَذَا مِنْ أَهْلِ الْبَصْرَةِ اسْمُهُ مِيزَانُ ثِقَةٌ»




আবূ সালিহ রহিমাহুল্লাহ বলেন, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে মাসজিদ থেকে বের হতে দেখলেন এমন অবস্থায় যে, তখন আযান হচ্ছিল, এসময় তিনি বলেন, “এই ব্যক্তি আবুল কাসিম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করলো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে দুটি জিনিস উহ্য রয়েছে। প্রথমটি হলো: মুয়ায্যিন আযান দেন এমন সময় সে অবস্থায় ছিল। দ্বিতীয়টি হলো: এসময় সে কোন ফরয আদায় করছিল না।” হাদীসের রাবী আবূ সালিহ বসরার অধিবাসী, তার নাম মীযান। তিনি নির্ভরযোগ্য রাবী।”



[1] মুসনাদ আহমাদ: ২/৪৭১; সহীহ মুসলিম: ৬৫৫; আবূ দাঊদ: ৫৩৬; তিরমিযী: ২০৪; ইবনু মাজাহ: ৭৩৩; আবূ আওয়ানা: ২/৮; সুনান বাইহাকী: ৩/৫৬; নাসাঈ: ২৯; হুমাইদী: ৯৭৭; আত তায়ালিসী: ২৫৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আবূ দাঊদ : ৫৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (547).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، أبو حفص: هو عمر بن عبد الرحمن بن قيس الأبار الحافظ، وثقه ابن معين، وابن سعد، والدارقطني، وقال النسائي: ليس به بأس، وذكره المؤلف في «الثقات»، وقال ابن أبي حاتم: سئل أبي وأبو زرعة عنه، فقالا: هو صدوق، وأبو صالح اسمه عند المؤلف: ميزان، وثقه المؤلف هنا، وفي «الثقات» 5/ 458، وقال ابن معين: ثقة مأمون.









সহীহ ইবনু হিব্বান (2063)


2063 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ الْقُمِّيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ جَارِيَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ إِلَى [ص:413] النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَكْفُوفُ الْبَصَرِ شَاسِعُ الدَّارِ، فَكَلَّمَهُ فِي الصَّلَاةِ أَنْ يُرَخِّصَ لَهُ أَنْ يُصَلِّيَ فِي مَنْزِلِهِ قَالَ: «أَتَسْمَعُ الْأَذَانَ؟ » قَالَ: نَعَمْ قَالَ: «فَأْتِهَا وَلَوْ حَبْوًا». [1: 6]
رقم طبعة با وزير = (2060) [ص:414] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي سُؤَالِ ابْنِ أُمِّ مَكْتُومٍ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرَخِّصَ لَهُ فِي تَرْكِ إِتْيَانِ الْجَمَاعَاتِ وَقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتِهَا وَلَوْ حَبْوًا» أَعْظَمُ الدَّلِيلِ عَلَى أَنَّ هَذَا أَمْرُ حَتْمٍ لَا نَدْبٍ، إِذْ لَوْ كَانَ إِتْيَانُ [ص:415] الْجَمَاعَاتِ عَلَى مَنْ يَسْمَعُ النِّدَاءَ لَهَا غَيْرَ فَرْضٍ لَأَخْبَرَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالرُّخْصَةِ فِيهِ لِأَنَّ هَذَا جَوَابٌ خَرَجَ عَلَى سُؤَالٍ بِعَيْنِهِ وَمُحَالٌ أَنْ لَا يُوجَدَ لِغَيْرِ الْفَرِيضَةِ رُخْصَةٌ




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আব্দুল্লাহ বিন উম্মু মাকতূম রাদ্বিয়াল্লাহু আনহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্ধ মানুষ, আমার বাড়িও দূরে...।” রাবী বলেন, “অতঃপর তিনি তাঁর সাথে কথা বলেন, যাতে তিনি তাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি কি আযান শুনতে পাও?” তিনি জবাবে বলেন, “জ্বী, হ্যা।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে হামাগুড়ি দিয়ে হলেও জামা‘আতে উপস্থিত হও!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উম্মু মাকতূম রাদ্বিয়াল্লাহু আনহু কর্তৃক নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামা‘আত ত্যাগ করার অনুমতি চাওয়া, আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জবাবে বলা “তাহলে হামাগুড়ি দিয়ে হলেও জামা‘আতে উপস্থিত হও!” এখানে সবচেয়ে বড় দলীল রয়েছে এই মর্মে যে জামা‘আতে সালাত আদায় করার নির্দেশটি ফরয নির্দেশক; উত্তম নির্দেশক নয়। কেননা যদি আযান শ্রবণকারী ব্যক্তির জন্য যদি জামা‘আতে সালাত আদায় করা ফরয না হতো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে জামা‘আত তরক করার অনুমতি কথা বলতেন। কেননা প্রশ্নটি এজন্যই করা হয়েছে। আর এটা অসম্ভব যে, ফরয নয় এমন ক্ষেত্রে রুখসত পাওয়া যাবে না।”



