হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2072)


2072 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ هُوَ عَبْدُ رَبِّهِ بْنُ نَافِعٍ، عَنْ إِدْرِيسَ بْنِ يَزِيدَ الْأَوْدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُصَلِّ أَحَدُكُمْ وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ». [1: 6]
رقم طبعة با وزير = (2069)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “তোমাদের কেউ যেন পেশাব ও পায়খানার চাপ নিয়ে সালাত আদায় না করে।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪২২; ইবনু মাজাহ: ৬১৮; তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৫; আহমাদ: ২/৪৪২; আবূ দাঊদ: ৯১; হাকিম: ১/১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল :৫৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (550): م - عائشة، وهو الآتي بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، يزيد بن عبد الرحمن بن الأسود الأودي: روى عنه جماعة، وذكره المؤلف في «الثقات» 5/ 542، ووثقه العجلي، وباقي السند رجاله رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2073)


2073 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنُ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ، حَدَّثَاهُ، أَنَّ عَائِشَةَ، حَدَّثَتْهُمَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَهُوَ بِحَضْرَةِ الطَّعَامِ وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ الْغَائِطُ وَالْبَوْلُ». [1: 6]
رقم طبعة با وزير = (2070)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন সালাতে না দাঁড়ায় এমন অবস্থায় যে, খাবার উপস্থিত হয়ে গেছে এবং এমন অবস্থায়ও সালাতে দাঁড়াবে না যখন সে দুটি মন্দ জিনিস অর্থাৎ পেশাব ও পায়খানার চাপ অনুভব করে।”[1]



[1] তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৪-৪০৫; মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ মুসলিম: ৫৬০; আবূ দাঊদ: ৮৯; আবূ আওয়ানা: ৩/১৬; সুনান বাইহাকী: ৩/৭১; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৮০১-৮০২; হাকিম: ১/১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (81): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، القاسم بن محمد: هو القاسم بن محمد بن أبي بكر الصديق، وعبد الله بن محمد: هو عبد الله بن محمد بن عبد الرحمن بن أبي بكر الصديق، المعروف بابن أبي عتيق.









সহীহ ইবনু হিব্বান (2074)


2074 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَهْلٍ الْجَعْفَرِيُّ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي حَزْرَةَ الْمَدِينِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: كَانَ بَيْنَ عَائِشَةَ وَبَيْنَ بَعْضِ بَنِي أَخِيهَا شَيْءٌ، فَدَخَلَ عَلَيْهَا فَلَمَّا جَلَسَ جِيءَ بِالطَّعَامِ، فَقَامَ إِلَى الْمَسْجِدِ فَقَالَتْ لَهُ: اجْلِسْ غُدَرُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلِّي أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ». [2: 47]
رقم طبعة با وزير = (2071) قَالَ أَبُو حَاتِمٍ: الْمَرْءُ مَزْجُورٌ عَنِ الصَّلَاةِ عِنْدَ وُجُودِ [ص:431] الْبَوْلِ وَالْغَائِطِ، وَالْعِلَّةُ الْمُضْمَرَةُ فِي هَذَا الزَّجْرِ هِيَ أَنْ يَسْتَعْجِلَهُ أَحَدُهُمَا حَتَّى لَا يَتَهَيَّأَ لَهُ أَدَاءُ الصَّلَاةِ عَلَى حَسْبِ مَا يَجِبُ مِنْ أَجْلِهِ، وَالدَّلِيلُ عَلَى هَذَا تَصْرِيحُ الْخِطَابِ «وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ» وَلَمْ يَقُلْ وَلَا هُوَ يَجِدُ الْأَخْبَثَيْنِ، وَالْجَمْعُ بَيْنَ الْأَخْبَثَيْنِ قُصِدَ بِهِ وُجُودُهُمَا مَعًا وَانْفِرَادُ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا لَا اجْتِمَاعُهُمَا دُونَ الِانْفِرَادِ، أَبُو حَزْرَةَ يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ




কাসিম বিন মুহাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও তাঁর কোন এক ভাগ্নের মাঝে কিছুটা মনোমালিন্যতা ছিল। একবার তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে আসেন। যখন তিনি বসেন, তখন খাবার আনা হলো, এসময় তিনি মাসজিদে যাওয়ার জন্য উঠলে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “নালায়েক! বসো। নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন খাবার উপস্থিত হলে সালাতে না দাঁড়ায় এবং এমন অবস্থায়ও সালাতে দাঁড়াবে না এমন অবস্থায় যখন সে দুটি মন্দ জিনিস অর্থাৎ পেশাব ও পায়খানার চাপ অনুভব করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “পেশাব ও পায়খানার চাপ নিয়ে সালাত করার ব্যাপারে এখানে হুশিয়ারী করা হয়েছে। এই হুশিয়ারীর অন্তর্নিহিত কারণ হলো এগুলো ব্যক্তিকে তাড়াহুড়ায় ফেলে দেয় এমনকি এর কারণে ব্যক্তি যেভাবে সালাত আদায় করা কর্তব্য সেভাবে আদায় করতে পারে। দলীল হলো হাদীসের স্পষ্ট শব্দ “পেশাব ও পায়খানার চাপ অনুভব করে” এরকম বলা হয়নি যে, পেশাব-পায়খানা অনুভব করে। পেশাব-পায়খানা একসাথে বলার দ্বারা উদ্দেশ্য হলো পেশাব-পায়খানা উভয়টির চাপ একসাথে অনুভব করলে অথবা যে কোন একটির চাপ অনুভব করলে; এটা উদ্দেশ্য নয় যে, পেশাব-পায়খানা উভয়টির চাপ একসাথে অনুভব করলে এই হুকুম প্রযোজ্য হবে আর যে কোন একটির চাপ অনুভব করলে এই হুকুম প্রযোজ্য হবে না। আবূ হাযরাহ রাবীর নাম ইয়াকূব বিন মুজাহিদ।”



[1] তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৪-৪০৫; মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ মুসলিম: ৫৬০; আবূ দাঊদ: ৮৯; আবূ আওয়ানা: ৩/১৬; সুনান বাইহাকী: ৩/৭১; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৮০১-৮০২; হাকিম: ১/১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ :৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الحسن بن سهل الجعفري: روى عنه الحسن بن سفيان وأبو زرعة وغيرهما، وذكره المؤلف في «الثقات» 8/ 177، وأورده ابن أبي حاتم 3/ 17، ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، ومن فوقه ثقات من رجال الشيخين غير أبي حزرة، فإنه من رجال مسلم وحده.









সহীহ ইবনু হিব্বান (2075)


2075 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ مَحْمُودَ بْنَ الرَّبِيعِ الْأَنْصَارِيَّ، حَدَّثَهُ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ، مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الْأَنْصَارِ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ أَنْكَرْتُ بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، وَإِذَا كَانَ الْأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ وَلَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ وَدِدْتُ أَنَّكَ يَا رَسُولَ اللَّهِ تَأْتِي فَتُصَلِّي فِي بَيْتِي حَتَّى أَتَّخِذَهُ مُصَلًّى، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَأَفْعَلُ» [ص:432] قَالَ عِتْبَانُ: فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حِينَ دَخَلَ الْبَيْتَ، ثُمَّ قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ؟ » قَالَ: فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبَّرَ فَقُمْنَا وَرَاءَهُ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ قَالَ: «وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ».
رقم طبعة با وزير = (2072)