[1] মুসনাদ আবূ ইয়ালা: ১৮০৩; মুসনাদ আহমাদ: ৩/৩৬৭; মাজমা‘উয যাওয়াইদ: ২/৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৪৫; আবূ দাঊদ: ৫৫৩; নাসাঈ: ২/১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৭৮; হাকিম: ১/২৪৬-২৪৭; ইবনু মাজাহ: ৭৯৬; সহীহ মুসলিম: ৬৫৩; আবূ আওয়ানা: ২/৬; সুনান বাইহাকী: ৩/৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “তাহলে হামাগুড়ি দিয়ে হলেও জামা‘আতে উপস্থিত হও!” এই অংশ বাদে বাকী অংশ সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান : ২০৬০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره؛ دون: «فَأْتِهَا وَلَوْ حَبْوًا»، وإنما هذا في الحضّ على الجماعة في صلاة العشاء والفجر؛ كما في حديث أُبَيّ المتقدِّم (2054) وحديث أبي هريرة الآتي (2095). تنبيه!! رقم (2054) = (2056) من «طبعة المؤسسة». رقم (2095) = (2098) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، عيسى بن جارية: قال ابن معين: ليس بذاك، عنده مناكير، وقال أبو زرعة: لا بأس به، وذكره المؤلف في «الثقات»، وقال أبو داود: منكر الحديث، وذكره الساجي، والعقيلي في «الضعفاء»، وقال ابن عدي: أحاديثه غير محفوظة، وفي «التقريب»: فيه لين.









সহীহ ইবনু হিব্বান (2064)


2064 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، وَعَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ السُّكَّرِيُّ، قَالَا: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يُجِبْ، فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ». [1: 6]
رقم طبعة با وزير = (2061) [ص:417] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ أَنَّ أَمْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِتْيَانِ الْجَمَاعَاتِ أَمْرُ حَتْمٍ لَا نَدْبٍ، إِذْ لَوْ كَانَ الْقَصْدُ فِي قَوْلِهِ: «فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ» يُرِيدُ بِهِ فِي الْفَضْلِ لَكَانَ الْمَعْذُورُ إِذَا صَلَّى وَحْدَهُ كَانَ لَهُ فَضْلُ الْجَمَاعَةِ، فَلَمَّا اسْتَحَالَ هَذَا وَبَطَلَ ثَبَتَ أَنَّ الْأَمْرَ بِإِتْيَانِ الْجَمَاعَةِ أَمْرُ إِيجَابٍ لَا نَدْبٍ، وَأَمَّا الْعُذْرُ الَّذِي يَكُونُ الْمُتَخَلِّفُ عَنْ إِتْيَانِ الْجَمَاعَاتِ بِهِ مَعْذُورًا، فَقَدْ تَتَبَّعْتُهُ فِي السُّنَنِ كُلِّهَا فَوَجَدْتُهَا تَدُلُّ عَلَى أَنَّ الْعُذْرَ عَشْرَةُ أَشْيَاءَ




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, “যে ব্যক্তি আযান শুনতে পায়, অতঃপর তাতে সাড়া দেয় না (জামা‘আতে সালাত করে না), তার কোন সালাত নেই তবে যদি তার কোন ওজর থাকে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অত্র হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জামা‘আতে সালাত আদায় করার নির্দেশটি ফরয নির্দেশক; মুস্তাহাব নির্দেশক নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “তার কোন সালাত নেই তবে যদি তার কোন ওজর থাকে” এর দ্বারা যদি ফযীলত উদ্দেশ্য হতো, তবে মা‘যূর ব্যক্তি একাকী সালাত আদায় করলে, তার জামা‘আতে সালাত আদায় করার সাওয়াব হতো। সুতরাং এটা যখন অসম্ভব ও বাতিল, কাজেই এটা প্রমাণ হলো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জামা‘আতে সালাত আদায় করার নির্দেশটি ফরয নির্দেশক; মুস্তাহাব নির্দেশক নয়। আর যেসব কারণে কোন ব্যক্তি জামা‘আত তরক করতে পারে, আমি হাদীসমূহ অনুসন্ধান করে দেখেছি, তা ১০ টি।”



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৯৪; ইবনু মাজাহ: ৭৯৩; দারাকুতনী: ১/৪২০; তাবারানী: ১২২৬৫; বাইহাকী: ৩/৫৭; হাকিম: ১/২৪৫; আবূ দাঊদ: ৫৫১; মুসান্নাফ ইবনু ‍আবী শায়বাহ: ১/৩৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আবূ দাঊদ : ৫৬০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (560).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، زكريا بن يحيى: هو ابن صبيح الواسطي الملقب زحمويه، ترحمه ابن أبي حاتم في «الجرح والتعديل» 3/ 601، ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وذكره المؤلف في «الثقات» 8/ 253، وقال: كان من المتقنين في الروايات، ونقل الحافظ في «اللسان» 2/ 484 - 485 توثيقه عن بحشل في «تاريخ واسط»، وعبد الحميد بن بيان السكري: صدوق من رجال مسلم، ومن فوقهما من رجال الشيخين، وقد صرح هشيم بالتحديث عند الحاكم، فانتفت شبهة تدليسه.