মাহমূদ বিন রাবী‘ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, ‘ইতবান বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন বাদরী, আনসারী সাহাবী ছিলেন। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে আর আমি আমার কওমের ইমামতি করি। যখন বৃষ্টি হয়, তখন আমার ও তাদের মাঝের উপত্যকা প্লাবিত হয়ে যায় ফলে আমি তাদের মাসজিদে এসে ইমামতি করতে পারি না। কাজেই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার আশা যে, আপনি আমার বাড়িতে আসবেন এবং সেখানে সালাত আদায় করবেন, যাতে সেই জায়গা আমি সালাতের জন্য নির্ধারণ করে নিতে পারি।” রাবী বলেন, তখন তিনি বলেন: “অচিরেই আমি তা করবো।” ‘ইতবান বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সকালে যখন সূর্য উর্দ্ধ আকাশে সমুন্নত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমার বাড়িতে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে প্রবেশের অনুমতি চান। আমি তাঁকে অনুমতি দেই। তারপর তিনি আর বসেননি, এমনকি তিনি বাড়িতে প্রবেশ করেন। অতঃপর তিনি বলেন: “আপনি আপনার বাড়ির কোথায় সালাত আদায় করা পছন্দ করেন?” আমি বাড়িতে একটি জায়গার প্রতি ইঙ্গিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে দাঁড়ান এবং ‘আল্লাহু আকবার’ বলেন। আমরাও তাঁর পিছনে দাঁড়িয়ে যাই। অতঃপর তিনি দুই রাকা‘আত সালাত আদায় করে সালাত ফিরান। আমরা তাঁর জন্য খাযীরা[1] নামক খাবার প্রস্তুত করেছিলাম, সেই খাবার গ্রহণ করার জন্য অবস্থান করতে তাঁকে অনুরোধ করি।”[2]



[1] খাযীরা হলো এমন খাবার যা গোসত টুকরো টুকরো করে কেটে তা পানি ও লবণ দিয়ে সিদ্ধ করা হয় অতঃপর যখন সিদ্ধ হয়ে যায়, তখন তাতে আটা ছিটিয়ে দেওয়া হয়। -অনুবাদক।



[2] সহীহ আল বুখারী: ৪২৫; সহীহ মুসলিম: ৩৩, ২৬৪; তাবারানী, আল মু‘জামুল কাবীর: ১৮/৫০; মুসনাদ আহমাদ: ৫/৪৫০; দারাকুতনী: ২/৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯২৯; মুসনাদ আবু আওয়ানা: ১/১২; ইবনু মান্দাহ, আল ঈমান: ৫০; নাসাঈ: ২/১০৫; বাইহাকী, আস সুনান: ২/১৮১-১৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু ‘আলা ইবনু খুযাইমা: ১৬৫৩-১৬৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (223).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حرملة بن يحيى من رجال مسلم، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2076)


2076 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى السُّلَمِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ هُوَ ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ وَجَدَ ذَاتَ لَيْلَةٍ بَرْدًا شَدِيدًا، فَأَذِنَ مَنْ مَعَهُ فَصَلُّوا فِي رِحَالِهِمْ وَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:433] عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مِثْلُ هَذَا أَمَرَ النَّاسَ أَنْ «يُصَلُّوا فِي رِحَالِهِمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2073)




আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার প্রচন্ড ঠান্ডা অনুভব করেন ফলে তিনি তার সাথের লোকদের বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেন এবং বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, যখন এরকম পরিস্থিতি হতো, তখন তিনি মানুষদেরকে নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দিতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু শাইবাহ: ২/২৩৩; আবূ দাঊদ: ১০৬৪; সুনান বাইহাকী: ৩/৭১; আবূ আওয়ানা: ২/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (974).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2077)


2077 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ نَزَلَ بِضَجْنَانَ لَيْلَةً بَارِدَةً، فَأَمَرَهُمْ أَنْ يُصَلُّوا فِي الرِّحَالِ، وَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا نَزَلَ فِي مَوْضِعٍ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ «أَمَرَهُمْ أَنْ يُصَلُّوا فِي الرِّحَالِ». [1: 7]
رقم طبعة با وزير = (2074)




নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা প্রচন্ড শীতের এক রাতে দ্বোজনান নামক জায়গায় অবতরণ করেন এবং তিনি তাদেরকে নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দেন এবং তিনি আমাদের কাছে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শীতের রাতে কোন জায়গায় অবতরণ করতেন, তখন তিনি সাহাবীদেরকে নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দিতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৩; আবূ দাঊদ: ১০৬৪; সুনান বাইহাকী: ৩/৭১; আবূ আওয়ানা: ২/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 339 - 340): ق نحوه، ويأتي بعد حديثين.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أيوب هو السختياني.









সহীহ ইবনু হিব্বান (2078)


2078 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ وَقَالَ: أَلَا صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بُرْدٍ وَمَطَرٍ يَقُولُ: «أَلَا صَلُّوا فِي الرِّحَالِ». [1: 6]
رقم طبعة با وزير = (2075)




আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার প্রচন্ড ঠান্ডা ও ঝড়ের রাতে সালাতের আযানে বলেন, أَلَا صَلُّوا فِي الرِّحَالِ (খবরদার! আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন)। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠান্ডা ও শীতের রাতে মুয়ায্যিনকে নির্দেশ দিতেন যেন তিনি বলেন أَلَا صَلُّوا فِي الرِّحَالِ (খবরদার! আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন) ।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৯৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৩; ইমাম শাফে‘ঈ, আল উম্ম: ১/১৫৫; সহীহ আল বুখারী: ৬৬৬; সহীহ মুসলিম: ৬৯৭; আবূ দাঊদ: ১০৬৩; নাসাঈ: ২/১৫; আবূ আওয়ানা: ২/১৭; সুনান বাইহাকী: ৩/৭০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق نحوه، وهو مكرر الذي قبله، وما بعده بحديث.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2079)


2079 - أَخْبَرَنَا شَبَّابُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ وَأَصَابَنَا مَطَرٌ لَمْ يَبُلَّ أَسَافِلَ نِعَالِنَا، فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ «صَلُّوا فِي رِحَالِكُمْ». [1: 7]
رقم طبعة با وزير = (2076)




আবুল মালীহ, তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আমরা হুদাইবিয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, এসময় আমাদের বৃষ্টি পেয়ে বসে, যা আমাদের জুতার নিচের অংশও ভিজে যায়নি। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষনাকারী ঘোষনা করেন যে, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯২৪; মুসনাদ আহমাদ: ৫/৭৪; আবূ দাঊদ: ১০৫৯; ইবনু মাজাহ: ৯৩৬; তাবারানী: ৪৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৫৭; সুনান বাইহাকী: ৩/৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 341 - 342).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وخالد الأول: هو خالد بن عبد الله الواسطي، والثاني: هو خالد بن مهران الحذاء، وأبو قلابة: هو عبد الله بن زيد الجرمي، وأبو المليح: هو أبو المليح بن أسامة بن عمير الهذلي.









সহীহ ইবনু হিব্বান (2080)


2080 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَذَّنَ بِضَجْنَانَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ، وَقَالَ لِأَصْحَابِهِ: صَلُّوا فِي رِحَالِكُمْ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ يُؤَذِّنُ فِي اللَّيْلَةِ الْمَطِيرَةِ أَوِ الْبَارِدَةِ وَيَأْمُرُ أَصْحَابَهُ أَنْ «صَلُّوا فِي رِحَالِكُمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2077)




নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা প্রচন্ড শীতের এক রাতে দ্বোজনান নামক জায়গায় অবতরণ করেন এবং তিনি তাদেরকে নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করার নির্দেশ দেন এবং তিনি আমাদের কাছে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীতের রাতে অথবা ঠান্ডা রাতে মুয়ায্যিন ও সাহাবীদেরকে আদেশ করতেন যে, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৩; আবূ দাঊদ: ১০৬৪; সুনান বাইহাকী: ৩/৭১; আবূ আওয়ানা: ২/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر الحديث (2074). تنبيه!! رقم (2074) = (2077) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2081)


2081 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، [ص:437] عَنْ أَبِيهِ، قَالَ: أَصَابَنَا مَطَرٍ بِحُنَيْنٍ فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ صَلُّوا فِي الرِّحَالِ». [1: 6]
رقم طبعة با وزير = (2078)




আবুল মালীহ, তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “হুনাইনে আমাদেরকে বৃষ্টি পেয়ে বসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষনাকারী ঘোষনা করেন যে, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯২৪; মুসনাদ আহমাদ: ৫/৭৪; আবূ দাঊদ: ১০৫৯; ইবনু মাজাহ: ৯৩৬; তাবারানী: ৪৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৫৭; সুনান বাইহাকী: ৩/৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (2076). تنبيه!! رقم (2076) = (2079) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري غير أن صحابيه لم يخرجا له ولا أحدهما.