সহীহ ইবনু হিব্বান (2065)


2065 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مِهْرَانَ السَّبَّاكُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ: لَمْ يَخْرُجْ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا، فَأُقِيمَتِ الصَّلَاةُ فَذَهَبَ أَبُو بَكْرٍ يتَقَدَّمُ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحِجَابِ فَرَفَعَهُ، فَلَمَّا وَضَحَ لَنَا بَيَاضُ وَجْهِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا نَظَرْنَا مَنْظَرًا قَطُّ أَعْجَبَ إِلَيْنَا مِنْ وَجْهِ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ وَضَحَ لَنَا , قَالَ: فَأَوْمَأَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهْ إِلَى أَبِي بَكْرٍ أَنْ تَقَدَّمَ، قَالَ: «وَأَرْخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:418] وَسَلَّمَ الْحِجَابَ، فَلَمْ يَقْدِرِ عَلَيْهِ حَتَّى مَاتَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [1: 6]
رقم طبعة با وزير = (2062)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তিন দিন আসতে পারেননি। অতঃপর সালাতের ইকামত দেওয়া হয়, আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পর্দা উঠাতে বললে পর্দা উঠানো হয়। অতঃপর আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার শুভ্রতা প্রকাশ পায়, আর আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার চেয়ে অধিক প্রিয় আর কোন দৃশ্য নেই। রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে ইশারা করলেন সামনে অগ্রসর হতে।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা ছড়িয়ে দেন। তারপর তিনি মৃত্যু অবধি আর মাসজিদে আসতে সক্ষম হননি।”[1]



[1] সহীহ আল বুখারী: ৬৮১; সহীহ মুসলিম: ৪১৯; হুমাইদী: ১৮৮; মুসনাদ আহমাদ: ৩/১১০; তিরমিযী: ৩৬৭; নাসাঈ: ৪/৭; সুনান বাইহাকী: ৩/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৮৮; আবূ আওয়ানা: ২/১১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আশ শামাইল :১৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (ص 194).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، جعفر بن مهران – وقد تحرف في «الإحسان» إلى: «بهران» – ذكره المؤلف في «الثقات» 8/ 160 - 161 فقال: جعفر بن مهران، أبو سلمة السباك من أهل البصرة، يروي عن عبد الوارث والفضيل بن عياض، حدثنا عنه الحسن بن سفيان، وأبو يعلى، مات في سنة إحدى أو اثنتين وثلاثين ومئتين، وقد قيل: إن كنيته أبو النضر، وأورده ابن أبي حاتم 2/ 491، وقال: روى عنه أبو زرعة، وأبو بكر بن أبي القاسم وغيره، وقال الذهبي في «الميزان» 1/ 418: موثق، له ما ينكر، وقد توبع عليه، ومن فوقه ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2066)


2066 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ [ص:419] يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا قُرِّبَ الْعَشَاءُ وَحَضَرَتِ الصَّلَاةُ، فَابْدَءُوا بِهِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ، وَلَا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2063)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন রাতের খাবার পেশ করা হয়, আর এসময় সালাতের সময় হয়ে যায়, তবে তোমরা মাগরিবের সালাতের আগে প্রথমে খাবার খেয়ে নিবে। রাতের খাবার খেতে তাড়াহুড়া করবে না।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৫৭; আবূ আওয়ানা: ২/১৪; তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২২৩; সুনান বাইহাকী: ৩/৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৫; হুমাইদী: ১১৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪২০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৮৩; সহীহ আল বুখারী: ৬৭২; তিরমিযী: ৩৫৩; নাসাঈ: ২/১১১; ইবনু মাজাহ: ৯৩৩; দারেমী: ১/২৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ :৪৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (482): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حرملة من رجال مسلم، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2067)


2067 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جَرِيحٍ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَبَيَّنَ لَهُ اللَّيْلُ، فَكَانَ أَحْيَانًا يُقَدِّمُ عَشَاءَهُ وَهُوَ صَائِمٌ وَالْمُؤَذِّنُ يُؤَذِّنُ، ثُمَّ يُقِيمُ وَهُوَ يَسْمَعُ فَلَا يَتْرُكُ عَشَاءَهُ وَلَا يُعَجِّلُ حَتَّى يَقْضِيَ عَشَاءَهُ، ثُمَّ يَخْرُجَ فَيُصَلِّيَ، وَيَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ إِذَا قُدِّمَ إِلَيْكُمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2064)




নাফি‘ রহিমাহুল্লাহ বলেন, “যখন সূর্য অস্ত যেতো এবং রাত স্পষ্ট হতো, তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু কোন কোন সময় সিয়ামরত অবস্থায় রাতের খাবার আগে খেতেন। এসময় মুয়ায্যিন আযান ও ইকামত দিতেন, তিনি তা শুনতে পেতেন কিন্তু তিনি খাবার ত্যাগ করতেন না, তাড়াহুড়াও করতেন না তারপর তিনি বের হয়ে সালাত আদায় করতেন এবং বলতেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের খাবার খেতে তাড়াহুড়া করবে না, যখন তোমাদের কাছে খাবার পরিবেশন করা হয়।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৮৯; মুসনাদ আহমাদ: ২/১৪৮; সহীহ মুসলিম: ৫৫৯; আবূ আওয়ানা: ২/১৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪২০; সহীহ আল বুখারী: ৬৭৩; আবূ দাঊদ: ৩৭৫৭; তিরমিযী: ৩৫৪; ইবনু মাজাহ: ৯৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৩৫; সুনান বাইহাকী: ৩/৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তা‘লীকাতুল হিসান :২০৬৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (673)، م (2/ 78).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وإسناده جيد، محمد بن بكر: هو البرساني، وثقه ابن معين وأبو داود والعجلي، وقال أبو حاتم: شيخ محله الصدق، وقال النسائي في كتاب المحاربة من سننه: ليس بالقوي، ليس له في البخاري سوى حديث واحد في كتاب المغازي، وروى له مسلم والباقون، وباقي السند على شرط الشيخين. استدراك على «طبعة المؤسسة» تكرر رقم الحديث مرتين هكذا: 2067 - 2067 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ ... - مدخل بيانات الشاملة -