সহীহ ইবনু হিব্বান (2082)


2082 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ فِي عَقِبِهِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَمُطِرْنَا فَقَالَ: «لِيُصَلِّ مَنْ شَاءَ مِنْكُمْ فِي رَحْلِهِ». [1: 6] [ص:438] أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ.
رقم طبعة با وزير = (2079) و (2079/*)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, অতঃপর আমাদের বৃষ্টি পেয়ে বসে। তখন তিনি বলেন, “আপনাদের মাঝে যে ইচ্ছা করে সে যেন তার বাসস্থানে সালাত আদায় করে।”[1]



[1] আত তায়ালিসী: ১৭৩৬; মুসনাদ আহমাদ: ৩/৩৯৭; সহীহ মুসলিম: ৬৯৮; আবূ দাঊদ: ১০৬৫; তিরমিযী: ৪০৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৫৯; সুনান বাইহাকী: ৩/৭১। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: [تنبيه!! ] هذا الحديث فصله الشيخ الألباني جزئين لوجود إسنادين به: الجزء الأول: 2079 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ فِي عَقِبِهِ ... فِي رَحْلِهِ وقال عن هذا الجزء: صحيح لغيره - «الإرواء» (2/ 340 - 341)، «صحيح أبي داود» (976): م. الجزء الثاني: (2079/*) - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، ... زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ وقال عن هذا الجزء: لم يحكم الشيخ على هذه المتابعة!. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح إلا أن أبا الزبير – وهو محمد بن مسلم بن تدرس المكي- لم يصرح بالتحديث، أبو خليفة: هو المحدث الثقة الفضل بن الحباب الجمحي، وأبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي البصري.









সহীহ ইবনু হিব্বান (2083)


2083 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ، قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ، فَأَصَابَنَا سَمَاءٌ لَمْ تَبُلَّ أَسَافِلَ نِعَالِنَا، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيَهُ: «أَنْ صَلُّوا فِي رِحَالِكُمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2080)




আবুল মালীহ, তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আমরা হুদাইবিয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, এসময় আমাদের বৃষ্টি পেয়ে বসে, যা আমাদের জুতার নিচের অংশও ভিজে যায়নি। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষনাকারী ঘোষনা করেন যে, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯২৪; মুসনাদ আহমাদ: ৫/৭৪; আবূ দাঊদ: ১০৫৯; ইবনু মাজাহ: ৯৩৬; তাবারানী: ৪৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৫৭; সুনান বাইহাকী: ৩/৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (2076). تنبيه!! رقم (2076) = (2079) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (2079) و (2081).









সহীহ ইবনু হিব্বান (2084)


2084 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كُنَّا إِذَا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَكَانَتْ لَيْلَةٌ ظَلْمَاءُ أَوْ لَيْلَةٌ مَطِيرَةٌ أَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ نَادَى مُنَادِيهُ: «أَنْ صَلُّوا فِي رِحَالِكُمْ». [1: 6]
رقم طبعة با وزير = (2081)




আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। রাতটি ছিল অন্ধকার বা বৃষ্টিবহুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুয়ায্যিন অথবা তাঁর ঘোষক ঘোষনা করেন যে, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৩৩; আবূ দাঊদ: ১০৬৪; সুনান বাইহাকী: ৩/৭১; আবূ আওয়ানা: ২/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (2074). تنبيه!! رقم (2074) = (2077) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2085)


2085 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، أَنَّ أَبَا النَّجِيبِ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ حَدَّثَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، حَدَّثَهُ أَنَّهُ ذِكْرُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الثُّومُ وَالْبَصَلُ، وَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَأَشَدُّ ذَلِكَ كُلِّهِ الثُّومُ أَفَنُحَرِّمُهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:440] وَسَلَّمَ: «كُلُوهُ وَمَنْ أَكَلَهُ مِنْكُمْ فَلَا يَقْرَبْ هَذَا الْمَسْجِدَ حَتَّى تَذْهَبَ رِيحُهُ». [1: 6]
رقم طبعة با وزير = (2082)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পেয়াজ ও রসূনের কথা আলোচনা করা হলো, তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এর মধ্যে সবচেয়ে কঠিন হলো রসূন। আমরা কি এটাকে হারাম গণ্য করবো?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এটা খেতে পারবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা খাবে, সে যেন সেটার গন্ধ না যাওয়া পর্যন্ত এই মাসজিদের কাছে না আসে।”[1]



[1] আবূ দাঊদ: ৩৮২৩; সুনান বাইহাকী: ৩/৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৭; মুসনাদ আহমাদ: ৩/১২; সহীহ মুসলিম: ৫৬৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭৩৩। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2032).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو النجيب يقال: اسمه ظليم، روى عن ابن عمر وأبي سعيد، ولم يرو عنه غير بكر بن سوادة، وأورده المؤلف في "الثقات" 5/ 575.









সহীহ ইবনু হিব্বান (2086)


2086 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: كُنَّا لَا نَأْكُلُ الْبَصَلَ وَالْكُرَّاثَ فَغَلَبَتْنَا الْحَاجَةُ، فَأَكَلْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ [ص:441] أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ، فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى بِهِ النَّاسُ». [1: 6]
رقم طبعة با وزير = (2083)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা পেয়াজ ও পলাণ্ডু খেতাম না। তারপর আমরা অভাবে তা খেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি এই দুর্গন্ধযু্ক্ত উদ্ভিদ হতে কোন কিছু খায়, সে যেন আমাদের মাসজিদের নিকটবর্তী না হয়। কেননা মানুষ যাতে কষ্ট পায়, ফেরেস্তারাও তাতে কষ্ট পায়।”[1]



[1] হুমাইদী: ১২৭৮; সহীহ মুসলিম: ৫৬৪; সুনান বাইহাকী: ৩/৭৬; আবূ ইয়ালা: ২২২৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮৭; ইবনু মাজাহ: ৩৩৬৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৮; তাবারানী আস সাগীর: ৩৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 334): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي الزبير، فمن رجال مسلم، وقد صرح بالتحديث عند الحميدي (1278).









সহীহ ইবনু হিব্বান (2087)


2087 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْمَرْوَزِيُّ بِالْبَصْرَةِ بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، [ص:442] عَنْ جَابِرٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَى عَنْ أَكْلِ الْكُرَّاثِ وَالْبَصَلِ». [1: 6]
رقم طبعة با وزير = (2084)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেঁয়াজ ও পলাণ্ডু খেতে নিষেধ করতেন।”[1]



[1] তাবারানী আস সাগীর: ১৪৮; হুমাইদী: ১২৭৮; সহীহ মুসলিম: ৫৬৪; সুনান বাইহাকী: ৩/৭৬; আবূ ইয়ালা: ২২২৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮৭; ইবনু মাজাহ: ৩৩৬৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৮; তাবারানী আস সাগীর: ৩৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 334 - 335): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أحمد بن محمد بن سعيد المروزي شيخ ابن حبان مترجم في «تاريخ بغداد» 5/ 13، وهو معدود في جملة الثقات، وباقي رجاله ثقات رجال الصحيح غير محمد بن إسماعيل الحسَّاني، وهو ثقه.









সহীহ ইবনু হিব্বান (2088)


2088 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، وَالْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَا: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ، فَلَا يَأْتِيَنَّ الْمَسْجِدَ». [1: 6]
رقم طبعة با وزير = (2085)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এই উদ্ভিদ খাবে, সে যেন মাসজিদে না আসে।”[1]



[1] তাবারানী আস সাগীর: ১৪৮; মুসনাদ আহমাদ: ২/১৩, ২০, ২১; সহীহ আল বুখারী: ৮৫৩; সহীহ মুসলিম: ৫৬১; আবূ দাঊদ: ৩৮২৫; সুনান বাইহাকী: ৩/৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬১; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ২/৫১০, ৮/৩০২; ইবনু মাজাহ: ১০১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১৩৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1338).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2089)