সহীহ ইবনু হিব্বান (2068)


2068 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ أَبِي طَالِبٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، [ص:422] عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ وَأَحَدُكُمْ صَائِمٌ، فَلْيَبْدَأْ بِالْعَشَاءِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ، وَلَا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2065)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, এমন অবস্থায় যে, তোমাদের কেউ সিয়ামরত অবস্থায় থাকে, তবে সে যেন মাগরিবের সালাতের আগে রাতের খাবার খেয়ে নেয়। আর রাতের খাবার খেতে তাড়াহুড়া করবে না।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৫৭; আবূ আওয়ানা: ২/১৪; তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২২৩; সুনান বাইহাকী: ৩/৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৫; হুমাইদী: ১১৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪২০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৮৩; সহীহ আল বুখারী: ৬৭২; তিরমিযী: ৩৫৩; নাসাঈ: ২/১১১; ইবনু মাজাহ: ৯৩৩; দারেমী: ১/২৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ :৪৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3964)، وانظر ما مضى برقم (2063). تنبيه!! رقم (2063) = (2066) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، العباس بن أبي طالب: هو العباس بن جعفر بن عبد الله، ثقة، ومن فوقه من رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (2069)


2069 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، وَالْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَا: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ حُنَيْنٍ سَارَ لَيْلَةً حَتَّى إِذَا أَدْرَكَهُ الْكَرَى عَرَّسَ، وَقَالَ لِبِلَالٍ: «اكْلَأْ لَنَا اللَّيْلَ» فَصَلَّى بِلَالٌ مَا قُدِّرَ لَهُ، وَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، فَلَمَّا تَقَارَبَ الصُّبْحُ اسْتَسْنَدَ بِلَالٌ إِلَى رَاحِلَتِهِ يُوَاجِهُ الْفَجْرَ، فَغَلَبَتْ بِلَالًا عَيْنَاهُ، وَهُوَ مُسْتَسْنِدٌ إِلَى رَاحِلَتِهِ، فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ وَلَا أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى [ص:423] ضَرَبَتْهُمُ الشَّمْسُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَهُمُ اسْتِيقَاظًا، فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «أَيْ بِلَالُ» فَقَالَ بِلَالٌ: أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِنَفْسِكَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «اقْتَادُوا رَوَاحِلَكُمْ» ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ وَقَالَ: «مَنْ نَسِيَ الصَّلَاةَ أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا»، فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: {أَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي} [طه: 14] [1: 6] [ص:424] وَقَالَ يُونُسُ: وَكَانَ ابْنُ شِهَابٍ يَقْرَؤُهَا «لِلذِّكْرَى».
رقم طبعة با وزير = (2066) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ بِهَذَا الْخَبَرِ، وَقَالَ فِيهِ خَيْبَرُ، وَأَبُو هُرَيْرَةَ لَمْ يَشْهَدْ خَيْبَرَ إِنَّمَا أَسْلَمَ وَقَدِمَ [ص:425] الْمَدِينَةَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَيْبَرَ وَعَلَى الْمَدِينَةِ سِبَاعُ بْنُ عُرْفُطَةَ، فَإِنْ صَحَّ ذِكْرُ خَيْبَرَ فِي الْخَبَرِ فَقَدْ سَمِعَهُ أَبُو هُرَيْرَةَ مِنْ صَحَابِيٍّ غَيْرِهِ، فَأَرْسَلَهُ كَمَا يَفْعَلُ ذَلِكَ الصَّحَابَةُ كَثِيرًا، وَإِنْ كَانَ ذَلِكَ حُنَيْنَ لَا خَيْبَرَ، وَأَبُو هُرَيْرَةَ شَهِدَهَا وَشُهُودُهُ الْقِصَّةَ الَّتِي حَكَاهَا شُهُودُ صَحِيحٍ، وَالنَّفْسُ إِلَى أَنَّهُ حُنَيْنٌ أَمْيَلُ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হুনাইন যুদ্ধ থেকে ফিরে আসেন, সে সময় তিনি এক রাতে চলছিলেন, অতঃপর যখন তাঁকে তন্দ্রা পেয়ে যায়, তখন তিনি যাত্রা বিরতি দেন এবং বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আজ রাতে তুমি আমাদেরকে পাহারা দাও। অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু সালাত আদায় করতে থাকেন, যতটুকু সালাত আদায় করা তার নসীবে ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীগণ ঘুমিয়ে পড়েন। অতঃপর যখন ফজরের কাছাকাছি সময় হয়, তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তার বাহনের সাথে হেলান দিয়ে ফজরের প্রতীক্ষায় থাকেন। অতঃপর বাহনে হেলান দেওয়া অবস্থাতেই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে তার দুই চোখ পরাভূত করে ফেলে (অর্থাৎ তুমি ঘুমিয়ে যান)। তারপর সূর্যের উত্তাপ শরীরে লাগার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীগণ- কেউ জাগ্রত হননি। অতঃপর প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম জাগ্রত হন, তিনি ভীত হয়ে যান এবং বলেন, “বিলাল!” বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার জন্য আমার বাবা কুরবান হোক! আমাকে সেই সত্তা ঘুম দিয়েছিলেন, যিনি আপনাকেও ঘুম দিয়েছিলেন। ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তোমাদের বাহন নিয়ে সামনে চলো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেন এবং বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন ইকামত দেওয়ার জন্য, ফলে তিনি ইকামত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে যায়, অথবা ঘুমিয়ে থাকে, তবে সে যেন সালাত আদায় করে, যখন তার স্মরণে আসবে। কেননা মহান আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন, أَقِمِ الصَّلَاةَ لِذِكْري (আমার স্মরণে সালাত আদায় করো। -সূরা ত-হা: ১৪।)”[1] ইউনূস রহিমাহুল্লাহ বলেন, “ইবনু শিহাব রহিমাহুল্লাহ لِذِكْري স্থলে لِلْذِّكْرَى পড়তেন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি ইবনু কুতাইবায় বর্ণনায় হুনাইন যু্দ্ধের স্থলে খাইবার যুদ্ধের কথা বলা হয়েছে। আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু খাইবার যুদ্ধে উপস্থিত ছিলেন না। তিনি ইসলাম গ্রহণ করে মদীনায় আগমন করেন, এসময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাইবারে ছিলেন আর মদীনার দায়িত্বে ছিলেন সিবা‘ বিন উরফুতাহ রাদ্বিয়াল্লাহু আনহু। যদি হাদীসে খাইবারের বর্ণনা সঠিক হয়, তবে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু অন্য সাহাবীর কাছ থেকে হাদীসটি শ্রবণ করে মুরসাল সূত্রে বর্ণনা করেছেন। সাহাবীগণ এরকম অনেক সময় করতেন। আর যদি এটি খাইবার না হয়ে হুনাইন হয়ে থাকে, তাহলে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু হুনাইনে উপস্থিত ছিলেন, যা বিশুদ্ধসূত্রে প্রমাণিত। ঘটনাটি হুনাইনে সংঘটিত হওয়ার ব্যাপারে মন বেশি সায় দেয়।”