2089 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جَرِيحٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ، فَلَا يَغْشَنَا فِي مَسَاجِدِنَا». [1: 6]
رقم طبعة با وزير = (2086)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এই উদ্ভিদ খাবে, সে যেন আমাদের মাসজিদে আমাদের পাশে না আসে।”[1]



[1] তাবারানী আস সাগীর: ১৪৮; মুসনাদ আহমাদ: ২/১৩, ২০, ২১; সহীহ আল বুখারী: ৮৫৩; সহীহ মুসলিম: ৫৬১; আবূ দাঊদ: ৩৮২৫; সুনান বাইহাকী: ৩/৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬১; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ২/৫১০, ৮/৩০২; ইবনু মাজাহ: ১০১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১৩৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2090)


2090 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ النَّاسُ». [1: 6]
رقم طبعة با وزير = (2087)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি এই দুর্গন্ধযু্ক্ত উদ্ভিদ হতে কোন কিছু খায়, সে যেন আমাদের মাসজিদের নিকটবর্তী না হয়। কেননা মানুষ যাতে কষ্ট পায়, ফেরেস্তারাও তাতে কষ্ট পায়।”[1]



[1] হুমাইদী: ১২৭৮; সহীহ মুসলিম: ৫৬৪; সুনান বাইহাকী: ৩/৭৬; আবূ ইয়ালা: ২২২৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮৭; ইবনু মাজাহ: ৩৩৬৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৮; তাবারানী আস সাগীর: ৩৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 334 - 335).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر (2086).









সহীহ ইবনু হিব্বান (2091)


2091 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ النُّكْرِيُّ هُوَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، قَالَ: خَطَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقَالَ: رَأَيْتُ كَأَنَّ دِيكًا أَحْمَرَ نَقَرَنِي نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ، وَلَا أَرَى ذَلِكَ إِلَّا لِحُضُورِ أَجَلِي، فَإِنْ عَجِلَ بِي أَمْرٌ، فَإِنَّ الشُّورَى إِلَى هَؤُلَاءِ الرَّهْطِ السِّتَّةِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ عَنهُمْ رَاضٍ، وَإِنِّي أَعْلَمُ أَنَّ نَاسًا سَيَطْعَنُونَ فِي هَذَا الْأَمْرِ، أَنَا قَاتَلْتُهُمْ بِيَدِي هَذِهِ عَلَى الْإِسْلَامِ، فَإِنْ فَعَلُوا، فَأُولَئِكَ أَعْدَاءُ اللَّهِ، الْكُفَّارُ الضُّلَّالُ، وَإِنِّي أَشْهَدُ عَلَى أُمَرَاءِ الْأَمْصَارِ، فَإِنِّي إِنَّمَا بَعَثْتُهُمْ لِيُعَلِّمُوا النَّاسَ دِينَهُمْ وَسُنَّةَ نَبِيِّهِمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَقْسِمُوا فِيهِمْ فَيْأَهُمْ، وَمَا أَغْلَظَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَيْءٍ أَوْ مَا نَازَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَيْءٍ مِثْلَ آيَةِ الْكَلَالَةِ حَتَّى ضَرَبَ صَدْرِي وَقَالَ: يَكْفِيكَ آيَةُ الصَّيْفِ الَّتِي أُنْزِلَتْ فِي آخِرِ سُورَةِ النِّسَاءِ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ [ص:445] يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ} [النساء: 176] وَسَأَقْضِي فِيهَا بِقَضَاءٍ يَعْلَمُهُ مَنْ يَقْرَأُ [وَمَنْ لَا يَقْرَأُ] هُوَ مَا خَلَا الْأَبِ [وَكَذَا أَحْسَبُ] أَلَا إِنَّكُمْ أَيُّهَا النَّاسُ تَأْكُلُونَ مِنْ شَجَرَتَيْنِ لَا أَرَاهُمَا إِلَّا خَبِيثَتَيْنِ الْبَصَلِ وَالثُّومِ، وَإِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِالرَّجُلِ يُوجَدُ مِنْهُ رِيحُهَا فَيَخْرُجُ إِلَى الْبَقِيعِ، فَمَنْ كَانَ لَا بُدَّ آكِلَهُمَا فَلْيُمِتْهُمَا طَبْخًا. [1: 6]
رقم طبعة با وزير = (2088)




মা‘দান বিন আবূ তালহা আল ইয়ামুরী থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু একবার খুতবায় বলেন, “আমি স্বপ্নে দেখেছি যে, যেন একটি লাল রঙের মোরগ আমাকে এক বা দুটি ঠোকর দেয়। আমি এটাই মনে করি যে, আমার আয়ুস্কাল ঘনিয়ে এসেছে। যদি আমি দ্রুত মারা যাই, তবে খলীফা নির্ধারণের ব্যাপারটি এই ছয়জনের পরামর্শের উপর ন্যাস্ত হবে, যাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমৃত্যু সন্তুষ্ট ছিলেন। আমি জানি যে, কিছু লোক এই বিষয়ে আঘাত করবে। আমি ইসলামের জন্য তাদের বিরুদ্ধে আমার এই হাত দিয়ে যুদ্ধ করবো। যদি তারা এরকম করে, তবে তারা আল্লাহর শত্রু পথভ্রষ্ট কাফির। আমি বিভিন্ন শহরের প্রাদেশিক গভর্নরদের ব্যাপারে সাক্ষি দিচ্ছি যে, আমি তাদেরকে গভর্নরদের পাঠিয়েছি যাতে তারা মানুষদেরকে দ্বীন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ শিক্ষা দেন এবং তাদের মাঝে ফাই (কাফিরদের থেকে যুদ্ধবিহীন প্রাপ্ত মাল) বন্টন করেন। নিঃসন্তান ব্যক্তির সম্পদ বন্টনের ব্যাপারে যতটা কঠোরতা অবলম্বন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার প্রতি ততটা কঠোরতা আর কখনো করেননি, অথবা (রাবীর সন্দেহ উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এই রকম বিধান অবতীর্ণ হয়নি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বুকে আঘাত করেন এবং বলেন, “শীত কালে অবতীর্ণ সেই আয়াতটিই তোমার জন্য যথেষ্ট, যা সূরা নিসার শেষে অবতীর্ণ হয়েছে। আয়াতটি হলো, يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ (তারা আপনাকে (কালালাহ বা নিঃসন্তান ব্যক্তির উত্তরাধিকার সম্পর্কে) জিজ্ঞেস করছে। হে নাবী, আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে কালালাহ বা নিঃসন্তান ব্যক্তির উত্তরাধিকার সম্পর্কে জবাব দিচ্ছেন। ”–সূরা নিসা: ১৭৬)। অচিরেই আমি এই বিষয়ে এমন ফায়সালা দিবো, যারা কুরআন পড়তে জানে আর যারা পড়তে জানে না- সবাই জানতে পারবে। এটি বাবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমার ধারণা এমনটাই। জেনে রেখো, হে লোকসকল, তোমরা দুটি জিনিস খেয়ে থাকো, যেটাকে আমি খবীস বা মন্দ হিসেবেই জানি, সেটা হলো: পেঁয়াজ ও রসূন। নিশ্চয়ই যার মুখে এই দুটি উদ্ভিদের গন্ধ পাওয়া যেতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বাকী‘ নামক জায়গায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিতেন। আর যার এটা খেতেই হয়, সে যেন এটাকে রান্না করে মেরে ফেলে (গন্ধ দূর করে)।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৬; সহীহ মুসলিম: ৫৬৭; সুনান বাইহাকী: ৬/২২৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১০; আত তায়ালিসী: ১১ পৃষ্ঠা; ‍মুসনাদ আহমাদ: ১/১৫; নাসাঈ: ২/৪৩; ইবনু মাজাহ: ১০১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮/১৫৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (8/ 156 / 2514): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم تنبيه!! وقع بعد جملة " ... وسكون الكاف" الصلاة على الرسول هكذا [ ... وسكون الكاف صلى الله عليه وسلم نسبة ... ] وهي خطأ مطبعي فحذفتها. - مدخل بيانات الشاملة -.