[1] সহীহ মুসলিম: ৬৮০; ইবনু মাজাহ: ৬৯৭; বাইহাকী, দালাইলুন নুবুওয়াত: ৪/২৭২; আবূ দাঊদ: ৪৩৫; আবূ আওয়ানা: ২/২৫৩; সুনান বাইহাকী: ২১৮; নাসাঈ: ২/২৯৬; তিরমিযী: ৩১৬৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩-১৪; বাগাবী: ৪৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল :২৬৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (263).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2070)


2070 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: قَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ وَكَانَ ضَخْمًا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لَا أَسْتَطِيعُ الصَّلَاةَ مَعَكَ، فَلَوْ أَتَيْتَ مَنْزِلِي فَصَلَّيْتَ فِيهِ فَأَقْتَدِيَ بِكَ، فَصَنَعَ الرَّجُلُ لَهُ طَعَامًا وَدَعَاهُ إِلَى بَيْتِهِ، فَبَسَطَ لَهُ طَرَفَ حَصِيرٍ لَهُمْ، فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ قَالَ: فَقَالَ فُلَانُ بْنُ الْجَارُودِ لِأَنَسٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ قَالَ: «مَا رَأَيْتُهُ صَلَّاهَا غَيْرَ ذَلِكَ الْيَوْمَ». [1: 6]
رقم طبعة با وزير = (2067)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক ব্যক্তি যিনি অতিশয় স্থূল ছিলেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমি আপনার সাথে সালাত আদায় করতে পারিনা, কাজেই আপনি যদি আমার বাড়িতে আসতেন অতঃপর সেখানে সালাত আদায় করতেন, তবে আমি আপনার অনুসরণ করতে পারতাম “ অতঃপর সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাবার প্রস্তুত করেন এবং তাঁকে তার বাড়িতে দা‘ওয়াত দেন। তিনি তাঁর জন্য তাদের চাটাইয়ের এক প্রান্ত বিছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে দুই রাকা‘আত সালাত আদায় করেন। রাবী বলেন, “তখন ইবনুল জারূদের এক ছেলে আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি চাশতের সালাত আদায় করতেন?” জবাবে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সেই দিন ছাড়া আর কোন দিন তাঁকে এই সালাত আদায় করতে দেখি নাই।”[1]



[1] সহীহ আল বুখারী: ১১৭৯; মুসনাদ আহমাদ: ৩/১৩০; আবূ দাঊদ: ৬৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (664): خ دون قوله: «فأقتدي بك».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، علي بن الجعد: ثقة من رجال البخاري، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2071)


2071 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الْأَرْقَمِ، كَانَ يَؤُمُّ أَصْحَابَهُ فَحَضَرَتِ الصَّلَاةُ يَوْمًا، فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ رَجَعَ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا وَجَدَ أَحَدٌ الْغَائِطَ، فَلْيَبْدَأْ بِهِ قَبْلَ الصَّلَاةِ». [1: 6]
رقم طبعة با وزير = (2068)




উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের ইমামতি করতেন। একদিন সালাতের সময় হয়ে যায়, এসময় হাজত পুরনের জন্য যান, তারপর তিনি ফিরে আসেন, অতঃপর বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ পেশাব-পায়খানার চাপ অনুভব করবে, তখন সে যেন সালাত আদায় করার আগে সেটাই সম্পন্ন করে।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৬; নাসাঈ: ২/১১০-১১১; তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৩-৪০৪; সুনান বাইহাকী: ৩/৭২; হুমাইদী: ৮৭২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৫৯; আবূ দাঊদ: ৮৮; তিরমিযী: ১৪২; ইবনু মাজাহ: ৬১৬; দারেমী: ১/৩৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৩২; হাকিম: ১/১৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪২২-৪২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ :৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (80).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (2072)


2072 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ هُوَ عَبْدُ رَبِّهِ بْنُ نَافِعٍ، عَنْ إِدْرِيسَ بْنِ يَزِيدَ الْأَوْدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُصَلِّ أَحَدُكُمْ وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ». [1: 6]
رقم طبعة با وزير = (2069)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “তোমাদের কেউ যেন পেশাব ও পায়খানার চাপ নিয়ে সালাত আদায় না করে।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪২২; ইবনু মাজাহ: ৬১৮; তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৫; আহমাদ: ২/৪৪২; আবূ দাঊদ: ৯১; হাকিম: ১/১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল :৫৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (550): م - عائشة، وهو الآتي بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، يزيد بن عبد الرحمن بن الأسود الأودي: روى عنه جماعة، وذكره المؤلف في «الثقات» 5/ 542، ووثقه العجلي، وباقي السند رجاله رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2073)


2073 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنُ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ، حَدَّثَاهُ، أَنَّ عَائِشَةَ، حَدَّثَتْهُمَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَهُوَ بِحَضْرَةِ الطَّعَامِ وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ الْغَائِطُ وَالْبَوْلُ». [1: 6]
رقم طبعة با وزير = (2070)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন সালাতে না দাঁড়ায় এমন অবস্থায় যে, খাবার উপস্থিত হয়ে গেছে এবং এমন অবস্থায়ও সালাতে দাঁড়াবে না যখন সে দুটি মন্দ জিনিস অর্থাৎ পেশাব ও পায়খানার চাপ অনুভব করে।”[1]



[1] তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৪-৪০৫; মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ মুসলিম: ৫৬০; আবূ দাঊদ: ৮৯; আবূ আওয়ানা: ৩/১৬; সুনান বাইহাকী: ৩/৭১; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৮০১-৮০২; হাকিম: ১/১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (81): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، القاسم بن محمد: هو القاسم بن محمد بن أبي بكر الصديق، وعبد الله بن محمد: هو عبد الله بن محمد بن عبد الرحمن بن أبي بكر الصديق، المعروف بابن أبي عتيق.









সহীহ ইবনু হিব্বান (2074)


2074 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَهْلٍ الْجَعْفَرِيُّ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي حَزْرَةَ الْمَدِينِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: كَانَ بَيْنَ عَائِشَةَ وَبَيْنَ بَعْضِ بَنِي أَخِيهَا شَيْءٌ، فَدَخَلَ عَلَيْهَا فَلَمَّا جَلَسَ جِيءَ بِالطَّعَامِ، فَقَامَ إِلَى الْمَسْجِدِ فَقَالَتْ لَهُ: اجْلِسْ غُدَرُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلِّي أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ». [2: 47]
رقم طبعة با وزير = (2071) قَالَ أَبُو حَاتِمٍ: الْمَرْءُ مَزْجُورٌ عَنِ الصَّلَاةِ عِنْدَ وُجُودِ [ص:431] الْبَوْلِ وَالْغَائِطِ، وَالْعِلَّةُ الْمُضْمَرَةُ فِي هَذَا الزَّجْرِ هِيَ أَنْ يَسْتَعْجِلَهُ أَحَدُهُمَا حَتَّى لَا يَتَهَيَّأَ لَهُ أَدَاءُ الصَّلَاةِ عَلَى حَسْبِ مَا يَجِبُ مِنْ أَجْلِهِ، وَالدَّلِيلُ عَلَى هَذَا تَصْرِيحُ الْخِطَابِ «وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ» وَلَمْ يَقُلْ وَلَا هُوَ يَجِدُ الْأَخْبَثَيْنِ، وَالْجَمْعُ بَيْنَ الْأَخْبَثَيْنِ قُصِدَ بِهِ وُجُودُهُمَا مَعًا وَانْفِرَادُ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا لَا اجْتِمَاعُهُمَا دُونَ الِانْفِرَادِ، أَبُو حَزْرَةَ يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ




কাসিম বিন মুহাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও তাঁর কোন এক ভাগ্নের মাঝে কিছুটা মনোমালিন্যতা ছিল। একবার তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে আসেন। যখন তিনি বসেন, তখন খাবার আনা হলো, এসময় তিনি মাসজিদে যাওয়ার জন্য উঠলে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “নালায়েক! বসো। নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন খাবার উপস্থিত হলে সালাতে না দাঁড়ায় এবং এমন অবস্থায়ও সালাতে দাঁড়াবে না এমন অবস্থায় যখন সে দুটি মন্দ জিনিস অর্থাৎ পেশাব ও পায়খানার চাপ অনুভব করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “পেশাব ও পায়খানার চাপ নিয়ে সালাত করার ব্যাপারে এখানে হুশিয়ারী করা হয়েছে। এই হুশিয়ারীর অন্তর্নিহিত কারণ হলো এগুলো ব্যক্তিকে তাড়াহুড়ায় ফেলে দেয় এমনকি এর কারণে ব্যক্তি যেভাবে সালাত আদায় করা কর্তব্য সেভাবে আদায় করতে পারে। দলীল হলো হাদীসের স্পষ্ট শব্দ “পেশাব ও পায়খানার চাপ অনুভব করে” এরকম বলা হয়নি যে, পেশাব-পায়খানা অনুভব করে। পেশাব-পায়খানা একসাথে বলার দ্বারা উদ্দেশ্য হলো পেশাব-পায়খানা উভয়টির চাপ একসাথে অনুভব করলে অথবা যে কোন একটির চাপ অনুভব করলে; এটা উদ্দেশ্য নয় যে, পেশাব-পায়খানা উভয়টির চাপ একসাথে অনুভব করলে এই হুকুম প্রযোজ্য হবে আর যে কোন একটির চাপ অনুভব করলে এই হুকুম প্রযোজ্য হবে না। আবূ হাযরাহ রাবীর নাম ইয়াকূব বিন মুজাহিদ।”



[1] তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৪-৪০৫; মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ মুসলিম: ৫৬০; আবূ দাঊদ: ৮৯; আবূ আওয়ানা: ৩/১৬; সুনান বাইহাকী: ৩/৭১; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৮০১-৮০২; হাকিম: ১/১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ :৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الحسن بن سهل الجعفري: روى عنه الحسن بن سفيان وأبو زرعة وغيرهما، وذكره المؤلف في «الثقات» 8/ 177، وأورده ابن أبي حاتم 3/ 17، ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، ومن فوقه ثقات من رجال الشيخين غير أبي حزرة، فإنه من رجال مسلم وحده.









সহীহ ইবনু হিব্বান (2075)


2075 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ مَحْمُودَ بْنَ الرَّبِيعِ الْأَنْصَارِيَّ، حَدَّثَهُ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ، مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الْأَنْصَارِ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ أَنْكَرْتُ بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، وَإِذَا كَانَ الْأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ وَلَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ وَدِدْتُ أَنَّكَ يَا رَسُولَ اللَّهِ تَأْتِي فَتُصَلِّي فِي بَيْتِي حَتَّى أَتَّخِذَهُ مُصَلًّى، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَأَفْعَلُ» [ص:432] قَالَ عِتْبَانُ: فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حِينَ دَخَلَ الْبَيْتَ، ثُمَّ قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ؟ » قَالَ: فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبَّرَ فَقُمْنَا وَرَاءَهُ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ قَالَ: «وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ».
رقم طبعة با وزير = (2072)




মাহমূদ বিন রাবী‘ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, ‘ইতবান বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন বাদরী, আনসারী সাহাবী ছিলেন। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে আর আমি আমার কওমের ইমামতি করি। যখন বৃষ্টি হয়, তখন আমার ও তাদের মাঝের উপত্যকা প্লাবিত হয়ে যায় ফলে আমি তাদের মাসজিদে এসে ইমামতি করতে পারি না। কাজেই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার আশা যে, আপনি আমার বাড়িতে আসবেন এবং সেখানে সালাত আদায় করবেন, যাতে সেই জায়গা আমি সালাতের জন্য নির্ধারণ করে নিতে পারি।” রাবী বলেন, তখন তিনি বলেন: “অচিরেই আমি তা করবো।” ‘ইতবান বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সকালে যখন সূর্য উর্দ্ধ আকাশে সমুন্নত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমার বাড়িতে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে প্রবেশের অনুমতি চান। আমি তাঁকে অনুমতি দেই। তারপর তিনি আর বসেননি, এমনকি তিনি বাড়িতে প্রবেশ করেন। অতঃপর তিনি বলেন: “আপনি আপনার বাড়ির কোথায় সালাত আদায় করা পছন্দ করেন?” আমি বাড়িতে একটি জায়গার প্রতি ইঙ্গিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে দাঁড়ান এবং ‘আল্লাহু আকবার’ বলেন। আমরাও তাঁর পিছনে দাঁড়িয়ে যাই। অতঃপর তিনি দুই রাকা‘আত সালাত আদায় করে সালাত ফিরান। আমরা তাঁর জন্য খাযীরা[1] নামক খাবার প্রস্তুত করেছিলাম, সেই খাবার গ্রহণ করার জন্য অবস্থান করতে তাঁকে অনুরোধ করি।”[2]



[1] খাযীরা হলো এমন খাবার যা গোসত টুকরো টুকরো করে কেটে তা পানি ও লবণ দিয়ে সিদ্ধ করা হয় অতঃপর যখন সিদ্ধ হয়ে যায়, তখন তাতে আটা ছিটিয়ে দেওয়া হয়। -অনুবাদক।



[2] সহীহ আল বুখারী: ৪২৫; সহীহ মুসলিম: ৩৩, ২৬৪; তাবারানী, আল মু‘জামুল কাবীর: ১৮/৫০; মুসনাদ আহমাদ: ৫/৪৫০; দারাকুতনী: ২/৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯২৯; মুসনাদ আবু আওয়ানা: ১/১২; ইবনু মান্দাহ, আল ঈমান: ৫০; নাসাঈ: ২/১০৫; বাইহাকী, আস সুনান: ২/১৮১-১৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু ‘আলা ইবনু খুযাইমা: ১৬৫৩-১৬৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (223).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حرملة بن يحيى من رجال مسلم، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2076)


2076 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى السُّلَمِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ هُوَ ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ وَجَدَ ذَاتَ لَيْلَةٍ بَرْدًا شَدِيدًا، فَأَذِنَ مَنْ مَعَهُ فَصَلُّوا فِي رِحَالِهِمْ وَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:433] عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مِثْلُ هَذَا أَمَرَ النَّاسَ أَنْ «يُصَلُّوا فِي رِحَالِهِمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2073)




আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার প্রচন্ড ঠান্ডা অনুভব করেন ফলে তিনি তার সাথের লোকদের বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেন এবং বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, যখন এরকম পরিস্থিতি হতো, তখন তিনি মানুষদেরকে নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দিতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু শাইবাহ: ২/২৩৩; আবূ দাঊদ: ১০৬৪; সুনান বাইহাকী: ৩/৭১; আবূ আওয়ানা: ২/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (974).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2077)


2077 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ نَزَلَ بِضَجْنَانَ لَيْلَةً بَارِدَةً، فَأَمَرَهُمْ أَنْ يُصَلُّوا فِي الرِّحَالِ، وَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا نَزَلَ فِي مَوْضِعٍ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ «أَمَرَهُمْ أَنْ يُصَلُّوا فِي الرِّحَالِ». [1: 7]
رقم طبعة با وزير = (2074)




নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা প্রচন্ড শীতের এক রাতে দ্বোজনান নামক জায়গায় অবতরণ করেন এবং তিনি তাদেরকে নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দেন এবং তিনি আমাদের কাছে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শীতের রাতে কোন জায়গায় অবতরণ করতেন, তখন তিনি সাহাবীদেরকে নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দিতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৩; আবূ দাঊদ: ১০৬৪; সুনান বাইহাকী: ৩/৭১; আবূ আওয়ানা: ২/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 339 - 340): ق نحوه، ويأتي بعد حديثين.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أيوب هو السختياني.









সহীহ ইবনু হিব্বান (2078)


2078 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ وَقَالَ: أَلَا صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بُرْدٍ وَمَطَرٍ يَقُولُ: «أَلَا صَلُّوا فِي الرِّحَالِ». [1: 6]
رقم طبعة با وزير = (2075)




আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার প্রচন্ড ঠান্ডা ও ঝড়ের রাতে সালাতের আযানে বলেন, أَلَا صَلُّوا فِي الرِّحَالِ (খবরদার! আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন)। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠান্ডা ও শীতের রাতে মুয়ায্যিনকে নির্দেশ দিতেন যেন তিনি বলেন أَلَا صَلُّوا فِي الرِّحَالِ (খবরদার! আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন) ।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৯৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৩; ইমাম শাফে‘ঈ, আল উম্ম: ১/১৫৫; সহীহ আল বুখারী: ৬৬৬; সহীহ মুসলিম: ৬৯৭; আবূ দাঊদ: ১০৬৩; নাসাঈ: ২/১৫; আবূ আওয়ানা: ২/১৭; সুনান বাইহাকী: ৩/৭০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق نحوه، وهو مكرر الذي قبله، وما بعده بحديث.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2079)


2079 - أَخْبَرَنَا شَبَّابُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ وَأَصَابَنَا مَطَرٌ لَمْ يَبُلَّ أَسَافِلَ نِعَالِنَا، فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ «صَلُّوا فِي رِحَالِكُمْ». [1: 7]
رقم طبعة با وزير = (2076)




আবুল মালীহ, তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আমরা হুদাইবিয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, এসময় আমাদের বৃষ্টি পেয়ে বসে, যা আমাদের জুতার নিচের অংশও ভিজে যায়নি। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষনাকারী ঘোষনা করেন যে, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯২৪; মুসনাদ আহমাদ: ৫/৭৪; আবূ দাঊদ: ১০৫৯; ইবনু মাজাহ: ৯৩৬; তাবারানী: ৪৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৫৭; সুনান বাইহাকী: ৩/৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 341 - 342).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وخالد الأول: هو خالد بن عبد الله الواسطي، والثاني: هو خالد بن مهران الحذاء، وأبو قلابة: هو عبد الله بن زيد الجرمي، وأبو المليح: هو أبو المليح بن أسامة بن عمير الهذلي.









সহীহ ইবনু হিব্বান (2080)


2080 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَذَّنَ بِضَجْنَانَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ، وَقَالَ لِأَصْحَابِهِ: صَلُّوا فِي رِحَالِكُمْ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ يُؤَذِّنُ فِي اللَّيْلَةِ الْمَطِيرَةِ أَوِ الْبَارِدَةِ وَيَأْمُرُ أَصْحَابَهُ أَنْ «صَلُّوا فِي رِحَالِكُمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2077)




নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা প্রচন্ড শীতের এক রাতে দ্বোজনান নামক জায়গায় অবতরণ করেন এবং তিনি তাদেরকে নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দেন এবং তিনি আমাদের কাছে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীতের রাতে অথবা ঠান্ডা রাতে মুয়ায্যিন ও সাহাবীদেরকে আদেশ করতেন যে, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৩; আবূ দাঊদ: ১০৬৪; সুনান বাইহাকী: ৩/৭১; আবূ আওয়ানা: ২/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر الحديث (2074). تنبيه!! رقم (2074) = (2077) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.